Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Pm Modi: ‘পিছিয়ে পড়া সমাজের সর্বাঙ্গীণ উন্নতি হয়েছে তাঁর সরকারের আমলে’, মত প্রধানমন্ত্রীর

    Pm Modi: ‘পিছিয়ে পড়া সমাজের সর্বাঙ্গীণ উন্নতি হয়েছে তাঁর সরকারের আমলে’, মত প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Modi) শনিবার বলেন যে দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি যেমন দলিত, ওবিসি এবং উপজাতি সমাজ সর্বোচ্চ সম্মান পেয়েছে তাঁর সরকারের আমলে। তাঁদের সর্বাঙ্গীণ উন্নতি হয়েছে। যেখানে পূর্ববর্তী ইউপিএ সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, ‘‘এই সময়ে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি অবহেলার শিকার হয়েছিল। তাদের কথা শুধুমাত্র ভোট এলেই ভাবত ইউপিএ সরকার।’’ পূর্বতন মনমোহন সরকারের বিরুদ্ধে তোপ দেখে প্রধানমন্ত্রীর (Pm Modi) আরও সংযোজন, ‘‘ইউপিএ আমলে পিছিয়ে পড়া সমাজ বা সম্প্রদায়গুলির কাছে পানীয় জলের সুবিধা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়নি। বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের সৌজন্যে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।’’

    সন্ত রবিদাসের মন্দিরের ভূমিপূজন 

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Pm Modi) শনিবার মধ্যপ্রদেশের সাগর জেলাতে একটি জনসভা করেন। জনসভার আগে তিনি ১০০ কোটি টাকার প্রকল্পে একটি মন্দির তথা সমাজ সংস্কারক সন্ত রবিদাসের স্মৃতিসৌধের ভূমিপূজনও করেন স্থানীয় বাড়টুমা গ্রামে। মোট ১১ একর জায়গা জুড়ে অবস্থান করছে প্রকল্পটি। সেখানে রবি দাসের মূর্তিতে প্রণাম করে, এই ভূমিপূজন অনুষ্ঠান শুরু করেন নরেন্দ্র মোদি (Pm Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘হাজারেরও বেশি গ্রাম থেকে মাটি এবং তিনশোর বেশি নদীর জল দিয়ে তৈরি হবে সন্ত রবিদাসের মন্দির তথা স্মৃতিসৌধ।’’  এদিন প্রধানমন্ত্রী সন্ত রবিদাসের স্মৃতিচারণাও করেন এবং তিনি বলেন যে মুঘল আমলে জন্ম নেওয়া এই মহান মানুষটি সমাজের বৈষম্যর বিরুদ্ধে লড়াই করেছেন সারা জীবন ধরে।

    প্রসঙ্গ ফ্রি রেশন 

    প্রধানমন্ত্রীর (Pm Modi) এদিনের বক্তব্যে উঠে আসে লকডাউনের সময়কার কথাও। তিনি বলেন, ‘‘করোনার সময় আমাদের সরকার মনে করেছিল যে কোনও মানুষ যেন ক্ষুধার্তভাবে না ঘুমাতে যায়। এবং সে কথা ভেবে ফ্রি রেশন স্কিম আমরা চালু করেছিলাম গরিব মানুষের জন্য।’’  প্রসঙ্গত গত ২৫ জুলাই থেকে ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশ রাজ্য শাখা শুরু করেছিল ‘সমরসতা যাত্রা’ এবং সেই যাত্রার সমারোপ হল এদিন প্রধানমন্ত্রীর (Pm Modi) ভাষণের মধ্য দিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: মোদির ডিগ্রি নিয়ে ব্যঙ্গ, মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন না কেজরিওয়াল

    Arvind Kejriwal: মোদির ডিগ্রি নিয়ে ব্যঙ্গ, মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন না কেজরিওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি নিয়ে ব্যঙ্গ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এনিয়ে মামলার জল গড়ায় গুজরাতের হাইকোর্ট পর্যন্ত। কেজরিওয়ালের বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল মানহানির মামলা। সেই মামলায় অস্বস্তিতে পড়লেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবং তাঁর দলেরই সাংসদ সঞ্জয় সিংহ। শুক্রবার গুজরাত হাইকোর্টে এই মামলার শুনানি ছিল এবং সেখানে কেজরিওয়ালে আর্জি খারিজ হল। গুজরাতের উচ্চ আদালতে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল (Arvind Kejriwal) এই মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন, এদিন তা খারিজ করে গুজরাট হাইকোর্ট। 

    মামলা গুজরাত হাইকোর্টে

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। পাশাপাশি ব্যঙ্গ করে বলেছিলেন যে দেশে এবার একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন। একই ধরনের মন্তব্য করেন সঞ্জয় সিংহও। দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গুজরাত বিশ্ববিদ্যালয় আপ পার্টির ২ নেতার বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় গত ১৩ জুলাই কেজরিওয়াল এবং সঞ্জয় সিংহকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় গুজরাতের হাইকোর্ট। কিন্তু ১৩ জুলাই মামলার শুনানি শুরু হতেই কেজরিওয়ালের (Arvind Kejriwal) আইনজীবী জানান দিল্লিতে প্রবল বৃষ্টি চলছে তাঁর মক্কেল তা নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই দিন তিনি হাজির থাকতে পারলেন না।

    কেজরিওয়ালের সাংবাদিক সম্মেলন  

    প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি নিয়ে চলতি বছরের ১এপ্রিল সাংবাদিক সম্মেলন করে অবমাননাকার মন্তব্য করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে ২ এপ্রিল দ্বিতীয় প্রেস কনফারেন্সটি করেন সঞ্জয় সিং। দুই আম আদমি পার্টির নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ। এরপরে তাঁদের দুজনের বিরুদ্ধে আহমেদাবাদে কোর্টে মানহানির মামলা দায়ের করা হয়। ১৫ এপ্রিল এই মানহানির মামলা দায়ের করা হয় এবং তাদেরকে সমান পাঠানো হয় ২৩ মে। এর ভিত্তিতে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আদালতে অন্তর্বর্তী স্থগিতাদেশ চান। কিন্তু শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট।  এদিন গুজরাট হাইকোর্টের বিচারপতি সমীর দাভে এই নির্দেশ দিয়েছেন। আপ পার্টির  ২ নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন গুজরাত বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পীযূষ প্যাটেল। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে আপ নেতাদের এই অবমাননাকার মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে ক্ষুন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মন্তব্য করেন কেজরিওয়াল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

    Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নেপাল থেকে টমেটো (Tomato Price) আমদানি করা হবে ভারতে। বৃহস্পতিবার এমনই কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভায় তাঁর বক্তব্য চলাকালীন অর্থমন্ত্রী বলেন যে নেপাল থেকে আমদানি করার পরে শুক্রবার সেগুলোকে পৌঁছে দেওয়া হবে বারাণসী, লক্ষ্ণৌ এবং কানপুরের বিভিন্ন শহরে। জানা গিয়েছে, আমদানিকৃত টমেটো বিক্রি করা হবে ৭০ টাকা প্রতি কেজিতে।

    কেন বেড়েছে টমেটোর (Tomato Price) দাম?

    প্রসঙ্গত, টমেটোর (Tomato Price) দাম বেড়েছে ১৪ শতাংশ। পাইকারি বাজারে প্রতি কেজি টমেটোর দাম পৌঁছেছে ১৪০ টাকায়। গত তিন মাস ধরেই চলছে এই মূল্যবৃদ্ধি। অনাবৃষ্টি এবং ভাইরাস আক্রমণের কারণেই টমেটোর উৎপাদন সেভাবে হয়নি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে  টমেটো সংগ্রহ করার কাজ চলছে মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ এবং কর্নাটক থেকেও। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস টমেটোর দাম বৃদ্ধি  নিয়ে বলেন, ‘‘শীঘ্রই সবজি দামে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।’’

    আরও পড়ুন: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    কবে নাগাদ কমবে দাম? 

    প্রসঙ্গত চলতি বছরের জুন এবং জুলাই মাসে থেকেই অত্যধিক  মূল্যবৃদ্ধি হয়েছে টমেটোর।  ফসলের দাম সাধারণত অগাস্ট থেকেই কম হওয়ার কথা। কিন্তু এবার সেসবের কোনও বালাই নেই। যদিও চাষিরা মনে করছেন চলতি বছরের অক্টোবর মাস থেকেই দাম কমবে সবজির (Tomato Price)। সবজির দামের এই মূল্য বৃদ্ধির কারণে, পরিস্থিতি তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির মতো। প্রসঙ্গত, বৃহস্পতিবার লোকসভায় তাঁর ভাষণে নির্মলা সীতারমন জানিয়েছেন যে ভারত ক্রমশই অর্থনীতিতে এগিয়ে চলেছে। দক্ষিণ ভারতের কর্নাটক দেশের মধ্যে টমেটো উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু চলতি বছরে সে রাজ্যের টমেটো (Tomato Price) চাষীরা যথেষ্ট হতাশ। ফলন হয়নি সেভাবে। চাষীরা বলছেন, ‘‘এবছরে অত্যধিক গরম, কম বৃষ্টিপাত এবং নানারকম ভাইরাসের আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে টমেটোর উৎপাদনে।’’

    আরও পড়ুন: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Manipur: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

    Manipur: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, বৃহস্পতিবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের   ওপর বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। সারা দেশ মণিপুরের (Manipur) সঙ্গে আছে। আমরা সবাই একসঙ্গে মণিপুরের সমস্যার সমাধান করব। এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করব।’’ তিনি আরও বলেন, ‘‘দেশকে আশ্বস্ত করছি মণিপুরে নতুন সূর্য উঠবে। ওখানে মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে, বিষয়টি বিচারাধীন। দোষীদের কঠিন সাজা দেওয়ার ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে প্রচেষ্টা করছে। অদূর ভবিষ্যতে মণিপুরে (Manipur) শান্তির সূর্য উঠবে। মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। 

    মণিপুর ইস্যুতে নিশানা কংগ্রেসকে

    এদিন মণিপুর ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘কংগ্রেসই হল মণিপুর সমস্যার জনক।  তার আরও সংযোজন, ‘‘যখন মণিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে বোম ফেলা হল, তখন মণিপুরে (Manipur) চালকের ভূমিকায় ছিল কংগ্রেস। কিন্তু সেদিনও তারা নীরব থেকেছে। বহুদিন সেখানে কংগ্রেসের সরকার ছিল। সে সময় বারবার বোমাবাজি হয়েছে, হিংসার ঘটনা ঘটেছে। আমরা গত ৬ বছরের মণিপুরে (Manipur) যে সরকার চালাচ্ছি, সেই সরকার মানুষের উন্নতির জন্য চেষ্টা করছে। আমরা তো ভোটের জন্য করছি না। আমাদের সময় মণিপুরে প্রথম বন্দে ভারতের মতো ট্রেন চলেছে। এইমসের মতো হাসপাতাল হয়েছে। প্রথম মণিপুর থেকে সাংসদ এসেছেন লোকসভায়। প্রথমবার মণিপুর থেকে বিশিষ্টকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ‘সব কা সাথ সবকা বিকাশ’ যে স্লোগান আমরা দিয়েছি তা শুধু স্লোগান নয়। এ নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।

    নিশানা রাহুল গান্ধীকেও

    রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘শুনে খারাপ লাগছে, এই সংসদ থেকে কেউ কেউ ভারত মাতার মৃত্যু কামনা করছেন। ওই মন্তব্যে ভারতবাসী অত্যন্ত মর্মাহত। এই ধরনের মন্তব্য কখনও কাম্য নয়।  প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘মণিপুর (Manipur) নিয়ে যেন রাজনীতি করা বন্ধ হয়।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • Adhir Chowdhury: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    Adhir Chowdhury: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    মাধ্যম নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)। জানা গিয়েছে, লোকসভায় অসংসদীয় আচরণের জন্য অধীর চৌধুরীর বিষয়টি আপাতত প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে এবং যতদিন না এই তদন্ত সম্পূর্ণ হচ্ছে এবং কমিটি সিদ্ধান্ত নিচ্ছে ততদিন পর্যন্ত লোকসভা থেকে সাসপেন্ড থাকবেন বহরমপুরের সাংসদ।

    এবিষয়ে কী বললেন সংসদ বিষয়ক মন্ত্রী?

    সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন,  ‘‘নিয়মিত বিভিন্ন ইস্যুতে হাউসে বিশৃঙ্খলা তৈরি করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তথ্য ছাড়াই বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন তিনি। এমন কিছু কথা তিনি বলেন যার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু তার জন্য তাঁকে কখনও ক্ষমা চাইতে পর্যন্ত দেখা যায়নি।’’ এরপরে স্পিকারের কাছে অধীর চৌধুরীকে সাসপেন্ড করার জন্য আবেদন করেন সংসদ বিষয়ক মন্ত্রী। প্রহ্লাদ জোশির আরও বক্তব্য, ‘‘অধীর চৌধুরীর এই ধরনের অসংসদীয় কাজের জন্য তার বিরুদ্ধে তদন্ত হোক এবং যতদিন না রিপোর্ট আসছে তিনি সাসপেন্ড থাকুন।’’ শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রীর এই  প্রস্তাব মেনে নেন লোকসভার স্পিকার এবং সাসপেন্ড করা হয় বহরমপুরে সাংসদকে (Adhir Chowdhury)।

    বিরোধী জোটকে তীব্র আক্রমণ মোদির

    বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবী ভাষণে এদিন সংসদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য রাখার সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই এবং জাতীয় স্তরে সেই তৃণমূলের সঙ্গে জোটকে নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) সাইড লাইন করেছে দল। বাংলা থেকে কি তবে ফোন এসেছিল বলেই তাকে এভাবে কোণঠাসা করা হয়েছিল?’’ পাশাপাশি এদিন কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অধীর চৌধুরী (Adhir Chowdhury) গুড়কে গোবর বানিয়ে দিতে পারেন!’’ কংগ্রেস-তৃণমূলের জাতীয় স্তরে জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বামেদের সঙ্গে একসময় হাত মিলিয়ে ছিল কংগ্রেস। আবার সেই কংগ্রেসই এখন তৃণমূলের সঙ্গে জোট করছে।’’ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Chandrayaan-3: ‘নীল-সাদা পৃথিবী’ এবং ‘চাঁদের কলঙ্ক’ লেন্সবন্দি করল চন্দ্রযান-৩, ট্যুইট ইসরোর

    Chandrayaan-3: ‘নীল-সাদা পৃথিবী’ এবং ‘চাঁদের কলঙ্ক’ লেন্সবন্দি করল চন্দ্রযান-৩, ট্যুইট ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। তারপর বিক্রমের পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। গত ৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে  চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। চাঁদের কক্ষপথে প্রবেশ করে গন্তব্যের ছবি তুলল চন্দ্রযান-৩, বৃহস্পতিবার সেই ছবি ট্যুইট করেছে ইসরো।

    ইসরোর ট্যুইটে জোড়া হয়েছে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবিও

    পাশাপাশি  ওই ট্যুইটে জোড়া হয়েছে পৃথিবীরও ছবি। জানা গিয়েছে, গত ১৪ জুলাই যখন মাটি ছেড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিল চন্দ্রযান-৩, তখনই ছবিটি লেন্স বন্দি হয়।  ২৮ দিন আগেই শ্রী হরিকোটা থেকে রওনা হয়েছিল চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এবং পৌঁছেছিল পৃথিবীর কক্ষপথে। বর্তমানে চন্দ্রযান-৩ রয়েছে চাঁদের কক্ষপথে, চাঁদের মাটি ছোঁয়ার কথা ঠিক ১৩ দিন পরেই। চাঁদের দেশের একেবারে সীমানায় চলে এসেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর তোলা ওই ছবিতে স্পষ্টভাবে চাঁদের গিরিখাত গুলি দেখা যাচ্ছে। যেগুলির নাম, এডিংটন, পিথাগোরাস, অ্যারিস্টারকাস, রমন। 

    চাঁদের কলঙ্কের ছবিও তুলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)

    ওই ছবিতে দেখা যাচ্ছে চাঁদের পৃষ্ঠে থাকা ‘ওসিয়ানাস প্রোজেলেয়ারাম’।  চাঁদের কলঙ্ক নামে পরিচিত এই গিরিখাতকে বিজ্ঞানীরা ঝড়ের সমুদ্রও বলে থাকেন। প্রায় ৪০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই ঝড়ের সমুদ্রের ছবি তুলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এবং ছবিটি তোলা হয়েছে ল্যান্ডার হরাইজেন্টাল ভেলোসিটি ক্যামেরা থেকে। অন্যদিকে, ল্যান্ডার ইমেজার (এলআই) ক্যামেরায় পৃথিবীর ছবি তুলেছিল চন্দ্রযান-৩। কিন্তু চাঁদে যে অংশের ছবি চন্দ্রযান তুলেছে, ইসরোর বিজ্ঞানীরা বলছেন সেখানে অবতরণ করবে না ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান-৩ এর অবতরণ করার কথা একেবারে চাঁদের দক্ষিণ মেরুতে। এবং এই অংশটি পৃথিবী থেকে দেখাই যায় না।  এখানেই জলীয় বরফ থাকতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railways: স্টেশনের নামের সঙ্গে জুড়ছে জনপ্রিয় জায়গার নাম, যাত্রীদের কী কী সুবিধা হবে?

    Indian Railways: স্টেশনের নামের সঙ্গে জুড়ছে জনপ্রিয় জায়গার নাম, যাত্রীদের কী কী সুবিধা হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট ছোট স্টেশন (Indian Railways) পর্যন্ত দূরযাত্রার টিকিট করতে প্রায়ই হয়রানি হয় যাত্রীদের। অনলাইন টিকিটের ক্ষেত্রে বুকিং এর সময় নাম খুঁজতেও সমস্যা হয়। অথচ দেখা যায়, ওই স্টেশনে নামলেই মূল গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। যেমন ধরুন আপনি নবদ্বীপ ধাম যাবেন, সেক্ষেত্রে আপনি বিষ্ণুপ্রিয়াতে নামলে সব থেকে সুবিধা হবে। কিন্তু নবদ্বীপ ধামের মতো বিষ্ণুপ্রিয়া অত জনপ্রিয় স্টেশন নয়। এই সমস্যা দূর করতে এবার উদ্যোগী হয়েছে ভারতীয় রেল (Indian Railways)। রেল সূত্রে খবর মিলেছে, জনপ্রিয় স্থান বা শহরের নামের সঙ্গে যুক্ত করা হবে ছোট ছোট স্টেশনের নাম। এর ফলে ভ্রমনের পরিকল্পনাও যেমন সহজ হবে তেমনি ওয়েবসাইট বা মোবাইল আ্যপের মাধ্যমে টিকিট কাটাও খুব তাড়াতাড়ি করতে পারবেন ভ্রমণপ্রিয়রা। পর্যটকদের স্টেশনের নাম খুঁজতে আর অসুবিধা হবে না। এর পাশাপাশি, ছোটখাটো স্টেশনের নাম জনপ্রিয় জায়গার সঙ্গে জুড়লে সেখানকার বাসিন্দারা গর্ব অনুভব যেমন করবেন তেমনি সেই অঞ্চলে বাণিজ্যও বাড়বে বলে মনে করা হচ্ছে।  

    গত মাসের ২১ জুলাই থেকে কাজ শুরু হয়েছে এই ব্যবস্থার

    ইতিমধ্যে ২১ জুলাই থেকেই এই নতুন কাজ শুরু হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর মিলেছে। রেলের আধিকারিকরা (Indian Railways) জানিয়েছেন, গোটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বিভিন্ন টিম কাজ করছে। বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তনও করা হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৭২৫টি স্টেশনের সঙ্গে ১৭৫ টি জনপ্রিয় স্থানকে যুক্ত করার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। যেমন নয়ডা জুড়েছে নতুন দিল্লির সঙ্গে।

    নতুন ব্যবস্থার সুবিধা 

    অন্যদিকে কাশী , খাটুশ্যাম , বদ্রীনাথ , কেদারনাথ , বৈষ্ণদেবীর মতো বিখ্যাত তীর্থস্থানগুলি জুড়েছে কাছের স্টেশনের সঙ্গে। জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় আরও সুবিধা মিলবে (Indian Railways)। যেমন ধরুন, কোনও কারণে কোনও স্টেশনে কাজ চললে তার বিকল্প প্ল্যাটফর্মের নাম প্লানারে যোগ হয়ে যাবে। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে ট্রেন যাত্রা (Indian Railways) আরও সহজ হবে যাত্রীদের ক্ষেত্রে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Bangladesh Trade: আগরতলা থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন, উন্নতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে

    India-Bangladesh Trade: আগরতলা থেকে বাংলাদেশে ছুটবে ট্রেন, উন্নতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত সপ্তাহেই ভারত ও বাংলাদেশের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু হয়েছে। এবার বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক (India-Bangladesh Trade) আরও নিবিড় করতে উদ্যোগ নিয়েছে দুই দেশই। সম্প্রতি, আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ট্রেনও চলতি বছরে চালানো হবে বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা থেকে ত্রিপুরা সহজে পৌঁছানো যাবে। এছাড়াও বাংলাদেশ সীমানা লাগোয়া ত্রিপুরার সাব্রুম পর্যন্ত ডবল লাইন রেলপথও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতের উত্তর-পূর্বের রাজ্য গুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক (India-Bangladesh Trade) আরও মজবুত করার কথা জানিয়েছে বাংলাদেশের সরকার। সফলভাবে বাণিজ্য যাতে চালু হয় সেজন্য চারটি রুট আপাতত খুলেছে বাংলাদেশ সরকার। এগুলি হল,চট্টগ্রাম বন্দর-আখাউরা-আগরতলা, মংলা বন্দর-আখাউরা-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

    কী বলছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী? 

    এ বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী সান্তনা চাকমা বলেন, ‘‘ভারতের বাণিজ্যিক পণ্য যাতে সহজে আমদানি করা যায়, সেজন্য চারটি রুট চালু করা হল।’’ তাঁর আরও সংযোজন, ‘‘বাংলাদেশের পণ্য পরিবহনের (India-Bangladesh Trade) জন্য ভারতীয় ব্যবসায়ীরা চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে পারবেন।’’ এই দুটি বন্দরের ব্যবহার এবং প্রবেশ করার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গিয়েছে।  এর পাশাপাশি দু’দেশের বাণিজ্যিক (India-Bangladesh Trade) সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সীমান্ত লাগোয়া অনেক স্থানে সীমান্ত হাট গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তের জিরো পয়েন্টে ওই হাটগুলি নির্মিত হবে বলে জানা গিয়েছে।

    চলতি বছরেই শুরু হচ্ছে আগরতলা-বাংলাদেশ রেল যোগাযোগ 

    অন্যদিকে চলতি বছরেই  আগরতলা-বাংলাদেশ (India-Bangladesh Trade) রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রসঙ্গত, ৫০৮টি রেলওয়ে স্টেশনকে আধুনিকীকরণের জন্য রবিবার ভার্চুয়ালিভাবে ভিত্তিপ্রস্থ স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে হাজির থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,  ‘‘প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় রেল যোগাযোগের ক্ষেত্রে প্রভুত উন্নতি হয়েছে ত্রিপুরায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও রেল যোগাযোগ সম্প্রসারিত হচ্ছে। চলতি বছরেই আগরতলা হয়ে বাংলাদেশ রেল যোগাযোগ চালু হবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এখন আগরতলা উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত রেল চালু হয়েছে। রেলওয়ে লাইন এখন আগরতলা হয়ে বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে। চলতি বছরেই আগরতলা থেকে বাংলাদেশ পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। এতে মাত্র ১০ ঘণ্টায় বাংলাদেশ হয়ে কলকাতা পৌঁছানো যাবে, যা কোনওদিন ভাবা যায়নি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার কারণে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Service Bill: লোকসভার পরে রাজ্যসভাতেও ১৩১-১০২ ভোটে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল

    Delhi Service Bill: লোকসভার পরে রাজ্যসভাতেও ১৩১-১০২ ভোটে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভাতে আগেই পাশ হয়ে গিয়েছিল। এবার রাজ্যসভাতেও সহজে পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল (Delhi Service Bill) ২০২৩। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ রাজ্যসভায় এই ভোটাভুটি হয়। প্রসঙ্গত, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সোমবার এই একই দাবি রাজ্যসভায় করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। গত ৩ অগাস্ট লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয় এই অর্ডিন্যান্স বিল। এবার  রাজ্যসভাতেও নির্বিঘ্নেই পাশ হয়ে গেল এই বিল।

    বিলের পক্ষে ১৩১ ভোট, বিপক্ষে ১০২ ভোট

    দেখা যাচ্ছে, বিলের (Delhi Service Bill) পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন সাংসদ। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ১০২টি। রাজ্যসভায় মোট সাংসদের আসন ২৪৫। তার মধ্যে বর্তমানে ৮ আসন ফাঁকা রয়েছে। তাই এই মুহূর্তে রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা ২৩৭। প্রসঙ্গত, এই বিলটি পাস হওয়ার জন্য রাজ্যসভায় প্রয়োজন ছিল ১১৯ জন সাংসদের। রাজ্যসভায় এই ইস্যুতে কেন্দ্রের পাশেই ছিল নবীন পট্টনায়েক এবং জগমোহন রেড্ডির দল। সোমবার রাতে রাজ্যসভায় বিল পাস (Delhi Service Bill) হওয়ার পরে পশ্চিম দিল্লির সাংসদ প্রবেশ সাহেব সিং বলেন, ‘‘এটি দিল্লি সাধারণ মানুষের জয়। প্রশাসনিক কর্তাদের উপর অরবিন্দ কেজরিওয়াল যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন, এবার তা দূর হল।  দিল্লি অর্ডিন্যান্স বিল পাশের পর এদিন শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    কী বললেন অমিত শাহ?

    রাজ্যসভায় সোমবার অমিত শাহ বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করবে না এই বিল (Delhi Service Bill)। দুর্নীতিমুক্ত শাসনের লক্ষ্যে আনা হয়েছে এই অর্ডিন্যান্স বিল। কিছু লোক বলেছিলেন যে কেন্দ্র তার নিজের হাতে ক্ষমতা নিতে চায়। ভারতের জনগণ আমাদের ক্ষমতা এবং অধিকার দিয়েছে। আর তাই কেন্দ্রের তা করার দরকার নেই।’’ পাশাপাশি এদিন কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘এই বিলে ইমার্জেন্সি লাগু করার মতো কোনও বিষয় নেই, যা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেবে।’’  অন্যদিকে আম আদমি পার্টিকে খোঁচা দিয়ে অমিত শাহ আরও বলেন, ‘‘পরেরবার যখন আপনারা দিল্লিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, শুধু মনে রাখবেন এটি একটি রাজ্য নয়, একটি কেন্দ্রশাসিত অঞ্চল। অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে অমিত শাহের সংযোজন, ‘‘আপনি যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তবে আপনাকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    Chandrayaan-3: চন্দ্রপৃষ্ঠের ১০০ কিমি উচ্চতা থেকেই শুরু হবে মিশনের সবচেয়ে কঠিন পর্ব, জানালেন ইসরো প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর প্রাথমিক গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। এরপরেই সব থেকে কঠিনতম পর্ব অপেক্ষা করছে। সোমবার একথা জানান ইসরো প্রধান এস সোমনাথ। চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপরে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) থেকে নেমে আসবে ল্যান্ডার বিক্রম। ঠিক পাখির পালকের মতো। চন্দ্রপৃষ্ঠে তা অবতরণ করার পরে ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। অন্যদিকে, চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবিও পাঠিয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। গত ১৪ জুলাই উৎক্ষেপণের পর, ২২ দিনের মাথায় ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ৩, রবিবারই চাঁদের দেশের ছবি পাঠায় চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এবং তা ট্যুইটও করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

    ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে 

    ইসরো সুত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3), চাঁদের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করবে ৯ থেকে ১৭ অগাস্টের মধ্যে।  সোমবার ইসরো প্রধান আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছে এবং চন্দ্রযান মিশন সফল হবে এ ব্যাপারে তিনি।  গত মাসের ১৪ জুলাই সফল ভাবেই উৎক্ষেপণ হয় চন্দ্রযান-৩, যত চাঁদের কাছে যাবে চন্দ্রযান-৩ ততই,  জটিল হতে থাকবে মিশন। এখনও পর্যন্ত ইসরোর ধারনা, ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭মিনিটে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁবে।

    মিশনের কঠিন পর্ব 

    এস সোমনাথ জানিয়েছেন, ১০০ কিমি গন্তব্য পর্যন্ত আমরা কোনও রকম কঠিন পর্ব দেখছি না। কিন্তু তারপর থেকে পৃথিবীতে বসে ল্যান্ডারের অবস্থান নির্ণয় করাটা সঠিকভাবে খুব কঠিন হয়ে দাঁড়াবে। এবং এই পরিমাপ যদি সঠিক হয় তখনই সফলভাবে বিক্রম ল্যান্ডার ল্যান্ড করতে পারবে চাঁদের দেশে। এ প্রসঙ্গে এস সোমনাথ আরও জানিয়েছেন, ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনও আংশিকভাবে সফল হয়েছিল। তিনি আরও জানান, চন্দ্রযান-২ এর পাঠানো ছবিগুলো চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এও ব্যবহার করা হচ্ছে, একদম সঠিক ল্যান্ডিং এরিয়া পরিমাপ করার জন্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share