Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ustad Zakir Hussain: ঝাঁকড়া চুল, পাঞ্জাবি-পাজামা, থামল তবলার জাদুস্পর্শ, ৭৩ বছর বয়সে প্রয়াত জাকির হুসেন

    Ustad Zakir Hussain: ঝাঁকড়া চুল, পাঞ্জাবি-পাজামা, থামল তবলার জাদুস্পর্শ, ৭৩ বছর বয়সে প্রয়াত জাকির হুসেন

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়ের দশকে আমজনতার কাছে তবলার স্বাতন্ত্র পরিচিতি ঘটিয়েছিলেন তিনি। শুধু গানের সঙ্গতকারী যন্ত্র হিসেবে নয়, রাতারাতি ভূভারতে তবলাকে গ্ল্যামারাস করে তুলেছিলেন পণ্ডিত জাকির হুসেন (Ustad Zakir Hussain)। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক। তবলায় জাদুস্পর্শ থেমে গেল। দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ রক্ষা হল না। ৭৩ বছর বয়সেই থামল তবলার জাদুকরের পথচলা।

    ছোট থেকেই প্রতিভার বিকাশ

    তবলাবাদক, সুরকার, সঙ্গীতজ্ঞ জাকির আল্লা রাখা কুরেশির জন্ম ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বইয়ে। কিংবদন্তি তবলাবাদক আল্লা রাখার জেষ্ঠ সন্তান তিনি। মাত্র তিন বছর বয়স থেকেই তবলায় তালিম নেওয়া শুরু। প্রথমবার সাত বছর বয়সে মঞ্চে একক অনুষ্ঠান করেন। ২২ বছর বয়সে ১৯৭৩ সালে বিটলস খ্যাত জর্জ হ্যারিসনের মিউজিক অ্যালবাম ‘লিভিং ইন দ্য মেটেরিয়াল ওয়ার্লড-এ সঙ্গত করেন। শুধু হ্যারিসনই নয়, সঙ্গীত জীবনের শুরুতেই ভ্যান মরিসনের মতো শিল্পীর সঙ্গেও কাজ করেছেন জাকির (Ustad Zakir Hussain)। তবলায় সঙ্গত করেছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খানদের মতো দিকপালেদের।

    নানা সম্মান

    ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন জাকির। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০২৪ সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসাবে রয়েছেন জাকির। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।

    আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    ‘বাহ উস্তাদ!’

    ঝাঁকড়া চুল। পাঞ্জাবি-পাজামা। জাকির হুসেনের তালে নেচে উঠত আসমুদ্র হিমাচল। বলে উঠত ‘বাহ উস্তাদ!’ শিল্পীর তালের জাদুতে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামার মতো ব্যক্তিত্বও। ২০১৬ সালে খোদ মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ‘অল স্টার জ্যাজ গ্লোবাল কনসার্টে’ অংশ নেন তিনি। ব্যক্তিগত জীবনে নৃত্যশিল্পী অ্যান্টনিয়া মিনেকোলার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। অন্তোনিয়া তাঁর ম্যানেজারও ছিলেন। দুই সন্তানের পিতা জাকির। রবিবার গভীর রাতে শিল্পীর পরিবারের তরফে জানানো হয়, শেষ নিশ্বাস ত্যাগ করেছেন উস্তাদ। শোকের ছায়া ভারতীয় সঙ্গীত জগতে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “পরাজয়ে অহংকারী, এমন ব্যক্তি ভারতের রাজনীতিতে প্রথমবার এসেছেন”, রাহুলকে কটাক্ষ শাহের

    Amit Shah: “পরাজয়ে অহংকারী, এমন ব্যক্তি ভারতের রাজনীতিতে প্রথমবার এসেছেন”, রাহুলকে কটাক্ষ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “এমন লোক আমি প্রথমবার দেখলাম, যিনি পরাজয়ের পর অহংকারী হয়ে ওঠেন।” একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধীকে নিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “জয়-পরাজয়ের একাধিক কারণ থাকে। একাধিক এমন জিনিস থাকে যা নির্বাচনে প্রভাব ফেলে। কিছু ভ্রান্তি এমন থাকে যা প্রভাবিত করে দেয়। এর নির্ণয় ফাইভ স্টার হোটেলে করা যায় না। গ্রামে গ্রামে ধূলো খেয়ে বেড়াতে হয়।”

    ইভিএম নিয়ে রাহুলকে তোপ (Amit Shah)

    শাহ (Amit Shah) বলেন, “যখন নির্বাচনের ময়দানে যাই, জয়ের বিশ্বাসের সঙ্গে যাই, নইলে বিরোধী আসনে বসতে হবে। লোকসভা নির্বাচনে ইভিএমে ভোট হয়েছিল। রাহুল গান্ধী মনে করেন যে যেখানে জিতেছেন সেখানে ইভিএম ঠিক ছিল। ঝাড়খণ্ডে জিতেছেন, ইভিএম ঠিক ছিল। হরিয়ানা এবং মহারাষ্ট্রে হেরেছেন, তখনই ইএভিএম খারাপ হয়ে গিয়েছে। আসলে নির্বাচন কমিশন তিনদিন প্রেজেন্টেশন দিয়ে তারপর ভোটে যায়। যাতে কোনও রকম সমস্যা তৈরি না হয়। অহংকারী জোটের তরফ থেকে কেউ যায়নি। তাদের কাজ শুধুমাত্র অভিযোগ করা। এই ভ্রান্তি তারা ছড়িয়ে বেড়ান যে আমরা সংবিধান বদলে দেব।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “সমস্ত লোক এদের জোটের সবাই বড় বড় নেতাদের ছেলে। কখনও বুথে কাজ করেনি। শেষ ঘন্টায় পোলিং-এর সার্কুলারের নিয়ম টিএন সেশনের সময় থেকে চলে আসছে। তাদের পোলিং এজেন্টও ভেতরে থাকে। তারা কোনও কমপ্লেন করেছেন কি”?

    আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    ভোটার তালিকায় নাম বাদ নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাব

    নির্বাচনে জোরদার লড়াই যেখানে যেখানে হয়েছে, সেখানে ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে দেওয়ার কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে শাহ (Amit Shah) বলেন, “কোনও ব্যক্তির নাম সরানোর জন্য নির্বাচন কমিশনের পদ্ধতি রয়েছে। কমিশনের তরফ থেকে ১১ দিনের নোটিশ দেওয়া হয় যে আপনার নাম সরানো হচ্ছে। যদি আপনার কোনও আপত্তি থাকে বা কোনও বক্তব্য থাকে, তাহলে এই নম্বরে তথ্য জমা করুন। এই প্রক্রিয়া এতটা সহজ নয়।”

    রাহুলকে তোপ

    লোকসভা নির্বাচনের ফলের পর কংগ্রেসের দৃষ্টিভঙ্গির ওপর অমিত শাহ (Amit Shah) বলেন, “২০১৪, ২০১৯ এবং ২০২৪-এর সব মিলিয়ে যতগুলি আসন কংগ্রেস পেয়েছে আমরা ২০২৪ এ শুধুমাত্র একটা নির্বাচনেই তার চেয়ে বেশি আসন পেয়েছি।” এরপর রাহুলকে (Rahul Gandhi) কটাক্ষ করে শাহ হলেন, “আমি দেখেছি যে পরাজয়ে নিরাশ হওয়া উচিত নয় এবং বিজয়ে অহংকারী হওয়া উচিত নয়। কিন্তু প্রথমবার এমন দেখছি যে এমন লোক, যিনি পরাজয়ের পরে অহংকারী হচ্ছেন। এবং এমন ব্যক্তি ভারতের রাজনীতিতে প্রথমবার এসেছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “রামমন্দিরের শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় আঙুল কাটা হয়েছিল”, বললেন যোগী আদিত্যনাথ

    Yogi Adityanath: “রামমন্দিরের শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় আঙুল কাটা হয়েছিল”, বললেন যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দিরের (Ram Mandi) শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় হাত কেটে নেওয়া হয়েছিল। এই দুই বৈপরিত্যের তুলনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ৫০০ বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের পথ ধরে ২০২৪ সালের ২২ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যার মন্দির উদ্বোধন হয়েছিল। মন্দিরের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত প্রত্যকে শ্রমিককে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী । এই প্রসঙ্গ টেনে হিন্দু ধর্মের পরম্পরার কথা স্মরণ করলেন আদিত্যনাথ।

    দেশের অনেক ইতিহাস এবং সংস্কৃতিকে বিলুপ্ত করেছে (Yogi Adityanath)

    মুম্বইয়ে ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “ভারতীয় জনতা পার্টির শাসনে শ্রমিকরা সম্মান পান। রামমন্দিরের (Ram Mandi) শ্রমিকদের সম্মানিত করা হয়েছে, কিন্তু তাজমহলের শ্রমিকদের আঙুল কেটে নেওয়া হয়েছিল। এমনকি সুক্ষ্ম টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল। যার ফলে অনেক ঐতিহ্য এবং পরম্পরা ধ্বংস হয়েছে। আজ ভারতে মোদিজির শাসনে সকল শ্রমের সম্মান প্রদান করা হয়। বহিরাগতরা এই দেশের অনেক ইতিহাস এবং সংস্কৃতিকে বিলুপ্ত করেছে।”

    আরও পড়ুনঃ ইউপিএসসি’তে শীর্ষে দুই কৃতী বঙ্গসন্তান, সিঞ্চন ও বিল্টুর সাফল্যে গর্বিত গোটা বাংলা

    বিশ্বের অর্থনীতির উপর ৪০ শতাংশ যোগদান ছিল ভারতের

    ভারতের প্রথম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে বিশ্বে ভারতীয় অর্থনীতির কথা বলতে গিয়ে যোগী (Yogi Adityanath) আরও বলেন, “খ্রিষ্টীয় প্রথম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত ভারতে বিশ্বের অর্থনীতির উপর ৪০ শতাংশ যোগদান ছিল। এমনকি অনেক ইউরোপের পণ্ডিত এই আর্থিক প্রভাবের কথা স্বীকার করেছেন। কিন্তু বহিরাগত আক্রমণকারীরা নানা আক্রমণ এবং লুট করে ভারতের অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলেছে।” একইভাবে তিনি এদিন সম্ভলের হিংসার প্রসঙ্গে বলেন, “দেশে কট্টরপন্থীরা সন্ত্রাসবাদের প্রচার-প্রসার করছে। তারা আমাদের দেশের ভিতরে হিংসার বাতাবরণ সৃষ্টি করছে, আজ মাটির নিচে পুঁতে রাখা হিন্দু মন্দিরের নানা অবশেষ পাওয়া যাচ্ছে। সমালোচকরাও এখন মানতে বাধ্য হচ্ছেন ভারত কতটা বৈভবশালী ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: “জঙ্গিদের হাতে কি চলে গিয়েছে বাংলাদেশ? প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি!” তোপ তসলিমার

    Bangladesh: “জঙ্গিদের হাতে কি চলে গিয়েছে বাংলাদেশ? প্রকাশ্যে অস্ত্র নিয়ে দাপাদাপি!” তোপ তসলিমার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে। জঙ্গিদের দখলে চলে গিয়েছে বাংলাদেশ। এমনই অভিযোগ উঠছিল। এবার বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে ফের একবার বিতর্কিত প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। জঙ্গিদের কবলে চলে যাচ্ছে বাংলাদেশ? আর কোনও রাখঢাক নয়। প্রকাশ্যেই এবার অস্ত্র নিয়ে দাপাদাপি। সেই ছবি পোস্ট করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। প্রশ্ন তুললেন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে।

    ভয়ঙ্কর ছবি ওপার বাংলার! (Bangladesh)

    ইউনূস সরকার (Bangladesh) ক্ষমতায় আসার পর বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদীরা। প্রকাশ্যে জঙ্গি  (Militant) সংগঠনকে রাস্তায় মিছিল করতে দেখা গিয়েছে। তালিবানিদের মতো মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আর এসব দেখেও কোনও পদক্ষেপ করেনি ইউনূস সরকার। বরং, মদত রয়েছে বলে বার বার অভিযোগ উঠেছে। ফের একবার তার হাতেনাতে প্রমাণ মিলল। ধর্মীয় অনুষ্ঠানে অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি করতে দেখা গেল মৌলবাদীদের। কোথা থেকে এল এই অস্ত্র ? উঠেছে প্রশ্ন। বাংলাদেশ থেকে নির্বাসিত, বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সেই ছবি পোস্ট করে প্রশ্ন করেন, “বাংলাদেশি জিহাদিরা এখন মারণাস্ত্র হাতে নিয়েই তাদের মিছিল-মিটিংএ যাচ্ছে। ইউনূসচ-আসিফ গ্যাং কি জিহাদিদের নিরস্ত্রীকরণের কথা একবারও ভাববে? মনে হয় না।”

    আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    জানা গিয়েছে, ছবিটি বাংলাদেশের (Bangladesh) সিরাজগঞ্জের। সম্প্রতি সেখানে এসেছিলেন রাসূল (সা) এর ৪৩তম বংশধর শায়েখ নাসির বিল্লাহ আল মক্কী। সেই অনুষ্ঠানেই একজনের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখা যায়। এমন স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্র সাধারণত জঙ্গিদের হাতে থাকে। সেই অস্ত্র আমজনতার হাতে? ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। ওই ধর্মগুরু নিজেকে রাসূলের বংশধর বলে দাবি করেন। জানা গিয়েছে, কোনও রকম সরকারের ব্যবস্থা ছাড়াই তিনি হেলিকপ্টারে এসে নামেন সিরাজগঞ্জের মাঠে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা দেখে প্রশ্ন উঠেছে ইউনূস সরকারের ভূমিকা নিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • National Lok Adalat: বিরাট সাফল্য! ২০২৪ বর্ষে চতুর্থ জাতীয় লোক আদালতে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তিকরণ

    National Lok Adalat: বিরাট সাফল্য! ২০২৪ বর্ষে চতুর্থ জাতীয় লোক আদালতে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তিকরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় লোক আদালত (National Lok Adalat) হল প্রথাগত বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে বাদী-বিবাদী পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ মীমাংসাকে সহজ করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সমাজের সকল স্তরের মানুষের কাছে ন্যায় বিচাররের (Justice) সুবিধাকে উপলব্ধ করতে এই বিশেষ ব্যবস্থার সাফল্য এখন বিরাট কৃতিত্বের। দেশের চতুর্থ জাতীয় লোক আদালত, ২০২৪ বর্ষে ১.৪৫ কোটি মামলার নিস্পত্তি করেছে। এই ব্যবস্থায় ন্যায় বিচার অত্যন্ত সাশ্রয়ী। দেশের ন্যায় বিচারকে আরও শক্তিশালী করতে এই প্রক্রিয়া ভীষণ ভাবে কার্যকর।

    বিকল্প বিরোধ সমাধানে লোক আদালতের ভূমিকা অনন্য (National Lok Adalat)

    ২০২৪ সালের এই লোক আদালতের পরিচালনায় ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি (NALSA) বিশেষ ভূমিকা পালন করেছে। এই লোক আদালতের (Justice) চিফ-ইনচার্জ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং কার্যনির্বাহী চেয়ারম্যান হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক মামলার নিস্পত্তিকরণ এবং বিকল্প বিরোধ সমাধানের পদ্ধতি হিসেবে এই বিচার প্রক্রিয়ার ভূমিকা অসামান্য। রাজস্থানে জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে ২১ এবং ২২ ডিসেম্বরে লোক আদালত গঠন করা হয়েছে।

    আরও পড়ুনঃ“দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু”, অম্বেডকরকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ রিজিজুর

    এখনও পর্যন্ত মোট নিস্পত্তির মামলা হল ৭,৪৬২.৫৪ কোটি

    জানা গিয়েছে এই লোক আদালতে (National Lok Adalat) ১.৪৫ কোটি (১,৪৫,৪৭,৫৯৫) মামলার নিস্পত্তি (Justice) করা হয়েছে। এই মামলাগুলির মধ্যে ১.২১ কোটি (১,২১,৭৮,৫০৯) হল প্রাক-মোকদ্দমা মামলা এবং ২৩.৬৯ লাখ (২৩,৬৯,০৮৬) মামলা বর্তমানে বিচারাধীন। এইসব মামলার বিষয়ের মধ্যে ফৌজদারি অপরাধ, দেনা-পাওনা, দুর্ঘটনা, শ্রম এবং বৈবাহিক বিরোধ, উপভক্তা বিষয়ক ছাড়াও আরও একাধিক বিষয় রয়েছে। এখনও পর্যন্ত মোট নিস্পত্তি হয়েছে, এমন মামলা হল ৭,৪৬২.৫৪ কোটি। লোক আদালত নিরন্তর বিচার প্রক্রিয়ার জটিল কাজকে অনেক সহজ করেছে। বিশেষ করে প্রান্তিক এলাকার মানুষের কাছে ন্যায় বিচারের সুবিধা পৌঁছে দেওয়াই লোক আদালতের প্রধান উদ্দেশ্য। ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসকে আরও দৃঢ় করাই প্রধান উদ্দেশ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়”, ১১টি প্রস্তাব দিয়ে উন্নত দেশ গড়ার ডাক দিলেন মোদি

    Narendra Modi: “দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়”, ১১টি প্রস্তাব দিয়ে উন্নত দেশ গড়ার ডাক দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে ১১টি প্রস্তাব পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবিধান তৈরির ৭৫ বছর স্মরণে লোকসভায় (Lok Sabha) তিনি এই প্রস্তাব পেশ করেন। প্রায় দু’ঘণ্টার বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর সরকারের সাফল্যের দিকগুলি তুলে ধরেন। প্রজন্ম ধরে সংবিধানকে অবমূল্যায়ন করার জন্য নেহরু-গান্ধী পরিবারকে আক্রমণ করেন। ভারতের ১৪০ কোটি নাগরিকের স্বপ্ন এবং একটি জাতি যখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়, তখন ফলাফল নিশ্চিত হয়, এমনটাই জোরের সঙ্গে জানান প্রধানমন্ত্রী।

    উন্নত দেশ গড়ার  সংকল্প (Narendra Modi)

    দেশের নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “আমার সহ নাগরিক, তাদের সক্ষমতা, যুবসমাজ এবং ভারতের নারী শক্তির প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আসুন সংকল্প করি যে ২০৪৭ সালে ভারত যখন তার স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন সে একটি উন্নত দেশ হিসেবে উদযাপন করবে।” দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়, তা তিনি জানিয়ে দেন। একই সঙ্গে ভারতকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করা এবং দেশের রাজনীতিকে স্বজনপ্রীতি থেকে মুক্ত করার ডাক দেন। উন্নত ভারত গড়ে তোলার কাজের জন্য তিনি দেশবাসীকে শুভকামনা জানান।

    আরও পড়ুন: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী (Narendra Modi) যে ১১টি প্রস্তাব দিয়েছেন, সেগুলি হল

    ১) নাগরিক হোক বা সরকার, প্রত্যেকেরই কর্তব্য পালন করা উচিত।

    ২) প্রতিটি অঞ্চল এবং প্রতিটি সম্প্রদায়ের উন্নয়নের সুফল পেতে হলে সবাইকে একসঙ্গে উন্নত হতে হবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ থাকতে হবে।

    ৩) দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা থাকা উচিত এবং যারা দুর্নীতি করে তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া উচিত নয়।

    ৪) দেশের আইন, নিয়ম এবং ঐতিহ্য অনুসরণ করে নাগরিকদের গর্ববোধ করা উচিত।

    ৫) ভারতকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করা উচিত এবং দেশের ঐতিহ্য নিয়ে গর্ব করা উচিত।

    ৬) দেশের রাজনীতি হতে হবে স্বজনপ্রীতি মুক্ত।

    ৭) সংবিধানকে সম্মান করতে হবে; রাজনৈতিক লাভের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।

    ৮) সংবিধানের চেতনাকে সম্মান করা উচিত এবং যারা এটি পাচ্ছেন তাদের কাছ থেকে সংরক্ষণ কেড়ে নেওয়া উচিত নয়। ধর্মের ভিত্তিতে  সংরক্ষণ দেওয়ার সমস্ত প্রচেষ্টা বন্ধ করতে হবে।

    ৯) মহিলাদের নেতৃত্বে উন্নয়নে ভারত বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠুক।

    ১০) রাষ্ট্রের উন্নয়নের মাধ্যমে জাতির উন্নয়ন, এটাই হওয়া উচিত আমাদের উন্নয়ন মন্ত্র।

    ১১) ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ (এক ভারত, একটি ভারত যা উৎকৃষ্ট) এর লক্ষ্য সর্বোত্তম হওয়া উচিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: “দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু”, অম্বেডকরকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ রিজিজুর

    Kiren Rijiju: “দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু”, অম্বেডকরকে উদ্ধৃত করে কংগ্রেসকে আক্রমণ রিজিজুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “দলিত নয়, মুসলিমদের কথা ভাবতেন নেহরু (Jawaharlal Nehru)”। বাবাসাহেব অম্বেডকরকে উদ্ধৃত করে সংসদে দাবি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর (Kiren Rijiju)। কার্যত কংগ্রেসের ভোটব্যাঙ্ক এবং মুসলিম তোষণ নিয়ে ফের একবার ওই দল পরিচালিত সরকারের শাসনের সামালোচনা করেন তিনি। নেহরু শাসনকে বাবাসাহেব কীভাবে মূল্যায়ন করেছেন, সেই বিষয় তুলে ধরেন। লোকসভায় সংবিধান নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে এই ইস্যুতে রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।

    “নেহরু সব সময় মুসলিমদের পক্ষে কথা বলতেন” (Kiren Rijiju)

    সংসদে অম্বেডকরকে স্মরণ করে কংগ্রেসের প্রতি তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু (Kiren Rijiju) বলেন, “সংবিধান গৌরবময় অতীতের জলন্ত প্রতিচ্ছবি। বাবাসাহেবের চিন্তাভাবনা বোঝা গুরুত্বপূর্ণ এবং সংবিধানে অধিকারের পাশাপাশি দায়িত্বও দেওয়া হয়েছে। সংবিধানের প্রতিটি কথাই অনুপ্রেরণাদায়ক। সাম্য সংবিধানের প্রাণস্বরূপ। অম্বেডকর বলেছিলেন যে নেহরু (Jawaharlal Nehru) গত ২০ বছরে ২ হাজার ভাষণ দিয়েছেন। কিন্তু একবারও তফশিলি জাতির কল্যাণের কথা বলেননি। নেহরু সব সময় মুসলিমদের পক্ষে কথা বলতেন।” ভারত তার স্বাধীনতার ৭৫তম বর্ষ উত্তীর্ণ করেছে। একই ভাবে সংসদ ভবনে সংবিধান গ্রহণেরও ৭৫তম বর্ষের সূচনা হয়েছে। এই শীতকালীন অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিও সংবিধানের গুরুত্ব নিয়ে ভাষণ দিয়ে সূচনা করেছেন।

    আরও পড়ুনঃ ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে, কেমন আছেন?

    “দেশের মুসলমানরা নিরাপদ”

    সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) আরও বলেন, “কংগ্রেস সরকার হোক বা আমাদের সরকার, সবাই নিজের মতো করে কাজ করেছে। কিন্তু এখনে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এটা বলাটা ভুল। দেশের মুসলমানরা নিরাপদ, আর সে কারণেই এখানে মানুষ আসেন।” দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে তিনি আরও বলেন, “১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সময় আমাদের গ্রাম ২ সপ্তাহের জন্য চিনের নিয়ন্ত্রণে ছিল। সীমান্ত সংলগ্ন এলাকার পরিকাঠামো নির্মাণেও অবহেলা করেছে কংগ্রেস। কংগ্রেসের নীতিতে সীমান্ত এলাকায় রাস্তা তৈরি করা ছিল না। তাদের ভাবনায় ছিল, রাস্তা হলে চিনা সৈন্য ওই পথে ভারতে আক্রমণ করবে। উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য কংগ্রেসের তেমন কোনও ভাবনা ছিল না। তাই এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছি যারা দেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয়তাবাদী। বর্তমান ভারত সরকারের প্রতি ইঞ্চি জমি রক্ষার অধিকার রয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    PM Modi: “বৈচিত্র্যের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ”, সংসদে তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত বৈচিত্র্যের দেশ। কিন্তু এই বৈচিত্র্যের ভারতে বিভেদের (Unity In Diversity) বিষ ছড়াচ্ছে কেউ কেউ।” শনিবার সংবিধান নিয়ে আলোচনার জবাবি ভাষণে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ভারত গণতন্ত্রের জননী (PM Modi)

    সংসদে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারত আজ শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের জননী।” তিনি বলেন, “ভারত বৈচিত্র্যের দেশ ঠিকই। কিন্তু সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের বৈশিষ্ট্য। তিনি বলেন, “ভারত আসলে অনেকগুলি গণতন্ত্রের সমাহার।” প্রধানমন্ত্রী বলেন, “একেবারে শুরু থেকে ভারতীয় সংবিধান বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্ব বুঝেছে। ভারতের গণতন্ত্রের অতীত খুবই প্রগতিশীল। কিন্তু আজ অনেকে এই সংবিধান দিবসের উৎসবে যোগ না দিয়ে বিভেদের বিষ ছড়াচ্ছে।”

    কী বললেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় ভারত উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের উন্নতির পথে যাবতীয় বাধা সরিয়ে ফেলা হচ্ছে। সার্বিক উন্নয়নে মহিলাদের যোগদান বাড়ানো হচ্ছে। সার্বিকভাবে দেশের ঐক্যের জন্য জিএসটির মতো কর কঠামো চালু হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে ৩৭০ ধারার মতো বাধা (PM Modi)।”

    আরও পড়ুন: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

    প্রধানমন্ত্রীর এদিনের বক্তৃতায় ছিল গান্ধী পরিবারের সমালোচনাও। তিনি বলেন, “সংবিধান সংসদে গৃহীত হওয়ার পর ৭৫ বছরের মধ্যে ৫৫ বছরই রাজত্ব করেছে একটা পরিবার। কংগ্রেসের সেই পরিবার সংবিধানকে আঘাত করার কোনও সুযোগই ছাড়েনি। কংগ্রেসের সেই অবিচার, কুনীতির প্রভাব আজও রয়েছে। দেশকে আজও ভুগতে হচ্ছে। এই পাপ কোনওদিন মোছা যাবে না।” প্রধানমন্ত্রী বলেন, “সংবিধান যখনই বাধা হয়ে দাঁড়িয়েছে তখনই সেটাকে বদলে ফেলার পক্ষে সওয়াল করা হত।” তিনি বলেন, “ইন্দিরার আমলের জরুরি অবস্থার দাগ কোনওদিন (Unity In Diversity) মোছা যাবে না (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • One Nation One Election: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

    One Nation One Election: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার লোকসভায় পেশ হবে এক দেশ, এক নির্বাচন (One Nation One Election) বিল। বৃহস্পতিবারই এক দেশ, এক নির্বাচনের প্রস্তাবে সায় দিয়েছে মোদি মন্ত্রিসভা। সোমবার বিলটি লোকসভায় (Lok Sabha) পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন কাম মেঘওয়াল। পরে আলোচনার জন্য বিলটি পাঠানো হবে জেপিসিতে (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি)। দীর্ঘ আলোচনা ও ঐক্যমত তৈরির জন্য বিলটিকে জেপিসিতে পাঠাবে কেন্দ্রীয় সরকার। সংসদের দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর সেটা পাঠানো হবে রাষ্ট্রপতির সম্মতির জন্য। রাষ্ট্রপতির স্বাক্ষর মিললেই বিলটি পরিণত হবে আইনে।

    এক দেশ, এক নির্বাচনের সুবিধা (One Nation One Election)

    দীর্ঘদিন ধরেই এক দেশ, এক নির্বাচনের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। মোদি সরকারের যুক্তি, এক দেশ, এক নির্বাচন হলে লাগাম টানা যাবে নির্বাচনের বিপুল ব্যয়ে। একদিকে যেমন সরকারের খরচ কমবে, তেমনি অন্য দিকে ঝামেলা পোহাতে হবে না সরকারি কর্মীদের। নির্বাচন ঘোষণা হলে লাগু হয় আদর্শ আচরণবিধি। তার জেরে ব্যাহত হয় সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ। খাটুনি কমবে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের। বিশেষজ্ঞদের একাংশের মতে, একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন হলে, বাড়তে পারে ভোট দানের হারও। বারবার ভোটপ্রচারের ঝক্কি না থাকায় রাজনৈতিক দলের নেতারা আরও বেশি করে মনোনিবেশ করতে পারবেন মানুষের কাজে।

    আরও পড়ুন: বাংলায় ঢুকেছে বাংলাদেশের দুই ‘হুত’ জঙ্গি, গড়ছে স্লিপার সেল, মডিউল! সতর্কবার্তা গোয়েন্দাদের

    খসড়া বিলের প্রস্তাব

    খসড়া বিলের প্রস্তাব অনুযায়ী, লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক দেশ, এক নির্বাচনের (One Nation One Election) তারিখ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করবে। এই হিসেবে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের পর নয়া সরকার গঠিত হলে, তার পরেই শুরু হবে প্রসেস। এর পরবর্তী পাঁচ বছর ধরে চলবে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। সেক্ষেত্রে ২৯ সালের পর যে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, ২০৩৪ এর লোকসভা নির্বাচনের সময় সেই সরকার ভেঙে দেওয়া হবে। ওই নির্বাচন হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। যদি কোনও বিধানসভা বা লোকসভা মেয়াদ শেষের আগেই (Lok Sabha) ভেঙে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন নির্বাচনে গঠিত সরকারের মেয়াদ থাকবে অবশিষ্ট সময়ের জন্যই (One Nation One Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Aadhaar: বিনামূল্যে আধার নথি আপলোড, আরও বাড়ল সময়সীমা, কবে শেষ তারিখ জেনে নিন

    Aadhaar: বিনামূল্যে আধার নথি আপলোড, আরও বাড়ল সময়সীমা, কবে শেষ তারিখ জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একবার আধার (Aadhaar) আপডেটের (Document Upload) সময় বাড়ল। আধারের নথি আপডেটের সময়সীমাকে বৃদ্ধি করল নরেন্দ্র মোদি সরকার। গ্রাহকদের আর্থিক সাশ্রয়ের কথা মাথায় রেখে চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আধার নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথিরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী বছরের ১৪ জুন পর্যন্ত মিলবে এই সুবিধা। উপকৃত হবেন কয়েক লক্ষ আধার গ্রাহক।

    ১৪ জুন হল আবেদনের শেষ তারিখ (Aadhaar)

    চলতি বছরের ১৪ জুন নিখরচায় আধার কার্ডের (Aadhaar) অনলাইন নথি জমার শেষ তারিখ ধার্য করেছিল ইউআইডিএআই। পরে দু’দফায় তা বৃদ্ধি করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। প্রথমবারে ১৪ সেপ্টেম্বর এবং পরের বার ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। এইবারে তৃতীয়বারের জন্য বিনামূল্যে আধার কার্ডের নথি জমার শেষ তারিখ সম্প্রসারিত করল ইউআইডিএআই। আধারের এই পরিষেবাকে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এক্স হ্যান্ডলে একটি বার্তা দিয়ে বলা হয়, “২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আধার নথি আপডেটের (Document Upload) জন্য আমরা গ্রাহকদের উৎসাহী করছি। আধার কার্ডের জন্য তথ্য নিখরচায় বদল করতে চাইলে তা ১৪ জুনের মধ্যে করে ফেলুন।”

    কীভাবে আবেদন করবেন?

    ১>অনলাইন আধার কার্ডের (Aadhaar) নথি আপলোড করতে হলে প্রথমে মাই আধার পোর্টালে লগ ইন করুন।

    ২>এরপর আধার নম্বর ব্যবহার করে এটা করতে পারবেন গ্রাহকরা।

    ৩>লগ ইনের সময়ে লিখতে হবে ক্যাপচা।

    ৪>এরপর আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসবে ওটিপি। এরপর সেই নম্বর দিলে তবেই খুলবে পোর্টাল।

    ৫>এরপর ডকুমেন্ট আপডেট সেকশনে ঢুকতে হবে। সেখানে আপলোড করা নথি এবং তথ্য দেখতে পাবেন তিনি। এর মধ্যে যে যে তথ্য বদল করতে হবে সেগুলিকে বেছে নিতে হবে।

    ৬>কী কী তথ্যগুলিকে আপলোড (Document Upload) করতে হবে তা ড্রপ বক্স থেকে জানতে পারেবেন গ্রাহক। সেই মতো নথির স্ক্যান আপলোড করতে হবে। নথি আপলোড হয়ে গেলে সেগুলির যাচাই বা ভেরিফিকেশন পর্ব শুরু করবে আধার কর্তৃপক্ষ।

    ৭>নথি জমা করার পর পোর্টাল থেকে মিলবে সার্ভিস রিকোয়েস্ট নম্বর। এই নম্বরকে গ্রাহককে লিখে রাখতে হবে। এর সাহায্যে জানা যাবে যাচাই বা ভেরিফিকেশন পর্ব কতটা হয়েছে। মাই আধারে গোটা প্রক্রিয়া জানা যাবে।

    আরও পড়ুনঃ ফের অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল দিল্লির হাসপাতালে, কেমন আছেন?

    বয়স ৫ বছরের কম হলে অন্তত দুবার আপডেট করতে হবে

    উল্লেখ্য প্রতি দশ বছর অন্তর আধারে (Aadhaar) আপডেট করার কথা বলা হয়ে থাকে। নাবালক-নাবালিকার বয়স ৫ বছরের কম হলে অন্তত দুবার আধার তথ্য আপডেট (Document Upload) করতে হবে। দ্বিতীয়বার ১৫ বছর পা দিলে ফের আধার কার্ডের তথ্য আপডেট করতে বলেছে ইউআইডিএআই। তবে কোনও অবস্থাতেই নাম, জন্ম তারিখ বা জন্ম স্থান সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share