Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Shivraj Chouhan: ‘‘চম্পাই সোরেনকে কেন সরালেন?’’ হেমন্তকে তোপ শিবরাজের

    Shivraj Chouhan: ‘‘চম্পাই সোরেনকে কেন সরালেন?’’ হেমন্তকে তোপ শিবরাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় গত জানুয়ারি মাসেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। তখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে মুখ্যমন্ত্রী করা হয় দলের নেতা চম্পাই সোরেনকে (Champai Soren)। জামিন পাওয়ার পরে চম্পাইকে সরিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী হেমন্ত। ফের নিজেই বসেই ঝাড়খণ্ডের কুর্সিতে। এ নিয়েই প্রশ্ন তুললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Chouhan)। ঝাড়খণ্ডের রামগড়ের একটি জনসভায় তিনি প্রশ্ন তোলেন, ‘‘কেন চম্পাই সোরেনকে (Champai Soren) অন্যায় ভাবে সরান হল? শুধুমাত্র পরিবারতন্ত্রকে বজায় রাখতেই কি চম্পাইকে সরানো হয়েছে? চম্পাই সোরেনের কি দোষ ছিল?’’ প্রসঙ্গত, শনিবার দুর্নীতির ইস্যুতেও ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে একহাত নেন শিবরাজ চৌহান। তাঁর নিশানায় ছিল কংগ্রেসও।

    আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের চিনির সঙ্গে বাদ থাকুক ‘কৃত্রিম চিনি’ও! কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

    নিশানায় হেমন্ত সোরেন

    হেমন্ত সোরেনের উদ্দেশে শিবরাজ চৌহানের (Shivraj Chouhan) আরও প্রশ্ন, ‘‘আপনি তাঁকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, আবার আপনিই একজন উপজাতীয় মুখ্যমন্ত্রীকে সরিয়ে ফেলেছেন, শুধুমাত্র একটা পরিবারের স্বার্থকে বজায় রাখতে।’’ প্রসঙ্গত, বর্তমানে ঝাড়খণ্ডের সফরে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সেখানে তিনি বলেন, ‘‘রাজ্যকে লুট করছে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তিমোর্চার সরকার। এদের অপশাসন থেকে মুক্ত করতেই হবে রাজ্যকে।’’

    শিবরাজের (Shivraj Chouhan) উদ্বেগ প্রকাশ রাজ্যের ভবিষ্যত নিয়ে

    তিনি (Shivraj Chouhan) উদ্বেগ প্রকাশ করেছেন, বর্তমানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাজ রাজ্যের ভবিষ্যতকে, রাজ্যের বর্তমান প্রজন্মের ভবিষ্যতকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এর পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি এই অপশাসনের অবসান ঘটাবেই এবং আবার সেখানে সুশাসন প্রতিষ্ঠা হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকার ঝাড়খণ্ডকে ধ্বংস করছে, এই অভিযোগও করেন শিবরাজ।

    আরও পড়ুন: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ২৩ জুলাই

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2023-24: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ২৩ জুলাই

    Union Budget 2023-24: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ২৩ জুলাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষিত হল ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023-24) পেশের দিন। ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তার এক দিন আগে শুরু হবে অধিবেশন। শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে।

    কী বললেন রিজিজু (Union Budget 2023-24) 

    শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রিজিজু (Kiren Rijiju)। সেখানে জানিয়েছেন, ২২ জুলাই সংসদে বাজেট (Union Budget 2023-24) অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন ডাকার সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ২৩ জুলাই পড়া হবে সংসদে। মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে। সে কারণে গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সংসদে।

    বিরল কৃতিত্ব নির্মলার (Union Budget 2023-24) 

    এই নিয়ে টানা সাত বার নির্মলা বাজেট (Union Budget 2023-24) পেশ করতে চলেছেন। এর আগে দুনিয়ায় কোনও অর্থমন্ত্রীর এই কৃতিত্ব নেই। এর আগে প্রাক্তন বিদেশমন্ত্রী মোরারজি দেশাইয়ের এই রেকর্ড ছিল। তাঁকে ছাপিয়ে গেলেন নির্মলা (Nirmala Sitharaman)। এই বাজেট নিয়ে দেশবাসীর উৎসাহ তুঙ্গে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে প্রারম্ভিক ভাষণে জানিয়েছিলেন,  ‘‘সরকারে নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam Flood situation: বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র! অসমের বন্যায় মৃত বেড়ে ৫২

    Assam Flood situation: বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র! অসমের বন্যায় মৃত বেড়ে ৫২

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি (Assam Flood situation)। লাগাতার বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র নদ ও তার উপনদীগুলোর জল বেড়ে ফুলে ফেঁপে উঠেছে। ফলে ব্রহ্মপুত্রের জল অসমের বিভিন্ন এলাকাগুলিতে প্রবেশ করেছে৷ এর ফলে বহু গ্রাম এখনও জলের তলায়। রাজ্যে বন্যার কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ প্রাণহানি হয়েছে পশুদেরও৷ এছাড়া বহু মানুষ ঘরছাড়া। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

    রাজ্যজুড়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত (Assam Flood 2024) 

    সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় অসমে বন্যা পরিস্থিতির (Assam Flood situation) আরও অবনতি হয়েছে। এখনও পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২জন প্রাণ হারিয়েছেন। বন্যার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ৩০টি জেলার ৩৬১৮টি গ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যায় তলিয়ে গিয়েছে। রাজ্যজুড়ে সবমিলিয়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা কবলিত জেলাগুলি হল কামরূপ, করিমগঞ্জ, ধেমাজি, দারাং, ধুবরি, ডিব্রুগড়, কাছাড়, তিনসুকিয়া, লখিমপুর ইত্যাদি। এখনও পর্যন্ত ৪৭ হাজার মানুষকে স্থানান্তরিত করে ত্রাণশিবিরে পাঠানো গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। 

    জলের তলায় কাজিরাঙা

    গ্রামের পাশাপাশি কাজিরাঙা জাতীয় উদ্যানের পরিস্থিতিও শোচনীয়। সূত্র মারফত জানা গিয়েছে, উদ্যানের অন্তত ৭০ শতাংশ জমি জলের তলায় চলে গিয়েছে। আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরা। সরকারি হিসাব বলছে, কাজিরাঙায় চলতি মরসুমে গন্ডার, হরিণ-সহ ৭৭টি পশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ৬২টি হগ ডিয়ার (পারা হরিণ)। পাশাপাশি এখনও পর্যন্ত যা খবর তাতে, ১৫ হাজারের বেশি পশু বন্যায় (Assam Flood situation)ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ৯৪টি পশুকে। তার মধ্যে ৫০টিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ১১টি পশু চিকিৎসা চলাকালীন মারা গিয়েছে। 
    রাজ্যের শহরাঞ্চলগুলিও গত ৯ দিন ধরে জলের তলায়। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ প্রসঙ্গে (Assam Flood 2024) বলেছেন, ”ক্ষতির মোকাবিলা করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। মানুষের সমস্যার কথা শুনে সকলে মিলে তার সমাধানের চেষ্টা করছি।”

    আরও পড়ুন: সর্বত্র প্রশ্নফাঁসের প্রমাণ নেই, নিট-ইউজি বাতিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    ভারী বৃষ্টির পূর্বাভাস

     অন্যদিকে নতুন করে ফের আতঙ্কে (Assam Flood situation) দিন গুনছে রাজ্যবাসী। কারণ আঞ্চলিক হাওয়া অফিস ৯ জুলাই পর্যন্ত অসমের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ডেও খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে মঙ্গলবার পর্যন্ত উচ্চ ও নিম্ন অসমের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে বৃষ্টি না থামলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railway: ট্রেনে উপচে পড়া ভিড়! তৈরি হচ্ছে ২,৫০০ কোচ, অনুমোদন আরও ১০ হাজার, জানাল রেল

    Indian Railway: ট্রেনে উপচে পড়া ভিড়! তৈরি হচ্ছে ২,৫০০ কোচ, অনুমোদন আরও ১০ হাজার, জানাল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ২,৫০০ ট্রেনের (Indian Railway) কোচ তৈরি হচ্ছে। এর পাশাপাশি ১০ হাজারেরও বেশি নতুন কোচ তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্দেশ্য হিসেবে তিনি জানান, এমন উদ্যোগ কেন্দ্র সরকার নিয়েছে রেলের পরিকাঠামোগত উন্নয়নের জন্যই। সারাদেশে যাতে যাত্রীরা সুবিধা পান। শুক্রবারই রাজধানী দিল্লিতে রেলমন্ত্রী (Indian Railway) হাজির ছিলেন একটি অনুষ্ঠানে এবং সেখানেই তিনি এই কথাগুলি বলেন। তিনি আরও জানিয়েছেন, ৫০টি নতুন অমৃত ভারত ট্রেনের কাজ শুরু হয়েছে। গত বছরে এমন দুটো ট্রেনের উদ্বোধনও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি মালদাতে অপরটি দ্বারভাঙ্গাতে।

    গত বছরেই ৫,৩০০ কিলোমিটার নতুন রেল লাইন পাতার কাজও শেষ হয়েছে

    রেলমন্ত্রী আরও জানিয়েছেন, যাত্রী পরিষেবা (Non AC Coaches), যাত্রী নিরাপত্তার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, সারা দেশজুড়ে ঢেলে সাজানো হচ্ছে রেলের পরিকাঠামোকে। গত বছরেই ৫,৩০০ কিলোমিটার নতুন রেল লাইন পাতার কাজও শেষ হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ৮০০ কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কবচ সিস্টেমকে আরও অত্যাধুনিক করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

    তৈরি হচ্ছে ৫ হাজার ৩০০ মালগাড়ির কোচ (Indian Railway) 

    জানা গিয়েছে, মালবহনের জন্য আরও ৫ হাজার ৩০০টি কোচ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল। সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে ভারতীয় রেলের। প্রায় প্রতিদিনই বাড়ছে যাত্রীদের সংখ্যা। একইভাবে পণ্য পরিবহনের জন্যও অতিরিক্ত মালগাড়ি তৈরির দাবি রয়েছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে এই ১৫ হাজার ৩০০ নতুন কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন রেলের এক শীর্ষ কর্তা। জানা গিয়েছে, ২ হাজার ৬০৫টি কোচ (Non AC Coaches) তৈরি করা হবে অমৃত ভারতের সাধারণ কোচের আদলে। বাকিগুলির মধ্যে ১ হাজার ৪৭০টি নন-এসি স্লিপার কোচ এবং ৩২৩টি এসএলআর (সিটিং-কাম-লাগেজ রেক) কোচ তৈরি করা হবে। এছাড়াও ৩২টি উচ্চ-ক্ষমতার পার্সেল ভ্যান এবং ৫৫টি প্যান্ট্রি কার তৈরি করা হচ্ছে, যা যাত্রীদের (Indian Railway) বিভিন্ন চাহিদা মেটাতে এবং লজিস্টিক প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Yatra in Puri: রথযাত্রা উপলক্ষে পুরীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভিড় নিয়ন্ত্রণই চিন্তা পুলিশের

    Rath Yatra in Puri: রথযাত্রা উপলক্ষে পুরীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভিড় নিয়ন্ত্রণই চিন্তা পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র একটা দিনের অপেক্ষা। রবিবার সারা দেশে পালিত হবে রথযাত্রা (Rath Yatra in Puri)। আগামী ৭ জুলাই পুরীতে রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, দ্রৌপদী শনিবার চার দিনের ওড়িশা সফরে যাচ্ছেন। রবিবার তিনি পুরীতে থাকবেন। রথযাত্রা উপলক্ষে এমনিতেই পুরীতে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। তার উপর থাকবেন রাষ্ট্রপতি। এখন নিরাপত্তাই চিন্তার কারণ ওড়িশা পুলিশের। 

    পুরীর নিরাপত্তা (Rath Yatra in Puri)

    রবিবার পুরীতে রথযাত্রা (Rath Yatra in Puri) উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। ওড়িশা পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) তথা পুরীর রথযাত্রার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক সঞ্জয় কুমার শনিবার বলেন, ‘‘রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ সাম্প্রতিক হাথরসকাণ্ডের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বস্তুত, জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ঘিরে গত কয়েক বছর ধরেই কড়া নিরাপত্তা থাকে পুরীতে। কেউ সহজে রথ ছুঁতে পারেন না। 

    আরও পড়ুন: ফের বিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের

    লক্ষাধিক ভক্ত সমাগম (Rath Yatra in Puri)

    প্রশাসন সূত্রে খবর, এবছর পুরীতে রথযাত্রা (Rath Yatra in Puri) উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমাগম হবে। পুরীর জেলা আধিকারিক বলেন, “এবারের রথযাত্রার বিশেষ মাহাত্ম্য আছে। কারণ এবারেই নেত্রোৎসব, নবযৌবন উৎসব এবং রথযাত্রা এই তিন রীতিই একই দিনে পড়েছে। ফলে ভিড় অন্যবারের থেকে অনেকটা বেশি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বছরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূও (President Draupadi Murmu) রথযাত্রা অনুষ্ঠানের দিন পুরীতে আসবেন। ফলে নিরাপত্তার বিষয়টি নজরে রাখতে হবে”। দ্রৌপদী একদা ওড়িশার রায়রংপুরের বিজেপি বিধায়ক ছিলেন। বিজেডি-বিজেপি জোট সরকারের মন্ত্রীপদেও ছিলেন তিনি। সে সময় প্রায়শই তিনি জগন্নাথদেব দর্শনে যেতেন। ২০২২ সালে রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরীর মন্দির দর্শনে গিয়েছিলেন দ্রৌপদী। এবছর তিনি যোগ দেবেন রথযাত্রায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahua Moitra: ফের বিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের 

    Mahua Moitra: ফের বিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিতর্ক তাঁর ছায়া সঙ্গী। আবারও অস্বস্তিকর মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন(NCW)। লোকসভার স্পিকারকে এই নিয়ে চিঠি লিখেছে তারা। মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছে দিল্লি পুলিশের কাছে।

    মহুয়ার মন্তব্য (Mahua Moitra)

    সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরসে পদপিষ্টের ঘটনাস্থল নিজের চোখে দেখতে গিয়েছিলেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সেই ঘটনায় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে মহুয়া (Mahua Moitra) কটাক্ষ করে লেখেন, “তিনি তাঁর বসের পাজামা ধরে রাখতেই ব্যস্ত ৷” তাঁর এই মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে কমিশন (National Commission for Women)। তৃণমূল সাংসদের এই মন্তব্য একজন মহিলার মর্যাদা লঙ্ঘন করেছে বলে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ। এমনকী চেয়ারপার্সন রেখা শর্মা নিজে এবিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকেও বিষয়টি জানিয়েছেন তিনি ৷

    কমিশনের অভিযোগ (National Commission for Women)

    শুক্রবার এনসিডব্লিউ তাদের সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, “জাতীয় মহিলা কমিশন সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷ তিনি এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ বিকৃত মন্তব্যটি মহিলাদের সম্ভ্রম অধিকারকে খর্ব করে ৷ কমিশনের পর্যবেক্ষণ এই মন্তব্যটি ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারার আওতায় পড়ে ৷ এধরনের মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা করছে এনসিডব্লিউ এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে ৷ আগামী তিন দিনের মধ্যে কী হয়, সেই বিস্তারিত রিপোর্ট কমিশনের হাতে আসবে ৷” জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারপার্সনকে নিয়ে মহুয়ার (Mahua Moitra) মন্তব্যের নিন্দা করেছে বিজেপিও। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা মহুয়ার মন্তব্যকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বলেন, মহুয়ার এই মন্তব্য তৃণমূল ও ইন্ডিয়া জোটের আসল মুখ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    Rajnath Singh: দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করার ডাক ভারত-অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ৪ জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বৈঠক করেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে। জানা গিয়েছে, এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক নানা ইস্যুতে কথা হয়েছে। প্রতিরক্ষার বিষয়ে দুই দেশ কীভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, সে নিয়েও বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে রাজনাথ সিং (Rajnath Singh) লেখেন, ‘‘অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রতিরক্ষা বিষয়ে একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেছি। ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক নিরাপত্তা সমেত সব ক্ষেত্রেই পারস্পরিক বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগিরি কমবে

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগির কমাতে ভারত-অস্ট্রেলিয়া পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ এর আগে গত বছরেই ভারতে এসে চিনকে তোপ দেগেছিলেন অস্ট্রেলিয়ার উপ- প্রধানমন্ত্রী (Australian Deputy PM)। গত নভেম্বর মাসেই অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেসময় ‘টু প্লাস টু’ কাঠামোয় অস্ট্রেলিয়ার সঙ্গে বৈঠকে বসেছিল ভারত। অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস সেসময় বলেছিলেন, ‘‘আমাদের দুই দেশেরই সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চিন। আবার নিরাপত্তা ক্ষেত্রেও সবচেয়ে বড় উদ্বেগের কারণ চিন।’’

    টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিনন্দনও জানান অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী (Australian Deputy PM) 

    গত নভেম্বরে মারলেস আরও বলেছিলেন, ‘‘আমাদের দু’দেশেরই (ভারত ও অস্ট্রেলিয়া) কাছে একটি মহাসাগর। সে অর্থে আমরা প্রতিবেশী। এখন দুই দেশের সহযোগিতা একান্ত প্রয়োজন।’’ প্রসঙ্গত, এর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেস রাজনাথ সিংকে (Rajnath Singh) অভিনন্দন জানান দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাওয়ার জন্য। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যও অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saradha Chit Fund Scam: সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী

    Saradha Chit Fund Scam: সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সারদা মামলায় (Saradha Chit Fund Scam) অভিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম। সারদা মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে ইডি। সূত্রের খবর ৬৫ পাতার চার্জশিটে নলিনি চিদম্বরমের বিরুদ্ধে ‘প্রোটেকশন মানি’ নেওয়ার অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের সবিস্তার বর্ণনাও রয়েছে।

    প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ (Saradha Chit Fund Scam)

    ইডি সূত্রে খবর, নলিনী চিদম্বরম দেড় কোটি টাকা নিয়েছিলেন সারদা কর্তা এবং এই মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে। তবে এ বিষয়ে নলিনীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, একজন আইনজীবী হিসেবে পরামর্শ দেওয়ার জন্য (Saradha Chit Fund Scam) এই অর্থ নেওয়া হয়েছিল। যদিও ইডি সূত্রের দাবি, গোয়েন্দারা মনে করছেন ওই অর্থ নলিনী চিদম্বরামকে (Nalini Chidambaram) সেই সময় ‘প্রোটেকশন মানি’ হিসেবে দেওয়া হয়েছিল। কারণ নলিনী অর্থ নিয়েছিলেন ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে। সেই সময় তাঁর স্বামী পি চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে ওই টাকা আইনজীবী নলিনীকে নয়, দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীকে।

    সারদা কর্তার সঙ্গে নলিনীর যোগাযোগ (Nalini Chidambaram)

    প্রসঙ্গত ওই সময় বাংলা সহ দেশের একাধিক রাজ্যের ব্যবসা ছড়ানোর চেষ্টা করছিলেন সুদীপ্ত সেন। উত্তরপূর্ব ভারতে ‘ফ্রন্টিয়ার নিউজ’ চ্যানেল নামের একটি সংবাদ চ্যানেলের সঙ্গে ২০১২ সালের ৪২ কোটি টাকার চুক্তি (Saradha Chit Fund Scam) হয়েছিল সারদাকর্তা সুদীপ্ত সেনের। জানা গিয়েছে ওই ‘ফ্রন্টিয়ার নিউজ’ চ্যানেলের এডিটর মনোরঞ্জনা সিং আলাপ করিয়ে দিয়েছিলেন সুদীপ্ত এবং নালিনীর। পরে সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের (Nalini Chidambaram) সঙ্গে সুদীপ্ত সেনের পরিচয় আরও বাড়ে। সেই কারণে ওই সময়ই দুপক্ষের কথা এবং আর্থিক লেনদেন হয়। এই প্রমাণ ইডি পেয়েছে। যদিও নলিনী ওই অর্থ আইনজীবীর পরামর্শ মূল্য হিসেবে নেওয়ার স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।

    ৬৫ পাতার চার্জশিটের সঙ্গে ১১০০ পাতার তথ্য দিচ্ছে ইডি

    ইডি সূত্রে জানা গিয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে এর আগে এই মামলায় ৩৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। ডেকে পাঠিয়ে বহু অভিযুক্ত ও সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে নলিনীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ নলিনীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আদালত থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা যাবে না। নলিনীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমেইল করেছিল ইডি। তাঁর তরফে একটি তারিখও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদ হয়ে ওঠেনি। এবার সেই নলিনীর বিরুদ্ধে (Saradha Chit Fund Scam) চার্জশিট পেশ করতে চলেছে ইডি।

    আরও পড়ুন: কেরলের সরকারি চাকরিতে দ্রুত সংখ্যা বাড়ছে সংখ্যালঘুদের, বলছে পরিসংখ্যান

    প্রসঙ্গত ৬৫ পাতার ঐ চার্জশিটে নলিনীর (Nalini Chidambaram) ভূমিকার পাশাপাশি ১১০০ পাতার বিভিন্ন প্রমাণ ও নথিপত্র জুড়তে চলেছে ইডি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NEET-PG 2024: একই দিনে দুই শিফটে পরীক্ষা নিট-পিজির! দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র

    NEET-PG 2024: একই দিনে দুই শিফটে পরীক্ষা নিট-পিজির! দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসে ফের আয়োজন করা হবে নিট-পিজি পরীক্ষা। ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-পিজির নতুন দিনক্ষণ (New Exam Date) প্রকাশ করল কেন্দ্র। নিট-পিজির (NEET-PG 2024) আয়োজক প্যানেল ‘দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস’ জানিয়েছে, আগামী ১১ অগাস্ট দুই শিফটে ওই পরীক্ষা হবে। পাশাপাশি, প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে এবার এক অভিনব ব্যবস্থা নেওয়া হচ্ছে নিট-পিজি পরীক্ষায়।

    প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিল (NEET-PG 2024) 

    এমনিতে গত ২৩ জুন নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) এবং ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে নিট-পিজি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। ২৩ তারিখ পরীক্ষা ছিল আর ২২ জুন রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। তার পরেই জল্পনা শুরু হয়, প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার কোনও স্তরে যাতে কোনওরকম ফাঁক না থাকে, তা নিশ্চিত করার জন্যই একেবারে শেষমুহূর্তে নিট-পিজি পরীক্ষা পিছিয়ে দেওয় হয়েছে বলে জানিয়েছিলেন ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের সভাপতি।

    আরও পড়ুন: বিলাসবহুল আশ্রমে প্রাইভেট রুম-ক্যাফে! কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ভোলে বাবা

    প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে নয়া সিদ্ধান্ত 

    এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং এনবিই (দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন)-এর সূত্রে জানা গিয়েছে, আগের বারের মত আর যাতে প্রশ্ন ফাঁস না হয় তাই, প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করার কথা ভাবা হয়েছে। সূত্রের খবর, কীভাবে একেবারে নিখুঁতভাবে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে পড়ুয়াদের এরকম অবস্থার মধ্যে না পড়তে না হয়, তা নিশ্চিত করতে বাড়তি জোর দেওয়া হয়েছে। নিট-পিজি পরীক্ষা (NEET-PG 2024) আয়োজন নিয়ে শিক্ষা মন্ত্রক, আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস, টেকনিকাল পার্টনার টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং সাইবার সেলের আধিকারিকরা একাধিকবার বৈঠক করেছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় তিন দেবদেবীর রথের আলাদা মাহাত্ম্য আছে, জানেন কি?

    Rath Yatra 2024: পুরীর রথযাত্রায় তিন দেবদেবীর রথের আলাদা মাহাত্ম্য আছে, জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কৃত ভাষায় রথ (Rath Yatra 2024) মানে গাড়ি এবং যাত্রা মানে মিছিল। ক্ষণিকের জন্য জগন্নাথদেবকে রথের উপর দর্শন করাকে বহু পুণ্য কর্মের ফল হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস, এই রথযাত্রা এতটাই পবিত্র যে, কেউ যদি এই দিনে রথ অথবা রথের রশি স্পর্শ করেন, তাহলে বহু পুণ্য কর্মের ফল লাভ করতে পারেন।

    পুরীর রথযাত্রার বিশেষত্ব

    জগন্নাথদেবের রথযাত্রায় আজও আমরা দেখে থাকি, প্রতিবছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবারের নিয়মানুযায়ী, যিনি রাজা উপাধিপ্রাপ্ত হন, তিনিই এই যাত্রার সূচনা করেন। জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার পরপর তিনটি রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান ও সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখভাগ ঝাঁট দেওয়ার পরই পুরীর রথের রশিতে টান পড়ে। শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা (Rath Yatra Chariots)।

    পুরীর রথযাত্রা (Rath Yatra 2024) উৎসব হচ্ছে, বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক। তিন জনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় জিনিস হল এই রথ তিনটি। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। তারপর সুভদ্রা এবং শেষে জগন্নাথ।

    পুরীর এই রথ তিনটির আলাদা আলাদা নাম। জগন্নাথ দেবের রথ — নন্দী ঘোষ, বলরামের রথ — তালধ্বজ ও সুভদ্রার রথ — দর্পদলন নামে পরিচিত। প্রতি বছর উল্টোরথের পর রথ তিনটি ভেঙে ফেললেও রথের পার্শ্বদেবদেবীর মূর্তি, সারথি ও ঘোড়াগুলিকে সযত্নে তুলে রাখা হয়। 

    এক নজরে রথ তিনটির (Rath Yatra Chariots) পরিচয়…

    নন্দীঘোষ (জগন্নাথ): কথিত আছে, এই রথটি (Rath Yatra 2024) দেবরাজ ইন্দ্র শ্রীজগন্নাথদেবকে প্রদান করেছিলেন। এই রথ নির্মাণে ছোট বড় ৮৩২টি কাঠের টুকরো লাগে। উচ্চতা ৪৪’২” বা ১৩.৫ মিটার। দৈর্ঘ্য ৩৪’৬” এবং প্রস্থ ৩৪’৬”। আগে ১৮টি চাকা থাকলেও, বর্তমানে ১৬টি থাকে। রথের ধ্বজার নাম ত্রৈলোক্যমোহিনী ও রশির নাম শঙ্খচূড় নাগিনী। দ্বারপাল ব্রহ্মা ও ইন্দ্র। রথে উপস্থিত নয় জন পার্শ্ব দেবগণ হলেন — বরাহ, গোবর্ধন, কৃষ্ণ/গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। এঁদের সঙ্গে রয়েছেন ধ্যানমগ্ন ঋষিরা — নারদ, দেবল, ব্যাসদেব, শুক, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরীচি। লাল ও হলুদ কাপড়ে মোড়া এই রথে (Jagannath Chariot) কালো রঙের চারটি ঘোড়া হল— শঙ্খ, বলাহক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথি দ্বারুজ ও রক্ষক গরুড়। রথের কলসের নাম হিরন্ময়। রথের দ্বারপাল জয়, বিজয়। রথের রজ্জুর নাম শঙ্খচূড়। রথের নেত্রর নাম তৈলক্ষ মোহিনী। রথের অধীশ্বর প্রভু জগন্নাথ।

    তালধ্বজ (বলভদ্র/বলরাম): ৭৬৩টি ছোট বড় কাঠের টুকরো দিয়ে নির্মিত এই রথ। এই রথের (Rath Yatra 2024) উচ্চতা ৪৪’ বা ১৩.২ মিটার। দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৩’ x ৩৩’। আগে ১৬টি থাকলেও এখন চাকার সংখ্যা ১৪টি। ধ্বজার নাম উন্মনী এবং রশির নাম বাসুকী নাগ। ন’জন পার্শ্বদেবতা হলেন — গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলম্ব, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটেশ্বর, মহেশ্বর ও শেষদেব। দ্বারপাল রুদ্র ও সাত্যকি। সারথি মাতলি এবং রক্ষক বাসুদেব। রথের শ্বেতবর্ণের চারটি ঘোড়ার নাম তীব্র, ঘোর, শ্রম (স্বর্ণনাভ) ও দীর্ঘ (দীর্ঘশর্মা)। সুদর্শন চক্রের পাশে দুটি পাখির (কাকাতুয়া) নাম স্বধা ও বিশ্বাস। রথটি সবুজ ও লাল কাপড়ে মোড়া। রথের ধ্বজার/পতাকার নাম উন্মনী। 

    দর্পদলন (সুভদ্রা): ৫৯৩টি টুকরো কাঠ দিয়ে তৈরি এই রথের (Rath Yatra 2024) উচ্চতা ৪২’৩” বা ১২.৯ মিটার এবং দৈর্ঘ্য – প্রস্থ ৩১’৬” x ৩১’৬”। চাকার সংখ্যা ১২। ধ্বজার নাম নাদম্বিক এবং রশির নাম স্বর্ণচূড় নাগ। ধ্বজার পাশের পাখি দুটির নাম শ্রুতি ও স্মৃতি। রথটি (Rath Yatra Chariots) লাল ও কালো কাপড়ে ঢাকা। ন’জন পার্শ্বদেবী হলেন — চণ্ডী, চামুণ্ডা, মঙ্গলা, উগ্রতারা, বনদুর্গা, শুলিদুর্গা, শ্যামাকালী, বিমলা ও বরাহি। দ্বারপালিকা — ভূদেবী ও শ্রীদেবী। সারথি অর্জুন আর রক্ষক জয়দুর্গা। লাল রঙের ঘোড়া চারটির নাম রচিকা, মোচিকা, জিতা ও অপরাজিতা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share