Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • BJP: ভারতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, তোপ বিজেপির

    BJP: ভারতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: একদল ইনভেস্টিগেটিভ সাংবাদিক ও বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। এমনই অভিযোগ করছে বিজেপি (BJP)। তারা এই অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং সেখানে সক্রিয় ডিপ স্টেট উপাদানগুলির বিরুদ্ধে। গত দুদশকে নয়াদিল্লি ও ওয়াশিংটন একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। দুই দেশই কিছু মতভেদ ও বিধোধ থাকা সত্ত্বেও (Adani Indictment) সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করার করেছে। এমতাবস্থায় উঠেছে অভিযোগ।

    বিজেপির দাবি (BJP)

    বিজেপির দাবি, রাহুল গান্ধীর দল কংগ্রেস অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) এর প্রতিবেদনগুলি ব্যবহার করেছে যা আদানি গ্রুপের ওপর এককভাবে দৃষ্টি নিবদ্ধ করে এবং মোদীকে দুর্বল করতে সরকারের সাথে তার কথিত ঘনিষ্ঠতার কথা বলে বেড়াচ্ছে। ২৬৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করা হয়েছে গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনকে। গ্রুপের দাবি, অভিযোগ, ভিত্তিহীন।

    ওসিসিআরপির প্রতিবেদন

    ওসিসিআরপির প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ভারতের রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সরকার-বিরোধীদের লক্ষ্যবস্তু করেছে। উভয় অভিযোগই অস্বীকার করেছে কেন্দ্রের শাসক দল। বিজেপি আগেই রাহুল গান্ধী এবং ওসিসিআরপি এবং নবতিপর কোটিপতি আর্থিক সহায়তাকারী ও সমাজসেবী জর্জ সোরোসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার অভিযোগ এনেছিল।

    আরও পড়ুন: এবার ঢাকার ইসকন মন্দিরে আগুন লাগাল মৌলবাদীরা, পুড়ল লক্ষ্মী-নারায়ণের মূর্তি

    বৃহস্পতিবার বিজেপি একটি ফরাসি সংবাদমাধ্যমের রিপোর্ট উল্লেখ করেছে। তাতে বলা হয়েছে, ওসিসিআরপি মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং অন্য গভীর রাষ্ট্রের ব্যক্তিত্ব যেমন সোরোসের দ্বারা অর্থায়িত। এক্স হ্যান্ডেলে বিজেপি (BJP) বলেছে, ওই রাষ্ট্রের স্পষ্ট উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করা। পদ্ম পার্টির দাবি,  এটি সবসময়ই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পিছনে থাকা একটি অ্যাজেন্ডা ছিল… ওসিসিআরপি রাষ্ট্রের অ্যাজেন্ডা পরিচালনার জন্য একটি সংবাদমাধ্যমের হাতিয়ার হিসেবে কাজ করেছে।

    মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, “মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা প্রদান করে। তবে এটি এই সংগঠনগুলির (Adani Indictment) সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিকনির্দেশকে প্রভাবিত করে না (BJP)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Supreme Court: উপাসনাস্থল আইনের বৈধতা খতিয়ে দেখতে বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের

    Supreme Court: উপাসনাস্থল আইনের বৈধতা খতিয়ে দেখতে বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনটির বৈধতার বিরুদ্ধে দায়ের করা সব রিট পিটিশন শুনানির জন্য (Places Of Worship Act) বিশেষ বেঞ্চ গঠন করলেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না (Supreme Court)। এই আইন অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগে যেসব ধর্মীয় স্থানের চরিত্র এবং পরিচয় যেমন ছিল, তা রক্ষা করে।

    বেঞ্চ গঠন (Supreme Court)

    তিন বিচারপতির বেঞ্চটি প্রধান বিচারপতি খন্নার নেতৃত্বে গঠিত। বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং কেভি বিশ্বনাথনও। এই মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর, দুপুর সাড়ে তিনটায়। মামলাটি ১৯৯১ সালের আইনের বৈধতা নিয়ে পিটিশনগুচ্ছের সঙ্গে সম্পর্কিত একটি মামলা। পিটিশনগুলির মধ্যে রয়েছেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ও। তাঁদের অভিযোগ,  ১৯৯১ সালের আইনটি হিন্দু, জৈন, বৌদ্ধ এবং শিখদের আদালতে তাদের উপাসনাস্থল রি-ক্লেইমের সুযোগ দেয়নি। এই উপাসনাস্থলগুলি মৌলবাদী বর্বর আক্রমণকারীরা অধিগ্রহণ করেছিল।

    মুসলিম সংগঠনের বিরোধিতা

    এই আবেদনগুলির বিরোধিতা করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। এর মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জামিয়াত উলামা-ই-হিন্দ-ও। তাদের যুক্তি হল, জনস্বার্থ মামলার ছদ্মবেশে এই আবেদনগুলো এমন একটি কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করতে পারে না, যা ভ্রাতৃত্ব এবং ধর্মনিরপেক্ষতার চেতনা, সংবিধানের প্রস্তাবনার মূল্যবোধ এবং মৌলিক কাঠামোর অংশগুলো রক্ষার মাধ্যমে ধর্মীয় স্থানগুলোর ধর্মীয় চরিত্র সংরক্ষণ করেছে।

    আরও পড়ুন: বধ্যভূমি বাংলাদেশ! নেত্রকোনায় হামলা কালী মন্দিরে, রাজশাহীতে হিন্দুর জমি জবরদখল

    অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এও উল্লেখ করেছে যে, অযোধ্যা রায়ে ১৯৯১ সালের আইনের গুরুত্ব স্বীকৃত হয়েছে। তাতে বলা হয়েছে (Supreme Court), এই আইন আমাদের ইতিহাস এবং জাতির ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত জনসাধারণের উপাসনার স্থানগুলোর চরিত্র সংরক্ষণে, সংসদ সুস্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে যে ইতিহাস এবং তার ভুলগুলো বর্তমান এবং ভবিষ্যতকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না।

    জ্ঞানবাপী মসজিদের পরিচালনা কর্তৃপক্ষও মামলায় হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে। জ্ঞানবাপী মসজিদের প্রতিনিধিত্বকারী আনজুমান ইন্তেজামিয়া মসজিদ বারাণসী যুক্তি দিয়েছে যে, মুঘল আমলের শাসকদের কারণে সৃষ্ট কথিত অভিযোগ ও অভিযোগপূর্ণ দাবি আইন প্রণয়ন, যেমন উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনের বৈধতা চ্যালেঞ্জ করার ভিত্তি হতে পারে না।

    প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদটি কয়েকটি দেওয়ানি মামলার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে হিন্দু মামলাকারীরা মসজিদের নীচে মন্দিরের অস্তিত্ব দাবি করছেন (Places Of Worship Act) এবং সেখানে পুজোর অধিকার দাবি করেছেন (Supreme Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • India and Italy: বাণিজ্য সম্পর্ক উন্নত করতে উদ্যোগী ভারত ও ইটালি

    India and Italy: বাণিজ্য সম্পর্ক উন্নত করতে উদ্যোগী ভারত ও ইটালি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাণিজ্য সম্পর্ক উন্নত করতে উদ্যোগী ভারত ও ইটালি (India and Italy)। দুই দেশই একটি নয়া কটন রুট (Cotton Route) তৈরির উদ্যোগ নিয়েছে। এই রুট ঐতিহাসিক সিল্ক রুটের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নত করার লক্ষ্যে কাজ করবে। মুম্বইয়ে এই ঘোষণা করেন ইটালির বাণিজ্যমন্ত্রী অ্যাডলফো উরসো। তাঁর আশা, ইটালি ইউরোপীয় ইউনিয়নে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠবে।

    প্রতিরক্ষা খাতে বরাদ্দ (India and Italy)

    তিনি জানান, ইটালি তার প্রতিরক্ষা বাজেট ২৯ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা, ট্যাংক, সাবমেরিন এবং মহাকাশ প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উরসো বিশ্বাস করেন, ইটালির প্রতিরক্ষা ও মহাকাশ লক্ষ্যে পৌঁছাতে ভারত সাহায্য করতে পারে। তিনি জানান, ইতিমধ্যেই দুই দেশের মহাকাশ সংস্থাগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে (India and Italy)।

    মেইড ইন ইটালি

    ইটালির বাণিজ্যমন্ত্রী জানান, ইটালি মেইড ইন ইটালি ২০৩০ শিল্প পরিকল্পনা শুরু করছে, যা খাদ্য, ফ্যাশন এবং টেক্সটাইলের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলিকে প্রসারিত করার লক্ষ্যে কাজ করবে। নতুন ফোকাস এলাকাগুলোর মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস, এয়ারোস্পেস, মেরিন ইন্ডাস্ট্রি এবং উচ্চ-প্রযুক্তির প্রতিরক্ষা ক্ষেত্র। তিনি মনে করেন, এই খাতে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতার সুযোগ রয়েছে।

    উরসো ভারতকে ইটালিয়ান কোম্পানিগুলির জন্য এশিয়ান বাজারে প্রবেশের একটি গেটওয়ে হিসেবে দেখেন। অন্যদিকে, ইটালি ইউরোপের বাজার লক্ষ্য করা ভারতীয় কোম্পানিগুলির জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। জানা গিয়েছে, গত বছর ভারত ও ইটালির মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইটালি ২০৩০ সালের মধ্যে ভারতের চতুর্থ বৃহত্তম ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সহযোগী হওয়ার লক্ষ্য স্থির করেছে। এই প্রবৃদ্ধির জন্য লজিস্টিকস এবং বন্দর পরিকাঠামোর উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প অংশীদারিত্বের বিকাশও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    আরও পড়ুন: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    প্রসঙ্গত, বর্তমান সহযোগিতার মধ্যে রয়েছে ভারতের লোহা ও ইস্পাত শিল্পে ইটালির বিনিয়োগ। ভারতের মেশিন টুলস এবং কৃষি খাতে ইটালির বিনিয়োগও প্রবাহিত হচ্ছে। ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধান এবং সামুদ্রিক শিল্পে (Cotton Route) সুযোগের প্রত্যাশাও করা হচ্ছে (India and Italy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Vikram Misri: ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি, জানাল বিদেশ মন্ত্রক

    Vikram Misri: ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি, জানাল বিদেশ মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ ডিসেম্বর বাংলাদেশ (Bangladesh) সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশে চলছে হিন্দু নিধন যজ্ঞ। ভারতের জাতীয় পতাকার অবমাননাও হচ্ছে। গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তার জেরে তপ্ত বাংলাদেশ। এহেন আবহে পড়শি দেশে যাচ্ছেন বিক্রম। শুক্রবার বিক্রমের বাংলাদেশ সফর নিশ্চিত করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশমন্ত্রকের কার্যনির্বাহী সচিবের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্য প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন ভারতের বিদেশ সচিব।

    কী বললেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র (Vikram Misri)

    ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব। তাঁর এই সফরের উদ্দেশ্য – ফরেন অফিস কনসালটেশন। বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করার এটা আমাদের প্রয়াস।” তিনি বলেন, “সেখানে বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এমন সব ইস্যুতে আলোচনা হবে। শুধু বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে নয়, বিক্রম মিস্রি আরও একাধিক বৈঠক করবেন।” চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, “চিন্ময় দাসের আইনি অধিকার নিশ্চিত করা হবে।” বিদেশ মন্ত্রকের আশা, সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে।

    আরও পড়ুন: চট্টগ্রামে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে খুন! ছেঁড়া হয় তুলিসীর মালা, চলে দেদার লুটপাট

    তপ্ত আবহেই ঢাকা যাচ্ছেন বিক্রম

    প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। পরবর্তী কালে অভিযোগ ওঠে, আদালতে মামলা লড়ার সুযোগও পাননি চিন্ময়। তাঁর হয়ে যাঁরা মামলা লড়তে চেয়েছিলেন, তাঁদের অনেকের (Vikram Misri) ওপর হামলা হয়েছে। হামলা হয়েছে চিন্ময়ের আইনজীবীর ওপরও। তাঁর হয়ে যাতে কোনও আইনজীবী সওয়াল না করেন, তা নিশ্চিত করতে রীতিমতো হুমকিও দেয় কট্টরপন্থীরা। যার জেরে চিন্ময়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলা মুলতুবি করে দেওয়া হয় এক মাসের জন্য। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের তরফে ইউনূস প্রশাসনের প্রতি বিশেষ বার্তাও পাঠানো হয়। এহেন আবহেই ঢাকা সফরে যাচ্ছেন (Bangladesh) ভারতের বিদেশ সচিব (Vikram Misri)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবে যোগী প্রশাসন

    Mahakumbh 2025: প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবে যোগী প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভ (Mahakumbh 2025) মেলায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন সঙ্গমে ত্রিবেণীতে পুষ্প বর্ষণ করে আধ্যাত্মিক পরিবেশকে আরও চমকপ্রদ করা হবে বলে জানা গিয়েছে। পুরাণে উল্লেখ রয়েছে দেবতা এবং অসুরের মিলিত চেষ্টায় সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উৎপন্ন হয়েছিল, সেই অমৃতের একটি ফোঁটা এই সঙ্গমস্থলে পড়েছিল। তাই এই প্রয়াগরাজের (Prayagraj) পুণ্যভূমিতে স্নান করলে হিন্দু শাস্ত্র মতে সকল পাপের বিনাশ হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়।

    যোগী উদ্যোগ নিয়েছেন (Mahakumbh 2025)

    এই বছর প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভকে (Mahakumbh 2025) পূর্ণ কুম্ভ যোগও বলা হয়। ১২ বছর পরপর যে কুম্ভ হয় তাই এবার অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশে। মেলার প্রস্তুতি এখন জোর কদমে চলছে। উদ্বোধনে মেলার আধ্যাত্মিক পরিবেশকে আরও চিত্তাকর্ষণীয় করতে এইবারে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হবে। এই কর্মকাণ্ডকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষভাবে উদ্যোগ নিয়ে করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় হিন্দুদের মহামিলন ক্ষেত্র হল এই কুম্ভমেলা। এই মেলার আভা এবং মহিমাকে বৃদ্ধি করতে এই বিশেষ ভাবনা বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ বাংলাদেশকে ভাগ করে পৃথক হিন্দুদেশ গড়ার দাবি ভারতের প্রাক্তন সেনা প্রধানের

    প্রশাসনের বক্তব্য

    প্রয়াগরাজের (Prayagraj) বিভাগীয় কমিশনার বিজয়কান্তি বিশ্বাস পন্ত জানিয়েছেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অতীতেও কুম্ভ মেলা, মাঘ মেলা এবং কানওয়ার যাত্রায় অসংখ্য ধর্মীয় তীর্থযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি করে শোভা বৃদ্ধি করা হয়েছিল। এবার এই ঐতিহ্যের প্রথাকে আসন্ন মহাকুম্ভের (Mahakumbh 2025) মেলায়ও পালন করা হবে। তবে এই পুষ্প বর্ষণ কেবল মাত্র সঙ্গমের ঘাটেই করা হবে না, মেলা প্রাঙ্গণে গঙ্গার সমস্ত ঘাটে এই পুষ্পবৃষ্টি করা হবে।”

    মেলার প্রস্তুতি জোর কদমে চলছে

    উল্লেখ্য, উত্তরপ্রদেশে যোগীর সরকার গঠনের পর থেকেই ধর্মীয় এবং আধ্যাত্মিক নানা ক্ষেত্রে একাধিক বড় বড় পদক্ষেপ দেখা গিয়েছে। ধর্ম জাগরণ, সংস্কৃতির পুনঃস্মরণ, মঠ মন্দিরকে সংরক্ষণ করা সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা গিয়েছে যোগী সরকারকে। তবে প্রশাসনিক ভাবে বলা হয়েছে, আসন্ন মহাকুম্ভ (Mahakumbh 2025) মেলায় দেশে-বিদেশ থেকে আনুমানিক ৪০ কোটি মানুষের জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মেলার প্রস্তুতিকে ঘিরে নিরাপত্তা, সুরক্ষা-সহ একাধিক পরিষেবার কাজ চূড়ান্ত বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kerosene: দেশের কেরোসিন খরচের ৬৭ শতাংশ লাগে বাংলায়! ব্যবহার না পাচার? তৃণমূলকে তোপ বিজেপির

    Kerosene: দেশের কেরোসিন খরচের ৬৭ শতাংশ লাগে বাংলায়! ব্যবহার না পাচার? তৃণমূলকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে ক্ষমতা আসার পর পরই মোদি সরকার শুরু করে উজ্জ্বলা যোজনা। এর ফলে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের সুবিধা। তবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, দেশের মোট কেরোসিন তেলের (Kerosene) চাহিদার মধ্যে বাংলাতেই রয়েছে প্রায় ৬৭ শতাংশ। এ নিয়ে শাসক দল তৃণমূলকে একহাত নিল বিজেপি। এত বিপুল পরিমাণ কেরোসিন তেলের চাহিদা বাংলায় কেন? তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। এ প্রসঙ্গে বিজেপি নেতার বক্তব্য, এর কারণ কি দারিদ্রতা, নাকি কালোবাজারি, নাকি অনুপ্রবেশ! তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে ৭ লাখ ৪ হাজার ১৬ কিলোলিটার কেরোসিন তেল দেওয়া হয়েছে, বলে সে সময় জানিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী। সারাদেশের কেরোসিন তেলের চাহিদা ছিল ১০ লক্ষ ৬০ হাজার ৫২৪ কিলোলিটার অর্থাৎ কেরোসিন তেলের ৬৭ শতাংশই এসেছে শুধু পশ্চিমবঙ্গে। অন্যদিকে, বিহার রয়েছে দ্বিতীয় স্থানে, সেখানে কেরোসিন তেল পৌঁছেছে ৬ শতাংশ।

    অমিত মালব্যর ট্যুইট  

    এক্স হ্যান্ডলে অমিত মালব্য লেখেন, ‘‘ যদি লজ্জার কোনও তালিকা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাক শীর্ষে থাকবে। দেশে ব্যবহৃত কেরোসিনের ৬৭ শতাংশ লাগে বাংলায়। এত এলপিজি-র মধ্যেও! কী কারণে এত গ্রাহক (Kerosene)? দারিদ্র্য? কালোবাজারি? নাকি প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী, যারা শাসক তৃণমূলের কাছে ভোটব্যাঙ্ক?’’

    কী বলেছিলেন শমীক ভট্টাচার্য? 

    প্রসঙ্গত, বাংলায় (West Bengal) কেরোসিন তেলের (Kerosene) চাহিদা নিয়ে রাজ্যসভায় প্রশ্ন করেন সাংসদ শমীক ভট্টাচার্য। জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছিলেন, রান্নার কাজ এবং আলোর জন্য এখনও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেরোসিন তেল পাঠায় কেন্দ্র। রেশন দোকানের মাধ্যমে তা গ্রাহকদের কাছে পৌঁছে যায়। কেন্দ্রের অভিযোগ, বাংলায় পেট্রোল, ডিজেলের মতো জ্বালানিতে ভেজাল হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়। কেরোসিনের (Kerosene) অপব্যবহার বন্ধ করার জন্য গত জুন মাসেই পেট্রোলিয়াম মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দেয়। এরপরে সাংবাদিকদের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘বাংলা পিছিয়ে রয়েছে ভাবলে ভুল হবে। এখান থেকে বিপুল পরিমাণে কেন্দ্রের দেওয়া ভর্তুকিযুক্ত কেরোসিন বাংলাদেশে পাচার হয়। খোঁজ করলে এমন পরিবার পাবেন না, যারা বাড়িতে কেরোসিন (Kerosene) ব্যবহার করেন। অনেকে রেশন থেকে কেরোসিন নেনও না। তবু সবটাই বিক্রি হয়ে যায়!’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Navy: আরবসাগরে নৌসেনার শক্তিবৃদ্ধি, সোমবার হাতে আসছে স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস তুশিল’

    Indian Navy: আরবসাগরে নৌসেনার শক্তিবৃদ্ধি, সোমবার হাতে আসছে স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস তুশিল’

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় সর্বাধুনিক স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট ‘আইএনএস তুশিল’ পেতে চলেছে ভারতীয় নৌসেনা। আগামী সোমবার, রাশিয়ার উপকূলীয় শহর কালিনিনগ্রাদে আইএনএস তুশিলকে ভারতীয় নৌসেনায় কমিশন্ড বা অন্তর্ভুক্ত করা হবে। উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

    ‘আইএনএস তুশিল’-এর গুরুত্ব

    তুশিল শব্দের অর্থ রক্ষাত্মক বর্ম। আইএনএস তুশিল সাগরে ভারতীয় নৌসেনাকে আরও শক্তিশালী করে তুলবে। রাশিয়ার কালিনিনগ্রাদের জাহাজ কারখানায় তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ। এই গাইডেড মিসাইল ফ্রিগেট গোত্রের এই যুদ্ধজাহাজে ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি। শত্রুপক্ষের রেডারকে ফাঁকি দিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির জন্য সমুদ্রে তুশিলের উপস্থিতি বুঝতেই পারবে না বিপক্ষ। আড়াল থেকেই আক্রমণ শানাতে পারবে তুশিল। আধুনিক সমস্ত রকমের যুদ্ধসরঞ্জাম মোতায়েনের ব্যবস্থা রয়েছে এতে। অন্তর্ভুক্তির পর, আইএনএস তুশিল ভারতীয় নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় ফ্লিটের অংশ হবে। এটি বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত ফ্রিগেটগুলির মধ্যে একটি বলে জানান কর্মকর্তারা। এটি শুধু ভারতীয় নৌবাহিনীর সক্ষমতার বৃদ্ধির প্রতীক হবে না, বরং ভারত-রাশিয়া অংশীদারিত্বের দৃঢ় এবং সহনশীল শক্তিরও প্রতীক বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

    আরও পড়ুন: সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, অপরিবর্তিত রেপো রেট, সাধারণের ওপর বাড়ছে না ঋণের বোঝা

    শক্তি বাড়বে নৌসেনার

    ২০১৬ সালে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ২.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তির অংশ হিসেবে, নৌসেনার হাতে আসতে চলেছে তুশিল। এই আওতায়, চারটি স্টেলথ ফ্রিগেট তৈরি হবে। দুটি জাহাজ রাশিয়ায় নির্মিত হবে, অন্য দুটি জাহাজ ভারতেই নির্মিত হবে। ৩,৯০০ টনের এই জাহাজটির দৈর্ঘ্য ১২৫ মিটার। জাহাজটি বেশ কয়েকটি ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে, যার মধ্যে রয়েছে ফ্যাক্টরি সি ট্রায়াল, স্টেট কমিটি ট্রায়াল এবং অবশেষে ভারতের বিশেষজ্ঞদের দ্বারা ডেলিভারি অ্যাকসেপ্টেন্স ট্রায়াল। আরবসাগর ও ভারত মহাসাগরে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি, চিন-পাকিস্তানের প্রভাব খর্ব করতে দারুণ কাজে আসবে এই যুদ্ধজাহাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Post Office Schemes: পোস্ট অফিসে এখন ঝুঁকি ছাড়াই পাবেন ৭-৮ শতাংশ সুদ, জেনে নিন এই স্কিমগুলি

    Post Office Schemes: পোস্ট অফিসে এখন ঝুঁকি ছাড়াই পাবেন ৭-৮ শতাংশ সুদ, জেনে নিন এই স্কিমগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি শেয়ার বাজারে অস্থিরতা থেকে সরকারি প্রকল্পে (Post Office Schemes) টাকা বিনিয়োগ করে বেশি পরিমাণের রিটার্ন পেতে চাইছেন? তাহলে আজই পোস্ট অফিসে বিনিয়োগ করুন। কোনও রকম ঝুঁকি ছাড়াই (Without Risk) পাবেন ৭-৮ শতাংশের বেশি সুদ। পোস্ট অফিসে এরকম আকর্ষণীয় ৮টি স্কিম রয়েছে। আসুন জেনে নেই স্কিমগুলি সম্পর্কে।

    স্কিম গুলি কী কী

    পোস্ট অফিসে (Post Office Schemes) যে ৮ প্রকার স্কিমগুলি রয়েছে তা হল-পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড), মাসিক আয় অ্যাকাউন্ট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), কিষাণ বিকাশ পত্র (কেভিপি) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (এসএসএ)। এই স্কিমগুলিতে বিনিয়োগকারীরা সুদের আয় থেকে আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে এক বছরে ১.৫ লক্ষ পর্যন্ত ছাড়ের সুবিধা পেতে পারেন। প্রকল্পগুলিতে সাধারণ স্বল্প সঞ্চয় প্রকল্পের অন্তর্গত।

    পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Post Office Schemes)

    এই স্কিমে (Post Office Schemes) প্রতি বছর ৭.১ শতাংশ সুদ প্রদানের কাজ করে থাকে। আর্থিক বছরে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫০০ এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ। পিপিএফ থেকে টাকা তোলার জন্য বিধিনিষেধ রয়েছে। কারণ গ্রাহক অ্যাকাউন্ট খোলার বছর বাদ দিয়ে পাঁচ বছর পর টাকা তুলতে পারেন। এখানে টাকা তোলার পরিমাণ নির্ভর করে চতুর্থ বছরের শেষে বা তার আগের বছরের শেষে জমার পরিমাণে ৫০ শতাংশ পর্যন্ত।

    মাসিক আয় অ্যাকাউন্ট

    এই স্কিমে (Post Office Schemes) ৭.৪ শতাংশ সুদ দেয়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা৷ একটি মাসিক আয়ের অ্যাকাউন্টে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ।

    সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

    এই স্কিমে (Post Office Schemes) বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেয়। অ্যাকাউন্টে ৩০ লাখের বেশি রাখা যাবে না। ১০০০ টাকা গুণিতকে এককালীন বিনিয়োগ করা যায়।

    পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট

    এই প্রকল্পে ব্যক্তিগত বা যৌথ অ্যাকাউন্টে (Post Office Schemes) বার্ষিক ৪ শতাংশ করে রিটার্ন দেয়। তবে খাতা খোলার জন্য সর্বনিম্ন ৫০০ টাকার প্রয়োজন।

    আরও পড়ুনঃ সেনার ৫৩তম বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বাংলাদেশ?

    পোস্ট অফিস রেকারিং অ্যাকাউন্ট

    এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ করে সুদ (Without Risk) দিয়ে থাকে। তবে কেউ কেউ সর্বনিম্ন ১০০ জমা করতে পারে। তবে এখানে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই।

    ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

    এই স্কিমে (Post Office Schemes) বার্ষিক চক্রবৃদ্ধি ৭.৭ শতাংশ সুদ দেওয়া হয়। একজন সর্বনিম্ন ১০০০ বিনিয়োগ করতে পারেন। এখানে অবশ্য সর্বোচ্চ জমার কোনও সীমা নেই।

    সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট

    এটি বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেয়। একজন আর্থিক বছরে সর্বনিম্ন ২৫০ এবং সর্বোচ্চ ১.৫ লাখ জমা করতে পারবেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশকে ভাগ করে পৃথক হিন্দুদেশ গড়ার দাবি ভারতের প্রাক্তন সেনা প্রধানের

    Bangladesh: বাংলাদেশকে ভাগ করে পৃথক হিন্দুদেশ গড়ার দাবি ভারতের প্রাক্তন সেনা প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ক্রমাগত অত্যাচার চলছে হিন্দুদের ওপর। সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দিরে প্রতিমা ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ছবি প্রায় দিনই দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুদের জন্য হিন্দুদেশ তৈরির দাবি জানালেন প্রাক্তন সেনা কর্তা জেনারেল জিডি বক্সী (General GD Bakshi)। এ নিয়ে তিনি এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন। নিজের পোস্টে হিন্দুদেশের অঞ্চল কতটা হবে তাও উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারে ভারত সরকারের পাশাপাশি ব্রিটেন এবং আমেরিকাও যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছে। এবার বাংলাদেশের হিন্দুদের একমাত্র সমাধান হিসেবে হিন্দুদেশ তৈরির দাবি জানালেন জেনারেল জিডি বক্সী। তিনি যে বাংলাদেশের (Bangladesh) মানচিত্রের ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অংশকে হিন্দুদেশ হিসেবে উল্লেখ করা রয়েছে। মূলত রংপুর এবং দিনাজপুর নিয়েই আলাদা দেশ তৈরির দাবি জানিয়েছেন জিডি বক্সী।

    এক্স হ্যান্ডলে কী লিখলেন জিডি বক্সী

    এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি (General GD Bakshi) লেখেন, “মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে বাংলাদেশ উগ্র জেহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে। ১৯৭১ সালে ৩৮০০-রও বেশি ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার জওয়ান প্রাণ দিয়েছিলেন খুনি পাক সেনার হাত থেকে এই দেশকে স্বাধীনতা দিতে আত্মবলিদান দিয়েছিলেন। কতটা অকৃতজ্ঞ হতে পারে…যদি ওরা হিন্দু সংখ্যালঘুদের এভাবেই শেষ করতে চায়, তবে এটাই সম্ভাব্য উপায়”

    হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার চলছেই বাংলাদেশে

    গত বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম (Bangladesh) বিভাগের খাগড়াছড়ি সদর উপজেলার নিজের বাড়িতে চুমকিরানি দাস নামে এক হিন্দু মহিলাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাঁর ছেলের নাম প্রান্ত দাস। তিনি খাগড়াছড়ির সনাতন জাগরণ মঞ্চের অন্যতম আহ্বায়ক। তাঁকেও খুব মারধর করা হয়। প্রথমে দুষ্কৃতীরা ঘরে ঢুকে মাথায় আঘাত করে চুমকিকে। এরপর একে একে শরীর থেকে গয়না খুলে নেওয়া হয়। গলায় থাকা তুলিসীর মালা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। ঘরের টাকা পয়সা লুট করে নেওয়া হয়। আরও জানা গিয়েছে, তিনি সনাতন জাগরণ মঞ্চের সদস্য হিসেবে হিন্দু অস্তিত্ব রক্ষার দাবি তুলেছিলেন। তিনি বাংলাদেশে (Bangladesh) হিন্দু ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে রাস্তায়ও নেমেছিলেন। তবে হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার করার পর থেকেই প্রতিবাদীদের নানা ভাবে টার্গেট করা হচ্ছে। এবার শিকার হলেন চুমকি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Border Guards: ভারতে প্রবেশ করে মন্দির নির্মাণে বাধা! বিএসএফের সক্রিয়তায় পিছু হটল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

    Bangladesh Border Guards: ভারতে প্রবেশ করে মন্দির নির্মাণে বাধা! বিএসএফের সক্রিয়তায় পিছু হটল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমের (Assam) শ্রীভূমি জেলার সীমান্তে আন্তর্জাতিক আইন এবং সীমান্ত নিয়মাবলী ভেঙে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (Bangladesh Border Guards)। বৃহস্পতিবার, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি দল, কুশিয়ারি নদী পার করে শ্রীভূমি অঞ্চলের একটি মন্দিরের পুনর্নির্মাণ কাজ বন্ধ করতে আসে। মন্দিরটি কুশিয়ারি নদীর তীরে অবস্থিত। এটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, সম্প্রতি তার পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় বিজেপি সাংসদ কৃষ্ণানাথ মাল্লার উদ্যোগে, ৩ লক্ষ টাকা ব্যায় করে এই মন্দিরের চূড়া নির্মাণের পরিকল্পনা ছিল। মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ হলে এটি বাংলাদেশ থেকেও দেখা যাবে।

    কেন মন্দির নির্মাণে বাধা

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি দল একটি স্পিডবোটে করে কুশিয়ারি নদী পার করে এদিন মন্দিরে পৌঁছয়। তারা এসেই শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। বিজিবি দাবি করে, মন্দিরের দৃশ্যমানতা বাংলাদেশের মুসলমানদের অনুভূতিতে আঘাত হানতে পারে, কারণ ইসলাম ধর্মে মূর্তিপূজা অনুচিত। তারা হুমকি দেয়, কাজ চলতে থাকলে গুলি করা হবে। তাদের দাবি ছিল, মন্দিরের উপস্থিতি বাংলাদেশের মুসলমানদের প্ররোচিত করবে। বিজিবির অনুপ্রবেশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মন্দিরের কাছে জড়ো হতে শুরু করে এবং বাংলাদেশ (Bangladesh Border Guards) বিরোধী স্লোগান দিতে থাকে। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছয়। তারা বিজিবি সদস্যদের ভারতীয় ভূখণ্ড ছেড়ে যেতে নির্দেশ দেয়। বিএসএফ স্পষ্ট জানিয়ে দেয়, মন্দির একটি পুরনো স্থাপনা। এর পুনর্নির্মাণ পরিকল্পনা অনুযায়ী চলবে। এরপর  প্রতিরোধের মুখে পড়ে ভারতীয় ভূখণ্ড থেকে পিছু হটে বিজিবি-র ওই দল।

    আরও পড়ুন: সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন করল বাংলাদেশ, সতর্ক ভারত

    ঘটনার তদন্তের নির্দেশ

    শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা কমিশনার উদয় শঙ্কর দত্ত জানান, জেলা প্রশাসন এ ঘটনায় একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করছে, যা রাজ্য সেক্রেটারির কাছে পাঠানো হবে। মন্দিরের পুনর্নির্মাণ কাজে কোনো বাধা দেওয়া যাবে না, এবং এলাকার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ ও বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনা বিজিবির (Bangladesh Border Guards) আগ্রাসী মনোভাবের উদাহরণ বলে মনে করছে স্থানীয়রা। বিজিবির বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবিও জানিয়েছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share