Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ram Temple: অযোধ্যায় ফিরছেন রাম, পুরুষোত্তমের পদধূলি ধন্য জায়গাগুলি জানেন?

    Ram Temple: অযোধ্যায় ফিরছেন রাম, পুরুষোত্তমের পদধূলি ধন্য জায়গাগুলি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি পুরুষোত্তম। তিনি (Ram Temple) অবতার। দুষ্ট দমন করে শিষ্ট পালন করতেই তিনি ধারণ করেছিলেন পার্থিব দেহ। যে শরীর ধারণ করলে কষ্ট পায় জীব, সেই পঞ্চভৌতিক শরীর ধারণ করে দুঃখ-কষ্ট-বিরহ-দহনজ্বালা তিনি সয়েছেন আর পাঁচটা সাধারণ মানুষের মতো।

    ভগবান রাম

    ভারতভূমে প্রতিষ্ঠা করেছেন রামরাজ্য। তাই তিনি হয়েছেন মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র। এই চরিত্রের পায়েই প্রণতি স্বীকার করেন আসমুদ্রহিমাচলবাসী। আবার নিছকই মহাকাব্যীয় কল্প-চরিত্র বলে গল্পকথা রটিয়ে দেয় অর্বাচিনের দল। এহেন মর্যাদা পুরুষোত্তম রামের জন্য তৈরি হয়েছে আস্ত একটি মন্দির। বানর সেনার সেতু বন্ধনের মতো যে মন্দির তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছেন তামাম ভারতবাসী। যে মন্দিরে ২২ জানুয়ারি, সোমবার প্রতিষ্ঠিত হবে তাঁর বালকরূপের প্রতিমূর্তি। রচনা হবে নয়া ইতিহাস। যে ইতিহাসের সাক্ষী থাকবেন দেশ-বিদেশের হাজার আটেক মানুষ। তাঁরা সবাই (Ram Temple) যে ভক্ত, তা নন। তবে তাঁদের প্রত্যেকের কাছে রাম মর্যাদা পুরুষোত্তম।

    পুরুষোত্তমের পদধূলি ধন্য ‘মহাভারত’

    এহেন অবতার পুরুষোত্তমের পদধূলিতে ধন্য হয়েছে ‘মহাভারত’। অযোধ্যায় তিনি প্রকাশিত হন সেই কোন ইতিহাসের কালে। তারপর তাঁর দৃপ্ত পদচারণা অখণ্ড ভারতে। যে ভারতভূম ছিল তাঁর এক সময়ের লীলাভূমি, সেখানেই তিনি ছিলেন নিজ ভূমে পরদেশির মতো। তারপর সরযূ নদী দিয়ে বয়ে গিয়েছে সময়ের স্রোত। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। আক্ষরিক অর্থেই এবার রাজপ্রাসাদে ঠাঁই পেতে চলেছেন ভগবান রাম।

    অযোধ্যা

    তাঁর শৈশবের লীলাভূমি অযোধ্যা (Ram Temple) এখন ফৈজাবাদ জেলার অন্তর্ভুক্ত। এই অযোধ্যায়ই কেটেছিল তাঁর শৈশব-বাল্য-কৈশোর। পরে বিয়ে হয় তাঁর। সীতাকে বিয়ে করতে তিনি গিয়েছিলেন নেপালের জনকপুরে। পরে পিতা দশরথের প্রতিজ্ঞা পালনে তিনি হন বনবাসী। তাঁর সঙ্গ নেন স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ। এর পর লঙ্কার রাবণ কর্তৃক অপহৃত হন সীতা।

    অশোকবন

    একদা রাজনন্দিনীর ঠাঁই হয় রাবণের অশোক বনে। বানর সেনার সহায়তায় সেখানে গিয়ে সীতাকে উদ্ধার করেন রাম। এজন্য তুমুল যুদ্ধ হয় লঙ্কায়। যে যুদ্ধে হত হন রাবণ। আসুরিক শক্তি অবনত হয় পুরুষোত্তম রামের পায়ে। সীতা এলিয়ার গ্রামের এই অশোক বনে রয়েছে সীতা আম্মার মন্দির।

    চিত্রকূট-পঞ্চবটী

    রামের (Ram Temple) পদধূলিতে ধন্য হয়েছে মধ্যপ্রদেশও। এখানে চিত্রকূট পাহাড়ের কাছে নদী তীরে লক্ষ্মণ তৈরি করেছিলেন কুটির। এখানেই রামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ভাই ভরতের। এখান থেকেই রামের পাদুকা নিয়ে ভারত ফিরে যান অযোধ্যায়। নাসিকের পঞ্চবটী বনে রাম-সীতার বসবাসের জন্য কুটির তৈরি করেছিলেন লক্ষ্মণ। এখান থেকেই অপহৃত হন সীতা। অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীও ধন্য হয়েছে রামের পদধূলিতে। এখানেই সীতা চুরির ঘটনার কথা রাম জানতে পারেন ভক্ত জটায়ূর কাছে। এখানেই ডানা কাটা অবস্থায় পড়েছিলেন জটায়ূ। এখানেই শাপোদ্ধার হয় শবরীর, রামের অপেক্ষায় এক যুগ ধরে পাথর হয়ে পড়েছিলেন যিনি।

    আরও পড়ুুন: গোধরা গণহত্যায় হত ৫৮ করসেবকের পরিবারের সদস্যদের আমন্ত্রণ অযোধ্যায়

    রামেশ্বরম

    তামিলনাড়ুর রামেশ্বরম এবং ধনুষ্কোটিও রয়েছে রামের লীলাভূমির তালিকায়। ভক্ত হনুমান যখন সীতাকে অশোক বনে খুঁজে পেলেন, তখন রাম এই জায়গাটিতে একটি ধনুক পুঁতে রাখেন। সীতা উদ্ধারে লঙ্কায় যেতে বানর সেনার সাহায্যে এখানেই হয়েছিল সেতুবন্ধন। রাবণকে পরাস্ত করে দিভিরুমপোলা এলাকা থেকেই সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যার দিকে রওনা দেন রাম। শ্রীঙ্গভেরপুরে গঙ্গা পার হন রাম-লক্ষ্মণ-সীতা। গঙ্গা পেরিয়ে রাম-লক্ষ্মণ-সীতা পৌঁছান প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে। এখানেই ভরদ্বাজ ঋষির সঙ্গে সাক্ষাৎ হয় রামের। পরে ভাই ও স্ত্রীকে সঙ্গে নিয়ে রাম চলে যান চিত্রকূট পর্বতের দিকে। রামটেক এখানে ঋষি অগস্ত্যর কাছে ব্রহ্মাস্ত্রের বিষয়ে জানেন রাম।

    দণ্ডকারণ্য

    সেখান থেকে তাঁরা চলে যান ছত্তিশগড়ের দণ্ডকারণ্যে। আশীর্বাদ নেন অত্রি ঋষির। তাঁর স্ত্রী অনসূয়া সীতার হাতে তুলে দেন তাঁর হারানো গয়নার কয়েকটি। দণ্ডকারণ্যের পর তাঁরা যান কর্নাটকের কিষ্কিন্ধ্যায়। এখানেই রাম-লক্ষ্মণের সঙ্গে সাক্ষাৎ হয় বালি ও সুগ্রীবের। কিষ্কিন্ধ্যার হৃত সাম্রাজ্য ফেরত পেতে সুগ্রীবকে সাহায্যও করেছিলেন রাম। লঙ্কায় যাওয়ার যে সেতু তৈরি করা হয়েছিল, সেই সেতু রাম সেতু নামে পরিচিত। ভান্ডারদারা, তুলজাপুর, সুরিবানা, কোপ্পালের ধুলোয়ও রয়েছে মর্যাদা পুরুষোত্তমের পদচিহ্ন। তিরুচিরাপল্লি, রামপদ এবং রামনাথপূরম ধন্য হয়েছে তাঁর পদধূলিতে।  সুভেলায় সেনাদের একত্রিত করেছিলেন রাম।

    আলাইমান্নার

    শ্রীলঙ্কায় রয়েছে আলাইমান্নার সমুদ্র সৈকত। এখানেই ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল রাম-রাবণের। ব্রহ্মাস্ত্র দিয়ে এই জায়গায়ই দশানন বধ করেন রাম। দুষ্ট দমন শেষে শিষ্ট পালন করতে পুরুষোত্তম অযোধ্যায় প্রতিষ্ঠা করেন রামরাজ্য। সোমবার তাঁর শৈশব-বাল্য-কৈশোরের সেই লীলাভূমিতেই প্রতিষ্ঠিত (Ram Temple) হবেন রামলালা। আবারও প্রতিষ্ঠা হবে রামরাজ্য। যে রাজ্যে সুখে কাল কাটাবেন ভারতবাসী। মন দেবেন রাম-নাম জপে। অস্ফুটে বলবেন, ‘মন জপ নাম…’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Temple: প্রাণপ্রতিষ্ঠাকে ঘিরে ‘ওড়িশার অযোধ্যা’য়ও চলছে উৎসব, কেন জানেন?

    Ayodhya Ram Temple: প্রাণপ্রতিষ্ঠাকে ঘিরে ‘ওড়িশার অযোধ্যা’য়ও চলছে উৎসব, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। এদিন ওড়িশার অযোধ্যা গ্রামেও হবে উৎসব। রামনগরী অযোধ্যায় (Ayodhya Ram Temple) যেমন সাজো সাজো রব, ঠিক তেমনই ওড়িশার অযোধ্যা গ্রামে চলছে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি। উত্তরপ্রদেশে রামলালার মন্দিরের উদ্বোধনকে ঘিরে চলছে নগরপরিক্রমা, গর্ভগৃহের বেদিতে রাম লালার মূর্তি প্রতিষ্ঠা, বৈদিক মন্ত্রপাঠ, শাস্ত্রমতে পূজাচার, যজ্ঞ, সরযূ নদীর জলে গর্ভগৃহ ধোয়ার কাজ, আরও কত কী! ওড়িশার অযোধ্যায়ও মানুষ পালন করছেন উৎসব। ভগবান রামের পদধূলি ধন্য এই গ্রামটি বালেশ্বর জেলার নীলগিরি ব্লকে অবস্থিত।

    ওড়িশার এই অযোধ্যা রামের স্মৃতিধন্য (Ayodhya Ram Temple)

    ওড়িশার অখ্যাত এই গ্রামে কেন আয়োজন উৎসবের? জানা গিয়েছে, ওড়িশার এই গ্রামে একবার এসেছিলেন রামচন্দ্র। স্থানীয়দের বিশ্বাস, স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে পূর্ণব্রহ্ম রাম যখন ১৪ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, সেই পর্বে এই গ্রামেও এসেছিলেন তিনি। তাই গ্রামের নাম হয়েছে রামের জন্মভূমির নামে। অন্য একটি মতে, ভগবান রাম ১৪ বছরের বনবাস-পর্ব শেষে যখন অযোধ্যায় ফিরছিলেন, তখন আনন্দে উৎসব পালন করেন এই গ্রামের বাসিন্দারাও। সেই থেকে এই গ্রামের নাম হয় ‘অযোধ্যা’। এই গ্রামে রয়েছে প্রচুর পুরাতন মন্দির। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রচেষ্টায় ৪০টিরও বেশি প্রাচীন দেবদেবীর মূর্তি উদ্ধার করা হয়েছে এই গ্রাম থেকে। সেই প্রাচীন মূর্তিগুলো গ্রামের একটি জাদুঘরে রাখা হয়েছে। গ্রামটি অতি প্রাচীন, অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। তাই উত্তরপ্রদেশের রামনগরীর (Ayodhya Ram Temple) পাশাপাশি উৎসবে মেতেছেন ওড়িশার এই তল্লাটের মানুষরাও। 

    গ্রামবাসীর বক্তব্য

    অযোধ্যা গ্রামের বাসিন্দা বটকৃষ্ণ খুন্তিয়া বলেন, “নীলগিরি ব্লকের বাসিন্দারাই এই গ্রামের নাম অযোধ্যা রেখেছেন। ১৪ বছরের নির্বাসন-পর্বে ভগবান রামচন্দ্র বালেশ্বর জেলার রেমুনায় সপ্তসারা নদীর কাছে একটি স্থান পরিদর্শন করেছিলেন। সেই ঘটনা স্মরণে রাখতেই গ্রামের নামকরণ করা হয়েছে অযোধ্যা।” গ্রামের আর এক বাসিন্দা জীবনকৃষ্ণ শা বলেন, “ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠার দিনে আমাদের গ্রামে ভজন, কীর্তন এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।” গ্রামের মন্দিরের পুরোহিত সর্বেশ্বর পান্ডা বলেন, “আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা আমাদের গ্রামের নাম রেখেছেন ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থানের নামে। বালেশ্বরের অযোধ্যা গ্রামের সঙ্গে উত্তর প্রদেশের অযোধ্যার (Ayodhya Ram Temple)  একটা গভীর আত্মিক যোগসূত্র রয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রাণপ্রতিষ্ঠার আগে রাম সেতু-খ্যাত ‘আরিচল মুনাই’ পরিদর্শন মোদির

    Narendra Modi: প্রাণপ্রতিষ্ঠার আগে রাম সেতু-খ্যাত ‘আরিচল মুনাই’ পরিদর্শন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবার প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) রাম সেতুর উৎপত্তিস্থল তামিলনাড়ুর ধানুষ্কোটিতে আরিচল মুনাই পরিদর্শন করলেন। গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ ভারত সফর করছেন। দর্শন করেছেন ভগবান রামের স্মৃতি বিজড়িত নানা মন্দির এবং জায়গা। শুনেছেন দ্রাবিড় ভাষায় রচিত রামায়ণ কথা। করছেন ভজন-কীর্তন শ্রবণও। গত এগারো দিন ধরে রয়েছেন কঠোর সংযম পালনে। রাত পোহালেই ২২ জানুয়ারি। অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। তিনি থাকবেন যজমানের ভূমিকায়। গোটা দেশ এখন মুখরিত রাম নামের জয়গানে। 

    আরিচাল মুনাই

    তামিলনাড়ুতে অবস্থিত এই আরিচাল মুনাই। লোক-বিশ্বাস, ভগবান রাম যে জায়গা থেকে থেকে সেতু নির্মাণ শুরু করেছিলেন, সেই জায়গাটি হল এটি। এদিন প্রধানমন্ত্রীকে (Narendra Modi) এই জায়গায় পুষ্পার্ঘ্য নিবেদন করতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী এদিনই গিয়েছিলেন রামেশ্বরমের শ্রীকোথান্দারামা স্বামী মন্দিরে। কোথান্দারাম নামের অর্থ ধনুকের সঙ্গে রাম। এটিও ধনুষ্কোটিতেই অবস্থিত। রামায়ণে আছে, এখানেই রাবণের ভাই বিভীষণ প্রথমবার ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। এই জায়গা থেকেই রামচন্দ্র রাক্ষসরাজ রবাণকে পরাজিত করার সংকল্প নিয়ে ছিলেন। এরপর লঙ্কায় পাড়ি দিয়েছিলেন।

    দক্ষিণ ভারতের একাদিক মন্দির দর্শন 

    শনিবার প্রধানমন্ত্রী (Narendra Modi) তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গনাথস্বামী মন্দির এবং রামেশ্বরমের শ্রী আরুলমিগু রামনাথস্বামী মন্দির পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বলেছেন, “আরুলমিগু রামানাথস্বামী মন্দিরে গতকালের পরিদর্শনের অভিজ্ঞতা ভোলার নয়। মন্দিরের প্রতিটি অংশে নিবিড় ভক্তিভাব রয়েছে”। সেই সঙ্গে নাসিকের রামকুন্ড, শ্রী কালারাম মন্দির, অন্ধ্রপ্রদেশের পুট্টপার্থীর লেপাক্ষীর বীরভদ্র মন্দির, কেরলের গুরুভায়ুর মন্দির এবং ত্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দির পরিদর্শন করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠায় যোগদান করার আগে ১১ দিন ধরে শাস্ত্র নির্দেশিত বিভিন্ন নিয়ম পালন করছেন। এর মধ্যে রয়েছে সংযমরক্ষা, খাদ্যাভ্যাসে বিধিনিষেধ রক্ষা, রাতে মাটিতে কম্বল পেতে শোয়ার মতো কঠোর সংযমও। তিনি একবেলা আহার করছেন। করছেন ফলাহার। পান করছেন ডাবের জল।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Amit Shah: “ভারতের সাংস্কৃতিক ঐক্য তুলে ধরে বাথৌ ধর্ম”, বললেন শাহ

    Amit Shah: “ভারতের সাংস্কৃতিক ঐক্য তুলে ধরে বাথৌ ধর্ম”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতের সাংস্কৃতিক ঐক্য তুলে ধরে বাথৌ ধর্ম।” কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিন দিনের অসম, মেঘালয় সফরে গিয়েছেন শাহ। অসমের শোনিতপুরে ১৩তম ট্রেন্নিয়াল বাথৌ মহাসভা কনফারেন্সে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ভাষণ দিতে গিয়ে বোড়োল্যান্ড সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংশা করেন শাহ।

    শাহের মুখে মোদি-স্তুতি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই যে উত্তর-পূর্বে হিংসা দমন সম্ভব হয়েছে, তাও জানান তিনি। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান বাথৌনিজমের অন্তর্নিহিত দর্শনের আলোচনায়। এই ধর্মের মধ্যে যে নৈতিকতা রয়েছে, তাও তুলে ধরেন তিনি। ১৯৬২ সালে গুয়াহাটিতে প্রতিষ্ঠিত হয় দুলারাই বাথৌ গৌথাম। এই প্রতিষ্ঠান বোড়ো সম্প্রদায়কে বাথৌ ধর্মে দীক্ষিত করতে নিরলস চেষ্টা করে চলেছে। মহাসভা যে বাস্তব ও বৈজ্ঞানিক উপায়ে (Amit Shah) বোড়ো সম্প্রদায়ের মধ্যে যেভাবে বাথৌইজমের বীজ প্রোথিত করছে, তারও প্রশস্তি শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে।

    বাথৌ ধর্মের তাৎপর্য 

    মাঘ মাসের দ্বিতীয় মঙ্গলবার বাথৌ পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছেন অসমের হিমন্ত বিশ্বশর্মার সরকার। এদিন সে প্রসঙ্গের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিভিন্ন ধর্মের মানুষকে তাঁর ধর্ম পালনে সুযোগ দিয়েছে। বাথৌ ধর্ম সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ ‘বা’ শব্দের অর্থ হল ‘পাঁচ’। ‘থৌ’ শব্দ ব্যবহার করা হয় ‘গভীর’ বোঝাতে। সুতরাং ‘বাথৌ’ শব্দের অর্থ হল, ‘মহাবিশ্বের পাঁচটি উপাদান’ (পঞ্চভূত) এবং তাদের মধ্যে লুক্কায়িত পারস্পরিক সম্পর্ক। বাথৌবাদের মূল কথা হল, এই পাঁচটি উপাদানের অন্তর্নিহিত ঐক্য। প্রকৃতির পুজোর ক্ষেত্রে লুকিয়ে থাকা দর্শন বুঝতেও সাহায্য করে এই ধর্ম।”

    আরও পড়ুুন: ‘ডাকাত আর চোরের যুগলবন্দি পিসি-ভাইপো,’ তীব্র কটাক্ষ শুভেন্দুর

    বাথৌবাদের মধ্যে যে পাঁচটি নীতি রয়েছে, ভাষণ দিতে গিয়ে তার ওপরও আলোকপাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাথৌবাদের মূল নীতি হল দয়া, সত্য, এবং ঘৃণা পরিত্যাগ। শাহ বলেন, “বোড়ো সম্প্রদায়ের মানুষ তাঁদের সংস্কৃতি রক্ষা করছেন। চ্যালেঞ্জ উপেক্ষা করেও তাঁরা তাঁদের সংস্কৃতি রক্ষা করে চলেছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে বোড়ো চুক্তি হয়েছে, উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে যে কাঙ্খিত শান্তি ফিরে এসেছে, তারও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ram Temple: গোধরা গণহত্যায় হত ৫৮ করসেবকের পরিবারের সদস্যদের আমন্ত্রণ অযোধ্যায়  

    Ram Temple: গোধরা গণহত্যায় হত ৫৮ করসেবকের পরিবারের সদস্যদের আমন্ত্রণ অযোধ্যায়  

    মাধ্যম নিউজ ডেস্ক: গোধরা গণহত্যায় নিহত ৫৮ জন করসেবকের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। ২২ জানুয়ারি, সোমবার মন্দিরের (Ram Temple) গর্ভগৃহে দুপুর ১২ টা ২০ মিনিটের মাহেন্দ্রক্ষণে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায় এখন কেবলই রামময়। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

     করসেবকদের আত্মত্যাগকে স্মরণ (Ram Temple)

    রাম জন্মভূমি আন্দোলন (Ram Temple) স্বাধীন ভারতে একটি সাংস্কৃতিক ধর্মীয় গুরুত্বপূর্ণ আন্দোলন। ভারতের ইতিহাসে এই আন্দোলনকে ঘিরে মর্মান্তিক ঘটনা ঘটেছিল ২৭ ফেব্রুয়ারি ২০২২। গুজরাটের গোধরা থেকে করসেবকরা আসছিলেন রাম জন্মভূমি আন্দোলনে যোগ দিতে। উদ্দেশ্য ছিল, রামের মন্দির নির্মাণে বালি, পাথর, ইট, সিমেন্ট জড়ো করা। তাঁদের সে আশা পূরণ হয়নি। গোধরা রেল স্টেশনে অযোধ্যাগামী ট্রেনে আগুন লাগিয়ে দেয় রামজন্মভূমি আন্দোলনের বিরোধী দুষ্কৃতীরা। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৫৮ জন করসেবকের। এই নিহত করসেবকদের পরিবারের সদস্যদের ২২ জানুয়ারিতে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাম মন্দির আন্দোলনে করসেবকদের আত্মত্যাগ স্মরণ করতেই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের। দু দশকেরও বেশি সময় ধরে যাঁরা তাঁদের প্রিয়জনদের স্মৃতি লালন করছেন, তাঁদের আমন্ত্রণ জানানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    পরিবারের বক্তব্য

    রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে যারপরনাই আল্পুত প্রয়াত করসেবকদের পরিবারের সদস্যরা। তাঁদের পরিবারের সদস্যদের জীবনদান যে ব্যর্থ হয়নি, তা জানিয়েছেন তাঁরা। রাম জন্মভমি আন্দোলনের পথ কতটা দুর্গম ছিল, সেই বিষয়ে আলোকপাত করা হবে বলেও মনে করছেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে, আজকের রামমন্দির নির্মাণ শুধুমাত্র একটি মন্দিরের একটি শারীরিক প্রকাশ নয়। বরং একটি সম্মিলিত ঐতিহাসিক আন্দোলন এবং আত্মত্যাগের স্মৃতিকথার সংকলন। রাম ভক্তদের মনে করসেবকদের আত্মবলিদানের স্মৃতি উসকে দিতেই প্রাণপ্রতিষ্ঠার এই মহতী অনুষ্ঠানে গোধরায় আমন্ত্রণ জানানো হয়েছে নিহত করসেবকদের পরিবারের সদস্যদের।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Atal PensionYojana: অটল পেনশন যোজনায় বাড়তে পারে টাকার পরিমাণ, বাজেটে ঘোষণা করবে কেন্দ্র

    Atal PensionYojana: অটল পেনশন যোজনায় বাড়তে পারে টাকার পরিমাণ, বাজেটে ঘোষণা করবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় বাজেট। এই বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বড় উপহার দিতে পারে কেন্দ্রীয় সরকার। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রয়েছে অটল পেনশন যোজনা (Atal PensionYojana)। আসন্ন বাজেটে এই যোজনার আওতায় পেনশনের পরিমাণ বাড়াতে পারে নরেন্দ্র মোদির সরকার। এ বছরই রয়েছে লোকসভা নির্বাচন। তাই ১ ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে, তা পূর্ণাঙ্গ বাজেট নয়। পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। এই ভোট অন অ্যাকাউন্টেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

    কত টাকা বাড়তে পারে?

    পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দীপক মোহান্তি বলেন, “সরকারকে ইতিমধ্যেই প্রকল্পের পরিমাণ (Atal PensionYojana) বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে জনগণকে খুশি করতে সরকার মাসিক সর্বোচ্চ পেনশনের পরিমাণ পাঁচ হাজার থেকে বাড়িয়ে করতে পারে সাত হাজার।” তিনি জানান, দেশে যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, তাতে পাঁচ হাজার টাকার পেনশনে কিছুই হয় না। এই বিষয়টি মাথায় রেখেই পেনশনের সর্বোচ্চ পরিমাণ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে অটল পেনশন যোজনার শেয়ারহোল্ডার রয়েছেন ৫.৩ কোটিরও বেশি মানুষ।

    অটল পেনশন যোজনা

    অটল পেনশন যোজনায় প্রতি মাসে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। এই প্রকল্পে ভারত সরকারের গ্যারান্টিও থাকে। এই পেনশন স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যাতে বার্ধক্যে পৌঁছে আর্থিক কষ্টে না পড়েন, তাই ২০১৫-১৬ সালের বাজেটে অটল পেনশন যোজনা চালু করেছিল নরেন্দ্র মোদির সরকার। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এই প্রকল্পের জনপ্রিয়তা। এই যোজনার সুবিধা ভোগ করতে গেলে বেসরকরারি কিংবা অসংগঠিত ক্ষেত্রের কোনও শ্রমিক যদি মাসে পাঁচ হাজার টাকা পেনশন পেতে চান, তাহলে তাঁকে প্রতিদিন সাত টাকা করে জমা দিতে হয়। ভারতের যে কোনও নাগরিকই এই প্রকল্পের (Atal PensionYojana) সুবিধা নিতে পারেন। তবে যাঁরা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না।

    আরও পড়ুুন: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Khalistani Terrorist: রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় ধৃত পান্নুনের সংগঠনের তিন সদস্য

    Khalistani Terrorist: রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় ধৃত পান্নুনের সংগঠনের তিন সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র ৩৬ ঘণ্টা। তার পরেই শুরু হবে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। তার আগে শনিবার অযোধ্যায় ধরা পড়ল নিষিদ্ধ জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিসের তিন জঙ্গি (Khalistani Terrorist)। গুরুপন্ত সিং পান্নুনের সংগঠনের ওই জঙ্গিদের গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড।

    শিখ ফর জাস্টিসের ঝান্ডা ওড়ানোর ছক

    জানা গিয়েছে, ধৃত তিন জঙ্গি রাম মন্দির উদ্বোধনের দিন শিখ ফর জাস্টিসের ঝান্ডা ওড়ানোর ছক কষেছিল। পৃথক খালিস্তানের দাবিতে স্লোগান দেওয়ার পরিকল্পনাও কষেছিল ভারতে নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের তিন সদস্য। এদিন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল, শঙ্করলাল দুষাদ ওরফে জাজোদ, অজিত কুমার ও প্রদীপ পুনিয়া। এই তিনজনকে গ্রেফতার করার পরে পরেই অডিও-বার্তায় পান্নুন জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই তার সংগঠনের সদস্য। পান্নুনের দাবি খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

    জঙ্গি দমন শাখার অভিযান

    ২২ জানুয়ারি, সোমবার উদ্বোধন হবে রাম মন্দিরের। দেশ-বিদেশের সাত হাজার আমন্ত্রিত উপস্থিত থাকবেন অযোধ্যায়। এঁদের মধ্যে তিন হাজার জনই ভিভিআইপি। প্রত্যাশিতভাবেই কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা অযোধ্যা শহর। শিখ ফর জাস্টিসের ঝান্ডা ওড়ানোর ছকচালাচ্ছে উত্তরপ্রদেশ জঙ্গি দমন শাখা। এই অভিযানেই গ্রেফতার হয় পান্নুনের সংগঠন শিখ ফর জাস্টিসের (Khalistani Terrorist) তিন সদস্য। উত্তরপ্রদেশ জঙ্গি দমন শাখার পুলিশের ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, “গোয়েন্দা মারফত খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এই সময় অযোধ্যায় সন্দেহজনক একটি গাড়ি দেখতে পাওয়া যায়। সাদা রংয়ের স্করপিও গাড়িটি ত্রিমূর্তি হোটেলে যাওয়ার আগে অযোধ্যার সংবেদনশীল বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছিল।”

    আরও পড়ুুন: গর্ভগৃহের বেদিতে বসানো রামলালার মূর্তির মধ্যে রয়েছে বিষ্ণুর দশাবতার

    পরে গ্রেফতার করা হয় তাদের। পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা শিখ ফর জাস্টিসের সদস্য। পুলিশ সূত্রে খবর, শঙ্করলাল একজন দাগি আসামি। বিকানিরে তার বিরুদ্ধে দুটি খুনের মামলা দায়ের হয়েছে।জানা গিয়েছে, পান্নুনের সংগঠনের তিন ষড়যন্ত্রী খালিস্তানপন্থী হরমিন্দর সিং ওরফে লান্ডার কাছ থেকে অযোধ্যায় গিয়ে রেইকি করার নির্দেশ পেয়েছিল। হরমিন্দরকে এই নির্দেশ দিয়েছিল পান্নুন। ধৃতদের অযোধ্যার ম্যাপ পাঠানো হয়েছিল। সংগঠনের তরফে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করছিল তারা। কেউ যাতে তাদের সন্দেহ করতে না পারে, তাই গাড়িতে তারা টাঙিয়ে দিয়েছিল রাম নাম লেখা ঝান্ডা (Khalistani Terrorist)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা, গ্রেফতার হবেন সোরেন?

    Hemant Soren: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা, গ্রেফতার হবেন সোরেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর (Hemant Soren) বাড়িতে ইডির হানা। শনিবার সকালে রাঁচির কাঁকের রোডে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে যান ইডির তিন আধিকারিক। জানা গিয়েছে, আর্থিক তছরুপে অভিযুক্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচবার তলব করেছিল ইডি। কোনওবারই ইডির দফতরে হাজিরা দেননি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত। সেই কারণে এদিন ইডি হানা দেয় হেমন্তর সরকারি বাসভবনে।

    আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদ

    সূত্রের খবর, রাঁচিতে জমি কেনাবেচায় যে আর্থিক তছরুপ হয়েছিল, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোরেনকে। গত ডিসেম্বরে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল পঞ্চমবারের জন্য। সেবারও সশরীরে হাজিরা দেননি তিনি। এরপর ১৩ জানুয়ারি তাঁকে চিঠি দিয়ে বলা হয় তাঁর বয়ান রেকর্ড করা হবে। ১৬-২০ জানুয়ারি যেন সময় দেন তিনি। এর পরেই পাল্টা চিঠিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Hemant Soren) জানিয়ে দেন, ২০ জানুয়ারি সরকারি বাসভবনে থাকবেন তিনি। সেই মতো এদিন কাঁকের রোডে সোরেনের বাসভবনে পৌঁছান ইডির তিন আধিকারিক।

    সোরেন অনুগামীদের বিক্ষোভ

    এদিন ইডির আধিকারিকরা সোরেনের বাসভবনে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর অনুগামীরা। তবে পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন প্রস্তুত হয়েই এসেছিলেন ইডি আধিকারিকরা। তাই বিক্ষোভের জল গড়ায়নি বেশি দূর। প্রসঙ্গত, বেআইনি জমি কেলেঙ্কারি ও অর্থ পাচার মামলায় শেষবারের মতো সমন জারির পর সোরেনের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিল ইডি। এরই পাল্টা হিসেবে ১০ জানুয়ারি সরকারের সব দফতরে কড়া নির্দেশিকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুুন: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

    সরকারের সব আধিকারিক ও কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, ইডির আধিকারিকদের প্রশ্নের জবাব যেন দেওয়া না হয়। ইডি কোনও নথি চাইলেও, তা যেন দেওয়া না হয় বলেও জারি করা হয়েছিল নির্দেশিকা। এনিয়ে ইডির সঙ্গে ঝাড়খণ্ড সরকারের সংঘাত চরমে ওঠে। তার পর এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেয় ইডি। ওই মামলায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। ধৃতদের মধ্যে একজন আবার ২০১১ ব্যাচের আইএএস অফিসার। তিনি ঝাড়খণ্ডের সমাজকল্যাণ বিভাগের পরিচালক ও রাঁচির ডেপুটি কমিশনার হিসেবে কাজ করেছিলেন। এবার কি তবে খোদ মুখ্যমন্ত্রীর (Hemant Soren) পালা? উঠছে প্রশ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Deepfake Video: রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিওকাণ্ডে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

    Deepfake Video: রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিওকাণ্ডে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের নভেম্বর মাসেই অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপফেক ভিডিও (Deepfake Video) ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২ মাসের মাথায় মূল অভিযুক্তকে পাকড়াও করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তকে শনিবারই অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।

    নভেম্বর মাসেই এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ

    গত নভেম্বরে একটি ডিপফেক ভিডিওতে (Deepfake Video) প্রযুক্তিগত কারচুপি করে রশ্মিকার মুখ জুড়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রতিবাদে সরব হন সব মহলই। নিন্দা করেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও। গতবছরের ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি এবং ৬৬ই ধারায় দিল্লি পুলিশের তরফে সেসময়ই দায়ের করা হয় এফআইআর।

    ভিডিও নিয়ে মত জানান রশ্মিকা

    ভিডিও (Deepfake Video) ছড়িয়ে পড়ার পরে মুখ খোলেন খোদ রশ্মিকাও। সোশ্যাল মিডিয়াতে রশ্মিকা লেখেন, ‘‘আমার মুখ বসানো যে ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়, তা নিয়ে কথা বলতে গিয়েও আমার খারাপ লাগছে। এই ঘটনা আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই ভয়েরও। কোনও প্রযুক্তির যে এমন অপব্যবহার হতে পারে, তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে।”

    তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয় একাধিক সন্দেহভাজনকে

    এফআইআর দায়ের হওয়ার কয়েক দিনের মধ্যেই সন্দেহ বশত বিহারের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরেই চার সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়। ফেসবুক, হোয়্যাটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই তিনটি সংস্থাই মেটার অধীনে। মেটার থেকে তথ্য নিয়ে তদন্ত চলতে থাকে। সেই তথ্য খোঁজ মেলে ওই চার জন সন্দেহভাজনের। তবে জানা যায়, ভিডিওটি তারা বানায়নি, নিজেদের ফেক আইডি থেকে তা আপলোড (Deepfake Video) করেছিল তারা। পরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

    PM Modi: রাম মন্দির উদ্বোধনের আগে নজরুলগীতির ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর!

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় রাম মন্দির উদ্বোধনের শুভক্ষণ। দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। তার আগে কাজি নজরুল ইসলামের ‘মন জপ নাম’ গানের একটি ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শিল্পী পায়েল কর বাঙালি। গানটি তাঁরই গাওয়া।

    প্রধানমন্ত্রীর বার্তা…

    ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গের মানুষের ভগবান রামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। আপনাদের জন্য রইল বিখ্যাত নজরুলগীতি মন জপ নাম।” রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় রাম-নাম সম্বলিত গানের ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী আসলে চেয়েছেন রাম নিয়ে বাঙালির আবেগটাকে উসকে দিতে। ২২ জানুয়ারি অযোধ্যায় হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। এদিন পশ্চিমবঙ্গে মিছিল করবে তৃণমূল। নাম দেওয়া হয়েছে সংহতি যাত্রা। এনিয়ে আদালতে গিয়েছিল বিজেপি। সেখানে শর্ত সাপেক্ষে মিলেছে মিছিলের অনুমতি।

    সাজো সাজো রব অযোধ্যায়

    রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব অযোধ্যায়। ইতিমধ্যেই শহরের দখল নিয়ে নিয়েছে এসপিজি। সোমবার ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই সময় মন্দিরের ভিতরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (PM Modi) সহ পাঁচজন। এঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যন্দ্র দাস। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। সকাল থেকে শুরু হওয়া বিশেষ পুজো শেষ হবে এই আরতিতেই। প্রাণ প্রতিষ্ঠার পুরো অনুষ্ঠানটি করবেন তিনটি দলে ভাগ হওয়া পুরোহিতরা। একটি দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, আর একটি দলের নেতৃত্ব দেবেন শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী এবং অন্য দলটি গঠিত হয়েছে কাশীর পণ্ডিতদের নিয়ে।

    প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান ২২ জানুয়ারি হলেও, আচার-অনুষ্ঠান শুরু হয়েছে গত ১৬ তারিখ থেকে। মন্দির উদ্বোধনের প্রস্তুতি-পর্ব খতিয়ে দেখতে শুক্রবার অযোধ্যায় গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানের সব কিছুই মসৃণ গতিতে চলছে বলে জানান তিনি। মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের সাত হাজার মানুষকে। এঁদের মধ্যে ভিভিআইপি রয়েছেন তিন হাজার। তাঁদের থাকার জন্য ভাড়া করা হয়েছে হোটেল। ব্যবস্থা করা হয়েছে গাড়ি পার্কিংয়ের। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা রেলস্টেশন। তৈরি করা হয়েছে বিমান বন্দরও। ডিসেম্বরের ৩০ তারিখে এই বিমানবন্দর এবং রেলস্টেশনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং।

    আরও পড়ুুন: ‘‘গতবার ওঁর ১২ আসন নিয়েছি, এবার আরও ১২টা গেলে…’’, মমতাকে কটাক্ষ দিলীপের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share