Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Manisha Padhi: নারী শক্তির জয়! দেশের প্রথম মহিলা ‘এইদ দ্য কঁ’ হলেন বায়ুসেনার মনীষা পাধি

    Manisha Padhi: নারী শক্তির জয়! দেশের প্রথম মহিলা ‘এইদ দ্য কঁ’ হলেন বায়ুসেনার মনীষা পাধি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নারী শক্তির জয়গান। দেশের প্রথম মহিলা ‘এইদ দ্য কঁ’ (Aide-De-Camp) বা সংক্ষেপে (ADC) হিসেব নিযুক্ত হলেন মনীষা পাধি (Manisha Padhi)। ভারতীয় বায়ুসেনায় স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত মনীষা। মিজোরামের গভর্নর হরিবাবু কুম্ভপতি-র ‘এইদ দ্য কঁ’ হিসেবে নিযুক্ত করা হয়েছে তাঁকে। দেশের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্বের আধিকারী হলেন পাধি। 

    ‘এইদ দ্য কঁ’ কী

    ‘এইদ দ্য কঁ’ একটি বিশেষ সম্মান। রাষ্ট্রপতি বা রাজ্যপালের ঠিক পাশে সেনা পোশাকে সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকেন এঁরা। ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার প্রধানদের সাহায্য করতে ৩ জন করে ‘এইদ দ্য কঁ’ থাকেন। রাষ্ট্রপতির ‘এইদ দ্য কঁ’-র সংখ্যা পাঁচ জন। এঁদের মধ্যে তিন জনকে নিয়োগ করা হয় সেনাবাহিনী থেকে, এক জন বায়ুসেনা এবং এক জন নৌবাহিনী থেকে। এ ছাড়া রাজ্যপালের দু’জন করে ‘এইদ দ্য কঁ’ থাকে। ষাটের দশকে ফরাসি সেনাবাহিনীতে সেনা অফিসারের সহায়ক হিসাবে নিয়োগ করা হত ‘এইদ দ্য কঁ’। পরে রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেনেও এই রীতি চালু হয়। ভারতেও এই নিয়ম চালু রয়েছে স্বাধীনতার আগে থেকে। তবে ২০২৩ সালে এসে ভারত পেল তাদের প্রথম মহিলা ‘এইদ দ্য কঁ’।

    দুরন্ত মনীষা 

    ওড়িশার গঞ্জাম জেলার বেরহামপুরের বাসিন্দা মনীষা। জন্ম ১৯৯৬ সালের ২৪ জুলাই। সাধারণ মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছেন তিনি। মা ছিলেন গৃহবধূ। বাবা নৌ বাহিনীর কর্তা। ভুবনেশ্বরের সিভি রমন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে মনীষা মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। ছোট থেকেই বাবাকে দেখে অনুপ্রাণিত মনীষা পড়াশোনায় মেধাবী ছিলেন। ভারতীয় বায়ুসেনার ২০১৫ সালের ব্যাচের একজন স্কোয়াড্রন লিডার মনীষা। তিনি পুনের বিদার এবং ভাতিন্ডায় এয়ারফোর্স স্টেশনে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মনীষাকে এডিসি হিসেবে নিযুক্ত করা হয়। মিজোরামের রাজভবনে বিশেষ অনুষ্ঠানে রাজ্যপাল তাঁকে এই বিশেষ সাম্মানিক ব্যাজ পরিয়ে দেন। 

    আরও পড়ুুন: বিজেপির পঞ্চায়েত অফিস ভাঙচুর! পুলিশকে সময় বেঁধে দিলেন শুভেন্দু

    নারী শক্তির ক্ষমতা বৃদ্ধি

    ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদি সরকার। এরপরেই দেশের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির উপর দেওয়া হয় জোর। বর্তমানে দেশে সেনাবাহিনী থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে মহিলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মনিষাকে তাঁর নতুন পদে স্বাগত জানিয়ে মিজোরামের রাজ্যপাল বলেছেন, ‘‘মনীষার এইদ দ্য কঁ পদে নিয়োগ ভারতে মহিলাদের অগ্রগতির প্রমাণ। ভারতীয় নারীদের এই অগ্রগতিকে আমাদের উদ্‌যাপন করা উচিত।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Oil Import: ফের ভেনেজুয়েলা থেকে তেল কিনছে ভারত, কবে আসছে ‘তরল সোনা’ ভর্তি ট্যাঙ্ক?

    Oil Import: ফের ভেনেজুয়েলা থেকে তেল কিনছে ভারত, কবে আসছে ‘তরল সোনা’ ভর্তি ট্যাঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে ভারতে আসত টন টন অপরিশোধিত তেল। বছর তিনেক বন্ধ থাকার পর ফের ভেনেজুয়েলা থেকে তেল আমদানি (Oil Import) শুরু করছে নয়াদিল্লি। ২০২০ সালের নভেম্বর মাসে শেষবারের মতো তেল এসেছিল ভেনেজুয়েলা থেকে। তারপর ওই দেশ থেকে ভারতে আসেনি আর কোনও তেলভর্তি জাহাজ।

    কেন বন্ধ ছিল তেল আমদানি

    প্রসঙ্গত, ভেনেজুয়েলা তেল সরবরাহকারী দেশগুলির সংগঠন ওপেকের অন্যতম সদস্য। ভারতীয় তৈলশোধনাগারগুলি, যার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও রয়েছে, অপরিশোধিত তেল আমদানি করতে উদ্যোগী হয়েছে। বছর তিনেক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশ লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। জারি করা হয়েছিল একাধিক বিধিনিষেধ। তার জেরে বন্ধ হয়ে যায় তেল আমদানি (Oil Import)। অক্টোবরে এই বিধিনিষেধই খানিক শিথিল করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার।

    শুরু হয়ে গিয়েছে ডিল

    আমেরিকার তরফে জানানো হয়েছে, আগামী ছ’ মাস নিজেদের পছন্দমতো যে কোনও দেশকে তেল রফতানি করতে পারবে ভেনেজুয়েলা। তেল রফতানির বিষয়ে কোনও ঊর্ধ্বসীমা থাকবে না বলেও জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। তার পরেই ভেনেজুয়েলার তেল সংস্থা পিডিভিএসএ এবং ভারতীয় তেল কোম্পানির মধ্যে প্রত্যক্ষভাবে ডিল শুরু হতে চলেছে। ইতিমধ্যেই রিলায়েন্সের তরফে পিডিভিএসএর এক্সিকিউটিভদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনার দিন স্থির হয়েছে।

    জানা গিয়েছে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তেল নিয়ে ভারতের বন্দরে ভিড়বে ভেনেজুয়েলার বেশ কয়েকটি জাহাজ। রিলায়েন্সের পাশাপাশি তেল আমদানি করতে উদ্যোগী হয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এবং এইচপিসিএল-মিত্তল এনার্জি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ইন্ডিয়ান ওয়েল রিফাইনারি ভেনেজুয়েলা থেকে ৪ মিলিয়ন অপরিশোধিত তেল কিনতে চলেছে। প্রতি ব্যারেলের দাম পড়বে ৭.৫০ থেকে ৮ ডলার।

    আরও পড়ুুন: তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে? গুরুবারে ফের বৈঠকে বিজেপি নেতৃত্ব

    ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হওয়ার আগে সে দেশ থেকে ভারত আমদানি করত এ কোটি ৬০ লক্ষ টন অপরিশোধিত তেল। যেহেতু ওপেকের সদস্য দেশগুলির মধ্য সব চেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলায়ই, তাই দীর্ঘদিন ধরে এই দেশ থেকে তেল আমদানি করছিল ভারত। মার্কিন নিষেধাজ্ঞার জেরে বছর তিনেকের জন্য যা বন্ধ হয়ে গিয়েছিল। এবার ফের আসতে চলেছে ভেনেজুয়েলার ‘তরল সোনা’ (Oil Import)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assembly Elections 2023: তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে? গুরুবারে ফের বৈঠকে বিজেপি নেতৃত্ব

    Assembly Elections 2023: তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে? গুরুবারে ফের বৈঠকে বিজেপি নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্চে লোকসভা নির্বাচন। তার আগে যোগ্য নেতাকে বসাতে হবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। তাই মুখ্যমন্ত্রী পদে যোগ্য ব্যক্তিকে বসাতে গিয়ে খুব (Assembly Elections 2023) ভেবেচিন্তে পা ফেলছেন বিজেপি নেতৃত্ব। সেই কারণেই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী কাদের করা যায়, তা নিয়ে আলোচনা করতে ফের একপ্রস্ত বৈঠকে বসছেন গেরুয়া নেতৃত্ব। এর আগে প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনে এক দফা বৈঠক হয়েছে  নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডার।

    ফের বৈঠকে বিজেপি

    আজ, বৃহস্পতিবার ফের বৈঠকে বসছেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রে খরব, এদিনের বৈঠকে ফের যোগ (Assembly Elections 2023) দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে জয়ী হয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ২৩০। ম্যাজিক সংখ্যা ১১৬। বিজেপি জয়ী হয়েছে ১৬৩টি আসনে। এ রাজ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল ও নরেন্দ্র সিং তোমর। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও রয়েছে চর্চায়। ইতিমধ্যেই সাংসদ পদে ইস্তফা দিয়েছেন পটেল ও তোমর।

    চর্চায় রয়েছেন কারা

    রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। ১১৫টি আসনে জিতেছে বিজেপি। এ রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পাশাপাশি চর্চায় রয়েছেন তিন সাংসদ মহন্ত বালকনাথ, দীয়া কুমারি ও রাজ্যবর্ধন রাঠোরের নাম। বালকনাথ ও রাঠোর ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন সাংসদ পদে। বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি ওপি মাথুর ও সতীশ পুনিয়ার কপালেও ছিঁড়তে পারে মুখ্যমন্ত্রিত্বের শিকে। কেন্দ্রীয় গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অশ্বিনী বৈষ্ণব এবং অর্জুনরাম মেঘওয়ালের পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লার নাম নিয়েও চলছে জল্পনা।

    আরও পড়ুুন: বিজেপির পঞ্চায়েত অফিস ভাঙচুর! পুলিশকে সময় বেঁধে দিলেন শুভেন্দু

    ছত্তিসগড়ের ৯০টি আসনের মধ্যে ৫৪টি আসনে জিতে সরকার গড়ার দাবিদার বিজেপি। মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিং ও রাজ্য বিজেপির সভাপতি তথা বিলাসপুরের সাংসদ অরুণ সাউ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণুদেও সাই, প্রবীণ আদিবাসী নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামবিচার নেতাম ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ওমপ্রকাশ চৌধুরী। এঁদের মধ্যে কাদের মাথায় উঠবে মুখ্যমন্ত্রিত্বের শিরোপা, তা জানা যাবে এদিন রাতে, বৈঠকের পর (Assembly Elections 2023)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Fake Jobs: চাকরির নামে প্রতারণা! ১০০টি ভুয়ো ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র

    Fake Jobs: চাকরির নামে প্রতারণা! ১০০টি ভুয়ো ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিদিনই খবরে কাগজ বা সোশ্যাল সাইটে চোখে পড়ে ঘরে বসে কাজ করার বিজ্ঞাপন। ফোন করে কাজ করার জন্য নাম নথিভুক্ত করলেই হবে। একবার এই ফাঁদে পা দিলেই চাকরির (Fake Jobs) বদলে সর্বশান্ত আবেদনকারী। রেজিস্ট্রেশনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে আবেদনকারীর টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে মাঝে মধ্যেই। এবার এই ধরনের জালিয়াতি রুখতে সক্রিয় কেন্দ্র। পার্ট টাইম জবের প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণায় অভিযুক্ত ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধ করল মোদি সরকার।

    অপরাধ দমনে সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক

    কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘরে বসে পার্ট টাইম (Fake Jobs) কাজের নামে ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হত। তার ফাঁদে পড়তেন বহু মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবিষয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাই কালবিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হল। এই ফাঁদে বেশিরভাগ পা দেন অবসরপ্রাপ্ত, মহিলা এবং বেকার যুবকদের একটি অংশ। সকলকেই চাকরির টোপ দিয়ে নিজেদের কাজ হাসিল করত এই ভুয়ো ওয়েবসাইটগুলি। এই ওয়েবসাইটগুলির মাধ্যমে ঘরে বসে কাজ করানোর নামে টাকা হাতানোর খবর মিলেছিল। দ্রুত ব্যবস্থা নিল সরকার। একই সঙ্গে বিজ্ঞাপনী প্রচারে ভুলে যাতে সর্বস্ব খোয়াতে না হয়, তার জন্য সাধারণ নাগরিকদের সাবধানও করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

    আরও পড়ুন: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    সাইবার ক্রাইম বিভাগের সতর্কতা

    বুধবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নানা রকম আর্থিক প্রতারণায় যুক্ত এমন প্রচুর ওয়েবসাইট তারা শনাক্ত করেছে। একাধিক সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি অ্যাপের মাধ্যমে নানা প্রলোভন দিয়ে টাকা হাতানোর অভিযোগে অভিযুক্ত সমস্ত ওয়েবসাইটের খোঁজ শুরু করেছে তারা। ইতিমধ্যে এমন ১০০টিরও বেশি ওয়েবসাইটকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্র আরও জানিয়েছে, এমন অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণার কতগুলি বড়সড় চক্র আছে। এরা দেশে ক্রিপ্টোকারেন্সি, এটিএমের মাধ্যমে আর্থিক প্রতারণায় যুক্ত। সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন থাকার কথা বলেছে কেন্দ্রের সাইবার ক্রাইম বিভাগ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    Amit Shah: “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়”, বললেন শাহ, জানালেন বিধানসভার আসন সংখ্যাও

    মাধ্যম নিউজ ডেস্ক: “পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীর বিধানসভায় আমরা ২৪টি আসন সংরক্ষিত রেখেছি। কারণ ওটা আমাদের জায়গা। পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।” বুধবার সংসদে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কাশ্মীরে রদ হয়েছে ৩৭০ ধারা। এবার পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা কেন্দ্রের বিন্যাসের কথাও ঘোষণা করে দিল কেন্দ্র।

    কাশ্মীর ভারতেরই

    পাকিস্তানের পাশাপাশি তামাম বিশ্বকেও পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ, ফের একবার সেই বার্তা দিল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হচ্ছে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের জন্য বিধানসভায় মোট ২৫টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে।” তিনি (Amit Shah) বলেন, “আগে জম্মুতে মোট ৩৭টি আসন ছিল। এখন ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ছিল ৪৬টি আসন। এখন হয়েছে ৪৭টি। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন আমরা সংরক্ষিত রেখেছি।”

    কলেবর বাড়ল জম্মু-কাশ্মীর বিধানসভার 

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীর বিধানসভায় আগে মোট আসন ছিল ১০৭টি। এখন সেটা বেড়ে হল ১১৪টি। জম্মু-কাশ্মীর বিধানসভায় মনোনীত সদস্যের সংখ্যা ছিল দুই। সেটা বেড়ে হবে পাঁচ। তিনি বলেন, “এখন থেকে কাশ্মীরের দুই বাসিন্দাকে মনোনয়ন দেওয়া হবে। তাঁদের মধ্যে একজন হবেন মহিলা। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একজনকে মনোনয়নের জন্যও আসন সংরক্ষিত রাখা হবে।” মনোনীত সদস্যের একটি পদ কাশ্মীরের উদ্বাস্তু পরিবারের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

    এদিন লোকসভায় ‘জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল’ ও ২০২৩ সালের ‘জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল’ নিয়ে আলোচনার সময় নেহরুকেও নিশানা করেন শাহ। বলেন, “আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, যখন পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, তখন যে দুটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জম্মু ও কাশ্মীরকে দশকের পর দশক ধরে সেই ভুলের ফল ভুগতে হয়েছে।” তিনি বলেন, “সব থেকে বড় ভুল হল, আমাদের সেনা জিতছিল। কিন্তু পঞ্জাবের কাছে যেতেই সংঘর্ষ বিরতির ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্ম হয়েছিল। যদি তিনদিন পরে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হত, তাহলে ভারতের মধ্যেই থাকত (Amit Shah) পাকিস্তান অধিকৃত কাশ্মীর। দ্বিতীয়ত, আমাদের (কাশ্মীর) ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার ভুলও করা হয়েছিল।”

    আরও পড়ুুন: সলমন-মুখ্যমন্ত্রী ‘ডুয়েট’, মমতাকে ‘দ্বিতীয় নিরো’র তকমা শুভেন্দুর, আক্রমণ গিরিরাজেরও

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • BJP MPs Resigned: সাংসদ পদে ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির ১০ জনের, তালিকায় কারা?

    BJP MPs Resigned: সাংসদ পদে ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির ১০ জনের, তালিকায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: একে এক দশজন। চলছে সংসদের শীতকালীন অধিবেশন। এমতাবস্থায় আজ, বুধবার ইস্তফা দিলেন বিজেপির ওই সাংসদরা (BJP MPs Resigned)। মঙ্গলবার সন্ধ্যেয় তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে কে বসবেন, তা নিয়ে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার পর এদিন সাংসদ পদে ইস্তফা দেন দশজন পদ্ম সাংসদ।

    ইস্তফা দিলেন কারা

    আগামী মার্চেই হতে পারে লোকসভা নির্বাচন। তার আগে এই দশ সাংসদ পদত্যাগ করায় ওই আসনগুলিতে হতে পারে উপনির্বাচন। লোকসভা নির্বাচনের আগে সংসদে নতুন মুখ এনে চমক দিতে পারেন গেরুয়া নেতৃত্ব। এদিন যাঁরা সাংসদ পদে ইস্তফা দিয়ে রাজ্য-রাজনীতিতে চলে আসছেন, তাঁরা হলেন— নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ সিং প্যাটেল, রাকেশ সিং, উদয় প্রতাপ, রিতি পাঠক, অরুণ সাও, গোমতি সাই, রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারি এবং কিরোদিলাল মিনা। এঁদের মধ্যে তোমর, প্যাটেল, পাঠক, সিং ও উদয় প্রতাপ মধ্যপ্রদেশের সাংসদ ছিলেন। ছত্তিসগড়ের সাংসদ ছিলেন সাও ও সাই। বাকি দুজন রাজস্থান থেকে সংসদে গিয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, দু-এক দিনের মধ্যেই ইস্তফা দেবেন রেণুকা সিং ও বালকনাথ সিং।

    কারা হচ্ছেন মুখ্যমন্ত্রী

    সদ্য (BJP MPs Resigned) সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় এই তিন রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিজেপির এই দশ সাংসদও। রাজ্য নির্বাচনে জয়ী হওয়ায় জাতীয় রাজনীতির ময়দান ছেড়ে তাঁরা এবার চলে এলেন রাজ্য-রাজনীতিতে। বিজেপি সূত্রে খবর, এদিন যে এই সাংসদরা ইস্তফা দেবেন, তার চক-আউট তৈরি হয়ে গিয়েছিল মঙ্গলবারের বৈঠকে। এখানেই ঠিক হয়েছে বিজেপি যে তিন রাজ্যের ক্ষমতায় এসেছে, সেখানে কারা হবেন মুখ্যমন্ত্রী। এদিন যাঁরা ইস্তফা দিয়েছেন, তাঁদের মধ্যেই কয়েকজনের নাম ভাসছে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে। সেই কারণেই এদিন ইস্তফা দিয়েছেন তাঁরা।

    আরও পড়ুুন: তিন রাজ্যে বিপুল ভোটে জয় বিজেপির, লোকসভা নির্বাচন ভরা বসন্তেই?

    নতুন বছরের মার্চ মাসে হতে পারে লোকসভা নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় নতুন মুখ এনে বিরোধীদের মাত দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মন্ত্রীরা হবেন যেসব রাজ্যে বিজেপি দুর্বল, সেগুলি থেকে। তাতে গেরুয়ার কেন্দ্র জয় (BJP MPs Resigned) হবে আরও অনায়াস।

    কে যেন বলেছিলেন, আপ কি বার, মোদি সরকার!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NCRB Report: ১ বছরেই বৃদ্ধি ৪০ শতাংশ! পর পর ৫ বছর অ্যাসিড হামলায় শীর্ষে বাংলা

    NCRB Report: ১ বছরেই বৃদ্ধি ৪০ শতাংশ! পর পর ৫ বছর অ্যাসিড হামলায় শীর্ষে বাংলা

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাসিড হামলায় (Acid Attack) সবার থেকে এগিয়ে বাংলা। ২০২২ সালের এনসিআরবি (NCRB)-র রিপোর্ট অনুযায়ী, উত্তর প্রদেশকে পিছনে ফেলে এবারও অ্যাসিড হামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। ২০১৮ সাল থেকে এই নিয়ে টানা ৫ বার শীর্ষে বাংলা।

    কেন বাড়ল হামলা

    ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অ্যাসিড হামলার ঘটনায় সব রাজ্যের চেয়ে এগিয়ে বাংলা। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে দেশে মোট ২০২টি অ্যাসিড হামলার অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৪৮টি পশ্চিমবঙ্গের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে ২০২২ সালে ৩০ টি অ্যাসিড হামলা ঘটনা হয়েছে। উদ্বেগের বিষয় হল, ২০২১ সালের তুলনায় বাংলায় অ্যাসিড হামলা বেড়েছে ১৪টি। অর্থাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাসিড হামলা। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে অ্যাসিড হামলার শিকার ৯০ শতাংশ মহিলা। তবে, এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী অ্যাসিড হামলায় শীর্ষে হলেও দেশের মধ্যে মহিলাদের জন্য় সবথেকে নিরাপদ শহর কলকাতা (Kolkata)।

    আরও পড়ুন: ‘চাকরি আদালতে বিচারাধীন’, ২০১৬ সালে নিয়োগপ্রাপ্তদের নোটিশ দেবে এসএসসি

    প্রশাসনের উদাসীনতা

    ২০২১ সালের পরিসংখ্য়ান অনুযায়ী, দেশে ১৭৪টি অ্যাসিড হামলার মধ্যে ৩৪টি পশ্চিমবঙ্গে হয়েছিল। এরমধ্যে ৩০ জন আক্রান্তই মহিলা ছিলেন। এছাড়া আরও ১১ জনের উপরে অ্যাসিড হামলার চেষ্টা করা হয়েছিল। বছরের পর বছর হামলার এই তথ্যে প্রশ্ন উঠছে। সমাজকর্মীদের একাংশের মতে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে প্রশাসনের নজরদারি না থাকা এই পরিসংখ্যান বৃদ্ধির অন্যতম কারণ। প্রসঙ্গত, এনসিআরবি-র রিপোর্টে বলা হয়েছে মানব পাচারে এগিয়ে রয়েছে ওড়িশা। গত বছর সব মিলিয়ে ১১২০ জন পাচার হয়ে গিয়েছেন। তার মধ্য়ে ৫০২জন মহিলা ও ৩৫৩জন শিশু। এরপরই মহারাষ্ট্র ও বিহারের স্থান। ২০২১ সালে এই সংখ্য়াটা ছিল ১৪৭৫। আর ২০২০ সালে সেই পাচারের সংখ্যা ছিল ৭৪১। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Temple Inauguration: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত সচিন ও কোহলি

    Ram Temple Inauguration: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত সচিন ও কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল ভারত তথা বিশ্ব ক্রিকেটের দুই সেরা তারকা সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিকে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকার জন্য আর্জি জানিয়েছে শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। ওই দিন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

    বিরাট নিমন্ত্রণ

    সচিন এবং বিরাটকে প্রায় দেখা যায় দেশের একাধিক জাগ্রত মন্দিরে প্রার্থনা করতে। গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আগে নিম করৌলি বাবার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে বিরাট এবং অনুষ্কাকে। সচিন তেন্ডুলকরও প্রায়ই পুজো দেন সিদ্ধিবিয়ানক মন্দিরে। তবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যায় তাঁদের দেখা যাবে কি না, সেই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানা যায়নি। ২০২০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাম মন্দিরের (Ram Temple) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ ওই মন্দিরের উদ্বোধন হবে। 

    আমন্ত্রিত কারা

    রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রায় ২৫ হাজার হিন্দু পুরোহিত এবং ১৩৬ সনাতনীকে আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায়। দেশ-বিদেশের প্রায় ১০ হাজার সাংবাদিক এই মন্দির প্রতিষ্ঠার কভারেজে উপস্থিত থাকবেন ২২ জানুয়ারি। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল বলেন, ‘১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে ১০ লাখ রামভক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। সকলের হাতেই তুলে দেওয়া হবে আমন্ত্রণপত্র। সঙ্গে পাঠানো হবে অক্ষত চাল। স্থানীয় মন্দিরকেই রাম মন্দির হিসেবে বিবেচনা করে ২২ জানুয়ারি সেখানে পূজার্চনার জন্য অনুরোধ করা হবে আমন্ত্রণপত্রে। সকাল ১১টা থেকে সকলকে মন্দিরে মন্দিরে প্রার্থনায় অংশ নিতে বলা হবে।’ 

    আরও পড়ুন: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। রামলালার মূর্তি অযোধ্যার অস্থায়ী মন্দির থেকে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন খোদ নরেন্দ্র মোদী। প্রায় ৫০০ মিটার পথ খালি পায়ে মূর্তি হাতে নিয়ে হাঁটবেন তিনি। বলিউড অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শিল্পপতি রতন টাটা, মুকেশ আম্বানি, গৌতম আদানি ছাড়াও আরও নানান ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে, বলে খবর। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তিন রাজ্যে বিপুল ভোটে জয় বিজেপির, লোকসভা নির্বাচন ভরা বসন্তেই?

    Lok Sabha Election 2024: তিন রাজ্যে বিপুল ভোটে জয় বিজেপির, লোকসভা নির্বাচন ভরা বসন্তেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা ছিলই। এবার বোধহয় সত্যি হতে চলেছে। নতুন বছরের মার্চ মাসেই হতে পারে লোকসভা নির্বাচন। ফেব্রুয়ারি-মার্চের প্রথমার্ধেই শেষ হয়ে যাবে বিভিন্ন পরীক্ষা। তার পর ভরা বসন্ত। সূত্রের খবর, এই বসন্ত সমীরণেই সাধারণ নির্বাচন (Lok Sabha Election 2024) করিয়ে নিতে চাইছে মোদি সরকার।

    গরম এড়াতেই এগোচ্ছে ভোট?

    সাধারণত লোকসভা নির্বাচন হয় এপ্রিলের কাঠফাটা গরমে। ভোটকর্মীদের পাশাপাশি হাঁসফাঁস গরমে ভোট দিতে গিয়ে ঘেমেনেয়ে একশা হন ভোটাররাও। সানস্ট্রোকে মৃত্যুর ঘটনাও ঘটে। সেই কারণেই মাসখানেক আগেই ভোট করিয়ে নিতে চাইছে সরকার। কেন্দ্রের এক মন্ত্রী বলেন, “গত বারের তুলনায় এক মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে আমাদের হাতে আর মাত্র ৬০ দিনের মতো সময় থাকবে।”

    বাজেটের পরেই বাজবে ভোটের বাদ্যি

    আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। ১ ফেব্রুয়ারি পেশ হবে (Lok Sabha Election 2024) ভোট অন অ্যাকাউন্ট। এই বাজেট অধিবেশন চলবে পাঁচ-ছ দিন। বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড় সহ একাধিক জনমুখী ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, তার পরেই ভোটের বাদ্যি বাজিয়ে দিতে চাইছে মোদি সরকার। কারণ সেক্ষেত্রে এক ঢিলে দুই মারা যাবে। একদিকে যেমন, ‘স্ট্রাইক দ্য আয়রন, হোয়েন ইট ইজ হট’ এই আপ্তবাক্য বাস্তবায়িত করা যাবে, তেমনি ঘর গোছানোর সময় পাবেন না বিরোধীরা। কারণ সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে তিন রাজ্যে। একটি রাজ্যের রাশ গিয়েছে কংগ্রেসের হাতে। তারপরেই ফাটল ধরেছে বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ‘ইন্ডি’র অন্দরে। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন পদ্ম নেতৃত্ব।

    আরও পড়ুুন: দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ বিজেপির?

    প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল ১০ মার্চ। ভোটগ্রহণ শুরু হয়েছিল ১১ এপ্রিল থেকে। নির্বাচন হয়েছিল সাত দফায়। ভোটগ্রহণ শেষ হয়েছিল ১৯ মে। ফল ঘোষণা হয় ২৩ মে। লোকসভা নির্বাচনে যে কেন্দ্রের কুর্সিতে ফের বিজেপিই আসতে চলেছে, সেকথা বিভিন্ন সময় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সম্প্রতি তিন রাজ্যে বিপুল ভোটে বিজেপির জয়ের পর লোকসভায় ফের মোদি সরকার হচ্ছে বলে আশাবাদী বিজেপি কর্মী-সমর্থকরাও। এমতাবস্থায় নির্বাচন এগিয়ে এলে, আদতে যে লাভবান হবে পদ্ম শিবিরই, সে বিষয়ে (Lok Sabha Election 2024) দ্বিমত নেই বিরোধীদের মধ্যেও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan Bandh: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    Rajasthan Bandh: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনেদুপুরে বাড়িতে ঢুকে রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার (Karni Sena) প্রধানকে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সুখদেব সিং গোগামেদিকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজস্থানে (Rajasthan) উত্তেজনা ছড়ায়। খুনের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বুধবার রাজ্যে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খুনের দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ গ্যাংস্টার রোহিত গোদারার গোষ্ঠী।

    কী ঘটেছিল

    জয়পুর পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শ্যামনগর এলাকায় সুখদেবের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। শেষ গুলিটি নিহতের মাথায় লাগে। তিন জন সশস্ত্র দুষ্কৃতীর মধ্যে এক জনকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেন গোগামেদির এক নিরাপত্তারক্ষী। বাকি দু’জন চম্পট দেয়। রাজপুত নেতার হত্যার খবর প্রকাশ্যে আসতেই চুরু, উদয়পুর, আলওয়ার, যোধপুরের নানা জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়।

    প্রতিবাদ-বিক্ষোভ

    পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই  কার্ণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। পুলিশেও এই বিষয়ে জানিয়েছিলেন তিনি। এরপরই মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলা। রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার তরফে জানানো হয়েছে, গোগোমেদির হত্যার তদন্তের দাবিতেই রাজস্থান জুড়ে আজ, বুধবার বনধের ডাক দেওয়া হয়েছে। রাজস্থানের অন্যান্য সম্প্রদায়গুলিও এই বনধে সমর্থন জানিয়েছে।

    রাজপুত প্রভাবিত কার্ণি সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন গোগামেদি। খুনের খবর ছড়িয়ে পড়তেই জয়পুরে পথে নেমে বিক্ষোভ দেখায় কার্ণি সেনার সদস্য ও সমর্থকরা। মেট্রো মাস হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। মানসরোবর যাওয়ার পথ আটকেও বিক্ষোভ দেখানো হয়। বহু দোকান জোর করে বন্ধ করিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share