Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • BJP Candidate List: বাংলার ২০ সহ ১৯৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    BJP Candidate List: বাংলার ২০ সহ ১৯৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিণক্ষণ। ঘর গুছিয়ে উঠতে পারেননি বিরোধীরা। এহেন আবহেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি (BJP Candidate List)। এই তালিকায় রয়েছেন বাংলার ২০জনও। বাংলায় লোকসভার আসন রয়েছে ৪২টি। তার মধ্যেই ২০টিতে প্রার্থী ঘোষণা করে দিল পদ্ম শিবির। প্রসঙ্গত, শনিবারই কৃষ্ণনগরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন রাজ্যের ৪২টি আসনের মধ্যেই চাই ৪২টিই।

    বাংলার ২০ প্রার্থী

    বাংলার যে ২০ জন প্রার্থী (BJP Candidate List) হচ্ছেন, তাঁরা হলেন নিশীথ প্রামাণিক (কোচবিহার), মনোজ টিগ্গা (আলিপুরদুয়ার), সুকান্ত মজুমদার (বালুরঘাট), খগেন মুর্মু (মালদা উত্তর), শ্রীরূপা মিত্র চৌধুরী (মালদা দক্ষিণ), নির্মলকুমার সাহা (বহরমপুর), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), জগন্নাথ সরকার (রানাঘাট), শান্তনু ঠাকুর (বনগাঁ), অশোক কান্ডারী (জয়নগর), অনির্বাণ গাঙ্গুলি (যাদবপুর), রথীন চক্রবর্তী (হাওড়া), লকেট চট্টোপাধ্যায় (হুগলি), সৌমেন্দু অধিকারী (কাঁথি), হিরণ্ময় চট্টোপাধ্যায় (ঘাটাল), জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়া), সুভাষ সরকার (বাঁকুড়া), সৌমিত্র খাঁ (বিষ্ণুপুর), পবন সিং (আসানসোল) এবং প্রিয়া সাহা (বোলপুর)। 

    বারাণসীতে ফের মোদি

    বারাণসী কেন্দ্রে এবারও প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদি। ২০১৪ ও ২০১৯ এর নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। অমিত শাহ দাঁড়াচ্ছেন গান্ধী নগরে। মথুরায় পদ্ম চিহ্নে দাঁড়াচ্ছেন হেমা মালিনী। রাজনাথ সিংহ প্রার্থী হচ্ছেন লখনউতে। আমেঠিতে এবারও বিজেপির বাজি স্মৃতি ইরানি। ত্রিপুরা পশ্চিমে প্রার্থী হচ্ছেন বিপ্লব দেব। নয়াদিল্লিতে পদ্ম প্রার্থী হচ্ছেন প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ। অরুণাচল পশ্চিমে বিজেপির প্রার্থী কিরেণ রিজিজু। মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে প্রার্থী করা হয়েছে বিদিশা কেন্দ্রের। এবারও গুনা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে দাঁড়াচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গুজরাটের পোরবন্দরে প্রার্থী করা হয়েছে রাজ্যসভার সাংসদ বিজেপির মনসুখ মাণ্ডবীয়কে। দিল্লির আর একটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মনোজ তিওয়ারিকে। 

    আরও পড়ুুন: ২ দিনের বঙ্গ সফরে ২২ হাজার কোটির প্রকল্প ঘোষণা মোদির

    বিজেপি এদিন যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে ঠাঁই হয়েছে ৩৪জন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রার্থী করা হয়েছে ৪৭ জন তরুণ তুর্কিকেও। এদিন গেরুয়া শিবিরের যে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ২৮ জন মহিলাও রয়েছেন। এই ১৯৫ জন প্রার্থী ১৬টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কমিশনের

    Lok Sabha Elections 2024: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলেই কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি। তার আগে নির্দেশিকা জারি করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল, প্রত্যক্ষ তো বটেই, পরোক্ষভাবেও যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়, তাহলে কড়া পদক্ষেপ করবে কমিশন।

    আট আচরণ বিধি

    সব মিলিয়ে আটটি আচরণ বিধির কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এগুলি হল—

    ১. নির্বাচনী (Lok Sabha Elections 2024) প্রচার চলাকালীন এমন কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না, যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়ে।

    ২. কোনও ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না।

    ৩. কারও সমালোচনা করতে হলে কার্যকলাপ ও নীতির মধ্যেই তা সীমাবদ্ধ রাখতে হবে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না।

    ৪. ভোটারদের বিভ্রান্ত করতে ভুয়ো কোনও তথ্য দেওয়া যাবে না ভাষণে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না।

    ৫. রাজনৈতিক দলের প্রচারে (Lok Sabha Elections 2024) যাতে কোনওভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট করা না হয়, তা মাথায় রাখতে হবে।

    ৬. ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না।

    ৭. খবরের মোড়কে কোনও বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।

    ৮. সমাজমাধ্যমে এমন কিছু পোস্ট বা শেয়ার করা যাবে না, যা আপত্তিকর ও রুচিহীন।

    কমিশনের ফুল বেঞ্চ

    রবিবারই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন সন্ধে ছ’টায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক রয়েছে বেঞ্চের সদস্যদের। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আসবেন রবিবার রাতে। ফুল বেঞ্চের সদস্য সংখ্যা ১৩। এঁদের মধ্যে রয়েছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাসও। সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে কমিশন। তাদের কার, কী অভিযোগ, তা শুনবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। এই বৈঠকের পরেই জেলাশাসক ও পুলিশ অফিসারদের নিয়ে হবে পৃথক বৈঠক। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির সঙ্গেও বৈঠক করবে কমিশন (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: “রাজ্যের ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Gautam Gambhir: খেলাকেই ‘অগ্রাধিকার’, লোকসভা নির্বাচনের আগে কী বললেন গম্ভীর, যুবরাজ?

    Gautam Gambhir: খেলাকেই ‘অগ্রাধিকার’, লোকসভা নির্বাচনের আগে কী বললেন গম্ভীর, যুবরাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই শুরু হতে চলেছে ক্রিকেট ও বিনোদনের ককটেল আইপিএল। এই আবহে খেলাতেই মন দিতে চাইছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০১৪, ২০১৯ দুটো লোকসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। এবার জিতলে হ্যাটট্রিক হবে। আর সেই লক্ষ্যেই এবার খেলাধুলো, অভিনয় বিভিন্ন জগতের তারকাদের ভোটের ময়দানে নামাতে পারে ভারতীয় জনতা পার্টি, এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। এই সময়ে রাজনীতি থেকে নিজেদের দূরে থাকার কথা ঘোষণা করলেন যুবি ও গোতি।

    আইপিএল-এ নজর গম্ভীরের

    লোকসভা ভোটে প্রার্থী না হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে এই কথা জানান প্রাক্তন এই ক্রিকেটার। এক সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম লেখেন, ‘আমি দলের মাননীয় সভাপতি জেপি নড্ডাকে অনুরোধ করেছি যাতে আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। ক্রিকেট বিষয়ক আমার কমিটমেন্ট যাতে আমি রক্ষা করতে পারি এবং সেগুলির ওপরে যাতে আমি ফোকাস করতে পারি, তার জন্যেই এই অনুরোধ। আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। জয় হিন্দ!’ প্রসঙ্গত, ২০১৯ সালে গৌতম গম্ভীরকে পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দিয়েছিল বিজেপি। গতবার এই আসন থেকে প্রায় ৪ লাখের ব্যবধানে জয়ী হয়েছিলেন গৌতম গম্ভীর। 

    যুবরাজের ভাবনা

    নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে যুবরাজও (Yuvraj Singh) জানিয়েছেন, ”আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি আমরা।”

    উল্লেখ্য, শুধু যুবরাজই নয়, ভোটে ঝড় তুলতে এবার বীরেন্দ্র সহবাগ, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতের মত তারকাদেরও টিকিট দিতে পারে বিজেপি, এমনটাই নাকি শোনা যাচ্ছে।  যুবরাজকে যে গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রার্থী করা হবে বলে শোনা যাচ্ছিল, সেই এলাকা থেকে এর আগে প্রয়াত বিনোদ খান্না জিতেছিলেন ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ ও ২০১৪ সালের ভোটে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এরপর সানি দেওল যেতেন এখান থেকে। তবে পরবর্তীতে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন তারকা অভিনেতা। ফলে সেই জায়গাতেই যুবিকে টিকিট দেওয়ার ভাবনা ছিল ভারতীয় জনতা পার্টির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: চিনা-ঝান্ডা বিতর্কের জের! স্ট্যালিনকে মান্দারিন ভাষায় জন্মদিনের শুভেচ্ছা বিজেপির

    BJP: চিনা-ঝান্ডা বিতর্কের জের! স্ট্যালিনকে মান্দারিন ভাষায় জন্মদিনের শুভেচ্ছা বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা-ঝান্ডা বিতর্কের জেরে সরগরম তামিলনাড়ুর রাজনীতি। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিজেপি (BJP)। তবে তামিল ভাষায় নয়, পদ্ম শিবিরের তরফে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে চিনের সরকারি ভাষা মান্দারিনে। ১ মার্চ জন্মদিন ছিল স্ট্যালিনের। সেদিনই ডিএমকে নেতাকে মুখের মতো করে চিন-প্রীতির জবাব দিল পদ্ম শিবির।

    জন্মদিনের শুভেচ্ছা

    বিজেপির (BJP) তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থিরু এমকে স্ট্যালিন আভরগলকে তাঁর পছন্দের ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি দীর্ঘজীবী হোন, সুস্থ জীবন যাপন করুন।” কথাগুলি লেখা হয়েছে মান্দারিন ভাষায়। তামিলনাড়ু বিজেপির ইউনিট প্রেসিডেন্ট ডিএমকে নেতার চিন-প্রেমের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, “ডিএমকের এই কাজ আমরা সমর্থন করি না। এটি ইসরোর বিজ্ঞানী ও দেশের ভাবমূর্তির পক্ষে অপমানজনক। এটি ডিএমকের সংকীর্ণ মানসিকতার পরিচায়ক।”

    ইসরোর লঞ্চপ্যাডের উদ্বোধন

    সম্প্রতি তামিলনাড়ুতে ইসরোর একটি লঞ্চপ্যাডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানের বিজ্ঞাপনে একটি রকেট দেখা গিয়েছে। অভিযোগ, তাতে রয়েছে চিনের পতাকার চিহ্ন। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই এক্স হ্যান্ডেলে এই বিজ্ঞাপনের বিরোধিতা করে লেখেন, “ভারতের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে।”

    এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এই বিজ্ঞাপন দেখায়, ডিএমকে চিনের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ। এই দলটি দুর্নীতিতে সিদ্ধ। ইসরো যেদিন থেকে দ্বিতীয় লঞ্চ প্যাডের কথা ঘোষণা করেছে, সেদিন থেকে ডিএমকে মরিয়া হয়ে উঠেছে। অতীতের ত্রুটি ধামাচাপা দিতেই ওরা এতটা মরিয়া।” তিনি বলেন, “প্রথম লঞ্চিং প্যাডের জন্য ইসরো তামিলনাড়ুকেই প্রথমে বেছে নিয়েছিল। কিন্তু সে সময় রাজ্য সরকারের অপদার্থতা দেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে তামিলনাড়ুর মুখ পুড়িয়েছিল। সেই ডিএমকে এখনও বদলায়নি। বরং আরও খারাপ হয়েছে।”

    আরও পড়ুুন: “স্বাধীনতার পর বাংলা আর এগোয়নি”, বললেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, রাজ্যের দুই বহুল প্রচারিত দৈনিকে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি ও বর্তমানে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের কৃতিত্ব প্রচার করাই ছিল বিজ্ঞাপনের উদ্দেশ্য। বিতর্কের সূত্রপাত সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই (BJP)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
     

     

     

  • UPSC Exam: কড়া পদক্ষেপ ইউপিএসসির, জেনে নিন আবেদনের সময় মাথায় রাখতে হবে যে যে নিয়ম

    UPSC Exam: কড়া পদক্ষেপ ইউপিএসসির, জেনে নিন আবেদনের সময় মাথায় রাখতে হবে যে যে নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: নকল রুখতে নয়া নিয়ম আনছে ইউপিএসসি। ২০২৪ সালের মে মাসে আসন্ন ইউপিএসসি পরীক্ষার প্রিলিমসের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন। নাম নথিভুক্ত করণের আগে জেনে  নিনি কয়েকটি বিশেষ নিয়ম। নতুন নির্দেশিকা অনুসারে, ইউপিএসসি পরীক্ষার আবেদনের সময় অনলাইন আবেদন প্রক্রিয়া (UPSC Exam New Guideline) শুরুর ১০ দিনের মধ্যে তোলা ছবিই কেবলমাত্র আবেদনের সময় পোর্টালে আপলোড করা যাবে। ফলে এই প্রিলিমসের আবেদনের সময় প্রার্থীদের অবশ্যই ৪ ফেব্রুয়ারির মধ্যে তোলা ছবি আপলোড করতে হবে, এর আগে তোলা ছবি আপলোড করা যাবে না।

    কী কী নির্দেশ

    নতুন গাইডলাইনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, ফর্ম পূরণের সময় যে ছবি আপলোড করা হবে, তা যেন রেজিস্ট্রেশন শুরুর তারিখ থেকে ১০ দিনের বেশি পুরনো না হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সাম্প্রতিককালে ছবিতে ‘কারসাজি’ চলছে। সেই জালিয়াতি রুখতেই এই নয়া পদক্ষেপ।  নিয়ম অনুযায়ী, ইউপিএসসি সিএসই প্রিলিমস ২০২৪ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য যে ছবি পরীক্ষার্থীরা আপলোড করবেন, তা ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারির থেকে পুরনো হলে চলবে না।  ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ২০২৪ সালের ইউপিএসসি প্রিলিমসের রেজিস্ট্রেশন, চলবে ৫ মার্চ পর্যন্ত। এই পরীক্ষা আয়োজিত হবে আগামী ২৬ মে তারিখে, আর সিভিল সার্ভিসের মেনস পরীক্ষা হবে ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে।

    আরও পড়ুন: প্রকাশিত ভাড়া-তালিকা, ৬ মার্চ মোদির হাতে উদ্বোধন গঙ্গার নীচ দিয়ে মেট্রোর?

    রাজস্থান ও উত্তরপ্রদেশে ভুয়ো আবেদন, ভুয়ো ছবি ও প্রযুক্তির অপব্যবহারের বেশ কিছু দৃষ্টান্ত রাজ্যের তরফে কমিশনের কাছে জানানো হয়েছিল। বলা হয়েছিল, অনেক ক্ষেত্রেই আসল পরীক্ষার্থী তার ‘ভাড়াটে পরীক্ষার্থীর’ ছবির সঙ্গে নিজের ছবি মিলিয়ে একটি ছবি তৈরি করায়। সেই ছবি আপলোড করা হয় ফর্মে। এতে করে নকল পরীক্ষার্থীর সঙ্গেও সেই ছবির মিল থাকে আবার আসল পরীক্ষার্থীর সঙ্গেও ছবির মিল থাকে। যা কিছু পরিবর্তন থাকে, তার পরিপ্রেক্ষিতে যুক্তি দেওয়া হয়, ‘ছবিটি পুরনো, তাই মুখে কিছুটা বদল এসেছে’। এরপরই এই সিদ্ধান্ত নেয় ইউপিএসসি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bengaluru Blast: বেঙ্গালুরুর ক্যাফেতে আইইডি বিস্ফোরণ, সন্ত্রাস যোগ? ঘটনাস্থলে এনআইএ

    Bengaluru Blast: বেঙ্গালুরুর ক্যাফেতে আইইডি বিস্ফোরণ, সন্ত্রাস যোগ? ঘটনাস্থলে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্যান্য ব্যস্ত দিনের মতোই শুক্রবারও বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভিড় লেগেছিল। দুপুর দেড়টা নাগাদ হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটে (Bengaluru Blast)। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় ক্যাফেতে। প্রথমে মনে করা হচ্ছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিন্তু পরে জানা যায় বোম বিস্ফোরণই হয়েছে। বোমা বিস্ফোরণে (Bengaluru Blast) আইইডি কাজে লাগানো হয়েছে বলেও জানিয়েছে কর্নাটক পুলিশ। সিসিটিভির যে ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পরে একজন মহিলা মাটিতে পড়ে রয়েছেন এবং বাকিরা হুড়োহুড়ি শুরু করেছেন কোনও ভাবে প্রাণে বাঁচতে। এই ঘটনায় ৯ জন আহত হয়েছেন। ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, তাদের টিম ওই বিস্ফোরণস্থল পরিদর্শন করবে।

    সন্ত্রাস যোগ? ক্যাফে বিস্ফোরণে

    স্বাভাবিকভাবে বোম বিস্ফোরণ যখন হয়েছে তখন এর সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের সংযোগ রয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। সিসিটিভি ক্যামেরায় বিস্ফোরণের আগে এবং পরের মুহূর্ত ধরা পড়েছে। দেখা যাচ্ছে একজন ওয়েটার ক্যাফেতে আসা একজনকে খাবার দিতে প্রস্তুত হচ্ছেন। তখন এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে ছাদের একাংশ উড়ে যায়। চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। বিস্ফোরণে (Bengaluru Blast) একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ এবং দমকল বাহিনীর ঘটনাস্থলে এসে পরবর্তীকালে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

    কী বলছে পুলিশ?

    জানা যাচ্ছে ইতিমধ্যে তদন্তকারীদের রেডারে অনেকেই রয়েছেন। সাধারণভাবে দুটো বিষয় মাথায় রাখছেন এক্ষেত্রে তদন্তকারীরা। প্রথমত কর্পোরেট দুনিয়ায় প্রতিযোগিতা এবং অপরটি হল সন্ত্রাস। গত সপ্তাহেই নাকি সংকেত মিলেছিল, এই ক্যাফের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেক কিছুই করা হতে পারে। একজন পুলিশ আধিকারিক বলেন, ‘‘আমরা একটি সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েছিলাম, রামেশ্বরম ক্যাফে থেকে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে সক্ষম হই দমকল বাহিনীকে (Bengaluru Blast) সঙ্গে নিয়ে। ঘটনাটি ঘটে দেড়টা থেকে দুটোর মধ্যে।

    কী বলছেন মুখ্যমন্ত্রী? 

    কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা শুনেছি যে একজন ব্যক্তি নাকি সেখানে একটি ব্যাগ রেখে যায়। সেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ এবং বর্তমানে তদন্ত চলছে।’’ কর্নাটকের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যে ব্যক্তি ব্যাগটি রেখেছিলেন তিনি ক্যাশ রেজিস্ট্রার থেকে একটি টোকেন চুরি করেছিলেন। এই কারণে ক্যাশিয়ারকেও বর্তমানে জিজ্ঞাসাবাদের মুখে রাখা হয়েছে। ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ তেজস্বী সূর্য এ বিষয়ে জানিয়েছেন যে ক্যাফের মালিকের সঙ্গে তিনি কথা বলেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi Mamata Meeting: মমতাকে কটাক্ষ শুভেন্দুর! প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রোটোকল সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

    Modi Mamata Meeting: মমতাকে কটাক্ষ শুভেন্দুর! প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রোটোকল সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বাংলায় এসে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Mamata Meeting)। শুক্রবার তিনি শহরেই থাকবেন। তাঁর সঙ্গে এদিন রাজভবনে সাক্ষাত করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ময়দানে সম্পূর্ণ ভিন্ন মেরুতে থাকা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মমতার সাক্ষাত নিয়ে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    শুভেন্দুর কটাক্ষ

    রাজভবনে মোদি-মমতার বৈঠকের আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, মোদিজি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন, ‘আমি একজনকেও ছাড়বো না। একজনের মধ্যে যারা যারা পড়ছেন, সবাই জানে।.. বলেছেন, আমি সব টাকা উদ্ধার করে দেব। আর টাকা উদ্ধার করলে, যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে, তাঁদেরকে তো জেলে যেতেই হয়। চোর মমতা, তিনি রাজভবনে পা ধরতে যাচ্ছেন। কোনও লাভ হবে না। চোর মমতাকে বলবো, কোনও লাভ হবে না, এর নাম নরেন্দ্র মোদি। না খাব, না খেতে দেব (দুর্নীতি ইস্যুতে)।’

    মোদি-মমতা আলোচনা

    শুক্রবার আরামবাগে সভা করে বিকেলে কলকাতায় রাজভবনে এসেছেন প্রধানমন্ত্রী মোদি। এর পরেই রাজভবনে মোদির সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। উল্লেখ্য, কোনও রাজ্যে প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রীর তাঁকে স্বাগত জানাতে যাওয়া কিংবা দেখা করা প্রোটোকলের মধ্যেই পড়ে। রাজনৈতিক সংঘাত থাকলেও এই সৌজন্য বজায় রাখেন সকলেই। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মমতা জানান, এখনও ভোট ঘোষণা হয়নি। রাজ্যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এলে সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকে। সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া। মমতা বলেন, ‘‘রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হল।’’ 

    আরও পড়ুন: ভোররাত পর্যন্ত বৈঠকে মোদি, লোকসভা ভোটে বিজেপির প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত

    বকেয়া নিয়ে আলোচনা

    কেন্দ্রের কাছে ‘বকেয়া’ নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কোনও কথা হয়েছে কি না, তা নিয়ে জানতে চাওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে। মমতা বলেন, ‘‘হ্যাঁ, সে সব নিয়ে আমার যা বলার, বলে দিয়েছি।’’ এর পরেই মমতা বলেন, ‘‘আমাদের যা বলার, আমরা রাজনীতির মঞ্চে বলব। এটা আমার সৌজন্য সাক্ষাৎ।’’ শুক্রবার রাজভবনেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। শনিবার কৃষ্ণনগরে সভা করবেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে দিল্লির বঙ্গ ভবনে বিজেপির বিক্ষোভ, মমতার পদত্যাগ দাবি 

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে দিল্লির বঙ্গ ভবনে বিজেপির বিক্ষোভ, মমতার পদত্যাগ দাবি 

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্বলছে সন্দেশখালি! জ্বলছে বাংলা! তার আঁচ গিয়ে পড়ল রাজধানী দিল্লিতে। শুক্রবার সন্দেশখালির ঘটনার প্রতিবাদে দিল্লির বঙ্গভবন অভিযান করল বিজেপি। বঙ্গভবনের সামনেই জমায়েত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠল। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে দিল্লির ওই চত্বরে। 

    বঙ্গভবন অভিযান

    শুক্রবার সন্দেশখালির ঘটনা ও মহিলাদের উপরে অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে নামে বিজেপি। দিল্লি বিজেপির তরফে বঙ্গভবন অভিযানের ঘোষণা করা হয়। চাণক্যপুরীর তিনমূর্তি ভবনের সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। যেহেতু দিল্লির এই অঞ্চলে একাধিক রাজ্য সরকারের ভবন, দূতাবাস ও প্রশাসনিক দফতর রয়েছে, তাই এটি হাই সিকিউরিটি জোন। এখানে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয় না স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তবুও বিজেপি সেই নিষেধাজ্ঞা অমান্য করেই বিক্ষোভ দেখায়। পুলিশি ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করে বিজেপির মিছিল। বাধা দেয় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি। 

    পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

    বাংলায় এসে সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ একইভাবে সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনায় দোষীকে আড়াল করা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে বিজেপি। এদিন দিল্লিতে বঙ্গভবনের সামনে বিজেপির প্রতিবাদের সময় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি কর্মীদের আটকাতে কয়েক ধাপে ব্যারিকেড দেয় পুলিশ। ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রথম ব্যারিকেড  টপকে দ্বিতীয় ব্যারিকেডও পার করার চেষ্টা করে তারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই চত্বরে।

    আরও পড়ুন: ভোররাত পর্যন্ত বৈঠকে মোদি, লোকসভা ভোটে বিজেপির প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • INS Jatayu: লক্ষদ্বীপ থেকে ভারত মহাসাগরে নজর রাখবে ‘জটায়ু’, চালু হচ্ছে দেশের নয়া নৌ-ঘাঁটি

    INS Jatayu: লক্ষদ্বীপ থেকে ভারত মহাসাগরে নজর রাখবে ‘জটায়ু’, চালু হচ্ছে দেশের নয়া নৌ-ঘাঁটি

    মাধ্যম নিউজ ডেস্ক: নজরে চিন ও মলদ্বীপ। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি আরও এক ধাপ বাড়াতে এবার নতুন নৌ-ঘাঁটি চালু করতে চলেছে ভারত। আগামী সপ্তাহে, এই নতুন ঘাঁটিকে ‘কমিশন’ বা অন্তর্ভুক্ত করতে চলেছে ভারতীয় নৌসেনা। লক্ষদ্বীপের মিনিকয় দ্বীপপুঞ্জে উঠে আসা নতুন এই নৌ-ঘাঁটির (নেভাল স্টেশন) নাম রাখা হয়েছে ‘আইএনএস জটায়ু’ (INS Jatayu)। 

    দেশের নতুন নৌ-ঘাঁটি ‘আইএনএস জটায়ু’

    প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৪ মার্চ নতুন নৌ-ঘাঁটিকে দেশের উদ্দেশে উৎসর্গ করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেদিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ওই অঞ্চলে মোতায়েন থাকবে নৌসেনার উভয় বিমানবাহী রণতরী— আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্য। জানা গিয়েছে, ওইদিন একটি রণতরী থেকে উড়ে আরেকটি রণতরীতে অবতরণ করবে নৌসেনার প্রধান যুদ্ধবিমান মিগ-২৯কে। এছাড়া, দুই বিমানবাহী রণতরীর ‘ক্যারিয়ার ব্যাটল গ্রুপ’-এর অঙ্গ হিসেবে ওই এলাকায় উপস্থিত থাকবে নৌসেনার আরও একাধিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন।

    নজরে চিন-মলদ্বীপ আঁতাঁত

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রাথমিকভাবে সীমিত সংখ্যক অফিসার ও কর্মীদের নিয়ে চালু করা হবে ‘আইএনএস জটায়ু’ (INS Jatayu)। এর পর ধীরে ধীরে আড়েবহরে তা প্রসারিত করা হবে। মন্ত্রক সূত্রে খবর, আরব সাগর ও ভারত মহাসাগরের এই অঞ্চলে নিজেদের গতিবিধি বাড়িয়েছে চিন। সাম্প্রতিককালে তাকে সঙ্গে দিচ্ছে একদা ভারতের বন্ধুরাষ্ট্র বলে পরিচিত মলদ্বীপ। সেদেশের তখতে বর্তমানে রয়েছে চিন-ঘেঁষা প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তিনি আসার পর থেকেই মলদ্বীপের আচরণ ও কর্মকাণ্ড ভারত-বিরোধী হয়ে উঠেছে। যা, ভালো চোখে দেখছে না নয়াদিল্লি।

    গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ‘আইএনএস জটায়ু’

    এই পরিবর্তিত পরিস্থিতিতে, জলসীমার এই অঞ্চলে নিরন্তর নজরদারি চালানো অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। কয়েকদিন আগেই, মলদ্বীপে এসেছিল চিনা গুপ্তচর জাহাজ। ফলে, সামগ্রিক দিক দিয়ে ভারতের সার্বভৌমত্ব এবং সীমানাকে সুরক্ষিত রাখতে এই নৌ-ঘাঁটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই ঘাঁটি (INS Jatayu) থেকে ভারত মহাসাগরীয় অঞ্চলের যাবতীয় বাণিজ্যিক ও সামরিক গতিবিধির ওপর নজর রাখা সহজ হবে। আর লক্ষদ্বীপের অবস্থান মলদ্বীপের ৫০ মাইল ব্যাসার্ধের মধ্যে হওয়ায় ওই রাষ্ট্রের গতিবিধির ওপরও নজর রাখবে ভারত। মন্ত্রক সূত্রে খবর, ঠিক যেমন বঙ্গোপসাগরে দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নৌ-ঘাঁটি ‘আইএনএস বাজ’ থেকে ওই অঞ্চলের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হয়, ঠিক সেভাবেই লক্ষদ্বীপের এই নয়া নৌ-ঘাঁটি থেকে দেশের পশ্চিম পাড়ে নজর রাখা হবে। 

    ‘এমএইচ-৩০ রোমিও’ মাল্টিরোল হেলিকপ্টার

    নয়া নৌ-ঘাঁটি (INS Jatayu) চালুর পাশাপাশি, একই দিনে ‘এমএইচ-৩০ রোমিও’ মাল্টিরোল হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হবে ভারতীয় নৌসেনায়। এই অনুষ্ঠানটি হবে কোচিতে। প্রথম পর্যায়ে চারটি চপার অন্তর্ভুক্ত করা হবে। এই হেলিকপ্টারগুলিকে সরাসরি দুই সরকারের মধ্যে হওয়া চুক্তি মারফৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনেছে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: রাজ্যে এসে ৭২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী মোদির

    PM Modi: রাজ্যে এসে ৭২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাজ্যে এসে ৭ হাজার ২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এ ছাড়াও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই মঞ্চে ছিলেন।

    কোন কোন প্রকল্পের উদ্বোধন 

    নরেন্দ্র মোদির (PM Modi) এদিনের সরকারি কর্মসূচির তালিকায় ছিল সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরার প্রকল্প (এলপিজি বটলিং প্ল্যান্ট), কলকাতা বন্দরের নতুন বেশ কয়েকটি প্রকল্প, কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের আধুনিকীকরণের প্রকল্প। এদিন রাজ্যের তিনটি রেল প্রকল্পেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    সরকারি প্রকল্প উদ্বোধন করার পরে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘বাংলায় রেলের উন্নয়ন এমন হওয়া দরকার, যেমনটা দেশের অন্য রাজ্যে হয়েছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘বিকশিত ভারত গড়ার যে পরিকল্পনা রয়েছে তাতে গরিব, মহিলা এবং যুবদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠেছে। পশ্চিমবঙ্গের বিকাশের জন্য সাত হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এর ফলে রেল, পেট্রল এবং জলশক্তির উন্নতি হবে।’’

    বিপুল কর্মসংস্থান তৈরি হবে বাংলায়

    পশ্চিম মেদিনীপুরে এলপিজি বটলিং প্ল্যান্ট চালু হলে রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে বলেও জানান প্রধানমন্ত্রী (PM Modi)। হাওড়া, হুগলি, কামারহাটি, বরানগর প্রভৃতি এলাকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কেন্দ্রের উদ্যোগে চালু হতে চলা প্রকল্পগুলিতে। এমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের উন্নয়ন সম্পর্কে মোদি বলেন, ‘‘বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অতীতের তুলনায় তিন গুণ বেড়েছে। বাংলায় ১০০ স্টেশনকে নতুন করে সাজানো হচ্ছে।’’ পশ্চিমবঙ্গ পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে বলেও নিজের ভাষণে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষের সহযোগিতায় বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূর্ণ হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share