Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ABSS: মোদির অমৃত ভারত স্টেশন প্রকল্পে পশ্চিমবঙ্গ কী কী সুবিধা পেতে চলেছে?

    ABSS: মোদির অমৃত ভারত স্টেশন প্রকল্পে পশ্চিমবঙ্গ কী কী সুবিধা পেতে চলেছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতবর্ষ জুড়ে অমৃত মহোৎসব কর্মসূচি (ABSS) শুরু হয়। তারই প্রতিফলন হিসাবে উঠে আসে অমৃত ভারত স্টেশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতের ২৭ টি রাজ্যের মোট ৫০৮ টি রেল স্টেশনের আমূল পরিবর্তন এবং আধুনিকীকরণ ঘটাতে ২৪ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে রেল স্টেশনগুলিকে অত্যাধুনিক মানের হিসাবে গড়ে তোলা হবে।

    কী এই অমৃত ভারত স্টেশন প্রকল্প (ABSS)?

    অমৃত ভারত প্রকল্প (ABSS) হল ভারতীয় রেল মন্ত্রকের উদ্যোগে দেশের ৫০৮ টি স্টেশনকে অত্যাধুনিক রূপ দেওয়া, যা হবে বিশ্বমানের। বলা যেতে পারে রেল স্টেশনগুলির আধুনিকীকরণের এক নতুন নীতি এটি। এই প্রকল্পের মাধ্যমে স্টেশনের চাহিদা অনুসারে একটি দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান তৈরি করা হবে এবং তা বাস্তবায়নের চেষ্টা চলবে।

    পশ্চিমবঙ্গের ক’টি স্টেশন এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের (ABSS) সুবিধা পাবে?

    ভারতে ২৭টি রাজ্যের ৫০৮টি স্টেশন এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের (ABSS) সুবিধা পেতে চলেছে। যার মধ্যে সব রাজ্যের অনেক স্টেশনে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের ৯৪ টি স্টেশন এই প্রকল্পের সুবিধা পেতে চলছে। তার মধ্যে শিয়ালদা, বর্ধমান, রামপুরহাট, আসানসোল, অন্ডাল, সিউড়ি, নিউ কোচবিহার, খড়্গপুর, নিউ আলিপুরদুয়ার প্রভৃতি উল্লেখযোগ্য।

    এই প্রকল্পের (ABSS) মূল লক্ষ্যগুলি কী?

    প্রত্যেকটি স্টেশনকে আধুনিকীকরণ ও অত্যাধুনিক মানের গড়ে তোলার পাশাপাশি কতকগুলি লক্ষ্য স্থির করা হয়েছে যেমন:-

    ১) প্রকল্পের অধীনে থাকা প্রত্যেকটি স্টেশনে যাত্রী প্রতীক্ষালয়গুলিকে অত্যাধুনিক মানের তৈরি করা হবে এবং সেগুলিতে থাকবে ক্যাফেটেরিয়া ও অন্যান্য পণ্যের দোকান। 
    ২) স্টেশনমুখী বা স্টেশন লাগোয়া সমস্ত রাস্তাকে চওড়া করা হবে এবং রাস্তার পাশে থাকা অবৈধ নির্মাণগুলিকে সরিয়ে ফেলা হবে, যাতে সহজেই যাত্রীরা স্টেশনে পৌঁছাতে পারেন এবং স্টেশন থেকে বের হতে পারেন। তার সঙ্গে থাকবে দিক নির্দেশনার ব্যবস্থা।
    ৩) স্টেশনগুলিকে আগের থেকে উঁচু করে নির্মাণ করা হবে, ৬৭০ থেকে ৮১০ মিলি উঁচু করা হবে। 
    ৪) স্টেশন সংলগ্ন সমস্ত রাস্তা বিশেষ আলোর মাধ্যমে আলোকিত করা হবে।
    ৫) নিত্যযাত্রীদের স্টেশন চত্বরে পার্কিং ব্যবস্থা সুলভ করার জন্য বিশেষ পার্কিং প্লেস তৈরি করা হবে। 
    ৬) মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আধুনিক টয়লেট তৈরি করা হবে।  
    ৭) তহবিল অনুযায়ী সমগ্র ভারতবর্ষে অমৃত ভারত স্টেশন প্রকল্পের (ABSS) অধীনে থাকা স্টেশনগুলিকে পরিবেশ বান্ধব স্টেশন হিসাবে নির্মাণ করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Digital India: জার্মান মন্ত্রীর পর বিল গেটস, ভারতের ডিজিটাল ব্যবস্থায় মুগ্ধ ধনকুবের

    Digital India: জার্মান মন্ত্রীর পর বিল গেটস, ভারতের ডিজিটাল ব্যবস্থায় মুগ্ধ ধনকুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মার্চ মাসেই ভারত সফরে এসেছিলেন বিশ্বের ধনুকুবের বিল গেটস। সপ্তাহ খানেক তিনি এদেশে ছিলেন। বিভিন্ন মহলের সঙ্গে আলাপচারিতায় অংশগ্রহণ করেন বিল গেটস। সম্প্রতি তাঁর ভারত সফরের অভিজ্ঞতার একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘সম্প্রতি ভারতে গিয়েছিলাম, সেখানে কুসুমার সঙ্গে দেখা হল। তিনি স্থানীয় পোস্ট অফিসে চাকরিজীবী, খুব ভালো কাজ করছেন। গ্রাহকদের স্মার্ট ফোন এবং বায়োমেট্রিক্স ব্যবহার করে ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করেন কুসুমা।’’ ভারতের ডিজিটাল ব্যবস্থার (Digital India) উন্নয়নের ফলে দেশ কিভাবে এগিয়ে চলেছে, সে কাহিনিই তুলে ধরেছেন বিল গেটস। প্রসঙ্গত ২ দিন আগেই বেঙ্গালুরুতে ফুটপাত থেকে সবজি কিনে ডিজিটাল পেমেন্ট করেন জার্মানির তথ্যপ্রযুক্তি মন্ত্রী। ভারতের সহজ ডিজিটাল ব্যবস্থায় (Digital India) মুগ্ধ হন জার্মান মন্ত্রী।

    বিল গেটসের পোস্ট শেয়ার করলেন অশ্বিনী বৈষ্ণব

    বিল গেটসের ২১ অগাস্টের ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মোদি সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী ক্যাপশনে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতার কারণেই এই সফলতা।

    বিল গেটসের পোস্ট

    তাঁর ওই সোশ্যাল মিডিয়া পোস্টে ধনকুবের আরও লিখছেন যে ভারতীয়রা স্মার্ট ফোন এবং বায়োমেট্রিক্স (Digital India) ব্যবহার করে ব্যাঙ্কিং-এর পরিষেবা পান। এর ফলে পরিষেবা দেওয়ার কাজও যেমন সহজ হয়েছে তেমনি আর্থিকভাবে ক্ষমতায়ন সম্ভব হয়েছে। তাঁর পোস্ট নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পোস্টটি। অনেক নেটিজেন বিল গেটসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিল গেটসের ওই পোস্টে জনৈক নেটিজেন লিখছেন, কুসুমার মতো আরও অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করে টাকা জমা করা, টাকা তোলা, টাকা পাঠানো বা বিল পেমেন্টের মতো ব্যাঙ্কিং পরিষেবা পান।  প্রসঙ্গত বিভিন্ন সরকারি আর্থিক এবং সামাজিক প্রকল্পগুলির সুবিধা যাতে খুব সহজেই জনগণের কাছে পৌঁছে যায়, সেজন্য ডিজিটাল ব্যবস্থায় (Digital India) সবথেকে বেশি জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ২০১৫ সাল থেকে শুরু হয় ডিজিটাল ইন্ডিয়ার প্রচার এবং কাজ। ডিজিটাল ব্যবস্থায় উন্নয়নের ফলে আগের থেকে অনেক কম সময় লাগে এবং সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় টাকা।  ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (Digital India) তৈরির ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে এগিয়ে রয়েছে ভারতবর্ষ, তা শোনা গেল বিল গেটসের মুখে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bihar: ‘‘আমি বেঁচে আছি’’! শেষকৃত্যের পর ‘মৃত’ মেয়ের ভিডিও কল বাবাকে! চাঞ্চল্য বিহারে

    Bihar: ‘‘আমি বেঁচে আছি’’! শেষকৃত্যের পর ‘মৃত’ মেয়ের ভিডিও কল বাবাকে! চাঞ্চল্য বিহারে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারের (Bihar) পাটনার তরুণী অংশু নিখোঁজ ছিলেন এক মাস ধরে। তার পরে স্থানীয় খাল থেকে গত সপ্তাহেই একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ (Bihar)। অংশুর বাবা ভেবে নেন ওই মৃতদেহ তাঁর মেয়ের। সেই মতো শেষকৃত্য সম্পন্ন করা হয় ওই দেহের। গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে।

    পোশাক দেখে সনাক্ত

    ওই মৃতদেহের মুখ চেনার কোনও উপায় ছিল না, তাই পরনের পোশাক দেখেই সনাক্ত করা হয়। মেয়ের শোকে বাবা বিনোদ মণ্ডল এতটাই বিহ্বল হয়ে পড়েছিলেন যে, শ্মশানে যেতে পর্যন্ত পারেননি। পারলৌকিক ক্রিয়াকর্ম পালন করেছিলেন অংশু কুমারের ঠাকুর্দা। অংশু মারা গেছেন, এই খবর আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। খবর রটতে রটতে তা এক সময় যায় অংশুর কাছেও (Bihar)। এর পরেই নিজের বাবাকে ভিডিও কল করার সিদ্ধান্ত নেন অংশু। শেষকৃত্য সম্পন্ন হওয়ার এক দিন পরে ‘মৃত মেয়ে’ই ভিডিও কলে কথা বললেন বাবার সঙ্গে। এই গোটা ঘটনায় সারা বিহারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ফোন পেয়ে বাবা নিজেও অস্থির। তিনি বুঝতে পারছেন না মেয়ে বলে যাঁর দেহ তিনি দাহ করলেন, সে আসলে কে?

    অংশু নিখোঁজ হয়ে গেলেন কীভাবে?

    কিন্তু হঠাৎ অংশু নিখোঁজ হয়ে গেলেন কী করে? জানা গিয়েছে, বাড়ির কাউকে না জানিয়ে তিনি নিজের (Bihar) প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বাড়ি, এই আশঙ্কায় বাড়ির কাউকে কিছু না বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে নিজের প্রেমিকের সঙ্গে বিয়েও সেরে ফেলেন অংশু। জানা যাচ্ছে, বর্তমানে (Bihar) নিজের স্বামীর সঙ্গে বিহারের জানকীনগর এলাকায় সুখে সংসার করছেন তিনি।

    অংশু ভেবে কার দেহ দাহ করা হল? 

    কিন্তু অংশু (Bihar) ভেবে যাকে দাহ করা হল সেটা কে? পুলিশ সূত্রে জানা গিয়েছে কোনও অনার কিলিং-এর কারণেই এই মেয়েটিকে খুন করা হয়েছে। যদিও তাকে এখন আর দেখে বোঝার কোনও উপায় নেই। কারণ সেই দেহের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মৃত্যুরহস্যের কিনারা করতে পেরেছে পুলিশ। সন্ধান পাওয়া গিয়েছে মেয়ের বাড়ির। তবে বাবা-মা দুজনেই পলাতক (Bihar)। এতেই সন্দেহ দানা বাঁধছে অনার কিলিং-এর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Onion Price: ২৫ টাকা কেজি দরে মিলবে পেঁয়াজ, ঊর্ধ্বমূল্যে লাগাম টানতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

    Onion Price: ২৫ টাকা কেজি দরে মিলবে পেঁয়াজ, ঊর্ধ্বমূল্যে লাগাম টানতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: টমেটোর মতো পেঁয়াজের (Onion Price) দামও ঊর্ধ্বমুখী। এবার সেই দামে রাশ টানতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। কমবে পেঁয়াজের দামের (Onion Price) ঝাঁঝ। সোমবার থেকেই ২৫ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ (Onion Price) বিক্রি করবে সরকার। ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া এ কথা জানিয়েছে। প্রসঙ্গত, গত দুই মাস ধরে টমেটোর বাজারে যেন অগ্নিমূল্য চলছে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার টমেটোর দাম কমানো নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে। 

    আরও পড়ুুন: লোকসভা নির্বাচনের আগেই এক লক্ষ গ্রামে গিয়ে ১ কোটি সদস্য সংগ্রহ করবে কিষান সংঘ

    পেঁয়াজের (Onion Price) মজু্ত বাড়িয়ে করা হবে পাঁচ লক্ষ মেট্রিক টন

    রবিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পেঁয়াজ (Onion Price) মজুত রয়েছে তিন লক্ষ মেট্রিক টন এবং খুব তাড়াতাড়ি তা বাড়িয়ে করা হবে পাঁচ লক্ষ মেট্রিক টন। নতুন ফসল উঠবে অক্টোবর মাস নাগাদ। তার আগে পেঁয়াজের (Onion Price) দাম নিয়ন্ত্রণ করতেই সরকারের এই সিদ্ধান্ত। ২৫ টাকায় পাওয়া যাবে এক কেজি পেঁয়াজ। পাশাপাশি, পেঁয়াজের (Onion Price) রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে কেন্দ্রীয় সরকার এবং তা দাম নিয়ন্ত্রণ করতেই করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। পেঁয়াজের দাম এখনও নাগালের বাইরে যায়নি, তবে অনেকেই আশঙ্কা করছেন সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেতে পারে।

    ২৫ টাকায় পেঁয়াজ (Onion Price) বিক্রি করবে সরকার

    দিল্লির বিভিন্ন সরকারি আউটলেট এবং মোবাইল ভ্যানে করে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ (Onion Price) বিক্রি করা হবে বলে জানিয়েছে সরকার। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, হিমাচল এবং অসমেও ভর্তুকি দামে পেঁয়াজ বিক্রি করবে সরকার। প্রসঙ্গত, বর্তমানে পেঁয়াজের দাম অনেক ক্ষেত্রে ৫০ টাকাও পৌঁছেছে। অনেক জায়গায় তা ৮০ টাকাও (Onion Price) ছুঁয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকেই এই দাম বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPI: ফুটপাথ থেকে সবজি কিনে ইউপিআই ব্যবস্থায় পেমেন্ট, ভারতের ডিজিটাল অর্থনীতিতে মুগ্ধ জার্মান মন্ত্রী

    UPI: ফুটপাথ থেকে সবজি কিনে ইউপিআই ব্যবস্থায় পেমেন্ট, ভারতের ডিজিটাল অর্থনীতিতে মুগ্ধ জার্মান মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটপাথ থেকে সবজি কিনছেন জার্মানির মন্ত্রী ভোকার উইশিং, আর পেমেন্ট করছেন ইউপিআই ব্যবস্থায় (UPI)। এই দৃশ্য দেখা গেল বেঙ্গালুরুতে। ভারতের সহজ-সরল ডিজিটাল লেনদেন সিস্টেম (UPI) দেখে কার্যত মুগ্ধ হয়ে যান জার্মান মন্ত্রী। শুধু তাই নয়, জার্মান দূতাবাসের তরফেও এ সম্পর্কে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় এবং ট্যুইট করা হয় মন্ত্রীর সেই উপলব্ধির কথা। সেখানে লেখা হয়, ‘‘দেশের অনেক সাফল্যের গল্পগুলোর মধ্যে এটি একটি।’’ প্রসঙ্গত জি-২০ সম্মেলনে যোগ দিতে বেঙ্গালুরু এসেছেন জার্মানির মন্ত্রী।

    মোদি জমানায় ডিজিটাল ইন্ডিয়া

    ক্ষমতায় আসার পরেই ডিজিটাল ইন্ডিয়া স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদি, সেটা ছিল ২০১৫ সাল। তারপর থেকে গত আট বছরে ভারতে ডিজিটাল ব্যবস্থা আরও উন্নত হয়েছে। দুদিন আগেই প্রধানমন্ত্রী বলেন, ‘‘একমাত্র দেশ ভারতবর্ষ, যেখানে ডেটা সব থেকে কম দামে পাওয়া যায় এবং প্রায় ৮৫ কোটি মানুষ এখানে ইন্টারনেট ব্যবহার করেন।’’ প্রসঙ্গত, সিঙ্গাপুর, নেপাল, সৌদি-আরব সহ একাধিক দেশে চালু হয়েছে ভারতের ইউপিআই ব্যবস্থা (UPI)। যার সর্বশেষ সংযোজন ফ্রান্স। প্রধানমন্ত্রী মোদি তাঁর সাম্প্রতিক ফ্রান্স সফরে সেখানে চালু করেন ইউপিআই (UPI)।

    জার্মান দূতাবাসের ট্যুইট

    রবিবার দুপুরে জার্মান দূতাবাসের তরফে একটি ভিডিও এবং কতগুলো ছবি পোস্ট করা হয় তাদের ট্যুইটার হান্ডেলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী ফুটপাথ থেকে সবজি কিনছেন। এবং ইউপিআই সিস্টেমের (UPI) মাধ্যমে পেমেন্ট করছেন। ক্যাপশনে লেখা হয়, ‘‘প্রত্যেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে লেনদেন করতে পারেন। লক্ষ লক্ষ ভারতীয় এই সিস্টেম ব্যবহার করেন। জার্মানির ডিজিটাল ও পরিবহণ মন্ত্রী তার (UPI) সাক্ষী এবং তিনি এই ব্যবস্থা দেখে অত্যন্ত মুগ্ধ।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: চাঁদ থেকে দূরত্ব আর মাত্র ২৫ কিমি, শেষ ধাপে চন্দ্র-অভিযান

    Chandrayaan 3: চাঁদ থেকে দূরত্ব আর মাত্র ২৫ কিমি, শেষ ধাপে চন্দ্র-অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই দ্বিতীয় ও শেষ ডি-বুস্টিং অপারেশন সম্পন্ন করল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। অর্থাৎ চাঁদের মাটিতে পা দিতে আর মাত্র এক ধাপ। ইতিমধ্যে এই খবর ট্যুইট করে জানানো হয়েছে ইসরোর তরফ থেকে। ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটিতে (Chandrayaan 3) অবতরণ করার কথা ২৩ অগাস্ট ঠিক বিকাল ৫টা ৪৭ মিনিটে। জানা গিয়েছে, শেষ ধাপের এই অপারেশনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

    চাঁদ থেকে দূরত্ব মাত্র ২৫ কিমি

    শনিবারই ইসরোর তরফে ট্যুইট করে জানানো হয়, ‘‘চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর দ্বিতীয় ও শেষ ডি-বুস্টিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে সফল হয়েছে। বর্তমানে চাঁদের পৃষ্ঠ থেকে দূরত্ব কমে ২৫ কিলোমিটার হল চন্দ্রযানের।’’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রোপালসন মডেল থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম (Chandrayaan 3)। শুক্রবার, সম্পন্ন হয় প্রথম ডি-বুস্টিং অপারেশন। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করলেই নতুন ইতিহাস গড়বে ভারত এবং চতুর্থ দেশ হিসেবে ছোঁবে চাঁদের মাটি। ২০১৯ সালে শেষ পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল চন্দ্র-অভিযান (Chandrayaan 3)। তবে এবার তেমন কিছুই হবে না বলে জানাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। তাঁরা বলছেন যে সমস্ত সেন্সার সহ ইঞ্জিন বিকল হয়ে গেলেও বিক্রম সফলভাবেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। বিক্রমের পেটের ভিতরে রয়েছে রোভার প্রজ্ঞান।

    ধাক্কা খেল রাশিয়ার চন্দ্র অভিযান 

    রাশিয়ার চন্দ্র অভিযান  ধাক্কা খেল। গত সপ্তাহতেই মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছিল রাশিয়া। যার নাম লুনা-২৫। প্রসঙ্গত, ৪৭ বছর পরে ফের চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। এই মহাকাশযানের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। কিন্তু চাঁদের কক্ষপথে শেষ ল্যাবে পৌঁছাতে গিয়ে বড়োসড় বিপদের মুখে পড়ল রুশ চন্দ্রযান লুনা-২৫।  সূত্রের খবর, রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, জরুরি পরিস্থিতির কারণে কক্ষপথে প্রবেশ করতে পারেনি চন্দ্রযান। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা এই পরিস্থিতির ওপর নজর রাখছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India-Bangladesh: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি-হাসিনার

    India-Bangladesh: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি-হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India-Bangladesh)। জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, এই সম্মেলনের ফাঁকেই প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী India-Bangladesh) শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে। প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে ২১ অগাস্ট, চলবে ২৪ অগাস্ট পর্যন্ত। এবার ব্রিকস সম্মেলনের সভাপতি হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মোদি-হাসিনা India-Bangladesh) সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘‘ব্রিকস সম্মেলনের ফাঁকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হাসিনার বৈঠক হতে পারে।’’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণেই হাসিনা ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে যোগ দিচ্ছেন না 

    অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। তাই রাশিয়ার প্রেসিডেন্ট এবার ব্রিকস সম্মেলনে India-Bangladesh) যোগ দিতে আসছেন না। বদলে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। চিনের প্রেসিডেন্ট সি জিংপিং-ও এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

    সেপ্টেম্বর মাসে ফের ভারত সফরের কথা রয়েছে হাসিনার

    জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় হতে চলা ব্রিকস সম্মেলনে ৭০টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবার আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (India-Bangladesh) ভারত সফরের কথা রয়েছে। জি-২০ সম্মেলনের অতিথি রাষ্ট্র হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অর্থাৎ চলতি মাসের দক্ষিণ আফ্রিকার পরে, সেপ্টেম্বর মাসে ফের ভারতে মোদি-হাসিনা (India-Bangladesh) বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারত ব্রিকস জোটের সম্প্রসারণের বিরোধী, এই তত্ত্বকে কার্যত খারিজ করে দিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, ‘‘এটা আমি সম্পূর্ণভাবে খারিজ করছি এবং এটা ভিত্তিহীন কথা।’’

    আরও পড়ুন: ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে দিচ্ছে আমেরিকা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Army: লাদাখে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, মৃত ৯ জওয়ান, গুরুতর আহত ১

    Indian Army: লাদাখে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, মৃত ৯ জওয়ান, গুরুতর আহত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা! ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) গাড়ি পড়ল রাস্তার ধারে গভীর খাদে। এই দুর্ঘটনায় ৯ জন সেনা জওয়ানের (Indian Army) মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। লে থেকে ২৫০ কিলোমিটার দূরে কেয়ারি নামক একটি স্থানে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। গন্তব্যস্থলের ঠিক ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে কনভয়ের একটি গাড়ি খাদে পড়ে যায় বলে সেনা (Indian Army) সূত্রে খবর। মোট ১০ জন জওয়ান ছিলেন ওই গাড়িতে, তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয় এবং একজন গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ছটা থেকে ছটার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

    শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটে লেখা হয়, ‘‘গভীরভাবে দুঃখপ্রকাশ করছি ৯ সেনা জওয়ানের (Indian Army) মৃত্যুতে। আহতের দ্রুত আরোগ্য কামনা করি।’’

    শোকপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

    এদিন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করছি। নিহতদের (Indian Army) পরিবারের পাশে গোটা দেশ রয়েছে’’

     

    শোকপ্রকাশ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর

    এদিন ট্যুইটে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রী লেখেন, ‘‘গভীরভাব সমবেদনা জানাচ্ছি নিহত জওয়ানদের (Indian Army) পরিবারবর্গকে। দেশের কাজে তাঁদের অবদান স্মরণীয়।’’

  • Aditya L-1: আদিত্য এল-১ পৌঁছল শ্রীহরিকোটায়, সূর্য মিশনের প্রস্তুতি তুঙ্গে ইসরোর

    Aditya L-1: আদিত্য এল-১ পৌঁছল শ্রীহরিকোটায়, সূর্য মিশনের প্রস্তুতি তুঙ্গে ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান ৩ মিশনের মাঝেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নামছে সূর্য অভিযানে। এই মিশনের নাম ‘আদিত্য এল-১’ (Aditya L-1)। ইতিমধ্যে ১৪ অগাস্ট ইসরোর ট্যুইটার হ্যান্ডেলে ছবিও প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা। 

    শ্রীহরিকোটায় পৌঁছেছে ‘আদিত্য এল-১’

    শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, সম্ভবত ২৬ অগাস্ট উৎক্ষেপণ হতে পারে ‘আদিত্য এল-১’। কৃত্রিম উপগ্রহটি ইতিমধ্যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে পৌঁছেছে এবং এটি যুক্ত করা হবে পিএসএলভি রকেটের সঙ্গে। ইসরোর তরফে জানানো হয়েছে, ‘আদিত্য এল-১’ (Aditya L-1) মিশন হল সূর্য গবেষণার জন্য ভারতের প্রথম মহাকাশযান এবং তা উৎক্ষেপণের জন্য তৈরি করা হচ্ছে। 

    ১৫ লক্ষ কিলোমিটার পাড়ি দেবে ‘আদিত্য এল-১’

    হিন্দু দেবতা সূর্যের প্রতি শ্রদ্ধা জানিয়েই নামকরণ করা হয়েছে মহাকাশযানটির। জ্বালানি-সহ প্রায় ১৫০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ সাতটা সায়েন্স পে-লোড নিয়ে যাবে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে। মহাকাশযানটিকে সূর্য-পৃথিবী সিস্টেমের প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট এল ১-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। এই পয়েন্টের একটি বিশেষত্ব রয়েছে। তা হল, কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে অবিচ্ছিন্ন ভাবে দেখার। পৃথিবী থেকে এর দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। এই পথটাই পাড়ি দেবে আদিত্য এল-১। আদিত্য এল-১ উপগ্রহকে তাই সে ভাবেই বানানো হচ্ছে। 

    কী কী কাজ করবে ‘আদিত্য এল-১’?

    আদিত্য এল-১ (Aditya L-1) আদতে একটি করোনাগ্রাফি স্যাটেলাইট। এই মিশনের মূল উদ্দেশ্য হল সূর্যকে পর্যবেক্ষণ করা এবং বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য নেওয়া। জানা গিয়েছে, সূর্যের করোনা, সৌর নির্গমন, শিখা করোনাল এই সমস্ত কিছু অধ্যয়ন করবে কৃত্রিম উপগ্রহ। ২৪ ঘণ্টাই সূর্যের ছবিও তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ। জানা গিয়েছে, সমগ্র আবহাওয়াকে প্রভাবিত করে সৌর আবহাওয়া। পরিবেশ বিজ্ঞানীদের মূল লক্ষ্য হলো এ সম্পর্কিত বিস্তারিত তথ্য খোঁজা। এর পাশাপাশি সৌর ঝড় সম্পর্কে অধ্যয়ন করবে এই কৃত্রিম উপগ্রহ। পাশাপাশি মহাকাশে প্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে কোনও পদ্ধতি ব্যবহার করা যায় কিনা সেদিকেও নজর রাখছেন বিজ্ঞানীরা। সৌরমণ্ডল এবং পৃথিবীর পরিবেশের উপর সূর্যের ঠিক কী প্রভাব পড়ে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে আসতে পারে এই অভিযান সফল হলে। 

    সূর্যের স্তর ‘সোলার করোনা’ নিয়েই গবেষণা করবে আদিত্য এল-১। সূর্যের বহিস্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন, নিম্নস্তরের প্রায় ৬০০০ কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রার ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনে রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে সেটাই খুঁজে বার করবে আদিত্য এল-১ (Aditya L-1)। ইসরোর বিজ্ঞানীরা বলছেন, সূর্যের করোনার তাপমাত্রা গড়ে ১০ লক্ষ বা তার কিছু বেশি ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা সব সময় একরকমের থাকে না। কখনও বৃদ্ধি হয় কখনও কমে। এই প্রশ্নের উত্তর খুঁজবে আদিত্য এল-১। প্রসঙ্গত, সোলার প্রোবের উৎক্ষেপণের বিষয়টি নিয়ে বিগত কয়েক বছর ধরেই জল্পনা চলছিল। ২০২০ সালেই এই মিশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Pilot: গত দু’দিনে দু’জন ভারতীয় বিমান চালকের আকস্মিক মৃত্যু

    Indian Pilot: গত দু’দিনে দু’জন ভারতীয় বিমান চালকের আকস্মিক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দু’ দিনে দু’ জন বিমান চালকের (Indian Pilot) মৃত্যুর ঘটনা ঘটল। এক জনের মৃত্যু হল বিমানবন্দরে বিমান পৌঁছানোর পর, অপর জনের মৃত্যু হয়েছে বিমানের মধ্যেই। ইন্ডিগো বিমানের চালক ছিলেন একজন। অপরজন ছিলেন কাতার এয়ারওয়েজের চালক। 

    কীভাবে মৃত্যু হল (Indian Pilot)?

    সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ইন্ডিগো বিমানটি নাগপুর থেকে পুণে যাচ্ছিল। বিমান পৌঁছানোর পর হঠাৎ চালক অজ্ঞান হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিমানের চালকের (Indian Pilot) যাত্রাপথ ছিল তিরুবনন্তপুরম থেকে পুণে হয়ে নাগপুর পর্যন্ত। বিমানটি ছাড়ার সময় ছিল গতকাল ভোর ৩ টেয় এবং পৌঁছানোর সময় ছিল সকাল ৭ টায়। জানা যায়, এই চালকের আজ দুপুর ১ টার সময় বিমানবন্দরে ফের রিপোর্ট করারও কথা ছিল কিন্তু তাঁর আগেই এই মৃত্যুর ঘটনা ঘটে যায়।

    ইন্ডিগো কর্তৃপক্ষের বক্তব্য

    ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নাগপুরে আকস্মিক ভাবে আমাদের এক বিমান চালকের (Indian Pilot) মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি সমবেদনা জানাই।

    আরেক বিমান চালকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

    অপর দিকে কাতার এয়ারওয়েজের এক চালকের (Indian Pilot) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুধবার। এই চালক বিমানের যাত্রী কক্ষে বসে ছিলেন। তাঁর বিমানটি দিল্লি থেকে দোহার অভিমুখে যাচ্ছিল। কিন্তু হঠাৎ বুকে ব্যথা এবং তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন প্রথম জানিয়েছে। এই বিমান চালক এর আগে স্পাইস জেট, অ্যালায়েন্স এয়ার এবং সাহারাতে কাজ করেছেন। আর আগেও মিয়ামি থেকে চিলিগামী একটি ২৭১ জন যাত্রীবাহী বিমানের বাথরুমে এক চালকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share