Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kashmir Encounter: ৩ সেনা মৃত্যুর বদলা, উপত্যকায় ফের এনকাউন্টারে খতম ১ জঙ্গি

    Kashmir Encounter: ৩ সেনা মৃত্যুর বদলা, উপত্যকায় ফের এনকাউন্টারে খতম ১ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকায় গুন্ধা-খাওয়াস গ্রামে সেনাবাহিনীর এনকাউন্টারে (Kashmir Encounter) খতম হয়েছে ১ জঙ্গি। সূত্রের খবর, এই এলাকায় আরও অনেক জঙ্গি লুকিয়ে রয়েছে, আর তাই এই এনকাউন্টার অভিযান এখনও চলছে। গত শুক্রবার প্রাণ গিয়েছিল ৩ জন সেনার, তাই আপাতত এক জঙ্গির মৃত্যকে সেনার বদলা হিসাবে দেখতে চাইছেন নিরাপাত্তা উপদেষ্টার বিশেষজ্ঞরা।

    কেন এনকাউন্টার (Kashmir Encounter)?

    গত শুক্রবার কাশ্মীর উপাত্যকায় জঙ্গিদের সঙ্গে লড়াইতে প্রাণ হারিয়েছেন তিন সেনা জওয়ান। আর পাল্টা জবাব হিসাবে রাজৌরি জেলায় সেনা বাহিনীর স্পেশাল এনকাউন্টারে (Kashmir Encounter) একজন জঙ্গি নিহত হয়েছে। ইতি মধ্যে রাজৌরির গুন্ধা-খাওয়াস গ্রামে এই এনকাউন্টার অভিযান শুরু হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

    উল্লেখ্য আগেও জম্বু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষ হয়েছিল। কুলগামে হালানে উঁচু এলাকায় জঙ্গিরা রয়েছে, নির্দিষ্ট এই খবর পেয়ে গত ৪ অগাস্ট অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কুলগামের হালান জঙ্গলে জঙ্গিদের তল্লাশির সময় আচমকা পিছন থেকে হঠাৎ আক্রমণ করে জঙ্গিরা। আর এই সংঘর্ষে প্রথমে আহত হন তিন সেনা এবং এরপর হাসপাতালে তাঁদের চিকিৎসা করার সময় প্রাণ হারান তিনজন সেনা।

    কী বলেন অতিরিক্ত ডিজিপি?

    জম্মু-কাশ্মীরের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং বলেন, “ঘটনােস্থলে পুলিশ মোয়াতেন করা হয়েছে। এনকাউন্টারের (Kashmir Encounter) অপারেশন এখনও চলছে। জঙ্গিদের দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।”

    এর আগে গত এপ্রিল ও মে মাসে ৫ কমান্ডো-সহ ১০ সেনা জওয়ান শহিদ হয়েছিলেন বলে জানা গেছে। পুঞ্চ ও রাজৌরি জেলায় পৃথক এনকাউন্টারে (Kashmir Encounter) তাঁদের মৃ্ত্যু হয়েছিল। গত এপ্রিল মাসে রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রসঙ্গত, এই দুই এলাকা গত দুই দশক ধরে জঙ্গিমুক্ত করা হবে বলে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন উৎসর্গিত ছিল দেশের জন্য’’, লিখলেন নরেন্দ্র মোদি

    PM Modi: ‘‘মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন উৎসর্গিত ছিল দেশের জন্য’’, লিখলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘প্রয়াত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক মদন দাস দেবীর সম্পূর্ণ জীবন দেশের জন্য উৎসর্গিত ছিল।’’ নিজের লেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এভাবেই স্মরণ করলেন মদন দাস দেবীকে। প্রসঙ্গত, সঙ্ঘের প্রচারক মদন দাস দেবী গত ২৪ জুলাই প্রয়াত হন।

    একসঙ্গে সংগঠন করার কথা

    প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন,  ‘‘মদন দাস দেবী  একজন চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। যিনি আরামদায়ক জীবন উপভোগ করতে পারতেন। কিন্তু তিনি দেশের কাজকেই জীবনব্রত করেন।’’ নিজের প্রবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন তাঁর নিজের উপলব্ধির কথা। প্রয়াত সঙ্ঘের প্রচারক মদন দাস দেবীর সঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছেন। প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি। বছরের পর বছর ধরে আমি দেখেছি তাঁকে খুব কাছ থেকে। তিনি ছিলেন খুব মৃদুভাষী। সংগঠনের একদম উপযুক্ত। অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন মদন দাস দেবীজি।’’ প্রধানমন্ত্রীর (PM Modi) আরও সংযোজন, ‘‘আমরা দুজনেই একসঙ্গে সংগঠন করতাম। আমরা আলোচনা করতাম যে কিভাবে সংগঠনের শ্রীবৃদ্ধি হবে এবং কার্যকর্তাদের বিকাশ হবে।’’ তাঁর ওই প্রবন্ধে নরেন্দ্র মোদি আরও লেখেন, ‘‘মদন দাস দেবীর জীবন আমাদের দেখিয়ে দিল, ব্যক্তিস্বার্থের থেকে সমষ্টির কথা সমাজের কথা চিন্তা করলে জীবনে ঠিক কী পাওয়া যেতে পারে।’’

    দক্ষ সংগঠক মদন দাস দেবী 

    প্রধানমন্ত্রী লেখা অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে শক্তিশালী করার কাজে সদা নিয়োজিত ছিলেন মদন দাস দেবীজি। কিন্তু তিনি কখনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির মধ্যে ঢোকেননি। নরেন্দ্র মোদির (PM Modi) ভাষায়, ‘‘বর্তমান সময়ে তিনটি বিষয় খুব জনপ্রিয়। পিপলস ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং স্কিল ম্যানেজমেন্ট। মদন দাস দেবীজি এ বিষয়ে একদম বিশেষজ্ঞ ছিলেন এবং তিনি মানুষকে খুব সহজেই বুঝতে পারতেন। এবং তাঁদের প্রতিভাকে সাংগঠনিকভাবে কাজে লাগাতেন। তিনি মানুষের ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী তাঁদেরকে কাজ দিতেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake at Delhi: শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারত

    Earthquake at Delhi: শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ উত্তর ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাতে কেঁপে উঠল (Earthquake at Delhi) রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাংশ। ভূমিকম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরেও। জানা গিয়েছে শনিবার রাতে ভূমিকম্পের (Earthquake at Delhi) উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বত। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮, প্রসঙ্গত শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু এবং কাশ্মীর। সকাল ৮টা ৩৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। তীব্রতার মাত্রা ছিল ৫.২, তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

    দিল্লিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন মানুষজন

    শনিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ দিল্লিতে কম্পন (Earthquake at Delhi) অনুভূত হয় বলে জানা গিয়েছে। অতিভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী বিগত কয়েক সপ্তাহ ধরেই আশ্রয় নিয়েছিল ত্রাণ শিবিরে। ধীরে ধীরে যমুনার জলস্তর কমার পরে, শনিবারে ভূমিকম্পের আতঙ্কে রাত্রিতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে পড়েন অনেকে। দিল্লির একাধিক রাস্তায় এদিন লোকজনের ভিড় জমে যায়। অনেকে সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের সময়কার দৃশ্যও বন্দী করতে থাকেন।

    হিন্দুকুশ পর্বত হল ভূমিকম্পের উৎসস্থল 

    আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা হল শনিবারের ভূমিকম্পের উৎস। কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদেও।  এখনও পর্যন্ত সেভাবে ক্ষয়ক্ষতির কোনওরকম খবর মেলেনি। প্রসঙ্গত এটাই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তিন তিনবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। উত্তর ভারতে একাধিক ছোট বড় কম্পন হয়েছে চলতি বছরে। শেষবারের মতো দিল্লী দুলে ওঠে ২১ মার্চ। দীর্ঘ কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয় সে সময় ব্যাপক জোরালো কম্পন। ভূমিকম্পের পরে চলতে থাকে আফটার শক। ২১ মার্চের ভূমিকম্পের (Earthquake at Delhi) উৎসস্থল ছিল আফগানিস্তান। 
    পাশাপাশি চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটারস্কেলে কম্পনের (Earthquake at Delhi) তীব্রতা ছিল ৫.৮, জানুয়ারি মাসে দুপুরে কম্পন অনুভূতি হয় দিল্লি এবং তার সংলগ্ন এলাকাতে। জানুয়ারির ভূমিকম্পে উৎসস্থল ছিল নেপাল। চলতি বছরে জানুয়ারি মাসের ৫ তারিখে ভূমিকম্প অনুভূত হয় জম্মু কাশ্মীরে। ৫.৯ ছিল রিখটারস্কেলে মাত্রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩, এবার চাঁদের দেশে পা রাখার অপেক্ষা

    Chandrayaan-3: চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩, এবার চাঁদের দেশে পা রাখার অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের সীমানায় ঢুকল। শনিবার সন্ধ্যায় কোনওরকম সমস্যা ছাড়াই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩, ইসরোর তরফ থেকে তা জানানো হয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে আগেই চন্দ্রযান-৩ বেরিয়ে গিয়েছিল। এবার শনিবার চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল। ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3), জানা গিয়েছে, চাঁদের কক্ষপথে ঘোরার সময় চন্দ্রযান-৩ এর গতি ক্রমশ কমে আসবে। প্রসঙ্গত, চাঁদের আকর্ষণ বল পৃথিবীর চেয়ে ৬ গুণ কম।

    আরও পড়ুুন: “রাজ্য কেন অভিযুক্তের হয়ে কথা বলছে?”, উলুবেড়িয়া ধর্ষণকাণ্ডে প্রশ্ন হাইকোর্টের

    ২৩ অগাস্ট চাঁদের দেশে পা রাখবে প্রজ্ঞান

    জানা গিয়েছে,  চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর প্রাথমিক গন্তব্য হল চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে এবং তারপরেই সব থেকে কঠিন পরীক্ষা অপেক্ষা করবে ইসরোর জন্য। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে চলতি মাসের ২৩ তারিখ ঠিক সন্ধ্যা ৫টা ৪৭মিনিটে রোভার প্রজ্ঞানকে নিয়ে সফট ল্যান্ডিং করার কথা ল্যান্ডার বিক্রমের। ২০১৯ সালে ঠিক এই জায়গাতেই ব্যর্থ হয়ে গেছিল ইসরোর চন্দ্রযান-২।

    চন্দ্রযান-৩ মিশন সফল হলে, চাঁদের দেশে চতুর্থ নাম হবে ভারতের

    চন্দ্রযান-৩ মিশন যদি সফল হয় তাহলে তা নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণার মুকুটে নতুন পালক জুড়বে। এবং আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ করার তালিকায় উঠে আসবে আমাদের দেশের নাম। প্রসঙ্গত, গত ১৪ জুলাই ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল চন্দ্রযান-৩ এর। যাত্রা শুরুর ২২ দিন পরে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের কক্ষপথে প্রবেশ করল।

    আরও পড়ুন: ভূস্বর্গে অশান্তির আঁচ! ৩৭০ ধারা রদের চতুর্থ বার্ষিকীতে ফের গৃহবন্দি মেহবুবা মুফতি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kedarnath Yatra: ফের ধস কেদারনাথ যাত্রাপথে, চাপা পড়েছে দোকানপাট, কমপক্ষে ১২ জন নিখোঁজ

    Kedarnath Yatra: ফের ধস কেদারনাথ যাত্রাপথে, চাপা পড়েছে দোকানপাট, কমপক্ষে ১২ জন নিখোঁজ

    মাধ্যম নিউজ ডেস্ক: কেদারনাথ যাত্রাপথে (Kedarnath Yatra) ভারী বৃষ্টিপাতের ফলে বিরাট ধস নেমেছে। রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ যাওয়ার পথে গৌরীকুণ্ডে ব্যাপক ধস নামার খবর জানা গেছে। ধসের ফলে তলিয়ে গেছে রাস্তার পাশের বহু দোকান। চাপা পড়েছেন অন্তত ১২ জন। উদ্ধার কাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    কীভাবে ঘটল ঘটনা (Kedarnath Yatra)?

    গতকাল বৃহস্পতিবার রাত থেকেই উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ভোরের দিকে কেদারনাথের পথে (Kedarnath Yatra) ধসে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের দাঁতপুলিয়া এলাকায় ধস নেমেছে। উল্লেখ্য কেদারনাথ যাত্রায় গৌরীকুণ্ড হল একটি বিশেষ বেস ক্যাম্প। সমস্ত কেদারনাথ পুণ্যার্থীরা এই পথেই পৌঁছান কেদারনাথ ধামে। তাই ধসের কারণে আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা। রাস্তার পাশে থাকা বেশ কিছু দোকান বড় পাথরের নিচে চাপা পড়েছে।

    বিপর্যয় মোকাবিলা বাহিনীর বক্তব্য

    রুদ্রপ্রয়াগ বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসার দলিপ সিং রাজওয়ার জানিয়েছেন, বৃষ্টির কারণে ধস (Kedarnath Yatra) নেমেছে। অন্তত ১০ থেকে ১২ জন মানুষ চাপা পড়ে আছেন বলে জানা গেছে। নিখোঁজদের এখনও খুঁজে পাওয়া যায়নি। ধসের কারণে বেশ কিছু দোকানও চাপা পড়েছে। এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিপর্যয় বাহিনীর অফিসার। রুদ্রপ্রয়াগ পুলিশ সুপারের বক্তব্য, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করতে অভিযান শুরু হয়েছে। এলাকায় অনেক বাড়ি ধসে গিয়েছে।

    কতটা সুরক্ষিত কেদারনাথ যাত্রা?

    উল্লেখ্য গত বছর জুলাই মাসেও প্রবল বৃষ্টিপাত হয় সোনপ্রয়াগ, গৌরীকুণ্ডতে। সেই সময় সাময়িক ভাবে অতি বৃষ্টিপাতের কারণে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) বন্ধ রাখতে হয়েছিল। ৬ মাস বন্ধ রাখার পর, এই বছর এপ্রিলে আবার খোলা হয় কেদারনাথ ধাম। এই ধস এবং অতি ভারী বর্ষণের ফলে গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ যাত্রা কতটা সুরক্ষিত হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য গত ২০১৩ সালেও অধিক বৃষ্টিপাতের ফলে প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল উত্তরাখণ্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: স্বস্তি রাহুলের, ২ বছরের জেল হাজতের সাজার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

    Rahul Gandhi: স্বস্তি রাহুলের, ২ বছরের জেল হাজতের সাজার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি পদবী মামলায় বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতার রাহুল গান্ধী (Rahul Gandhi)। সুপ্রিম কোর্টে এদিন বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ তাঁর দু বছরে জেল হাজতের সাজার উপর স্থগিতাদেশ জারি করে দিয়েছেন। প্রসঙ্গত, গুজরাটের সুরাট আদালতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) মোদি পদবী অবমাননা মামলায় দু বছরের শাস্তি ঘোষণা করেছিল। 

    মামলার ঘটনাক্রম 

    চলতি বছরের মার্চ মাসের ২৩ তারিখে সুরাতে ম্যাজিস্ট্রেট আদালতে এই সাজা ঘোষণা হয়। এই সাজার উপর স্থগিতাদেশ চেয়ে  রাহুল গান্ধীর আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিল গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের একক বেঞ্চ। গুজরাট হাইকোর্টের আগে সুরাতের দায়রা আদালতও একই সাজা বহাল রেখেছিল। এই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৭ জুলাই রাহুল গান্ধীর (Rahul Gandhi) আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। এদিন রাহুল গান্ধীর সাজার ওপর স্থগিতাদেশ জারি হল সুপ্রিম কোর্টে।

    রাহুল গান্ধীর মন্তব্য

     ২০১৯ সালে লোকসভা ভোট প্রচার চলছিল। সে সময়ে কর্নাটকে মোদি পদবি তুলে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেছিলেন যে সব চোরদের পদবী মোদি কেন হয়!  এ নিয়ে সেইসময় মামলা দায়ের করেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। তাঁদের দাবি ছিল রাহুল গান্ধী এভাবে সব চোরেদের মোদি কেন হয়, মন্তব্যের মাধ্যমে গোটা তেলি সমাজকে অপমান করেছেন। প্রসঙ্গত, মোদি পদবী তেলি সমাজের অন্তর্ভুক্ত। তেলি সমাজের পক্ষ থেকে ব্যাপক আন্দোলনও শুরু হয় এই সময়।  সুরাতের ম্যাজিস্ট্রেট রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাজা ঘোষণা করার পরেই, চলতি বছরের ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা, ভারতীয় সংবিধানের ১০২(১)-ই এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১) ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেন।  আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালে নির্বাচনে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কারণ শুক্রবার রায়ের পরে তাঁর সে পথ অনেকটাই প্রশস্ত হয়ে গেল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan: রাজস্থানে ইঁটভাটায় পড়ে কিশোরীর দগ্ধ দেহ! গণধর্ষণের পর খুন, অনুমান পুলিশের

    Rajasthan: রাজস্থানে ইঁটভাটায় পড়ে কিশোরীর দগ্ধ দেহ! গণধর্ষণের পর খুন, অনুমান পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইটভাটা থেকে উদ্ধার কিশোরীর দগ্ধ দেহ। এ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তোলপাড়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) ভিলওয়াড়া জেলার একটি ইটভাটা থেকে উদ্ধার হয় কিশোরীর দেহ। ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই পুলিশের অনুমান। প্রমাণ লোপাট করতেই ধর্ষণের পর পুড়িয়ে মারা হয় কিশোরীকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নারী নিরাপত্তার ইস্যুতে সরব বিজেপি।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ 

    পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে ওই কিশোরী ছাগল চরাতে যায়। সঙ্গে অবশ্য কিশোরীর মাও ছিলেন। কিন্তু হঠাৎই কিশোরীর মা লক্ষ্য করেন, আশেপাশে কোথাও তাঁর মেয়ে নেই। অনেকক্ষণ ধরে তন্নতন্ন করে খুঁজেও কিশোরীর সন্ধান পাননি তাঁর মা। এরপরে  গ্রামবাসীরাও ওই মহিলার সঙ্গে খোঁজা শুরু করেন, কিন্তু হদিশ মেলেনা কিশোরীর। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে স্থানীয় একটি ইটভাটা থেকে কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের দল পৌঁছালে দেখতে পায়, কিশোরীর হাড়গোড়, রুপোর তোড়া ও এক পাটি জুতো পড়ে রয়েছে। স্থানীয় সূত্রে (Rajasthan) জানা গিয়েছে, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখনও নাকি কিশোরীর দেহ আগুনে পুড়ছিল। গণধর্ষণের পরেই খুন বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, ওই ইটভাটা থেকে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে বলে খবর।

    বিক্ষোভ গ্রামবাসীদের

    জানা গিয়েছে, কিশোরীর দগ্ধ দেহ উদ্ধারের পরই শতাধিক গ্রামবাসী ইটভাটায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানাতে থাকেন তাঁরা। তাঁদের অভিযোগ, বুধবারই ওই কিশোরী নিখোঁজ বলে থানায় অভিযোগ জানাতে যান তাঁরা। কিন্তু পুলিশ সেই অভিযোগ গ্রহণ করতে নানা টালবাহানা করে। অন্যদিকে, এই দেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক তরজাও চলছে রাজস্থানে (Rajasthan)। বিরোধী দল বিজেপির নেতৃত্ব ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেনবলে জানা গিয়েছে। বিজেপি নেতা বিক্রম গৌড়ে এনিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে। তিনি বলেন, কংগ্রেস জমানায় রাজস্থানে (Rajasthan) মহিলাদের নিরাপত্তা প্রহসন ছাড়া কিছু নয়। প্রসঙ্গত, এর আগেও বাবার সহকর্মীদের হাতে রাজস্থানে ধর্ষিতা হতে হয় ১৩ ও ১৫ বছর বয়সী দুই বোনকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Seema Haider: নামী প্রযোজক সংস্থার তরফে অভিনয়ের প্রস্তাব সীমাকে! পেলেন চাকরির অফারও

    Seema Haider: নামী প্রযোজক সংস্থার তরফে অভিনয়ের প্রস্তাব সীমাকে! পেলেন চাকরির অফারও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সীমা হায়দার (Seema Haider)। যদিও তাঁর গতিবিধির সন্দেহের ঊর্ধ্বে নয় বলেই মনে করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। এখনও চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। কিন্তু পাক রহস্যময়ী ভারতের মাটিতে পা রাখার পর থেকেই যেন তাঁর কপাল খুলতে শুরু করেছে। প্রতিমাসে একলাখি চাকরির অফার যেমন পেয়েছেন এই দম্পতি, ঠিক তেমনি আসছে অভিনয়ের কাজের সুযোগও। সামান্য মধ্যবিত্ত পরিবারের সচিনের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। কিন্তু এবার আসতে শুরু করেছে একের পর এক রোজগারের সন্ধান। 

    প্রতিমাসে একলাখি বেতনের চাকরির অফার পেয়েছে সীমা-সচিন (Seema Haider)

    চলতি সপ্তাহের গ্রেটার নয়ডার রাব্বুপুর গ্রামে সচিনের বসত বাড়িতে একটি চিঠি আসে। সে চিঠি ঘিরে পরিবারের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সুরক্ষা স্বার্থে নিরাপত্তারক্ষীরা তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির বিষয়ে জানায়। মেলে চিঠি খোলার অনুমতি!  চিঠি খুলতেই বোঝা যায় এযেন রত্নের খনি! দেখা যায় সচিন এবং সীমা উভয়কেই কাজের অফার দিয়েছেন এক গুজরাটি ব্যবসায়ী। প্রতিজনের মাসে বেতন পঞ্চাশ হাজার টাকা করে ঠিক করেছেন ওই ব্যবসায়ী। এতো গেল চাকরির সুযোগ! পাশাপাশি অভিনয়ের প্রস্তাবও দেওয়া হচ্ছে পাকবধূ সীমা হায়দারকে (Seema Haider)। 

    অভিনয়ের অডিশনও দিয়েছেন সীমা (Seema Haider)

    বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে যে সীমা (Seema Haider) নাকি ছবির অডিশনও ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। তাঁর অডিশন নিতে রব্বুপুর গ্রামে হাজির হয়েছিলেন দুই পরিচালক। জানা গিয়েছে ‘ফায়ারফক্স প্রোডাকশন হাউসের’ সদস্যরা সচিন-সীমার বাড়িতেও আসেন।  ‘আ টেলার মার্ডার স্টোরি’ নামের ওই ছবিতে নাকি ইতিমধ্যে অডিশনও দিয়েছেন পাবজি প্রেমিকা সীমা। সেখানে তাঁকে দেখা যেতে পারে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এজেন্টের ভূমিকায়। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত সীমা সম্মতি দেননি। কারণ উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ এবং জেরা চালিয়ে যাচ্ছে। এসব থেকে মুক্তি পেলেই তিনি অভিনয়ে নামবেন বলে জানিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Allahabad High Court: ‘অপ্রাপ্তবয়স্কদের লিভ-ইন সম্পর্ক অনৈতিক ও বেআইনি’, মত এলাহাবাদ হাইকোর্টের

    Allahabad High Court: ‘অপ্রাপ্তবয়স্কদের লিভ-ইন সম্পর্ক অনৈতিক ও বেআইনি’, মত এলাহাবাদ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের পছন্দের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে একত্রবাস করতে পারেনা নাবালক নাবালিকারা। ১৮ বছরের কম বয়সীদের একত্রবাস শুধু অনৈতিক নয় এবং তা বেআইনিও বটে। একটি লিভ-ইন মামলার শুনানি চলাকালীন এমনটাই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court)।

    মামলার বিস্তারিত বিবরণ

    একসঙ্গে থাকার অনুমতি চেয়ে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) মামলা দায়ের করেছিল ১৭ বছর বয়সী আলি আব্বাস এবং তার ১৯ বছর বয়সী লিভ-ইন পার্টনার সালোনি যাদব।  সেই মামলাটির শুনানি এতদিন চলছিল এলাহাবাদ হাইকোর্টের(Allahabad High Court) বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি রাজেন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চে। মামলার শুনানি চলাকালীন আব্বাস আলী এবং সালোনির এই আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ এবং ৩৬৬ ধারায় এই মামলা দায়ের করেছিল ওই দুই লিভ-ইন পার্টনার।

    আরও পড়ুন: ‘‘নন্দীগ্রামে শীঘ্রই শুরু হবে রেল প্রকল্পের কাজ’’, বললেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম

    কী বলল ডিভিশন বেঞ্চ?

    ডিভিশন বেঞ্চ (Allahabad High Court) এদিন বলে, একত্রবাসের বেশ কয়েকটি শর্ত রয়েছে। দুই বিচারপতির ডিভিশন জানিয়েছে, কোনও যুগল যদি একসঙ্গে থাকতে চায় তাহলে তাদের দুজনকে প্রাপ্তবয়স্ক হতে হবে। তাদের যদি বিয়ের বয়স নাও হয় তাহলে অন্তত তাদের আঠারো বছর বয়স হতে হবে। একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে একসঙ্গে থাকা বৈআইনি এবং অনৈতিক বলে পর্যবেক্ষণ করেছে আদালত (Allahabad High Court)। আদালত আরও জানিয়েছে ১৮ বছরের কম বয়সীদের নাবালক বা নাবালিকা হিসেবে বিবেচনা করা হয়। এবং তাদের একত্রবাসে থাকার অনুমতি দেওয়া যায় না। পাশাপাশি আলি আব্বাসের বয়স ১৮ এর নিচে হওয়াতে আদালতের এটাও পর্যবেক্ষণ যে পক্সো আইন শুধুমাত্র মেয়েদের ওপর যৌন শোষণের ক্ষেত্রেই বিচার্য নয়, এটি লিঙ্গ নিরপেক্ষ আইন। তাই স্বাভাবিকভাবে নাবালক নাবালিকা একসঙ্গে থাকলে তা পক্সো আইনের ধারায় মামলাযোগ্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Startup Festival: চলতি মাসে বেঙ্গালুরুতে স্টার্টআপ ফেস্টিভ্যাল! লক্ষ্য গ্রামীণ ভারতের উন্নয়ন

    Startup Festival: চলতি মাসে বেঙ্গালুরুতে স্টার্টআপ ফেস্টিভ্যাল! লক্ষ্য গ্রামীণ ভারতের উন্নয়ন

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ১০ থেকে ১২ তারিখ বেঙ্গালুরুতে হতে চলেছে স্টার্টআপ ফেস্টিভ্যাল (Startup Festival)। তিনদিনের এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন বিভিন্ন স্টার্টআপের প্রতিষ্ঠাতারা। এবং তাঁরা সুযোগ পাবেন বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি কথা বলার। এই ফেস্টিভ্যালের আয়োজন করছে ইন্ডিয়ান স্টার্টআপ ফাউন্ডেশন (Startup Festival)। প্রসঙ্গত এই সংস্থা একটি এনজিও কোম্পানি যেটি ভারতের স্টার্টআপ ইকো সিস্টেমের উন্নয়নের উপর কাজ করে।  জানা গিয়েছে, দশ হাজারের উপর স্টার্টআপ সংস্থা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে, শুধুমাত্র ভারতীয় স্টার্টআপ সংস্থাই নয়। এর পাশাপাশি ব্রিটেন এবং জাপান সমেত অন্যান্য বিদেশি স্টার্টআপ সংস্থাগুলিকে অংশগ্রহণ করতে দেখা যাবে এই ফেস্টিভ্যালে। ৫০০ এর বেশি বিনিয়োগকারীকে এখানে দেখা যাবে।

    স্টার্টআপ ফেস্টিভ্যালের উদ্দেশ্য (Startup Festival)

    ইন্ডিয়ান স্টার্টআপ ফাউন্ডেশনের কনভেনার এবং চেয়ারম্যান জে এ চৌধুরী বলেন, ‘‘এই ফেস্টিভ্যাল (Startup Festival) হতে চলেছে একটি ভাইব্রান্ট হাব। যেখানে সমস্ত স্টার্ট আপ কমিউনিটি নিজেদের জন্য বিপুল শক্তি সংগ্রহ করতে পারবে।’’ তিনি আরও বলেন, ‘‘একশোর উপর স্টার্টআপ সংস্থাকে বাছাই করা হয়েছে। তাদেরকে একটা মূলমঞ্চে স্থান দেওয়া হবে। যাদের মধ্যে থেকে শীর্ষস্থান অধিকারকারী দশটি সংস্থাকে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হবে।’’

     আইএসএফ সংস্থার চেয়ারম্যান আরও বলেন, ‘‘আমাদের মূল উদ্দেশ্য হল গ্রামীণ ভারতে যে সমস্ত বাধা গুলি রয়েছে সেগুলিকে কাটিয়ে তোলা এবং কৃষি, খাদ্য প্রভৃতি ক্ষেত্রে গ্রামীণ উদ্যোগপতি তৈরি করা। ভারতের মতো দেশে স্টার্টআপ ইকোসিস্টেমকে গ্রাম পর্যন্ত নিয়ে যেতেই হবে এবং নতুন নতুন সুযোগ এবং কর্মসংস্থান তৈরি করতে হবে।’’

    কারা হাজির থাকবেন এই ফেস্টিভ্যালে? 

    প্রসঙ্গত ইন্ডিয়ান স্টার্টআপ ফাউন্ডেশনের (Startup Festival) এমন উদ্যোগ গত বছরই নেওয়া হয়েছিল। এবং সেই ফেস্টিভ্যালে ২ হাজারের উপর স্টার্টআপ সংস্থা অংশগ্রহণ করেছিল বলে জানা গিয়েছে। চলতি অগাস্ট মাসে কর্নাটকের এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে দেখা যাবে, সত্য সাঁই ইউনিভার্সিটি ফর হিউম্যান এক্সেলেন্সের প্রতিষ্ঠাতা মধুসূদন সাঁইকে।  কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি এখানে হাজির থাকবেন। কর্নাটকের ক্যাবিনেট মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে এখানে উপস্থিত থাকবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share