Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bangladesh Border Guards: ভারতে প্রবেশ করে মন্দির নির্মাণে বাধা! বিএসএফের সক্রিয়তায় পিছু হটল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

    Bangladesh Border Guards: ভারতে প্রবেশ করে মন্দির নির্মাণে বাধা! বিএসএফের সক্রিয়তায় পিছু হটল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমের (Assam) শ্রীভূমি জেলার সীমান্তে আন্তর্জাতিক আইন এবং সীমান্ত নিয়মাবলী ভেঙে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (Bangladesh Border Guards)। বৃহস্পতিবার, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি দল, কুশিয়ারি নদী পার করে শ্রীভূমি অঞ্চলের একটি মন্দিরের পুনর্নির্মাণ কাজ বন্ধ করতে আসে। মন্দিরটি কুশিয়ারি নদীর তীরে অবস্থিত। এটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, সম্প্রতি তার পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় বিজেপি সাংসদ কৃষ্ণানাথ মাল্লার উদ্যোগে, ৩ লক্ষ টাকা ব্যায় করে এই মন্দিরের চূড়া নির্মাণের পরিকল্পনা ছিল। মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ হলে এটি বাংলাদেশ থেকেও দেখা যাবে।

    কেন মন্দির নির্মাণে বাধা

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি দল একটি স্পিডবোটে করে কুশিয়ারি নদী পার করে এদিন মন্দিরে পৌঁছয়। তারা এসেই শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। বিজিবি দাবি করে, মন্দিরের দৃশ্যমানতা বাংলাদেশের মুসলমানদের অনুভূতিতে আঘাত হানতে পারে, কারণ ইসলাম ধর্মে মূর্তিপূজা অনুচিত। তারা হুমকি দেয়, কাজ চলতে থাকলে গুলি করা হবে। তাদের দাবি ছিল, মন্দিরের উপস্থিতি বাংলাদেশের মুসলমানদের প্ররোচিত করবে। বিজিবির অনুপ্রবেশের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মন্দিরের কাছে জড়ো হতে শুরু করে এবং বাংলাদেশ (Bangladesh Border Guards) বিরোধী স্লোগান দিতে থাকে। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি দল এসে ঘটনাস্থলে পৌঁছয়। তারা বিজিবি সদস্যদের ভারতীয় ভূখণ্ড ছেড়ে যেতে নির্দেশ দেয়। বিএসএফ স্পষ্ট জানিয়ে দেয়, মন্দির একটি পুরনো স্থাপনা। এর পুনর্নির্মাণ পরিকল্পনা অনুযায়ী চলবে। এরপর  প্রতিরোধের মুখে পড়ে ভারতীয় ভূখণ্ড থেকে পিছু হটে বিজিবি-র ওই দল।

    আরও পড়ুন: সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন করল বাংলাদেশ, সতর্ক ভারত

    ঘটনার তদন্তের নির্দেশ

    শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা কমিশনার উদয় শঙ্কর দত্ত জানান, জেলা প্রশাসন এ ঘটনায় একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করছে, যা রাজ্য সেক্রেটারির কাছে পাঠানো হবে। মন্দিরের পুনর্নির্মাণ কাজে কোনো বাধা দেওয়া যাবে না, এবং এলাকার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ ও বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনা বিজিবির (Bangladesh Border Guards) আগ্রাসী মনোভাবের উদাহরণ বলে মনে করছে স্থানীয়রা। বিজিবির বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের দাবিও জানিয়েছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajya Sabha: রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সিটের নীচে টাকার বান্ডিল! সংসদের মর্যাদার উপর আক্রমণ, কটাক্ষ নাড্ডার 

    Rajya Sabha: রাজ্যসভায় কংগ্রেস সাংসদের সিটের নীচে টাকার বান্ডিল! সংসদের মর্যাদার উপর আক্রমণ, কটাক্ষ নাড্ডার 

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার টাকার বান্ডিল মিলল রাজ্যসভায়। শুক্রবার, সেই নিয়ে সংসদে তুমুল হইচই-এর সৃষ্টি হয়। না গিয়েছে, কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির (Abhishek Manu Singhvi) সিটের নীচ থেকে টাকার বান্ডিল মিলেছে। এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে সুর চড়িয়েছে বিজেপি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

    কী ঘটেছিল

    জানা গিয়েছে, আজ, শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরুর পরই চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, প্রতিদিনই অধিবেশন শেষের পর রুটিন অ্যান্টি সাবোটাজ চেক হয়, তখন ২২২ সিটের নীচ থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, ২২২ নম্বর সিটে বসেন তেলঙ্গানার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। তাঁর দাবি, গতকাল তিনি ১২টা ৫৭ মিনিটে রাজ্যসভায় এসেছিলেন। ১টার সময় সংসদের ক্যান্টিনে যান। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত ছিলেন। অভিষেক মনু সিংভির দাবি, তাঁর পকেটে একটি মাত্র ৫০০ টাকার নোট ছিল।

    তদন্তের দাবি

    কত টাকা উদ্ধার হয়েছে, সে বিষয়ে জানা না গেলেও, টাকা উদ্ধারের বিষয়টি নিয়ে আজ তুমুল শোরগোল পড়ে যায় রাজ্যসভায়। কংগ্রেস সাংসদরা সংসদে চেয়ারম্যান ধনখরের এই দাবির প্রতিবাদ করেন। এবিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বক্তব্য, ‘ঘটনা গুরুতর। এই ঘটনায় সংসদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমার বিশ্বাস এই মর্মে যথাযথ তদন্ত হবে।’ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত যথাযথ তদন্ত হচ্ছে কারও নামে কিছু বলা উচিত নয়।’বিজেপি-র আরও এক সাংসদ মনোজ তিওয়ারি বলেন, ‘বেঞ্চের নীচে নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। তদন্ত করে দেখা উচিত। উপরাষ্ট্রপতি এই মর্মে ইতিমধ্যেই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কংগ্রেস নেতার আসনের নীচে কী ভাবে এত টাকা এল, আমরা সকলেই হতবাক।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rajya Sabha: বদলে গেল ৯০ বছরের পুরনো এয়ারক্রাফ্ট আইন, রাজ্যসভায় পাশ বায়ুযান বিদ্যায়ক বিল

    Rajya Sabha: বদলে গেল ৯০ বছরের পুরনো এয়ারক্রাফ্ট আইন, রাজ্যসভায় পাশ বায়ুযান বিদ্যায়ক বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ৬ ডিসেম্বর রাজ্যসভায় (Rajya Sabha) ভারতীয় বায়ুযান বিদ্যায়ক-২০২৪ বিল (Bharatiya Vayuyan Vidheyak) পাশ করানো হল। প্রসঙ্গত, ৯০ বছরের পুরনো এয়ারক্রাফ্ট আইনকেই বদল করা হল, এই নয়া বিলের মাধ্যমে। আগের আইনটি ছিল ১৯৩৪ সালের। চলতি বছরের অগাস্ট মাসে এই সংক্রান্ত বিলটি পাশ হয়েছিল লোকসভায়। ইতিমধ্যে ইন্ডি জোটের নেতারা রাজ্যসভায় দাবি করতে থাকেন যে বিলটির নাম ইংরেজি থেকে হিন্দিতে বদল করা হয়েছে। এতে নাকি অনেক অসুবিধা হতে পারে। তবে নিজের ভাষণে বিরোধীদের একহাত নিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী।

    বিরোধীদের জবাব দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী

    বিরোধীদের প্রশ্নের উত্তরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু রাজ্য রাজ্যসভায় (Rajya Sabha) নিজের ভাষণে বলেন, ‘‘ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন রাখতেই নামটি হিন্দিতে পরিবর্তন করা হয়েছে। শুধু নামেই বদল হয়েছে। সাংবিধানিক কোনও নিয়মের বদল হয়নি।’’ তিনি নিজের ভাষণে আরও বলেন, ‘‘প্রথম দিকে হিন্দি বিলের নাম উচ্চারণ করা কঠিন হবে। কিন্তু ভবিষ্যতে সেই নাম উচ্চারণ করতে করতে আমরা সবাই অভ্যস্ত হয়ে উঠব। অনেকেই হিন্দি নাম উচ্চারণ করতে লজ্জা বোধ করেন বলে মনে হচ্ছে। কিন্তু এতে লজ্জাবোধ করার কিছু নেই। হিন্দিতে পুরনো বিলের নামকরণের উদ্দেশ্য আমাদের একটাই যে ভারতের সংস্কৃতির প্রতিফলন ঘটানো।’’

    আমরা যেকোনও ঔপনিবেশিক ছাপকে মুছে ফেলতে চাই

    এদিন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী (Rajya Sabha)  আরও বলেন, ‘‘আমরা যেকোনও ঔপনিবেশিক ছাপকে মুছে ফেলতে চাই এবং ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতির প্রতিফলন আমরা ঘটাতে চাই। ভারতীয় বায়ুযান বিদ্যায়ক শব্দ সকল ভাষার মিশ্রণ। আমি নিজে একজন তেলেগুভাষী এবং আমি আমার ভাষা নিয়ে গর্ব বোধ করি। তা সত্ত্বেও আমি হিন্দি নামকে সমর্থন করি। কারণ ভারতকে তেলেগু ভাষাতেও ভারতই বলা হয়। জানা গিয়েছে ১৯৩৪ সালে পাশ হওয়া আইনটি পরবর্তীকালে ২১ বার সংশোধন করা হয়েছে। তাই ভারতীয় বায়ুযান বিদ্যায়ক আইন, ১৯৩৪ সালের বিমান আইনকে সরাসরি প্রতিস্থাপন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Chattisgarh: ‘বিজেপি ছাড়ো, নয়তো মরো’, ছত্তিশগড়ে দুই প্রাক্তন প্রধানকে হত্যা করে লিফলেট ছড়াল মাওবাদীরা

    Chattisgarh: ‘বিজেপি ছাড়ো, নয়তো মরো’, ছত্তিশগড়ে দুই প্রাক্তন প্রধানকে হত্যা করে লিফলেট ছড়াল মাওবাদীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের (Chattisgarh) দুজন প্রাক্তন প্রধানকে নৃশংসভাবে হত্যা করল মাওবাদীরা। জানা গিয়েছে, সে রাজ্যের বিজাপুর জেলায় এই হত্যালীলা চালিয়েছে মাওবাদীরা (Maoists)। দুজন নিহত প্রাক্তন প্রধানের নাম শুক্ল ফর্সা ও সুখরাম অভলাম। জানা গিয়েছে, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা এবং নিরাপত্তরক্ষীদের সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ করার জন্যই তাঁদেরকে হত্যা করে মাওবাদীরা। ওই দুই নেতাকে হত্যা করার পরে মাওবাদীরা তাঁদের নিহত শরীরের কাছে লিফলেট ছড়িয়ে গিয়েছে এবং সেখানে লেখা রয়েছে, ‘হয় বিজেপি ছাড়ো নয়তো মরো’।

    আরও পড়ুন: আগরতলা-কলকাতার ২ কূটনীতিককে জরুরি তলব করল বাংলাদেশ সরকার

    বুধবার সকালেই উদ্ধার হয় ওই দুই নেতার দেহ (Chattisgarh)

    প্রসঙ্গত, গতকাল বুধবার সকালেই (Chattisgarh) উদ্ধার হয় ওই দুই নেতার দেহ। এরপরই সারা জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, পুরো একদিন ওই দুই নেতা নিখোঁজ ছিলেন। এদের মধ্যে শুক্ল ফর্সা দুটি ধাপে স্থানীয় বিলিয়াভূমি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছেন। নিজের ব্লকের বিজেপির কিষাণ মোর্চার দায়িত্বেও ছিলেন তিনি। অন্যদিকে, সুখরাম অভলামও ছিলেন প্রাক্তন গ্রাম প্রধান।

    অপহরণ করে খুন (Chattisgarh)

    চলতি সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যা বেলায় শুক্ল ফর্সাকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা (Chattisgarh) জানিয়েছেন, যখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, তখন তিনজন মাস্ক পরা মাওবাদী (Maoists) তাঁকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপরই তাঁকে হত্যা করা হয়। অন্য আরেক নিহত নেতা সুখরাম, তাঁকে স্থানীয় কাদের গ্রাম থেকে গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় অপহরণ করা হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নিহত সুখরামকে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায় জঙ্গলে। পরবর্তীকালে কাদের গ্রামের কাছেই তাঁর দেহ উদ্ধার হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI: সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, অপরিবর্তিত রেপো রেট, সাধারণের ওপর বাড়ছে না ঋণের বোঝা

    RBI: সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, অপরিবর্তিত রেপো রেট, সাধারণের ওপর বাড়ছে না ঋণের বোঝা

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে মধ্যবিত্তদের জন্য সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বাড়ছে না রেপো রেট (Repo Rate)। এর ফলে ঋণের বোঝাও বাড়বে না গ্রাহকদের। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক তার অধীনস্থ অন্যান্য ব্যাঙ্ককে যে সুদের হারে ঋণ দেয়, তাকে বলা হয় রেপো রেট। অন্যদিকে, যে সুদের হারে অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয় রিজার্ভ ব্যাঙ্ক, তাকে রিভার্স রেপো রেট বলা হয়। এক্ষেত্রে, রেপো রেট অপরিবর্তিত থাকায়, সাধারণ মানুষের ওপরে ঋণের বোঝাও বাড়বে না। বছর শেষে পকেটে টানও পড়বে না ইএমআই-র চাপে। জানা গিয়েছে, এই নিয়ে টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রাখল দেশের শীর্ষ ব্যাঙ্ক। ৬.৫ শতাংশেই ধার্য রাখা হল রেপো রেট। রেপো রেট অপরিবর্তিত রাখার কথা এদিন ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

    ৪:২ অনুপাতে ভোট দেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখার প্রস্তাবে 

    সূত্রের খবর, তিনদিনের মনিটারি পলিসি কমিটির বৈঠকে ৬ সদস্যের মধ্যে ৪:২ অনুপাতে ভোট দেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখার প্রস্তাবে। অর্থাৎ ৪ জন সদস্য রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখতেই ভোট দেন। প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসের পর থেকে থেকে ৬ বারে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল আরবিআই। পরবর্তীকালে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে তা লাগাতার অপরিবর্তিত রাখে কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI)।

    মুদ্রাস্ফীতির হার নিয়ে কী বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

    প্রসঙ্গত, পরবর্তী আর্থিক বছরের (২০২৫-২৬) প্রথম দু’টি ত্রৈমাসিকের জিডিপির সম্ভাব্য হারও এদিন প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI)। আগামী বছরের এপ্রিল থেকে জুন এবং জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিডিপি ৬.৯ ও ৭.৩ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। তবে মুদ্রাস্ফীতির হার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, আগামী বছর সার্বিকভাবে মুদ্রাস্ফীতির হার ২-৬ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Beef-Ban: অসমে নিষিদ্ধ হয়েছে গোমাংস, এবার বন্ধের দাবি উঠল বিহার-ওড়িশায়

    Beef-Ban: অসমে নিষিদ্ধ হয়েছে গোমাংস, এবার বন্ধের দাবি উঠল বিহার-ওড়িশায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে নিষিদ্ধ হয়েছে গোমাংস (Beef-Ban) খাওয়া। হোটেল-রেস্তরাঁ বা বিবাহের অনুষ্ঠানে করা যাবেনা গরুর মাংসের পরিবেশন। গত বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ঘোষণায় গোমাতাকে রক্ষা করার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এবার অসমের পথে বাকি রাজ্যগুলি হাঁটতে চাইছে। অসমের পর এবার বিহার এবং ওড়িশায় (Bihar-Orissa) উঠল গোমাংস বন্ধের ডাক। এই সিদ্ধান্ত গো প্রেমীদের মধ্যে বিরাট উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

    বিহারে গো হত্যা বন্ধের দাবি (Beef-Ban)

    অসমে গোমাংস (Beef-Ban) নিষিদ্ধ হতেই বৃহস্পতিবার বিহারেও গরুর মাংস নিষিদ্ধ করা উচিত বলে দাবি তোলা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দলের সাংসদ দিলেশ্বর কামাইত বলেন, “অসম সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিহারেও গরুর মাংস নিষিদ্ধ করা উচিত।” উল্লেখ্য আগে বিজেপি সাংসদ গিরিরাজ সিং গরুর মাংস নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন, “নেহেরুই ছিলেন সমস্ত সমস্যার মূল। নেহেরু যদি ভারতে গোহত্যা নিষিদ্ধ করতেন তাহলে আজকের এই অবস্থা হতো না। কংগ্রেস সরকার সবসময় হিন্দু বিরোধী ছিল।”

    আরও পড়ুনঃ আজাদ ময়দানে চাঁদের হাট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ

    ওড়িশায় বন্ধের পথে গো মাংস

    অপর দিকে ওড়িশাতেও (Bihar-Orissa) পরিকল্পনা চলছে, অসমের পথে হেঁটেই গোমাংস (Beef-Ban) নিষিদ্ধ করবে। এই রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, “গোহত্যা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। আইন আনতে চলেছি আমরা। গোহত্যা বন্ধের জন্য আইন আনা হবে।” আবার ওড়িশার প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী গোকুলানন্দ মল্লিক বলেন, “আমরা যদি এমন কোনও ঘটনার কথা জানতে পারি (গো মাংস সংক্রান্ত) তবে আমরা কঠোর সিদ্ধান্ত নেব। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছেও আমরা দাবি তুলব।” উল্লেখ্য এই রাজ্যে গোহত্যা নিষিদ্ধ। ধরা পড়লে ২ বছরের জেল এবং ১০০০০ টাকা জরিমানা বা উভয়ই সাজা দেওয়া হতে পারে। উল্লেখ্য বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সড়ঙ্গি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কাছে অনুরোধ করেছিলেন রাজ্যে যেন গো হত্যার আইন দারুণ ভাবে কার্যকর করা হয়।

    ওড়িশা রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত চার বছরে ২০০টির বেশি গরু পাচার এবং গোমাংস পাচারের ঘটনা ঘটেছে। অপর দিকে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, গোমাংসের ঘটনাকে কেন্দ্র করে একাধিক উস্কানি এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গোমাংস নিয়ে বিবাদ হওয়ায় এবার এই মাংস বন্ধের পরিকল্পনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন করল বাংলাদেশ, সতর্ক ভারত

    Bangladesh: সীমান্তে তুরস্কের ড্রোন মোতায়েন করল বাংলাদেশ, সতর্ক ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের সীমান্তে তুরস্কে তৈরি ড্রোন (Turkish Drone) মোতায়েন করেছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। এমন খবর পেতেই ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে বিএসএফ। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ভারতে-বাংলাদেশ সীমান্তের কাছে মানবহীন ড্রোন (UAVs) বায়রাক্টার টিবি ২ মোতায়েন হওয়ার একটি রিপোর্ট পায়। জানা যায়, এই ড্রোনগুলি পরিচালনা করছে বাংলাদেশের ৬৭ তম সেনাবাহিনী। এরপরই সীমান্তে কড়া সতর্কতা জারি করে ভারতীয় সেনা (BSF)।

    কেন মোতায়েন ড্রোন

    বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে তুরস্কে তৈরি ড্রোন মোতায়েনের খবরের পর ভারত সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে। মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির জন্য এই ড্রোনগুলিকে ব্যাবহার করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের দাবি, এই ড্রোনটি প্রতিরক্ষার খাতিরেই মোতায়েন করা হয়েছে। তবে সীমান্ত এলাকায় এত উন্নত প্রযুক্তির ড্রোন মোতায়েনের ব্যাপারটি মোটেও হালকা ভাবে নিচ্ছে না ভারত। ভারতের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। সন্ত্রাসী গোষ্ঠী এবং চোরাচালানী চক্রগুলো রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। রাজনৈতিক অস্থিরতা এবং অত্যাধুনিক ড্রোন মোতায়েনের পরিপ্রেক্ষিতে ভারতীয় বাহিনীও সতর্কতা জারি করেছে।

    আরও পড়ুন: নারী নিপীড়নের ঘটনা ১১০টি, ১০৩টি রাজনৈতিক হিংসা! ইউনূস সরকারের ‘মিথ্যাচার’ ফাঁস

    ভারতের প্রতিক্রিয়া

    বাংলাদেশের অস্থিরতার প্রেক্ষাপটে ভারতীয় সশস্ত্র বাহিনী ইতোমধ্যে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং নতুন ড্রোন মোতায়েনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের সশস্ত্র বাহিনীর কাছে হেরন টিপি ড্রোনের মতো উন্নত প্রযুক্তি রয়েছে, যা সীমান্ত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সহায়ক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বলা হয়েছে, দিল্লি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় বিএসএফ। ভারত ইন্টেলিজেন্স শেয়ারিং এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “সম্ভল ও বাংলাদেশের দাঙ্গাবাজদের একই ডিএনএ”, কট্টর মুসলিমদের আক্রমণ যোগীর

    Yogi Adityanath: “সম্ভল ও বাংলাদেশের দাঙ্গাবাজদের একই ডিএনএ”, কট্টর মুসলিমদের আক্রমণ যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “সম্ভল (Sambhal) ও বাংলাদেশের দাঙ্গাবাজদের একই ডিএনএ”, কট্টর মুসলিমদের বিরুদ্ধে হিন্দু নির্যাতন নিয়ে তোপ দেগেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অযোধ্যায় রামায়ণ মেলার উদ্বোধন করতে এসে বাংলাদেশের হিন্দুনির্যাতন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মন্দির ভেঙে মসজিদ হোক বা হিন্দু নিধনের ঘটনা, যাই হোক না কেন মৌলবাদী ইসলামি জেহাদিদের নিশানা করে আক্রমণ করেন যোগী।

    সমাজকে ভাঙার জন্য বৃহৎ ষড়যন্ত্র চলছে (Yogi Adityanath)

    ৫ ডিসেম্বর অযোধ্যার রাম কথা পার্কে রামায়ণ মেলার ভাষণ দেওয়ার সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “দেশবাসীকে স্মরণ করতে হবে প্রায় ৫০০ বছর আগে অযোধ্যার মন্দিরে বাবরের লোক কী করেছিল। বর্তমানে সম্ভলে (Sambhal) একই ঘটনা ঘটিয়েছে। একই চিত্র বাংলাদেশেও দেখা গিয়েছে। এই তিন রকম ঘটনার প্রকৃতির মধ্যে কোনও পার্থক্য নেই। সকল আক্রমণকারীদের ডিএনএ একই। যদি মনে করেন কেবল মাত্র বাংলাদেশে বিছিন্ন ভাবে ঘটছে তাহলে ভুল করছেন। একই রকম পরিস্থিতির স্বীকার আপনাকেও হতে হবে। সমাজকে ভাঙার জন্য বৃহৎ ষড়যন্ত্র চলেছে। সকলকে একত্রিত হতে হবে। তবে অনেকে আক্রমণকারীদের সমর্থন করছেন। নিজেরা বিদেশে সম্পত্তি সঞ্চয় করে রেখেছেন, সুযোগ বুঝে যে কোনও সময়ে পালিয়ে যেতে হতে পারেন। তাই কোনও রকম বিভ্রান্তির মধ্যে থাকলে চলবে না।”

    আরও পড়ুনঃ ‘‘আমরা এখন থামব না, কাজ চালিয়ে যাবো…’’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই লক্ষ্যের কথা বললেন ফড়ণবীশ

    সমাজবাদী পার্টির নেতার শুধু রাজনীতি করেছে

    এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগী (Yogi Adityanath) সমাজবাদী পার্টিকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “অযোধ্যার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ভাবনা এখন বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমাদের মনে রাখতে হবে, প্রায় ৫০০ বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে গত বছরের ২২ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর হাতে মন্দিরের গর্ভগৃহে শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। প্রভু রামকে যারা সম্মান করে না তাদের নৈতিক মূল্যবোধ প্রশ্নের মুখে থাকে। সমাজবাদী পার্টির নেতারা শুধু রাজনীতি করেছেন, হিন্দুদের সম্মান করেননি। ড. রাম মনোহর লোহিয়াকে কেবল ব্যবহার করে গেছেন। তাঁর প্রতি ভালো আচরণ করেনি। একজন সত্যিকারের সমাজতাত্ত্বিক মানুষকে জায়গা না দিয়ে কেবল নিজের পরিবারের লোকজনকে প্রাধান্য দিয়েছে সপা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Drishti-10 Drone: সামুদ্রিক নিরাপত্তায় জোর, কেনা হল দেশে তৈরি নজরদারি ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’

    Drishti-10 Drone: সামুদ্রিক নিরাপত্তায় জোর, কেনা হল দেশে তৈরি নজরদারি ড্রোন ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’

    মাধ্যম নিউজ ডেস্ক: আদানি ডিফেন্স (Adani Defence) অ্যান্ড অ্যারোস্পেস ভারতের নৌবাহিনীকে তাদের দ্বিতীয় ‘দৃষ্টি-১০ স্টারলাইনর’ নজরদারি ড্রোন (Drishti-10 Drone) প্রদান করেছে। ভারতের সামুদ্রিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার সংস্থার তৈরি ড্রোনটি আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি বছরের গোড়ায় প্রথম স্টারলাইনার ড্রোন পেয়েছিল নৌসেনা।

    উন্নত প্রযুক্তির ব্যবহার

    প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ (Drishti-10 Drone) নৌসেনার জন্য প্রথম ভারতে তৈরি নজরদারি ড্রোন। নৌসেনার হাতে এই ড্রোন আসায় সমুদ্রে শত্রুপক্ষের জাহাজ বা জলদস্যুদের জলযানে নজরদারি করতে সুবিধা হবে। একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে সক্ষম এই ড্রোন ৪৫০ কেজি ওজন বহন করতে পারে। ‘দৃষ্টি-১০ স্টারলাইনর’ হল ভারতের একমাত্র দেশীয় উড়ন্ত ড্রোন যা ৩২,০০০ ফুট উচ্চতায় নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। দ্বিতীয় ড্রোনটি গুজরাটের পোরবন্দরে, নৌবাহিনীর সামুদ্রিক অপারেশনগুলোর জন্য উন্মুক্ত করা হয়। 

    আত্মনির্ভর ভারতের উদাহরণ

    এই ড্রোনটি শুধুমাত্র নৌবাহিনীর জন্য নয়, বরং জুন মাসে ভারতীয় সেনাবাহিনীকেও দৃষ্টি-১০ স্টারলাইনর (Drishti-10 Drone) প্রদান করা হয়েছে। সেনাবাহিনী প্রথম ড্রোনটি পাঞ্জাবের ভাতিন্দা ঘাঁটিতে স্থাপন করবে, যেখানে এটি পাকিস্তানের পশ্চিম সীমান্তের ওপর নজরদারি করতে সক্ষম হবে। আদানি ডিফেন্সের এই দেশীয় ড্রোনটি ভারতীয় স্বনির্ভরতার একটি বড় উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে। মাত্র তিন বছরের মধ্যে তারা এমন একটি এমএএলই ড্রোন তৈরি করেছে যা সাধারণত পাঁচ থেকে ছয় বছর সময় নেয়। দৃষ্টি-১০ স্টারলাইনর ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ভবিষ্যত গড়তে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি উন্নত প্রযুক্তি দ্বারা সজ্জিত, যা মিশন চলাকালে নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা প্রদান করে, এমনকি কঠোর পরিবেশ ও পাহাড়ি অঞ্চলেও কাজ করতে সক্ষম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lakshadweep: লাক্ষাদ্বীপকে ঢেলে সাজাতে উদ্যোগী মোদি সরকার, শীঘ্রই শুরু হচ্ছে কাজ

    Lakshadweep: লাক্ষাদ্বীপকে ঢেলে সাজাতে উদ্যোগী মোদি সরকার, শীঘ্রই শুরু হচ্ছে কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর প্রধানমন্ত্রী মোদির (Modi Government) সফর, তারপরেই মলদ্বীপের বদলে পর্যটকরা ছুটছিলেন লাক্ষাদ্বীপে (Lakshadweep)। নিজের সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ ভ্রমণের যে আর্জি জানিয়েছিলেন, তা আরও জোরদার করতে এবার বড় পদক্ষেপ শুরু করল কেন্দ্র। জানা গিয়েছে, লাক্ষাদ্বীপকে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে সাজিয়ে তুলতে একাধিক বড় প্রকল্প আনছে মোদি সরকার।

    অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে (Lakshadweep)

    একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন (Lakshadweep) অনুযায়ী, কারাভাতি, আগাতি, মিনিকয় দ্বীপে বড় ভেসেল রাখার ব্যবস্থা থেকে শুরু করে কালপেনি, কাদমঠ, আন্দ্রোথ দ্বীপের মতো দ্বীপগুলিকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শীঘ্রই প্রথম প্রকল্পের কাজ শুরু হবে। এর জন্য খরচ হবে ৩০৩ কোটি টাকা। লাক্ষাদ্বীপে তৈরি হবে মাল্টি-মডেল জেটি। একইসঙ্গে প্যাসেঞ্জার ওয়েটিং হলও তৈরি করা হবে বলে জানি গিয়েছে। কালপেনি, কাদমাঠ, কারাভেতি, আগাতি, মিনিকয় দ্বীপে আধুনিক প্রযুক্তির পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। জানা গিয়েছে, প্রকল্পগুলি রূপায়ণের যাবতীয় খরচ লাক্ষাদ্বীপ ও কেন্দ্রীয় সরকারের তরফেই বহন করা হবে। কোচি পোর্ট অথারিটি প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। প্রসঙ্গত, গত বছরই লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে ছবি পোস্ট করার পরই কটাক্ষ করেন মলদ্বীপের মন্ত্রীরা। প্রধানমন্ত্রীর এই অপমানের পরই বয়কট মলদ্বীপের ডাক দেওয়া হয়। এর জেরে ব্যপক ক্ষতিগ্রস্ত হয় মলদ্বীপের পর্যটন।

    প্রথম প্রকল্প কাদমঠ দ্বীপে (Lakshadweep)

    জানা গিয়েছে, প্রথম প্রকল্পটি শুরু হতে চলেছে কোচি থেকে প্রায় ৪০৭ কিলোমিটার দূরে লাক্ষাদ্বীপের কাদমঠ দ্বীপে। এখানেই তৈরি করা হবে, একটি জেটি। অত্যাধুনিক মানের ব্যবস্থা থাকবে সেখানে। প্রসঙ্গত কাদমঠ হল আমিনদিভি গোষ্ঠীর একটি দীর্ঘতম দ্বীপ, লাক্ষাদ্বীপের কেন্দ্রে অবস্থিত এটি। এর আয়তন হল ৩.৩৪ বর্গ কিলোমিটার। দৈর্ঘ্য হল ৯.৩ কিলোমিটার। প্রস্থ হল ০.৫৭ কিলোমিটার। এই দ্বীপেই একটি জেটি খোলার প্রস্তুতি নিয়েছে মোদি সরকার। দ্বীপটি ঢেলে সাজাতে বরাদ্দ করা হচ্ছে ৩০৩ কোটি টাকা। এখানে যাত্রীদের আসা-যাওয়ার একটি পৃথক টার্মিনালও তৈরি করছে মোদি সরকার। বিশ্বমানের সুযোগ সুবিধা সমেত এখানে যাত্রীদের একটি বিশ্রামাগারও তৈরি হবে। জানা গিয়েছে, লাক্ষাদ্বীপের পূর্ব ও পশ্চিম উভয়দিকেই আধুনিক সুযোগ-সুবিধা সহ যাত্রীদের নানা সুবিধার ব্যবস্থা করা হবে। পর্যটকদের সুবিধার ব্যবস্থা করা হবে কাল্পনি আন্দ্রোতো গুদাম ইত্যাদি দ্বীপে।

    অন্যান্য বড় প্রকল্প

    আধুনিক সুযোগ-সুবিধা সহ ঢেলে সাজানো হবে কালপেনি, কদমাথ এবং আন্দ্রোতে গুদাম ইত্যাদি দ্বীপকে

    বড় ভেসেল যাতায়াতের পরিকাঠামো গড়ে তোলা হবে কাভারত্তি, আগাট্টি এবং মিনিকয় দ্বীপপুঞ্জে।

    কালপেনি এবং কদমাঠে দ্বীপে ক্রুজ জাহাজ পরিচালনার পরিকাঠামো গড়ে তোলা হবে।

    কালপেনি ও কদমথ দ্বীপে থাকা বর্তমান জেটিগুলিকে ঢেলে সাজানো হবে।

    জানা গিয়েছে, এই সমস্ত প্রকল্পগুলির বাস্তবায়ন করা হবে সাগরমালা কর্মসূচির অধীনে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের অভ্যন্তরীণ যে তহবিল, সেটাও এক্ষেত্রে ব্যবহার করবে মোদি সরকার। প্রসঙ্গত, এই প্রকল্পের কাজ করছে কোচিং পোর্ট অথরিটি। যাবতীয় প্রযুক্তির কাজগুলি দেখভাল করছে তারা। অন্যদিকে চেন্নাইয়ের অ্যাসি সিস্টেম ইন্ডিয়া লিমিটেড একটি বিশদ প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে এবিষয়ে।

    ৩৬টি ছোট ছোট দ্বীপের সমূহ লাক্ষাদ্বীপ

    ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এই দ্বীপগুলি মোট ৩২ বর্গমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এর আশেপাশে সমুদ্রসীমার ক্ষেত্রফল হল ৪,২০০ বর্গ কিলোমিটার। ভারতের অঙ্গরাজ্য কেরলের পশ্চিম উপকূল থেকে ২২০ থেকে ৪৪০ কিলোমিটার দূরত্বে এই দ্বীপগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 

    লাক্ষা, আমিনদিভি, মনিকয় দ্বীপপুঞ্জ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে এই লাক্ষাদ্বীপ। এখানে ছোট বড় মিলিয়ে মত ৩৬টি দ্বীপ রয়েছে। লাক্ষা পর্যটন বিভাগ থেকে অনুমতি নিয়ে এই দ্বীপে বেড়াতে যেতে হয়। বছরের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময় হল ভ্রমণ করার আদর্শ সময়। এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ ভীষণ ভাবে পর্যটকদের মনকে মুগ্ধ করবে। এখানে ঘুরে দেখার সুন্দর জায়গাগুলি হল –

    আগাত্তি দ্বীপ

    লাক্ষাদ্বীপের (Lakshadweep Tourism) প্রবেশদ্বার হল এই আগাত্তি দ্বীপ। বিশ্বের অন্যতম সুন্দর লেগুন (নোনা জলের উপহ্রদ) রয়েছে এখানে। এখানে সুইমিং, স্বরকেলিং, কায়াকিংয়ের মতো ওয়াটার স্পোর্টস করার সুযোগ রয়েছে।

    বাঙ্গারাম দ্বীপ

    আগাত্তি দ্বীপের খুব কাছেই হল বাঙ্গারাম দ্বীপ। এখানে মানুষ বসবাস করে না। এখানকার সৈকত রাতে নীলাভ হয়। ডলফিন, অক্টোপাস, ফ্রগফিস দেখা যায়।

    মিনিকয় দ্বীপ

    উত্তর দ্বীপপুঞ্জের ২০০ কিমি দক্ষিণে অবস্থিত এই দ্বীপ। এই দ্বীপ অন্যতম বড় লেগুন। এখানে ১১ গ্রামের ক্লাস্টার রয়েছে। এইগুলিকে আভাহ নামে পরিচিত।

    কালপেনি দ্বীপ

    স্বচ্ছ এবং নীল জলের জন্য বিখ্যাত এই দ্বীপ। এখানে সুইমিং, স্নরকেরিং করার ব্যবস্থা রয়েছে।

    কাভারাত্তি দ্বীপ

    এই দ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় জায়গা। স্থানীয় বাজার বেশ দর্শনীয় স্থান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share