Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Hemant Soren: ন’বার সমন এড়ানোর পর হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতেই ইডি

    Hemant Soren: ন’বার সমন এড়ানোর পর হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতেই ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বাড়িতে ইডি হানা। ইডি মোট ন’বার তলব করলেও প্রতি বারই তা এড়িয়ে গিয়েছেন হেমন্ত। এবার তাঁর দিল্লির বাড়িতে পৌঁছে গেলেন ইডির (ED) আধিকারিকেরা। সোমবার সকালে বেশ কয়েক জন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়।

    কেন ইডি হানা

    ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম সূত্রে খবর, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত (Hemant Soren)। এর আগে তাঁর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। দুইদিন আগেই তাঁকে সমনও পাঠায়ে ইডি। এর আগে নয়বার সমন পাঠানো হলেও, প্রতিবারই হাজিরা এড়িয়েছেন হেমন্ত সোরেন। গত ২৭ জানুয়ারিই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি-এই দুই দিনের মধ্যে কবে তিনি হাজিরা দিতে পারবেন, সে সম্পর্কে জানতে চায় ইডি। মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব না দিলেও, আজ ২৯ জানুয়ারি সাতসকালেই হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা।

    আরও পড়ুন: আরও আধুনিক মেট্রো! কলকাতায় চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল

    ইডির দাবি

    চলতি বছরের ২০ জানুয়ারি প্রথমবার হেমন্ত সোরেনের (Hemant Soren) বয়ান রেকর্ড করা হয়। ওই দিন মুখ্য়মন্ত্রীর রাঁচীর বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারী দল। প্রায় ৭ ঘণ্টা ধরে তল্লাশি চলে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হয় হেমন্ত সোরেনকে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে তাঁর বয়ান রেকর্ড করা হয়। ইডির (ED) বক্তব্য, রাঁচীতে ৭.১৬ একর একটি জমির মালিকানার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চায় তারা। অভিযোগ উঠেছে, ওই জমি বেআইনি ভাবে দখল করা হয়েছে। আদতে সেটা সেনার জমি ছিল। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর বক্তব্য ‘অস্পষ্ট’ বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট জমি ‘দুর্নীতি’কাণ্ডে ইতিমধ্যে ১৪ জন গ্রেফতার হয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madrassas of Uttarakhand: উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও এবার পড়ানো হবে রামায়ণ

    Madrassas of Uttarakhand: উত্তরাখণ্ডের মাদ্রাসাতেও এবার পড়ানো হবে রামায়ণ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিতে এবার থেকে পড়ানো হবে রামায়ণ। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের (Madrassas of Uttarakhand) তরফ থেকে এ কথা বলেছেন চেয়ারম্যান সদাব শামস। আগামী শিক্ষাবর্ষেই অর্থাৎ মার্চ মাস থেকেই ভগবান রামের জীবনী মাদ্রাসাগুলিতে পড়ানো হবে বলে জানা গিয়েছে। এ নিয়ে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন, ভগবান রাম হলেন সমাজের সকলের আদর্শ। তিনি নির্দিষ্ট কোনও জাতি, ধর্ম বা বর্ণের নন। তাই তাঁর নীতি এবং মূল্যবোধের শিক্ষা সকলের সামনে তুলে ধরা করা দরকার।

    ১১৭টি মাদ্রাসা রয়েছে বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে

    জানা গিয়েছে ১১৭টি মাদ্রাসা (Madrassas of Uttarakhand) রয়েছে বর্তমানে ওয়াকফ বোর্ডের অধীনে। এবং এগুলির সিলেবাসে স্থান পেতে চলেছেন ভগবান রাম। দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল এই সমস্ত জায়গাগুলিতেই রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে বেশিরভাগ মাদ্রাসা (Madrassas of Uttarakhand)। এই সমস্ত মাদ্রাসাগুলিতে পড়ানো হবে রামায়ণের কাহিনী। জানা গিয়েছে, এনসিআরটি সিলেবাস অনুযায়ী সংস্কৃত-র অন্যান্য কাহিনীও পড়ানো হবে ওই মাদ্রাসাগুলিতে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন যে এনসিআরটির সিলেবাসে রয়েছে হিন্দি, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি, আরবি। তাহলে সংস্কৃত-রও স্থান পাওয়া উচিত।

    রাম সকলের আদর্শ

    ওয়াকফ বোর্ডের সভাপতির মতে, ভগবান রামচন্দ্র এমন একজন রাজা যিনি রাজ সিংহাসন ত্যাগ করে শুধুমাত্র পিতৃ সত্য পালনের জন্য বনবাসকে বেছে নিয়েছিলেন। বিংশ শতকের মুসলিম দার্শনিক আলামা ইকবালের উদ্ধৃতিও দেন এদিন শামস। এবং বলেন, ‘‘হিন্দুস্তান ভগবান রামের অস্তিত্বে গর্বিত, এ দেশের জনগণ তাঁকে সর্বোচ্চ নেতা মানে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DY Chandrachud: “বিচারকদের উচিত সামাজিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া”, বললেন চন্দ্রচূড়

    DY Chandrachud: “বিচারকদের উচিত সামাজিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া”, বললেন চন্দ্রচূড়

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ছিল সুপ্রিম কোর্টের ৭৫তম জন্মদিন। ১৯৫০ সালের ২৮ জানুয়ারি প্রতিষ্ঠা হয় দেশের শীর্ষ আদালতের। এই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) প্রমুখ।

    কী বললেন প্রধান বিচারপতি?

    প্রধান বিচারপতি বলেন, “বিচারকদের উচিত সামাজিক ও রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়া।” সুপ্রিম কোর্টের ডায়মন্ড জুবিলির অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, “স্বাধীন বিচারব্যবস্থা মানে কেবল এই নয় যে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ বেঞ্চের প্রভাবমুক্ত হওয়া, এর অর্থ বিচারকদের স্বাধীনভাবে কাজ করাও।” এর পরেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, “বিচারশৈলীকে অবশ্যই সামাজিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। মানুষের যেমন কোনও একটা দিকে ঝোঁক থাকে, বিচারকদের তেমন না থাকাই বাঞ্ছনীয়। বিচারকদের অবচেতন মনে যা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গীর পরিচয়ও প্রকাশ্যে না আসাই উচিত। রায় দানের সময় বিচারকদের লিঙ্গ, জাতি, ধর্মের কথা মাথায় না রাখাই ভালো।”

    সেরিমোনিয়াল বেঞ্চ

    সেরিমোনিয়াল বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের ৩৪ জন বিচারপতি। নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় (DY Chandrachud)। দেশের সব হাইকোর্টের প্রধান বিচারপতিরাও ছিলেন এই বেঞ্চে। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। পেন্ডিং মামলা নিয়েও এদিন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “যেহেতু মামলার পাহাড় জমে যাচ্ছে, তাই বিচারব্যবস্থা সম্পর্কে জনগণের আস্থা চলে যেতে পারে। তাই আমাদের নিজেদেরই নিজেদের প্রশ্ন করা প্রয়োজন যে, আমাদের কী করা প্রয়োজন।”

    আরও পড়ুুন: মলদ্বীপে মৌষল-পর্ব, সংসদের অন্দরে ‘মল্লযুদ্ধ’, ভাইরাল ভিডিও

    তিনি জানান, সুপ্রিম কোর্টে এখনই জমে রয়েছে ৬৫ হাজার ৯১৫টি নথিভুক্ত মামলা। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলিতে পেন্ডিং মামলার সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে সুপ্রিম কোর্ট। রীতিমতো পরিসংখ্যান দিয়ে চন্দ্রচূড় জানান, ২০২৩ সালে ৪৯ হাজার ৮১৮টি মামলা নথিভুক্ত হয়েছিল। তার মধ্যে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল ৪১ হাজার ৫৯৪টি মামলা। বৈদ্যুতিন মাধ্যমে দায়ের করা মামলার সংখ্যাও কমেছে। প্রধান বিচারপতি (DY Chandrachud) বলেন, “আমরা প্রযুক্তি সমৃদ্ধ একটি ওয়াররুম খুলতে চলেছি। গোটা দেশের রিয়েল টাইম জুডিশিয়াল ডাটার ওপর নজর রাখতেই এটা করা হচ্ছে। সুস্বাগতম ব্যবহার করে ১.২৩ লাখ পাস তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট সমস্ত ফাইলকে নিরাপদ পরিকাঠামোয় তুলে রাখা হবে প্রযুক্তি ব্যবহার করে।” এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের তো বটেই, বিদেশেরও অনেক বিচারক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Rahul Gandhi: ‘‘রাহুল গান্ধী বিজেপির সবথেকে বড় স্টার ক্যাম্পেনার’’, কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

    Rahul Gandhi: ‘‘রাহুল গান্ধী বিজেপির সবথেকে বড় স্টার ক্যাম্পেনার’’, কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘রাহুল গান্ধী (Rahul Gandhi) বিজেপির সব থেকে বড় স্টার ক্যাম্পেনার’’, একথা বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হিসেবে তিনি জানান যে যেখানে যেখানে কংগ্রেসের এই নেতার পা পড়েছে সেখানেই বিজেপি জিতেছে। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী যে পথ দিয়ে হাঁটেন সেখান থেকেই কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যায়’’ তাঁর নেতৃত্ব দেওয়ার মতো কোনও রকমের যোগ্যতা নেই। রবিবারই ডিব্রুগড়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই তোপ দাগেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, ‘‘রাহুল গান্ধী (Rahul Gandhi) যেখানেই যান তা বিজেপির পক্ষে ইতিবাচক হয়।’’

    রাহুল গান্ধীর অসমে কর্মসূচি, একাধিক কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিলেন

    প্রসঙ্গত, জানুয়ারি মাসের ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ছিল অসমে। সেখানেই একাধিক কংগ্রেসের নেতাকে যোগদান করতে দেখা যায়। অসমের বিজেপি সদর দফতরে এই নেতারা যোগদান করেন। যাঁর মধ্যে উল্লেখযোগ্য ভাবে ছিলেন অসমের প্রাক্তন মন্ত্রী বিসমিতা গগৈ। রাজ্যের যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত। অসমে বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কালিতা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজারিকা এবং পার্টির বিভিন্ন বিধায়করাও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে চরমতম ব্যঙ্গ করেন পীযূষ হাজারিকা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করে বলেন যে অসম রাজ্যে বিপুল সফল হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। যেখানে অজস্র বিরোধী নেতা বিজেপিতে যোগদান করেছেন।

    রাহুলের বিরুদ্ধে তোপ দলেরই প্রাক্তন যুব নেত্রীর

    প্রসঙ্গত, রাজ্য যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত বিজেপিতে যোগদান করেছেন। কংগ্রেসে থাককালীন তিনি সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। তখনই তাঁকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেস। তিনিও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁর পুরনো দলের বিরুদ্ধে। বিজেপিতে যোগদানের করে তিনি বলেন, ‘‘কংগ্রেসের বর্তমানে একটাই আদর্শ সেটা হচ্ছে রাহুল গান্ধীকে আবার ব্র্যান্ড হিসেবে প্রস্তুত করা।’’ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন যে নিচুতলার কংগ্রেস কর্মীদের সাথে রাহুল গান্ধী কথাই বলতে চান না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: বিজেপির ২ উপ মুখ্যমন্ত্রী সমেত আরও ৬ জন শপথ নিলেন নীতীশের মন্ত্রিসভায়

    Nitish Kumar: বিজেপির ২ উপ মুখ্যমন্ত্রী সমেত আরও ৬ জন শপথ নিলেন নীতীশের মন্ত্রিসভায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার বিজেপির সভাপতি এবং বিধান পরিষদের সদস্য সম্রাট চৌধুরী গতকালই শপথ নিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে। তাঁর সঙ্গে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজয় কুমার সিনহাও। রবিবারই বিহারের বিধানসভার বিজেপি বিধায়কদের দলের নেতা নির্বাচিত হন সম্রাট চৌধুরী। সেখানে স্থির করা হয় তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। দুই ডেপুটি মুখ্যমন্ত্রী ছাড়াও রবিবার নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে শপথ নিয়েছেন ৬ জন মন্ত্রী যাদের মধ্যে জেডি(ইউ)-র রয়েছে রয়েছেন বিজয় কুমার চৌধুরী দ্বিজেন্দ্রপ্রসাদ যাদব। বিজেপির মন্ত্রী হিসাবে শপথ নেন প্রেম কুমার, হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি ডঃ সন্তোষ কুমার সুমন, জেডি(ইউ)-র শ্রাবণ কুমার এবং  এক নির্দল বিধায়ক সুমিত কুমার এদিন শপথ নেন নীতীশের (Nitish Kumar) মন্ত্রিসভায়।

    শপথ গ্রহণে মোদি মোদি স্লোগান

    শপথ গ্রহণ অনুষ্ঠান যখন চলছিল, তখনই রাজভবনে মোদি-মোদি রব ওঠে, জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতীশ কুমার (Nitish Kumar) মুখ্যমন্ত্রী হিসেবে নবমবারের জন্য রাজভবনে শপথ নিলেন। সকালে তিনি মহাজোট থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে আসেন মহাজোট থেকে। প্রসঙ্গত, উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এর আগে রাজ্য বিজেপির দায়িত্ব গ্রহণ করেন ২০২৩ সালের মার্চ মাসে। ৬ বছর আগেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিহারের বিজেপির বিধানসভার পরিষদীয় দলের নেতা ছিলেন। অন্যদিকে অপর উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা এর আগে বিহার বিধানসভার স্পিকার ছিলেন বলে জানা যায়।

    শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন জেপি নাড্ডা

    নীতীশের শপথে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি শিবিরে নীতীশের (Nitish Kumar) ফিরে আসাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন বলেও জানান নাড্ডা। এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ব্যাপকভাবে জিততে চলেছে, তাও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন নাড্ডা। তিনি বলেন, ‘‘আগামী লোকসভায় বিজেপি এনডিএ জোট সব আসনগুলিতেই জয়লাভ করবে।’’ তিনি আরও বলেন, ‘‘বিগত বিধানসভা নির্বাচনে বিহারের মানুষজন জেডি(ইউ) এ বিজেপি জোটকেই জিতিয়েছিল। বিজেপি জেডি(ইউ) জোট যখনই ক্ষমতায় থাকে তখনই বিহারে আইন-শৃঙ্খলা থেকে অর্থনৈতিক উন্নতি চরম শিখরে পৌঁছায়।’’ এদিন ইন্ডি জোটকেও বিহার থেকে তোপ দাগেন নাড্ডা, তাঁর মতে, ‘‘তাদের (ইন্ডি জোটের) স্লোগান হল দুর্নীতি বাঁচাও-পরিবার বাঁচাও।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন, জানালেন জেপি নাড্ডা

    Nitish Kumar: এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন, জানালেন জেপি নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই এনডিএ শিবিরে ফিরেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। সকালে আরজেডি জোট থেকে ইস্তফা, বিকালে পুনরায় শপথ। নীতীশের শপথে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি শিবিরে নীতীশের (Nitish Kumar) ফিরে আসাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন। এনডিএ-র নেতৃত্বে নীতীশ কুমার উজ্জ্বল বিহার গঠন করবেন বলেও জানান নাড্ডা। এর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যে ব্যাপকভাবে জিততে চলেছে, তাও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন নাড্ডা। তিনি বলেন, ‘‘আগামী লোকসভায় বিজেপি এনডিএ জোট সব আসনগুলিতেই জয়লাভ করবে।’’ তিনি আরও বলেন, ‘‘বিগত বিধানসভা নির্বাচনে বিহারের মানুষজন জেডি(ইউ) এ বিজেপি জোটকেই জিতিয়েছিল। বিজেপি জেডি(ইউ) জোট যখনই ক্ষমতায় থাকে তখনই বিহারে আইন-শৃঙ্খলা থেকে অর্থনৈতিক উন্নতি চরম শিখরে পৌঁছায়।’’ এদিন ইন্ডি জোটকেও বিহার থেকে তোপ দাগেন নাড্ডা, তাঁর মতে, ‘‘তাদের (ইন্ডি জোটের) স্লোগান হল দুর্নীতি বাঁচাও-পরিবার বাঁচাও।’’ 

    রবিবার নীতীশের প্রতিক্রিয়া

    রবিবার রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, ‘‘আমি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। কিন্তু, দেখলেন তো কী হল। সবারই কোনও না কোনও সমস্যা রয়েছে ওখানে। আমি অনেকদিন ধরে চুপ ছিলাম। এত সমস্যা নিয়ে থাকা যায় না। তাই ইন্ডিয়া জোট আমি ছেড়ে দিলাম।’’

    প্রধানমন্ত্রী ফোন করেন নীতীশকে

    গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমারকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত, বিভিন্ন সমীক্ষাতে ইতিমধ্যে সামনে এসেছে তৃতীয়বারের জন্য মোদি সরকারের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। এরই মধ্যে নীতীশের (Nitish Kumar) এনডিএ শিবিরে ফিরে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তা একদিকে যেমন এনডিএ জোটের জয়কে ত্বরান্বিত করল, অন্যদিকে বড়সড় ভাঙনের মুখে ফেলে দিল ইন্ডি জোটকে। তার কারণ নীতীশই মূল কারিগর ছিলেন ইন্ডি জোটের। গত বছরে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন নীতীশ।

    কী বলছে বিহার বিজেপি?

    নীতীশের (Nitish Kumar) এনডিএ জোটে ফিরে যাওয়ার পরেই বিবৃতি সামনে এসেছে বিহারের রাজ্য বিজেপিরও। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যের সঞ্জয় জয়সওয়াল বলেন, ‘‘বিহারের অবস্থান পশ্চিমবঙ্গের মতো হয়ে যেত। প্রধানমন্ত্রী বিহারের মানুষের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিহারে জঙ্গলরাজ ছিল। সেই অবস্থা যেন ফেরত না আসে তাই দলের তরফে এই পদক্ষেপ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: ‘মোদি, মোদি’ স্লোগানে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

    Nitish Kumar: ‘মোদি, মোদি’ স্লোগানে ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। উল্লেখ্য এদিন সকালেই বিহারের রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন নীতীশ। পাশাপাশি তিনি হাত ধরেন বিজেপির। ইস্তফা দিয়েই তিনি তোপ দেগেছিলেন আরজেডি জোটের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি জানিয়েছিল, নীতীশ কুমারের দলের সঙ্গে বিজেপির পুনরায় জোট হচ্ছে। বিজেপির সমস্ত বিধায়ক বিধানসভায় নীতীশের দলের পাশে থাকবে। এই সরকার সামগ্রিকভাবে বিহারের মানুষের উন্নতির জন্য কাজ করবে। উল্লেখ্য এই নিয়ে নবম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় মোদির নামে বারংবার স্লোগান দিতে দেখা যায় দলের সমর্থকদের।

    ২০০৫ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নীতীশ (Nitish Kumar)

    ২০০৫ সাল থেকে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর প্রথম পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ লালুপ্রসাদ জমানায় বিহারের আইন-শৃঙ্খলার অবনতি সারা দেশে চর্চার বিষয় হয়েছিল। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে তিনি এনডিএ ছাড়েন। কংগ্রেস এবং বামপন্থীদের বাইরে থেকে সমর্থন নিয়ে ২০১৪ সালের নির্বাচন লড়ে নীতীশের (Nitish Kumar) দল। ব্যাপক ভরাডুবি হয় লোকসভাতে জেডি(ইউ)-এর। হারের দায় নিয়ে সেই বছরেই নিজের মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দেন তিনি এবং জিতিন রাম মাঝিকে মুখ্যমন্ত্রী করেন। কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট করে পুনরায় ক্ষমতায় আসেন নীতীশ ২০১৫ সালে। ২০১৭ সালে নীতীশ ফের এনডিএ-তে যোগদান করেন। পরবর্তীকালে ২০২২ সালের অগাস্ট মাসে ফের মহাজোটে সামিল হন তিনি। আগামী বছরের বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পুনরায় আবার মহাজোট ছেড়ে এনডিএ-তে এলেন তিনি।

    মুখ থুবড়ে পড়ল ইন্ডি জোট

    প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডি জোটে প্রথম উদ্যোগ নীতীশ কুমারকে (Nitish Kumar) নিতে দেখা গিয়েছিল। এ সংক্রান্ত আলোচনার জন্য তিনি প্রথমেই আসেন নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান যে নীতীশ কুমারের পুনরায় এনডিএ শিবিরে ফিরে যাওয়াতে চরম ধাক্কা খেল ইন্ডি জোট। সূত্র মারফত জানা গিয়েছে, সকালে বিহারের রাজ্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন দলের সমস্ত বিধায়কও। এর কিছু পরে রাজভবনে পৌঁছান নীতীশ কুমার। 

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: চার দশকেরও বেশি সময় রাজনীতিতে রয়েছেন নীতীশ, কীভাবে হল উত্থান?

    Nitish Kumar: চার দশকেরও বেশি সময় রাজনীতিতে রয়েছেন নীতীশ, কীভাবে হল উত্থান?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বিহারের ক্ষমতায় রয়েছেন জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি নীতীশ কুমার (Nitish Kumar)। এমন একজন মুখ্যমন্ত্রী, যাঁর দল কখনও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিহারে। অথচ বিভিন্ন দলের সমর্থন নিয়েই তিনি বরাবর মুখ্যমন্ত্রী থেকেছেন। ৭২ বছর বয়সী এই নেতা রাজনীতিতে রয়েছেন বিগত চার দশক ধরে।

    ১৯৫১ সালে জন্ম নীতীশের, প্রথমবার বিধায়ক হন ১৯৮৫ সালে

    ১৯৫১ সালের ১ মার্চ পাটনার উপকণ্ঠে বখতিয়ারপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর পিতা ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক, পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামীও। নীতীশ কুমার নিজে প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তাঁর হাতেখড়ি। বিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, যা কিনা বর্তমানে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা নামে, সেখানেই পড়তেন নীতীশ। এই সময় থেকেই তিনি জড়িয়ে পড়েন জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে। সে সময়ে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে তাঁর অন্যতম সহকর্মী ছিলেন লালুপ্রসাদ যাদব এবং বর্তমানে বিজেপি নেতা সুশীলকুমার মোদি। নীতীশ কুমার প্রথমবার বিধায়ক নির্বাচিত হন ১৯৮৫ সালে। সে সময়ে কংগ্রেস বিহারে ব্যাপক ফল করলেও লোকদলের প্রতীকে হারনৌথ আসনটি ধরে রাখতে সমর্থ হন নীতীশ। ঠিক পাঁচ বছর পরেই তিনি সাংসদ হয়ে দিল্লিতে যান। পরবর্তীকালে তিনি জর্জ ফার্নান্ডেজের সঙ্গে সমতা পার্টিতে যোগদান করেন এবং মণ্ডল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীকালে অটলবিহারী বাজপেয়ী সরকারের প্রধানমন্ত্রীত্বে তিনি কেন্দ্রে জোট শরিক হিসেবেও কাজ করেন। সমতা পার্টি পরবর্তীকালে জনতা জলের সঙ্গে মিশে যায়।

    ২০০৫ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন নীতীশ 

    ২০০৫ সাল থেকে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর প্রথম পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ লালপ্রসাদ জমানায় বিহারের আইন-শৃঙ্খলার অবনতি সারা দেশে চর্চার বিষয় হয়েছিল। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে তিনি এনডিএ ছাড়েন। কংগ্রেস এবং বামপন্থীদের বাইরে থেকে সমর্থন নিয়ে ২০১৪ সালের নির্বাচন লড়ে নীতীশের (Nitish Kumar) দল। ব্যাপক ভরাডুবি হয় লোকসভাতে জেডি(ইউ)-এর। হারের দায় নিয়ে সেই বছরেই নিজের মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দেন তিনি এবং জিতিন রাম মাঝিকে মুখ্যমন্ত্রী করেন। কংগ্রেস এবং আরজেডির সঙ্গেজোট করে পুনরায় ক্ষমতায় আসেন নীতীশ ২০১৫ সালে। ২০১৭ সালে নীতীশ ফের এনডিএ-তে যোগদান করেন। পরবর্তীকালে ২০২২ সালের অগাস্ট মাসে ফের মহাজোটে সামিল হন তিনি। আগামী বছরের বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে । তার আগে পুনরায় আবার মহাজোট ছেড়ে এনডিএ-তে এলেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: ইস্তফা দিয়েই ইন্ডি জোটকে নিশানা নীতীশের, কথা প্রধানমন্ত্রীর সঙ্গেও

    Nitish Kumar: ইস্তফা দিয়েই ইন্ডি জোটকে নিশানা নীতীশের, কথা প্রধানমন্ত্রীর সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রীর পদ দেখে রবিবার সকালেই ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার (Nitish Kumar)। বেশ কয়েকদিন ধরেই জল্পনা রটেছিল যে তিনি ফের এনডিএ জোটে ফিরতে চলেছেন, অবশেষে তা সত্যি হল। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন নীতীশ। এরপরেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তোপ দাগেন  ইন্ডি জোটের বিপক্ষেও। নীতীশ বলেন, ‘‘আমি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। কিন্তু, দেখলেন তো কী হল। সবারই কোনও না কোনও সমস্যা রয়েছে ওখানে। আমি অনেকদিন ধরে চুপ ছিলাম। এত সমস্যা নিয়ে থাকা যায় না। তাই ইন্ডিয়া জোট আমি ছেড়ে দিলাম।’’

    প্রধানমন্ত্রী ফোন করলেন নীতীশকে

    সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমারকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত, বিভিন্ন সমীক্ষাতে ইতিমধ্যে সামনে এসেছে তৃতীয়বারের জন্য মোদি সরকারের ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র। এরই মধ্যে নীতীশের (Nitish Kumar) এনডিএ শিবিরে ফিরে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ তা একদিকে যেমন এনডিএ জোটের জয়কে ত্বরান্বিত করল, অন্যদিকে বড়সড় ভাঙনের মুখে ফেলে দিল ইন্ডি জোটকে। তার কারণ নীতীশই মূল কারিগর ছিলেন ইন্ডি জোটের। গত বছরে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন নীতীশ।

    কী বলছে বিহার বিজেপি?

    নীতীশের (Nitish Kumar) এনডিএ জোটে ফিরে যাওয়ার পরেই বিবৃতি সামনে এসেছে বিহারের রাজ্য বিজেপিরও। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যের সঞ্জয় জয়সওয়াল বলেন, ‘‘বিহারের অবস্থান পশ্চিমবঙ্গের মতো হয়ে যেত। প্রধানমন্ত্রী বিহারের মানুষের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিহারে জঙ্গলরাজ ছিল। সেই অবস্থা যেন ফেরত না আসে তাই দলের তরফে এই পদক্ষেপ।’’ বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে রবিবারই বিকাল চারটে নাগাদ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ নিতে পারেন নীতীশ কুমার। তাঁর ডেপুটি পদে বসতে চলেছেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gyanvapi structure: জ্ঞানব্যাপীর পরিকাঠামো হিন্দুদের হাতে দেওয়া হোক, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    Gyanvapi structure: জ্ঞানব্যাপীর পরিকাঠামো হিন্দুদের হাতে দেওয়া হোক, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানব্যাপীর পরিকাঠামো (Gyanvapi structure) হিন্দুদের কাছে হস্তান্তর করার দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদ। প্রসঙ্গত, দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের রিপোর্টে ইতিমধ্যে সামনে এসেছে যে জ্ঞানব্যাপী মসজিদের নিচে রয়েছে একটি বড় হিন্দু মন্দিরের পরিকাঠামো। প্রসঙ্গত, জ্ঞানব্যাপীর মসজিদ নিয়ে গত ডিসেম্বর মাসেই মুখ বন্ধ খামে আদালতে রিপোর্ট জমা দেয় ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ। দিন কয়েক আগেই এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার দাবি জানালেন, যেখানে মসজিদ রয়েছে সেই পরিকাঠামো অন্য কোথাও নির্মাণ করতে এবং ওই স্থান হিন্দুদের হস্তান্তর করতে।

    কী বলছেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি

    প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি আরও বলেন, ‘‘জ্ঞানব্যাপী মসজিদের (Gyanvapi structure) ওজুখানাতে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে এতেই প্রমাণ হয় যে সেটি কোনওভাবেই মসজিদের পরিকাঠামো নয়। এর পাশাপাশি সেই স্থান থেকে জনার্দন, রুদ্র, উমাশ্বর, এই সমস্ত নামের লিপিও উদ্ধার হয়েছে যা যথেষ্ট এটা প্রমাণ করতে যে ওই স্থানে কখনও বড় মন্দির ছিল।’’ এদিন নিজের বিবৃতিতে, উপাসনা আইন ১৯৯১ এরও ব্যাখ্যা করেন অলোক কুমার। তিনি বলেন, ‘‘এই আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী, ওই পরিকাঠামো অবিলম্বে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করা উচিত।’’

    বিশ্ব হিন্দু পরিষদের দাবি

    এর পাশাপাশি দুটি দাবিও রেখেছে বিশ্ব হিন্দু পরিষদ। প্রথমটি হল, হিন্দুদেরকে অনুমতি দেওয়া হোক শিবলিঙ্গের আরাধনা করার জন্য। পাশাপাশি মসজিদ কমিটি যেন শ্রদ্ধা পূর্ণভাবে জ্ঞানব্যাপী মসজিদকে (Gyanvapi structure) অন্য কোথাও সরিয়ে নিয়ে যায় এবং ওই স্থান কাশী বিশ্বনাথ মন্দির সমিতির হাতে দেওয়া হোক। প্রসঙ্গত, গত বছরের ৪ অগাস্ট থেকে প্রত্নতাত্ত্বিক বিভাগ জ্ঞানব্যাপী প্রাঙ্গণে তারা কাজ শুরু করে। তাদের রিপোর্ট ৩ নভেম্বর জমা পড়ে মুখবন্ধ খামে।

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share