Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lok Sabha Election: প্রথম পর্যায়ে ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, রাহুল লড়ছেন কেরলে

    Lok Sabha Election: প্রথম পর্যায়ে ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, রাহুল লড়ছেন কেরলে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় লোকসভা ভোটের (Lok Sabha Election) প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এদিন কংগ্রেসের প্রার্থী তালিকায় ৩৯ জনের নাম রয়েছে। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, শশী থারুর এবং ভূপেশ বাঘেলের মতো কংগ্রেস নেতাদের নাম দেখা যাচ্ছে ওই তালিকায়। ২০১৯ সালে উত্তরপ্রদেশের একমাত্র আসন রায়বেরিলি কেন্দ্র থেকে জয়ী হন সোনিয়া গান্ধী। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় রায়বেরিলির প্রার্থী (Lok Sabha Election) ঘোষণা করেনি কংগ্রেস। সোনিয়া গান্ধী নিজেকে বর্তমানে রাজ্যসভায় সরিয়ে নিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, পরিবারতন্ত্র বজায় থাকবেই রায়বেরিলিতে এবং সেক্ষেত্রে ২০২৪ সালের ভোটে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার সম্ভাবনা খুব বেশি।

    রাহুল গান্ধী কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন

    কংগ্রেসের প্রকাশিত তালিকা (Lok Sabha Election) অনুযায়ী দেখা যাচ্ছে, রাহুল গান্ধী কেরালার ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রসঙ্গত, আমেথিকে কংগ্রেসের দূর্গ বলা হতো একসময়। মোদি ঝড়ে সেই দূর্গ উড়ে যায় ২০১৯ সালে। গান্ধী পরিবারের খাসতালুক বলে পরিচিত আমেথিতে পরাস্ত হন রাহুল গান্ধী। জেতেন বিজেপির স্মৃতি ইরানি। কিন্তু ২০১৯ সালের মতো তিনি এবার আমেথি থেকেও রাহুল প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট নয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর তিরুঅনন্তপুরম থেকে লড়বেন। একইভাবে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও আসন থেকে  লড়বেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

    কোন কোন রাজ্যের প্রার্থীর নাম রয়েছে প্রথম তালিকায়

    কংগ্রেসের প্রকাশিত তালিকায় থাকা (Lok Sabha Election) নামগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দলের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, যিনি কেরালার আলাপুজ্জা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০০৯ সালে এই কেন্দ্রেরই প্রার্থী ছিলেন ভেনুগোপাল। এছাড়াও প্রকাশিত তালিকায় নাম রয়েছে ডি কে সুরেশের। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের ভাই সুরেশ লড়বেন বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্র থেকে। জানা গিয়েছে, প্রথম দফায় প্রকাশিত তালিকায় দিল্লি, কর্নাটক, কেরল, তেলঙ্গানা, ছত্তিশগড়, লাক্ষাদ্বীপের, পাশাপাশি সিকিম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রার্থীদের নাম রয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপি প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তাতে ১৯৫ জনের নাম ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: এবার ইডির নতুন মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজিরার নির্দেশ

    Arvind Kejriwal: এবার ইডির নতুন মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজিরার নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি নতুন মামলা দায়ের করার পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আদালতে তলব করা হয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকবার তাঁকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি ইডি দ্বারা জারি করা মোট ৮টি নোটিশ এড়িয়ে গেছেন। আজ দিল্লির একটি আদালত আম আদমি পার্টি-র এই নেতাকে আগামী ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর (Arvind Kejriwal)?

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজ দিল্লির একটি আদালতে স্পষ্ট করে বলে যে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে (Arvind Kejriwal)  জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা। দিল্লির মুখ্যমন্ত্রী আর্থিক দুর্নীতির মামলার অধীনে জারি করা একাধিক নোটিশকে এড়িয়ে যাওয়ার পরে আজ নতুন ফের নোটিশ পাঠানো হয়। কেজরিওয়াল অবশ্য ইতিপূর্বে ইডি দ্বারা জারি করা ৮টি নোটিশকে এড়িয়ে গেছেন। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, মামলায় অভিযুক্তরা দিল্লির আবগারি নীতি তৈরির সময় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছিলেন। তাই ইডি-র দায়ের করা চার্জশিটে কেজরিওয়ালের নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে।

    ৪ মার্চ হাজিরা দেননি কেজরিওয়াল (Arvind Kekriwal)

    অপর দিকে আপ নেতা কেজরিওয়াল (Arvind Kejriwal), নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাদের টার্গেট করতে ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। ইডি শেষ নোটিশ গত ফেব্রুয়ারির শেষের দিকে জারি করেছিল এবং জিজ্ঞাসাবাদের তারিখ ৪ মার্চ নির্ধারণ করা হয়েছিল। আপ নেতা এই নোটিশকে “অবৈধ” বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, “ভিডিও-কনফারেন্সিং মাধ্যমে সংস্থার সামনে হাজির হতে প্রস্তুত ছিলাম।” কিন্তু কেন্দ্রীয় সংস্থা অবশ্য শারীরিক ভাবে উপস্থিতির উপর জোর দিয়েছিল। ভিডিও কনফারেন্সিং মাধ্যমে প্রশ্ন করার কোনও বিধান নেই। ইডি এর আগে দিল্লির এখন বাতিল করা আবগারি নীতি সংক্রান্ত অর্থ পাচারের মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দুই শীর্ষ আপ নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা এখন জেলে রয়েছেন।

    কেজরিওয়ালের বক্তব্য (Arvind Kekriwal)

    আজ নতুন মামলায় ইডির নোটিশ সম্পর্কে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “যাঁরা বিজেপিতে যোগ দিতে অস্বীকার করে তাঁদেরকেই জেলে পাঠানো হয়। সত্যেন্দ্র জৈন, মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং আজ বিজেপিতে যোগ দিলে কাল জামিন পাবেন। এমনকী আমি এখন বিজেপিতে যোগ দিলে ইডি-র নোটিশ পাওয়া বন্ধ হয়ে যাবে। বেশ কয়েকটি আদালতের রায়ে বলা হয়েছে যে ইডিকে অবশ্যই জানাতে হবে যে কেন কোন ব্যক্তিকে তলব করা হচ্ছে। দুর্ভাগ্যবশত কেন্দ্র সরকার আদালতের আদেশ মানতে অস্বীকার করে। নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Anant Ambani: আম্বানি-পুত্রের প্রাক-বিবাহের প্রস্তুতি, ১০ দিনের জন্য আন্তর্জাতিক তকমা বিমানবন্দরের

    Anant Ambani: আম্বানি-পুত্রের প্রাক-বিবাহের প্রস্তুতি, ১০ দিনের জন্য আন্তর্জাতিক তকমা বিমানবন্দরের

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা জামনগর জুড়ে এখন উৎসবের মরশুম। কারণ একটাই, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানির (Anant Ambani) প্রাক-বিবাহের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে। শুধুমাত্র দেশের ভিভিআইপিরা নয়, সুদূর বিদেশের মাটি থেকেও আসছেন ভিভিআইপি নানা আমন্ত্রিত মানুষজন। আর তাঁদের স্বাগত জানাতে অভিনব ভাবে ফুলমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে জামনগর বিমানবন্দর। শুধু তাই নয়, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যে বিষয়টি সেটি হল, গত ১০ দিনের জন্য এই জাতীয় বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর করে দেওয়া হয়েছে।

    আন্তর্জাতিক ভিভিআইপি’দের স্বাগত জানতেই সিদ্ধান্ত (Anant Ambani)

    জামনগর বিমানবন্দরকে আগামী ১০ দিনের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর তকমা দিল ভারতীয় বায়ু সেনা। আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু ভিভিআইপি আমন্ত্রিত আছেন। তাঁদের মধ্যে অনেকেই দেশে এসে পৌঁছেছেন। তাঁদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তাই নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখছেন রক্ষীরা। প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছেন মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটার সিইও মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মতো ভিভিআইপি অতিথিরা। ১০ দিন বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক বিমানের ওঠানামা হচ্ছে, যার ফলে বায়ুসেনার এমন সিদ্ধান্ত (Anant Ambani)। সমস্ত ভিভিআইপি আমন্ত্রিতদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক, অর্থ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে জামনগর বিমানবন্দরে আলাদা শুল্ক দফতর, অভিবাসন দফতর এবং কোয়ারেন্টাইন বিভাগের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি যাত্রী টার্মিনাল বিল্ডিং তৈরি করা হয়েছে।

    জুলাই মাসেই গাঁটছড়া বাঁধবেন আম্বানিপুত্র (Anant Ambani)

    প্রি ওয়েডিং সেলিব্রেশনের পর অবশেষে ১২ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দু’জন। এই তারিখটিকেই কেন বেছে নেওয়া হল, তার পিছনেও রয়েছে কারণ। এই দিনটি সমৃদ্ধি ও দাম্পত্য জীবনের জন্য খুবই সুখকর বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের বিচারে। তাছাড়া বৃহস্পতিবারের বিবাহ লগ্নকে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুভ বলে ধরা হয়। এছাড়াও ১২ জুলাই দুপুর ১২টা ৩২ মিনিট থেকে সপ্তমী তিথি শুরু হচ্ছে,  যা বিবাহ অনুষ্ঠানের (Anant Ambani) জন্য নাকি শুভ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: বিদেশি মুদ্রা লেনদেন মামলায় ১১ মার্চ মহুয়াকে ফের তলব করল ইডি

    Mahua Moitra: বিদেশি মুদ্রা লেনদেন মামলায় ১১ মার্চ মহুয়াকে ফের তলব করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষকাণ্ডে সংসদ থেকে বহিষ্কার হওয়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি মাসের ১১ তারিখ তাঁকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থা। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছিল মহুয়াকে। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই তখন তাঁকে ডাকা হয়েছিল। মহুয়া হাজিরা দেননি। তখন তিন সপ্তাহ সময় চেয়েছিলেন বহিষ্কৃত সাংসদ। এই আবহে ফের একবার ইডির সমন পেলেন তিনি। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে ইতিমধ্যে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এই নিয়ে প্রাথমিক তদন্ত করেছে সংসদীয় কমিটি। গত ডিসেম্বর মাসেই লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করে সংসদের এথিক্স কমিটি।

    মহুয়ার বিরুদ্ধে তদন্তের দাবি জানায় এথিক্স কমিটি 

    সূত্রের খবর, এথিক্স কমিটির রিপোর্টে তৃণমূলের সাংসদের লোকসভার লগ-ইন আইডি অপর ব্যক্তিকে দেওয়ার ঘটনা ‘অনৈতিক আচরণ’ এবং ‘সংসদের অবমাননা’ হিসাবে অভিহিত করা হয়। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়াকে (Mahua Moitra) কড়া শাস্তি দেওয়ার সুপারিশও করা হয়। রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে তদন্তের সুপারিশও করা হয়। তাতে মহুয়া এবং দর্শন হীরানন্দানির মধ্যে নগদ অর্থ লেনদেনের বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে তখন জানায় কমিটি। এ বিষয়ে সরকারকে তদন্ত করতে সুপারিশও করে কমিটি।

    মহুয়া বিরুদ্ধে অভিযোগ

    মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুবাই কেন্দ্রিক ব্যবসায়ী দর্শনের কাছ থেকে উপহার ও টাকা নিয়ে সংসদে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের নির্দেশেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেন মহুয়া। নিজের লগইন আইডি ও পাসওয়ার্ডও দর্শন হীরানন্দানিকে মহুয়া দিয়েছিলেন বলে অভিযোগ। এমন অভিযোগ প্রথম তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও মহুয়ার প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JP Nadda: গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন নাড্ডা, ছাড়লেন হিমাচলের রাজ্যসভার পদ

    JP Nadda: গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন নাড্ডা, ছাড়লেন হিমাচলের রাজ্যসভার পদ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই গুজরাট থেকে রাজ্যসভার সাংসদ হন নাড্ডা। এর পাশাপাশি হিমাচল থেকেও তিনি নির্বাচিত সাংসদ। আগামী এপ্রিলেই সেই মেয়াদ শেষ হচ্ছে। জানা গিয়েছে, গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগে তাই হিমাচলে পূর্বতন পদ ছাড়লেন তিনি। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, “হিমাচল প্রদেশ রাজ্যের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার নির্বাচিত সদস্য শ্রী জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda), রাজ্যসভায় তাঁর আসন থেকে পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগ ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন।”

    হিমাচলে সংকটে কংগ্রেস সরকার

    প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি হিমাচলপ্রদেশে একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটাভুটিতে ক্রস ভোটিং হয়। যার দৌলতে ওই রাজ্যের শাসকদল কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল বিজেপি। হিমালয়ের কোলে ওই রাজ্যে এরপর থেকেই সরকার বদলের জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস বিধায়কদের মধ্যে থেকে ছ’জন ইতিমধ্যেই প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, যা নিয়ে লোকসভা ভোটের আগে প্রবল অস্বস্তিতে পড়েছে বিরোধী দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেখানে কংগ্রেসের ফাটল আরও চওড়া হতে পারে বলে জল্পনা।

    বিজেপি সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি নাড্ডার

    চলতি বছরের জানুয়ারি মাসেই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জেপি নাড্ডার (JP Nadda)। কিন্তু লোকসভা নির্বাচন সামনে থাকায়, মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়। গত জানুয়ারি মাসে সর্বভারতীয় সভাপতি হিসেবে নাড্ডার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অমিত শাহ। দলের জাতীয় সম্মেলনেই এই সিদ্ধান্তের কথা জানান শাহ। নাড্ডার (JP Nadda) মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হল বলে তখন জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Supreme Court: ‘‘পরিণাম কী হতে পারে…’’, সনাতন-মন্তব্য মামলায় উদয়নিধিকে তোপ সুপ্রিম কোর্টের

    Supreme Court: ‘‘পরিণাম কী হতে পারে…’’, সনাতন-মন্তব্য মামলায় উদয়নিধিকে তোপ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। এনিয়ে এবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল দেশের শীর্ষ আদালতকে (Supreme Court)। এদিনই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। শীর্ষ আদালত উদয়নিধি স্ট্যালিনের উদ্দেশে বলে, ‘‘আপনি কোনও সাধারণ ব্যক্তি নন। আপনি একজন মন্ত্রী। প্রতিক্রিয়ার দেওয়ার আগে আপনার সচেতন হওয়া প্রয়োজন। আপনার জানা উচিত এর পরিণাম কী হতে পারে।’’ এছাড়াও এই মন্তব্য সাংবিধানিকভাবে দেওয়া মৌলিক অধিকার বাক-স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার অপব্যবহার বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে (Supreme Court) এদিন উদয়নিধির হয়ে মামলাটি লড়েন আইনজীবী অভিষেক মনু সিংভি।

    দেশের একাধিক রাজ্যে দায়ের হয়েছিল এফআইআর

    গত বছরের সেপ্টেম্বর মাসে উদয়নিধি স্ট্যালিনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, বিহার, উত্তরপ্রদেশ এবং কর্নাটকের একাধিক জায়গায় এফআইআর দায়ের করা হয়। প্রতিবাদে সামিল হয় অসংখ্য অরাজনৈতিক হিন্দু সংগঠনও। সমস্ত মামলাগুলোকে একত্রিত করার পরে উদয়নিধির (Supreme Court) বিরুদ্ধে পিটিশন দাখিল করা হয়। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ওঠে মামলাটি।

    ঠিক কী বলেছিলেন উদয়নিধি?

    তামিলনাডুর মুখ্যমন্ত্রীর ছেলে সনাতন ধর্মকে ডেঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন। গত ২ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, ‘‘সনাতন ধর্মের শুধু বিরোধিতা করলেই হবে না, তা বিলুপ্ত করা উচিত। আমরা ম্যালেরিয়া, করোনার বিরোধিতা করে চুপ থাকতে পারি না। আমাদের নির্মূল করতে হবে। তেমনভাবে সনাতন ধর্মকেও নির্মূল করতে হবে। সনাতন ধর্ম সাম্যের পরিপন্থী।’’ তাঁর এই মন্তব্যের পরেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। বিজেপি বিরোধী দলগুলি মেকি ধর্মনিরপেক্ষতার কারণে সেসময় সনাতন ধর্ম বিরোধী মন্তব্যের বিরোধিতা করেনি। উদয়নিধি সেসময় নিজের বক্তব্য অনড় থেকে বলেন, ‘‘আমার কথার ইচ্ছাকৃত ভাবে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সনাতন প্রথার বিরুদ্ধে বলেছি মানে এই নয় যে, গণহত্যার কথা বলেছি। এই সনাতন প্রথা যুগ যুগ ধরে জাতপাত, ধর্মের বেড়াজালে রেখে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণিকে পায়ের নীচে রেখেছে। একে নিশ্চিহ্ন না করলে মানুষের সার্বিক উন্নতি সম্ভব নয়। তাই আমি আমার বক্তব্য থেকে সরছি না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদি

    PM Modi: ‘‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’, মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের উদ্দেশে এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।‘তৃতীয়বার-মোদি সরকার’, বিজেপির এই নির্বাচনী স্লোগান যে বাস্তব রূপ নিতে চলেছে, সেই ইঙ্গিতই যেন ধরা দিল মন্ত্রিসভায় নরেন্দ্র মোদির ভাষণে। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই প্রায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তারপর এদিন প্রধানমন্ত্রীর (PM Modi) আত্মবিশ্বাসে ভরা ভাষণ, এতে বেশ ব্যাকফুটে ইন্ডি জোট। মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী এদিন প্রায় ১ ঘণ্টা হাইভোল্টেজ ভাষণ দেন।

    মন্ত্রীদের ভোটের সময় সতর্ক থাকতে বলেন মোদি 

    এর পাশাপাশি মন্ত্রীদের সতর্ক থাকতেও বলেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। ভোটের আগে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে নিষেধ করেছে নমো। এছাড়া, বিতর্ক এড়িয়ে চলার এবং ‘ডিপফেক’ প্রযুক্তি থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মাস কয়েক আগে ডিপফেকের মাধ্যমে প্রধানমন্ত্রীর গড়বা নাচের ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ে। মন্ত্রীদের তিনি জানান, বর্তমানে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ সমেত অনেক কিছু পরিবর্তন করা যায়। তাই, কোনও বিবৃতি দেওয়ার আগে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

    ‘বিকশিত ভারত ২০৪৭’

    মোদি সরকার (PM Modi) বিগত ২ বছর ধরে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে, ‘বিকশিত ভারত ২০৪৭’- নীল নকশা তৈরি করেছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশগুলির তালিকায় তুলে আনার পরিকল্পনা করে সাজানো হয়েছে এই নথি। এদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ‘বিকশিত ভারত ২০৪৭’। কেন্দ্রীয় সরকারের তরফে জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত গোটা দেশে ২৭০০টিরও বেশি ছোটবড় বৈঠক হয়েছে এই বিষয়ে। সেই বৈঠকগুলি থেকে উঠে এসেছে ৪৫০টি প্রস্তাব। যা ভেবেচিন্তে দেখছে কেন্দ্র। আগামী মে মাসে নতুন সরকার গঠনের পরই যাতে পরিকল্পনাগুলির দ্রুত বাস্তবায়িত হয়, সেকারণে ১০০ দিনের একটি পৃথক পরিকল্পনাও তৈরি করেছে মন্ত্রিসভা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World’s Shortest Doctor: বাধা উচ্চতা! ভর্তি নিচ্ছিল না কলেজ, বিশ্বের সবথেকে ‘ছোট্ট ডাক্তার’ হওয়ার পথে বারাইয়া

    World’s Shortest Doctor: বাধা উচ্চতা! ভর্তি নিচ্ছিল না কলেজ, বিশ্বের সবথেকে ‘ছোট্ট ডাক্তার’ হওয়ার পথে বারাইয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবথেকে কম উচ্চতার চিকিৎসক হতে চলেছেন গুজরাটের গণেশ বারাইয়া (২২)। ভাবনগরের মেডিক্যাল কলেজে ইতিমধ্যে শুরুও করেছেন তাঁর ইন্টার্নশিপ (World’s Shortest Doctor)। জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে উতরে গিয়েছেন নিজের যোগ্যতায়। নানা বাধা, সমালোচনার মুখে পড়েছেন,শুনেছেন কটূক্তিও। অপরাধ তাঁর উচ্চতা। তবে কোনও কিছুই দমিয়ে রাখতে পারেনি এই হবু চিকিৎসকে। আগামিদিনে গণেশ বারাইয়া ডার্মাটোলজিতে স্পেশালাইজেশন করতে চান।

    গণেশ বারাইয়ার উচ্চতা মাত্র ৩ ফুট

    বাকি পাঁচজনের থেকে শারীরিকভাবে (World’s Shortest Doctor) একেবারেই আলাদা গণেশ বারাইয়া, কারণ তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট। ওজনও মাত্র ১৮ কেজি। শারীরিক গঠনের কারণে কটাক্ষের শিকার হতে হয়েছে বারবার, কিন্তু মনের জোর ছিল অটুট। তাঁর শারীরিক অক্ষমতা ৭২ শতাংশ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্নের কথা। তাঁর স্বপ্নপূরণ সবথেকে বেশি সাহায্য় বারাইয়া পেয়েছেন তাঁর মায়ের কাছে, এমনটাই দাবি তাঁর।

    গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামের বাসিন্দা বারাইয়া

    গণেশ বারাইয়ার বসত বাড়ি গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামে বলে জানা গিয়েছে। পরিবারের মধ্যে বারাইয়াই প্রথম, যিনি কলেজের গণ্ডি পার করেছেন। জানা গিয়েছে, বারাইয়ার বাবা ভিথল পেশায় একজন কৃষিজীবী এবং তাঁর আরও আটটি বোন রয়েছে। যাঁরা কেউই মাধ্যমিকের গণ্ডি টপকায়নি। বারাইয়া জানিয়েছে, নীলকন্ঠ বিদ্যাপীঠে নবম শ্রেণিতে পড়ার সময়ই তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। ভাবনগর মেডিক্যাল কলেজের ডিন ডক্টর হেমন্ত মেহতা জানিয়েছেন, একেবারে সামনের সারিতে বসেই উৎসাহের সঙ্গে ক্লাস করে বারাইয়া। তাঁর সহপাঠীদের কাছ থেকে অভূতপূর্ব সাহায্যও (World’s Shortest Doctor) পায়।  এবিষয়ে বারাইয়া বলেন, “ক্লিনিকাল ডিউটির সময় আমি বহুমূল্য অভিজ্ঞতা অর্জন করেছি। সেই সময়ই করোনা সংক্রমণ শুরু হয়েছিল। কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা কাজ করেছি।”

    কৃতী ছাত্র বারাইয়া

    সংবাদমাধ্যমকে বারাইয়া জানিয়েছেন, ২০১৮ সালে তিনি দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। নিটেও ২৩৩ র‌্যাঙ্ক আসে তাঁর। কিন্তু এমবিবিএস কোর্সেই ভর্তির পথে অন্তরায় হচ্ছিল শারীরিক অক্ষমতা। তাঁর সঙ্গে আরও দুই শারীরিক অক্ষম পড়ুয়াকে (World’s Shortest Doctor) ভর্তিতে বাধা দেওয়া হয়। এরপরে শুরু হয় আইনি লড়াই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায় বারাইয়া ও বাকি দুই পড়ুয়ার এমবিবিএস কোর্সে ভর্তির পক্ষে আসে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইনের আওতায় পড়ুয়াদের ভর্তি নিতে বলে শীর্ষ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Terrorist Died: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু মোস্ট ওয়ান্টেড জঙ্গির

    Terrorist Died: পাকিস্তানে ফের রহস্যমৃত্যু মোস্ট ওয়ান্টেড জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক জঙ্গির (Terrorist Died) রহস্য মৃত্যু। শনিবার মোস্ট ওয়ান্টেড ওই জঙ্গির দেহ উদ্ধার হয় খাইবার পাখতুনওয়ার অ্যাবটাবাদে। মৃত ওই জঙ্গির নাম শেখ জামিল উর রহমান। ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিল সে। তেহরিক উল মুজাহিদিনের আমিরও ছিল। এই সন্ত্রাসবাদীর আদত বাড়ি কাশ্মীরের পুলওয়ামায়। ২০২২ সালে রহমানকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    জঙ্গির রহস্য মৃত্যু

    রহমানের মৃত্যু ঠিক কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জম্মু-কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল সে। পাক গুপ্তচর সংস্থা আইএসএআইয়ের সঙ্গেও যোগাযোগ ছিল (Terrorist Died) তার। জম্মু-কাশ্মীরের যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ানোর কাজ, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং পাকিস্তান থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর কাজই মূলত করত রহমান। ভারত থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল পাকিস্তানে। সেখান থেকেই সে জম্মু-কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্ক চালাত। নয়ের দশকে জম্মু-কাশ্মীরে মাথাচাড়া দিয়েছিল তেহরিক উল মুজাহিদিন। ১৯৯১ সালে মৃত্যু হয় এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইউনিস খান। তার পর আর সেভাবে মাথাচাড়া দিতে পারেনি এই জঙ্গি সংগঠন।

    একাধিক ওয়ান্টেড জঙ্গির মৃত্যু

    গত কয়েক মাসে পাকিস্তানে রহস্য মৃত্যু হয়েছে বেশ কয়েকজন ওয়ান্টেড জঙ্গির। গত নভেম্বরে আততায়ীর গুলিতে খুন হয় লস্কর কমান্ডার আক্রম গাজি। খাইবার পাখতুনখোয়ায় খুন হয় সে। এর মাসখানেক পরে ফের খুন হয় লস্কর কমান্ডার আনদান আহমেদ। করাচিতে গুলি করে খুন করা হয় তাকেও। মুম্বই হামলার মূল চক্রী জঙ্গি নেতা আজম চিমার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রহস্য মৃত্যু হয় এই লস্কর নেতার।

    আরও পড়ুুন: লোকসভা ভোটের আগে ফের ধাক্কা খেল বিরোধীরা, নীতীশের পরে জোট ছাড়লেন জয়ন্ত

    পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন, যারা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজকর্ম করে চলেছে, তাদের এক ছাতার তলায় আনতে গড়ে উঠেছিল ইউনাইটেড জিহাদ কাউন্সিল। এই কাউন্সিলে রয়েছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, আল বদর, হিজবুল মুজাহিদিন এবং আরও অনেক। এই কাউন্সিলেরই প্রধান ছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি রহমান (Terrorist Died)। রহমানের তেহরিক উল মুজাহিদিনের সিংহভাগ সদস্যই পাকিস্তানের। পদাতিক কিছু যোদ্ধাও রয়েছে যারা জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে গিয়েছে। তেহরিক উল মুজাহিদিনকে অর্থ জোগায় পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ব্রিটেন, আমেরিকা এবং গলফ দেশগুলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     
  • Loksabha Vote: আসানসোলে পবন সিং সমেত বিজেপির প্রথম প্রার্থী তালিকাতে ৪ ভোজপুরী তারকা

    Loksabha Vote: আসানসোলে পবন সিং সমেত বিজেপির প্রথম প্রার্থী তালিকাতে ৪ ভোজপুরী তারকা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার ভোট (Loksabha Vote) ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছে ১৯৫ জনের নাম। রয়েছে নানা চমক। বাংলাতে প্রার্থী হয়েছেন এক ভোজপুরী গায়ক পবন সিং। তাঁকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। পবনের পাশাপাশি, প্রথম দফার প্রার্থী তালিকাতেই রয়েছে আরও তিন ভোজপুরী তারকার নাম।

    কেন ভোজপুরী তারকাদের বাছল বিজেপি? 

    বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় (Loksabha Vote) দেখা গিয়েছে চার ভোজপুরী তারকার নাম- রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব নিরহুয়া ও পবন সিং। হিন্দি বলয়ের তৃণমূল স্তরে, ভোজপুরী তারকাদের রয়েছে বিপুল জনপ্রিয়তা। ভোজপুরী গানের কলি ও সংলাপ মুখে মুখে ঘোরে প্রত্যন্ত গ্রামগুলিতে। ঠিক এই কারণে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতেই এঁদের প্রার্থী করা হয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

    গোরক্ষপুরে লড়ছেন রবি কিষাণ

    জনপ্রিয় মুখ রবি কিষাণ ভোজপুরী সিনেমাতে, ‘অমিতাভ বচ্চন’ হিসাবেই পরিচিত। ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু সিনেমাতে একাধিক ছবিতে অভিনয় করেছেন রবি। ২০১৯ সালে একদা যোগী আদিত্যনাথের গোরক্ষপুর লোকসভা আসন (Loksabha Vote) থেকে বিজেপির টিকিটেই লড়েছিলেন তিনি।

    উত্তর-পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি 

    মনোজ তিওয়ারি ২০১৪ ও ২০১৯ সালে পরপর দু’বার বিজেপির টিকিটে উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং দুইবারই তিনি জয়ী হন। মাঝে জল্পনাও রটেছিল ২০২৪ সালে তাঁকে বিহারের কোনও আসন থেকে প্রার্থী করবে দল। কিন্তু গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, তিনি উত্তর-পূর্ব দিল্লি থেকেই প্রার্থী হচ্ছেন।

    আজমগড়  থেকে দীনেশ লাল যাদব

    ভোজপুরী তারকা দীনেশ লাল যাদব, নিরহুয়া নামেই পরিচিত। তাঁকে ২০১৯ সালে উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে প্রার্থী করা হয় সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের বিরুদ্ধে (Loksabha Vote)। তবে ২০১৯ সালের নির্বাচনে হেরে যান তিনি। ২০২২ সালে অখিলেশ যাদব  বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। ইস্তফা দেন আজমগড় লোকসভার সাংসদ হিসেবে। সেখানে তখন উপনির্বাচন হয়। অখিলেশের ভাই ধর্মেন্দ্র যাদবকে হারিয়ে জয়ী হন দীনেশ যাদব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share