Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • NDA: শক্তিবৃদ্ধি এনডিএ-র! সমাজবাদী পার্টির পুরনো সহযোগী ধরল মোদির হাত

    NDA: শক্তিবৃদ্ধি এনডিএ-র! সমাজবাদী পার্টির পুরনো সহযোগী ধরল মোদির হাত

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষরা বলছেন, তৃতীয়বারও মসনদ দখলের পথে প্রধানমন্ত্রী মোদি। বিরোধীদের জোটে অনৈক্যর বাতাবরণ। নেই কোনও মুখ। ঠিক এমন আবহে ফের শক্তি বৃদ্ধি হল শাসক এনডিএ (NDA) জোটের। উত্তরপ্রদেশে একদা সমাজবাদী পার্টির জোটসঙ্গী ছিল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। তারাই শক্তি বাড়াল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ-র। শনিবারই এই দলের প্রধান ওপি রাজভর দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তাঁর এই সাক্ষাতের পরই এনডিএ (NDA) জোটে এই দলের আনুষ্ঠানিক প্রবেশ হয়। 

    ট্যুইট অমিত শাহের

    রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটার হ্যান্ডেলে ওপি রাজভরের সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, “রাজভরজির আগমনে উত্তরপ্রদেশে এনডিএ আরও শক্তিশালী হবে।”

    সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধানের ট্যুইট

    এদিন এনডিএ-তে (NDA) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে ট্যুইট করেন রাজভর। তিনি লেখেন, ‘‘সামাজিক ন্যায়, দেশের সুরক্ষা, পিছিয়ে পড়া জাতির উন্নয়নের স্বার্থে এনডিএ-এর সহযোগী হলাম।’’

    প্রসঙ্গত, ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গেই ছিল এই দল। যদিও ২০১৭ সালে প্রথমবার যোগী সরকার ক্ষমতায় আসার পর এনডিএ শিবিরেই ছিল ভারতীয় সমাজ পার্টি। তাদের দলের তরফে মন্ত্রীও ছিল উত্তরপ্রদেশ সরকারে। পরে মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে পুনরায় অখিলেশের হাত ধরে তারা। শনিবার আবার সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ফিরল তার পুরনো জায়গায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Flood In Delhi: দেশে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মোদি! তলব উপ রাজ্যপালকে

    Flood In Delhi: দেশে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মোদি! তলব উপ রাজ্যপালকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির বন্যা (Flood In Delhi) পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। এনিয়ে যথেষ্ট চিন্তিত কেন্দ্রের মোদি সরকার। প্রসঙ্গত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহি সফর শেষে শনিবার রাতেই দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফ্রান্স থেকেই ফোনে খবর নিয়েছিলেন বলে সূত্রের খবর। আবার এদিন দেশে ফিরেই দিল্লির উপ রাজ্যপাল তথা লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে ডেকে পাঠান মোদি। রাজধানীর বন্যা (Flood In Delhi) পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। দিল্লিতে বন্যা পরিস্থিতি কেমন, দুর্গতদের উদ্ধারকাজ এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের তরফে উদ্যোগ, এসবই খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বিদেশ সফর শেষে ফিরে কালবিলম্ব করেননি মোদি। তড়িঘড়ি সাক্সেনাকে তলব করেন।

    প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে একটানা প্রবল বৃষ্টিতে দিল্লির জনজীবন কার্যত বিপর্যস্ত। যমুনার জল বিপদসীমা অতিক্রম করেছে আগেই। বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে লালকেল্লার দেওয়ালেও যমুনার জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। গোটা রাজধানী যেন নেমে এসেছে ত্রাণশিবিরে। দুর্যোগ কবলিত অনেককে উদ্ধার করে সেখানে ঠাঁই দেওয়া হয়েছে। এরই মাঝে বানভাসি দিল্লিতে অগ্নিকাণ্ডের খবর মিলেছে। রাজধানীর কনট প্লেসের একটি বহুতলে শনিবার আগুন লাগে। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

    ভয়াবহ বন্যা পরিস্থিতি দিল্লিতে (Flood In Delhi)

    একনাগাড়ে বৃষ্টি চলছেই দিল্লিতে। থামার কোনও লক্ষণই নেই। সূত্রের খবর, একমাত্র বৃষ্টিই দিল্লি বন্যার (Flood In Delhi) জন্য দায়ী নয়। হরিয়ানার হাথনি থেকে রেকর্ড পরিমাণে জল ছাড়ার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কারণেই বিপদসীমা অতিক্রম করেছে যমুনা। রবিবার সকালেও দেখা গিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জল জমেছে। রাজঘাট সুপ্রিম কোর্ট চত্বরেও পৌঁছেছে যমুনার জল। প্রশাসন বলছে, উদ্ধার কর্মীরা সারারাত ধরে দিল্লিতে জল সরানোর কাজ করেই চলেছে। রবিবার সকালেও বিপদসীমার ওপরেই বইছে যমুনা। জানা গিয়েছে, জলস্তর  এখন ২০৬.১৪ মিটার। প্রসঙ্গত, বিগত সপ্তাহ থেকেই যমুনা বিপদসীমার ওপর দিয়ে বইছে। শেষবারের মতো এমন পরিস্থিতি হয়েছিল ১৯৭৮ সালে। তখন যমুনার জলস্তর হয়েছিল ২০৭.৪৯ মিটার। নিম্ন অঞ্চলের বাসিন্দাদের ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সারা রাজধানী জুড়েই খোলা হয়েছে ত্রাণ শিবির। বন্যা দুর্গতদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার।

    এখনই থামবে না বৃষ্টি

    বন্যায় (Flood In Delhi) গাড়িগুলি যেন খেলনার মতো ভেসে যাচ্ছে এদিক সেদিক। চলাচলের অযোগ্য হয়েছে কম বেশি সব রাস্তাই। যমুনার জলে ভেসে গিয়েছে দিল্লির একাধিক এলাকা। প্রতিনিয়ত ফুঁসছে যমুনা। রেহাই মিলবে কবে? এই প্রশ্নে কোনও সুখবর শোনাতে পারল না মৌসম ভবন। উপরন্তু উদ্বেগ বাড়িয়ে হাওয়া অফিস বলছে, দিল্লিতে (Flood In Delhi) আগামী পাঁচদিন বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই। হাওয়া অফিসের এক আধিকারিক বলেন, ‘‘আগামী পাঁচদিন দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন এলাকাগুলিকে হতে পারে বৃষ্টিপাত। ১৭ এবং ১৮ তারিখ সামান্য বাড়তে পারে বৃষ্টি। তবে দিল্লির পরিস্থিতি স্থানীয় বৃষ্টিপাতের জন্য হয়নি। যমুনা নদী ফুঁসে ওঠার কারণে হয়েছে।’’ প্রসঙ্গত, হরিয়ানা সমেত হিমাচলে জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ফ্রান্স ও আমিরশাহি সফর শেষে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: ফ্রান্স ও আমিরশাহি সফর শেষে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহি সফর শেষে শনিবারই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ১৪ জুলাই ফ্রান্সে ছিল বাস্তিল দিবস। সেই উপলক্ষ্যে সে দেশের প্রেসিডেন্টের আমন্ত্রণে ফ্রান্স গিয়েছিলেন মোদি। ফ্রান্সের বাস্তিল দিবস বা ফরাসি জাতীয় দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অন্যদিকে একাধিক বিষয়ে আলোচনা হয় সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গেও।

    ফ্রান্স সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

    প্রতি বছরের মতো এ বছরও প্রথামাফিক বাস্তিল দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ শঁজেলিজে-তে। সেই প্যারেডে অংশগ্রহণ করেছিল ভারতীয় সামরিক বাহিনীর তিন শাখা-স্থল, নৌ ও বায়ুসেনার প্রতিনিধি দল। দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। মহাকাশ গবেষণা, উড়ান, জ্বালানি সমেত আরও নানা বাণিজ্যিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের আগামী ২৫ বছরের বাণিজ্যিক সম্পর্কের রোডম্যাপও তৈরি হয়েছে মোদির ফ্রান্স সফরে। সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার’ দেওয়া হয় নরেন্দ্র মোদিকে।

    আরব আমিরশাহিতেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা

    অন্যদিকে, আরব আমিরশাহিতে সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর (PM Modi)। জানা গিয়েছে, দিল্লি আইআইটির ক্যাম্পাস সেখানে স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। সূত্রের খবর, আবুধাবির প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি ভারতবাসী আপনাকে প্রকৃত বন্ধুর চোখে দেখেন।” দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বাণিজ্য, শক্তি, শিক্ষা এবং মুদ্রা সংক্রান্ত একাধিক মউ। প্রধানমন্ত্রী (PM Modi) জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Flood in North India: ভয়াবহ বন্যা পরিস্থিতি উত্তর ভারতে! রোজই মিলছে মৃত্যুর খবর

    Flood in North India: ভয়াবহ বন্যা পরিস্থিতি উত্তর ভারতে! রোজই মিলছে মৃত্যুর খবর

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যায় (Flood in North India) জনজীবন বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। যমুনার জল বিপদসীমা অতিক্রম করেছে, এর জেরে জলমগ্ন হয়ে গিয়েছে রাজধানীর রেড ফোর্ট, রাজঘাটের মতো একাধিক গুরুত্বপূর্ণ জায়গা। যমুনা ফুঁসছে, তবে এখনও আশার বাণী শোনাতে পারেননি হাওয়া অফিসের আধিকারিকরা। আবারও বৃষ্টি হবে বলে সতর্কবার্তা জারি করেই চলেছে মৌসম ভবন। জারি হয়েছে হলুদ সতর্কতা। একই অবস্থা উত্তরাখণ্ড ও হিমাচলেরও। হরিদ্বারে সাত বছরের শিশু সমেত তিন জন ভেসে গিয়েছে বলে খবর মিলেছে। একাধিক রাস্তা সেখানে ধসের কারণে বন্ধ রয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে উত্তরাখণ্ডে প্রায় ৬০০ এর কাছাকাছি গ্রাম বন্যা কবলিত হয়েছে। জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত।

    জনজীবন স্তব্ধ উত্তরাখণ্ডে

    হরিদ্বার, ভগবানপুর, লস্কর এবং রুরকি এই সমস্ত জায়গার অবস্থা খুব খারাপ। এই সমস্ত এলাকার মানুষজনকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের প্যাকেট, পানীয় জল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, বন্যার (Flood in North India) কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং সেনা উদ্ধারকাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চলতি সপ্তাহের বৃহস্পতিবার হরিদ্বারের বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। রোজই মিলছে মৃত্যুর খবর। সূত্রের খবর, হাবিবপুর কুণ্ডি গ্রামে সৎপাল নামে ৪৭ বছর বয়সি এক ব্যক্তি জলের তোড়ে নিঁখোজ। আবার বাসেদি খাদার গ্রামে বন্যার জলে তলিয়ে মৃত্যু হয়েছে অজয় কুমার নামে ২৭ বছরের এক যুবকের।

    জলস্তর নামলেও বিপদসীমা থেকে অনেকটাই ওপরে বইছে যমুনা

    জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে যমুনার জলস্তর কিছুটা নেমেছে। কিন্তু এতেও পরিত্রাণ নেই কারণ বিপদসীমা থেকে এখনও অনেকটা ওপরে যমুনা বইছে। তথ্য বলছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল যমুনার জলস্তর। ৫০ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছিল যমুনা। ছুঁয়ে ফেলেছিল ২০৮.৬৬ মিটার। বিপদসীমার (Flood in North India) থেকে তিন মিটার বেশি। তবে সূত্রের খবর, সামান্য কিছুটা পরিবর্তন হতে দেখা গিয়েছে শুক্রবার। জলস্তর এখন ২০৭.৯৮ মিটার। এদিকে রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। নীচু জায়গায় বসবাস করেন, এমন হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    দিল্লিতে ভেসে গিয়েছে তিন শিশু? 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লির মুকুন্দপুর চকে চলছে মেট্রোর কাজ। স্থানীয়দের দাবি, বানের জলের তোড়ে শুক্রবার ভেসে গিয়েছে তিন শিশু। নিখিল, পীযুষ ও আশিস নামে তিন নাবালকের ভেসে যাওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায়। যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে এই পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। ওই জায়গা ঘিরে দেওয়া হয়েছে, যাতে কেউ প্রবেশ করতে না পারে।

    সক্রিয় এনডিআরএফ-এর টিম

    জানা গিয়েছে, বর্তমানে বন্যা (Flood in North India) মোকাবিলায় দিল্লিতে কাজ করছে ১৬টি এনডিআরএফ-এর টিম। সূত্রের খবর, দিল্লির কমলা নগর, কালকাজি, পটেল নগর, শাস্ত্রী নগর, গোবিন্দপুরীর মতো একাধিক জায়গায় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে,  আগামী ৪-৫ দিনও দিল্লিতে আরও ভারী বৃষ্টি হবে। ১৭ ও ১৮ জুলাই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন। দিল্লির এমন বন্যা পরিস্থিতি শুধুমাত্র বৃষ্টির জলে নয়, অন্য রাজ্য থেকে জল ছাড়ার ফলেই এই অবস্থা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tomato Price: টমেটোর দাম কমাতে বড় ঘোষণা মোদি সরকারের

    Tomato Price: টমেটোর দাম কমাতে বড় ঘোষণা মোদি সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগুন ছুটছে টমেটোর দামে (Tomato Price)। থলি হাতে বাজারে যেতেই মধ্যবিত্তের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এই আবহে টমেটোর মূল্যবৃদ্ধি রুখতে অবতীর্ণ হল মোদি সরকার। টমেটোর দাম বৃদ্ধি রোধ করতে বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, দেশের টমেটো উৎপাদনকারী রাজ্য থেকে আরও বেশি টমেটো সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সংগ্রহ করা টমেটো বিক্রি করা হবে প্রধান প্রধান বাজারগুলিতে। যার ফলে ন্যায্য দামে টমেটো কিনতে পারবেন সাধারণ মানুষ।

    দেশের মোট টমেটোর (Tomato Price) ৬০ শতাংশ আসে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে

    কৃষিপ্রধান দেশ ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই টমেটো উৎপাদন হয়। তবে, বিশেষজ্ঞরা বলছেন, দেশের মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশই আসে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে। কেন্দ্রীয় সরকার বলছে, বর্তমানে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ থেকে দেশের বিভিন্ন জায়গায় টমেটো সরবরাহ করা হচ্ছে। দিল্লি এবং আশেপাশের শহরে আসছে হিমাচল প্রদেশ এবং কর্নাটকের টমেটো।

    দিল্লিতে কম দামে টমেটো (Tomato Price) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর

    জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার থেকে দিল্লিতে কম দামে টমেটো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে উপভোক্তা বিষয়ক দফতর। জানা গিয়েছে, উপভোক্তা বিষয়ক দফতরের তরফে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (NAFED) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF)-কে টমেটো সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে রাজ্যগুলিতে টমেটো বেশি উৎপাদিত হয়, সেখান থেকেই সংগ্রহের কাজ চালাবে এই দুই সংস্থা। তারপর টমেটোগুলি সেই সব এলাকায় কম দামে বিক্রি করা হবে, যেখানে দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে।

    পর্যাপ্ত টমেটো (Tomato Price) বাজারে আসতে চলেছে

    মূলত দিল্লি এলাকার বাজারগুলিতে টমেটো সরবরাহ করা হয় হিমাচল প্রদেশ থেকে। আবার কলকাতায় টমেটো আসে বেঙ্গালুরু ও নাসিক থেকে। মোদি সরকারের দাবি, উৎপাদিত টমেটো নাসিক জেলা থেকে শীঘ্রই আসবে। এর ফলে সারা দেশ জুড়ে দাম কমবে টমেটোর।

     

    আরও পড়ুুন: ভোটের হিংসায় ফের মুর্শিদাবাদ ও মালদায় মৃত্যু হল ২ জনের! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Population Day 2023: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস! প্রথম দশে কোন দেশগুলি?

    World Population Day 2023: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস! প্রথম দশে কোন দেশগুলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day 2023)। অনেক দেশের কাছেই জনসংখ্য়া হল জনসম্পদ। আবার জনবিস্ফোরণের তত্ত্বও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গেই উঠে আসে। এতে বাড়ে বেকারত্ব, কমে জীবন জীবিকার মান। তবে এসব বিতর্ক সরিয়ে রেখেই প্রতিবছর  সারা বিশ্ব জুড়ে এই দিনটিকে জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। জনসংখ্যার নিরিখে চিনকে টপকে শীর্ষে রয়েছে ভারত।

    বিশ্বের জনসংখ্যা (World Population Day 2023)

    ২০২২ সালের এমন সময় ওয়ার্ল্ডওমিটার বিশ্বের জনসংখ্যা গণনা করে জানিয়েছিল, ৭৯৫ কোটি। চলতি বছরের হিসেব অনুযায়ী  বিশ্বের জনসংখ্যা ৮০৪ কোটিতে পৌঁছেছে  বলে জানা গিয়েছে। অর্থাৎ এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় সাড়ে নয় কোটি। ওয়ার্ল্ডওমিটারের ক্যালকুলেটর দ্রুত গণনা করতে থাকে সবসময়ই, এবং তা এখনও কাজ করে চলেছে, সামনের বছরের হিসাব দেওয়ার জন্য। এর হিসাব অনুযায়ী, প্রতি মিনিটে পৃথিবীতে প্রায় ২৪০টি শিশু জন্মায়

    বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩-এর থিম

    সারা বিশ্বে যে কোনও দিবস উদযাপনের পিছনে একটি উদ্দেশ্য থাকে। প্রতিবছর সেই উদ্দেশ্য পালন এবং প্রচারের জন্য নির্দিষ্ট থিমও থাকে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৩ এর থিম হল ‘Imagine a world where everyone all 8 billion of us has a future bursting with promise and potential.’ 

    বিশ্ব জনসংখ্যা দিবসের নানা কর্মসূচি

    জনসংখ্যা দিবসে লিঙ্গ সমতা, মা ও শিশুর স্বাস্থ্য, গর্ভনিরোধক ওষুধের ব্যবহার এবং যৌন সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রচারের আলোয় আনা হয়। প্রতিবেদনের শুরুতেই যে কথা বলা হয়েছে, জনসম্পদ ও জনবিস্ফোরণ তত্ত্ব। এনিয়েও মানুষকে সচেতন করা হয়। এদিনে বিভিন্ন স্থানে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়। 

    জনসংখ্যার নিরিখে বিশ্বের প্রথম দশটি দেশ

    ১) ভারত: জনসংখ্যার নিরিখে বিশ্বে এখন শীর্ষে ভারত। ২০২৩ সালের এপ্রিল মাসে রাষ্ট্র সংঘের রিপোর্ট অনুসারে ভারতের বর্তমান জনসংখ্যা ১,৪২.৫৮ কোটি। 

    ২) চিন: দ্বিতীয় স্থানে রয়েছে আমাদেরই প্রতিবেশী চিন। তাদের জনসংখ্যা ১,৪২.৫৭ কোটি।

    ৩) আমেরিকা: তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। মার্কিন দেশের বর্তমান জনসংখ্যা ৩৩.১৯ কোটি।

    ৪) ইন্দোনেশিয়া: তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এই দেশটির জনসংখ্যা ২৭.৩৮ কোটি।

    ৫) পাকিস্তান: তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা ২৩.১৪ কোটি।

    ৬) ব্রাজিল: ব্রাজিল রয়েছে তালিকায় ছয় নম্বর স্থানে। ব্রাজিলের জনসংখ্যা ২১.৪৩ কোটি।

    ৭) নাইজিরিয়া: নাইজিরিয়া রয়েছে তালিকায় সাত ‌‌নম্বরে। ২১.৩৪ কোটি জনসংখ্যা এই দেশের।

    ৮) বাংলাদেশ:  তালিকার ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। এই দেশের বর্তমান জনসংখ্যা ১৬.৯৪ কোটি।

    ৯) রাশিয়া: রাশিয়া রয়েছে নবম স্থানে। রুশ দেশের জনসংখ্যা ১৪.৩৪ কোটি।

    ১০) মেক্সিকো: তালিকায় ১০ নম্বরে রয়েছে মেক্সিকো। এই দেশের জনসংখ্যা ১২.৬৭ কোটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: ফুঁসছে যমুনা, ভাসছে গাড়ি-বাড়ি! অতি ভারী বৃষ্টিতে উত্তর ভারতে মৃত ৩৯

    Heavy Rain: ফুঁসছে যমুনা, ভাসছে গাড়ি-বাড়ি! অতি ভারী বৃষ্টিতে উত্তর ভারতে মৃত ৩৯

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তর ভারত। সোমবারই উত্তর ভারতের একাধিক রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। বাতিল করা হয় ১৭টি ট্রেন। রাজধানী দিল্লির একাধিক জায়গায় হাঁটু পর্যন্ত জল জমেছে। এছাড়াও  জলমগ্ন হয়ে রয়েছে একাধিক শহর। জম্মু কাশ্মীর, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সর্বত্র এক চিত্র। অতি ভারী বৃষ্টির জেরে সোমবার পর্যন্ত চলে গিয়েছে ২৪টি তরতাজা প্রাণ। মঙ্গলবার পর্যন্ত হিসাব বলছে মৃতের সংখ্যা ৩৯। মধ্যপ্রদেশে ফুঁসছে নর্মদা, হিমাচলে বিপাশা, দিল্লিতে যমুনা। অনেক পরিবার জলস্তর বৃদ্ধির কারণে আটকে পড়েছে। তাদের ড্রোনের মাধ্যমে খাবার সমেত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে জাতীয় সড়ক-সহ একাধিক রাস্তা। হিমাচলের প্রশাসন বলছে, সে রাজ্যের ছোট-বড় সাতশো রাস্তা বর্তমানে জলের তলায়। হিমালয় ঘেঁষা রাজ্যগুলিতে ধস নেমেছে জায়গায় জায়গায়। ঘরবাড়ি, গাড়ি সব কিছুই জলের স্রোতে ভাসছে একাধিক জায়গায়। আপাতত কয়েকদিন একনাগাড়ে এমন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    ফুঁসছে যমুনা ও বিপাশা… 

    রাজধানী দিল্লিতে যমুনা নদী বিপদসীমা পার করে বইছে। জানা গিয়েছে, সোমবার বিকেলে যমুনার জলস্তর ছিল ২০৫.৩৩ মিটারে, মঙ্গলবার সকালে তা ২০৬.২৪-তে পৌঁছে গিয়েছে। প্রবল বর্ষণে (Heavy Rain) হরিয়ানাতেও বন্যা সতর্কতা জারি হয়েছে। হরিয়ানা থেকে জল ছাড়ার ফলেই ফুঁসছে যমুনা। সবচেয়ে পরিস্থিতি খারাপ হিমাচল প্রদেশের। সেখানে বিপাশা নদীর স্রোতে সব কিছু ভেসে যাচ্ছে। বিপাশার গ্রাসে জলে গিয়েছে ঘরবাড়ি, জাতীয় সড়ক। একাধিক জায়গায় বিপাশার রোষে খেলনার মতো ভাসছে ঘরবাড়ি, গাড়ি। জনবহুল এলাকাতেও জল ঢুকে গিয়েছে। হিমাচলে বেড়ে চলেছে হড়পা বানের তাণ্ডব। লাগাতার ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় ধসে গিয়েছে বাড়ি। মানালি, কুলু, কিন্নৌর, চাম্বা এই শহরগুলির অবস্থা খুব খারাপ। বিপাশা ছাড়াও ইরাবতী, শতদ্রু, চন্দ্রভাগা, সব নদীর জলস্তরই পার করে গিয়েছে বিপদসীমা। 

    খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    হিমাচলের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। এরকম অবস্থায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। খোঁজ নিলেন পরিস্থিতির। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টা সমস্ত নাগরিককে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে আপদকালীন হেল্পলাইন নম্বর ১১০০, ১০৭০ এবং ১০৭৭ চালু করা হয়েছে।

    দিল্লিতে কন্ট্রোল রুম

    পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে ১৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানা গিয়েছে। হরিয়ানার পরিস্থিতি খারাপ (Heavy Rain) হওয়ায় হাতিকুণ্ড বাঁধ থেকে যমুনার ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। এনিয়ে জরুরি বৈঠকে বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দিল্লি সরকার।

    বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর

    লাগাতার ভারী বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বন্যা সতর্কতা জারি করেছে প্রশাসন। কাঠুয়া, সাম্বা সহ একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। পর পর তিন দিন বন্ধ ছিল অমরনাথ যাত্রা। রবিবার অমরনাথ যাত্রা ফের শুরু হয়েছিল, তবে তা আবারও স্থগিত করে দেওয়া হয়েছে। রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এখনও। সেখানে উদ্ধারকার্য শুরু হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: ‘‘চাঁদের মাটি ছোঁয়ার ক্ষেত্রে ভারত হতে চলেছে চতুর্থ দেশ’’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

    Chandrayaan 3: ‘‘চাঁদের মাটি ছোঁয়ার ক্ষেত্রে ভারত হতে চলেছে চতুর্থ দেশ’’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শুক্রবারই চাঁদের দেশে পাড়ি দিতে চলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। চাঁদের মাটি ছোঁয়ার ক্ষেত্রে ভারত হতে চলেছে চতুর্থ দেশ (আমেরিকা, রাশিয়া, চিনের পর)। রবিবার এমনই বিবৃতি দিলেন মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিং। চাঁদের মাটিতে অবতরণের পরে ৬ চাকার রোভারটি ১৪ দিন ধরে অনুসন্ধান ও গবেষণা চালাবে বলে জানা গিয়েছে। রোভারটিতে রয়েছে একাধিক ক্যামেরা, যা চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন অংশের ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।

    আরও পড়ুন: ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি ‘চন্দ্রযান ৩’-এর! ল্যান্ডিং কবে, জানিয়ে দিল ইসরো

    মিশনের ৩ উদ্দেশ্য

    মহাকাশ মন্ত্রী আরও জানিয়েছেন, চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মিশনের তিনটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এই মিশনের দ্বারা চাঁদের মাটি ছোঁয়া, দ্বিতীয়ত, রোভারটিকে চাঁদের মাটিতে সক্রিয়ভাবে চালানো এবং তৃতীয়ত চাঁদের বিভিন্ন অজানা দিকগুলি সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো। রবিবার কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মোদি জমানায় মহাকাশ গবেষণায় ভারত এগিয়েছে অনেকটা বেশি। ইসরোর পরিকাঠামোগত অনেক উন্নয়নই হয়েছে মোদি জমানায়। প্রসঙ্গত নরেন্দ্র মোদির জমানায় মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি দরজাও খুলে দেওয়া হয়েছে। মহাকাশ মন্ত্রীর আরও সংযোজন, ‘‘নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফর মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ। আমেরিকার মতো দেশ যারা আমাদের অনেক আগে মহাকাশ গবেষণা চালাচ্ছে, তারাও আজ ভারতের দিকে তাকিয়ে। আমাদের দেশের সঙ্গে তারা বেশ কয়েকটি মহাকাশ গবেষণা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।’’

    মিশনের খুঁটিনাটি

    ২০১৯ সালে ভারত ‘চন্দ্রযান ২’ উৎক্ষেপণ করেছিল। ল্যান্ডিংয়ের আগে, মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযানের। চাঁদের বুকে আছড়ে পড়ে ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’। তারপর চার-চারটে বছর কেটে গিয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে নামছে ইসরো। বিশেষ নজর দেওয়া হচ্ছে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। এস সোমনাথ বলেন, “আমরা চাঁদে সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সক্ষম হব।” ইতিমধ্যেই, ‘চন্দ্রযান ৩’-কে (Chandrayaan 3) মহাকাশে বহনকারী রকেটের সাথে সংযুক্ত করেছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ‘জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক ৩’ বা ‘জিএসএলভি মার্ক ৩’ (GSLV Mark 3) রকেটের নাম পরিবর্তন করে রাখা হয় ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’। বুধবার, এই রকেটের মাথায় পেলোড সংযুক্ত করা হয়। এই পেলোডের মধ্যে রয়েছে ‘চন্দ্রযান ৩’ মডিউল। মূলত তিনটি জিনিস রয়েছে এই মডিউলে। একটি ল্যান্ডার, একটি রোভার ও একটি প্রোপালসন মডিউল। বিচ্ছিন্ন হওয়ার আগে এই পেলোড ফেয়ারিংয়ে ভর করে ‘চন্দ্রযান ৩’ মডিউল চাঁদের উপরে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে। সেখান থেকে চাঁদের বুকে অবতরণ-পর্ব শুরু করবে ল্যান্ডার ও রোভার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত! বন্ধ স্কুল, বাতিল ট্রেন, মৃত ২৪

    Heavy Rain: অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত! বন্ধ স্কুল, বাতিল ট্রেন, মৃত ২৪

    মাধ্যম নিউজ ডেস্ক: অতি ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে উত্তর ভারতে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। বৃষ্টির কারণে দিল্লি সংলগ্ন অঞ্চলে সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলগুলি। অন্যদিক হিমাচলে সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে স্কুলগুলি। হিমাচলে এখনও অবধি ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাতিল করা হয়েছে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের ১৭টি ট্রেন। হিমাচলের ১০টি জেলায় ধসের কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শেষ তিন দিনে হিমাচলের ছোট-বড় সাতশোর বেশি রাস্তা বন্ধ করা হয়েছে ধসের কারণে। 

    বর্ষা ঢোকার পর থেকেই ধস নামতে শুরু করে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে

    বর্ষা ঢোকার পর থেকেই হিমাচল, উত্তরাখণ্ডে ব্যাপক ধস নামতে শুরু করে। একাধিক জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় ধসের কারণে। দিন কয়েক আগেই হড়পা বানের কারণে উত্তরাখণ্ডে ভেসে যায় একটি সেতু। অতি ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে বন্যার সতর্কতাও জারি করে প্রশাসন। মাঝখানে পরিস্থিতির অবনতি হলে বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রাও। প্রবল বর্ষণে (Heavy Rain) উত্তর ভারতের একাধিক রাজ্যে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। দিল্লিতে যমুনা নদী এবং মধ্যপ্রদেশের নর্মদা নদী আপাতত ফুঁসছে বলে খবর রয়েছে। এমন অবস্থায় সতর্কতা জারি করা হয়েছে নদী তীরবর্তী স্থানগুলিতে। মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর জল বাড়ায় চারজন মানুষ আটকে পড়েন। তাঁদের ড্রোনের মাধ্যমে খাদ্য সমেত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। রবিবারও রাজস্থান সমেত উত্তর ভারতের একাধিক রাজ্যে ভারী বর্ষণের খবর মিলেছে। হিমাচল প্রদেশেও একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বিপাশা নদীর বন্যার কারণে ৬ জন মানুষ আটকে পড়েন। পরে তাঁদের সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে উদ্ধার করা হয়। হিমাচলের একাধিক জনবহুল অঞ্চলে হাঁটু পর্যন্ত জল জমার খবর পাওয়া গিয়েছে।

    ৫০ বছরে রেকর্ড বৃষ্টি উত্তর ভারতে

    ইতিমধ্যে অতি ভারী বর্ষণের (Heavy Rain) ফলে উত্তর ভারতের একাধিক রাজ্যের করুণ চিত্র দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। কোথাও জলে ভাসছে গাড়ি, তো কোথাও বাড়ির ভিতরে ঢুকে পড়েছে জল। হাওয়া অফিস বলছে, সাম্প্রতিক অতীতে দিল্লিতে অতি ভারী বর্ষণের এমন নজির দেখা যায়নি। শেষবার এমন প্রবল বর্ষণ দিল্লিতে হয়েছিল ১৯৮২ সালের জুলাইতে। হরিয়ানার আম্বালায় রবিবার বৃষ্টি হয়েছে ৩২২ মিমি। অন্যদিকে দিল্লিতে এর পরিমাণ ১৫৩ মিমি। বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙে হিমাচলে বৃষ্টি হয়েছে ১৩৫ মিমি। পাঞ্জাব হরিয়ানা সমেত সব রাজ্যেই বিপর্যয় মোকাবিলা দফতরকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে এই রাজ্যগুলিতে কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lion Safari: নন্দনকাননে পর্যটকদের বাস ঘিরে ধরে ঘুরল সিংহের দল, তারপর?

    Lion Safari: নন্দনকাননে পর্যটকদের বাস ঘিরে ধরে ঘুরল সিংহের দল, তারপর?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লায়ন সাফারি’তে (Lion Safari) গিয়ে গর্তে পড়ে গেল পর্যটক বোঝাই বাস। মানুষের গন্ধ পেয়ে দ্রুত ছুটে এল এক পাল সিংহ। বাসের ভিতরে তখন ইষ্টমন্ত্র জপ করতে শুরু করেছেন পর্যটকরা। শনিবার হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে ওড়িশার নন্দনকাননে। খবর পেয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উদ্ধার করেন পর্যটকদের। শিকার হাতছাড়া হওয়ায় জঙ্গলের গভীরে ফিরে যায় হতাশ শ্বাপদের দল।

    ‘লায়ন সাফারি’

    যাঁরা জগন্নাথ দর্শনে পুরী যান, তাঁদের অনেকেই নন্দনকানন চিড়িয়াখানায় ‘লায়ন সাফারি’তে (Lion Safari) যান। ভুবনেশ্বরের ওই চিড়িয়াখানায় পশুরা থাকে মুক্ত পরিবেশে। গহীন অরণ্যে কাছ থেকে হিংস্র পশুর দেখার অভিজ্ঞতাই আলাদা। এই অভিজ্ঞতাই অর্জন করতে গিয়েছিলেন ৩০ জন পর্যটক। চিড়িয়াখানারই একটি বাসে করে লায়ন সাফারিতে গিয়েছিলেন তাঁরা। বাস চলতে শুরু করার পরেই আনন্দে আত্মহারা হন পর্যটকরা। কিছু সময় পরে বাস ঢুকে পড়ে জঙ্গলের কোর এরিয়ায়। এখানেই বাস করে পশুরাজের দল। আচমকাই একটি গাড্ডায় পড়ে যায় বাস। বাসটিকে গর্ত থেকে তুলতে অনেক মেহনত করেন চালক। তার পরেও বাস দাঁড়িয়ে থাকে ঠায়।

    চলে এল সিংহের দল

    জঙ্গলের বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের গন্ধ। সেই গন্ধ পেয়েই বাসটির কাছে চলে আসে সিংহের (Lion Safari) দল। গর্জন করতে থাকে শ্বাপদের দল। বাসের চারপাশে ঘুরঘুর করতে থাকে তারা। বাসের ভিতরে তখন পর্যটকদের অনেকেই প্রাণ ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। সিংহের দল আস্ত খেয়ে ফেলবে ভেবে ইষ্টনামও জপ করতে শুরু করেন পর্যটকদের অনেকেই। এভাবেই কেটে যায় ঘণ্টা দেড়েক।

    আরও পড়ুুন: আরএসএসের প্রাক্তন প্রধানকে নিয়ে বিতর্কিত ট্যুইট দিগ্বিজয়ের, মধ্যপ্রদেশে বিপাকে কংগ্রেস

    খবর পেয়ে নন্দনকানন কর্তৃপক্ষ পাঠান উদ্ধার কারী দল। ওই দলের সদস্যরা প্রথমে সিংহদের (Lion Safari) ফিরিয়ে দেয় তাদের আস্তানায়। পরে অন্য একটি বাসে করে পর্যটকদের ফিরিয়ে আনেন জঙ্গলের বাইরে। স্বস্তির শ্বাস ফেলেন পর্যটকরা। অবশ্য এই প্রথম নয়, ২০২১ সালেও একবার নন্দনকাননের ভিতরে ঠিক একইরকমভাবে কাদায় আটকে গিয়েছিল পর্যটকদের বাস। অন্য একটি বাস পাঠিয়ে উদ্ধার করা হয়েছিল তাঁদের। ওই ঘটনার ঠিক দু বছর পরে ফের একবার একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়েই। নন্দনকাননের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার জানান, দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। কীভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share