Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Gujarat: গুজরাটে বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৯ জনের

    Gujarat: গুজরাটে বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৯ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের (Gujarat) জাতীয় সড়কে  মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। চারচাকা গাড়ির সঙ্গে যাত্রীবোঝাই বাসের সামনাসামনি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী আহত হয়েছেন অন্তত ২৮ জন। শুক্রবার রাতে গুজরাটের (Gujarat) নবসারী জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই বাসটি আহমেদাবাদের দিক থেকে আসছিল বলে জানা গেছে। বাস আরোহীরা প্রত্যেকেই প্রায় আহমেদাবাদের প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে ফিরছিলেন। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর এই উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    পুলিশ রিপোর্ট কী বলছে?

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার দিন রাতে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ধাক্কা মারে চারচাকা গাড়িটিতে।

    আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও

    গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই মারা গিয়েছেন। এ ছাড়া, বাসযাত্রীদের মধ্যেও কয়েক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহতের সংখ্যা ২৮। পুলিশ জানিয়েছে, বাসের চালক দুর্ঘটনার পর হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
    এদিনের এই ঘটনায় শোক জানিয়ে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি লেখেন, “এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। নিহতদের জন্য আমি শোক প্রকাশ করছি এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি”।

    আরও পড়ুন: পোস্ট অফিসে আমানত ও সঞ্চয়ের উপরে সুদের হার বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

     
  • Interest Rate: পোস্ট অফিসে আমানত ও সঞ্চয়ের উপরে সুদের হার বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার

    Interest Rate: পোস্ট অফিসে আমানত ও সঞ্চয়ের উপরে সুদের হার বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পের উপর কেন্দ্রীয় সরকার সুদের হার (Interest Rate) বৃদ্ধি করছে। শুধুমাত্র পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং কন্যা সন্তানদের প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে, সিনিয়র সিটিজেনদের সেভিংস প্রকল্প এবং কিষান বিকাশ পত্র এই দুটো প্রকল্পের ক্ষেত্রে সুদের হার (Interest Rate) বৃদ্ধি হচ্ছে ১.১ শতাংশ।

    আরও পড়ুন: পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বদলে নিয়োগ হওয়া ববিতার চাকরি নিয়েও সংশয় 

    অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে যে কিষাণ বিকাশ পত্রে এখন সুদ (Interest Rate) পাওয়া যাবে ৭.২ শতাংশ এবং ম্যাচুরিটি হবে ১২০ মাসে। বর্তমানে কিষান বিকাশ পত্রের সুদ ৭ শতাংশ দেওয়া হয় এবং সেটির ম্যাচুরিটি হয় ১২৩ মাসে।

    আরও পড়ুন: ভুঁড়ি আর ওজন কমাতে এই খাবারগুলি প্রাতরাশে রাখুন

    কন্যা সন্তানদের প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেটির সুদ (Interest Rate) ৭.৬ শতাংশই থাকছে। অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদ ৭.১ শতাংশই থাকছে। সেভিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার (Interest Rate) বছরে ৪ শতাংশই থাকছে। 

    চলতি বছরে রেপো রেট অনেকটাই বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

    প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক চলতি বছরের মে মাস থেকে রেপো রেট অনেকটাই বাড়িয়েছে। ২.২৫ শতাংশ থেকে রেপো রেট বেড়ে হয়েছে ৬.২৫ শতাংশ। চলতি মাসের শুরুর দিকে রেপো রেট বেড়েছে ০.৩৫ শতাংশ, এই নিয়ে পঞ্চম বার রেপো বৃদ্ধি হয়েছে। ০.৪ শতাংশ রেপো রেট বৃদ্ধি হয়েছিল চলতি বছরের মে মাসে এবং ০.৫ শতাংশ বৃদ্ধি হয়েছিল  চলতি বছরের জুন, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। রেপো রেটের এই বৃদ্ধির কারণেই ব্যাঙ্কগুলির পক্ষে আমানতের উপর সুদের হার (Interest Rate) বাড়ানো সম্ভব হচ্ছে বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Tripura: ১২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি হল ত্রিপুরার সরকারী কর্মীদের

    Tripura: ১২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি হল ত্রিপুরার সরকারী কর্মীদের

    মাধ্যম নিজউ ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন লাগাতার চলছে। বিষয়টি হাইকোর্ট-সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধির আন্দোলনে পুলিশের ঘুঁষি মারার অভিযোগ পর্যন্ত উঠেছে। কেন্দ্র রাজ্য ডিএ-এর ব্যাপক ফারাক নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারের কর্মীরা। ঠিক এমন সময়ই বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে (Tripura) সরকারী কর্মীদের ১২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন এই ঘোষণার ফলে সরকারি খাতে প্রতিমাসে অতিরিক্ত ১২০ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। অর্থাৎ বছরে ১,৪৪০ কোটি টাকা।

    আরও পড়ুন: গ্লাভস ছাড়াই কোমর অবধি বরফের স্তুপ সরিয়ে এগিয়ে চলেছেন জওয়ান, দেখুন ভিডিও

    মুখ্যমন্ত্রী মানিক সাহা কী বললেন

     ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার এই মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। এই বর্ধিত মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য চলতি বছরের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এই ঘোষণার ফলে ত্রিপুরার সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৮% থেকে বেড়ে ২০% হয়ে গেল। সরকারের এমন ঘোষণায় খুশি রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সরকারি সূত্রে জানা গেছে রাজ্যের মোট সরকারী কর্মীর সংখ্যা ১,০৪,৬০০ জন এবং মোট ৮০,৮০০ জন পেনশনভোগী আছেন। এই মহার্ঘভাতা বৃদ্ধিতে এই বিপুল পরিমান সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। আংশিক সময়ের কর্মচারীদেরও সাম্মানিক ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করা হয়েছে।
    মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন সাংবাদিক বৈঠকে বলেন যে সরকারী কর্মচারীদের এবং তাঁদের পরিবারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা যিনি অর্থমন্ত্রকের দায়িত্বেও রয়েছেন তিনি বলেন যে সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি না হওয়ায় বিরোধীরা সমালোচনা করছিলেন, আজ সরকারের সিদ্ধান্ত সমস্ত সমালোচনার জবাব দিল। তিনি আরও বলেন রাজ্য সরকার, সরকারী কর্মচারীদের কথা ভেবে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে এর ফলে রাজ্যের অধিকাংশ মানুষ উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Indian Army: কোমর অবধি পুরু বরফ ঠেলে এগিয়ে চলেছেন ভারতের জওয়ান, কুর্নিশ নেট পাড়ার

    Indian Army: কোমর অবধি পুরু বরফ ঠেলে এগিয়ে চলেছেন ভারতের জওয়ান, কুর্নিশ নেট পাড়ার

    মাধ্যম নিজউ ডেস্ক: দেশের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করেন তারা। বৈদেশিক শত্রুর আক্রমণ প্রতিরোধ হোক অথবা দেশের মানুষের সার্বিক নিরাপত্তার দায়িত্ব, সবটাই রয়েছে ভারতীয় সেনার (Indian Army) কাঁধে। মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনা সদা নিয়োজিত। বর্ডার সিনেমার বিখ্যাত গান ‘সন্দেশা আতে হ্যায়…..’ আজও সমান জনপ্রিয় সারা ভারতব্যাপী। এই সিনেমায় সেনাদের জীবন ঠিক যেমনটা দেখানো হয়েছিল বাস্তবে তার চেয়ে কোনও অংশে কম কঠিন নয় ভারতীয় সেনাদের (Indian Army)  জীবন। লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া ‘অ্যায় মেরে বতন কে লোগো কো…’ এই গান শুনে আবেগপ্রবণ হননা, এমন ভারতীয় খুব কমই আছেন। এই গানেও শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় দেশের সেনার কঠিন, বিপদসঙ্কুল জীবন এবং তাঁদের কর্তব্যবোধের প্রতি। যেকোনও চরম আবহাওয়াতেই তাঁরা কীভাবে কাজ করেন সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ওই সেনা জওয়ান (Indian Army)  কোমর অবধি কঠিন বরফের আবরণকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে এগিয়ে চলেছেন।

    মেজর জেনারেল রাজু চৌহানের ট্যুইট করা ভিডিও

    ভিডিও ক্লিপটি ট্যুইট করেছেন মেজর জেনারেল রাজু চৌহান। ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে এত কষ্টের মাঝেও ওই সেনা জওয়ান (Indian Army)  হাসিমুখে বরফ সরাচ্ছেন এবং এগিয়ে চলেছেন। মাঝখানে তাঁর রাইফেলটা অন্য এক জওয়ানকে তিনি দিলেন এবং হাত দিয়ে বরফ কেটে কেটে এগোতে থাকলেন। মেজর জেনারেল রাজু চৌহান ক্যাপশনে লিখেছেন, “দেশের এই তরুণ জওয়ানের (Indian Army)  মুখের হাসিটা একবার লক্ষ্য করুন আপনারা।”

    এখনও অব্দি এই ভাইরাল ভিডিওটি ১ লক্ষ ৯১ হাজারের উপর ভিউ হয়েছে যেখানে ৮৪৫৫ টি লাইক এবং অসংখ্য নেটিজনদের কমেন্ট দেখা যাচ্ছে। একজন কমেন্ট করেছেন, “কী কঠিন জীবন আমাদের হিরোদের কিন্তু তারপরেও তাঁরা নিজেদের মুখে হাসি রেখে এগিয়ে চলেছেন। এনাদের লক্ষ লক্ষ স্যালুট জানাই।” অপর একজন কমেন্ট করছেন, “কীভাবে কোনও রকম গ্লাভস ছাড়াই বরফ সরাচ্ছেন। এনারাই আসল সুপারম্যান।” অন্য একজন কমেন্ট করেছেন, “এই পরিস্থিতিতেও মুখে হাসি! এটা তাঁর মনের সাহসিকতার পরিচয় দিচ্ছে। আমরা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারি, দেশ শান্তিতে ঘুমাতে পারে শুধুমাত্র এই জওয়ানদের (Indian Army)  জন্য।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India China Peace: সীমান্তে শান্তি বজায় রাখতে ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হল

    India China Peace: সীমান্তে শান্তি বজায় রাখতে ভারত-চিন দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হল

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনাদের মুখোমুখি সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছিল। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনার আহত হওয়ার খবরও সামনে আসে। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, সেদিন প্রায় ৩০০ জন চিনা সেনা অতর্কিত ভাবে প্রথম হামলা চালায়। ভারতীয় সেনাও যে প্রস্তুত ছিল এটা চিনা সেনা বুঝতে পারেনি, তাই পাল্টা জবাবে পিছু হটে চিন। এই ঘটনার পর থেকে এই প্রথম বৈঠকে বসল দুই দেশের আধিকারিকরা। 

    ভারত-চিন (India China Peace) সেনা স্তরের দ্বিপাক্ষিক বৈঠক

    ১৭তম রাউন্ডের Corps Commander Level Meeting অনুষ্ঠিত হল চলতি সপ্তাহের বৃহস্পতিবার। চিনের দিকের চুশুল-মোলডো সীমান্তে এই মিটিং (India China Peace) অনুষ্ঠিত হয় এদিন। প্রসঙ্গত, এর আগে এই ধরনের মিটিং (India China Peace) হয়েছিল চলতি বছরের ১৭ জুলাই। তারপর এই মিটিং (India China Peace) যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, দুই দেশের পশ্চিম সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়েই এদিন আলোচনা হয়। মূলত, Line of Actual Control (LAC) নিয়েই খোলামেলা মত বিনিময় করেন দুই দেশের আধিকারিকরা। আগামীদিনে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত কীভাবে মজবুত হবে সে নিয়েও এদিন আলোচনা হয়েছে বলেই জানা গেছে। দুই দেশের সীমান্তে শান্তির (India China Peace) পরিবেশ বজায় রাখতেও উভয় দেশ সচেষ্ট থাকবে বলেই এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আগামীদিনে দুই দেশের সম্পর্ককে কীভাবে  এগিয়ে নিয়ে যাওয়া হবে সে নিয়েও একপ্রস্থ আলোচনা হয় এদিনের বৈঠকে। দুই দেশের পশ্চিম সীমান্তের নিরাপত্তার বিভিন্ন ইস্যু নিয়েও সম্মত হয়েছে উভয় দেশ। বিগতদিনে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেগুলি নিয়ে আগামীদিনে সেনা স্তরে আলোচনা চলবে উভয়দেশের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Interfaith Marriages: ভিন ধর্মের বিয়ে চিহ্নিত করতে কমিটি গঠন মহারাষ্ট্র সরকারের

    Interfaith Marriages: ভিন ধর্মের বিয়ে চিহ্নিত করতে কমিটি গঠন মহারাষ্ট্র সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু দিন আগেই শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) হত্যাকাণ্ডের জেরে তোলপাড় হয়ে উঠেছিল দেশ। তারপর গ্রেফতার হয়েছে শ্রদ্ধার প্রেমিক তথা লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। শ্রদ্ধা ধর্মে হিন্দু হলেও, যাঁর সঙ্গে তিনি এক ছাদের তলায় থাকতেন, সেই আফতাব মুসলমান। ওই ঘটনার পরে ভিন ধর্মে বিয়ের (Interfaith Marriages) ঘটনা নথিভুক্ত করে রাখতে চলেছে মহারাষ্ট্রের (Maharashtra) একনাথ শিন্ডের  সরকার।

    ভিন ধর্মে বিয়ে…

    ভিন ধর্মের বিয়ে ট্র্যাক করতে বৃহস্পতিবার উদ্যোগী হয়েছে মহারাষ্ট্র সরকার। এদিন ১৩ সদস্যের একটি কো-অর্ডিনেশেন কমিটি গড়েছে শিন্ডের সরকার। এই কমিটির মাথায় রয়েছেন একজন মন্ত্রী। গোটা মহারাষ্ট্রে কতজন ভিন ধর্মে বিয়ে করেছেন, তাঁদের তথ্য সংগ্রহ করবে। তথ্য সংগ্রহ করা হবে তাঁদের  পরিবারেরও। মহারাষ্ট্র সরকার গঠিত ওই কমিটির নাম দেওয়া হয়েছে ইন্টারফেইত ম্যারেজ ফ্যামিলি কো-অর্ডিনেশন কমিটি। কমিটির মাথায় রয়েছেন মহারাষ্ট্রের নারী ও শিশু বিকাশ মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা।

    লোধা ছাড়াও বাকি যে সদস্যরা রয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নারী ও শিশু বিকাশ দফতরের ডেপুটি কমিশনার। তিনি এই প্যানেলের মেম্বার সেক্রেটারি। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হবে। যাঁরা ভিন ধর্মে বিয়ে (Interfaith Marriages) করেছেন, সেই সব দম্পতি যাতে সহজে এই কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাই দেওয়া হচ্ছে এই হেল্পলাইন নম্বর। সরকারি ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা পালিয়ে গিয়ে ভিন ধর্মে বিয়ে করছেন কিংবা কোনও ধর্মস্থানে গিয়ে বিয়ে করছেন অথবা রেজিস্ট্রি ম্যারেজ করছেন বা সামাজিক বিয়ে করছেন তাঁদের প্রত্যেকের নথি সংগ্রহ করা হবে। যেসব মহিলা ভিন ধর্মে বিয়ে করেছেন, তাঁদের প্রয়োজনে কাউন্সেলিংও করানো হবে।

    আরও পড়ুন: শ্রদ্ধা খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান মিলল! আফতাবের পলিগ্রাফ টেস্টের পরই তদন্তে নয়া দিক

    এদিকে, গত শুক্রবার শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশ ওয়াকার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেন। মেয়ের হত্যাকারী আফতাব পুন্নাওয়ালার মৃত্যদণ্ডও দাবি করেন তিনি। প্রসঙ্গত, দিল্লিতে প্রেমিকা তথা লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করার অভিযোগ উঠেছে প্রেমিক আফতাবের (Aftab Amin Poonawalla) বিরুদ্ধে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে নিজের অপরাধের কথা সে স্বীকারও করে নিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Panini: ২৫০০ বছরের প্রাচীন পাণিনির অষ্টাধ্যায়ীর জটিল নিয়মের সূত্র বের করলেন কেমব্রিজের ছাত্র ঋষি 

    Panini: ২৫০০ বছরের প্রাচীন পাণিনির অষ্টাধ্যায়ীর জটিল নিয়মের সূত্র বের করলেন কেমব্রিজের ছাত্র ঋষি 

    মাধ্যম নিউজ ডেস্ক: পাণিনির (Panini) অষ্টাধ্যায়ী সংস্কৃত সাহিত্যের একটি অতি মূল্যবান গ্রন্থ। এই বইতে রয়েছে সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন নিয়ম, সংস্কৃত শব্দের বিশ্লেষণ ইত্যাদি। সংস্কৃত ব্যাকরণের এই গ্রন্থে বিভিন্ন ব্যাকরণগত সমস্যার সমাধান করলেন এক ভারতীয় গবেষক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের, সেন্ট জনস কলেজের এশিয়ান এবং মিডল ইস্টার্ন স্টাডিজের পিএইচডি স্কলার ওই ছাত্রের নাম ঋষি অতুল রাজপোপাট।
    পাণিনির (Panini) অষ্টাধ্যায়ীতে ব্যাকরণের বিভিন্ন নিয়ম রয়েছে। মূল শব্দ থেকে কীভাবে নতুন শব্দ উৎপন্ন হবে তারও ব্যাখ্যা আছে ওই গ্রন্থে। যত গোলযোগ এখানেই । ব্যাখা নিয়ে দ্বন্দের শেষ নেই। এক এক পন্ডিতের এক এক রকমের মত রয়েছে। পাণিনি নিজেও তাঁর গ্রন্থে কিছু মেটারুল লিখে গেছেন, দুটি নিয়মের মধ্যে দ্বন্দ হলে কোনটিকে গ্রহণ করতে হবে। তবে সেটা নিয়েও ধোঁয়াশার মধ্যে এতদিন থাকতেন বিভিন্ন পন্ডিতরা। এবার এমনই কিছু দ্বন্দের শেষ করলেন ঋষি অতুল। ব্যাখা করলেন যুক্তি দিয়ে।
    ঋষি অতুলের আগে অষ্টাধ্যায়ী নিয়ে গবেষণা করে গেছেন,মহর্ষি পতঞ্জলি, বামন, কাত্যায়নের মতো বিখ্যাত প্রাচীন ভারতীয় ঋষিরা। তাঁরাও তাঁদের মতামত রেখেছেন দুটি নিয়মের মধ্যে দ্বন্দ হলে কী করতে হবে। এবিষয়ে ঋষি অতুল বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন, ” মহর্ষি পতঞ্জলি এবং কাত্যায়ন  দুজনেই ব্যাকরণের বিভিন্ন জটিল বিষয় নিয়ে তাঁদের নিজস্ব ব্যাখা দিয়েছেন,আমি গবেষণা করতে এসে দেখলাম,তাঁদের যুক্তির সঙ্গে অনেক ক্ষেত্রে আমার ব্যাখার মিল রয়েছে”।

    ঋষি অতুলের গবেষণার একটি ছোট্ট উদাহরণ

    ঋষি অতুলের গবেষণা এবার আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরা যাক একটি সংস্কৃত বাক্য “jñānaṁ dīyate guruṇā” অর্থাৎ গুরু জ্ঞান দেয়। এবার নিয়মের দ্বন্দ শুরু হয় guruṇā শব্দের গঠন নিয়ে। যার অর্থ হল গুরুর দ্বারা । guru + ā এই দুটি নিয়ে guruṇā শব্দ তৈরি হচ্ছে। শব্দ গঠনের ক্ষেত্রে পাণিনির নিয়ম সবসময় ডানদিকের শব্দের ক্ষেত্রে কাজ করে। এটাই হল ঋষির মূল ব্যাখা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pak Based OTT: পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কেন জানেন?

    Pak Based OTT: পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্মের (Pak Based OTT) ওয়েবসাইট, দুটি মোবাইল অ্যাপ্লিকেশন, চারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং একটি স্মার্ট টিভি অ্যাপ ব্লক করার জন্য নির্দেশ জারি করেছে। এমন ঘটনা এই প্রথম। অভিযোগ এই সমস্ত প্লাটফর্মগুলি (Pak Based OTT) থেকে ভারত বিরোধী বিভিন্ন ওয়েব সিরিজ সম্প্রচারিত করা হত যা দেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির জন্য ক্ষতিকর। পাকিস্তানের  Vidly TV 26/11-এর মুম্বই হামলার উপর “সেবক: দ্য কনফেশনস” নামের একটি ওয়েব সিরিজ আনে। এই ওয়েবসিরিজে উস্কানিমূলক এমন কিছু দেখানো হয় যা দেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য একেবারেই ক্ষতিকারক। 
    এই ওয়েব সিরিজের তিনটি পর্ব আজ অবধি সম্প্রচারিত হয়েছে।

    আরও পড়ুন: শুক্রবার শহরে আসছেন অমিত শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক কী বলছে ?

    এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেলগুলিকেও (Pak Based OTT) ব্লক করার নির্দেশ জারি করেছে।
    কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা এদিন ট্যুইট করেন, ” পাকিস্তানের Vidly TV-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, ফেক এবং উস্কানিমূলক তথ্য পরিবেশন করার জন্য। ২০০৮ সালে মুম্বই হামলার ওপর তৈরি হয়েছিল এই ওয়েবসিরিজ”।

    আরও পড়ুন: আজ শাহের দরবারে সুকান্ত! জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা রাজ্য বিজেপি সভাপতির? 

    ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এই ওয়েব সিরিজগুলিতে। অপারেশন ব্লু স্টার এবং এর প্রভাব, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস, মালেগাঁও বিস্ফোরণ, সমঝোতা ইত্যাদি বিষয় নিয়ে  ভারত-বিরোধী  চিত্র ফুটে উঠেছে এই ওয়েব সিরিজগুলিতে।

    আরও পড়ুন: ‘২০০০ টাকার নোট কালো টাকার সমান’, বাতিল করার পরামর্শ সুশীল মোদির 

    তথ্য ও সম্প্রচারক মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ওয়েব সিরিজগুলিতে ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা হয়েছে। শিখ সমাজকে বদলা নিতে বলা হয়েছে অপারেশন ব্লু স্টারের জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     
  • Himachal Pradesh Election: হিমাচলে মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক দাবিদার, অস্বস্তিতে হাত শিবির

    Himachal Pradesh Election: হিমাচলে মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক দাবিদার, অস্বস্তিতে হাত শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে ভরাডুবির মাঝেও হিমাচল প্রদেশে মুখ বাঁচিয়ে রাখতে পারল হাত শিবির। ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের ঝুলিতে এসেছে ৪০ টি আসন। অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, বিজেপি জিতেছে ২৫ টি আসনে। কিন্তু জয়ী হয়েও শান্তি নেই হাত শিবিরে। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের অন্দরে। মুখ্যমন্ত্রীর পদে কাকে দেখা যাবে, এই নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। ফলে এক পদের জন্য একাধিক দাবিদার।

    হিমাচলের মুখ্যমন্ত্রীর পদের জন্য একাধিক নাম

    জয় আসার পরেই মুখ্যমন্ত্রীর পদের জন্য দাবিদার হিসাবে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং। তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্রের মুখ চেয়েই ভোট দিয়েছেন রাজ্যবাসী।” ফলে তিনি সরাসরি না বললেও তিনি যে মুখ্যমন্ত্রী পদের দাবিদার সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। কিন্তু পরে তিনি জানিয়েছেন, বিধায়কদের মতামত এবং হাইকমান্ডের সিদ্ধান্তেই মুখ্যমন্ত্রী পদের জন্য উপযুক্ত কাউকে নির্বাচন করা হবে।

    শুধু প্রতিভা নন, এই পদের জন্য নাম উঠে এসেছে, ৩ বারের বিধায়ক সুখবিন্দর সিংহ সুখু। এ বারের নির্বাচনে তিনি নাদৌন থেকে লড়েছেন তিনি। আবার মুকেশ অগ্নিহোত্রীর নামও উঠতে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, মুকেশের সঙ্গে বীরভদ্রের পরিবারের সম্পর্ক ভাল। কিন্তু সুখুর সঙ্গে বীরভদ্রের পরিবারের তেমন ভালো সম্পর্ক নেই। আবার এই পদের জন্য লড়াইয়ে নাম উঠে এসেছে ঠাকুর কল সিং-এর। তিনি হিমাচল কংগ্রেসের প্রবীণতম নেতা। দারাং বিধানসভা কেন্দ্র থেকে ৮ বারের বিধায়ক।

    আবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই আশা কুমারীও। ৬ বারের ডালহৌসির বিধায়ক আশা কুমারীকে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব দিয়েছে দল। এছাড়াও হর্ষবর্ধন চৌহান এবং রাজেশ ধর্মানির নামও উঠে আসছে মুখ্যমন্ত্রীর পদের জন্য। হর্ষবর্ধন আবার রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত।

    মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে একাধিক মুখ। শেষপর্যন্ত এই দৌড়ে কে এগিয়ে আসতে পারে ও মুখ্যমন্ত্রীর পদে কে বসতে পারে, তারই অপেক্ষায় হিমাচলবাসী। কংগ্রেসের জয়ের পরেও সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই হয়ে দাঁড়িয়েছে যে, কাকে মুখ্যমন্ত্রী করা হবে। ফলে এতে দলের অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক দল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে জোর চর্চা চলছে কংগ্রেসের অন্দরে। 

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বার্তা

    অন্যদিকে, এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হিমাচল প্রদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “আমরা হিমাচল প্রদেশ নির্বাচনে জিতেছি। আমি হিমাচলের জনগণসহ আমাদের সমস্ত কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাতে চাই কারণ তাঁদের প্রচেষ্টার কারণে এই ফলাফল এসেছে। আমি প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও এতে আমাদের সাহায্য করেছে। সোনিয়া গান্ধীর আশীর্বাদও আছে আমাদের সঙ্গে। আমাদের পর্যবেক্ষকরা এবং ভারপ্রাপ্ত কংগ্রেস সম্পাদকরা হিমাচল প্রদেশ যাচ্ছেন এবং তাঁরা সিদ্ধান্ত নেবেন কখন রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং বিজয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডাকবেন।

  • Gujarat Election: ভাঙল অতীতের সব রেকর্ড, গুজরাটে ইতিহাস সৃষ্টি বিজেপির

    Gujarat Election: ভাঙল অতীতের সব রেকর্ড, গুজরাটে ইতিহাস সৃষ্টি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভার মোট আসন সংখ্যা ১৮২। আজ, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ১৫৭টি আসনে (Gujarat Election) এগিয়ে পদ্ম প্রার্থীরা। এ থেকে স্পষ্ট এবারও গুজরাটের রশি যেতে চলেছে বিজেপির (BJP) হাতে। গতবার ১২৭টি আসনে জয় পেয়েছিল বিজেপি।

    রেকর্ড…

    এতদিন রেকর্ড ছিল ১৪৭টি আসনে জয়ের। ১৯৮৫ সালে কংগ্রেসের (Congress) মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস পেয়েছিল ওই সংখ্যক আসন। এতদিন সেটাই ছিল গুজরাটের সর্বকালীন রেকর্ড। এবার সে সব রেকর্ড ছাপিয়ে নয়া রেকর্ড গড়তে চলেছে গেরুয়া শিবির। ১৮২টি আসনের মধ্যে ১৫৭টি আসনে এগিয়ে রয়েছে পদ্ম-শিবির।

    শুধু তাই নয়। এই নিয়ে টানা সাতবার ক্ষমতা দখল করল গেরুয়া শিবির। প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে টানা গুজরাটের কুর্সিতে রয়েছে বিজেপি। তার আগে ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল পদ্ম শিবির। তবে সেবার সরকার টিকিয়ে রাখতে পারেনি। ১৯৯৮ সালে ক্ষমতায় আসার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি পদ্ম শিবিরকে। সপ্তমবারের জন্য গুজরাটের তখতে যে বিজেপিই ফিরছে, সে ইঙ্গিত মিলেছিল আগেই। একাধিক একজিট পোলেই সেই ইঙ্গিত ছিল। দিনের শেষে তা উৎসবে পরিণত হয়।

    উৎসবের মেজাজ বিজেপি সদর দফতরে

    এদিন সকালে গণনা শুরু হতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। বেলা যত গড়িয়েছে, ততই বেড়েছে গেরুয়া-ঝড়ের গতি। রাজধানীতে বিজেপির সদর দফতরে উৎসবের মেজাজ। দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে সন্ধে আটটায় বার্তা দেবেন নরেন্দ্র মোদি। আর তার আগে সাজো সাজো রব দিল্লিতে বিজেপি অফিসের বাইরে। নেতা-কর্মীদের ঢল নেমেছে দলীয় কার্যালয়ের সামনে। গেরুয়া পতাকা, গান-বাজনা সবই চলছে। সব মিলিয়ে যেন এক উৎসবের মেজাজ তৈরি হয়েছে দিল্লিতে বিজেপির সদর অফিসের সামনে।

    ত্রিমুখী লড়াই

    গুজরাটে (Gujarat Election) এবার লড়াই হয়েছে ত্রিমুখী। বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ের ময়দানে হাজির ছিল কংগ্রেসের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও। দিল্লি পুরভোটে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসে আপ। তবে দিল্লিতে ছাপ ফেলতে পারলেও, গুজরাটে আক্ষরিক অর্থেই ধরাশায়ী হতে হয়েছে কেজরির দলকে। এদিন বিকেল পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, রাজ্যের ১৮২টি আসনের মধ্যে মাত্র ৫টিতে এগিয়ে রয়েছে কেজরির দল। 

    আরও পড়ুন: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি

    গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Election) হয়েছে দু দফায়। প্রথম দফার নির্বাচন হয়েছে ১ ডিসেম্বর। পরের দফার ভোট হয়েছে ৫ তারিখে। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৩.১৪ শতাংশ। আর দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৫৯.১১ শতাংশ। গুজরাটে ২৭ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী হওয়ার আগে এ রাজ্যেই দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতায় বসেছেন বিজেপির বিভিন্ন নেতা। তা সত্ত্বেও ভূমিপুত্র প্রধানমন্ত্রীর পাশ থেকে সরে যাননি গুজরাটবাসী। রাজনৈতিক মহলের একাংশের মতে, যার ফসল এখনও ঘরে তুলছে গুজরাট বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share