Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা ও গয়না লুট! তদন্তে পুলিশ

    Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা ও গয়না লুট! তদন্তে পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) প্রণামী বাক্স থেকে চুরি গেল টাকা ও মূল্যবান গয়না। জগন্নাথ মন্দিরের চুরি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রণামী বাক্স থেকে এই টাকা লুট হয়েছে।  স্থানীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি, মন্দিরের দক্ষিণ দ্বারে রাখা ছিল একটি প্রণামী বাক্স। সেটি ভেঙেই লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। তবে কত টাকা খোয়া গিয়েছে তা জানা যায়নি।

    খালি প্রণামী বাক্স পড়ে থাকতে দেখেন সেবায়েতরা

    শুক্রবার নৃসিংহ মন্দিরের (Jagannath Temple) পিছন থেকে খালি প্রণামী বাক্স পড়ে থাকতে দেখা যায়। তার পরই চুরির বিষয়টি সামনে আসে। একটি সূত্রের দাবি, বিষয়টি শুক্রবার সকালে প্রথমে দেখেন সেবায়েতদের। এদিন পুজোর সময় নৃসিংহ মন্দিরে প্রবেশ করেই হাঁ হয়ে যান সেবায়েতদের। তাঁরা দেখেন প্রণামী বাক্স খালি এবং তা ভাঙা। তখনই বোঝা যায় যে প্রণামীর টাকা এবং গয়না চুরি গিয়েছে। ঘটনা সামনে আসতেই ছুটে আসেন সকল সেবায়েত, পুলিশ কর্মী এবং জগন্নাথ মন্দির (Jagannath Temple) কমিটির সদস্যরা।

    তদন্ত করছে পুলিশ

    জানা গিয়েছে ভাঙা ওই প্রণামী বাক্সটি (Jagannath Temple) শ্রী জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে পুলিশ। ইতিমধ্যে নবীন পট্টনায়েকের পুলিশ তদন্তও শুরু করেছে গোটা ঘটনার। মন্দির চত্বরে নিরাপত্তা বেশ আঁটোসাটো। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরে কোনও ভক্ত সেই প্রাঙ্গণে থাকতে পারেন না, মন্দিরের ভিতরে ছবি তোলাও নিষিদ্ধ। ড্রোনের মাধ্যমে চলে সর্বক্ষণের নজরদারি। তারপরেও কীভাবে এই চুরি হল সেটাই ভাবাচ্ছে প্রশাসনকে। পুলিশের একাংশ বলছে, দুষ্কৃতীদের ধরতে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও মন্দির কমিটি (Jagannath Temple) এখনও কোনও লিখিত অভিযোগা দায়ের করেনি বলেই জানা গিয়েছে। কত পরিমাণ টাকার সম্পত্তি চুরি গিয়েছে তার কোনও সঠিক হিসেব প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, ভাল পরিমাণেই ক্ষতিই হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Yuge Yugeen Museum: বিশ্বের বৃহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    Yuge Yugeen Museum: বিশ্বের বৃহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর তৈরি হচ্ছে ভারতে। জাদুঘরের নাম হতে চলেছে ‘যুগে যুগেন ভারত’(Yuge Yugeen Museum)। শুক্রবার প্রধানমন্ত্রী নয়া দিল্লির প্রগতি ময়দানে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল ওয়াক উদ্বোধন করেন। প্রসঙ্গত, ৪৭তম জাতীয় জাদুঘর দিবসে এই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নর্থ ব্লক এবং সাউথ ব্লক জুড়ে হতে চলেছে এই মিউজিয়াম।

    দেশের ৫ হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ থাকবে (Yuge Yugeen Museum)

    জানা গিয়েছে, এই জাদুঘরের (Yuge Yugeen Museum) আয়তন হতে চলেছে ১ লাখ ১৭ হাজার বর্গমিটার। দেশের পাঁচ হাজার বছরের ইতিহাস লিপিবদ্ধ হবে ৯৫০টি কক্ষে। প্রাচীন সিন্ধু-সরস্বতী সভ্যতা থেকে শুরু হবে ইতিহাসের লিপিবদ্ধকরণ। এদেশ প্রকৃতি পুজোয় বিশ্বাস করে। পাহাড়,সমুদ্র,গাছ এবং নদীকে আজও পুজো করা হয়, এগুলিও স্থান পাচ্ছে জাদুঘরে। বেদ, উপনিষদ যুগের কথা, সমাজ ব্যবস্থা সবকিছুরই উল্লেখ থাকবে জাদুঘরে।

    মৌর্য-সাতবাহন-গুপ্ত, ভারতের স্বর্ণযুগ থাকছে মিউজিয়ামে  

    চন্দ্রগুপ্ত ও চাণক্য গড়ে তুলেছিলেন প্রথম অখণ্ড সাম্রাজ্য। সেই মৌর্য সাম্রাজ্যের উত্থান ও বিস্তারও ঠাঁই পেতে চলেছে জাদুঘরে। পাশাপাশি প্রাচীন ভারতে সাতবাহন, পল্লব ও কুষাণ, গুপ্ত রাজবংশ, রাষ্ট্রকূট,চালুক্য, চেরা,পান্ড্য রাজবংশ সমেত সবকিছুরই উল্লেখ থাকছে জাদুঘরে (Yuge Yugeen Museum)। জানা গিয়েছে, মধ্য যুগের ভারতে রাজপুতদের ইতিহাসও সংকলিত হচ্ছে এখানে। চৌহান,প্রতিহার,পারমার, সোলাঙ্কি,সিসোদিয়া এবং রাজপুত রাজাদের বীরত্বগাথার পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকতায় শিল্প,নৈপুণ্য ও সংস্কৃতিরও অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। জাদুঘরে এ সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে।

    ঔপনিবেশিক সাম্রাজ্যের সূচনাও থাকছে মিউজিয়ামে

    জানা গিয়েছে, মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে কীভাবে পলাশি ও বক্সারের যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিস্তার শুরু হয়েছিল। ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন বীর সাভারকর। সেই মহাবিদ্রোহের প্রতিটি কাহিনীও ছাঁই পাচ্ছে মিউজিয়ামে (Yuge Yugeen Museum)। ২০০ বছরের ব্রিটিশ শাসন এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংকলিত হচ্ছে এখানে।

    স্বাধীন ভারতে সংবিধান নির্মাণ

    স্বাধীন ভারতে কীভাবে সংবিধান প্রণয়ন হয়েছিল, সেই ইতিহাসও সংকলিত হচ্ছে। আধুনিক ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়েও নানা তথ্য থাকছে এই জাদুঘরে। একবিংশ শতকের ডিজিটাল ইন্ডিয়াও থাকছে জাদুঘরে। চিকিৎসা ক্ষেত্রে ভারতের অবদান, বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের বর্তমান স্থান। এসব কিছুই থাকছে জাদুঘরে (Yuge Yugeen Museum)। অতীত থেকে আধুনিক ভারতের ঝলক দেখা যাবে জাদুঘরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্ত, নির্দেশ কেন্দ্রের

    Manipur Violence: মহিলাদের নগ্ন করে হাঁটানোর ঘটনায় সিবিআই তদন্ত, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur Violence) দুই মহিলাকে বিবস্ত্র হাঁটানো এবং গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক। ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে সব মহলে। প্রধানমন্ত্রীও দোষীদের কড়া শাস্তি হবে বলে জানান তখন। জানা গিয়েছে, এই ঘটনার সম্পূর্ণ বিচারপর্ব মণিপুরের বাইরে করতে চায় মোদি সরকার।

    ৪ মে মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ ওঠে 

    গত ৪ মে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।  রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয় তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ (Manipur Violence)। দুই মহিলার মধ্যে একজনের ভাই ও বাবাকে হত্যাও করে আক্রমণকারীর। পর্যবেক্ষকদের দাবি, ঘটনার পরেই থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কিছু দিন আগে ২৬ সেকেন্ডের একটি  ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয় (Manipur Violence)। মণিপুরের ঘটনার নিন্দায় সরব হয় দেশের সমস্ত মহল। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার নিন্দা করেন। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হতে থাকে।

    প্রধানমন্ত্রীর বিবৃতি

    মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, ‘‘এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা।’’ প্রসঙ্গত, গত ৩ মে ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুনে জ্বলে ওঠে মণিপুর। সে দিন রাত থেকেই বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। এখনও পর্যন্ত ১৬০ জনেরও বেশি নিহত হয়েছেন এই সংঘর্ষে (Manipur Violence)। কেন্দ্রীয় সরকার এর আগেই সেখানের উন্নয়নের জন্য ১০১ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। অভিযোগ, কুকি এবং দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হয়েছেন। বাড়ি বাড়ি লুট, অগ্নিসংযোগ, হত্যা যেন রুটিনে পরিণত হয়েছে।

    বিবস্ত্র করে হাঁটানোর ভিডি যে তুলেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে

    ২৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় কয়েকদিন আগে। সেখানেই মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা সামনে আসে। পরে মাঠে নিয়ে গিয়ে তাদের গণধর্ষণও করা হয় (Manipur Violence)। এই ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করা হল। অত্যাচারের ভিডিও যে তুলেছিল, বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্রের থেকে পাওয়া এই খবর জানিয়েছে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: ফের ভারী বর্ষণের সতর্কতা জারি দিল্লি সমেত উত্তর ভারতে! বৃষ্টিতে স্কুল বন্ধ মহারাষ্ট্রে

    Heavy Rain: ফের ভারী বর্ষণের সতর্কতা জারি দিল্লি সমেত উত্তর ভারতে! বৃষ্টিতে স্কুল বন্ধ মহারাষ্ট্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দিল্লিতে ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিগত কয়েক সপ্তাহ ধরে বন্যায় নাজেহাল ছিল দিল্লিবাসী। ফের বৃষ্টি হলে যমুনার জলস্তর আরও বাড়তে পারে। বুধবারও ভারী বৃষ্টি হয় দিল্লিতে। এর ফলে রাজধানীর বহু এলাকায় ফের জল জমতে শুরু করে। সমস্যা দেখা দেয় দিল্লির ট্রাফিকে। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় ৩৭.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবারের জন্যও আগাম হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুধু বৃহস্পতিবার নয়, দিল্লিতে বৃষ্টি চলতেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দিল্লিতে ফের ফুঁসছে যমুনা, গ্রেটার নয়ডা প্লাবিত হিন্দনের জলোচ্ছ্বাসে

    টানা বৃষ্টির (Heavy Rain) জেরে ফের একবার বিপদসীমা অতিক্রম করেছে যমুনার জলস্তর। রাজধানীর নিচু এলাকাগুলি এর ফলে ডুবতে শুরু করেছে। যার জন্য সেখানে সতর্কতা জারি করেছে প্রশাসন। সরানো হয়েছে প্রায় ২৭ হাজার মানুষকে। যমুনার পাশাপাশি ফুঁসছে যোগী রাজ্যের হিন্দন নদীও। এর ফলে উত্তরপ্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সূত্রের খবর, যমুনা এবং হিন্দন নদীর জলোচ্ছ্বাসের ফলে ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, ৩১ হাজার দুর্গতকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়েছে প্রশাসন। যমুনার জলোচ্ছ্বাসে ইতিমধ্যে নাংলি ওয়াজিদপুর, শাহপুর গোবর্ধনপুর খাদার, চকবসন্তপুর, বসন্তপুর, ইয়াকুতপুর-সহ বহু এলাকা জলমগ্ন হয়েছে।

    মহারাষ্ট্রে বন্ধ স্কুল-কলেজ

    উত্তর ভারতের পাশাপাশি মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রিপোর্ট বলছে, মুম্বই, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের বহু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (Heavy Rain) হবে। জানা গিয়েছে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা বর্তমানে জলের তলায় রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে স্কুল, কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে একনাথ শিন্ডে সরকার। মহরাষ্ট্রে রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে নাগপুরেও।

    বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল

    উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের জনজীবন বন্যায় একেবারে বিপর্যস্ত। বর্ষা নামার পর থেকেই হিমালয়ের কোলে এই দুই রাজ্যে বন্যা পরিস্থিত তৈরি হয়। অতিবৃষ্টি (Heavy Rain) এবং ভূমিধসের জেরে দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় বৃহস্পতিবারও বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ধসের জেরে উত্তরাখণ্ডের ২৪১টি সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ঋষিকেষ-যমুনেত্রী সড়ক। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে ২০০ জেসিবি। পাশাপাশি হিমাচলের  ৯টি জেলায় বৃষ্টির কারণে কমলা সতর্কতা (Heavy Rain) জারি করেছে মৌসম ভবন। এগুলি হল, শিমলা, সোলান, মান্ডি, সিরমুর, বিলাসপুর, কাংড়া, চম্বা, হামিরপুর এবং উনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sikkim: মহিলা সরকারি কর্মীরা পাবেন ১ বছরের মাতৃত্বকালীন ছুটি! বড় ঘোষণা সিকিমের মুখ্যমন্ত্রীর

    Sikkim: মহিলা সরকারি কর্মীরা পাবেন ১ বছরের মাতৃত্বকালীন ছুটি! বড় ঘোষণা সিকিমের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় ঘোষণা সিকিম (Sikkim) সরকারের। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, সে রাজ্যের মহিলা সরকারি কর্মীরা এবার থেকে ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অন্যদিকে পুরুষ কর্মীদের ক্ষেত্রে ১ মাসের পিতৃত্বকালীন ছুটিও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বুধবার তিনি বক্তব্য রাখেন সিকিমের রাজ্য সিভিল সার্ভিস অফিসারদের একটি সম্মেলনে। সেখানেই এমন ঘোষণা করতে শোনা যায় প্রেম সিং তামাংকে।

    সিকিমের (Sikkim) মুখ্যমন্ত্রীর বক্তব্য

    প্রেম সিং তামাং বুধবার বলেন, ‘‘মাতৃত্বকালীন ছুটির এই ঘোষণা খুব শীঘ্রই কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মচারীরা তাঁদের সন্তানদের আরও বেশি সময় দিতে পারবেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘সরকারি কর্মীরা হলেন সরকারের মেরুদণ্ড। তাঁদের কাজের ফলেই উন্নতির শিখরে পৌঁছায় কোনও রাজ্য।’’ রাজ্যের নবনিযুক্ত সরকারি আধিকারিকদের শুভেচ্ছাও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ১৯৬১ সালের আইন অনুযায়ী সরকারি মহিলা কর্মচারীরা সাধারণভাবে ২৬ সপ্তাহ বা ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি পেতেন। কিন্তু হিমালয়ের কোলে অবস্থিত ভারতের ছোট্ট এই রাজ্যে এবার থেকে মিলবে ১ বছরের ছুটি।

    আরও পড়ুন: এবার বুলেট ট্রেনের মানচিত্রে জুড়ল বাংলা! লোকসভায় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

    জনসংখ্যা বৃদ্ধিতে জোর সিকিম সরকারের

    সিকিমের (Sikkim) জনসংখ্যা হল ৬ লাখ ৩২ হাজার। জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতেই সরকারের এমন সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগেও একাধিক এমন ঘোষণা সামনে এসেছে সিকিম সরকারের তরফ থেকে। যেমন, ১ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়েছে একটি প্রকল্প। যেখানে বলা হয়েছে, ২টি বা ৩টি সন্তান রয়েছে যে সমস্ত সরকারি কর্মচারীর তাঁদের অতিরিক্ত ইনক্রিমেন্ট দেবে সরকার। গত ১০ মে এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছেন সিকিম সরকারের আধিকারিক ভুটিয়া। সারা দেশে যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হচ্ছে, সেখানে সিকিম হাঁটছে বিপরীত পথে।

     

    আরও পড়ুুন: ভোট-হিংসায় সিবিআই, বিস্ফোরণে এনআইএ চাই, রিপোর্ট পেশ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • High Speed Rail: এবার বুলেট ট্রেনের মানচিত্রে জুড়ল বাংলা! লোকসভায় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

    High Speed Rail: এবার বুলেট ট্রেনের মানচিত্রে জুড়ল বাংলা! লোকসভায় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে বাংলা পেয়েছে ২টি বন্দে ভারত, আরও ৬টি পেতে চলেছে বলে খবর। আধুনিকতা, নিরাপত্তা, বিশ্বমানের সুবিধা, গতি বন্দে ভারতকে ভারত জোড়া খ্যাতি দিয়েছে। বাংলার জন্য আবারও সুখবর। বুলেট ট্রেনের (Bullet Train) মানচিত্রেও এবার জুড়তে চলেছে বাংলা। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, হাওড়া থেকে বারাণসী পর্যন্ত তৈরি হবে হাই স্পিড (High Speed Rail) রেল করিডর। প্রসঙ্গত, বর্তমানে মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দেশের মধ্যে প্রথম হাই স্পিড ট্রেন চলাচলের ট্র্যাক তৈরি হচ্ছে। এবার বাংলায় তৈরি হবে এই হাই স্পিড ট্র্যাক। দেশের হাই স্পিড ট্র্যাক তৈরিতে সাহায্য করছে জাপান। প্রসঙ্গত, ২৪টি বুলেট ট্রেন সংগ্রহ করতে ১১ হাজার কোটি টাকার দরপত্রও বানিয়েছে রেল। জানা গিয়েছে, বুলেট ট্রেনগুলির গতি হবে সর্বোচ্চ ৩৫০ কিমি প্রতি ঘণ্টা। ১০টি কোচ থাকবে এবং ৬৯০ জন যাত্রী নিয়ে ছুটবে হাই স্পিডের ট্র্যাকে।

    কোন কোন রুটে চলবে হাই স্পিড ট্রেন (High Speed Rail)? 

    বুধবার লোকসভায় দেশে হাইস্পিড(High Speed Rail) রেল নেটওয়ার্ক নিয়ে বক্তব্য রাখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ভাষণে উঠে আসে দেশে আরও ৭টি রুটে হাই স্পিড ট্রেন চালানোর কথা। এই ৭টি রুট হল, 
    হাওড়া-বারাণসী
    দিল্লি-বারাণসী
    দিল্লি-আহমেদাবাদ
    মুম্বই-নাগপুর
    মুম্বই-হায়দরাবাদ
    চেন্নাই-মহীশূর
    দিল্লি-অমৃতসর

    কবে নাগাদ সম্পূর্ণ হবে এই প্রকল্প?

    রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের মধ্য়েই ৭ টি রুটে ছুটবে ট্রেন (Bullet Train)। রেলমন্ত্রীর ঘোষণায় খুশি যাত্রী মহলও। ট্রেন হল দেশের লাইফলাইন। নয়া ট্রেন নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হতে চলেছে বলে জানিয়েছে রেল। জাপানি সংস্থার সহযোগিতায় এখানে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। রেল সূত্রে আরও খবর মিলেছে, এই ট্রেন লাইন (High Speed Rail) দিয়ে দ্রুত গতির রেল চলাচল করবে। যার ফলে উন্নত হবে পরিষেবা। প্রসঙ্গত, দেশের নানা প্রান্তে এখনও পর্যন্ত মোট ৫০টি বন্দে ভারত ছুটছে। রেল পরিষেবা যেন দিন দিন উন্নত হয়েই চলেছে। মোদি সরকারের আমলে নতুন প্রাণ পেয়েছে ভারতীয় রেল। দেখছে লাভের মুখও। দেশে এখন আলোচনা বন্দে ভারত নিয়ে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP Meeting: মধ্যরাত পর্যন্ত দিল্লিতে শুভেন্দু-সুকান্তর সঙ্গে বৈঠকে অমিত শাহ, কী নিয়ে হলো আলোচনা?

    BJP Meeting: মধ্যরাত পর্যন্ত দিল্লিতে শুভেন্দু-সুকান্তর সঙ্গে বৈঠকে অমিত শাহ, কী নিয়ে হলো আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: পরপর দু’দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র সঙ্গে আলোচনায় বসলেন বঙ্গ বিজেপির নেতারা। সোমবারের পর মঙ্গলবারও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। মঙ্গলবার রাত ১১ টা থেকে বৈঠক শুরু হয়। বৈঠক চলে মধ্য়রাত অবধি। সূত্রের খবর, পঞ্চায়েতের ফল থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা।

    রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা

    সোমবারই বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-র যে কর্মসূচি ঘোষণা করেছেন,  তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন সুকান্ত। দ্বিতীয় দফার বৈঠক ছিল মঙ্গলবার রাতে। আগে রাত দশটা থেকে বৈঠক শুরুর কথা ছিল। কিন্তু রাজস্থানের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে ব্যস্ত থাকায় সময় পিছিয়ে ১১টা করা হয়। সেই মতো রাত ১০টা ৪০ মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে পৌঁছন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সূত্রের খবর, দুই পর্যায়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় শাহের। প্রথম পর্যায়ে রাজ্যের সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়। দ্বিতীয় পর্যায়ে, পঞ্চায়েত নির্বাচন এবং তার ফলাফলের নিরিখে সাংগঠনিক পর্যালোচনা হয়। মঙ্গলবার রাতের বৈঠকে সুকান্ত-শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন সুনীল বনসল এবং মঙ্গল পান্ডে।

    আরও পড়ুন: মরশুমের শুরুতেই একের পর এক মৃত্যু! ডেঙ্গি সংক্রমণ হতে পারে লক্ষাধিক!

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। ইতিমধ্যে বাংলায় আসন সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন শাহ। লোকসভা নির্বাচনে দলকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, কয়েকঘণ্টার শাহি-বৈঠকে সংগঠন নিয়ে আলোচনা হয়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে ভাল ফল করেছিল বিজেপি। সেবার ২ থেকে একলাফে তাদের আসন বেড়ে হয়েছিল ১৮। প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur: চাঞ্চল্যকর রিপোর্ট! গত ২ দিনে মায়ানমার থেকে ৭১৮ জনের অনুপ্রবেশ মণিপুরে

    Manipur: চাঞ্চল্যকর রিপোর্ট! গত ২ দিনে মায়ানমার থেকে ৭১৮ জনের অনুপ্রবেশ মণিপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur) কি এখন হিংসা ছড়াতে আসছে বহিরাগতরা? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। কেন এই প্রশ্ন উঠছে? অসম রাইফেলস মণিপুর সরকারকে দু দিন আগে একটি রিপোর্ট পাঠিয়েছে। ওই রিপোর্টে অসম রাইফেলস-এর দাবি, ২২ জুলাই এবং ২৩ জুলাই বৈধ কাগজপত্র ছাড়াই মণিপুরে ঢুকেছে ৭১৮ জন মায়ানমারের বাসিন্দা। সোমবার একটি বিবৃতি দিয়ে একথা জানিয়েছে মণিপুরের স্বরাষ্ট্র দফতর। এই খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে।

    দু-মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর (Manipur)

    বিগত দু-মাস ধরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যে ১৬০ জনেরও বেশি নিহত হয়েছেন। বাড়ি বাড়ি অগ্নিসংযোগ, লুঠ তো চলছেই, দিন কয়েক আগে এক মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে সব মহল। মণিপুরে শান্তি ফেরাতে কুকি এবং মেইতেই উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ১০১ কোটি টাকার প্যাকেজও ঘোষণা করেছে। কিন্তু তাতেও বদলায়নি অশান্তির চিত্র। সব থেকে বড় কথা, এখনও বোঝা যাচ্ছে না ৭১৮ জনের এই দল আগ্নেয়াস্ত্র নিয়ে মণিপুরে ঢুকেছে কিনা! অসম রাইফেলসের মতে, চান্দেল জেলা হয়ে এই অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছে। এখানেই রয়েছে ইন্দো-মায়ানমার সীমানা। মণিপুরে (Manipur) মুখ্যসচিব বিনীত যোশী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্তের নিরাপত্তারক্ষীদের বলা হয়েছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নওয়ার জন্য।

    কী বলছে মণিপুর প্রশাসন?  

    মণিপুর সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে জানিয়েছে, মণিপুরের এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ৭১৮ জন অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশ যথেষ্ট উদ্বেগজনক। আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে। জানা গিয়েছে, এই অনুপ্রবেশকারীদের পুনরায় মায়ানমারে ফেরত পাঠাতে তৎপর হয়ে উঠেছে মণিপুর (Manipur) প্রশাসন।

    আরও পড়ুন: প্রবীণ আরএসএস নেতা মদন দাস দেবীর জীবনাবসান, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Seema Haider: সীমা ও সচিনের আধার কার্ডে তথ্য বদল! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

    Seema Haider: সীমা ও সচিনের আধার কার্ডে তথ্য বদল! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিক সচিনের টানে ভারতে আসা পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের (Seema Haider) আধার কার্ড-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বদলানোর অভিযোগ উঠল। নথি বদলানো হয়েছে প্রেমিক সচিন মিনারও। এই ঘটনায় যোগী পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক বুলন্দশহরের আহমদগড়ের একটি জনসেবা কেন্দ্রে কাজ করতেন। সেখান থেকেই তাদের আটক করেছে উত্তরপ্রদেশ এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড)। পুলিশ সূত্রে খবর দুই অভিযুক্তের নাম পুষ্পেন্দ্র মিনা এবং পবন মিনা। এঁরা দুজনে দাদা-ভাই। পাশাপাশি পাবজি প্রেমিক সচিনেরও তুতো ভাই বলে পরিচিত তারা। কেন এই দুই অভিযুক্ত সীমা-সচিনের নথি পরিবর্তন করেছেন? তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। এর পিছনে অন্য কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

    পাক-দূতাবাসে গেল সীমার (Seema Haider) পরিচয় পত্র

    অন্যদিকে দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে পাঠানো হল সীমা হায়দারের (Seema Haider) পরিচয় পত্র। অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমা হায়দারকে নিয়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। সে কি শুধুই ভালবাসার টানে এখানে এসেছে নাকি অন্য কোনও উদ্দেশে, তারই রহস্য উন্মোচন করছেন গোয়েন্দারা। সীমার (Seema Haider) ভাই এবং মামা পাক সেনাবাহিনীতে কর্মরত বলে জানতে পেরেছেন গোয়েন্দার। ভারতীয় প্রান্তিক বধূ সাজতে প্রশিক্ষণও নেন সীমা। আবার তাঁর ঝরঝরে ইংরেজি বলাও গোয়েন্দা রেডারে রয়েছে। সীমা (Seema Haider) কোনও পাক গুপ্তচর কি না, সে বিষয়ে সন্দেহ ক্রমশই ঘনীভূত হচ্ছে। ফলে গত ৪ জুলাই থেকেই সীমার ওপর কড়া নজর রয়েছে উত্তরপ্রদেশের এটিএস-এর।

    রাষ্ট্রপতির কাছে ভারতে থাকতে দেওয়ার আর্জি সীমার

    পাবজি খেলতে গিয়ে সচিনের প্রমে পড়েন সীমা (Seema Haider)। অবৈধভাবে ভারতে প্রবেশের পর গ্রেফতার করা হয় সীমাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি হিন্দু ধর্ম গ্রহণের দাবি করেন। পাবজি প্রেমিকার কথায়, ‘‘সীমা হিন্দু এবং মুসলমান যে কোনও ধর্মের মেয়েদেরই নাম হয়। তাই আমি এখন থেকে শুধুই সীমা। অথবা, নিজেকে সীমা সচিন বলে পরিচয় দেব। আমার সন্তানদেরও নাম পরিবর্তন করে রাজ, প্রিয়ঙ্কা, পরি এবং মুন্নি রেখেছি।’’ জানা গিয়েছে, এর মধ্যেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ভারতে থাকার আর্জি জানিয়েছেন সীমা। তাঁর আবেদন, তিনি আর পাকিস্তান ফিরতে চান না। সন্তানদের নিয়ে ভারতেই থেকে যেতে চান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North India Flood: ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ভারতে! বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

    North India Flood: ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ভারতে! বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি ভারী বৃষ্টিতে কয়েক সপ্তাহ আগেই নাজেহাল হয়েছিল উত্তর ভারতের জনজীবন (North India Flood)। তার রেশ এখনও চলছে। বেশ কয়েক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও জল জমেই রয়েছে। কিন্তু উত্তর ভারতের বাসিন্দাদের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়েছে হাওয়া অফিসের ঘোষণা। ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে উত্তর ভারতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মৌসম ভবন আরও জানিয়েছে, এর জেরে বন্যাবিধ্বস্ত (North India Flood) উত্তর ভারতে পরিস্থিতি হয়ে উঠবে আরও ভয়াবহ। প্রসঙ্গত, রবিবারই ফের বিপদসীমা অতিক্রম করেছে যমুনা।

    বিপর্যস্ত উত্তর ভারত…

    হিমাচলে বন্যায় (North India Flood) ৫ জনের মৃত্যুর খবর মিলেছে রবিবার। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ধসের কারণে এবং তিনজন বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টির কারণে বিপর্যস্ত সম্পূর্ণ উত্তরাখণ্ড। দেবভূমির একাধিক রাস্তা ধসের কারণে অবরুদ্ধ। যমুনেত্রী হাইওয়ে সম্পূর্ণভাবে রুদ্ধ। শুক্রবার রাতে লাদাখেও একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টির খবর মিলেছে। অন্যদিকে জম্মু-কাশ্মীরেও একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এরমধ্যে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। 

    কী বলছে হাওয়া অফিস? 

    উত্তর ভারতে ব্যাপক বৃষ্টি ও বন্যার (North India Flood) পরে মাঝে  কয়েক দিনের বিরতি। তারপরে ফের ভ্রুকুটি প্রাকৃতিক দুর্যোগের। উত্তর ভারতে ভারী বৃষ্টিপাত প্রত্যাবর্তন করছে মঙ্গলবার থেকেই, এমনটাই বলছে মৌসম ভবন। ২৫ জুলাই থেকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানা গিয়েছে। রবিবার হাওয়া অফিসের আধিকারিকরা বলেন, ‘‘হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’’ বর্ষার পরিসংখ্যান তুলে ধরে তাঁরা বলেন, ‘‘উত্তর-পশ্চিম ভারতে ১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে ৩১৮.৮ মিলিমিটার।’’ আইএমডি জানিয়েছে, উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে শুধুমাত্র পূর্ব উত্তর প্রদেশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানা গিয়েছে যোগী রাজ্যে।

    পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানে ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিম রাজস্থানে। মঙ্গল ও বুধবার জম্মু, কাশ্মীর ও লাদাখে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ু তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে চলছে এবং পশ্চিম প্রান্তটি আগামী দুই-তিন দিনের মধ্যে ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে পারে। আবহাওয়া অফিস গুজরাত ও মধ্য মহারাষ্ট্রের জন্য লাল সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে ২০৪.৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশা করছে৷

    কমলা সতর্কতা জারি মহারাষ্ট্রে…

    সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মধ্য মহারাষ্ট্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সে রাজ্যের পালঘর, থানে এবং রায়গড়-সহ সাতটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে,  ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময়ের মধ্যে। এই পূর্বাভাসের মধ্যে হাওয়া অফিস বন্যার (North India Flood) সম্ভাবনাও দেখছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিসগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, রায়ালসিমা, কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা বিপর্যস্ত অসমে ফের এই বৃষ্টির সম্ভাবনা চিন্তায় ফলেছে সেখানকার প্রশাসনকে। সোমবার ভারতের  উপকূলীবর্তী রাজ্য কর্নাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গল ও বুধবার বৃষ্টি হবে। অন্যদিকে হাওয়া অফিসের মতে, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা ও পুদুচেরিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি হবে।

    গুজরাতে জারি কমলা সর্তকতা ও কেরলে বন্ধ স্কুল

    গুজরাতে ভারী বৃষ্টির (Heavy Rainfall) কারণে দ্বারকার সিনহন এবং ঘি ড্যামে জলস্তর ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, জুনাগড়, সৌরাষ্ট্র অঞ্চলের বন্যার জলস্তর নামতে শুরু করেছে। প্রশাসন দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে বলে খবর। এরই মাঝে রবিবার গুজরাতের মানুষের উদ্বেগ বাড়িয়ে হাওয়া অফিসের ঘোষণা, ‘‘২৪ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে গুজরাতে। পশ্চিম ভারতের এই রাজ্যের দ্বারকা, রাজকোট, ভাবনগর প্রভৃতি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হবে।’’ গুজরাতের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সেরাজ্য়ের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। জুনাগড়ের এলাকায় জলস্তর প্রতিটি বাড়ি পর্যন্ত পৌঁছেছে বলে খবর। 

    সোমবার অতিভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে কেরলে। এর জেরে কেরলের কুন্নুর, ওয়ানাদ, কোঝিকোড় জেলায় স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেরলের এই পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের আগামী ২৭ জুলাই পর্যন্ত সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। মৌসমভবন বলছে, ‘‘২৪ থেকে ২৭ জুলাই অতিভারী বৃষ্টি হবে কেরলে। পাশাপাশি উপকূল এলাকায় ৪০-৫০ কিমি/ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share