Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sanjay Nirupam: কংগ্রেস থেকে ছ’বছরের জন্য বহিষ্কার সঞ্জয় নিরুপম, যোগ দিচ্ছেন শিন্ডে-শিবিরে?

    Sanjay Nirupam: কংগ্রেস থেকে ছ’বছরের জন্য বহিষ্কার সঞ্জয় নিরুপম, যোগ দিচ্ছেন শিন্ডে-শিবিরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে দল থেকে বহিষ্কার করা হল মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় নিরুপম (Sanjay Nirupam)। ছ’বছরের জন্য বহিষ্কার করা হয়েছে তাঁকে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের তারকা প্রচারক তালিকা থেকে আগেই বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এবার করা হল বহিষ্কার। মুম্বইয়ে আসন সমঝোতা নিয়ে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার আচরণে ক্ষুব্ধ নিরুপম প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করেছিলেন। তার জেরেই বহিষ্কার করা হল তাঁকে।

    কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে অশান্তি! (Sanjay Nirupam) 

    মুম্বইয়ের একটি আসনে কংগ্রেসের প্রার্থী হতে চেয়েছিলেন নিরুপম (Sanjay Nirupam)। আপত্তি জানায় উদ্ধবের দল। তার পরেই উদ্ধবের বিরুদ্ধে খাদ্য দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। এর পরেই পদক্ষেপ করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রথম জীবনে বালাসাহেব ঠাকরের শিবসেনা দল করতেন নিরুপম। পরে যোগ দেন কংগ্রেসে। প্রথমে রাজ্যসভা ও ২০০৯ সালে মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ হন তিনি। ২০১৪ ও তার পরের লোকসভা নির্বাচনে গোহারা হারেন নিরুপম। তার পরেও দলে তাঁর গুরুত্ব বিশেষ কমছিল না। দিন কয়েক আগে প্রকাশ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করায় বহিষ্কার করা হয় তাঁকে।

    শিন্ডে শিবিরে যোগ দিচ্ছেন নিরুপম?

    জানা গিয়েছে, কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে খবর পেয়েই শিন্ডে শিবিরের সঙ্গে যোগাযোগ করেন নিরুপম। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শিন্ডে শিবিরেই যোগ দিচ্ছেন নিরুপম। যদিও এ ব্যাপারে তিনি নিজে কিছু বলেননি। মুম্বইয়ের একটি আসন থেকে শিন্ডের দল নিরুপমকে টিকিট দেবে বলেও জল্পনা ছড়িয়েছে। জল্পনার কারণও রয়েছে, কারণ মুম্বইয়ের ওই আসনে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি শিন্ডে শিবির (Sanjay Nirupam)।

    আরও পড়ুুন: কেন বিজেপিতে? ‘কৈফিয়ত’ দিলেন অভিজিৎ, কী লিখলেন জানেন?

    প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে উত্তর-পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিরুপম। সেবার তিনি পরাস্ত করেছিলেন শিন্ডে শিবিরের প্রার্থীকে। এবার সেই শিন্ডে শিবিরেই নাম লেখাচ্ছেন তিনি। কংগ্রেসের প্রচারকের তালিকা থেকে বাদ পড়ার পরেও গ্র্যান্ড ওল্ড পার্টিকে একহাত নিয়েছিলেন নিরুপম। বলেছিলেন, “নিজেকে বাঁচানোর জন্য নিজের কর্মশক্তি ব্যবহার করা উচিত ওদের (কংগ্রেসের)। কারণ চরম আর্থিক সঙ্কটের মুখে রয়েছে কংগ্রেস। আমি দলকে যে সময়সীমা বেঁধে দিয়েছিলাম, সেটার মেয়াদ আজ (বুধবার) শেষ হল। আগামিকাল (বৃহস্পতিবার) আমার পরবর্তী পদক্ষেপের বিষয়ে করব (Sanjay Nirupam)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Vijender Singh: অলিম্পিক্সে পদক জয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র কংগ্রেস ছেড়ে বিজেপিতে

    Vijender Singh: অলিম্পিক্সে পদক জয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র কংগ্রেস ছেড়ে বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ১৯ তারিখে শুরু হচ্ছে দেশের প্রথম দফার লোকসভা ভোট। তার আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিক্সের পদক জয়ী প্রথম ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং। বুধবারই দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের হাত ধরে তিনি পদ্ম শিবিরে সামিল হন। বিজেপিতে যোগ দিয়ে বিজেন্দ্র সিং (Vijender Singh) বলেন, ‘‘দেশ এবং দেশবাসী স্বার্থে কাজ করতে চাই, তাই এমন সিদ্ধান্ত।’’ প্রসঙ্গত ২০০৮ সালের অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল বেজিংয়ে। সেখানেই ব্রোঞ্জ পদক জেতেন বক্সার বিজেন্দ্র সিং। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তিনি কংগ্রেসের যোগ দিয়েছিলেন।

    ২০১০ সালে পদ্মশ্রী পুরস্কার পান বিজেন্দ্র

    হরিয়ানার বাসিন্দা বিজেন্দ্র সিংকে (Vijender Singh) দক্ষিণ দিল্লিতে প্রার্থী করে কংগ্রেস। ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে তার ভরাডুবি হয়। তৃতীয় স্থানে নেমে যান তিনি। বিজেপির রমেশ বিধুরি, আম আদ আদমি পার্টির রাঘব চাড্ডার পরে তৃতীয় স্থানে নেমে যান বিজেন্দ্র সিং। তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও লাভ করেছেন। ২০১০ সালেই তিনি পান পদ্মশ্রী পুরস্কার। কংগ্রেস সূত্রে খবর মিলেছিল, ২০২৪ সালে নির্বাচনে মথুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা ছিল বিজেন্দ্রর। কিন্তু এদিন সেই সমস্ত পরিকল্পনাতে জল ঢেলে দিলেন বিজেন্দ্র নিজেই।

    কী বললেন বিজেন্দ্র সিং?

    বিজেপিতে যোগ দিয়ে বিজেন্দ্র (Vijender Singh) বলেন, ‘‘হ্যাঁ, আমি ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েছিলাম। আমি চাই দেখের উন্নয়নের জন্য কিছু করতে। তাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভালো করতে চাই আমি।’’কুস্তিগীরদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বক্সার বলেন, ‘‘আমি সর্বদা ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলে এসেছি। এখনও তাই করব। ভারতীয় জনতা পার্টিতে থাকলে আমি দেশের খেলোয়াড়দের আরও উন্নতি করতে পারব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: ভোটার কার্ড ছাড়াও এগুলি দেখিয়ে ভোট দিতে পারবেন, জেনে নিন কমিশনের নিয়ম

    Loksabha Election 2024: ভোটার কার্ড ছাড়াও এগুলি দেখিয়ে ভোট দিতে পারবেন, জেনে নিন কমিশনের নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, ভোটার আইডি কার্ড না-থাকলেও ভোট দেওয়া যাবে৷ সেক্ষেত্রে ভোটার তালিকায় নিজের নাম আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে৷ তালিকায় নাম থাকলে ভোটার কার্ড ছাড়াও ভোট দেওয়া যাবে৷ ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। এবারও ভোট হবে সাত দফায়। ১ জুন শেষ দফার ভোট।

    কী কী নিয়ে ভোট দিতে যাবেন

    নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোট দানের জন্য পরিচিতি প্রমাণের ক্ষেত্রে যে কোনও একটি অনুমোদিত নথি বা পরিচয়পত্র সঙ্গে রাখুন। কাছে রাখতে পারেন ভোটারদের সচিত্র পরিচয়পত্র (এপিক), আধার কার্ড, প্যান কার্ড, চাকরির পরিচয়পত্র, শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের বিশেষ পরিচয় পত্র (UDID), ফোটো সহ ব্যাঙ্ক বা ডাকঘরের পাসবই, স্বাস্থ্যবিমার স্মার্টকার্ড (শ্রম মন্ত্রক), ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এন পি আর-এর অধীনে আর জি আই প্রদত্ত স্মার্টকার্ড, পেনশনের নথি, এম এন আর ই জি এ-জব কার্ড প্রভৃতি। ভোটার তালিকায় নাম থাকলে এই পরিচয় পত্রগুলির মধ্যে যে কোনও একটি সঙ্গে থাকলেই আপনি ভোট দিতে যেতে পারবেন।

    আরও পড়ুন: বেড়াতে যাবেন, বিয়ের মরশুম! সামনে নির্বাচন জানেন কত নগদ রাখতে পারবেন সঙ্গে?

    ভোটার তালিকায় নাম না থাকলে

    ভোটার হিসাবে নাম নথিভুক্তিকরণের জন্য যে কোনও ভারতীয় নাগরিককে অনলাইন বা অফলাইনে 6 নম্বর ফর্মটি পূরণ করতে হবে৷ অনলাইনে 6 নম্বর ফর্ম পূরণ-নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে (https://voters.eci.gov.in) গিয়ে ৬ নম্বর ফর্ম পাওয়া যাবে৷ এখানে তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে ধাপে ধাপে ফর্মটি পূরণ করতে হবে৷ অফলাইনে ৬ নম্বর ফর্মটি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে৷ এখানেও প্রয়োজনীয় তথ্য লিখে নথি-সহ জমা দিতে হবে ৷ পরে ওই ভোটারের কাছে ডাকযোগে ভোটার আইডি কার্ড পৌঁছে যাবে৷ আবার আধিকারিকদের কার্যালয়ে গিয়েও কার্ডটি মিলতে পারে ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CGHS-ABHA Link: সিজিএইচএস-এবিএইচএ আইডি সংযুক্তিকরণের কাজ বাধ্যতামূলক, জানাল কেন্দ্র

    CGHS-ABHA Link: সিজিএইচএস-এবিএইচএ আইডি সংযুক্তিকরণের কাজ বাধ্যতামূলক, জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: এপ্রিলের তিরিশ তারিখের মধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিম বেনিফিশিয়ারি আইডির সঙ্গে আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট আইডি সংযোগ (CGHS-ABHA Link) করতে হবে। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

    শেষ করতে হবে ৩০ এপ্রিলের মধ্যে (CGHS-ABHA Link)

    সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে পয়লা এপ্রিল। শেষ হবে চলতি মাসেরই ৩০ তারিখে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, এটা স্থির করা হয়েছে যে সিজিএইচএস বেনিফিশিয়ারি আইডির সঙ্গে এবিএইচএ আইডি সংযুক্তিকরণের কাজ বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে ৩০ এপ্রিলের মধ্যে। সিজিএইচএস বেনিফিশিয়ারি (CGHS-ABHA Link) যাঁরা রয়েছেন, তাঁদের এই কাজটি করতেই হবে। সিজিএইচএস বেনিফিশিয়ারি আইডির সঙ্গে এবিএইচএ আইডি সংযুক্তিকরণের কাজ শেষ হলে হেল্থ কেয়ার সার্ভিসের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আরও সমৃদ্ধশালী হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রেকর্ড থাকবে সরকারের নখদর্পণে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিমের উপভোক্তাদের যাতে ডিজিটালি চিহ্নিত করা যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিমের উপভোক্তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালি রাখা থাকবে।

    সিজিএইচএস

    সিজিএইচএস চালু হয়েছিল ১৯৫৪ সালে। সরকারি কর্মীদের নিখরচায় ওষুধ এবং চিকিৎসা পরিষেবা দিতেই কেন্দ্র এই প্রকল্প শুরু করেছিল। সরকারি কর্মীদের পাশাপাশি এই পরিষেবা পান সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাও। কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পোষ্যরাও এই প্রকল্পের সুবিধা ভোগ করেন। দেশের ৭৫টি শহরে ৪১ লাখেরও বেশি সরকারি কর্মী কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এই সুযোগ পান। সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিমের বৈশিষ্ট্যগুলি হল, থাকার ব্যবস্থা সহ ডিসপেনসারি সার্ভিস, বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশনের সুবিধা, ইসিজি, এক্সরের মতো ল্যাবরেটরি পরীক্ষা, হাসপাতালে ভর্তি, ওষুধ ও অন্যান্য মেডিক্যাল সরবরাহ, বেনিফিশিয়ারিদের স্বাস্থ্য শিক্ষা, মেটারনিটি এবং চাইল্ড কেয়ার, পরিবার কল্যাণ সেবা (CGHS-ABHA Link)।

    আরও পড়ুুন: পাখির চোখ বাংলা, বিজেপির পালে ঝড় তুলতে বাংলার আসরে মোদি-শাহ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: বেড়াতে যাবেন, বিয়ের মরশুম! সামনে নির্বাচন, জানেন কত নগদ রাখতে পারবেন সঙ্গে?

    Lok Sabha Election 2024: বেড়াতে যাবেন, বিয়ের মরশুম! সামনে নির্বাচন, জানেন কত নগদ রাখতে পারবেন সঙ্গে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আসন্ন নির্বাচনকে স্বচ্ছ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নগদ অর্থ উদ্ধার করছে কমিশন (Election Commission) ও পুলিশ। এতে বিপাকে পড়ছেন পর্যটক থেকে সাধারণ মানুষ। তাই মানুষের স্বার্থে বুধবার বেশ কিছু সিদ্ধান্ত নিল জাতীয় নির্কবাচন মিশন। বৈধ নথি থাকলে পর্যটকদের কাছ থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করা যাবে না। বুধবার এমন নির্দেশই দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটের প্রার্থীরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা নিজেদের সঙ্গে রাখতে পারবেন। 

    কমিশনের নির্দেশিকা

    ১৬ মার্চ থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। নির্বাচনী (Lok Sabha Election 2024) আচরণবিধিতে একাধিক বিষয়ে বিধিনিষেধ রয়েছে। নির্ধারিত সীমার চেয়ে বেশি নগদ আপনার কাছে থাকলে জেলও হতে পারে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আচরণবিধি চলাকালীন যে কোনও ব্যক্তি ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ রাখতে পারেন নিজের কাছে। যদি ৫০ হাজার টাকার বেশি নগদ থাকে তাহলে সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেন। 

    পর্যটকদের অসুবিধা

    নগদ টাকা কাছে রাখায় অনেক সময়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের। ঘোরার জন্য কাছে রাখা টাকাও মাঝেমধ্যেই চেকিংয়ের সময়ে বাজেয়াপ্ত হচ্ছে। পর্যটকদের কাছ থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করার ক্ষেত্রে কমিশন কিছু নির্দেশিকা জারি করল। কমিশন (Election Commission) জানিয়েছে, পর্যটকদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদ বাজেয়াপ্ত সংক্রান্ত বিষয়ে কোনও পর্যটক অসুবিধায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিককে বিষয়টি নিষ্পত্তি করতে হবে বলেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    আরও পড়ুন: সশরীরে হাজিরার হুমকি, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ডেডলাইন

    কমিশনের নয়া নিয়ম

    যদি নির্বাচনের (Lok Sabha Election 2024) সময় বিয়ের মরশুম চলে ও কোনও ব্যক্তির কাছে নগদ ৫০ হাজার টাকার বেশি অর্থ থাকে, তবে তাঁর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি আবশ্যিক। এর জন্য কিছু প্রয়োজনীয় শর্ত রয়েছে। কমপক্ষে তিনটি নথি থাকতে হবে। এর মধ্যে একটি হল অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে। একই সঙ্গে অর্থের লেনদেন সংক্রান্ত সার্টিফিকেট থাকাও আবশ্যক। ব্যাঙ্ক থেকে টাকা তোলার স্লিপ বা মেসেজের মতো টাকা তোলার প্রমাণ থাকতে হবে, যাতে সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তল্লাশির সময় জানতে পারেন নগদের উৎস কী। এই টাকা কোথায় ব্যবহার করা হবে তার প্রমাণও থাকতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Total Solar Eclipse: বিরল মহাজাগতিক দৃশ্য! ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ-মাঝ আকাশে একসাথে শুক্র-বৃহস্পতি

    Total Solar Eclipse: বিরল মহাজাগতিক দৃশ্য! ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ-মাঝ আকাশে একসাথে শুক্র-বৃহস্পতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভর দুপুরেই অন্ধকার নেমে আসবে চারিদিকে। কারন ৫০ বছর পর বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ(Total Solar Eclipse) হতে চলেছে। গ্রহণের সময় চাঁদ ঢেকে ফেলবে সূর্যকে। দিনের আলো খুব কম পৌঁছবে পৃথিবীতে। এপ্রিলের শুরুতে বছরের প্রথম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ(Total Solar Eclipse) হতে চলেছে।  মনে করা হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ ৭.৫মিনিট স্থায়ী হবে। পৃথিবীর(earth) পশ্চিম গোলার্ধের বেশ কিছু এলাকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে।  

    কোথায় কখন দেখা যাবে গ্রহণ?

    জানা গেছে, আগামী ৮ এপ্রিল, দুপুরে এই সূর্যগ্রহণ শুরু হবে৷ তবে ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার কোনও আশা নেই। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয়(pacific ocean) উপকূল থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিট নাগাদ সর্বপ্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।  চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে দুপুর ১:২৭ মিনিটে পূর্ণগ্রাস দেখা যাবে। বিড়লা তারামণ্ডল(birla planetarium) জানাচ্ছে, ভরদুপুরেই আকাশে ফুটে উঠবে শুক্রগ্রহ ও বৃহস্পতি। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়ে চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই সূর্যগ্রহণ হয়। আর চাঁদের ছায়া যেখানে যেখানে পড়ে, সেখান থেকেই দেখা যায় গ্রহণ। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের মতে- এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ । এই গ্রহণ প্রাণী এবং মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে । এই নিয়ে গবেষণা করবেন নাসার(NASA) বিজ্ঞানীরা । বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষীরাও এটিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেছেন ।

    ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণ-

    জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, সূর্যগ্রহণকে অশুভ বলেই মনে করা হয়। অন্যদিকে আবার বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের(Solar Eclipse) গুরুত্ব অনেক। কারণ এই গ্রহণের সময় তারা অনেক তথ্য পান। তবে গ্রহণ নিয়ে অনেক কুসংস্কার আছে বাঙালিদের মধ্যে। যেমন গ্রহনের সময় খাবার খাওয়া বা রান্না না করার রীতি রয়েছে। অনেকেই মনে করেন যেহেতু সূর্যদেব গ্রাস হওয়ার ফলে অন্ধকার ঘনিয়ে আসে তাই সেই সময় খেতে নেই। আবার এই গ্রহনের নেতিবাচক প্রভাব কাটাতে উপায়ও রয়েছে। গ্রহণের হওয়ার আগে খাবার এবং জলে তুলসী পাতা দিলে গ্রহণের নেতিবাচক প্রভাব দূর হয় বলেও কুসংস্কার কথিত আছে। তবে, বৈজ্ঞানিকদের(scientist) ব্যাখ্যা অনুযায়ী খাবার না খাওয়ার প্রথাটির আসল বৈজ্ঞানিক কারন হল সূর্য গ্রহণের সময় অন্ধকার নেমে এলে বাতাসে প্রচুর জীবাণু বেড়ে যায় তাই অই সময় খলা খাবারে ধুলো ময়লার সাথে জীবাণুও জমার আশঙ্কায় গ্রহনের সময় না খাওয়ার প্রথা রয়েছে।

    আরও পড়ুন: আধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক? কী বলছে কমিশন?

    আর কোন কোন দেশে দেখা যাবে সূর্যগ্রহণ?

    তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক মেক্সিকো, উত্তর আমেরিকা কানাডা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে। ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে কানাডায় জারি হল জরুরি অবস্থা। কানাডার অন্টারিয়োর নায়াগ্রা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। কারন কানাডায়(canada) নায়াগ্রা জলপ্রপাতের(nayagra water falls) সামনে থেকে সূর্যগ্রহণ অত্যন্ত স্পষ্ট দেখা যায়। নায়াগ্রার প্রশাসন জানিয়েছে, সূর্যগ্রহণ দেখতে জলপ্রপাতের সামনে ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হতে পারেন। তাই ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।উল্লেখ্য,মেক্সিকোয়(mexico) সূর্যগ্রহণ চলার সময় ভারতে রাত থাকবে৷ তবে চাইলে অনলাইন প্ল্যাটফর্মে গ্রহণ দেখা যেতেই পারে। আর যারা ওই দেশ থেকে সরাসরি গ্রহণ দেখবে তারা এক্স-রে প্লেট বা সানগ্লাস ব্যবহার করেই দেখবেন। নাহলে চোখের উপর খারাপ প্রভাব পড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নেহরুকেই কাঠগড়ায় তুললেন জয়শঙ্কর

    S Jaishankar: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নেহরুকেই কাঠগড়ায় তুললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ভারতভূমের যে সব অংশ চিন দখল করে রেখেছে, সেজন্যও নেহরুই দায়ী বলে দাবি তাঁর।

    কী বললেন জয়শঙ্কর? (S Jaishankar)

    বিদেশমন্ত্রী বলেন, “দীর্ঘদিন আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার মুখে দাঁড়িয়েছিল ভারত। কিন্তু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে ভারতের আগে চিনকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত।” নেহরুর চিন ফার্স্ট নীতির কারণে এখনও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না হলেও, অচিরেই ভারত সেই মর্যাদা পাবে বলেও প্রত্যয়ী বিদেশমন্ত্রী (S Jaishankar)।

    প্যাটেল সতর্ক করেছিলেন নেহরুকে!

    মঙ্গলবার আমেদাবাদে গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “১৯৫০ সালে চিন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুকে সতর্ক করেছিলেন সর্দার প্যাটেল (তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল)। নেহরুকে প্যাটেল বলেছিলেন, আগে এই প্রথমবার আমাদের দুদিকেই (পাকিস্তান ও চিন) একটি পরিস্থিতি উদ্ভূত হয়েছে। যা আগে কখনও হয়নি। সেই সঙ্গে নেহরুকে প্যাটেল বলেছিলেন যে চিনারা যা বলছেন, তাতে তাঁর ভরসা নেই। কারণ ওঁদের উদ্দেশ্যটা অন্য কিছু ছিল এবং আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত।”

    আরও পড়ুুন: “থানায় চা-টোস্ট আনতেন শাহজাহান”, দাবি করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর

    জয়শঙ্কর বলেন, “সেই সময় নেহরু প্যাটেলকে বলেছিলেন যে আপনি অহেতুক চিনাদের নিয়ে সন্দেহ করছেন। তাছাড়া হিমালয়ের ওপার থেকে আমাদের ওপর হামলা চালানো অসম্ভব।” বিদেশমন্ত্রী বলেন, “কয়েক বছর পরে রাষ্ট্রসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়া যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছিল। সেই সময় নেহরু বলেছিলেন, আমরা স্থায়ী সদস্যপদ পাওয়ার যোগ্য। কিন্তু চিন যাতে আগে স্থায়ী সদস্যপদ পায়, সেটা প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে।” জয়শঙ্কর বলেন, “আজ আমরা ইন্ডিয়া ফার্স্ট বলছি। একটা সময় ছিল, যখন ভারতের প্রধানমন্ত্রী চিন ফার্স্ট বলতেন।”

    তিনি বলেন, “আজও যখন সীমান্ত নিয়ে কথা হয়, কেউ কেউ বলেন সীমানা পুনর্বিন্যাস হোক। তবে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের সীমানা আমাদেরই রয়েছে। এনিয়ে আমাদের সন্দেহ কোনওকালেই ছিল না (S Jaishankar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Aadhaar-Voter Card Link: আধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক? কী বলছে কমিশন?

    Aadhaar-Voter Card Link: আধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক? কী বলছে কমিশন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক (Aadhaar-Voter Card Link) করা কি বাধ্যতামূলক? এই লিঙ্ক না থাকলে কি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে? এবার এ নিয়েই বিবৃতি দিল নির্বাচন কমিশন। অবাধ-শান্তিপূর্ণ-নিরপেক্ষ নির্বাচন করাতে কমিশন অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি পদক্ষেপ হল ভুয়ো খবর রুখতে কমিশন (Aadhaar-Voter Card Link) চালু করেছে ‘মিথ ভার্সেস রিয়েলিটি’ নামের একটি পোর্টাল। সেখানেই কমিশন সাফ জানিয়ে দিয়েছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। তবে কেউ যদি চান আধার কার্ড এবং ভোটার কার্ডের লিঙ্ক করাতে পারেন। কিন্তু যদি এই লিঙ্ক না থাকে তাহলে সংযুক্তিকরণ করার কোনও প্রয়োজন নেই।

    আধার কার্ডের তথ্য জমা দেওয়ার বিষয়টি ঐচ্ছিক

    কমিশনের তরফে বলা হয়েছে, ‘‘২০২১ সালের সংশোধনী নির্বাচনী আইন অনুযায়ী, আধার কার্ডের তথ্য জমা দেওয়ার বিষয়টি ঐচ্ছিক। আধার কার্ডের তথ্য না জমা দেওয়ার কারণে ভোটার তালিকা থেকে কারও নাম কাটা যাবে না। ভোটাররা ফর্ম ৬বি পূরণ করে স্বেচ্ছায় নিজেদের আধার সংক্রান্ত তথ্য জমা দিতে পারেন। নয়া ভোটারদের জন্য ইতিমধ্যে একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে।’’

    আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে সংযুক্তিকরণ কীভাবে করবেন?

    আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ (Aadhaar-Voter Card Link) যাঁরা করাতে চাইছেন তাঁদেরকে নিম্নলিখিত ধাপগুলি পূরণ করতে হবে।

    ১) প্রথমেই আপনাকে যেতে হবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in- এ।

    ২) পরবর্তী ধাপ হল এই পোর্টালে আপনার অ্যাকাউন্ট না থাকলে প্রথমে সাইন আপ করতে হবে। তারপরে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

    ৩) ‘ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল’-র হোমপেজে আসতে হবে। হোমপেজে দেখা যাবে ‘Aadhaar collection Fill Form 6B to get Aadhaar and EPIC’। তার নীচেই লেখা থাকবে ‘Fill Form 6B’। তাতে ক্লিক করতে হবে।

    ৪) এরপর নতুন একটি পেজ খুলে যাবে। নিজের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি বা ভোটার কার্ডের নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ‘Request OTP’-তে ক্লিক করতে হবে আপনাকে।

    ৫) তারপর নিজের ভোটার (Aadhaar-Voter Card Link) কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর দিতে হবে। 

    ৬)  তারপর আপনার তথ্য যাচাই করে দেখবে কমিশন। আসবে ফোনে মেসেজ। সেই ভেরিফিকেশন পর্বের পরেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GDP: জিডিপি বৃদ্ধির হারে জাপান-জার্মানি-ব্রিটেনকে টেক্কা দিচ্ছে মোদির ভারত!

    GDP: জিডিপি বৃদ্ধির হারে জাপান-জার্মানি-ব্রিটেনকে টেক্কা দিচ্ছে মোদির ভারত!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে জিডিপি (GDP) বৃদ্ধির ছবি স্পষ্ট হয়েছে বিভিন্ন সংস্থার তৈরি রিপোর্টে। কেন্দ্রের তরফেও রীতিমতো খতিয়ান তুলে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ক্রমেই উন্নতির শিখরে উঠছে ভারত। মোদি জমানায় স্ফীতকায় হচ্ছে দেশের আর্থিক স্বাস্থ্য। অথচ গত কয়েক বছরে জার্মানি, জাপান এবং ব্রিটেনের মতো দেশে কমছে জিডিপির হার। এমতাবস্থায় তরতরিয়ে বাড়ছে ভারতের জিডিপি।

    জিডিপি (GDP)

    জিডিপির (GDP) অর্থ হল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট অভ্যন্তরীণ উৎপাদন। কোনও দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা কেমন (অর্থনীতির পরিভাষায় (পারচেশিং পাওয়ার প্যারিটি বা সংক্ষেপে পিপিপি), তার ওপর নির্ভর করে তৈরি হয় জিডিপি। দিল্লি ভিত্তিক নন-প্রফিট সোশ্যাল পলিশি রিসার্চ ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে ভারতীয় অর্থনীতিতে যখন পিপিপি দেখা যাচ্ছে ৩.৬ গুণ, তখন ব্রিটেনে এটি ২.১ গুণ। আর জার্মানির চেয়ে ২.৫ গুণ বেশি জাপানের। তালিকায় সবার ওপরে রয়েছে ভারত।

    দ্রুত গড়াচ্ছে অর্থনীতির চাকা

    নরেন্দ্র মোদির জমানায় দ্রুত গড়াচ্ছে অর্থনীতির চাকা। গত দু’তিন বছরে রকেট গতিতে ছুটছে ভারতের অর্থনীতি। দ্রুত হারে বাড়ছে জিডিপি বৃদ্ধির হার। যা দেখে মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভান্ডার। এই দুই প্রতিষ্ঠানেরই দাবি, আগামী দিনেও বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজের জায়গা ধরে রাখবে ভারত। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। যা পূর্বাভাসের চেয়ে অনেকটাই বেশি। ২০২২ সালে জিডিপি বৃদ্ধির হারে চিন ছিল সবার ওপরে। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় জিডিপির অংশিদারিত্ব পিপিপিতে বৈশ্বিক জিডিপির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে। অথচ আমেরিকা, জাপান, রাশিয়া এবং অন্যান্য দেশের জিডিপি বৃদ্ধির হার ক্রমেই কমছে।

    আরও পড়ুুন: ভোট লুটেরারা হুঁশিয়ার!!! বাংলার সব বুথেই ওয়েব কাস্টিং, এআই প্রযুক্তি

    পিপিপি আমাদের সাহায্য করে দু’টি দেশের অর্থনীতির তুলনা করতে। কোনও একটি বস্তুর দাম ওই দুই দেশে কেমন, তা জানতেও সাহায্য করে। রিপোর্ট থেকেই জানা গিয়েছে, একটি উচ্চমাত্রার পিপিপি বোঝায় প্রয়োজনীয় জিনিস ভারতে কতটা সস্তা। এই একই জিনিস কিনতে ঘাম ছুটে যায় জাপান, জার্মানি এবং ব্রিটেনের ক্রেতাদের (GDP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “নিজেদের আখের গুছোতে ভোটে লড়ছে কংগ্রেস-ইন্ডি”, রাজস্থানে তোপ মোদির

    PM Modi: “নিজেদের আখের গুছোতে ভোটে লড়ছে কংগ্রেস-ইন্ডি”, রাজস্থানে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “এই নির্বাচন আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে।” মঙ্গলবার রাজস্থানের কোটপুটিলে বিজেপি আয়োজিত এক জনসভায় কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই কংগ্রেসের পাশাপাশি বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’কেও নিশানা করেন প্রধানমন্ত্রী।

    ‘ওরা লড়ছে আখের গুছোবার জন্য’ (PM Modi)

    তিনি বলেন, “মোদি বলে দেশ থেকে দুর্নীতি হটাবে। আর কংগ্রেস এবং ‘ইন্ডি’ জোট এই নির্বাচনে দেশের জন্য লড়াই করছে না। তারা লড়াই করছে নিজেদের আখের গুছোবার জন্য। তাদের বক্তব্য, দুর্নীতি বাঁচাও। আর মোদি বলছে, দুর্নীতি হটাও।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এই প্রথম এমন একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে কংগ্রেস তাদের জয়ের জন্য মানুষকে ভোট দিতে বলছে না, বরং বলছে বিজেপি ফের ক্ষমতায় এলে দেশে আগুন জ্বলবে।”

    কংগ্রেসকে নিশানা মোদির

    প্রসঙ্গত, ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগান দিয়ে রবিবারই দিল্লির রামলীলা ময়দানে সভা করেছিলেন ‘ইন্ডি’ জোটের নেতারা। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে রাহুল বলেছিলেন, “এই ম্যাচ-ফিক্সড নির্বাচনে যদি বিজেপি জেতে, এবং সংবিধান বদলে দেয়, মনে রাখবেন, তাহলে দেশে আগুন জ্বলবে।” রাহুলের সেই বক্তব্যের দিকেই যে প্রধানমন্ত্রীর (PM Modi) এদিনের বাক্য-বাণের অভিমুখ, তা বুঝতে রাজনীতিবিদ হতে হয় না। প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি গোটা দেশকেই একটি পরিবার বলে মনে করে। আর কংগ্রেস দেশের চেয়ে বড় বলে মনে করে তার পরিবারকে। বিজেপি দেশের অহংকারের পতাকাকে উড্ডীন করেছে। আর কংগ্রেস বিদেশে গিয়ে দেশের সম্পর্কে কু-মন্তব্য করেছে।” তিনি বলেন, “মোদি স্ফূর্তি করার জন্য জন্মগ্রহণ করেনি। জন্মেছে কঠোর পরিশ্রম করতে। দেশে অনেক কিছুই হয়েছে। তবে গত দশ বছরে যা হয়েছে, তা ট্রেলর মাত্র।”

    আরও পড়ুুন: চিংড়ি ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছে শাহজাহান!

    দেশে দারিদ্রের জন্য কংগ্রেসকেই দুষেছেন প্রধানমন্ত্রী। বলেন, “স্বাধীনতার পরে গত ৬০ বছর ধরে দেশে দারিদ্র ছিল। এজন্য দায়ী কংগ্রেস। এর একমাত্র কারণ, কংগ্রেস জমানায় প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ভারতকে নির্ভর করতে হত অন্য দেশের ওপর। কংগ্রেস কখনওই আমাদের সশস্ত্র বাহিনীকে ‘আত্মনির্ভর’ হওয়ার অনুমোদন দেয়নি। কংগ্রেস আমলে ভারতের পরিচয় ছিল সব চেয়ে বড় অস্ত্র আমদানিকারী দেশ হিসেবে। আর বিজেপি জমানায় ভারতকে বিশ্ব চেনে অস্ত্র রফতানিকারী দেশ হিসেবে (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share