Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Punjab: স্বাধীনতা দিবসের আগে পঞ্জাব পুলিশের জালে জঙ্গি মডিউল, ধৃত ৩

    Punjab: স্বাধীনতা দিবসের আগে পঞ্জাব পুলিশের জালে জঙ্গি মডিউল, ধৃত ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে পঞ্জাব (Punjab) পুলিশের জালে ধরা পড়ল একটি জঙ্গি মডিউল। যেখানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল। পঞ্জাবের (Punjab) ডিজি গৌরব যাদব বলেন, ‘‘এই জঙ্গি মডিউলটি চেক রিপাবলিক থেকে নিয়ন্ত্রণ করা হতো। নিয়ন্ত্রণ করতেন গুরুদেব সিং জইসেল। কানাডা ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের নেতা লাখভির সিং-এর নামও উঠে এসেছে। পাশাপাশি নাম উঠে এসেছে সাতবির সিং এবং আলিয়া সাত্তার নামের আরও দুইজনের।’’ জানা গিয়েছে সারহালে পুলিশ স্টেশন আক্রমণে এই জঙ্গিগোষ্ঠীর প্রত্যক্ষ মদত ছিল এবং উপরোক্ত নেতারা প্রত্যেকেই বিভিন্ন পাচার কাজে যুক্ত।

    গ্রেফতার হওয়া  তিন জঙ্গির পরিচয় 

    যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় হল অস্মাপ্রীত সিং, প্রদীপ সিং এবং সুখমন। জানা গিয়েছে, পিস্তলের পাশাপাশি এই দলের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৩৭,৫০০ টাকা। পঞ্জাব (Punjab) পুলিশের ডিজি একটি বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘‘বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে যে জঙ্গি সংগঠনের প্রধান গুরুদেব সিং জইসেল নতুন মডিউল খোলার কাজে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। পাঞ্জাবে এরকমই একটি গোপন খবর পেয়ে পুলিশে এদিন মাজার অঞ্চলে অপারেশন চালায়। সেখানেই গ্রেফতার করা হয় তিনজনকে।’’

    কোন কোন ধারায় মামলা দায়ের? 

    সিনিয়র পুলিশকর্তা গুরমিত সিং চৌহান বলেন,‘‘গুরুদেব সিং জয়সেইলের সঙ্গে এই জঙ্গি মডিউলের সদস্যদের নিয়মিত যোগাযোগ ছিল। তার নির্দেশেই কাজ করত এরা। চেক প্রজাতন্ত্র থেকে যে নির্দেশ আসতো ফোনে, সেটাকেই পালন করত জঙ্গিরা। পঞ্জাবের (Punjab) শান্তি সম্প্রীতির পরিবেশ নষ্ট করা ছিল এদের উদ্দেশ্য।’’ অন্যদিকে পঞ্জাবের (Punjab) ডিজি আরও জানিয়েছেন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই জয়সেইলের নির্দেশ মতো বিভিন্ন লোকের কাছে টাকা তুলত এবং অস্ত্র সংগ্রহ করত। এই জঙ্গি মডিউলের সঙ্গে কাদের কাদের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পঞ্জাব (Punjab) পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৩৮৫, ৩৮৬, ৩৮৭, ১১৫, ১২০ (বি) তে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২৫(৬), ২৭(৭) অস্ত্র আইনের মামলাও রজু করা হয়েছে। এছাড়াও বেআইনি কার্যকলাপের ১৩, ১৬, ১৭, ১৮, ১৮ (বি), ২০ এবং ৪০ নম্বর ধারা লাগু করা হয়েছে। এনডিপিএস আইনের ২১ এবং ২৯ নম্বর ধারাও দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: শ্রীনগরে তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

    Jammu And Kashmir: শ্রীনগরে তিরঙ্গা যাত্রা, নেতৃত্বে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

    মাধ্যম নিউজ ডেস্ক: শতাধিক মানুষকে হাঁটতে দেখা গেল শ্রীনগরের (Jammu And Kashmir) তিরঙ্গা যাত্রায়। যার নেতৃত্বে থাকলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। রবিবার উপত্যকার এই তিরঙ্গা যাত্রা নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের মন্তব্য, ‘‘আমাদের প্রত্যেকেরই উচিত তিরঙ্গাকে সম্মান করা এবং তার মর্যাদা রক্ষা করা।’’ উপত্যকার এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিল প্রশাসন (Jammu And Kashmir)। একইরকম ভাবে জম্মু প্রদেশেও তিরঙ্গা যাত্রা সম্পন্ন হয়েছে। পিরপাঞ্জাল এবং চেনাব উপত্যকাতেও দেখা গিয়েছে তিরঙ্গা যাত্রা। যেখানে শতাধিক মানুষ কিলোমিটারের পর কিলোমিটার হাঁটেন কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত। তিরঙ্গা যাত্রার ধ্বনি ছিল ‘ঝান্ডা উঁচা রহে হামারা’। 

    কী বললেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর?

    রবিবারের এই তিরঙ্গা যাত্রার অনুষ্ঠানে হাজির ছিলেন জম্মু-কাশ্মীর প্রশাসনের (Jammu And Kashmir) একাধিক আধিকারিক, নিরাপত্তা আধিকারিকবৃন্দ। বিজেপি কর্মী সমর্থকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাছাড়া বেশ বড় সংখ্যায় ছাত্র এবং সাধারণ নাগরিকরাও অংশ নিয়েছিলেন এই যাত্রায়। গভর্নর মনোজ সিনহা বলেন, ‘‘আমি প্রত্যেককে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুধুমাত্র প্রশাসনিক আধিকারিক বা নিরাপত্তা আধিকারিকদের নয় বা শুধুমাত্র শ্রীনগরের (Jammu And Kashmir) বাসিন্দাদের নয়, বড় সংখ্যার উপত্যকার সমস্ত মানুষকে আমি স্বাধীনতা দিবসের এই শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি আমাদের তিরঙ্গার মর্যাদা রক্ষা করা সকলের কর্তব্য।’’ তিনি মনে করান যে গত বছরেও একই রকম তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। তিনি আরও বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ক্রমশই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে।’’ এই যাত্রায় জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি কোটেশ্বর সিং লাল চৌকে জাতীয় পতাকা উত্তোলন করেন।

    সিআরপিএফ-এর বাইক র‍্যালি 

    অন্যদিকে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) সিআরপিএফও একটি বাইক র‍্যালির আয়োজন করে। লাল চৌক থেকে নিশাত গার্ডেন পর্যন্ত সম্পন্ন হয় বাইক র‍্যালি। মধ্য কাশ্মীর, দক্ষিণ কাশ্মীর, উত্তর কাশ্মীরের একাধিক অংশে দেখা গিয়েছে স্বাধীনতা উৎসবের উদযাপন। বড় সংখ্যায় জনপ্রতিনিধিরা এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন তিরঙ্গা যাত্রায়। ধ্বনি ওঠে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দেমাতরম’, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ এই সমস্ত কিছু। পুঞ্চ এবং রাজৌরি জেলাতেও এদিন সাড়ম্বরে পালিত হয়েছে স্বাধীনতা উৎসবের অনুষ্ঠান। প্রসঙ্গত, বারবার জঙ্গিহানার সাক্ষী থেকেছে এই অঞ্চল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • NDA: ভাইপো অজিতের সঙ্গে গোপন বৈঠক পাওয়ারের, এনডিএ-তে শামিল হচ্ছে এনসিপি?

    NDA: ভাইপো অজিতের সঙ্গে গোপন বৈঠক পাওয়ারের, এনডিএ-তে শামিল হচ্ছে এনসিপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে গোপন বৈঠক (NDA) শরদ পাওয়ারের। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে বিরোধী শিবির। বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে হাজির ছিলেন শরদ পাওয়ার। পরবর্তীকালে লোকমান্য তিলকের নামাঙ্কিত  একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেখা গিয়েছিল মারাঠা ম্যানকে। যা নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছিল বিরোধী শিবির।

    শরদ পাওয়ার কি এনডিএ তে (NDA) শামিল হচ্ছেন?

    স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শরদ পাওয়ারের দল কি তবে এনডিএ তে (NDA) শামিল হচ্ছে?  শনিবার রাতে তাঁর দলত্যাগী ভাইপো এবং বর্তমান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক হয় পাওয়ারের। পুনের কোরেগাঁও পার্কে শিল্পপতি অতুল চোরদিয়ার বাংলোতে এই বৈঠক সম্পন্ন হয়। রাজনৈতিক মহলের একাংশের ধারনা, ভাইপো অজিত বিজেপি শিবিরে চলে যাওয়ায় ভালোই ধাক্কা লেগেছে এনসিপিতে। আবার অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদির জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। বিরোধী জোটের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এমতো অবস্থায় দল বাঁচাতে ভাইপোর সঙ্গে বিজেপি জোটে (NDA) শামিল হতে পারেন পাওয়ার। 

    চলতি মাসেই মুম্বইতে বসছে বিরোধী জোটের বৈঠক

     চলতি মাসেই মুম্বইতে (NDA) বিরোধীরা ফের বৈঠকে বসতে চলেছে, যার অন্যতম উদ্যোক্তা শরদ পাওয়ারের এনসিপি। তার আগে বিজেপি শিবিরের অজিত পাওয়ারের সঙ্গে শরদ পাওয়ারের এই  বৈঠক বিরোধী জোটকে প্রবল অস্বস্তিতে ফেলেছে।  যদিও এই বৈঠকে নিছক কাকা ভাইপোর সাক্ষাৎকার হিসেবে এবং পারিবারিক বিষয় হিসেবেই বোঝাতে চাইছেন শরদ পাওয়ার। তাঁর মন্তব্য, ‘‘অজিত আমার ভাইপো হয়, নিজের ভাইপোর সঙ্গে দেখা করায় কাকার দোষ রয়েছে? যদি পরিবারের গুরুজন আর এক সদস্যের সঙ্গে দেখা করতে চান তা নিয়ে কোনও সমস্যা থাকা উচিত নয়।’’ আবার ১৮০ ডিগ্রি ঘুরে পাওয়ার বলছেন, ‘‘আমার কিছু ‘শুভানুধ্যায়ী’ আমাকে বিজেপিকে সমর্থনের কথা বলছেন। কিন্তু আমি স্পষ্ট বলছি, ‘আমার দল এনসিপি বিজেপির সঙ্গে যাবে না। কারণ এনসিপির রাজনৈতিক মতাদর্শের সঙ্গে বিজেপির মতাদর্শ মেলে না।’’ অর্থাৎ প্রথমে পাওয়ার বলছেন কাকা-ভাইপোর কথা, আবার পরক্ষণেই বলছেন, রাজনৈতিক আলোচনাও হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: সোশ্যাল মিডিয়াতেও রাহুল গান্ধীকে জোর ধাক্কা মোদির, বলছে রিপোর্ট

    PM Modi: সোশ্যাল মিডিয়াতেও রাহুল গান্ধীকে জোর ধাক্কা মোদির, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুধুমাত্র ফলোয়ারের সংখ্যার ভিত্তিতেই নয়, উপরন্তু নরেন্দ্র মোদির বিভিন্ন পোস্টের এনগেজমেন্টও অনেকটাই বেশি রাহুল গান্ধীর পোস্টগুলির তুলনায়। বর্তমান এক্স, পূর্বতন ট্যুইটার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুতেই এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ট্যুইটারে এগিয়ে মোদি (PM Modi)

    বর্তমানে ট্য়ুইটারে মোদির ফলোয়ার রয়েছেন  প্রায় ১০ কোটি, অন্যদিকে রাহুল গান্ধীর ট্যুইটারে ফলোয়ার সংখ্যা ২ কোটি ৪০ লাখ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ট্যুইটার অ্যাকাউন্ট প্রায় ৮০ লাখ এনগেজমেন্ট পেয়েছে বিগত এক মাসে। যেখানে রাহুল গান্ধীর ট্যুইটার অ্যাকাউন্টের এনগেজমেন্টের সংখ্যা ২৩.৪৩ লাখ ওই একই সময়ের মধ্যে। আরও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ট্যুইটার অ্যাকাউন্ট বিগত তিন মাসে এনগেজমেন্ট পেয়েছে ৫৮ লাখ ২৩ হাজার।

    ফেসবুকেও মোদির (PM Modi) জয় জয়কার 

    অন্যদিকে, ফেসবুকে নরেন্দ্র মোদির (PM Modi) ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় ৪ কোটি ৮০ লাখ। অন্যদিকে রাহুল গান্ধীর এই ফলোয়ার সংখ্যা ৬৭ লাখ। সূত্রের খবর, ফেসবুকে নরেন্দ্র মোদির বিভিন্ন পোস্টগুলির এনগেজমেন্ট হয়েছে ৫৭.৮৯ লাখ বিগত এক মাসে। ওই একই সময়ের মধ্যে রাহুল গান্ধীর পোস্টগুলির এনগেজমেন্ট হয়েছে ২৮.৩৮ লাখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক অ্যাকাউন্ট চলতি বছরে এনগেজমেন্ট পেয়েছে ৩.২৫ কোটি অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এনগেজমেন্ট ১.৪৮ কোটি।

    ইউটিউবে মোদির (PM Modi) অনেক পিছনে রাহুল গান্ধী

    নরেন্দ্র মোদির (PM Modi) ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা বর্তমানে ৬৫ লাখ। অন্যদিকে রাহুল গান্ধীর ইউটিউব সাবস্ক্রাইবার ২৭ লাখের কিছু বেশি। বিগত এক মাসে নরেন্দ্র মোদির বিভিন্ন ভিডিও ২৫ কোটি ভিউ হয়েছে, অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে এই সংখ্যা ৪ কোটি ৮২ লাখ। ইনস্টাগ্রামেও নরেন্দ্র মোদির বর্তমান ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ৪০ লাখ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Independence Day 2023: প্রধানমন্ত্রীর জন্য আপেলের চাটনি পাঠিয়ে স্বাধীনতা দিবসের নিমন্ত্রণপত্র!

    Independence Day 2023: প্রধানমন্ত্রীর জন্য আপেলের চাটনি পাঠিয়ে স্বাধীনতা দিবসের নিমন্ত্রণপত্র!

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদির জন্য আপেলের চাটনি তৈরি করে পাঠিয়ে সুখ্যাতি অর্জন করলেন উত্তরাখণ্ডের এক সাধারণ গৃহবধূ সুনীতা রৌতেলা। প্রধানমন্ত্রী স্বয়ং তাঁর তৈরি করা চাটনির প্রশংসা করে পাঠালেন বিশেষ নিমন্ত্রণপত্র (Independence Day 2023)।

    কীসের নিমন্ত্রণ পেলেন?

    একেবারে ভারত সরকারের স্ট্যাম্প দেওয়া বিশেষ আমন্ত্রণপত্র (Independence Day 2023) এসে পৌঁছাল উত্তরাখণ্ডের অতি সাধারণ গৃহিণীর কাছে। রবিবার সকালে প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়ে সুনীতা দেবী ভীষণ উৎফুল্ল। এই চিঠি হল, সুনীতাদেবীকে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের বিশেষ নিমন্ত্রণপত্র। পরিবারের বক্তব্য, আমরা এই আমন্ত্রণপত্র পেয়ে ভীষণ উচ্ছ্বসিত।

    কেন আমন্ত্রণপত্র?

    এই আমন্ত্রণ (Independence Day 2023) পত্রের মধ্যে বিশেষ একটা দিক রয়েছে। তা হল সুনীতা দেবী আজ থেকে চার মাস আগে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আপেলের চাটনি তৈরি করে পাঠিয়েছিলেন। এই চাটনির ‘রিটার্ন গিফট’ হিসাবে প্রধানমন্ত্রী ১৫ অগাস্ট লালকেল্লায় আমন্ত্রণ জানালেন তাঁকে। এই আমন্ত্রণ সত্যিই অপ্রত্যাশিত ছিল সুনীতা দেবীর কাছে। তিনি বলেন, হয়তো চাটনিটা ভালো হয়েছিল, আর সেই সঙ্গে আমার পরিশ্রম কাজে দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের নজরে পড়ে গেলাম। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণে আমি অত্যন্ত খুশি।

    অতি সাধারণ পরিবারের গৃহবধূ

    অতি সাধারণ ঘরের গৃহিণী সুনীতা রৌতেলা। মূলত আপেল চাষ করে জীবন চালান। আপেল থেকে প্রস্তুত করেন চাটনি, জ্যাম যা বাজারে বিক্রি করে সংসার চালান। মূলত তাঁদের বাড়ি হল উত্তরাখণ্ডের ঝালা এলাকায়। সুনীতা এবং তাঁর স্বামী মিলে একটি খাদ্য উৎপাদনের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেন। এই গোষ্ঠীর মধ্যে তাঁদের গ্রামের মোট ১৬২ জন যুক্ত হয়েছেন। তাঁর স্বামী ভরত রৌতেলা বলেন, আমাদের অনেক উৎপাদিত ফল বাগানে নষ্ট হয়ে যায়। কখনও কীটনাশকের অভাব, কম দামে বিক্রি, দ্রুত সরবরাহের যানের অভাব ইত্যাদি কারণে। কিন্তু যখন জানলাম যে সরকারের খাদ্য উৎপাদনের বিশেষ প্রকল্প রয়েছে, তখন থেকে আমরা আমাদের উৎপাদিত ফলকে ব্যবহার করে স্বনির্ভর হতে শুরু করলাম। উল্লেখ্য প্রধানমন্ত্রী ১৫ অগাস্টে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মী, কৃষক সহ মোট ১৮০০ জন বিশিষ্টকে অতিথি হিসাবে আমন্ত্রণ (Independence Day 2023) করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur: ‘‘রাহুল গান্ধী চান মণিপুরে ভারতীয়দের ওপর গুলি চালাক সেনা’’ তোপ বিজেপি নেতা রবি শঙ্করের

    Manipur: ‘‘রাহুল গান্ধী চান মণিপুরে ভারতীয়দের ওপর গুলি চালাক সেনা’’ তোপ বিজেপি নেতা রবি শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুর (Manipur) হিংসা ইস্যুতে রাহুল গান্ধীকে একহাত নিলেন বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ। সম্প্রতি রাহুল গান্ধী কেরলে দাঁড়িয়ে মণিপুর ইস্যু নিয়ে বলেন যে মণিপুরে সেনাদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুলকে পাল্টা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘‘রাহুল গান্ধী কি তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর কাছে জানতে চেয়েছিলেন, ১৯৬৬ সালে আইজলে বায়ু সেনাকে বোমা ফেলার নির্দেশ দিয়ে কী লাভ হয়েছিল? রাহুল গান্ধীকে তুলোধোনা করে রবি শঙ্কর প্রসাদ আরও বলেন, ‘‘রাহুল গান্ধী কি আশা করেন যে উত্তপ্ত মণিপুরের (Manipur) সেনাবাহিনী ভারতীয়দের উপর গুলি চালাবে? শান্তি সম্প্রীতি ফেরাবে?  

    রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা দিল বিজেপি

    প্রসঙ্গত, সংসদে অনাস্থা প্রস্তাবের সময় রাহুল গান্ধী মন্তব্য করেন যে মণিপুরে (Manipur) ভারত মাতাকে খুন করা হয়েছে। এই নিয়ে তখন লোকসভার ভিতরে প্রধানমন্ত্রী মোদিও সরব হন। এবং বলেন, ‘‘এক নেতা যে ভাষায় কথা বলছেন তাতে ভারতবর্ষের গরিমা নষ্ট হচ্ছে।’’  রবি শঙ্কর প্রসাদ এদিন বলেন, ‘‘সংসদে রাহুল গান্ধী বলেছেন যে মণিপুরে ভারত মাতা খুন হয়েছে, ও না বোঝে দেশ, না বোঝে রাজনীতি! এমনকি রাহুল গান্ধীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও তুলেছেন বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ।

    মণিপুর (Manipur) ইস্যু 

    এদিন কংগ্রেসের নেতৃত্বে একের পর এক গণহত্যার উদাহরণও টেনে আনেন রবি শঙ্কর প্রসাদ। এবং তিনি বলেন, ‘‘ ১৯৮৪ সালে সাম্প্রদায়িক অশান্তির মধ্যে দিয়ে কীভাবে দিল্লিতে শিখ দাঙ্গা করা হয়েছিল। এটাই হল কংগ্রেস, যা সবসময় ভাগ করে ভারতকে। বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন বলেও অভিযোগ করেন রবি শঙ্কর প্রসাদ। এবং এ প্রসঙ্গে তিনি টেনে আনেন লোকসভায় সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কথা। রবি শঙ্কর প্রসাদ এদিন আরও বলেন, ‘‘মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বক্তব্য রেখেছেন লোকসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ১ ঘণ্টার উপরে বক্তব্য রেখেছেন। মণিপুর (Manipur) ইস্যুতে বিরোধীরা প্রথমে অভিযোগ জানিয়েছিল যে মোদির কিছু বলা উচিত! যখন নরেন্দ্র মোদি বলতে লাগলেন, তখন বিরোধী নেতারা তাঁর বক্তব্যের মাঝে বাধা দিতে থাকলো।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Priyanka Gandhi Vadra FIR: বিজেপি সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রিয়ঙ্কার বিরুদ্ধে এফআইআর

    Priyanka Gandhi Vadra FIR: বিজেপি সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, প্রিয়ঙ্কার বিরুদ্ধে এফআইআর

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যেপ্রদেশের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বাঢরা। আর এরপরেই তাঁর বিতর্কিত অভিযোগের উপর মিথ্যাচারের অভিযোগ এনে, থানায় এফআইআর (Priyanka Gandhi Vadra FIR) করল বিজেপি। বিজেপির লিগ্যাল সেলের কনভেনর নীমেশ পাঠক এই এফআইআর করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য।

    মূল অভিযোগ কী (Priyanka Gandhi Vadra FIR)?

    মধ্যপ্রদেশের বিজেপি সরকার বিশেষ দুর্নীতি করেছে, এই অভিযোগের কথা বলে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা এক্স ট্যুইটারে একটি চিঠি বিনিময় করেন। এই চিঠিতে জ্ঞানেন্দ্র অবস্তি নামক এক ব্যক্তির ভুয়ো বার্তালাপ সামজিক মাধ্যে ব্যাপক ভাইরাল করেন বলে অভিযোগ। এই বার্তালাপে বলা হয় সরকারি কাজের জন্য ৫০ শতাংশ টাকা কমিশন দিতে হবে। যে সকল কনট্রাকটর সরকারি কাজের ঠিকাদারি করেন, তাঁদের সকলকেই এই টাকা দিতে হবে। কর্ণটাকেও ৪০ শতাংশ টাকা নেওয়ার অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। উল্লেখ্য এই ৫০ শতাংশ টাকা দেওয়ার চিঠিটি কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, অরুণ যাদবও সামজিক মাধ্যমে বিনিময় করেন। শ্রীমতী গান্ধি বঢরা আরও অভিযোগ করে বলেন, রাজ্যের কনট্রাকটাররা হাইকোর্টে ন্যায়ের জন্য দ্বারস্থ হয়েছেন। পাল্টা এই চিঠিকে ভিত্তিহীন উল্লেখ করে বিজেপি থেকে ইন্দোরে কংগ্রেস নেত্রী এবং নেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০ ধারায় জালিয়াতি এবং ৪৬৯ ধারায় মানহানির বিশেষ অভিযোগ করে এফআইআর করেন।

    বিজেপির বক্তব্য

    মধ্যপ্রদেশের বিজেপি লিগ্যাল সেলের নেতা নীমেশ পাঠক বলেন, সামজিক মাধ্যমে কংগ্রেসের নেতারা মিথ্যা অপপ্রচার করছেন। বিজেপির ভাবমূর্তি এবং সম্মানহানি করার অপচেষ্টা করছেন কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধি। আর এই সম্মানহানির বিরুদ্ধেই পুলিশের কাছে এফআইআর (Priyanka Gandhi Vadra FIR) করা হয়েছে। অপর দিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা বলেন, কোনও বিষয় এখন কংগ্রেস কর্মীদের কাছে নেই, তাই অপ্রচার করছেন প্রিয়ঙ্কা। রাজ্যের কংগ্রেস নেতারা প্রথমে রাহুল গান্ধিকে দিয়ে মিথ্যা বলিয়েছেন। এখন আবার প্রিয়ঙ্কাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Drug seizure chart: বিএসএফের রিপোর্টে মাদক পাচারে শীর্ষে পঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ

    Drug seizure chart: বিএসএফের রিপোর্টে মাদক পাচারে শীর্ষে পঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক পাচারে (Drug seizure chart) বিএসএফ (BSF) চার রাজ্যের নাম সবার শীর্ষে রেখেছে। এরা হল পঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, চার রাজ্যের মধ্যে একমাত্র বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা। বাকি পঞ্জাবে আপ সরকার, রাজস্থানে কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার। সব মিলিয়ে এই চার রাজ্যে মাদক চোরাচালানের বিষয়ে সীমা সুরক্ষা বলের এই প্রতিবেদনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ হল ২০২০ সালে ৬০৮২ কেজি ১৩১ গ্রাম, ২০২১ সালে ৫৭০৫ কেজি ৯৯৫ গ্রাম, ২০২২ সালে ৯০৯৬ কেজি এবং ২০২৩ সালে ৩৬৬৫ কেজি ৫৪৩ গ্রাম। 

    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কী বললেন রাজ্যসভায় (Drug seizure chart)?

    রাজ্যসভায় গত ৯ই অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিশেষ প্রশ্নের জবাবী ভাষণ মাদক (Drug seizure chart) উদ্ধার বিষয়ে বলেন, ২০২০ সালে পঞ্জাব থেকে ৫০২ কেজি ২৪১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, এর আগে ২০২১ সালে ৪৮৫ কেজি ৫৮১ গ্রাম, ২০২২ সালে ৩২০ কেজি ৮৮৪ গ্রাম এবং ২০২৩ সালে ২৪৮ কেজি ১০৩ গ্রাম করে মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ভারতীয় সীমা সুরক্ষা বল পঞ্জাব, রাজস্থান, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেশি গাঁজা উদ্ধার করেছে এই বছর। এছাড়াও জম্মু-কাশ্মীরেও বিএসএফ হেরোইন উদ্ধার করেছে ২০২০ সালে ৬১ কেজি, ২০২১ সালে ৩৭ কেজি ৯৪৫ গ্রাম, ২০২০ সালে ৪৯ কেজি ৪০০ গ্রাম। গুজরাট থেকে ৬৯ কেজি চরস উদ্ধার করা হয়েছে এই বছর। ত্রিপুরা থেকে ২০২৩ সালে ১১৩৩২ কেজি ৮১০ গ্রাম গাঁজা, আসাম থেকে এই বছর ১৮১ কেজি ৩৯৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।

    রাজস্থানে কত মদক উদ্ধার

    প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, রাজস্থান থেকে বিএসএফ ২০২০ সালে ৮ কেজি ৯৬০ গ্রাম, ২০২১ সালে ৬৪কেজি  ৬৪০ গ্রাম, ২০২২ সালে ২৩ কেজি ৯৭৮ গ্রাম, ২০২৩ সালে ৪৪ কেজি ৫৯৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর পাশাপাশি আফিম উদ্ধার (Drug seizure chart) হয়েছে ২০২০ সালে ৭০ কেজি, ২০২১ সালে ২৩ কেজি, ২০২২ সালে ১০৬ কেজি। এই উদ্ধার কৃত মাদক রাজ্য পুলিশ, মাদক দমন শাখা (নারকোটিক্স কন্ট্রোল বিউরো) দের কাছে তুলে দেওয়া হয়েছে।

    কোন আইনে মাদক দমন কার্যকর

    কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, বিএসএফ, এসএসবি, অসম রাইফেলস এবং ভারতীয় কোস্ট গার্ডকে স্থল ও সমুদ্র সীমান্তে মাদকদ্রব্য নিষিদ্ধ করার জন্য নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন ১৯৮৫ দ্বারা মাদক (Drug seizure chart)  নিয়ন্ত্রণে  বিশেষ অভিযান চালানো হচ্ছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Har Ghar Tiranga: প্রত্যেক নাগরিককে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

    Har Ghar Tiranga: প্রত্যেক নাগরিককে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই দেশজুড়ে পালিত হবে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের পাশাপাশি দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা দিবস উপলক্ষে এক কর্মসূচি পালন করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) রবিবার ১৩ অগাস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে এই কর্মসূচি। যার সমারোপ হবে ১৫ অগাস্ট।

    কী বললেন প্রধানমন্ত্রী? 

    এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারতের জাতীয় পতাকা স্বাধীনতার উদ্যম এবং জাতীয় একতার প্রতীক। জাতীয় পতাকা নিয়ে প্রত্যেকের নিজের একটি ছবি তুলুন। আর সেটি আপলোড করে ফেলুন ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) ওয়েবসাইটে। এদিন নিজের সোশ্যাল মিডিয়ার এনিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে লেখেন, ‘‘প্রত্যেক ভারতবাসীর দেশের জাতীয় পতাকার প্রতি বিশেষ আবেগ জড়িত রয়েছে। কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতের অগ্রগতির পথে এই জাতীয় পতাকা আমাদের উদ্যোগ এবং অনুপ্রেরণা জোগায়। আমি আপনাদের সকলকে অনুরোধ করব ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচিতে অংশগ্রহণ করুন।’’ 

    কীভাবে আপলোড করবেন ‘তিরঙ্গা’-র সঙ্গে তোলা ছবি?

    প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে বলে দিয়েছেন ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচিতে কীভাবে আপলোড করা যাবে তেরঙ্গার সঙ্গে ছবি। জানা গিয়েছে,  https://harghartiranga.com এই ওয়েবসাইটে ছবি আপলোড করা যাবে। প্রসঙ্গত ৭৬তম স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে নয়া দিল্লিতে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ১৮০০ বিশেষ বিশেষ অতিথি হাজির থাকবেন এবং লালকেল্লায় পতাকা উত্তোলন করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত বছর বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়েছিল দেশের সংখ্যাগরিষ্ঠ জনতা। ঘরে ঘরে তিরঙ্গার (Har Ghar Tiranga) ছবি উঠেছিল। ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’-এর হিসাব বলছে, এই অভিযানের ফলে ৩০ কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kedarnath: বৃষ্টির জেরে ধস, কেদারনাথ যাত্রায় প্রাণ গেল ৫ তীর্থযাত্রীর

    Kedarnath: বৃষ্টির জেরে ধস, কেদারনাথ যাত্রায় প্রাণ গেল ৫ তীর্থযাত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেদারনাথের (Kedarnath) যাত্রাপথে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে কেদারনাথ যাত্রা করতে যাওয়ার সময় রুদ্রপ্রয়াগে ধস নামে। এবং তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ৫ তীর্থযাত্রীর। তাঁরা প্রত্যেকেই গাড়ির ভিতরে ছিলেন। শুক্রবার সকালে ৫ জনেরই দেহ উদ্ধার করা হয়েছে এবং শনিবার রুদ্রপ্রয়াগের জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়। উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এই উদ্ধারকার চালায়।

    ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা 

    জানা গিয়েছে, গাড়িটি (UK07 TB 6315) সোনপ্রয়াগের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতেই তারসালি এলাকায় ধস নামে। এই ধসের জেরে হাইওয়ের প্রায় ৬০ মিটার এলাকা বিধ্বস্ত হয়ে পড়ে। এবং রাস্তায় পাথরের স্তূপও তৈরি হয়ে যায়। সেই সময়ে ওই তীর্থযাত্রী বোঝাই গাড়িটি কেদারনাথের (Kedarnath) দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু প্রবল ঝড়-বৃষ্টির জেরে পাহাড় থেকে পাথর মাটিতে এসে পড়তে থাকে। এতেই তীর্থযাত্রীদের গাড়ি চাপা পড়ে যায় (Kedarnath)। মৃত্যু হয় ৫ জনেরই। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন গুজরাটের বাসিন্দা এবং বাকি দুজন হরিদ্বারের বাসিন্দা। উত্তরাখণ্ডের ভারী বৃষ্টির জেরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে হিমশিম খেতে হয় উদ্ধার কাজ চালাতে। এই উদ্ধার কার চালাতে জেসিবি পর্যন্ত নামাতে হয়। এবং বড় বড় পাথরের খণ্ডগুলিকে সরানোর কাজ চলতে থাকে। দেখা যায় একটি ‘সুইফট কার’ ভিতরে চাপা পড়ে রয়েছে। শনিবার সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বিপর্যয়গ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাস্তাতে যান চলাচলের ব্যবস্থা করতে বলেন।

    উত্তরাখণ্ডে বিপর্যয় চলছেই

    এই দুর্ঘটনার কারণে গুপ্তকাশি থেকে গৌরিকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায় (Kedarnath)। রাস্তা সারাইয়ের কাজ তারপর থেকেই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায়। প্রসঙ্গত, বর্ষার পর থেকেই বেহাল অবস্থা হয়ে রয়েছে উত্তরাখণ্ডের। সেখানে হড়পাবান, মেঘভাঙ্গা বৃষ্টির খবর তো মিলছেই এবং কিছুদিন অন্তর অন্তর একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করতে হচ্ছে প্রশাসনকে বৃষ্টির কারণে। রাজ্যের একাধিক জায়গায় যান চলাচলও বন্ধ থাকছে বৃষ্টির কারণে ধস নামায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share