Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bastar: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ৭ মাওবাদী

    Bastar: ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ৭ মাওবাদী

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার থেকে ছত্তিশগড়ের বস্তারে (Bastar) নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম সাত মাওবাদী। রবিবার নিহত হন ৩ মাওবাদী নেতা, মঙ্গলবারের রাতের অভিযানে মারা যান ৪ মাওবাদী। বিজাপুরের জঙ্গলে গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বস্তার ফাইটারস্ এবং জেলা পুলিশের একটি টিম।

    মঙ্গলরাতে মাওবাদীদের সঙ্গে জঙ্গলে গুলির লড়াই

    নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে খবর পায়, ৪০ থেকে ৫০ জনের একটি মাওবাদীদের দল বিজাপুরের জঙ্গলে রয়েছে। সেই মতো হানা দেয় নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে জঙ্গলা পুলিশ স্টেশনের আওতায় থাকা ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী পৌঁছাতেই শুরু হয়ে যায় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর কাছে এও খবর ছিল, ওই অঞ্চলে (Bastar) গা ঢাকা দিয়ে রয়েছেন যতনা সরকার নামের শীর্ষ মাওবাদী নেতা। জানা গিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলে ওই গুলির লড়াই। যখন গুলির লড়াই শেষ হয় তখন চারজন মাওবাদী নেতার দেহ উদ্ধার হয়। মাওবাদী নেতাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক। দেশীয় পিস্তল, মাওবাদীদের প্রচার পুস্তিকা, ওয়াকি টকি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

    রবিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৩ মাওবাদী

    প্রসঙ্গত এর আগে গত রবিবার ২৫ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী অপারেশন চালায় কোয়ালিবেড়াতে (Bastar)। সেখানেও তিনজন মাওবাদী নিহত হয় এনকাউন্টারে। জানা গিয়েছে টেকালগুডা নামক জায়গাতে চলতি বছরের শুরুতেই হামলা চালায় মাওবাদীরা। তারপরেই পাল্টা প্রত্যাঘাতে নামে নিরাপত্তা বাহিনী। টেকালগুডাতে অবস্থিত নিরাপত্তা বাহিনীর ক্যাম্পেও হামলা চালায় মাওবাদীরা। এবং সেখানে বেশ কয়েকজন রক্ষী নিহত হন। এরপরেই সুকমা জেলায় স্থানীয় পুবেরতি গ্রামে একটি ক্যাম্প তৈরি করে জওয়ানরা। এখান থেকেই যাবতীয় অপারেশন চালাতে থাকে নিরাপত্তা বাহিনী। সুকমাতে যে জায়গায় নিরাপত্তারক্ষীরা ক্যাম্প তৈরি করেছে সেটি কুখ্যাত মাওবাদী নেতা মাধবী হিদমার বাসস্থান বলে পরিচিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: “মমতা ভোটের রাজনীতি করছেন”, সন্দেশখালিকাণ্ডে তোপ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

    Sandeshkhali Case: “মমতা ভোটের রাজনীতি করছেন”, সন্দেশখালিকাণ্ডে তোপ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার সঙ্গে বিষয়গুলি দেখা উচিত।” সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) বাংলার মুখ্যমন্ত্রীকে এমনই ‘জ্ঞান’ দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এক্স হ্যান্ডেলে চিঠিটি শেয়ার করেছেন সাই। সন্দেশখালির বিক্ষোভের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।

    কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

    লিখেছেন, “এই অপরাধে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠাচ্ছি। আশা করি, মমতাজি এই চিঠির বিষয়টি গুরুত্ব দেবেন এবং পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্তদের প্রতি ন্যায় বিচার করবেন।” চিঠিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি অবিচারের সাম্প্রতিক ঘটনাগুলি হৃদয় বিদারক এবং গভীরভাবে বিরক্তিকর। উপজাতি সম্প্রদায়ের ৫০ জনেরও বেশি মহিলার ওপর নৃশংসতা, হাজার হাজার আদিবাসীদের জমি দখল, পাশাপাশি আপনার রাজ্যের সন্দেশখালি এলাকায় এমজিএনআরইজিএ মজুরির জন্য নির্ধারিত তহবিলের অপব্যবহারের মতো মমলাগুলি আমাদের মানবতার বোধকে কলঙ্কিত করেছে। জাতীয় তফশিলি উপজাতি কমিশনের দেওয়া প্রতিবেদনগুলি ভয়াবহ ও ভয়ঙ্কর।”

    ‘সভ্য সমাজের পক্ষে অসহনীয়’

    তিনি লিখেছেন, “স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের আশীর্বাদপ্রাপ্ত বাংলা, যাঁর উত্তরাধিকার বিশ্বকে সমৃদ্ধ করেছে। এই ধরনের সচেতন রাজ্যে সমাজের প্রান্তিক অংশের ওপর যে অত্যাচার করা হচ্ছে, তা সভ্য সমাজের পক্ষে অসহনীয়। আপনার নেতৃত্বে এই ধরনের পরিস্থিতি অত্যন্ত নিন্দনীয়। তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য আদিবাসীদের জীবনকে শোষণ করা, তাঁদের মর্যাদার সঙ্গে আপোস করা ও তাঁদের জীবন ও সম্পত্তি বিপন্ন করা মেনে নেওয়া যায় না।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কর্মসূচি প্রকাশ কেন্দ্রের, রাত্রিবাস রাজভবনে, করবেন জোড়া সভা

    চিঠিতে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় এটা আশা করা যায় যে আপনি পরিস্থিতি সামলাতে দৃঢ়ভাবে হস্তক্ষেপ করবেন ও অবিলম্বে শাহজাহান ও সিরাজউদ্দিনের মতো দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন, কঠোর শাস্তি দেবেন। দোষীদের রাজনৈতিক রক্ষকরাও অপরাধী, আশা করব, তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আপনি এখন রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থ সম্পর্কিত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ujjain: বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হল উজ্জয়িনীতে, ১ মার্চ উদ্বোধন মোদির

    Ujjain: বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হল উজ্জয়িনীতে, ১ মার্চ উদ্বোধন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপিত হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়িনীতে (Ujjain)। আগামী ১ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি, যা প্রাচীন ভারতীয় ঐতিহ্যগত পঞ্চাঙ্গ অনুযায়ী সময় প্রদর্শন করবে। বিশেষজ্ঞরা বলছেন, ৩০০ বছর আগে শুধুমাত্র উজ্জয়িনী (Ujjain) থেকেই পৃথিবীর সময়ের মান নির্ধারণ করা হয়েছিল। এইবার সময় বের করার জন্য উজ্জয়িনীতে (Ujjain) একটি যন্ত্র স্থাপিত হয়েছে। 

    ৮৫ ফুট উঁচু টাওয়ারে স্থাপিত ঘড়ি (Ujjain)

    উজ্জয়িনীতে (Ujjain) শহরের যন্তরমন্তরে নির্মিত ৮৫ ফুট উঁচু টাওয়ারে স্থাপিত করা হয়েছে এই বৈদিক ঘড়ি। ঘড়িটি বৈদিক হিন্দু পঞ্চাঙ্গ, গ্রহের অবস্থান, মুহুর্ত, জ্যোতিষীয় গণনা, ভবিষ্যদ্বাণী ইত্যাদি সম্পর্কে তথ্য প্রদর্শন করবে। এটি ভারতীয় মান সময় আইএসটি (IST) এবং গ্রিনিচ গড় সময় জিএমটিও (GMT) দেখাবে। ঘড়ির কাঁটা এক সূর্যোদয় থেকে অন্য সূর্যোদয়ের উপর ভিত্তি করে সময় গণনা করবে।

    কী বললেন বিশেষজ্ঞরা?

    বৈদিক ঘড়ি নির্মাণের বিশেষজ্ঞ দলের সদস্য শিশির গুপ্ত বলেছেন, “উজ্জয়িনীতে (Ujjain) নির্মিত ৮৫ ফুট উঁচু টাওয়ারে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে। ঘড়িটি একদিনের সূর্যোদয় থেকে পরবর্তী দিনের সূর্যোদয় পর্যন্ত সময় গণনা করবে। দুটি সূর্যোদয়ের মধ্যবর্তী সময়কালকে ৩০টি ভাগে ভাগ করা হবে। যার এক ঘন্টা আইএসটি অনুসারে ৪৮ মিনিট থেকে গণনা করা হবে। 0.00 থেকে সূর্যোদয়ের সময় থেকে গণনা শুরু হবে। একই সঙ্গে ঘড়িটি ৩০টি মুহুর্ত, তিথি এবং বৈদিক হিন্দু পঞ্চাঙ্গের অন্যান্য সমস্ত সময়ের গণনা প্রদর্শন করবে। আবার মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর শ্রী রাম তিওয়ারি বলেছেন, “এই ঘড়ি বিশ্বের প্রথম ঘড়ি, যেখানে ভারতীয় সময় গণনাকে উপস্থাপন করবে। এখানে বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে, কারণ উজ্জয়িনীকে (Ujjain) সময় গণনার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। উল্লেখ্য কর্কটক্রান্তি রেখার মধ্যে অবস্থিত এই উজ্জয়িনী (Ujjain) শহর।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Largest Drug Bust: গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ২২ হাজার কোটির মাদক! গ্রেফতার পাঁচ পাকিস্তানি

    Largest Drug Bust: গুজরাট উপকূলে বাজেয়াপ্ত ২২ হাজার কোটির মাদক! গ্রেফতার পাঁচ পাকিস্তানি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ মাদক উদ্ধার (Largest Drug Bust) গুজরাট উপকূলে, যার আনুমানিক মূল্য ২২ হাজার কোটি টাকা। ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির যৌথ অভিযানে গুজরাটের সমুদ্র উপকূলে ৩,৩০০ কেজির মাদক বাজেয়াপ্ত হল। এই অভিযানে সামিল ছিল গুজরাট পুলিশও। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই মাদকের মধ্যে ৩,০৮৯ কেজি চরস রয়েছে। এছাড়া ১৫৮ গ্রাম মেথামফেটামিন এবং ২৫ কেজির মরফিন রয়েছে। মাদক বোঝাই নৌকাটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সওয়ারী পাঁচজনকে গ্রেফতারও করেছে ভারতীয় নৌসেনা। ধৃতরা প্রত্যেকেই পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন আরব সাগরে নজরদারি চালানো একটি এয়ারক্রাফট বিষয়টি প্রথমে জানায় নৌ সেনাকে। তারপর সেই খবর পৌঁছায় নৌসেনার যুদ্ধ জাহাজের কাছে (Largest Drug Bust)। এবং পরে সন্দেহজনক ওই ছোট জাহাজটিকে আটক করে নৌসেনা।

    এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহের

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘প্রধানমন্ত্রী মাদক-মুক্ত ভারত গড়তে চান। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এজেন্সিগুলি আজ উপকূলে মাদক বাজেয়াপ্ত করে বিশাল সাফল্য পেয়েছে। এনসিবি, নৌসেনা, গুজরাত পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে ৩ হাজার ১৩২ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। আমাদের সরকার যে মাদক-মুক্ত (Largest Drug Bust) দেশ গড়তে চায়, সেই দায়বদ্ধতাকেই মান্যতা দিয়েছে এই ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যে আমি এনসিবি, নৌসেনা এবং গুজরাত পুলিশকে শুভেচ্ছা জানাই।’’

    নৌসেনার বিবৃতি

    ভারতীয় নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, ‘‘এনসিবি এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ অভিযানে ওই ছোট জাহাজ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এর আগে এত পরিমাণ মাদক একসঙ্গে উদ্ধার (Largest Drug Bust) হয়নি। আটক করা নৌকা, মাদক এবং ধৃতদের ভারতীয় বন্দরে আইন প্রয়োগকারী এক সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajya Sabha election: ‘ক্রস ভোটিং’ উত্তরপ্রদেশেও, রাজ্যসভা নির্বাচনে অতিরিক্ত আসন পেল বিজেপি

    Rajya Sabha election: ‘ক্রস ভোটিং’ উত্তরপ্রদেশেও, রাজ্যসভা নির্বাচনে অতিরিক্ত আসন পেল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha election)। ভোটে হিমাচল প্রদেশের পাশাপাশি ‘ক্রস ভোটিং’ হল যোগীরাজ্য উত্তরপ্রদেশেও। রামরাজ্যে ‘ক্রস ভোটিং’-এর সুফল গেল গেরুয়া শিবিরে।

    যোগী রাজ্যে ‘ক্রস ভোটিং’-এর খুঁটিনাটি

    বিধানসভার অঙ্ক অনুযায়ী, উত্তরপ্রদেশে রাজ্যসভার (Rajya Sabha election) ১০টি আসনের মধ্যে বিজেপির ৭ এবং সমাজবাদী পার্টির ৩টি আসনে জয়ী হওয়ার কথা। তবে ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি আটটি আসনে জিতে গিয়েছে। অর্থাৎ অতিরিক্ত একটি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। যা ‘ক্রস ভোটিং’-এর সুফল। প্রত্যাশিত তিনটি আসনের মধ্যে একটি হারতে হয়েছে সমাজবাদী পার্টিকে। ‘ক্রস ভোটিং’ সামনে আসতেই কড়া বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। যে সমস্ত বিধায়ক ‘ক্রস ভোটিং’ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল, এমনটাই জানিয়েছেন অখিলেশ। অন্যদিকে উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, এই জয় মোদিজির উন্নয়ন মন্ত্রের জয়।

    এপ্রিলেই ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসর নিতে চলেছেন

    প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেই ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার (Rajya Sabha election) সদস্য অবসর নিতে চলেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দেশের ১৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিধায়ক সংখ্যার অনুপাতে প্রার্থী দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ভোটপর্ব মিটেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশ, কর্নাটক এবং হিমাচলের মোট ১৫টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানেই সামনে ‘ক্রস ভোটিং’, যা আদতে গেরুয়া শিবিরে অক্সিজেন জুগিয়েছে।

    হিমাচলে পরাস্ত সিংভি

    হিমাচল প্রদেশে (Rajya Sabha Election) ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তা সত্ত্বেও এখানে মুখ থুবড়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী। বিজেপির চেয়ে তাদের বিধায়ক সংখ্যাও ঢের বেশি। তা সত্ত্বেও বিজেপি প্রার্থী হর্ষ মহাজন জয়ী হয়েছেন ক্রশ ভোটিংয়ের জেরে। এখানে হর্ষর প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি। তাঁকে জেতাতে হুইপ জারি করেছিল কংগ্রেস নেতৃত্ব। তার পরেও রোখা যায়নি ক্রস ভোটিং। সিংভি বলেন, “গতকাল রাত থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। এটি খুবই দুঃখজনক ঘটনা।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISRO Second Spaceport: তামিলনাড়ুতে হবে ইসরোর দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র! বুধবার শিলান্যাস করবেন মোদি

    ISRO Second Spaceport: তামিলনাড়ুতে হবে ইসরোর দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র! বুধবার শিলান্যাস করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ ফেব্রুয়ারি বুধবার ইসরোর দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন (ISRO Second Spaceport) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর কুলাসেকারনপট্টিনমে শুরু হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণার দ্বিতীয় কেন্দ্রের কাজ। আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন।

    তামিলনাড়ুর রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ

    প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যাবতীয় মহাকাশ অভিযান সম্পন্ন হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। যা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত (ISRO Second Spaceport)। তেলঙ্গানার রাজ্যপাল নিজের বিবৃতিতে জানিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের ওই অনুষ্ঠান সম্পন্ন হবে ২৮ ফেব্রুয়ারি। নরেন্দ্র মোদি ঐতিহাসিক এই প্রকল্পের সূচনা করবেন। ইসরোর দ্বিতীয় কেন্দ্রের কাজ শুরু হলে তা তামিলনাড়ুর রাজ্যের মানুষের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একটি বড় আশীর্বাদ বলেই মনে করছেন রাজ্যপাল।

    ২,০০০ একর জুড়ে হবে নতুন মহাকাশ গবেষণা কেন্দ্র

    জানা গিয়েছে, নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রটি (ISRO Second Spaceport) ২,০০০ একর জায়গা জুড়ে অবস্থান করবে। এই প্রকল্পের ফলে তামিলনাড়ু তুথুকুদি জেলায় প্রভূত উন্নতি হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল। সম্প্রতি, শ্রীহরিকোটা থেকে যে রকেটগুলিকে উৎক্ষেপণ করা হয় তা দক্ষিণ দিকে মোড় নেওয়ার আগে পূর্ব দিকে যেতে হয়। শ্রীলঙ্কার আকাশসীমা থাকার কারণেই এটি করতে হয়। কিন্তু তামিলনাড়ু রাজ্যে নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রটির কাজ শুরু হলে এই সমস্যা মিটবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।

    বিপুল কর্মংস্থান হবে

    অন্যদিকে, ইসরোর প্রোপালশন কমপ্লেক্সটি বর্তমানে মহেন্দ্রগিরিতে অবস্থিত। শ্রীহরিকোটা থেকে যে স্থানের দূরত্ব প্রায় ৭৮০ কিলোমিটার। কিন্তু তামিলনাড়ুর কুলাসেকারনপট্টিনমে থেকে প্রোপালশন কমপ্লেক্সটির দূরত্ব মাত্র ৮৮ কিলোমিটার। বর্তমানে, রকেটের উপাদান মহেন্দ্রগিরি থেকে নিয়ে আসতে প্রচুর সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। কুলাসেকারনপট্টিনমে দ্বিতীয় কেন্দ্র (ISRO Second Spaceport) চালু হলে এই সমস্যারও সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন আরও জানিয়েছেন, ইসরোর দ্বিতীয় কেন্দ্র চালু হলে বদলে যাবে গোটা তুথুকুদি জেলার অর্থনৈতিক চিত্রও। একাধিক শিল্প স্থাপন হবে মহাকাশ গবেষণা কেন্দ্রকে ঘিরে। অনেক কর্মসংস্থানও হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Vote: ভোটের আগে ধাক্কা কংগ্রেসে, ঝাড়খণ্ডের একমাত্র সাংসদ গীতা কোড়া গেলেন বিজেপিতে

    Lok Sabha Vote: ভোটের আগে ধাক্কা কংগ্রেসে, ঝাড়খণ্ডের একমাত্র সাংসদ গীতা কোড়া গেলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের সিংভূমের সাংসদ গীতা কোড়া সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। সে রাজ্যের রাজনীতিতে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, কংগ্রেস সাংসদ গীতা কোড়া শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। জল্পনার অবসান ঘটিয়ে গীতা কোড়া এলেন গেরুয়া শিবিরে। বিজেপির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির উপস্থিতিতে দলের সদস্যপদ গ্রহণ করেন তিনি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী হলেন গীতা। সিংভূমের হো জনজাতি গোষ্ঠীর উপর ভালোই প্রভাব রয়েছে কোড়া দম্পতির। লোকসভা ভোটে (Lok Sabha Vote) বিজেপি তার সুফল পাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    কী বললেন গীতা কোড়া?

    বিজেপিতে যোগ দিয়ে গীতা কোড়া বলেন, ‘‘বর্তমানে কেবল মোদিজি দেশের উন্নতি করতে পারেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের সংস্কৃতি ও সভ্যতাকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত (Lok Sabha Vote) করছেন তা প্রশংসনীয়। এখন তাঁর নেতৃত্বে গোটা ভারত এগিয়ে চলেছে ৷ যার সাফল্য সারা বিশ্বও স্বীকার করে নিয়েছে। তাই প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আমি বিজেপিতে যোগ দিয়েছি।’’ এদিন বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আদিবাসীদের অবহেলা ও বঞ্চনার অভিযোগও আনেন গীতা। তিনি আরও জানিয়েছেন, কোনও শর্তে দলে আসেননি। কর্মী হিসেবে দলের সদস্যপদ নিয়েছেন। দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে তাই তাঁরা সততার সঙ্গে পালন করবেন।

    কী বলছেন ঝাড়খণ্ড বিজেপির সভাপতি?

    গীতা কোড়া বিজেপিতে যোগ দেওয়ার পরে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি স্বাগত জানান তাঁকে (Lok Sabha Vote)। ঝাড়খণ্ডের বিরোধী দলের নেতা অমর বাউরিও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বাবুলাল মারান্ডি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ এবং বিজেপির নীতি দ্বারা প্রভাবিত, চাইবাসার কঠোর পরিশ্রমী সাংসদ তিনি। আজ বিজেপিতে যোগ দিলেন গীতা কোড়া। বিজেপি পরিবারে আপনাকে স্বাগত ও অভিনন্দন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: ৩০ বছর পর জম্মু-কাশ্মীরে পালিত হয়েছে জন্মাষ্টমী, বললেন অমিত শাহ

    Amit Shah: ৩০ বছর পর জম্মু-কাশ্মীরে পালিত হয়েছে জন্মাষ্টমী, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে মোদি সরকার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছিল। এরপর থেকেই অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে উপত্যকায়। শনিবারে এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, ৩০ বছর পরে জন্মাষ্টমী পালন হয়েছিল জম্মু-কাশ্মীরের লাল চৌকে। পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘‘ভূস্বর্গ ক্রমশই উন্নতির শিখরে পৌঁছাচ্ছে কেন্দ্রে বিজেপি সরকারের নেতৃত্বে। প্রসঙ্গত ৩৭০ ধারা জম্মু-কাশ্মীর থেকে সরানোর সঙ্গে সঙ্গে রাজ্যকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবেও ঘোষণা করা হয়।

    ভোপালে বক্তব্য রাখেন অমিত শাহ

    রবিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাজির ছিলেন ভোপালে ‘প্রবুদ্ধ জনসম্মেলন’ নামের একটি অনুষ্ঠানে। সেখানে অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘যখন আমি একজন পার্টির সাধারণ কর্মী ছিলাম প্রথম দিকে, তখন আশ্চর্য হতাম ৩৭০ ধারা সরানোর কথা ভাবলে। কিন্তু ৫ অগাস্ট ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার ৩৭০ ধারা তুলে দিতে পেরেছে। একই দেশে দুটো সংবিধান চলতে পারে না, দুজন প্রধানমন্ত্রী থাকতে পারেন না এবং দুটি পতাকাও থাকতে পারে না। ৭০ বছর ধরে কংগ্রেসের তোষণনীতির কারণে ৩৭০ ধারা টিকে ছিল। ধারা ওঠার পরেই, ৩০ বছর পরে লাল চৌকে ফের জন্মাষ্টমী পালন হয়।’’

    আক্রমণ ‘ইন্ডি’ জোটকে

    এর পাশাপাশি অমিত শাহ (Amit Shah) আরও জানিয়েছেন যে জাতপাতের রাজনীতি, পরিবারতন্ত্র, তোষণ নীতি এবং দুর্নীতির ফাঁদে পড়েছিল দেশ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সমস্ত অপশক্তিগুলির বিরুদ্ধে লড়াই করে সেই খাত থেকে দেশকে টেনে এনেছেন। এদিন অমিত শাহ আরও বলেন, ‘‘আমরা মহাভারতে দেখেছিলাম, সেখানে পাণ্ডব পক্ষ ছিল একদিকে, অপরদিকে ছিল কৌরব পক্ষ। বর্তমানেও দেশে একদল গ্রুপ আছে যেটি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে চলছে এবং অপরদিকে একটি জোট আছে যেটা চালাচ্ছে সাতটা পরিবার একসঙ্গে।’’ এদিন ‘ইন্ডি’ জোটকে নিশানা শানিয়ে অমিত শাহ বলেন, ‘‘তারা কখনও চায় না একজন গরিব পরিবার থেকে কেউ উঠে এসে প্রধানমন্ত্রী হোক। এ বিষয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, সোনিয়া গান্ধী চান তাঁর ছেলে রাহুল প্রধানমন্ত্রী হোক। শরদ পাওয়ার চান তাঁর মেয়ে মুখ্যমন্ত্রী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চান তাঁর ভাইপো মুখ্যমন্ত্রী হোক। লালু যাদব চান তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IRCTC Swiggy: চলন্ত ট্রেনে এবার সুইগির মাধ্যমেও মিলবে পছন্দের হোটেল-রেস্তরাঁর খাবার!

    IRCTC Swiggy: চলন্ত ট্রেনে এবার সুইগির মাধ্যমেও মিলবে পছন্দের হোটেল-রেস্তরাঁর খাবার!

    মাধ্যম নিউজ ডেস্ক: দূরপাল্লার ট্রেনে মিলবে নিজের পছন্দসই যে কোনও হোটেল-রেস্তরাঁর খাবার। ভারতীয় রেলের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী, আইআরসিটিসি সুইগির (IRCTC Swiggy) সঙ্গে যৌথ উদ্যোগে ট্রেনযাত্রীদের কাছে খাবার পৌঁছে দেবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এক ক্লিকে এবার সরাসরি ট্রেনে নিজের মনপসন্দ হোটেল-রেস্তরাঁর খাবার।

    ভারতে প্রতিদিন ট্রেনে প্রচুর মানুষ যাতায়াত করেন। দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় রেলের মাধ্যমে। অনেক ক্ষেত্রে দীর্ঘ দূরত্বের যাত্রাপথে খাবারের বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকে। অনেক সময় পছন্দসই খাবার পেতে সমস্যা হয় যাত্রীদের। বর্তমানে দূরপাল্লার ট্রেনে ই ক্যাটারিং চালু থাকলেও যাত্রীরা নিজের পছন্দের হোটেল বা রেস্তরাঁর খাবার পান না। আইআরসিটিসির নির্দিষ্ট করে দেওয়া জায়গা থেকেই খাবার কিনতে হয়। সুইগির সঙ্গে জোট বাঁধার পর সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

    চারটি স্টেশন দিয়ে শুরু (IRCTC Swiggy) 

    বর্তমানে এই খাবার পৌঁছানোর সুবিধা শুধুমাত্র চারটি স্টেশনে শুরু হবে। সেগুলি হল বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম। এই পরিষেবা আগামী দিনে আরও অনেক স্টেশনে চালু হবে বলে জানা গিয়েছে। তবে আইআরসিটিসি (IRCTC Swiggy) এই ধরনের নামী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম ট্রেনের যাত্রীদের খাবার সরবরাহের কাজ শুরু করেছে, এমন নয়। আইআরসিটিসি গত বছরের অক্টোবর মাস থেকে জোম্যাটোর সঙ্গে পার্টনারশিপে কাজ শুরু করেছে। ভারতের অনেক স্টেশনে এই কোম্পানি খাবার পরিষেবা দিয়ে থাকে।

    কীভাবে করবেন অর্ডার?

    যে সব যাত্রী আইআরসিটিসির (IRCTC Swiggy) মাধ্যমে অনলাইনে টিকিট বুক করে থাকেন, তাঁরা খুব সহজেই ট্রেনে ভ্রমণের সময় তাঁদের ই ক্যাটারিং পোর্টালে পিএনআর নম্বর দিয়ে খাবার বুক করতে পারেন। অর্ডারের সময়ে যাত্রীরা অ্যাপে রেস্টুরেন্টের নাম, খাবারের নাম, এমনকী পছন্দের যে কোনও রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার করে থাকেন। অনলাইনে খাবার নেওয়ার ক্ষেত্রে ক্যাশ ছাড়াও অনলাইনেও পেমেন্ট করা যায়। ফের নতুন এই ধরনের পরিষেবায় প্রচুর যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi:  তিন মাস বন্ধ থাকবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’, কেন জানেন?

    PM Modi:  তিন মাস বন্ধ থাকবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাজতে চলেছে লোকসভা নির্বাচনের বাদ্যি। তাই আগামী তিন মাস আর শোনা যাবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) রেডিও অনুষ্ঠান মন কি বাত। রবিবার সম্প্রচারিত হল মন কি বাত অনুষ্ঠানের ১১০তম পর্ব। এদিনই প্রধানমন্ত্রী ঘোষণা করেন আপাতত তিন মাস আর সম্প্রচারিত হবে না মন কি বাতের অনুষ্ঠান।

    মন কি বাত

    তিনি বলেন, “সামনেই লোকসভা নির্বাচন। তাই নির্বাচনী আচরণ বিধি মেনে আগামী তিন মাস আর সম্প্রচারিত হবে না মন কি বাতের অনুষ্ঠান।” নয়া ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধও জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামী মাসেই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তিনি বলেন, “মন কি বাতের ১১১তম অনুষ্ঠানটি ফের সম্প্রচারিত হবে লোকসভা নির্বাচন-পর্ব মিটে যাওয়ার পর।” সংখ্যাটির শুভত্বও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

    হ্যাসট্যাগ মন কি বাত

    তিনি (PM Modi) বলেন, “আগামী তিন মাসের জন্য বন্ধ থাকতে পারে মন কি বাতের অনুষ্ঠান। তবে এই সময় দেশের গতি রুদ্ধ হবে না।” সোশ্যাল মিডিয়ায় হ্যাসট্যাগ মন কি বাত সম্পর্কে জানা যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। মন কি বাতের ইউটিউব এপিসোডগুলিও শোনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: ফের ঝাঁটা হাতে রাস্তায় মহিলারা, তাড়া খেয়ে তৃণমূল নেতা আশ্রয় নিলেন অন্যের বাড়িতে

    প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারতের নারীশক্তি প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতির নয়া উচ্চতা স্পর্শ করছে। আজ গ্রামে গ্রামে ড্রোন দিদির আলোচনা হচ্ছে। নমো ড্রোন দিদি এখন সবার মুখে মুখে ফিরছে। এই নমো ড্রোন দিদি হয়ে উঠছে দেশের কৃষিকে আধুনিক করার বড় মাধ্যম। রাসায়নিক পদার্থের জেরে আমাদের মাতৃভূমি যে দুর্ভোগ, যে যন্ত্রণা ভোগ করছে, তাকে বাঁচাতে বড় ভূমিকা পালন করছে দেশের মাতৃশক্তি।” তিনি বলেন, “পর্যটন, সামাজিক নানা বিষয় থেকে শুরু করে জনসংযোগের কনটেন্ট প্রশংসার যোগ্য। আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ সম্প্রতি নির্বাচন কমিশন একটি নয়া অভিযান শুরু করেছে। মেরা পহেলা ভোট – দেশকে লিয়ে শীর্ষক কর্মসূচিতে বিশেষভাবে ফার্স্ট টাইম ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য অনুপ্রাণিত করা হচ্ছে (PM Modi)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share