Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Israel Iran Conflict: জট কাটল জয়শঙ্করের ফোনে, আটক ভারতীয় জাহাজিদের সঙ্গে দেখা করার অনুমতি ইরানের

    Israel Iran Conflict: জট কাটল জয়শঙ্করের ফোনে, আটক ভারতীয় জাহাজিদের সঙ্গে দেখা করার অনুমতি ইরানের

    মাধ্যম নিউজ ডেস্ক: জট কাটল জয়শঙ্করের ফোনে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের হাতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে দেখা করতে দেওয়া হবে নয়াদিল্লির প্রতিনিধিদের (Israel Iran Conflict)। প্রসঙ্গত, জাহাজটির ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়। ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জেরে জাহাজটিকে আটক করেছে তেহরান (ইরানের রাজধানী)। তার পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ভারত।

    ইরানে ফোন জয়শঙ্করের

    রবিবার রাতে ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহিয়াঁর সঙ্গে ফোনে আলোচনা করার পর এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী লিখেছেন, “ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হল। এমএসসি এরিস জাহাজে বন্দি ১৭ জন কর্মীর (এঁরা ভারতীয়) মুক্তির বিষয়ে কথা বললাম। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি (Israel Iran Conflict) নিয়েও আলোচনা করলাম। আমি ওঁকে বলেছি, আক্রমণ থেকে বিরত থাকা, শান্তি বজায় রাখা ও কূটনীতির আশ্রয় নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়ে সহমত হয়েছি।”

    কী বললেন ইরানের বিদেশমন্ত্রী?

    সোমবার ইরানের বিদেশমন্ত্রী জানান, বন্দিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে। জানা গিয়েছে, ইজরায়েলের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, এই সন্দেহের বশে ইরান আটক করে ইটালীয়-সুইস সংস্থা এমএসসি পরিচালিত ওই জাহাজটিকে। (জাহাজটি আদতে লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর। ইজরায়েলি ধনকুবের ইয়াল অফার এই গোষ্ঠীর মালিক।) জাহাজটি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করছে ইরান। যথাযথ তদন্তের আগে আটক জাহাজটিকে ছাড়া সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে তেহরান।

    এদিকে, ইহুদি রাষ্ট্র ইজরায়েলে ইসলামি রাষ্ট্র ইরানের ড্রোন হামলার (যদিও ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে মার্কিন সেনা) প্রেক্ষিতে এবার তেল আভিভ (ইজরায়েলের রাজধানী) ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে চলছে জল্পনা। এমতাবস্থায় বিবদমান দুই রাষ্ট্র ইরান ও ইজরায়েলের বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁদের। এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, “ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে এই মাত্র আমার কথা হল। শনিবার থেকে ওই অঞ্চলে যা হচ্ছে, সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছি। আমাদের মধ্যে যোগাযোগ থাকবে (Israel Iran Conflict)।”

    আরও পড়ুুন: সলমনের বাড়ির সামনে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া 

    Iran-Israel Conflict: ইরান-ইজরায়েল দ্বন্দ্বের জের, অনির্দিষ্টকালের জন্য উড়ান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েলের উপর হামলা করেছে ইরান (Iran-Israel Conflict)। শনিবার গভীর রাত থেকে ইজরায়েল লক্ষ্য করে অন্তত ৩০০ মিসাইল ছুড়েছে ইরান। তার প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে সেদেশে নিজেদের পরিষেবা বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত আপাতত উড়ান চলাচল বন্ধ। রবিবার থেকেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

    কী বলল এয়ার ইন্ডিয়া

    রবিবার একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া (Air India) জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল অভিভের (ইজরায়েলের অন্যতম প্রধান শহর) মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল, রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান দিল্লি থেকে ইজরায়েল যাতায়াত করে প্রতি সপ্তাহে। টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন উড়ান সংস্থা এর আগে হামাস আক্রমণের সময় ইজরায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। সেটা ২০২৩ সালের ৭ অক্টোবর। প্রায় পাঁচ মাস পর গত ৩ মার্চ আবার দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা চালু করেছিল সংস্থাটি। কিন্তু উদ্ভুত পরিস্থিতির দিকে নজর দিয়ে এবং যাত্রীদের সুরক্ষার স্বার্থে আবার পরিষেবা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হলে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

    আরও পড়ুন: পাক জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংয়ের হত্যাকারী নিহত অজ্ঞাতপরিচয়ের গুলিতে

    গন্তব্যে পৌঁছাতে দেরি 

    শনিবার টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, তারা ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে। একইভাবে, ভিস্তারাও ঘোষণা করেছে যে এই পরিস্থিতির কারণে এই অঞ্চলের রুটগুলি পরিবর্তন করা হতে পারে এবং তাদের ফ্লাইটের রুট এবং সময় দীর্ঘায়িত হতে পারে। দুটি এয়ারলাইনই, এল আল ইজরায়েল এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া ইজরায়েল ও ভারতের মধ্যে বাণিজ্যিক বিমান পরিষেবা চালায়। প্যালেস্তাইনে যুদ্ধ এবং নতুন করে ইজরায়েল-ইরান উত্তেজনার (Iran-Israel Conflict) মধ্যে এই অঞ্চলে উদ্বেগ বেড়ে যাওয়ায়, মোদি সরকার দেশের নাগরিকদের ইরানে ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখার পরামর্শ জারি করেছে । ভিস্তারার তরফে জানানো হয়েছে, “এর ফলে নির্দিষ্ট রুটে ফ্লাইটের সময় বেশি লাগতে পারে এবং সংশ্লিষ্ট ফ্লাইটের গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন করা হবে ৷”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sarabjit Singh: পাক জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংয়ের হত্যাকারী নিহত অজ্ঞাতপরিচয়ের গুলিতে

    Sarabjit Singh: পাক জেলে বন্দি ভারতীয় সরবজিৎ সিংয়ের হত্যাকারী নিহত অজ্ঞাতপরিচয়ের গুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: লাহোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে নিহত পাকিস্তানের (Pakistan) জেলে বন্দি ভারতীয় নাগরিক সরবজিৎ সিংয়ের (Sarabjit Singh) হত্যাকারী আমির সরফরাজ। পাকিস্তানের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল ডন সরফরাজের। খুন, অপহরণ-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রবিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সরফরাজকে লক্ষ্য করে গুলি করেছেন বলে সূত্রের খবর। 

    কে এই আমির সরফরাজ

    ২০১৩ সালে লাহোরের জেলে মৃত্যু হয়েছিল পঞ্জাবের ছেলে সরবজিৎ সিংয়ের (Sarabjit Singh)। জেলের মধ্যেই তাঁর উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। কোট লাখপত জেলে বন্দি সরবজিৎ সিংকে ধারালো ধাতব পাত, লোহার রড ও ব্লেড দিয়ে আক্রমণ করা হয়। জানা যায়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে এই হামলার পিছনে হাত ছিল লাহোরের ডন হিসেবে পরিচিত আমির সরফরাজের। পাকিস্তানের দণ্ডবিধির ৩২৪/ ৩৪ ধারা অনুযায়ী সর্বজিৎকে পরিকল্পনা করে গোষ্ঠীবদ্ধ হয়ে খুনের মামলাও রুজু করা হয়। ২০১৯ সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের এক আদালত সরবজিৎ সিং হত্য়া মামলার দুই সন্দেহভাজন আমির সরফরাজ ওরফে তাম্বা ও মুদাসসরকে বেকসুর খালসের নির্দেশ দেয়। সব সাক্ষীর বিরূপ প্রতিক্রিয়ার পর রায় ঘোষণা করে লাহোর দায়রা আদালত। আদালতের তরফে জানানো হয়, ‘দুই আসামির বিরুদ্ধে আদালতে একজনও সাক্ষ্য দেননি। তাই প্রমাণের অভাবে তাদের বেকসুর খালাস দেওয়া হল।’ 

    আরও পড়ুুন: রাজ্য দিবস পালন নিয়ে মমতাকে বিন তুঘলকের সঙ্গে তুলনা করলেন সুকান্ত, হল যোগদানপর্ব

    সরবজিতের কাহিনি

    ১৯৯০ সালে পাকিস্তানের (Pakistan)  লাহোর এবং ফয়সালাবাদে পর পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই বিস্ফোরণের ঘটনায় সরবজিতের নাম জড়িয়ে যায়। শুধু তা-ই নয়, সরবজিতের (Sarabjit Singh) বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগও এনেছিল পাকিস্তান সরকার। তবে সরবজিতের পরিবার বার বার দাবি করেছে, তাদের ছেলে কোনও ভাবেই কোনও অপরাধের সঙ্গে যুক্ত নয়। জানা যায়, কৃষক পরিবারের ছেলে সরবজিৎ এক দিন রাতে মত্ত অবস্থায় পথ ভুলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। সে সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন সরবজিৎ। তাঁর মুক্তির জন্য সরবজিতের দিদি দলবীর কৌর বহু চেষ্টা করেন। ২০১৬ সালে সিনেমাও হয় সরবজিতকে নিয়ে। ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেন রণদীপ হুডা। দলবীর কৌরের ভূমিকায় দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “এতদিন শাহি জাদুগর কোথায় লুকিয়েছিলেন?”, রাহুলকে নিশানা মোদির

    PM Modi: “এতদিন শাহি জাদুগর কোথায় লুকিয়েছিলেন?”, রাহুলকে নিশানা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে ‘শাহি জাদুগর’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক ধাক্কায় দেশ থেকে দারিদ্র হঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল। রবিবাসরীয় দুপুরে তারই জবাব দিতে প্রধানমন্ত্রী বেছে নিলেন মধ্যপ্রেদেশের হোসাঙ্গাবাদের জনসভাকে। এই জনসভায় প্রধানমন্ত্রী রাহুলকে ‘শাহজাদা’ আখ্যাও দেন। রাহুলের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “গোটা দেশ বিস্মিত হয়েছিল তখন, যখন কংগ্রেসের শাহজাদা ঘোষণা করেছিলেন তিনি এক ধাক্কায় দেশ থেকে দারিদ্র দূর করে দেবেন। দেশ জিজ্ঞাসা করছেন এতদিন শাহি জাদুগর কোথায় লুকিয়েছিলেন।”

    কী বলেছিলেন রাহুল? (PM Modi)

    প্রসঙ্গত, গত সপ্তাহে রাজস্থানের এক নির্বাচনী প্রচার সভায় রাহুল বলেছিলেন, “আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে দেশ থেকে এক ধাক্কায় দ্রারিদ্র দূর করা হবে।” তিনি বলেছিলেন, “আপনি যদি দারিদ্র সীমার নীচে থাকেন, তাহলে প্রতি বছর এক লাখ করে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এভাবে এক ধাক্কায় আমরা ভারত থেকে দারিদ্র দূর করব।” প্রসঙ্গত, মহালক্ষ্মী প্রকল্পে দারিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলারা প্রতি বছর এক লাখ করে টাকা পাবেন।

    মোদির বাণে বিদ্ধ কংগ্রেস

    এদিন হোসাঙ্গাবাদের জনসভায় কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “একটা দলের একটা পরিবারই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রিমোট কন্ট্রোলের সাহায্যে স্বাধীনতার পর থেকে কয়েক দশক ধরে দেশ চালিয়ে গিয়েছিল। এই পরিবারই দেশে জরুরি অবস্থা জারি করেছিল। দেশের বিভিন্ন অংশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলতে তারা যখনই চেয়েছে, জরুরি অবস্থা জারি করেছে।” তিনি বলেন, “২০১৪ সালের আগে দশ বছর তারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দেশ চালিয়েছে। বলেছে, তারা পেয়ে গিয়েছে ঝটকা ভালা মন্ত্র। এই মন্ত্র তারা কোথা থেকে পেল? আপনারা আমায় বলুন, এটা কি গরিবদের উপহাস করা নয়? এটা কি দরিদ্রদের অপমান করা নয়?”

    বিরোধীদের ইস্তাহারকেও এদিন আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, “ইন্ডিয়া ব্লকের নেতারা এখনও স্থিরই করে উঠতে পারলেন না যে একটা ইস্তাহার একটা দায়িত্ব, দেশবাসীর প্রতি দায়বদ্ধতা। কংগ্রেসের ওই ইস্তাহারে অনেক ভয়ঙ্কর প্রতিশ্রুতিও রয়েছে। তাদের ইস্তাহার দেশকে আর্থিকভাবে দেউলিয়া করে দেবে (PM Modi)।”

    আরও পড়ুুন: সলমনের বাড়ির সামনে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Salman Khan: সলমনের বাড়ির সামনে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

    Salman Khan: সলমনের বাড়ির সামনে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিত্রতারকা সলমন খানের (Salman Khan) বাড়ির বাইরে চলল গুলি। দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে হুমকিও। হুমকি পোস্টে বিষ্ণোইয়ের ভাই আনমোল লিখেছে, “আমরা শান্তি চাই। আমাদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ট্রেলর ছিল। যাতে তুমি বুঝতে পার, আমরা কতদূর যেতে পারি। এটাই তোমাকে দেওয়া প্রথম ও শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না।” পোস্টে আরও বলা (Salman Khan) হয়েছে, “দাউদ ইব্রাহিম ও ছোটা সাকিলের নামে আমাদের দুটো কুকুর রয়েছে, যাদের তুমি ভগবান বলে মান। আমার বেশি কথা বলার অভ্যাস নেই।”

    কাকভোরে চলল গুলি (Salman Khan)

    রবিবার ভোর পাঁচটা নাগাদ সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে চার রাউন্ড গুলি চলে। খবর পেয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ঘটনার তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার। ঘটনার পর সলমনের বাড়ির সামনের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। ঘটনার পরে পরেই অভিনেতার বাড়ির সামনে তদন্তে গিয়েছিল ক্রাইম ব্রাঞ্চ, স্থানীয় পুলিশ ও ফরেনসিক দল। বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল। সলমনের নিরাপত্তায় দেওয়া হয়েছে ওয়াই প্লাস নিরাপত্তা। খবর পেয়ে সকাল আটটা নাগাদ সলমনকে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। আশ্বাস দেন প্রয়োজনীয় নিরাপত্তার।

    আরও পড়ুুন: রাজ্য দিবস পালন নিয়ে মমতাকে বিন তুঘলকের সঙ্গে তুলনা করলেন সুকান্ত, হল যোগদানপর্ব

    প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আগেও

    অবশ্য এই প্রথম নয়, এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সলমনকে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। তার শাগরেদরা সলমনের বাড়ি রেইকি করে গিয়েছিল বলেও খবর। এদিনের ঘটনায় উদ্বেগে সলমনের ভক্তরা। জানা গিয়েছে, ১৯৯৮ সালে সলমনের বিরুদ্ধে কালো হরিণ শিকারের মামলা দায়ের হয়। তার পরেই বিষ্ণোই সমাজের সঙ্গে শত্রুতা তৈরি হয় সলমনের। বিষ্ণোই পুলিশকে জানিয়েছিল, তাদের সমাজে পশু বিশেষ করে কালো হরিণকে ভগবানের মতো শ্রদ্ধা করা হয়। তারা কালো হরিণের পুজোও করে। তার পরেই হুমকি দেওয়া শুরু হয় খান পরিবারের এই অভিনেতাকে। কেবল বিষ্ণোই নয়, ভারত ও কানাডার ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রারও একাধিকবার সলমনকে (Salman Khan) প্রাণে মারার হুমকি দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chhattisgarh: মাও-সম্পৃক্ত ১৭টি মামলা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

    Chhattisgarh: মাও-সম্পৃক্ত ১৭টি মামলা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদীদের সঙ্গে সম্পৃক্ত ১৭টি মামলা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশকে কেন্দ্রের তরফে ওই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা রক্ষী খুনের মামলাও রয়েছে। গত জানুয়ারি মাসেই মাওবাদীদের নিয়ে রায়পুরে সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে রিভিউ মিটিং করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ ওঠায় গত বছর এনআইএ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছিল। ওই ১৭টি মামলার দায়িত্ব পেলেও এনআইএ কড়া পদক্ষেপ করবে বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।

    মাও-দমনে কড়া পদক্ষেপ (Chhattisgarh)

    গত কয়েক বছর ধরেই মাওবাদীদের দমন (Chhattisgarh) করতে কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। মাওবাদীদের বিরুদ্ধে মাও অধ্যুষিত বিভিন্ন রাজ্যে অভিযানও চালিয়েছে সেন্ট্রাল আর্মড ফোর্স। সূত্রের খবর, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং ওড়িশায় গত কয়েক বছর ধরে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। অভিযান চালানো হয়েছে ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত এলাকায়ও। কিন্তু কেন্দ্র চাইছে তদন্তের জাল আরও বিস্তার হোক। সেই কারণেই ছত্তিশগড়ে রাজ্য সরকার বদলে যেতেই ১৭টি মামলা এনআইএর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

    আরও পড়ুুন: “কংগ্রেস দুর্নীতির আখড়া, ওদের অবস্থা বিগবসের মতো”, তোপ রাজনাথের

    মামলার প্রকৃতি

    যে ১৭টি মামলা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ কেন্দ্র দিয়েছে, সেগুলি বস্তারের বীজাপুর, সুকমা ও নারায়ণপুর এবং সীমানা লাগোয়া দুই জেলা মোহালা মানপুর ও গড়িয়াবাঁধের ঘটনার প্রেক্ষিতে। প্রতিটি মামলাই রেজিস্ট্রার্ড হয়েছিল ২০২৩-২০২৪ সালের মধ্যে। এই ১৭টি মামলার মধ্যে আটটি মামলা রয়েছে খুনের। তার মধ্যে আবার দুই বিজেপি কর্মী খুনের মামলাও রয়েছে। এই দুই বিজেপি কর্মী হলেন বিরজু তারাম ও রতন দুবে। পাঁচজন নিরীহ মানুষ খুনে দায়ের হয়েছিল তিনটি মামলা। মাওবাদীরা এঁদের খুন করেছিল। পুলিশের চর সন্দেহে খুন করা হয় তাঁদের। এঁদের মধ্যে ছিলেন বছর সাতাশের প্রাক্তন মাওবাদী কিষান কুরসাম ওরফে ছোটু। আত্মসমর্পণ করার পর গত ডিসেম্বরেই খুন করা হয় তাঁকে। নিরাপত্তা রক্ষী খুনে দায়ের হয়েছে তিনটি মামলা (Chhattisgarh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indias Retail Inflation: গত ১০ মাসের মধ্যে মার্চে মুদ্রাস্ফীতির হার সব চেয়ে কম, বলছে রিপোর্ট

    Indias Retail Inflation: গত ১০ মাসের মধ্যে মার্চে মুদ্রাস্ফীতির হার সব চেয়ে কম, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দশ মাসে খুচরো বাজারে সব চেয়ে কম মুদ্রাস্ফীতি ভারতে (Indias Retail Inflation)। সম্প্রতি এ ব্যাপারে ডেটা প্রকাশ করেছে সরকার। সেখানেই দেখা যাচ্ছে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার যেখানে ছিল ৫.০৯ শতাংশ, সেখানে মার্চ মাসে তা গিয়ে দাঁড়িয়েছে ৪.৮৫ শতাংশে। সাম্প্রতিক এক সমীক্ষার পরে অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, মার্চ মাসে খুচরো মুদ্রাস্ফীতি কমে হতে পারে ৪.৯১ শতাংশ।

    ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (Indias Retail Inflation)

    ভারতের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন গত চার মাসের মধ্যে মার্চ মাসে ৫.৭ শতাংশে উঠে গিয়েছিল। গত মাসে সেটাই কমে হয়েছে ৪.২ শতাংশ। খাদ্য মুদ্রাস্ফীতি মার্চ মাসে (Indias Retail Inflation) ৮.৫২ শতাংশে উঠে গিয়েছিল। পরে ফেব্রুয়ারি মাসে তা সামান্য কমে হয় ৮.৬৬ শতাংশ। মার্চ মাসে জ্বালানির দামও হ্রাস পেয়েছে ৩.২ শতাংশ। ফেব্রুয়ারি মাসের তুলনায় তা কমেছে .৭৭ শতাংশ। মুদ্রাস্ফীতির হার গ্রামীণ ও শহরাঞ্চলে ছিল যথাক্রমে ৫.৪৫ শতাংশ ও ৪.১৪ শতাংশ। গত বছর এটাই ছিল ৫.৫১ শতাংশ ও ৫.৮৯ শতাংশ।

    খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি

    ওই তথ্য থেকেই জানা গিয়েছে, খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৮.৩৭ শতাংশ। তার আগের মাসে এটাই ছিল ৭.৬০ শতাংশ। মূল্যবৃদ্ধি পেয়েছে মাছ-মাংসের। মাছ-মাংসের দাম ৫.২১ শতাংশ থেকে মার্চে বেড়ে হয়েছে ৫.২১ শতাংশ। খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি হলেও, সামান্য দাম কমেছে সবজি ও ডালের। খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যমান ফেব্রুয়ারিতে ছিল ৭.৭৬ শতাংশ। মার্চ মাসে সেটাই কমে হয়েছে ৭.৬৮ শতাংশ। ফেব্রুয়ারি মাসেও যেখানে খাবার, জ্বালানির মূল্য ছিল ৩.২৪ শতাংশ। মার্চে সেটাই কমেছে ০.৭৭ শতাংশ।

    আরও পড়ুুন: “বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ করিডর”, বিস্ফোরক দিলীপ

    হাউজিং ইনফ্লেমেশন ২.৭৭ শতাংশ থেকে কমে হয়েছে ২.৮৮ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটরি পলিশি কমিটির ঘোষণা অনুযায়ী, সাম্প্রতিক মুদ্রাস্ফীতি এপ্রিলে হয়েছে ৫ শতাংশ। তারা রেপো রেট ৬.৫ শতাংশ রাখার কথা ঘোষণা করেছিল। সেন্ট্রাল ব্যাঙ্কের সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি আর্থিক বর্ষে কনজিউমার প্রাইস ইনডেস্ক হতে পারে ৪.৫ শতাংশ (Indias Retail Inflation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: “কংগ্রেস দুর্নীতির আখড়া, ওদের অবস্থা বিগবসের মতো”, তোপ রাজনাথের

    Lok Sabha Elections 2024: “কংগ্রেস দুর্নীতির আখড়া, ওদের অবস্থা বিগবসের মতো”, তোপ রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী (Lok Sabha Elections 2024) প্রচারে গিয়ে কংগ্রেসকে নিশানা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। কংগ্রেস যখনই ক্ষমতায় এসেছে, তখনই দুর্নীতি বেড়েছে বলেও অভিযোগ তাঁর। কংগ্রেস পার্টিকে তিনি রিয়েলিটি শো ‘বিগবসে’র সঙ্গেও তুলনা করেছেন।

    কী বললেন রাজনাথ? (Lok Sabha Elections 2024)

    শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও কাঙ্কের জেলায় আয়োজিত নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে নিশানা করেন রাজনাথ। তিনি বলেন, “লোকসভা নির্বাচনের পর এ রাজ্যে কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। আগামী কয়েক বছরের মধ্যেই তারা ডাইনোসোরের মতো বিলুপ্ত হয়ে যাবে।” এদিনের জনসভায় রাজনাথ আরও একবার ‘এক দেশ, এক নির্বাচনে’র পক্ষে সওয়াল করেন। এতে যে সময় ও অর্থ দুই সাশ্রয় হয়, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। রাজনাথ বলেন, “কংগ্রেস যখনই ক্ষমতায় এসেছে, তখনই দুর্নীতি বেড়েছে। স্বাধীনতার পর থেকে দলটি (কংগ্রেস) যখনই ক্ষমতায় এসেছে, তখনই দুর্নীতির অভিযোগ উঠেছে।”

    ‘ডাবল ইঞ্জিন সরকার’

    ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ের ক্ষমতায় এসেছিল কংগ্রেস। সেই সময় উঠেছিল গোবর কেলেঙ্কারির অভিযোগ। এদিনের জনসভায় সেই প্রসঙ্গও টানেন রাজনাথ। তবে টানা দশ বছর ক্ষমতায় থাকলেও, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির কোনও অভিযোগ ওঠেনি, তাও মনে করিয়ে দেন রাজনাথ (Lok Sabha Elections 2024)। বলেন, “নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কেউ একটাও দুর্নীতির অভিযোগ তুলতে পারবেন না।” মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “রাজ্যের নয়া বিজেপি সরকার দ্রুত ছত্তিশগড়ের উন্নয়ন করবে।” কংগ্রেসকে মরচে পড়া লোহার সঙ্গেও তুলনা করেন রাজনাথ। তার পরেই তিনি বলেন, “কংগ্রেস বিগবস (রিয়েলিটি শো) হাউসের মতো। এর নেতারা সর্বদা একে অন্যের জামা ছিঁড়ে ফেলতে ব্যস্ত।”

    আরও পড়ুুন: প্রচারে গিয়ে পাথরের ঘায়ে জখম অন্ধ্রের মুখ্যমন্ত্রী, আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

    কংগ্রেসের অবস্থা ক্রমেই শোচনীয় হচ্ছে বলেও দাবি রাজনাথের। তিনি বলেন, “২০২৪ সালের পাঁচ থেকে দশ বছরের মধ্যেই কংগ্রেস দলটা লাটে উঠে যাবে। পরে যখন প্রসঙ্গক্রমে কংগ্রেসের কথা উঠবে, তখন বাচ্চারা জিজ্ঞাসা করবে কংগ্রেস কে।” এর পরেই তিনি বলেন, “ডাইনোসোরের মতো কংগ্রেসও বিলুপ্ত হয়ে যাবে অচিরেই। সেই কারণেই কংগ্রেস ছেড়ে নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে (Lok Sabha Elections 2024)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: প্রচারে গিয়ে পাথরের ঘায়ে জখম অন্ধ্রের মুখ্যমন্ত্রী, আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর  

    Lok Sabha Elections 2024: প্রচারে গিয়ে পাথরের ঘায়ে জখম অন্ধ্রের মুখ্যমন্ত্রী, আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর  

    মাধ্যম নিউজ ডেস্ক: পাথরের ঘায়ে জখম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি (Lok Sabha Elections 2024)। তাঁর কপাল ফেটে গিয়েছে। কপালে দু’টি সেলাইও করতে হয়েছে। রেড্ডির দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    কপালে সেলাই (Lok Sabha Elections 2024)

    শনিবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রেড্ডি। লোকসভার পাশাপাশি এ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনও। এদিন বিজয়ওয়াড়ায় প্রচারে গিয়ে রেড্ডি হাত নাড়ছিলেন দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে। সেই সময় জনতার ভিড় থেকে আচমকাই একটি (Lok Sabha Elections 2024) পাথরের টুকরো এসে লাগে মুখ্যমন্ত্রীর কপালে। স্থানীয় চিকিৎসক তাঁর কাটা জায়গা সেলাই করে দেন। এরপর ফের প্রচারে বের হন ওয়াইএসআর কংগ্রেস সুপ্রিমো।

    কাঠগডায় টিডিপি

    ওয়াইএসআর কংগ্রেসের কর্মী-সমর্থকদের দাবি, স্কুল বিল্ডিং থেকেই হামলা চালানো হয়েছিল। টিডিপি ভয় পেয়ে এমন ঘৃণ্য হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, “জগন্মোহন রেড্ডির ওপরে এই হামলার তীব্র নিন্দা করি। আমি নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের কড়া শাস্তি দাবি করছি।” ঘটনার নিন্দা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ওপর পাথর ছোড়ার তীব্র নিন্দা করি। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য কখনওই হিংসার রূপ নেওয়া উচিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের পারস্পরিক সম্মান ও সৌজন্য তুলে ধরা উচিত। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।”

    প্রসঙ্গত, ১৩ মে নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্রে। এদিনই হবে রাজ্যের ১৭৫টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনও। রেড্ডির ওপর আঘাতের খবর পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি আপনার দ্রুত আরোগ্য প্রার্থনা করি। অন্ধ্রপ্রদেশের সিএম ওয়াইএস জগন গুরুর সুস্বাস্থ্যও কামনা করি (Lok Sabha Elections 2024)।”

      আরও পড়ুুন: “বাংলা হচ্ছে জঙ্গিদের সেফ করিডর”, বিস্ফোরক দিলীপ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bjp Manifesto: দেশের গরিব, যুব সমাজ ও মহিলাদের উন্নয়নই লক্ষ্য, নববর্ষে ইস্তাহার প্রকাশ করল বিজেপি

    Bjp Manifesto: দেশের গরিব, যুব সমাজ ও মহিলাদের উন্নয়নই লক্ষ্য, নববর্ষে ইস্তাহার প্রকাশ করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা নববর্ষের দিনই ইস্তাহার প্রকাশ করল বিজেপি। রবিবার সকালে বিজেপির সদর দফতর থেকে ইস্তাহার প্রকাশ করা হয়েছে। এদিন ইস্তাহার (Bjp Manifesto) প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির ইস্তাহারের নাম ‘সঙ্কল্প পত্র’।

    কী রয়েছে ইস্তেহারে? (Bjp Manifesto)

    বিজেপির এই ইস্তাহার (Bjp Manifesto) কমিটিতে রয়েছেন ২৭ জন। কমিটির আহ্বায়ক নির্মলা সীতারামন। সহ-আহ্বায়ক পীযূষ গয়াল। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কমিটিতে জায়গা হয়েছে ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব এবং ভূপেন্দ্র যাদবের। ইস্তাহার কমিটির মাথায় রয়েছেন রাজনাথ। ইতিমধ্যেই এই কমিটির বৈঠক হয়ে গিয়েছে দু’বার। ইস্তাহার তৈরিতে বিজেপি দেড় মিলিয়নেরও বেশি প্রস্তাব পেয়েছে জনগণের কাছ থেকে। সমৃদ্ধশালী ভারত, মহিলা, যুব, গরিব এবং কৃষকের জন্য কী কী উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে তা উল্লেখ রয়েছে। যেসব প্রতিশ্রুতি পূরণ করা যাবে, সেগুলির ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তাহারে। মূলত দেশের গরিব, যুব সমাজ, কৃষক ও মহিলাদের লক্ষ্যেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। ইস্তেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে, “মোদি কি গ্যারান্টি”। প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ বছর ধরে দেশ অনেকটা এগিয়েছে। দেশের সব দেশে আজ পাকা রাস্তা তৈরি হয়েছে। আবাস যোজনায় ৪ কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে পঞ্চায়েত। ২ লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত। গ্রামেও ফাইবার অপটিক্স বসেছে। এসবের পাশাপাশি এই ইস্তাহারে মূলত ২৫টি বিষয়ে গ্যারান্টি দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: “দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপে আমি দায়বদ্ধ”, সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে বিপুল উন্নয়ন

    রাজনাথ সিং বলেন, “আমি খুব খুশি ও সন্তুষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সমত প্রতিশ্রুতি পূরণ করেছি। আজ সংকল্প পত্রের মাধ্যমে বিজেপি আত্মসম্মান ও দক্ষ ভারতের রোডম্যাপ প্রকাশ করা হবে।” জেপি নাড্ডা বলেন, “প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য সবকা সাথ, সবকা বিকাশ। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে বিপুল উন্নয়ন হয়েছে। মোদির সরকার হল গরিবের সরকার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share