Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Maharashtra: মহারাষ্ট্রে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, রয়েছেন হেভিওয়েট প্রার্থী দেবেন্দ্র ফড়নবিশ

    Maharashtra: মহারাষ্ট্রে বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, রয়েছেন হেভিওয়েট প্রার্থী দেবেন্দ্র ফড়নবিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। তার জন্য বিজেপি প্রার্থীদের প্রথম তালিকায় হেভিওয়েট নামগুলির মধ্যে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) রয়েছেন৷ রবিবার বিকেলে ঘোষণা করা তালিকায় মোট ৯৯ জনের নাম রয়েছে। মহারাষ্ট্র (Maharashtra) বিধানসভায় ২৮৮টি আসন রয়েছে। তার মধ্যে বিজেপি ১৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা গিয়েছে। বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করছে শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি জোট।

    ২০০৯ সাল থেকে লড়ছেন ফড়নবিশ (Maharashtra)

    দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) নাগপুর (Maharashtra) পশ্চিম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, তিনি ২০০৯ সাল থেকে এই আসনে লড়াই করছেন। নাগপুর হল বিজেপির শক্ত ঘাঁটি এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সংসদীয় ক্ষেত্র। এই লোকসভা কেন্দ্রের ছয়টি বিধানসভা অংশের মধ্যে চারটির দখলে বিজেপি। এছাড়া অন্যান্য হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতিও, তিনি চন্দ্রশেখর বাওয়ানকুলে নাগপুর জেলার কামথি ​​থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমান রাজ্য প্রতিমন্ত্রী সুধীর মুনগান্টিওয়ারকে বল্লারপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে। আবার কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভের ছেলে সন্তোষ ভোকারদানেও বিজেপির টিকিটে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

    আরও পড়ুনঃ দিল্লি বিস্ফোরণে ঘনাচ্ছে রহস্য, উদ্ধার হওয়া সাদা পাউডার ভাবাচ্ছে তদন্তকারীদের

    জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি

    ভোকারে থেকে মহারাষ্ট্রের (Maharashtra) প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের কন্যা শ্রীজয়া চৌহানকে প্রার্থী করেছে বিজেপি। উল্লেখ্য তিনি লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য৷ মুলুন্ডের বর্তমান বিধায়ক মিহির কোটেচাকে পুনরায় প্রার্থী করা হয়েছে এবং তিনবারের বিধায়ক রাম কদম আবারও মুম্বইয়ের ঘাটকোপার পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির মুম্বই মহানগরের সভাপতি আশিস শেলার, ভান্দ্রে পশ্চিম থেকে এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল কোথরুদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই ভাবে সুভাষ দেশমুখ সোলাপুর থেকে এবং প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের ছেলে নীতেশ রানে কনকাভলিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি জয় নিয়ে ফের একবার আত্মবিশ্বাসী।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • VHP: অ-হিন্দুদের অধিকার নেই দেবস্থান দখল করে রাখার, হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

    VHP: অ-হিন্দুদের অধিকার নেই দেবস্থান দখল করে রাখার, হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিরুপতি বালাজি সমেত অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সমস্ত মন্দিরের দায়িত্বভার হিন্দু সমাজকে হস্তান্তর করার দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। চন্দ্রবাবু নাইডু সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় নেতা সুরেন্দ্র জৈন দাবি জানিয়েছেন, তথাকথিত মেকি ধর্মনিরপেক্ষ সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অ-হিন্দুদের কোনও অধিকার নেই দেবস্থানকে দখল করে রাখার এবং তা পরিচালনা করার। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এদিন হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছে, হয় মন্দিরগুলিকে সরকারি দখলমুক্ত করা হোক অথবা প্রতিবাদ আন্দোলনের মোকাবিলা করার জন্য সরকার তৈরি থাকুক।

    তিরুপতির ঘটনায় ক্ষুদ্ধ হিন্দুরা (VHP) 

    তিনি আরও জানিয়েছেন, সারা বিশ্বের হিন্দুরা প্রচণ্ড ক্ষুদ্ধ যে ধরনের খবর সম্প্রতি সামনে এসেছে তিরুপতি বালাজি মন্দিরকে কেন্দ্র করে। প্রসঙ্গত, সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডু প্রসাদ ইস্যুতে জোর বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, দেবতার উদ্দেশে অর্পণ করা লাড্ডু প্রসাদে মিশ্রিত করা হয়েছে পশুর চর্বি। এই ঘটনাকে উল্লেখ করে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, ভক্তদের ভাবাবেগ ও বিশ্বাসকে রক্ষা করা উচিত সরকারের। এর পাশাপাশি সুরেন্দ্র জৈন আরও জানিয়েছেন, অজস্র মন্দির রয়েছে অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh), যেগুলি জেহাদীদের দ্বারা আক্রান্ত। শুধু তাই নয়, হিন্দু উৎসবগুলিকেও নিশানা করছে জেহাদীরা। কিন্তু সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কোনও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা।

    মৌলিক অধিকারের পরিপন্থী

    এদিন সত্যেন্দ্র জৈন (VHP) আরও জানিয়েছেন, পবিত্র হিন্দু মন্দিরগুলির ওপর ধর্মনিরপেক্ষ সরকারের হস্তক্ষেপ শুধুমাত্র অসাংবিধানিক নয় বরং তা হিন্দু ভাবাবেগেও আঘাত করছে। একথা বলতে গিয়ে সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে তিনি জানান, ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার প্রদান করা হয়েছে, তার মধ্যে ১২ নম্বর ধারা, ২৫ নম্বর ধারা ও ২৬ নম্বর ধারার পরিপন্থী হল ধর্মস্থানের ওপর সরকারি হস্তক্ষেপ।

    বিশ্ব হিন্দু পরিষদের চার দফা দাবি

    এদিন বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে অন্ধ্রপ্রদেশের সরকারের সামনে চার দফা দাবিও পেশ করা হয়। এগুলি হল,

    ১. তিরুপতি বালাজি সহ রাজ্যের সমস্ত হিন্দু মন্দিরকে সরকারি হস্তক্ষেপ মুক্ত করতে হবে এবং তা হিন্দু সাধুসন্ত ও ভক্তদের হাতে দিতে হবে।

    ২. অ-হিন্দু  এবং ঈশ্বরে অবিশ্বাসীদের মন্দির পরিচালনার দায়িত্বে রাখা যাবে না।

    ৩. মন্দির চত্বরে কোনও অ-হিন্দু খাবার, প্রসাদ বা অন্যান্য পানীয় বিক্রি করতে পারবেন না।

    ৪. যে সমস্ত জেহাদী হিন্দু মন্দির ও উৎসবগুলিতে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Blast: দিল্লি বিস্ফোরণে ঘনাচ্ছে রহস্য, উদ্ধার হওয়া সাদা পাউডার ভাবাচ্ছে তদন্তকারীদের

    Delhi Blast: দিল্লি বিস্ফোরণে ঘনাচ্ছে রহস্য, উদ্ধার হওয়া সাদা পাউডার ভাবাচ্ছে তদন্তকারীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সাতসকালে বিস্ফোরণে (Explosives) কেঁপে উঠল দিল্লির রোহিণী এলাকা (Delhi Blast)। দেশের রাজধানীর সেক্টর ১৪-এর সিআরপিএফ স্কুলের সামনে জোরালো বিস্ফোরণ হয়। কীসের বিস্ফোরণএ, তা এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রহস্যময় সাদা পাউডার, যা যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারীদের। রবিবার সকাল ৭টা ৪৭ মিনিট নাগাদ জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় রোহিণী এলাকার সিআরপিএফ স্কুলের সামনে থেকে। স্কুলের সামনের অংশ সাদা ধোঁয়ায় ঢেকে যায়। কানফাটা শব্দ শোনা যায় ২ কিলোমিটার দূরেও। বিস্ফোরণের অভিঘাত খুবই প্রবল ছিল, যার ফলে সিআরপিএফ স্কুলের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। স্কুলের আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়ির কাচও ভেঙে যায়। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের দোকানগুলিও।

    কোনও ধাতব পদার্থ, বল-বিয়ারিং অথবা ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়নি

    প্রাথমিক তদন্তে পুলিশের (Delhi Blast) অনুমান, কোনও কঠিন অথবা তরল বিস্ফোরক (Explosives) ব্যবহার করা হয়ে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও ধাতব পদার্থ, বল-বিয়ারিং অথবা ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়নি। পুলিশ আরও জানিয়েছে, এই ধরনের বিস্ফোরণের মাধ্যমে আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে আশেপাশের দোকানগুলিকে। বিস্ফোরণের জেরে কেউই আহত হয়নি বলে বলে জানিয়েছে পুলিশ।

    দায়ের এফআইআর (Delhi Blast) 

    বিস্ফোরণ ঘটার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় এনআইএ টিম এবং তাঁরা তদন্ত শুরু করেন। খুঁজে দেখেন এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কিনা। ইতিমধ্যে ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায়। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশের কাছ থেকে।

    কী বলছেন প্রত্যক্ষদর্শী?

    ঘটনার পরেই সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎ তীব্র আওয়াজ (Delhi Blast) শুনতে পেলাম এবং দেখলাম সাদা ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। এই ঘটনা আমি ভিডিও করতে থাকলাম। এর বেশি আমি কিছু জানি না। এরপরেই একদল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।’’ দিল্লির উচ্চপদস্থ পুলিশ কর্তা অমিত গোয়েল জানিয়েছেন, বিশেষজ্ঞরা ঘটনার তদন্ত করছেন অত্যন্ত গুরুত্ব সহকারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Maha Kumbh Mela 2025: ১৪৪ বছর পরে মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা যোগী সরকারের

    Maha Kumbh Mela 2025: ১৪৪ বছর পরে মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা যোগী সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪৪ বছর আগে হয়েছিল মহাকুম্ভ (Maha Kumbh Mela 2025)। আগামী বছর রয়েছে সেই যোগ। অনেক আগেই মহাকুম্ভের প্রস্তুতি শুরু করে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার (Uttar Pradesh)। আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে মহাকুম্ভ। দর্শনার্থীদের নিরাপত্তায় সপ্ত-স্তয়ীর নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার।

    পূর্ণকুম্ভ মেলা (Maha Kumbh Mela)

    প্রতি ১২ বছর অন্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হয় পূর্ণকুম্ভ মেলা। ১২টি পূর্ণকুম্ভ শেষে আসে মহাকুম্ভ যোগ। আগামী বছর সেই যোগ। পূর্ণকুম্ভে যত ভিড় হয়, মহাকুম্ভে ভিড় হয় তার চেয়ে ঢের বেশি। কারণ মহাকুম্ভ হবে ফের ১৪৪ বছর পরে। এই ভক্তদের কথা ভেবেই আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছে যোগী আদিত্যনাথের সরকার। জানা গিয়েছে, মহাকুম্ভ (Maha Kumbh Mela 2025) উপলক্ষে আয়োজিত মেলায় মোতায়েন করা হবে ৩৭ হাজারেরও বেশি পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবেন এই পুলিশকর্মীরা। নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে নিবিড় সংযোগও থাকবে মেলা চলাকালীন।

    আঁটসাঁট নিরাপত্তা 

    পুণ্যার্থীদের নিরাপত্তায় পুরো মেলা চত্বরকে ভাগ করা হবে ১০টি জোনে, ২৫টি সেক্টরে। তৈরি করা হবে ৫৬টি পুলিশ স্টেশন এবং ১৫৫টি পুলিশ পোস্ট। ধর্মীয় স্থানগুলি, পুণ্যার্থীদের ক্যাম্প, সেতু এবং স্নানের ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হবে। পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি মহিলা পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এবার মেলায় থাকবেন ১ হাজার ৩৭৮ জন মহিলা পুলিশ আধিকারিক। মহিলা ভক্তদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন তাঁরা। সম্ভাব্য বিপদ এড়াতে সপ্ত-স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর। মেলায় ঢোকা থেকে শুরু করে গোটা তল্লাট মুড়ে ফেলা হবে নিরাপত্তার মোড়কে।

    আরও পড়ুন: মন্ত্রিসভার প্রস্তাবে সই উপরাজ্যপালের, ভূস্বর্গ পাচ্ছে রাজ্যের মর্যাদা!

    মেলা চত্বরে যেসব পুলিশ কর্মী থাকবেন, তাঁদের মধ্যে আধিকারিকই থাকবেন ২২ হাজার ৯৫৩ জন। প্রয়াগরাজে থাকবেন ৬ হাজার ৮৮৭ জন, জিআরপি থাকবেন ৭ হাজার ৭৭১ জন। ভিড় সামলাতেও মোতায়েন করা হবে অতিরিক্ত আধিকারিকদের। যেহেতু মহাকুম্ভ স্নানে পুণ্যার্থীর ভিড় বেশি হবে, তাই ১০ হাজার অতিরিক্ত পুলিশ আধিকারিক মোতায়েন করা হবে। এর পাশাপাশি থাকবে সিসিটিভি ক্যামেরা। ইতিমধ্যেই মেলাস্থল ঘুরে চলে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুণ্যার্থীরা যাতে নিরাপদে স্নান সারতে (Uttar Pradesh) পারেন, তার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে (Maha Kumbh Mela 2025)।

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Railways Re Appoint: কর্মী-সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেলের, অবসরপ্রাপ্তদের ২৫ হাজার পদে পুনর্নিয়োগ

    Railways Re Appoint: কর্মী-সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেলের, অবসরপ্রাপ্তদের ২৫ হাজার পদে পুনর্নিয়োগ

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী-সঙ্কট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে ভারতীয় রেল! বিভিন্ন অঞ্চলে রেলওয়ে বোর্ড ২৫ হাজার পদে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের (Railways Re Appoint) সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, আপাতত কর্মী-সঙ্কট (Staff Shortage) মোকাবিলায় অবসরপ্রাপ্তদের অস্থায়ীভাবে নিয়োগ করে পূরণ করা হবে শূন্যপদ। পরে আস্তে আস্তে নিয়োগ হবে স্থায়ী শূন্য পদে।

    প্রার্থীর যোগ্যতামান

    যাঁদের বয়স ৬৫ বছরের কম, অথচ অবসর নিয়েছেন, তাঁরাই আবেদন করতে পারবেন এই অস্থায়ী চাকরির জন্য। কর্মজীবনের মেয়াদ হবে দু’বছর। প্রয়োজনে তা বাড়ানোও হতে পারে। এই পরিকল্পনার অধীনে নিয়োগ করা হবে সুপারভাইজার থেকে ট্র্যাকম্যান পর্যন্ত বিভিন্ন পদে। রেলের সব আঞ্চলিক রেলওয়ে জেনারেল ম্যানেজারদের এই অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। প্রার্থীদের শেষ পাঁচ বছরের পারফরম্যান্স রেটিংয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। তাঁদের শারীরিক অবস্থাও বিবেচনা করা হবে। নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীদের অবসর গ্রহণের পূর্ববর্তী পাঁচ বছরের কনফিডেন্সিয়াল রিপোর্টে ভালো গ্রেডিং থাকতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও সতর্কতা বা বিভাগীয় কার্যক্রমের মামলা থাকা চলবে না।

    মাসিক বেতন

    অবসরপ্রাপ্ত যে সব কর্মীদের পুনর্নিয়োগ (Railways Re Appoint) করা হবে, তাঁদের মাসিক বেতন হবে তাঁদের শেষ বেতনের সমান। অর্থাৎ যিনি যে বেতনে অবসর নিয়েছেন, তিনি সেই বেতনেই পুনর্নিযুক্ত হবেন। তবে তাঁদের বেসিক পেনশনের পরিমাণটি বাদ দেওয়া হবে। তাঁদের বেতন বৃদ্ধি হবে না, অতিরিক্ত সুবিধাও পাবেন না। যদিও যাতায়াত ও সরকারি সফরের জন্য তাঁরা ভ্রমণ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

    আরও পড়ুন: মন্ত্রিসভার প্রস্তাবে সই উপরাজ্যপালের, ভূস্বর্গ পাচ্ছে রাজ্যের মর্যাদা!

    ইদানিং বাড়ছে রেল দুর্ঘটনা। রেলের অসমর্থিত একটি সূত্রে খবর, এজন্য খানিক হলেও দায়ী কর্মী-সঙ্কট। সেই সঙ্কট মেটাতেই আপৎকালীন ব্যবস্থা হিসেবে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের। জানা গিয়েছে, কেবল উত্তর-পশ্চিম রেলওয়েতেই বর্তমানে ১০ হাজার শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে আপাতত নিয়োগ (Staff Shortage) করা হবে ২৫ হাজার শূন্য পদে (Railways Re Appoint)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: “সামরিক অভিযানে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে এআই”, বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

    Rajnath Singh: “সামরিক অভিযানে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে এআই”, বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “সামরিক অভিযানে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রাখে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)।” এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শনিবার তিনি যোগ দেন ৬২তম ন্যাশনাল ডিফেন্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক ক্ষমতার দিকটির কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

    রাজনাথের এআই-স্তুতি (Rajnath Singh)

    তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ থেকে স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার ক্ষেত্রে সামরিক কার্যক্রমে বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে।” মন্ত্রী বলেন, “আপনারা হবেন সেই নেতা, যাঁদের সিদ্ধান্ত নিতে হবে কোথায় এবং কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করতে হবে।” প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক নিরাপত্তা জোটগুলির জটিলতা সম্পর্কে দৃঢ় ধরণা সামরিক নেতাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি (Rajnath Singh) বলেন, “সামরিক নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলি যুদ্ধক্ষেত্রের বাইরেও কূটনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তাই এই ক্ষেত্রগুলিতে কৌশলগত শিক্ষাগ্রহণ অত্যন্ত জরুরি।”

    অভূতপূর্ব হুমকি

    হিজবুল্লাকে আক্রমণ করতে তাদের পেজার হ্যাক করেছে ইজরায়েল। এদিন সে প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা এমন এক সময়ে পৌঁছেছি, যেখানে হুমকির মাত্রা অভূতপূর্ব। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তিগুলি বৃহৎ পরিসরে অস্ত্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, আপনারা সবাই অনুমান করতে পারবেন, আমি সাম্প্রতিক কোন ঘটনার কথা বলছি।” রাজনাথ বলেন, “আমাদের প্রতিরক্ষা এই ক্ষমতাগুলি কাজে লাগাতে পারে। এই চিন্তাটাই আমাদের সেই সম্ভাবনার জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।”

    আরও পড়ুন: কোটার মধ্যে কোটা ব্যবস্থা, দেশে প্রথম চালু হতে চলেছে হরিয়ানায়

    প্রতিরক্ষা ও কৌশলগত পড়াশোনার ক্ষেত্রে নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজ ভারতের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। ফি বছর ভারতীয় সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার ও সমমানের ১০০ জন আধিকারিক এবং অসামিরক, পুলিশ এবং সংশ্লিষ্ট পরিষেবাগুলির যুগ্মসচিব পর্যায়ের আধিকারিকরা এনডিসি কোর্সে ভর্তি হন। প্রায় ২৫টি মিত্র দেশের সশস্ত্র (Artificial Intelligence) বাহিনীর অফিসাররাও এই কোর্সে অংশ নেন (Rajnath Singh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: উপত্যকায় পরপর গ্রেনেড হামলায় জড়িত দুই মূলচক্রী গ্রেফতার, অর্থ দিত পাকিস্তান!

    Jammu and Kashmir: উপত্যকায় পরপর গ্রেনেড হামলায় জড়িত দুই মূলচক্রী গ্রেফতার, অর্থ দিত পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) পরপর গ্রেনেড হামলায় জড়িত দুই মূলচক্রীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। ধৃতদের জেরায় জানা গিয়েছে, টাকা আসত সরাসরি পাকিস্তান (Pakistan) থেকে। সীমান্তে হামলা চালানোর একটি ছকও করা হয়েছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র এবং গোলাবারুদও। সম্প্রতি এই কেন্দ্রশাসিত রাজ্যের বিধানসভায় নির্বাচন শেষ হয়েছে। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আব্দুল্লা। ফলে গ্রেনেড হামলা ও গ্রেফতারের ব্যাপারে ব্যাপক শোরগোল পড়েছে রাজ্যে।

    বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার (Jammu and Kashmir)

    জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আনন্দ জৈন বলেন, “পুঞ্চ জেলায় অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে আব্দুল আজিজ এবং মানওয়ার হুসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই হরি গ্রামের বাসিন্দা। বড়সড় ষড়যন্ত্র রোধে সাফল্য এসেছে।”

    অপর দিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩৭ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার প্রথমে আব্দুলকে গ্রেফতার করে। এই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে মানওয়ারের নাম। তিনি আব্দুলের সহযোগী হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। তার বাড়ি থেকেও একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। একইভাবে একটি পিস্তল এবং নয় রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ ওড়িশার আদিবাসী রমণী মোদিকে দিলেন ১০০ টাকা! প্রধানমন্ত্রী বললেন, ‘নারী শক্তির আশীর্বাদ’

    পাকিস্তান থেকে অর্থ সরবরাহ হয়েছে

    আবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় (Jammu and Kashmir) দুই ধৃতই একাধিক সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত। হামলায় অর্থ জোগান দেওয়া, দেশবিরোধী কার্যকলাপ, অস্ত্রগুলির চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিল তারা। ধৃতরা আরও কোনও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত জানা গিয়েছে, পাকিস্তান থেকে অবৈধ কাজের জন্য অর্থ সরবরাহ করা হয়। এমনকী তাঁদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ পর্যন্ত দেওয়া হয় সীমান্তের ওপার (Pakistan) থেকে। গত কয়েক মাস ধরে সীমান্তবর্তী এলাকায় পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর উপত্যকা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ওড়িশার আদিবাসী রমণী মোদিকে দিলেন ১০০ টাকা! প্রধানমন্ত্রী বললেন, ‘নারী শক্তির আশীর্বাদ’

    PM Modi: ওড়িশার আদিবাসী রমণী মোদিকে দিলেন ১০০ টাকা! প্রধানমন্ত্রী বললেন, ‘নারী শক্তির আশীর্বাদ’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ধন্যবাদ জানিয়ে ওড়িশার বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডার হাতে ১০০ টাকা তুলে দিলেন সেরাজ্যের এক আদিবাসী মহিলা। বিজেপি সাংসদ ওই আদিবাসী রমণীকে বারবার বোঝানোর চেষ্টা করেন, টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু তিনি ব্যর্থ হন। গোটা ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডলে লেখেন বিজেপি সাংসদ, যা নজর এড়ায়নি প্রধানমন্ত্রী মোদির (PM Modi)। পরে তিনি নিজেই ওই পোস্ট রিট্যুইট করেন। মোদি লেখেন, ‘‘নারী শক্তির আশীর্বাদ তাঁকে বিকশিত ভারত গড়ার জন্য কাজ করতে অনুপ্রেরণা জোগায়।’’

    সুন্দরগড় জেলার ঘটনা (PM Modi)

    শনিবার নিজের এক্স হ্যান্ডলে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডা জানান, সারা দেশের মতো ওড়িশাতেও (Odisha) বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। গতকাল সুন্দরগড় জেলায় সেই অভিযান ছিল। সেই সময় তাঁর কাছে আসেন এক আদিবাসী মহিলা এবং হাতে একশো টাকা তুলে দিতে চান। এটার কারণ জানতে চাইলে ওই মহিলা জবাব দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ধন্যবাদ জানিয়ে এই টাকা দিতে চান তিনি। তখন ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন বিজেপির সাংসদ বৈজয়ন্ত। কিন্তু সাংসদের কোনও কথা কিছুতেই বুঝতে চাননি ওই মহিলা। শেষ পর্যন্ত ১০০ টাকা নেন সাংসদ।

    মোদির (PM Modi) ট্যুইট

    এক্স হ্যান্ডলে বিজেপি সাংসদের এই পোস্ট রিট্যুইট করে মোদি লেখেন, ‘‘আমাকে সব সময় আশীর্বাদ করার জন্য নারী শক্তির (Odisha) কাছে আমি কৃতজ্ঞ। বিকশিত ভারত গড়তে কাজ করে যাওয়ার জন্য তাঁদের আশীর্বাদ আমাকে অনুপ্রাণিত করে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ESI: বড় ঘোষণা কেন্দ্রের, আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়ে যাচ্ছে ইএসআই প্রকল্প, বাড়ল সুবিধা

    ESI: বড় ঘোষণা কেন্দ্রের, আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়ে যাচ্ছে ইএসআই প্রকল্প, বাড়ল সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইএসআই (ESI) নিয়ে কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে। এবার থেকে আর্থিকভাবে দুর্বল চাকরিজীবী ও তাঁদের পরিবারের চিকিৎসা পাওয়া আরও সহজ হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফে এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে (Ayushman Bharat) একত্রিত করার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আরও বাড়ল এবং এবার থেকে চিকিৎসায় ভর্তির ঝঞ্ঝাটে আর পড়তে হবে না।

    রাজ্য বিমা প্রকল্পের একত্রীকরণ (ESI)

    শুক্রবার এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের মেডিক্যাল বেনিফিট কাউন্সিলের তরফে ইএসআই উপভোক্তাদের আরও স্বাস্থ্য পরিষেবার সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) পিএম-জন আরোগ্য যোজনার সঙ্গে কর্মচারীদের রাজ্য বিমা প্রকল্পের একত্রীকরণের অনুমোদন দেওয়া হয়েছে। ইএসআই-এর (ESI) উপভোক্তাদের এক ছাতার নীচে আনতে কাউন্সিলের তরফে রাজ্যগুলির জন্য কমন সাপোর্ট মিশন বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে লাইফস্টাইল ডিসঅর্ডার প্রাথমিক নির্ণয়ের এবং বিমাকারী ব্যক্তি, মহিলা, ট্রান্সজেন্ডারদের পুষ্টির ঘাটতি শনাক্তকরণের জন্য বার্ষিক প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা শিবির শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনার অধীনে ১২,৬৯৬টি বেসরকারি হাসপাতাল সহ মোট ২৯,৬৪৮টি হাসপাতালে এই প্রকল্পের অধীনে নিখরচায় বা অল্প খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।

    আরও পড়ুনঃ ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিজেপির বাজি নব্যা হরিদাস, ৬৬ আসনে প্রার্থী ঘোষণা ঝাড়খণ্ডেও

    শ্রম মন্ত্রকের বক্তব্য

    এই বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, “এবার থেকে ইএসএই (ESI) প্রকল্পকে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সঙ্গে একত্রিত করে দেওয়া হচ্ছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের দুই প্রকল্পের সুবিধা উপভোক্তারা পাবেন। প্রধানমন্ত্রী জন-আরোগ্য প্রকল্পের যে বিশাল নেটওয়ার্ক রয়েছে তাঁর অধীনে ইএসআই প্রকল্পের উপভোক্তারাও চিকিৎসা করানোর সুবিধা পবেন। বিশেষ ভাবে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।” এই আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প। এই প্রকল্পের অধীনে ১২ কোটি মানুষ রয়েছেন। মোট উপভোক্তা হলেন ৫৫ কোটির কাছাকাছি। প্রতিবছর ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিজেপির বাজি নব্যা হরিদাস, ৬৬ আসনে প্রার্থী ঘোষণা ঝাড়খণ্ডেও

    BJP: ওয়েনাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিজেপির বাজি নব্যা হরিদাস, ৬৬ আসনে প্রার্থী ঘোষণা ঝাড়খণ্ডেও

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ নভেম্বর কেরলের ওয়েনাড়ে হচ্ছে উপনির্বাচন। সেখানেই কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিজেপি নামাল দলেরই যুবনেত্রী নব্যা হরিদাসকে (Navya Haridas)। জানা গিয়েছে, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নব্যা হরিদাস এর আগে দুবারের কোঝিকোড় পুরসভার কাউন্সিলরও ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও নব্যা হরিদাসের বিপক্ষে রয়েছেন সিপিআই প্রার্থী সত্যায়ন মোখেরি। প্রসঙ্গত, শনিবার রাতেই বিজেপি (BJP) দেশজুড়ে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানেই দেখা যায় দলের যুবনেত্রী নব্যা হরিদাসের নাম। এদিন ঝাড়খণ্ডেরও ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির।

    কোঝিকোড় পুরসভাতে বিজেপির (BJP) পরিষদীয় দলের নেতাও ছিলেন নব্যা হরিদাস

    ওয়েনাড়ের মতো হাইপ্রোফাইল আসন থেকে নব্যা হরিদাসকে নামিয়ে বিজেপি (BJP) যথেষ্ট চমক দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, কোঝিকোড় পুরসভাতে বিজেপির পরিষদীয় দলের নেতাও ছিলেন নব্যা হরিদাস। এর পাশাপাশি রাজ্যের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকার দায়িত্বও রয়েছে তাঁর (Navya Haridas)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের পরাজয় আশঙ্কা করে দুটি আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। রায়বরেলির পাশাপাশি কেরলের ওয়েনাড় থেকেও প্রার্থী হন তিনি। পরে ওয়েনাড় থেকে নিজের সাংসদ পদ ছেড়ে দেন রাহুল গান্ধী। সে কারণেই সেখানে উপনির্বাচন হচ্ছে এখানে।

    ঝাড়খণ্ডে ৬৬ আসনে প্রার্থী (BJP)

    শনিবার রাতে ঝাড়খণ্ডেরও ৬৬ আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও চম্পাই সোরেন দুজনেরই নাম রয়েছে। প্রার্থিতালিকায় রয়েছেন চম্পাই সোরেনের পুত্র। এর পাশাপাশি হেমন্ত সোরেনের আত্মীয়া সীতা সোরেন। বাবুলাল মারান্ডি ঝাড়খণ্ড রাজ্যের বিজেপি সভাপতি, তিনি ধানওয়ার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে চম্পাই সোরেন এবং তাঁর পুত্র বাবুলাল সোরেন সরাইকেল্লা ও ঘাটশিলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে ৬৮ আসনে। জোট সঙ্গী হিসেবে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন দশটি আসনে, জনতা দল ইউনাইটেড দুটি আসনে এবং লোক জনশক্তি পার্টি একটি আসনে লডছে। ২ দফায় ঝাড়খণ্ডের ভোট হবে ১৩ নভেম্বরের ও ২০ নভেম্বর। ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share