Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • World Hindu Economic Forum 2024: অর্থনৈতিক শক্তিই ধর্ম এবং সামাজিক উন্নতির ভিত্তি, দাবি বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চের

    World Hindu Economic Forum 2024: অর্থনৈতিক শক্তিই ধর্ম এবং সামাজিক উন্নতির ভিত্তি, দাবি বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ধর্মস্য মূলম অর্থম” – অর্থনৈতিক শক্তিই ধর্ম এবং সামাজিক উন্নতির ভিত্তি। বিশ্ব মঞ্চে আসন দখলের জন্য হিন্দুদের একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কথা বলল বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চ। সম্প্রতি, মুম্বইয়ে এক সম্মেলনে মিলিত হয়েছিল তারা। বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চ (WHEF) এই সম্মেলন থেকেই এক রূপান্তরমূলক আন্দোলনের ডাক দেয়। সারা পৃথিবীজুড়ে হিন্দুদের তাদের বিশাল অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্ভাবনা চিনতে এবং ব্যবহার করতে উদ্বুদ্ধ করে এই সংগঠন। মুম্বইয়ের প্রখ্যাত জিও কনভেনশন সেন্টারে ২০২৪ সালের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখানে দেখানো হয়, হিন্দুরা একক উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে একত্রিত হলে কী সম্ভাবনা তৈরি হতে পারে।

    হিন্দুদের অর্থনৈতিক জাগরণ

    এই সম্মেলনে হিন্দুদের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অবদানগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তির উপর জোর দেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চ জানায়, ২.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির বৈশ্বিক হিন্দু সম্প্রদায় তার পরিশ্রম এবং উদ্ভাবনের প্রতীক। তবে এই অর্থনৈতিক শক্তি এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি। সংগঠনের দাবি, এটি একটি অর্থনৈতিক ক্ষমতায়নকারী শক্তি। এই মঞ্চে হাজার হাজার হিন্দু পেশাজীবী, ব্যবসায়ী নেতা এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়েছিলেন। হিন্দুদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার কথা বলা হয়। এই বিষয়ে একসঙ্গে ধারণা ভাগাভাগি এবং তার ওপর কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। হিন্দুদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে নানা পদ্ধতি গ্রহণের কথা বলা হয়েছে। মঞ্চটির মূল লক্ষ্য ছিল ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এমনকি কৃষি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা রফতানি সেক্টরে ভারতকে এক নম্বর জায়গা করে দেওয়াই এই সংগঠনের লক্ষ্য।

    প্রাচীন যুগে হিন্দুদের বিকাশ

    শুধু ভারতবর্ষ নয়, একটা সময় হিন্দু ধর্মের প্রভাব ছড়িয়ে পড়েছিল সকল দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। ইন্দোনেশিয়া, মালেশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশগুলিতে ছিল হিন্দুদের রমরমা। ভারতে পল্লব রাজাদের রাজত্বের সময় থেকে হিন্দুত্বের রমরমা বৃদ্ধি পায়। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ১৫ শতকের আগে মালেশিয়ার আদিবাসীরা হয় হিন্দু ছিলেন, নতুবা বৌদ্ধ। ১ হাজার ৭০০ বছর আগে ভারতের সঙ্গে বাণিজ্যিক পথ ধরে মালেশিয়ায় হিন্দুধর্ম ছড়িয়ে পড়ে। ভারতীয় ব্যবসায়ী, পণ্ডিত, পুরোহিতদের মাধ্যমে দেশটিতে হিন্দু ধর্মের প্রসার ঘটেছিল। জানা গিয়েছে, ৭ এবং ১৬ শতকে ইন্দোনেশিয়ায় বেশিরভাগ অঞ্চল হিন্দু রাজারা শাসন করেছিলেন। হিন্দুধর্ম এখনও ইন্দোনেশিয়ার ছয়টি সরকারি ধর্মের মধ্যে একটি। কম্বোডিয়ার মতো দেশটিতেও একসময় সংখ্যাগরিষ্ঠ ছিলেন হিন্দুরা। শিবের উপাসনা করেতেন তাঁরা। ১০০ খ্রিস্টপূর্বে থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে ফানান সাম্রাজ্যের সময় কম্বোডিয়ায় হিন্দু ধর্মের বিকাশ ঘটেছিল। ১৫ শতক পর্যন্ত কম্বোডিয়ায় হিন্দু ধর্মের প্রাধান্য ছিল। আফগানিস্তানও ষষ্ঠ শতাব্দী পর্যন্ত হিন্দু ও বৌদ্ধ অধ্যুষিত ছিল।

    ভারতই হিন্দুত্বের আধার

    বিশ্বের নানা প্রান্তে হিন্দুদের বিকাশ ঘটলেও ভারতই ছিল হিন্দুত্বের আধার। ভারতের কাছে প্রতিভা, সম্পদ এবং বৈশ্বিক প্রসার রয়েছে যা নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয়। তবে, বৃহৎ চিন্তা এবং সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য একটি সামগ্রিক ইচ্ছা প্রয়োজন। হিন্দু সম্প্রদায় যদি তাদের অর্থনৈতিক অবদানকে যথাযথভাবে মূল্যায়ন না করে, তবে তা একটি বড় সুযোগ হাতছাড়া করার মতো হবে, বলে বিশ্বাস বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চের। সংগঠনের লক্ষ্যই হল হিন্দুদের অর্থনৈতিক শক্তি এবং সামাজিক ঐক্যকে কাজে লাগিয়ে একটি দৃঢ় অবস্থান তৈরি করা।

    সামাজিক গঠন পূর্ণ করাই লক্ষ্য

    বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চ হিন্দু সম্প্রদায়ের সামাজিক গঠন পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে হিন্দুরা তাদের সাফল্যগুলি প্রকাশ্যে উদযাপন করতে অস্বস্তি বোধ করেছে। কিন্তু এটা কখনওই কাম্য নয়। হিন্দু ইতিহাস, মূল্যবোধ এবং সাফল্যগুলিকে সম্মান জানানো উচিৎ। ২০২৪ এ বিশেষভাবে দুই হিন্দুর মধ্যে ব্যবসায়িক লেনদেনের ওপর গুরুত্ব দেয় এই সংগঠন। এই পদ্ধতি সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক সংহতি স্থাপন করতে সাহায্য করবে, বলে মনে করে তারা। সংগঠনের দাবি, অর্থনৈতিক স্বনির্ভরতা, যা অন্তর্ভুক্তি ও সহযোগিতার মাধ্যমে গড়ে উঠবে, তা সামাজিক ঐক্যকে দৃঢ় করবে এবং বৈশ্বিক মঞ্চে হিন্দু সম্প্রদায়ের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

    আরও পড়ুন: আয়করে ছাড় বাড়তে চলেছে! নতুন বছরের বাজেট নিয়ে কী ভাবছে কেন্দ্র?

    অর্থনৈতিক শক্তি এবং সাংস্কৃতিক গর্ব 

    ভারতীয় বংশোদ্ভূত জনগণের আন্তর্জাতিক সম্প্রদায়ও এই দৃষ্টিভঙ্গির একটি অপরিহার্য অংশ হিসেবে উঠে এসেছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই সম্প্রদায় বহু বছর ধরে বিদেশী অর্থনীতিতে অবদান রেখেছে। তবে, ভারতীয়দের ভূমিকা এখনো পুরোপুরি ব্যবহৃত হয়নি। বিশ্ব হিন্দু অর্থনৈতিক মঞ্চ এই ব্যাপারে প্রয়াস চালিয়ে যাচ্ছে, যাতে তারা ভারত এবং বিশ্বের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়। অর্থনৈতিক শক্তি এবং সাংস্কৃতিক গর্ব একে অপরের পরিপূরক। ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ ভারত গড়ে তোলার পথ কখনও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরুদ্ধে নয়, বরং এটি দুটিই একত্রিত হয়ে পরিপূর্ণ হতে পারে। এখন প্রশ্ন হলো, হিন্দুরা কি তাদের অর্থনৈতিক শক্তি, সামাজিক মূলধন, এবং সাংস্কৃতিক গর্বকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ শক্তি গঠন করতে প্রস্তুত? হিন্দু সম্প্রদায়ের দৃঢ় প্রতিজ্ঞা এবং সক্রিয় পদক্ষেপের মাধ্যমেই এই লক্ষ্য পূরণ হতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ABVP: ‘‘দেশ গঠনের কাজ করছে এবিভিপি’’, বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি

    ABVP: ‘‘দেশ গঠনের কাজ করছে এবিভিপি’’, বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশা এবিভিপির (ABVP) ৪৯তম রাজ্য সম্মেলনে হাজির ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। সেখানেই তিনি জানান যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এমন একটি সংগঠন, যারা দেশ গঠনের কাজ করে চলেছে নিরন্তরভাবে। এবিভিপির জ্ঞান-চরিত্র-একতা আদর্শের কথাও তিনি তুলে ধরেন এদিন। তিনি আরও জানান, শিক্ষা এবং সমাজের বিভিন্ন সংস্কারমূলক কাজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রসঙ্গত, এবিভিপি ওড়িশার ৪৯তম রাজ্য সম্মেলন শুরু হয় কটকের ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানেই একথা বলতে শোনা যায় ওড়িশার মুখ্যমন্ত্রীকে (Odisha CM)। মোহন মাঝি আরও বলেন, ‘‘জাতীয় স্বার্থে, জাতির পুনর্গঠনে দেশের ঐতিহ্য, সংস্কৃতিকে বহন করে চলেছে এবিভিপি।’’

    যে কোনও নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন হয় ওড়িশায়

    একই সঙ্গে মুখ্যমন্ত্রী ওড়িশা সরকারের (ABVP) ছাত্রদরদী বিভিন্ন নীতির কথাও এদিন তুলে ধরেন নিজের বক্তব্যে। তিনি জানান, পরীক্ষা ব্যবস্থায়ও স্বচ্ছতা আনা হয়েছে ওড়িশায়। যে কোনও নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন হয় ওড়িশায়। এর পাশাপাশি জাতীয় শিক্ষানীতি-২০২০ নিয়েও এদিন কথা বলেন তিনি। ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থাও ওড়িশায় রয়েছে বলে নিজের ভাষণে উল্লেখ করেন তিনি।

    রাজ্য সম্মেলনে হাজির ছিলেন এবিভিপি (ABVP) ওড়িশার রাজ্য সম্পাদক অরিজিৎ পট্টনায়ক

    ওড়িশায় পরবর্তী অ্যাকাডেমিক বছর থেকে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যে মোহন চরণ মাঝি আরও জানান, আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র নেতৃত্বকেই ভবিষ্যতে ওড়িশার দায়িত্ব নিতে হবে। প্রত্যেক ছাত্র নেতৃত্বকে তিনি তাঁদের কর্তব্য এবং সমাজের দায়বদ্ধতাও স্মরণ করান। রাজ্য সম্মেলনে হাজির ছিলেন এবিভিপি (ABVP) ওড়িশার রাজ্য সম্পাদক অরিজিৎ পট্টনায়ক। তিনি সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন। ওড়িশা এবিভিপি এক লাখ সদস্য করাতে পেরেছে বলে তিনি নিজের রিপোর্টে উল্লেখ করেন। তিনি জানান, এই অ্যাকাডেমিক বছরে ১ লাখ ১৭ হাজার ৭৫৭ জন পড়ুয়া সংগঠনে নাম লিখিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manmohan Singh: মনমোহন সিংয়ের প্রয়াণ, সাতদিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের

    Manmohan Singh: মনমোহন সিংয়ের প্রয়াণ, সাতদিনের জাতীয় শোক ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর প্রয়াণে সাত দিনের জাতীয় শোক (National Mourning) ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সব মুখ্যসচিব ও অন্যান্য পদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। প্রসঙ্গত, জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি স্তরেও কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

    জাতীয় শোক (Manmohan Singh)

    শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। তার পরেই আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, আজ, শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচিও বাতিল করতে চলেছে কেন্দ্র। মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের জন্য দলীয় সব কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছে কর্নাটক সরকার। শুক্রবার ছুটি ঘোষণা করেছে কর্নাটক সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের সব জেলাশসককে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

    শনিবার শেষকৃত্য

    এদিকে, কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তাঁর মতিলাল নেহরু মার্গের বাসভবনে থাকবে। এই সময় (National Mourning) সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে (Manmohan Singh)।

    আরও পড়ুন: বাঙালি রাজা বিক্রমজিৎ ঘোষের অমিত বিক্রম গাথা জানেন?

    এক্স হ্যান্ডেলে বেণুগোপাল লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ, ভারতীয় জাতীয় কংগ্রেসের সমস্ত সরকারি কর্মসূচি, যার মধ্যে প্রতিষ্ঠা দিবস উদযাপনও অন্তর্ভুক্ত, আগামী সাতদিনের জন্য বাতিল করা হয়েছে। এর মধ্যে সমস্ত প্রতিবাদ এবং জনসংযোগ কর্মসূচিও অন্তর্ভুক্ত। দলীয় কর্মসূচিগুলি ৩ জানুয়ারি, ২০২৫ থেকে পুনরায় শুরু হবে। শোকের এই সময়ে দলের পতাকা অর্ধনমিত রাখা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Income Tax: আয়করে ছাড় বাড়তে চলেছে! নতুন বছরের বাজেট নিয়ে কী ভাবছে কেন্দ্র?

    Income Tax: আয়করে ছাড় বাড়তে চলেছে! নতুন বছরের বাজেট নিয়ে কী ভাবছে কেন্দ্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে আমজনতাকে স্বস্তি দিতে আয়ের ওপর (Income Tax) করছাড় দেওয়ার কথা ভাবছে মোদি সরকার। সূত্রের খবর, মধ্যবিত্তের সুবিধায় বার্ষিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন এমন ব্যক্তিদের আয়ের ওপর করছাড় বাড়ানো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আলোচনা শুরু করেছে। আসন্ন বাজেটে আয়করে ছাড় দিয়ে সাধারণ রোজগেরে মানুষের হাতে খরচযোগ্য টাকার সংস্থান বাড়াতে চাইছে কেন্দ্র। আগামী ১ ফেব্রুয়ারি বাজেটে কর কমানোর কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    উপকৃত হবেন ১ কোটি করদাতা

    ২০২০ সালের, অর্থাৎ, নতুন কর (Income Tax) ব্যবস্থায় বাড়ি ভাড়া, বিমা বা কোনও বিনিয়োগের ওপর করছাড়ের সুবিধা পাওয়া যায় না। এই ব্যবস্থায় বার্ষিক ৩ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ৫ শতাংশ থেকে ২০ শতাংশ হিসাবে কর ধার্য করা হয়। তার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ হিসাবে কর নেওয়া হয়ে থাকে। কেন্দ্র আয়করে ছাড় দেওয়ার কথা বিবেচনা করলেও কতটা ছাড় দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর। আয়করের ওপর ছাড় দেওয়া হলে কেন্দ্রের কত রাজস্ব ক্ষতি হতে পারে সে বিষয়ে না জানালেও এক কর্তার দাবি করের হার কমানো হলে আরও বেশি সংখ্যক ব্যক্তি নতুন, অপেক্ষাকৃত সরল কর ব্যবস্থা বাছবেন। ২০২৫-এর ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় এই সিদ্ধান্ত কার্যকর করা হলে প্রায় ১ কোটি করদাতা উপকৃত হবেন। 

    আরও পড়ুন: ‘‘ডিএমকে পরাস্ত না হওয়া পর্যন্ত জুতো পরব না’’, সংকল্প তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাইয়ের

    নতুন করব্যবস্থায় ছাড়ের সম্ভাবনা

    ভারতীয় করদাতাদের (Income Tax) সামনে দুই কর ব্যবস্থার মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ রয়েছে। একটিতে বাড়ি ভাড়া এবং বিমার উপর কর ছাড় পাওয়া যায়। আর ২০২০ সালে আনা নতুন ব্যবস্থা, যেখানে করের হার সামান্য কম হলেও বিভিন্ন উপকরণে বিনিয়োগের ওপর কোনও ছাড় পাওয়া যায় না। সরকারি সূত্রের দাবি, কর কমলে বহু করদাতা নতুন ব্যবস্থায় শামিল হবেন। তবে এতে রাজকোষের কতটা ক্ষতি হবে তার ইঙ্গিত মেলেনি। একাংশের অবশ্য বার্তা, সরকার সর্বাধিক কর পায় বার্ষিক কমপক্ষে ১ কোটি টাকা রোজগেরেদের থেকে। তাঁরা ৩০% হারে কর দেন। কেন্দ্র আয়করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিলে মধ্যবিত্ত সম্প্রদায় উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ‘‘ডিএমকে পরাস্ত না হওয়া পর্যন্ত জুতো পরব না’’, সংকল্প তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাইয়ের

    BJP: ‘‘ডিএমকে পরাস্ত না হওয়া পর্যন্ত জুতো পরব না’’, সংকল্প তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও ক্ষমতাসীন ডিএমকে সরকারকে সরানো না পর্যন্ত তিনি জুতো পরবেন না, এমনই সংকল্প নিলেন তামিলনাড়ুর বিজেপির (BJP) সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। এর পাশাপাশি তাঁর আরও ঘোষণা, আজ শুক্রবার নিজের বাড়ির সামনে তিনি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন এবং নিজেকে ছয়বার চাবুক মারবেন।

    ৪৮ দিন অনশনের কথা ঘোষণা তামিলনাড়ুর বিজেপি প্রধানের (BJP) 

    প্রসঙ্গত, চলতি সপ্তাহে চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের একজন কলেজ ছাত্রীকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে আন্নামালাই (BJP) তোপ দাগেন ডিএমকে সরকারকে। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলনে, কে আন্নামালাই ঘোষণা করেন যে তিনি নিজের বাড়ির সামনেই বিক্ষোভ প্রদর্শন করবেন এবং নিজেকে ছয়বার চাবুক মারবেন। এর পাশাপাশি আজ শুক্রবার থেকে ৪৮ দিন অনশন করার কথাও ঘোষণা করেছেন তিনি। ডান হাতে জুতো নিয়েই তামিলনাড়ুর বিজেপি প্রধান সাংবাদিক সম্মেলন করেন।

    তামিলনাড়ুর মহিলারা নিরাপদ নন

    আন্নামালাই (BJP)  ডিএমকে সরকারের বিরুদ্ধে তোপ দেগে আরও জানান যে এই রাজ্য আইন-শৃঙ্খলার পরিস্থিতি বলে কিছু নেই। ‘‘যারা বেআইনি কার্যকলাপ করে তাদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তামিলনাড়ু’’, একথাও বলতে শোনা যায় তাঁকে। তিনি (K Annamalai) আরও বলেন, ‘‘তামিলনাড়ুতে মহিলারা মোটেও নিরাপদ নন, কারণ এখানকার পুলিশ প্রশাসন বিরোধীদের চুপ করতে ব্যস্ত থাকে সর্বদা।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manmohan Singh: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, শোক প্রকাশ মোদির

    Manmohan Singh: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, শোক প্রকাশ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত ন’টা ১৫ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। পরিবার সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাঁকে দিল্লি এইমসের এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৯২ বছর। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত টানা দশ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এছাড়া, ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব সামলান তিনি (Former Prime Minister)। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে আজ শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৭ দিনের রাষ্ট্রীয় শোকপালনের ঘোষণা করেছে মোদি সরকার।

    শোক প্রকাশ মোদির

    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে মোদি জানান, প্রায়ই তাঁদের মধ্যে কথা হত। নিজের এক্স হ্যান্ডেলে দেশের প্রধানমন্ত্রী লেখেন, ‘‘দেশের অনত্যম সেরা একজন নেতা মনমোহন সিংহের প্রয়াণে গভীরভাবে শোকাহত। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে দেশের সম্মানীয় নেতা হয়ে উঠেছিলেন তিনি। হয়ে উঠেছিলেন একজন বলিষ্ঠ অর্থনীতিবিদও। তিনি একজন সফল অর্থমন্ত্রী ছাড়াও বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বেই দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠেছিল। সংসদে তাঁর একাধিক সিদ্ধান্ত নেওয়া ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে প্রভূত ভূমিকা নিয়েছিলেন।’’

    সংক্ষিপ্ত জীবনী

    ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মেছিলেন মনমোহন সিং। বর্তমান পাকিস্তানে গাহতে জন্মেছিলেন তিনি। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন। কেমব্রিজেও পড়াশোনা করেছিলেন তিনি। ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্ল্যানিং কমিশনে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। ১৯৯১ সালে দেশের অর্থনীতির নব রূপায়নে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে আছে আজও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Distorted Kashmir Map: বেলগাভির কংগ্রেস বৈঠকে ভারত-ভূখণ্ডের বিকৃত মানচিত্র, তীব্র প্রতিবাদ বিজেপির 

    Distorted Kashmir Map: বেলগাভির কংগ্রেস বৈঠকে ভারত-ভূখণ্ডের বিকৃত মানচিত্র, তীব্র প্রতিবাদ বিজেপির 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী কংগ্রেসের সর্বভারতীয় অধিবেশনে চোখে পড়ল ভারতের বিকৃত মানচিত্র (Distorted Kashmir Map)। বৃহস্পতিবার কর্নাটকের বেলগাভিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির দু’দিনের বৈঠক শুরুর ঠিক আগে এমনই অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, কংগ্রেসের অধিবেশন উপলক্ষে কর্নাটকের বেলগাভিতে ভারতের মানচিত্র আঁকা যে ব্যানার ঝোলানো হয়েছে, তাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ এবং ‘আকসাই চিন’ অনুপস্থিত।

    কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

    কর্নাটক বিজেপির তরফে দাবি করা হয়েছে, ‘‘কাশ্মীরকে ‘পাকিস্তানের অংশ’ এবং আকসাই চিনকে ‘চিনের অংশ’ দেখিয়ে কংগ্রেস ভারতের সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছে।’’ বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর দাবি, বিশেষ জনগোষ্ঠীর ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই পাক অধিকৃত কাশ্মীরকে ‘পাকিস্তানের অংশ’ দেখিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, ১০০ বছর আগে, ১৯২৪ সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে বেলগাভিতে কংগ্রেসের অধিবেশন বসেছিল। সেটিই ছিল গান্ধীর সভাপতিত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন। লোকসভা ভোটে হার এবং তার পরে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে কংগ্রেস শাসিত কর্নাটকের বেলগাভিকে বেছে নিয়েছেন মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীরা। আর সেখানেই এমন বিতর্ক।

    বিজেপি এই ঘটনাকে “লজ্জাজনক” আখ্যা দিয়েছে। তাদের দাবি, কংগ্রেস মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোসের সঙ্গে আঁতাত করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বিজেপি নেতারা এও বলেন যে, কংগ্রেসের এমন কাজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় এবং এটি দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতি গভীর অসন্মান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Pravasi Bharatiya Divas: ৮-১০ জানুয়ারি ওড়িশায় আয়োজিত হতে চলেছে ‘প্রবাসী ভারতীয় সম্মেলন’

    Pravasi Bharatiya Divas: ৮-১০ জানুয়ারি ওড়িশায় আয়োজিত হতে চলেছে ‘প্রবাসী ভারতীয় সম্মেলন’

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি প্রবাসী ভারতীয় সম্মেলন সাড়ম্বরে পালিত হতে চলেছে। জানা গিয়েছে, ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে এই অনুষ্ঠান হবে। ভারতীয় বংশোদ্ভুতরা এবং প্রবাসী ভারতীয়রা সমস্ত দেশ থেকে হাজির হবেন এই সম্মেলনে (Pravasi Bharatiya Divas)। প্রবাসী ভারতীয়দের এই সম্মেলনের আয়োজনে ওড়িশা সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, মোদি সরকার পূর্বোদয় নীতি গ্রহণ করেছে এবং সেখানে অন্যতম রাজ্য হল ওড়িশা। প্রবাসী ভারতীয় দিবস ওড়িশায় আয়োজনের মাধ্যমে মোদি সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে সেরাজ্যের সামগ্রিক উন্নয়ন।

    কেন ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস (Pravasi Bharatiya Divas)

    প্রতিবছর ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ঐতিহাসিকভাবে ১৯১৫ সালের ৯ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন মহাত্মা গান্ধী। সেই ঘটনার স্মৃতিতেই প্রতিবছর ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। চলতি বছরে এটা আয়োজিত হতে চলেছে ওড়িশায় এবং প্রবাসী ভারতীয়দের সম্মেলনে উঠে আসবে সেরাজ্যের উন্নয়নের নানা বিষয়। বিদেশ থেকে আগত প্রবাসী ভারতীয়রা দেখবেন ওড়িশা সরকারের উন্নয়নমূলক নানা কর্মসূচি (Pravasi Bharatiya Divas)। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের যে অর্থনৈতিক উন্নতি এবং পূর্বাঞ্চলের প্রতি সরকারের যে নীতি সেটাও পর্যবেক্ষণ করবেন প্রবাসী ভারতীয়রা।

    খনিজ সম্পদে পরিপূর্ণ ওড়িশা (Pravasi Bharatiya Divas)

    ওড়িশার ভুবনেশ্বরকে (Pravasi Bharatiya Divas) বলা হয় মন্দিরের শহর। প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং শিল্প – এই সমস্ত ক্ষেত্রগুলিতে কীভাবে এগিয়ে চলেছে ওড়িশা, সেটাই প্রচার করা হবে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে। ওড়িশা খনিজ সম্পদেও পরিপূর্ণ। কয়লা থেকে লোহা, বক্সাইট প্রভৃতি মাটির নিচে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে এখানে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সারা দেশের ২৫ শতাংশ লোহাই রয়েছে ওড়িশাতে। সারাদেশে যত পরিমাণে স্টিল উৎপাদন হয়, তার দশ শতাংশই আসে ওড়িশা থেকে। লোহার পাশাপাশি অ্যালুমিনিয়াম উৎপাদনেও উল্লেখযোগ্য স্থান অধিকার করে ওড়িশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railway: দেশের প্রথম কেবল ব্রিজ জম্মু-কাশ্মীরের আঞ্জি খাদ সেতুতে রেলের সফল ট্রায়াল রান সম্পন্ন হল

    Indian Railway: দেশের প্রথম কেবল ব্রিজ জম্মু-কাশ্মীরের আঞ্জি খাদ সেতুতে রেলের সফল ট্রায়াল রান সম্পন্ন হল

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে দেশের প্রথম কেবল ব্রিজ আঞ্জি খাদ (Anji Khad Bridge) সেতুতে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান সম্পন্ন করল ভারতীয় রেল (Indian Railway)। প্রথম ট্রায়াল রানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সেখানে তিনি লিখেছেন, ‘‘জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় নতুন ডানার সংযোগ করা হল। ট্রায়াল রান সম্পন্ন হল ভারতের প্রথম কেবল ব্রিজে।’’ প্রসঙ্গত, আঞ্জি খাদ সেতুর দৈর্ঘ্য হল ৪৭৩.২৫ মিটার। এই সেতুটি নদী থেকে ৩৩১ মিটার উচ্চে অবস্থিত বলে জানা গিয়েছে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেল সেতু হল আঞ্জি খাদ।

    ছুটতে পারে বন্দে ভারত (Indian Railway)

    প্রসঙ্গত, উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইন প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুঁটি হল এই আঞ্জি খাদ রেল সেতু। মনে করা হচ্ছে, এই রুটে বন্দে ভারত পর্যন্ত ছুটতে পারে। এনিয়ে আগেই আভাস দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদি এমনটা হয়, সেক্ষেত্রে ভারতের প্রথম কেবল সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে বন্দে ভারতে করে শ্রীনগর পৌঁছে যাওয়া যাবে।

    মাত্র ১১ মাসে দেশের প্রথম কেবল রেল সেতু তৈরি হয়

    জানা গিয়েছে, একটি মাত্র স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে এই আঞ্জি খাদ সেতু। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই সেতুটি রয়েছে। এর উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে ট্রেন (Indian Railway)। উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইন প্রকল্পের অধীনে এই রেল সেতু নির্মাণ করা হয়েছে। এই রেল প্রকল্পটি নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিল মাসেই একটি ট্যুইট বার্তায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, আঞ্জি খাদ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, মাত্র ১১ মাসে দেশের প্রথম কেবল রেল সেতু তৈরি হয়। এই সেতুর ৯৬টি কেবলের সবকটি জোড়া হেয়েছে। এই কেবলগুলির সম্মিলিত দৈর্ঘ্য হল ৬৫৩ কিলোমিটার।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • INDI: ইন্ডি জোটে বড়সড় ফাটল! কংগ্রেসকে ছেঁটে ফেলতে চায় আম আদমি পার্টি

    INDI: ইন্ডি জোটে বড়সড় ফাটল! কংগ্রেসকে ছেঁটে ফেলতে চায় আম আদমি পার্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডি জোটে (INDI) বড়সড় ফাটল! প্রশ্নের মুখে কংগ্রেসের নেতৃত্ব। আম আদমি পার্টি (AAP) কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে ইন্ডি জোট থেকে বাদ দেওয়ার দাবি জানাল। এই ঘটনা বিরোধী জোটের অনৈক্যকে ফের একবার সামনে আনল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সামনেই রয়েছে দিল্লির নির্বাচন, সেই আবহে এমন অনৈক্য বিজেপিকে মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জানা গিয়েছে, এই ইস্যুতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই যোগাযোগ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

    আম আদমি পার্টিকে তোপ কংগ্রেসের  (INDI)

    জানা যাচ্ছে, ইন্ডি জোটের (INDI) সবচেয়ে বড় শরিক কংগ্রেসকে ছেঁটে ফেলতে চায় দিল্লির শাসকদল আম আদমি পার্টি। এ নিয়ে জোটের অন্যান্য আঞ্চলিক শরিক, যেমন সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করেছে আপ, এমনটাই দাবি একাধিক সংবাদমাধ্যমের। প্রসঙ্গত, একদিন আগেই দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন অরবিন্দ কেজরিওয়ালকে কড়া ভাষায় নিশানা করেছেন। তাঁর দাবি, কেজরিওয়ালকে যতবার ‘মউকা’ দেওয়া হয়েছে, ততবারই তিনি ‘ধোঁকা’ দিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে মাকেন দাবি করেন, ‘‘২০১৩ সালে কেজরিওয়ালকে সমর্থন করা কংগ্রেসের সবচেয়ে বড় ভুল ছিল। সেটাই দিল্লিতে কংগ্রেসের পতনের সবচেয়ে বড় কারণ।’’ শুধু তাই নয়, কেজরিওয়ালের বিরুদ্ধে খোদ শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করা হয়েছে।

    ইন্ডি জোটে  (INDI) কংগ্রেসের চাপ বাড়ল

    এভাবে ইন্ডি জোটের বড় শরিক কংগ্রেস সরাসরি কেজরিওয়ালকে আক্রমণ করছে, সেটা মেনে নিতে নারাজ আপ। জানা গিয়েছে, ক্ষুব্ধ আপ এবার ইন্ডি জোট থেকে পুরোপুরি কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে একটি জোট গঠন করতে উদ্যোগী হয়েছে। যা নিয়ে অন্য দলগুলির সঙ্গে আলোচনা চায় তারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে অস্বীকার করেছে। অন্যদিকে উত্তরপ্রদেশে উপনির্বাচন ঘিরে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেড়েছে। মহারাষ্ট্রেও একই অবস্থা। মহাবিকাশ আগাড়ির মধ্যে সুসম্পর্ক আগের মতো নেই। আম আদমি পার্টির বিদ্রোহে ইন্ডি জোটে কংগ্রেসের চাপ আরও খানিকটা বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share