Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Nitish Kumar: জল্পনা হল সত্যি, ইস্তফা দিলেন নীতীশ কুমার

    Nitish Kumar: জল্পনা হল সত্যি, ইস্তফা দিলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা চলছিল, তা সত্যিও হল। ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবারই বিহারের রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নীতীশ। জানা গিয়েছে, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার আপাতত নীতীশ কুমারকে (Nitish Kumar) কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন, যতদিন না পর্যন্ত নতুন সরকার তৈরি হচ্ছে।

    কী বললেন নীতীশ কুমার? 

    ইস্তফা দেওয়ার পরে নীতীশ কুমার (Nitish Kumar) যে বিবৃতি দেন তাতে তিনি বলেন, ‘‘আমি বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম এবং এই সরকারের এখানেই শেষ হচ্ছে। পদত্যাগের আগে আমি আমার ঘনিষ্ঠ মহলে পরামর্শ নিয়েছিলাম এবিষয়ে। আমি আগের জোট ছেড়ে নতুন একটি জোটে এসেছিলাম। কিন্তু এখানে পরিস্থিতি অনুকূল ছিল না। তাই আমি ইস্তফা দিলাম।’’ এরপরে তিনি বলেন, ‘‘পরবর্তী পদক্ষেপ আলোচনা করে ঠিক করা হবে।’’ এদিন ইস্তফা দেওয়ার পরে আরজেডি জোটের বিরুদ্ধে তোপ দাগেন নীতীশ কুমার। এবং বলেন, ‘‘জোটে (আরজেডি) কাজ করতে আমার খুবই সমস্যা হচ্ছিল। যখন আমি দলের কর্মী-সমর্থকদের সে কথা জানালাম, তারা তখন আমাকে পরামর্শ দিল ইস্তফা দিতে।’’

    মুখ থুবড়ে পড়ল ইন্ডি জোট

    প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডি জোটে প্রথম উদ্যোগ নীতীশ কুমারকে (Nitish Kumar) নিতে দেখা গিয়েছিল। এ সংক্রান্ত আলোচনার জন্য তিনি প্রথমেই আসেন নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান যে নীতীশ কুমারের পুনরায় এনডিএ শিবিরে ফিরে যাওয়াতে চরম ধাক্কা খেল ইন্ডি জোট। সূত্র মারফত জানা গিয়েছে, সকালে বিহারের রাজ্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে হাজির ছিলেন দলের সমস্ত বিধায়কও। এর কিছু পরে রাজভবনে পৌঁছান নীতীশ কুমার। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেন, ‘‘নীতীশ কুমারের দলের সাথে বিজেপির পুনরায় জোট হচ্ছে। সমস্ত বিজেপির বিধায়ক বিধানসভায় নীতিশের দলের পাশে থাকবে। এবং এই সরকার সামগ্রিকভাবে বিহারের মানুষদের উন্নতির জন্য কাজ করবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Emmanuel Macron: দিল্লিতে কাওয়ালি গানে মাতলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ

    Emmanuel Macron: দিল্লিতে কাওয়ালি গানে মাতলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে ভারত সফরে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ (Emmanuel Macron)কেই বসে বসে কাওয়ালি উপভোগ করতে দেখা গেল। শুক্রবার রাতেই দিল্লির নিজামউদ্দিন দরগা পরিদর্শন করেন তিনি। তখনই তাঁকে কাওয়ালিতে মেতে উঠতে দেখা যায়। ইতিমধ্যে ফরাসি প্রেসিডেন্টের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

    দরগাতে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী

    প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে, শুক্রবারে রাত প্রায় সাড়ে ন’টার একটু পরে নিজামউদ্দিন দরগা পরিদর্শনে যান ফরাসি প্রেসিডেন্ট (Emmanuel Macron) সেখানে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় কাটান তিনি। ওই দরগায় মানুষজনের সঙ্গে আলাপচারিতাও করতে দেখা যায় তাঁকে। সেখানে তাঁর সঙ্গে সারাক্ষণ হাজির ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

    ২৬ জানুয়ারি ইমানুয়েল মাক্রঁর সম্মানে নৈশভোজ দেন রাষ্ট্রপতি

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই নিজামুদ্দিন দরগাতে গিয়েছিলেন ইমানুয়েল মাক্রঁ (Emmanuel Macron) ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে এবার তিনি হাজির ছিলেন এবং কর্তব্যপথের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। চলতি বছরে ফরাসি সেনারও একটি দল কুচকাওয়াজে অংশগ্রহণ করে কর্তব্যপথে। ২৬ জানুয়ারি ফরাসি প্রেসিডেন্টের সম্মানে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। প্রসঙ্গত, ২৬ জানুয়ারি ভারতীয় পড়ুয়াদের জন্য বড় উপহারও ঘোষণা করেন ফরাসি প্রেসিডেন্ট। প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী আগামী কয়েক বছরে ফ্রান্সে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

     

    আরও পড়ুন: পদ্ম শিবিরে ফিরছেন নীতীশ, মন্ত্রিসভায় কারা?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED Summons: বিহারের রাজনৈতিক সংকটের মাঝেই লালু-জায়া রাবড়িদেবীকে তলব ইডির

    ED Summons: বিহারের রাজনৈতিক সংকটের মাঝেই লালু-জায়া রাবড়িদেবীকে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারে রাজনৈতিক সংকট চলছে। আরজেডির জোট ছাড়তে চলেছে নীতীশ কুমার। ঠিক এই আবহে লালু প্রসাদের স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে ফের তলব করল ইডি (ED Summons)। শুধু লালু জায়া নয়, এর পাশাপাশি তাঁর দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অমিত কাটয়াল নামের এক রেল কর্মী, যিনি লালু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, বর্তমানে এই মামলায় জেলে রয়েছেন। গত বছরের নভেম্বর মাসেই গ্রেফতার করা হয় অমিতকে। জানা গিয়েছে, বেআইনিভাবে হওয়া রেলের চাকরিগুলিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। 

    ৯ ফেব্রুয়ারি তলব করা হয়েছে রাবড়ী দেবীকে

    ইডি সূত্রে জানা গিয়েছে, জমির বদলে চাকরি দেওয়ার পুরানো একটি মামলাতেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়েকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি পাটনায় অবস্থিত ইডি-র অফিসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগে লালু প্রসাদ যাদব ও তাঁর পুত্র তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও তলব করেছিল ইডি (ED Summons)।

    ঠিক কী অভিযোগ?

    প্রসঙ্গত, প্রথম ইউপিএ আমলে রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। অভিযোগ ওঠে, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ৫ বছরের মধ্য লালু প্রসাদ যাদব তাঁর ঘনিষ্ঠদের বেআইনিভাবে গ্রুপ ডি পদে প্রচুর জনকে রেলে চাকরি দিয়েছেন। জমির বদলে অনেককে এই চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর পাশাপাশি রেলের সম্পত্তিও আত্মসাৎ করার অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। ইডি (ED Summons) সূত্রে খবর, এই মামলায় লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার সহ আরও ১৪ জনের নাম রয়েছে। এই মামলায় নাম জড়িয়েছে একটি সংস্থারও। যার নাম একে ইনফোসিস প্রাইভেট লিমিটেড।

    আরও পড়ুন: পদ্ম শিবিরে ফিরছেন নীতীশ, মন্ত্রিসভায় কারা?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: যুবকরাই দেশ গড়ার কারিগর, জানালেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: যুবকরাই দেশ গড়ার কারিগর, জানালেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী (PM Modi)  শনিবার বলেন, ‘‘তাঁর সরকার নারী সশক্তিকরণ এবং যুবকদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। কারণ এর মাধ্যমেই উন্নত ভারতের স্বপ্ন পূরণ হবে।’’ শনিবার তিনি যোগ দেন এনসিসির একটি বার্ষিক অনুষ্ঠানে। এবং সেখানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, ‘‘আপনারাই হলেন আগামী ভারতের কারিগর। নারী শক্তি আগে শুধুমাত্র সাংস্কৃতিক যে কোনও অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে তাঁরা নিজেদের প্রতিভা স্বাক্ষর রাখছেন প্রতিটি ক্ষেত্রে।’’ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান তাঁদেরকে উৎসর্গ করা হয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রী (PM Modi)।

    নিরাপত্তা বাহিনীতে ১০ বছরে দ্বিগুণ বেড়েছে নারী সদস্য সংখ্যা 

    কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে নারী সংখ্যা গত ১০ বছরে দ্বিগুণ বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর সরকারের আমলে একটি ডিজিটাল বিপ্লব হয়েছে, এমনটা বলেন প্রধানমন্ত্রী। এবং এই ডিজিটাল বিপ্লবের মাধ্যমেই যুবকদের যেকোনও ধরনের সৃজনশীলতা প্রকাশ করা সহজ হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মতে, বিগত এক দশক আগে মানুষ সীমাবদ্ধ ছিল ২জি এবং ৩জি-তে কিন্তু বর্তমানে ৫জি এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এ পৌঁছেছে দেশের সব গ্রামে।

    ভাইব্রান্ট ভিলেজ কর্মসূচি 

    গ্রামের উন্নয়নের জন্য তাঁর সরকার সদা ব্যস্ত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বেশ কিছু ক্ষেত্রে গ্রামগুলিকেই পর্যটন শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। তাঁর সরকার ভাইব্র্যান্ট ভিলেজ কর্মসূচিও নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর মতে, ভারতবর্ষে রয়েছে সব থেকে বড় স্টার্টআপ ইকোসিস্টেম। ১ লাখ ২৫ হাজার স্টার্ট আপ রয়েছে ভারতে। ১০০টিরও বেশি ইউনিকর্ন রয়েছে।

     

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা ভোট, ইলেকশন ইন-চার্জ ঘোষণা নাড্ডার, বাংলার দায়িত্বে কে?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indo–Myanmar Border: পাকিস্তান, বাংলাদেশের পরে মায়ানমার সীমান্তে বসছে কাঁটাতারের বেড়া

    Indo–Myanmar Border: পাকিস্তান, বাংলাদেশের পরে মায়ানমার সীমান্তে বসছে কাঁটাতারের বেড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা মতো এবার বেড়া বসছে ভারত মায়ানমার সীমান্তে (Indo–Myanmar Border)। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত এই সীমান্তে কোনও বেড়া ছিল না। পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডারেই ছিল বেড়া। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের জঙ্গল ঘেরা মায়ানমারের দুর্গম সীমান্তে বেড়া দেওয়ার কাজের বরাত দেওয়া হয়েছে একটি রাষ্ট্রের সংস্থাকে। যার নাম, ‘বর্ডার রোডস অর্গানাইজেশন’। ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চলের বেশিরভাগ সড়ক এবং পরিকাঠামো নির্মাণের দায়িত্বে রয়েছে এই সংস্থা। সাধারণভাবে ভারতীয় সেনার এক উচ্চ পদস্থ আধিকারিককে ‘বর্ডার রোড অর্গানাইজেশন’- এর দায়িত্ব দেওয়া হয়।

    গত সপ্তাহেই ইঙ্গিত দেন অমিত শাহ 

    প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর-পূর্ব সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের তেজপুরে সভায় তিনি জানিয়েছিলেন, মায়ানমার সীমান্তকে কাঁটাতার দিয়ে ঘেরা হবে। আবার গুয়াহাটিতে অসম পুলিশের একটি কর্মসূচিতে অমিত শাহ নিজের বক্তব্যে বলেন, “বাংলাদেশ সীমান্তের (Indo–Myanmar Border) মতোই মায়ানমার সীমান্তকে সুরক্ষিত করা হবে।” একই সঙ্গে তিনি বলেন, “অসমের সমস্ত বন্ধুকে জানাতে চাই, নরেন্দ্র মোদীর সরকার সিদ্ধান্ত নিয়েছে, মায়ানমার সীমান্ত ধরে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।”

    মায়ানমারের অনুপ্রবেশ কেন্দ্রের কাছে চিন্তার বিষয়

    জানা গিয়েছে, মায়ানমারে বর্তমানে যে সামরিক জুন্টা সরকার চলছে, সেই সরকারের সঙ্গে তিন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। শুরু হয়েছে গৃহযুদ্ধ। এর ফলে অসংখ্য শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন। এটাই কেন্দ্রের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, মায়ানমার সীমান্তের (Indo–Myanmar Border) কয়েকটি এলাকায় ইতিমধ্যে বেড়া বসানোর কাজ শুরুও হয়ে গিয়েছে। মণিপুরের দশ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর কাজ প্রায় শেষের দিকে চলছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ভারতের সঙ্গে মায়ানমারের স্থল সীমান্ত রয়েছে ১ হাজার ৬৪৩ কিলোমিটার। মায়ানমারের সীমান্তে (Indo–Myanmar Border) ভারতের রাজ্যগুলি হল নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং মণিপুর।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন’’, নতুন ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান

    PM Modi: ‘‘ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন’’, নতুন ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘নমো নব মতদাতা সম্মেলন’-এ প্রথমবার ভোটার হয়েছেন যাঁরা, তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। জাতীয় ভোটার দিবসের দিনেই নিজের ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষকে ১০-১২ বছর আগেই আমার সরকার টেনে তুলতে পেরেছে।’’ নতুন ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান, ‘‘ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা ভোট দিন।’’

    দেশগঠনে যুবসমাজের ভূমিকা

    বৃহস্পতিবারের ভাষণে প্রধানমন্ত্রী (PM Modi) জানান যে, যুবকদের ভূমিকা রয়েছে নতুন ভারত গঠন করার জন্য। তিনি বলেন, ‘‘আপনারা এখন ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। আগামী ২৫ বছর আপনারা নির্ণয় করবেন ভারত এবং নিজেদের ভবিষ্যৎ।’’ প্রসঙ্গত, নতুন ভোটারদের এই সম্মেলন সারা দেশব্যাপী আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চা।

    নতুন ভোটারদের উদ্দেশে প্রধানমন্ত্রীর (PM Modi) বার্তা-এক নজরে

    ১) দেশে যখন সংখ্যাগরিষ্ঠ একটি সরকার তৈরি হয় তখন সেই সরকারের নীতি প্রণয়নে সুবিধা হয়।

    ২) বিশ্ব নেতাদের সঙ্গে যখন আমি আলাপচারিতা করি, তখন আমি মনে করি, আমি একা নই আমার সঙ্গে ১৪০ কোটি ভারতীয় রয়েছেন।

    ৩) বর্তমান বিশ্বে ভারতের পাসপোর্ট গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানুষজন এখন কথা বলছে দেশের সাফল্যগাথার এবং দুর্নীতিমুক্ত ভারতের।

    ৪) বর্তমান বিশ্বে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আগামী দিনে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে।

    ৫) নতুন ভোটারদের সেই শক্তি রয়েছে, যার দ্বারা তাঁরা পরিবারতন্ত্রকে পরাস্ত করতে পারেন।

    ৬) এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষ এখন স্বর্ণযুগের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এমন সময় ভোটার হয়েছেন যে আগামী ২৬ জানুয়ারি ভারত তার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করবে।

    ৭) ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন। আপনার একটা ভোট ভারতকে আগামী দিনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে পারে। একটি স্থায়ী সরকার আপনারা তৈরি করতে পারেন।

    ৮) দেশের এত নতুন ভোটদাদাদের সঙ্গে আমার (PM Modi) এই আলাপচারিতা প্রথম। বিশ্বের যে কোনও রাজনৈতিক নেতার ক্ষেত্রে এমন সুযোগ প্রথম।

    ৯) নতুন ভোটাররা ভারতের ভাগ্য নির্ধারণ করবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Online Game: অনলাইনে গেমে আসক্ত! সতর্ক হোন, আর্জি স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম বিভাগের

    Online Game: অনলাইনে গেমে আসক্ত! সতর্ক হোন, আর্জি স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম বিভাগের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইনে (Online Games) গেম খেললে সতর্ক হোন। অনলাইন গেমের আড়ালে আর্থিক প্রতারণার ফাঁদ নতুন বিষয় নয়। অনেকেই এই ফাঁদে পড়ে যান নিজের অজান্তেই। তাই অনলাইনে গেম খেলার নেশা থাকলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন, বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

    অচেনা লোকের সঙ্গে তথ্য শেয়ার নয়

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম বিভাগের তরফে জানানো হয়েছে, অনলাইনে গেম খেলার সময় কোনও ব্যক্তিগত তথ্য গেমিং অ্যাপ বা মাধ্যমে শেয়ার করা উচিত নয়। ইউজাররা নিজের নামের পরিবর্তে অন্য নাম দিয়ে খেলুন। অন্যান্য কোনও ব্যক্তিগত তথ্যও অনলাইন গেমিং মাধ্যমে ফাঁস করা ঠিক নয়। এর ফলে বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হতে পারেন একজন গেমার। 

    প্রলোভনে পা দেবেন না

    অনলাইন গেম খেলতে গেলে গেমিং প্ল্যাটফর্মে অনেকের সঙ্গেই আপনার আলাপ হতে পারে যাঁরা আপনার পূর্বপরিচিত নন। ভার্চুয়াল ওয়ার্ল্ডে পরিচয় হওয়া এই গেমাররা আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারে। তারা একাধিক এমন স্কিমের কথা বলবে যার মাধ্যমে আপনি সহজে টাকা উপার্জ করতে পারবেন। এই ফাঁদে পা দিলে বিপদ অনিবার্য।

    আরও পড়ুন: ফোকাস নারী ক্ষমতায়ন, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘটবে অনেক ‘প্রথম’

    বাচ্চাদের বিষয়ে সতর্ক

    বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন গেম বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয়। এই গেমগুলি খেলার সময় ছোট বাচ্চারা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেগুলি সমাধান করতে পারলে তাদের খুবই আনন্দ লাগে। স্বাভাবিক ভাবেই শিশুরা তখন এধরণের আরো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবার জন্য আরো উৎসাহী হয়ে পড়ে। এইভাবে তারা ক্রমশ অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। বর্তমানে পার্সনাল কম্পিউটার, মোবাইল ফোন – সর্বত্র অনলাইন গেমের সন্ধান মেলে। এর ফলে শিশুরা সহজেই এই খেলাগুলির সন্ধান পায়। তার ফলে তাদের পড়াশোনা এবং সামাজিক জীবন ক্ষতিগ্রস্থ হয়। এক্ষেত্রে অভিভাবকদের সতর্ক হওয়ার কথা বলা হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: মার্চ পর্যন্ত মন্ত্রীদের অযোধ্যা না যাওয়ার পরামর্শ মোদির, কেন জানেন?

    Ram Mandir: মার্চ পর্যন্ত মন্ত্রীদের অযোধ্যা না যাওয়ার পরামর্শ মোদির, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। ২৩ জানুয়ারি মঙ্গলবার থেকে ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে সেখানকার প্রশাসন এবং রাম মন্দির কমিটি। এই অবস্থায় যাতে কোনও সাধারণ ভক্তের সমস্যা না হয়, তাই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের আগামী মার্চ মাস পর্যন্ত রাম মন্দির দর্শনে না যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতিরিক্ত ভিড়ের সময় জনসাধারণের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেজন্যই এই আবেদন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমন কথা জানান প্রধানমন্ত্রী

    সূত্রের খবর, বুধবারই মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানেই রাম মন্দিরের (Ram Mandir) ভিআইপিদের নিরাপত্তার যে প্রোটোকল, সেটি তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ভিআইপিরা যখন বালক রামের দর্শনে যাবেন তখন বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। তার ফলে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। তাই আপাতত মার্চ মাস পর্যন্ত অযোধ্যা সফর না করার আবেদন জানিয়েছেন তিনি। মার্চ মাসের পর মন্ত্রীদের অযোধ্যা যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: ফোকাস নারী ক্ষমতায়ন, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘটবে অনেক ‘প্রথম’

    ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে প্রশাসন

    প্রসঙ্গত, বালক রামের দর্শন ঘিরে মঙ্গলবার পাঁচ লাখ মানুষের সমাগম হয়েছিল অযোধ্যায়। এমনটাই জানা গিয়েছে। বুধবার, দ্বিতীয় দিন প্রায় ৩ লাখ ভক্তের আগমন ঘটে। এদিনও সকালের দিকে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় মন্দির কর্তৃপক্ষ থেকে পুলিশ-প্রশাসনের। ভিড় বেশি, কিন্তু বালক রামের দর্শনের সময় কম ছিল। বেলা যত বেড়েছে বাড়তে থেকেছে ভিড়ও। ভিড় সামলাতে লাঠি উঁচিয়ে কিছু সময় তেড়ে যেতে দেখা গিয়েছে পুলিশকেও। এই আবহে সাধারণ ভক্তদের (Ram Mandir) কোনওরকম অসুবিধা-বাধার সম্মুখীন যাতে না হতে হয়, সেজন্যই মন্ত্রীদের মার্চ মাস পর্যন্ত অযোধ্যা না যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বালক রাম দর্শনের সময় বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balak Ram: অযোধ্যায় উপচে পড়ছে ভিড়, বালক রামের দর্শনের সময়সীমা বাড়ল

    Balak Ram: অযোধ্যায় উপচে পড়ছে ভিড়, বালক রামের দর্শনের সময়সীমা বাড়ল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই হয়েছে রাম মন্দিরের উদ্বোধন। পরদিন ২৩ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য মন্দিরের গেট খুলে গিয়েছে। প্রথম দিন থেকেই রাম (Balak Ram) ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তাই এবার বালক রামের দর্শনের সময় বাড়ানো হল। বুধবার থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। অন্যদিকে, ভিড় এড়াতেও কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

    বালক রামের দর্শনের নতুন সময়

    রাম মন্দির (Balak Ram) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত বালক রামের দর্শন করা যাবে। অর্থাৎ কেবল ভোগদান ও সন্ধ্যা আরতির সময় মন্দিরের মূল দরজা সাধারণের জন্য বন্ধ থাকবে। ভিড়ের চাপ সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ২ দিন সন্ধ্যে ৭টা পর্যন্ত বিগ্রহ দর্শন করতে পারছিলেন দর্শনার্থীরা। কিন্তু, ভিড়ের চাপ সামাল দিতে এবার এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

    আরও পড়ুন: ফোকাস নারী ক্ষমতায়ন, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ঘটবে অনেক ‘প্রথম’

    ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা

    হিসেব বলছে, বালক রামের (Balak Ram) দর্শন করতে প্রথম দিন প্রায় ৫ লাখ ভক্তের সমাগম হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে। শেষ পর্যন্ত সকলে দর্শনও করতে পারেননি। সেদিন ৩ লাখ ভক্ত পুজো দিতে পেরেছেন বলে রাম মন্দির সূত্রে খবর। তারপর বুধবার, দ্বিতীয় দিন প্রায় ৩ লাখ ভক্তের আগমন ঘটে। এদিনও সকালের দিকে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় মন্দির কর্তৃপক্ষ থেকে পুলিশ-প্রশাসনেরও। ভিড় বেশি, কিন্তু বালক রামের দর্শনের সময় কম ছিল। তাই বালক রাম দর্শনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল যোগী সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: জানেন কি? অযোধ্যার মন্দিরে থাকছে রামলালার ৩টে মূর্তি

    Ram Mandir: জানেন কি? অযোধ্যার মন্দিরে থাকছে রামলালার ৩টে মূর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারে অযোধ্যার মন্দিরের (Ram Mandir)  গর্ভগৃহে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি কৃষ্ণ শিলার মূর্তি স্থান পেয়েছে মন্দিরে। জানা গিয়েছে, অরুণ যোগীরাজ স্থানীয় একটি ফার্ম হাউস থেকেই এই শিলাটি সংগ্রহ করেন। মোট তিনটি মূর্তির মধ্য়ে বাছা হয় অরুণ যোগীরাজের মূর্তিকে। জানা গিয়েছে, বাকি দুই বিগ্রহ গর্ভগৃহে না থাকলেও নতুন মন্দিরেই রাখা হবে। দুটি বিগ্রহ ইতিমধ্যে সামনে এসেছে।

    বাকি দুই মূর্তি

    শ্বেত পাথরের এই বিগ্রহটি তৈরি করেছেন শিল্পী সত্যনারায়ণ পাণ্ডে। অন্য আর একটি বিগ্রহ তৈরি করেছেন কর্নাটকের শিল্পী গণেশ ভট্ট। দুই শিল্পী অবশ্য কোনওভাবেই হতাশ নন। এমন কাজের সুযোগ পেয়ে তাঁরা খুশি। এমনটাই জানিয়েছেন তাঁরা। রাম মন্দির (Ram Mandir)  নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ওই দুই মূর্তিও মন্দিরে রাখা হবে।

    গর্ভগৃহে অধিষ্ঠিত মূর্তি ৩০০ বছরের পুরনো

    প্রায় ৩০০ কোটি বছরেরও পুরনো এই শিলার তৈরি মূর্তি স্থান পেল রাম মন্দিরের গর্ভগৃহে। বেঙ্গালুরুর ন্যাশনাল ইনসস্টিটিউট অফ রক মেকানিক্সের ডিরেক্টর এইচএস ভেঙ্কটেশই জানাচ্ছেন শিলার বয়স। মূর্তি (Ram Mandir) খোদাইয়ের আগে এই প্রতিষ্ঠানেই পরীক্ষা করা হয়েছিল শিলার বয়স। তখনই জানা যায় প্রস্তরখণ্ডটির প্রাচীনত্ব সম্পর্কে। ভেঙ্কটেশ বলেন, “এই পাথর দারুন টেকসই। জলবায়ুর পরিবর্তন সহনশীল। সাধারণভাবে রক্ষণাবেক্ষণ করলেই হাজার বছর টিকে থাকবে।”

    রাম মন্দির

    যে মন্দিরে ২২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান রাম, সেই মন্দিরটিও তৈরি হয়েছে সব চেয়ে দামি পাথরে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মন্দিরের আয়ু বাড়াতে। কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, “মন্দিরের আয়ু যাতে হাজার বছর হয়, সেভাবেই ডিজাইন করা হয়েছে।” বিগ্রহের পাথর আনা হয়েছে মাইসুরু জেলার জয়াপুরা হোবলি জেলা থেকে। ভারতের এই অঞ্চলেই মেলে সব চেয়ে উচ্চ মানের গ্রানাইট পাথর। পাথরটি প্রাক ক্যাম্ব্রিয়ান যুগের। চারশো কোটি বছর আগে সূচনা হয়েছিল যে যুগের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share