Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: ‘‘শ্রীকৃষ্ণের নগরী চোখে দেখার সুযোগ পেলাম’’, জলের তলায় দ্বারকা পরিদর্শন করে বললেন মোদি

    PM Modi: ‘‘শ্রীকৃষ্ণের নগরী চোখে দেখার সুযোগ পেলাম’’, জলের তলায় দ্বারকা পরিদর্শন করে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: লাক্ষাদ্বীপের পরে এবার দ্বারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর গুজরাট সফরে ফের একবার চমক দিলেন। গুজরাটের দ্বারকা উপকূলে আরব সাগরে স্কুবা ডাইভিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কমলা রঙের পাঞ্জাবি ছিল তাঁর পরনে। নিজের স্কুবা ড্রাইভিং-এর ছবি এক্স হ্যান্ডেলে এদিন আপলোডও করেন মোদি (PM Modi)। তাতে লেখেন, ‘‘শ্রীকৃষ্ণের নগরী চোখে দেখার সুযোগ পেলাম।’’ প্রসঙ্গত, রবিবার সকালেই দ্বারকায় দেশের দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর পৌঁছান দ্বারকাধীশ মন্দিরে। এরপর একটি বোটে সওয়ার হয়ে পাঞ্চকুনি সমুদ্র সৈকতে যান মোদি। সেখানেই ডিপ ওয়াটার স্কুবা ডাইভিং করলেন নরেন্দ্র মোদি।

    এক্স হ্যান্ডেলে কী লিখলেন প্রধানমন্ত্রী?

    ধর্মীয় নগরী হিসেবে দ্বারকা প্রসিদ্ধ। মনে করা হয়, শ্রী কৃষ্ণের হাতে গড়া নগরী বর্তমানে জলের তলায় রয়েছে। গুজরাটের এই স্থান পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজের স্কুবা ড্রাইভিং-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘জলের তলায় ডুবে যাওয়া দ্বারকা নগরীতে গিয়ে প্রার্থনা করার অভিজ্ঞতা দৈবিক ছিল। একটি আধ্যাত্মিক অনুভূতি হল। শ্বাশত শক্তি এবং প্রাচীন যুগের সান্নিধ্যে আসার এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সকলের মাথায় সর্বদা থাকুক।’’

    দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ, মন্তব্য প্রধানমন্ত্রীর 

    এনিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) আরও বলেন, ‘‘আমি গভীর সমুদ্রে গিয়েছিলাম। প্রাগৈতিহাসিক দ্বারগা নগরী দর্শন করেছি। পুরাতত্ত্ববিদেরা বহুবার এই নগরীর কথা উল্লেখ করেছেন। সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের নগরী চোখে দেখার সুযোগ পেলাম আজ। তিনি নিজে হাতে এই নগরী তৈরি করেছিলেন। অসাধারণ শিল্প স্থাপত্য ছিল। আমি দৈব অনুভূতি লাভ করেছি। দ্বারকাধীশের পায়ে নতজানু। আমি সঙ্গে করে একটি ময়ূরের পালক নিয়ে গিয়েছিলাম। ভগবানের চরণে সেটি রেখে এসেছি। বহুদিন থেকেই এই সমুদ্রের নীচের দ্বারকা নগরী দেখার ইচ্ছে ছিল মনে। আজ সেটি দর্শনের পর আবেগাপ্লুত হয়ে পড়ছি। দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ হল আজ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘সিরিয়াতে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে’’, দিল্লিতে জেএনইউ-র সেমিনারে বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘সিরিয়াতে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে’’, দিল্লিতে জেএনইউ-র সেমিনারে বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার বর্তমান পরিস্থিতিকে সিরিয়া’র সঙ্গে তুলনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার দিল্লিতে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে যোগ দেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে মমতা সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘‘সিরিয়াতে যা হচ্ছে বাংলাতেও তাই হচ্ছে।’’ এর পাশাপাশি তৃণমূলের সংগঠনকে হামাস জঙ্গিদের সঙ্গেও তুলনা করেন তিনি এবং বলেন, ‘‘হামাস যা করছে বাংলাতে তাই হচ্ছে।’’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘‘ও দিদি নয়। দিদির নামের সঙ্গে এক মমতা জড়িয়ে, ওটা একটা মানবিক ব্যাপার। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু নিষ্ঠুরতা। আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছিলাম। তারপরে আমার বিরুদ্ধে তিনি ৪২টা কেস করেছেন। এতটাই নিষ্ঠুর মহিলা।’’

    ভোট পরবর্তী হিংসা

    বাংলার ভোট পরবর্তী রাজনৈতিক হিংসাও এদিন জহরলাল নেহেরু ইউনিভার্সিটি ক্যাম্পাসে তুলে ধরেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘১৫ রাজ্যে ভোট হয়েছে। কিন্তু, একটা রাজ্যেও ভোট পরবর্তী হিংসার কথা বলতে পারেন? শুধু বাংলায় হয়েছে। ভোট গণনাকেন্দ্র লুঠ করা হয়েছে। ৫৭ বিজেপি কর্মীকে রেজাল্ট বের হওয়ার পর নৃশংসভাবে খুন করা হয়েছে। ১ লক্ষ হিন্দু, বিশেষ করে তফসিলি জাতি উপজাতির লোকেদের ঘর ছাড়তে হয়েছে। অসমে সর্বানন্দ সোনওয়াল তখন মুখ্যমন্ত্রী। উনি আশ্রয় শিবির দিয়েছিলেন। বিহার, ওড়িশায় পালিয়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল।’’

    একযোগে আক্রমণ সিপিএম-তৃণমূলকে

    জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের কার্যকলাপ বরাবরই বিতর্ক টেনেছে। উঠেছে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও। হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়েছেন বামপন্থী ছাত্র নেতারা। জেএনইউ-তে দাঁড়িয়ে সিপিএম-তৃণমূলকে একযোগে আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari) এবং বলেন, ‘‘সিপিএম-তৃণমূলের সেটিং রয়েছে। ডিওয়াইএফআই-এসএফআই মমতাকে চোর বলতে বলে, আর ওদের কাকা-জ্যাঠা সীতারাম-ইয়েচুরি বেঙ্গালুরুতে, পাটনা, দিল্লিতে মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক করে, খাওয়া-দাওয়া করে। সেটিং করে।’’

    কী বললেন সুকান্ত মজুমদার?

    এদিন জেএনইউ-এর সেমিনারে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালিকে দেশের মধ্যে অন্য দেশ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘অনেক আগে থেকেই সন্দেশখালিতে আসলে একটা দেশের মধ্যে অন্য একটা দেশ হয়ে গিয়েছিল। যেন দেশের মধ্যে অন্য একটা রাষ্ট্র।’’ সুকান্ত মজুমদারের আরও সংযোজন, ‘‘আমাদের দেশে গণতন্ত্র আছে। জেএনইউ সর্বদা গণতন্ত্রের কথা বলা হয়। জোর গলায় এখানে গণতন্ত্রের পক্ষে সওয়াল করা হয়। কিন্তু এই গণতন্ত্র কীরকম? এখানে কিছু পড়ুয়া আছে যাঁরা নিজেরাই নিজেদের লেফট-লিবারেল বলে দাবি করে। কিন্তু, চোদ্দো সালের আগে লেফট-লিবারেলদের কতটা গণতন্ত্র এখানে ছিল তা সবাই জানাই। কত ছাত্রদের কত সমস্যার মুখে পড়তে হয়েছে। এরকমই একটা পরিবেশ সন্দেশখালিতে তৈরি করে রাখা হয়েছিল।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: দ্বারকায় দেশের দীর্ঘতম সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, নির্মাণ খরচ কত জানেন?

    PM Modi: দ্বারকায় দেশের দীর্ঘতম সুদর্শন সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, নির্মাণ খরচ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সকালে তিনি উদ্বোধন করেন ভেট দ্বারকার সুদর্শন সেতুর। প্রসঙ্গত এটিই দেশের দীর্ঘতম কেবল ব্রিজ। গুজরাটের ওখা এবং ভেট দ্বারকাকে সংযুক্ত করেছে এই ব্রিজ।

    সেতুর খুঁটিনাটি

    অভিনব নকশায় গড়ে তোলা হয়েছে এই সুদর্শন সেতুটি। সেতুর মধ্যে রয়েছে ফুটপাথও। ব্রিজের দু’পাশে দেখা যাবে গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতু। এমন ধরনের অভিনব সেতু ভারতের আর কোনও প্রান্তে নেই বলে জানা যাচ্ছে। কেবলের মাধ্যমে ঝুলন্ত এই সেতুর ওপরে চার লেনের রাস্তাও তৈরি করা রয়েছে। উপরে রয়েছে সোলার প্যানেল, যেখান থেকে প্রতিদিন ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে বলে জানা গিয়েছে। এই সেতুর নির্মাণের ফলে দ্বারকা ও ভেট দ্বারকার মধ্যে যাতায়াতের সময়ও অনেকটা বাঁচবে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালের অক্টোবর মাসে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ২০২৪ সালে তিনিই সেতুর উদ্বোধন করলেন। সেই সময়ই তিনি বলেছিলেন, এই সেতু পুরনো ও নতুন দ্বারকাকে সংযুক্ত করবে।

    সুদর্শন সেতুর নির্মাণ খরচ কত?

    জানা গিয়েছে সেতু তৈরি করতে মোট খরচ ৯৮০ কোটি টাকা হয়েছে। জেলা কালেক্টর জি টি পাণ্ড বলেন, ‘‘দ্বারকা শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।’’

    বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার উদ্বোধন মোদির

    শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় পরিকল্পনার। ১১ টি রাজ্যের ১১ টি প্রাথমিক কিষাণ ক্রেডিট সোসাইটিতে এই পাইলট প্রজেক্টের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, ‘‘আগের সরকার কখনই কৃষি পণ্য সংরক্ষণের দিকে ভাবনা চিন্তা করেনি। আমাদের পরিকল্পনা হল আগামী পাঁচ বছরে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা খরচ করে ৭০০ লক্ষ মেট্রিক টন স্টোরেজ পরিকাঠামো তৈরি করা। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যেমন সংরক্ষণ করতে পারবেন, তেমনই নিজেদের চাহিদা অনুযায়ী তা সঠিক সময় বিক্রিও করতে পারবেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Vote: রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি পূরণে আদৌ সক্ষম? জানার অধিকার রয়েছে ভোটারদের, বার্তা কমিশনের

    Lok Sabha Vote: রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি পূরণে আদৌ সক্ষম? জানার অধিকার রয়েছে ভোটারদের, বার্তা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন এগিয়ে এলেই যেন ভোটারদের কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের। ইস্তেহারগুলিতে এমন কিছু কথা রাখে রাজনৈতিক দলগুলি যা পূরণ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তবুও ভোটের স্বার্থে রাজনৈতিক দলগুলি এমন কাজ করে থাকে। ভোট (Lok Sabha Vote) মিটলে সেই সব প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান নেতা-নেত্রীরা। নির্বাচনী ইস্তেহারে রাজনৈতিক দলগুলির মিথ্যা প্রতিশ্রুতি আটকাতে দীর্ঘদিন ধরেই দাবি উঠছে। এনিয়ে মামলাও চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে। এবার এই বিষয়টি নিয়ে সাফ বার্তা দিতে দেখা গেল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে। শনিবার রাজীব কুমার সাফ জানিয়েছেন, ভোটারদের (Lok Sabha Vote) জানার অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বিষয়ে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন বর্তমানে বিষয়টি কোর্টের বিচারাধীন রয়েছে।

    কী বললেন রাজীব কুমার?

    শনিবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার। এবং তিনি জানিয়েছেন যে কমিশন এ ব্যাপারে একটি প্রোফর্মা তৈরি করছে। যা প্রতিটি রাজনৈতিক দলকেই দেওয়া হবে। নির্বাচন কমিশনার বলেন, ‘‘ভোটারদের জন্য কী কী করতে চায় রাজনৈতিক দলগুলি তা নির্বাচনী ইস্তেহারে (Lok Sabha Vote) জানানোর সম্পূর্ণ অধিকার রয়েছে রাজনৈতিক দলগুলির। সাধারণ ভোটারদের ঠিক করতে হবে তাঁরা রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতিতে ভরসা রাখবেন কিনা।’’

    উপঢৌকন আটকাতে সতর্ক থাকতে বলা হয়েছে এজেন্সিগুলিকে

    ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে দান-খয়রাতির রাজনীতির অভিযোগ ওঠে। ভোটারদের মন জোগাতে ও ভোট কিনতে উপঢৌকন বিলি করা হয়। তা রুখতে বিভিন্ন সংস্থাকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘‘এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সতর্ক থাকতে এবং নগদ ও বিনামূল্যের বিতরণ রোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকেও অনলাইন লেনদেন নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।’’

    গত দু’দিন ধরে আলোচনা রাজনৈতিক দলগুলির সঙ্গে

    প্রসঙ্গত গত দু’দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার। ভোটের (Lok Sabha Vote) আগে রাজনৈতিক দলগুলির এই উপঢৌকন তত্ত্ব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্নভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। এর মধ্যে মদ এবং নগদ টাকা বিতরণ সবথেকে বেশি দেখা যায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Loksabha Vote: চলতি মাসেই বিজেপি প্রকাশ করছে ১০০ প্রার্থীর নাম! তালিকায় রয়েছে বাংলাও

    Loksabha Vote: চলতি মাসেই বিজেপি প্রকাশ করছে ১০০ প্রার্থীর নাম! তালিকায় রয়েছে বাংলাও

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসেই লোকসভার প্রথম পর্যায়ের একশোটি আসনের প্রার্থী ঘোষণা (Loksabha Vote) করবে বিজেপি। তালিকা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলে জানা যাচ্ছে। বাংলারও বেশ কয়েকটি আসনের প্রার্থী তালিকা প্রথম দফাতেই প্রকাশ করা হবে। জানা গিয়েছে, ২৯ ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ১০০ জন প্রার্থীর নামের তালিকায় সিলমোহর দেবে বিজেপির সংসদীয় বোর্ড। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমেত অমিত শাহের নামও প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে। এমনটাই খবর বিজেপি সূত্রে। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে বারাণসী আসনে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে গুজরাটের গান্ধীনগর থেকে ২০১৯ সালে প্রার্থী হন অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, লড়াইয়ের বার্তা দিতেই দল ভোটের নির্ঘণ্ট ঘোষণার (Loksabha Vote) আগেই একশো আসনের প্রার্থী ঘোষণা করে দিতে চাইছে। বিজেপির এমন সিদ্ধান্তে বেশ চাপে পড়বে ইন্ডি জোট, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

    বৈঠকে উপস্থিত থাকবেন মোদি-শাহ-নাড্ডা  

    জানা গিয়েছে, ২৯ ফেব্রুয়ারির ওই বৈঠকে (Loksabha Vote) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ উপস্থিত থাকবেন। ওই দিনের প্রকাশিত তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভায় সদস্যের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    কোন কোন রাজ্যে রয়েছে ওই আসনগুলি

    গেরুয়া শিবিরের অন্দরের খবর (Loksabha Vote), যে একশো আসনের প্রার্থী ঘোষণা করতে চলেছে দল, সেই তালিকায় বাংলার বেশ কিছু আসন আছে। এছাড়া, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্যেরও আসন আছে। ওই একশো আসন বর্তমানে বিজেপির দখলে নেই বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গত লোকসভা ভোটে দল ১৬০টি আসনে বড় মার্জিনে হেরেছিল। সেই তালিকার একশোটির প্রার্থী ঘোষণা করতে চলেছে পদ্ম শিবির।

    বাংলায় ২০১৯ সালে বিপুল সাফল্য পায় বিজেপি

    বাংলায় গত লোকসভা ভোটে (Loksabha Vote) বিজেপি বিপুল সাফল্য পায়। দুটি থেকে একলাফে ১৮টি আসন দখল করে গেরুয়া শিবির। এবারে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটি আমাদের দলের সংসদীয় বোর্ডের বিষয়। এই নিয়ে কোনও মন্তব্য করার অধিকার আমার নেই।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manohar Joshi: প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

    Manohar Joshi: প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভোরে প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী (Manohar Joshi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। গত ২১ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই ভোর ৩:০২ নাগাদ মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, শুক্রবার দুপুরেই মুম্বইয়ের শিবাজি পার্কে জোশীর শেষকৃত্য সম্পন্ন হবে। ২০২৩ সাল থেকেই গভীর অসুস্থ ছিলেন জোশী। ২০২০ সালে প্রয়াত হন তাঁর স্ত্রী। মৃত্যুকালে জোশী রেখে গেলেন দুই কন্যা ও এক পুত্রকে। জোশীর (Manohar Joshi) মৃত্যুতে গভার শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে সংসদীয় কাজে জোশীর অবদান নিয়ে ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

    ১৯৩৭ সালের ২ ডিসেম্বর মহারাষ্ট্রের রায়গড় জেলায় জন্ম হয় মনোহর জোশীর

    ১৯৩৭ সালের ২ ডিসেম্বর মহারাষ্ট্রের রায়গড় জেলায় জন্ম হয় মনোহর জোশীর। পরবর্তীকালে পড়াশোনার জন্য পরে তিনি চলে যান মুম্বইয়ে। পড়াশোনা শেষ হলে পেশা হিসাবে বেছে নেন শিক্ষকতা। ১৯৬৭ সালেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই স্বয়ংসেবক। ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত মুম্বই পুরসভার সদস্য ছিলেন তিনি। ১৯৭৬ সালে মুম্বইয়ের মেয়রও হন তিনি। ১৯৭২ সালে মহারাষ্ট্রের বিধান পরিষদে নির্বাচিত হন জোশী (Manohar Joshi)।

    বালা সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি

    ৮০-র দশকে তিনি মহারাষ্ট্রে বালাসাহেব ঠাকরের দল শিবসেনায় যোগ দেন। অচিরেই শিবসেনার শীর্ষ নেতা হিসেবে উঠে আসেন তিনি। বালা সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠও ছিলেন তিনি।  ১৯৯০ সালে ওই দল থেকেই প্রথমবারের জন্য বিধানসভা ভোটে নির্বাচিত হন তিনি। ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন জোশী (Manohar Joshi)।  ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জোশী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এর পরে মুম্বই উত্তর-মধ্য কেন্দ্র থেকে সাংসদ হিসাবেও নির্বাচিত হন তিনি। অটলবিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভার স্পিকারও ছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: গভীর রাতে হঠাৎই বারাণসীতে থামল প্রধানমন্ত্রীর কনভয়, রাস্তায় হাঁটলেন মোদি-যোগী

    PM Modi: গভীর রাতে হঠাৎই বারাণসীতে থামল প্রধানমন্ত্রীর কনভয়, রাস্তায় হাঁটলেন মোদি-যোগী

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে গুজরাট থেকে বারাণসীতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, শুক্রবার নিজের কেন্দ্র বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। গভীর রাতে আচমকাই প্রধানমন্ত্রী বেরিয়ে পড়েন নাইট ওয়াকে। সঙ্গী ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার রাতে বাবতপুর বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তর প্রদেশ বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী সহ অন্য নেতারা। রাতেই বারাণসীতে রোড শো করেন মোদি।

    বারাণসীতে নাইট ওয়াকে নমো

    বেনারস লোকোমোটিভ ওয়ার্কশপ গেস্টহাউসে রাত্রিবাসের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানে  তাঁর কনভয় পাস করে শিবপুরৃফুলবরিয়া-লহরতারার রাস্তা ধরে। তাঁর নির্দেশেই কনভয় থামিয়ে দেওয়া হয় মাঝ রাস্তায়। গাড়ি থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী ফোর-লেন পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথও। কিছুক্ষণ রাস্তায় হাঁটার পর তিনি গেস্ট হাউসের উদ্দেশে ফের রওনা হন। জানা গিয়েছে, যে ফোর-লেনটিতে নাইট ওয়াক করলেন প্রধানমন্ত্রী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, কিছুদিন আগেই সেটির উদ্বোধন হয়েছে। এর জেরে বারাণসীর বাসিন্দাদের অনেকটাই সুবিধা হয়েছে। নাইট ওয়াকের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    শুক্রবার প্রধানমন্ত্রীর কর্মসূচি

    জানা গিয়েছে, বারাণসীতে ওনাস ডেয়ারি কাশী স্কুলের উদ্বোধন সহ একাধিক উন্নয়মূলক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও সেখানে সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানেও যোগদান করবেন মোদি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘বিকশিত ভারতের সংকল্পকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী (PM Modi) নরেন্দ্র মোদিজি নিরন্তর দৃঢ়তার সঙ্গে কাজ করে চলেছেন। বারাণসীতে তিনি ১৩ হাজার কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্প ও বিকাশজনিত কর্মসূচির শিলান্যাস করবেন। শিক্ষা, সড়ক, পর্যটন, বস্ত্র এবং স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে জড়িত এই প্রকল্পগুলি বিকশিত ভারত তথা বিকশিত উত্তর প্রদেশের সংকল্প রূপায়নে সহায়ক হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: রেল মানচিত্রে জুড়ল কাশ্মীর ও জম্মু, দেশের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    PM Modi: রেল মানচিত্রে জুড়ল কাশ্মীর ও জম্মু, দেশের দীর্ঘতম সুড়ঙ্গের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের দীর্ঘতম রেলপথ-সুড়ঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। হিমালয়ের পীর পঞ্জাল পর্বতশ্রেণির ভিতরের সুড়ঙ্গ দিয়ে ছুটবে ট্রেন। শ্রীনগর-উধমপুর-বারামুলা রেলপথের মাধ্যমের জুড়ে গেল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবারই এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    কী জানিয়েছে রেল?

    রেলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী মোদি (PM Modi) মঙ্গলবার জম্মুতে উপস্থিত ছিলেন। তিনি দু’টি বিদ্যুৎচালিত ট্রেনকে একযোগে ‘ফ্ল্যাগ অফ’ (পতাকা নাড়িয়ে যাত্রার উদ্বোধন) করেছেন। একটি শ্রীনগর থেকে সাঙ্গলদান পর্যন্ত নীচের দিকে এবং অন্যটি সাঙ্গলদান থেকে শ্রীনগর পর্যন্ত উপরের দিক থেকে।’’ রেলের তরফে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন ৪৮.১ কিলোমিটার দীর্ঘ বানিহাল-খারি-সাম্বার-সাঙ্গলদান অংশেরও উদ্বোধন করেন। প্রসঙ্গত, এর মধ্যেই রয়েছে দেশের দীর্ঘতম রেল-সুড়ঙ্গ, যা ১২.৭৭ কিলোমিটার দীর্ঘ। প্রসঙ্গত, এনডিএ জমানায় ২০০২ সালেই জাতীয় প্রকল্পের মর্যাদা পায় এই প্রকল্পটি। মোট দৈর্ঘ্য ২৭২ কিলোমিটার।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এদিন রেল প্রকল্পের উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) তাঁর বক্তব্যে বলেন,‘‘ সারা দেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আগের সরকার জম্মু-কাশ্মীরের মানুষদের জন্য কিছুই করেনি, তাঁদের বঞ্চিত করে রেখেছিল। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বিমান বন্দর নির্মাণ এবং আধুনিকীকরণের কাজ চলছে। জম্মু-কাশ্মীরও এর বাইরে নয়।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, ‘‘কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপথের স্বপ্ন অচিরেই পূরণ হবে। আজ এই স্বপ্ন ৪৮.১ কিমি রেলপথের উদ্বোধন দিয়ে শুরু হল।’’

    মোদির গ্যারান্টি

    প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “মোদির গ্যারান্টি চলতেই থাকবে। দেশে উন্নতি হতে থাকবে। যেভাবে কংগ্রেস কাশ্মীরকে নিয়ে রাজনীতি করেছিল, তা থেকে কাশ্মীরবাসীকে মুক্তি দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বিকশিত ভারতের টার্গেট বজায় রাখতে কাশ্মীরকে সঙ্গে নিয়েই চলবে বিজেপি।” তিনি বলেন, “জম্মু-কাশ্মীরে গত ১০ বছরে যে হারে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তা নজির সৃষ্টি করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kangaroo Lizard: ভারতে আবিষ্কৃত হল ক্যাঙ্গারু টিকটিকির নতুন প্রজাতি

    Kangaroo Lizard: ভারতে আবিষ্কৃত হল ক্যাঙ্গারু টিকটিকির নতুন প্রজাতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যালিকট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি গবেষণা দল ভারতের কেরল রাজ্যের আগামিডে টিকটিকির একটি নতুন প্রজাতির কথা বর্ণনা দিয়ে সন্ধান দিয়েছেন। নতুন শনাক্ত করা এই প্রজাতিটি হল আগস্তিয়াগামার অন্তর্গত। এটি আগামিডে প্রজাতির স্থলজ, কীটনাশকারী টিকটিকির একটি পূর্ববর্তী প্রজাতি বলে জানা গিয়েছে। এই প্রজাতির টিকটিকিকে মূলত ভারতের তামিলনাড়ু এবং কেরল রাজ্যের ক্যাঙ্গারু টিকটিকির (Kangaroo Lizard) প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    গবেষকদেরর মতামত

    কালিকট বিশ্ববিদ্যালয়ের গবেষক সন্দীপ দাস এই প্রজাতির সম্পর্কে বলেছেন, “দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার বনাঞ্চলের স্থলভাগে এই আগামিডগুলিকে জিনগত এবং রূপগত ভিত্তিতে দুটি পৃথক শ্রেণী যথা-অগাস্থ্যাগামা এবং ওটোক্রিপ্টিসের শ্রেণীতে লিপিবদ্ধ করা হয়েছে। ২০১৮ সালের একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখেছিলেন যে শ্রীলঙ্কা থেকে আসা ক্যাঙ্গারু টিকটিকিগুলি (Kangaroo Lizard) পশ্চিমঘাটের টিকটিকির সঙ্গে একত্রিত ছিল। নতুন এই প্রজাতির টিকটিকি ৩ থেকে ৪.৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে ছোট আকারের হয়ে থাকে। এটি সামগ্রিক আকৃতি, আকার এবং রঙে অগস্ত্যগামা বেডডোমির মতোই দেখতে হয়।”

    চিরহতিৎ বনে বাসস্থান

    বর্তমানে ভারতের কেরল রাজ্যের ইদুক্কি জেলার চিরহরিৎ বনের ৬৩৬-৮৩৫ মিটার উচ্চতার গাছের মধ্যে দেখা যায় এই টিকিটিকির প্রজাতি। রাস্তার পাশে লাগানো গাছপালার মধ্যে লক্ষ্য করা যায়। মার্চ থেকে মে মাস হল এদের প্রজননের সময়। পুরুষদের গলায় ক্রিমি দাগ দেখা যায়। জুন এবং জুলাই মাসে সদ্য জন্ম নেওয়া এই প্রজাতির ক্যাঙ্গারু টিকটিকিকে (Kangaroo Lizard) পর্যবেক্ষণ করা যায়। অগাস্থ্যগামার দ্বিতীয় প্রজাতির এই টিকটিকিগুলি সরীসৃপ প্রজাতির হয়ে থাকে।

    গ্রীষ্মমন্ডলীয় এলাকায় দেখা যায়

    অগস্ত্যগামা বেডডোমিগুলি বিভিন্ন প্রকারের আবাসস্থলে বাস করে থাকে। যেমন দক্ষিণ ভারতের পাহাড়ের চূড়ায় ক্রান্তীয় চিরহরিৎ বন, পশ্চিম উপকূলীয় গ্রীষ্মমন্ডলীয় চিরহরিৎ বন এবং পশ্চিম উপকূলীয় গ্রীষ্মমন্ডলীয় আধা-চিরসবুজ বনে লক্ষ্য করা যায়। তবে এখন কেবলমাত্র দক্ষিণ ভারতের আর্দ্র মিশ্র পর্ণমোচী বন, গ্রীষ্মমন্ডলীয় আধা-চিরসবুজ এবং চিরহরিৎ বন থেকেই সমীক্ষা করে ক্যাঙ্গারু টিকটিকি (Kangaroo Lizard) প্রজাতির তথ্য সংগ্রহ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kalki Dham: বিষ্ণুর দশম অবতার! কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    Kalki Dham: বিষ্ণুর দশম অবতার! কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কল্কি ধাম (Kalki Dham) মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন সোমবার। এই মন্দির কল্কি অবতারের উদ্দেশে তৈরি করা হচ্ছে। রাম মন্দিরের পরে বর্তমানে কল্কি ধাম মন্দির নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী কল্কিকে ভগবান বিষ্ণুর দশম অবতার মানা হয়। মন্দিরটি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে তার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও দেখা যায় প্রধানমন্ত্রীর পাশে।

    ধর্মের গ্লানি ও পাপ বাড়লে আবির্ভাব ঘটে বিষ্ণুর অবতারের

    হিন্দু পুরাণ অনুযায়ী যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মে ভরে যায় পৃথিবী, তখনই ভগবান বিষ্ণু অবতার রূপে আবির্ভূত হন এবং অত্যাচারিত মানুষকে রক্ষা করেন। পুরাণ অনুযায়ী এটাও মানা হয় যে বর্তমানে কলি যুগ চলছে এবং এই কলি যুগে পৃথিবী পাপে ভরে যাবে। ভগবান নারায়ণ তখন মানুষকে উদ্ধার করতে কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। পৌরাণিক বিভিন্ন আখ্যান অনুযায়ী কলিযুগ (Kalki Dham) শুরু হয়েছে ৩১০২ খ্রিস্টপূর্বাব্দ  থেকে বর্তমানে কলি যুগের প্রথম দশা চলছে। পুরাণ অনুযায়ী কলিযুগ চলবে ৪ লাখ ৩২ হাজার বছর।

    কল্কি অবতার কখন জন্ম নেবে?

    শ্রীমৎ ভাগবত এর দ্বাদশ স্কন্দে চব্বিশ তম শ্লোক অনুযায়ী যখন বৃহস্পতি সূর্য এবং চন্দ্র পুষা নক্ষত্রে আসবে, তখনই আবির্ভাব হবে কল্কি অবতারের। কল্কি অবতার জন্মগ্রহণ করবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে। এই বিশ্বাসেই প্রতিবছর কল্কি জয়ন্তী পালন করা হয় শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে। ভগবান বিষ্ণুর দশম অবতার হিসেবে উত্তরপ্রদেশের সম্বল জেলাতে জন্মগ্রহণ করবেন কল্কি দেবতা। তাই সেখানেই নির্মিত হচ্ছে কল্কি ধাম (Kalki Dham)। অগ্নি পুরাণের ১৬ তম অধ্যায় অনুযায়ী, কল্কি অবতার ঘোড়ায় চড়ে আসবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share