Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • D2M Video: সিম-ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে ভিডিও! শীঘ্রই আসছে ডিটুএম প্রযুক্তি

    D2M Video: সিম-ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে ভিডিও! শীঘ্রই আসছে ডিটুএম প্রযুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে ভিডিও (D2M Video)! এমনকী, লাগবে না সিম-ও! অবিশ্বাস্য মনে হলেও খুব তাড়াতাড়ি এই আধুনিক প্রযুক্তিকে সফলভাবে বাস্তবায়িত করতে উদ্যোগী নরেন্দ্র মোদির সরকার। এই ব্যবস্থা সফল হলে ভারতে প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। 

    বিষয়টা ঠিক কী?

    কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, দেশে তৈরি এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ডিরেক্ট টু মোবাইল (বা সংক্ষেপে ডিটুএম)। দেশের ১৯টি শহরে এই প্রযুক্তির (D2M Video) পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। এই শহরগুলির বাড়িতে বাড়িতে এবার ডিটুএম প্রযুক্তির পরীক্ষা মূলক প্রযুক্তির ট্রায়াল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সচিবের মতে, এর ফলে দেশে ডিজিটাল বিবর্তন হবে। এটা হলে ৫-জি নেটওয়ার্কের থেকে বোঝা কমবে। ইতিমধ্যে তা পরীক্ষা করে দেখা হয়েছে নয়ডা, বেঙ্গালুরু, দিল্লিতে।

    ৮০ কোটি দেশবাসীর হাতে স্মার্টফোন

    ইন্টারনেট সংযোগ ছাড়া ভিডিও (D2M Video) দেখা নিয়ে তথ্য ও সম্প্রচার বিভাগের সচিব অপূর্ব চন্দ্র জানান, দেশে মোট ৮০ কোটির বেশি মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করেন। তাদের মধ্যে ব্যবহার করা সামগ্রীর মধ্যে ৬৯ শতাংশ ভিডিও কন্টেন্ট দেখতে বা ব্যবহার করে থাকেন। ফলত, বেশি পরিমাণে ভিডিও ব্যবহার করার ফলে মোবাইল নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে বিষয় দেখতে বাধার মধ্যে পড়তে হয়।

    কীভাবে কাজ করবে ডিটুএম?

    ডিটুএম  প্রযুক্তির পরিষেবায় ভিডিও ট্রাফিকের ২৫ থেকে ৩০ শতাংশ চলে আসবে ডিটুএমে (D2M Video)। দেশে ৮ থেকে ৯ কোটি পরিবার রয়েছে যাঁদের ঘরে টিভি নেই। সেখানে এই ডিটুএম প্রযুক্তি টিভি দেখার বিশেষ সুযোগ করে দেবে। তাদের কাছেও মোবাইলের মাধ্যমে ভিডিয়ো কনটেন্ট পৌঁছে যাবে। এর জন্য কোনও ইন্টারনেট সংযোগের দরকার হবে না। ফলে দেশে ডিজিটাল বিপ্লব ঘটবে। সচিব জানিয়েছেন,  ইতিমধ্যে এই উন্নত প্রযুক্তির জন্য ৪৭০-৫৮২ মেগাহার্ৎজ স্পেকট্রাম সংরক্ষণের জন্য একটি শক্তিশালী জায়গা তৈরি করা হয়েছে। গত বছর এই প্রযুক্তির পরীক্ষা বেঙ্গালুরু, নয়াদিল্লি এবং নয়ডাতে শুরু করা হয়েছে।”

    ডিটুএম সম্প্রচার প্রযুক্তি কী?

    ডিটুএম (D2M Video) সম্প্রচার প্রযুক্তি নিয়ে গবেষণা করছে সাংখ্য ল্যাবস এবং আইআইটি কানপুর। এই দুই সংস্থাই এই প্রযুক্তি তৈরি করেছে। স্থলভাগে যে টেলিকমিউনিকেশন পরিকাঠামো রয়েছে, তার উপর নির্ভর করেই চলবে এই ডিটুএম প্রযুক্তি। সবথেকে বড় কথা হল নেটওয়ার্কের উন্নতি হবে। ফোন পেতে আর সমস্যা হবে না গ্রাহকদের। কম হবে খরচের পরিমাণ। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার এবং পরিষেবা দিতে জন্য সমস্ত মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে তাদের ফোনে একটি ডিটুএম অ্যান্টেনা দেওয়া হবে যা একেবারে ডিটিএইচ-র মতো সেট টপ বক্স রূপে কাজ করবে। নেটওয়ার্ক দক্ষতা উন্নতি এবং দেশব্যাপী জরুরি সতর্কতা ব্যবস্থায় বিশেষ কার্যকর হবে। এই প্রযুক্তি ৫-জি থেকেও বেশি কার্যকর হবে বলে জানা গিয়েছে।

     

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: দোরগোড়ায় রাম মন্দির উদ্বোধন, নেতিবাচক প্রচার শুরু পাকিস্তানের!

    Ram Mandir: দোরগোড়ায় রাম মন্দির উদ্বোধন, নেতিবাচক প্রচার শুরু পাকিস্তানের!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। মূল পর্বের এই অনুষ্ঠানের দিন সাতেক আগেই শুরু হয়ে গিয়েছে নানা আচার পালন। অযোধ্যার এই মন্দিরের উদ্বোধনকে ঘিরে যখন উত্তেজনায় ফুটছে গোটা দেশ, তখন নেতিবাচক প্রচার করছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পর্ক নেতিবাচক প্রচার চালাচ্ছে সে দেশের বিভিন্ন গোষ্ঠী। ভারত-বিরোধী নানা সেন্টিমেন্টে সুড়সুড়িও দিচ্ছে তারা।

    পাকিস্তানের নেতিবাচক প্রচার

    জানা গিয়েছে, রাম মন্দির উদ্বোধনের দিন ঘোষণা হতেই সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের বাসিন্দাদের একটা অংশ। একাধিক পাকিস্তানি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে বিভিন্ন কু-মন্তব্য করছে। বাবরি মসজিদের সমর্থনেও বলা হচ্ছে নানা কথা। মূল রাম মন্দির থেকে তিন কিলোমিটার দূরে নয়া রাম মন্দির তৈরি করা হচ্ছে বলেও গুজব ছড়ানো হচ্ছে পাকিস্তানি সমাজমাধ্যমে। অবশ্য এই প্রথম (Ram Mandir) নয়, নানা সময়ে ভারত বিরোধী ভুয়ো খবর ছড়িয়েছে পাকিস্তান। হ্যাশট্যাগ দিয়ে পাকিস্তানের এক্স হ্যান্ডেলে রাম মন্দির সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এরকম প্রায় ছটি গ্রুপ সক্রিয় বলে জানা গিয়েছে।

    বাবরি মসজিদের সমর্থনে প্রচার

    রাম মন্দির ভেঙে গড়ে উঠেছিল বাবরি মসজিদ। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের দাবি গড়ায় সুপ্রিম কোর্টেও। দীর্ঘ সওয়াল যুদ্ধের পর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মান্যতা পায় হিন্দুদের দাবি। রাম মন্দিরের অদূরে জমি দেওয়া হয় বাবরি মসজিদ কর্তৃপক্ষকেও। তার পর শুরু হয় রাম মন্দিরের কাজ। সেই মন্দিরের একটা অংশের কাজ হয়েছে শেষ। শুরু হয়েছে মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান। মূর্তিপ্রতিষ্ঠার মূল অনুষ্ঠানটি হবে চলতি মাসের ২২ তারিখে। ১৬ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে নানা আচার পালন।

    রামলালার প্রাণপ্রতিষ্ঠার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ-বিদেশের সাত হাজার অতিথিকে। এঁদের মধ্যে তিন হাজার জনই ভিভিআইপি। অতিথিদের জন্য ইতিমধ্যেই অযোধ্যায় বুক করা হয়েছে হোটেল। তৈরি করা হয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। উদ্বোধন করা হয়েছে বিমানবন্দরের। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা রেল স্টেশনকে। এই রাজসূয় যজ্ঞে (Ram Mandir) জল ঢালতেই সক্রিয় পাকিস্তানের বাসিন্দাদের একাংশ। তারাই নেতিবাচক প্রচার করছে এক্স হ্যান্ডেলে।

    আরও পড়ুুন: ‘তৃণমূল প্রধানের বাড়িতেই ছিলেন শাহজাহান’! বিস্ফোরক সন্দেশখালির প্রাক্তন বিধায়ক

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রামলালার মূর্তি এল মন্দির প্রাঙ্গণে, বৃহস্পতিবার অধিষ্ঠিত করা হবে গর্ভগৃহে

    Ram Mandir: রামলালার মূর্তি এল মন্দির প্রাঙ্গণে, বৃহস্পতিবার অধিষ্ঠিত করা হবে গর্ভগৃহে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগেই মন্দির (Ram Mandir) প্রাঙ্গণে চলে এল রামলালার মূর্তি। বুধবার রাতেই বালক রামের মূর্তি নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিশেষ পুজোর মাধ্যমে তা গর্ভগৃহে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সেন নৃপেন্দ্র মিশ্র আগেই জানিয়েছিলেন রাম মূর্তিকে গর্ভগৃহে অধিষ্ঠিত করা হবে।

    রামলালার মূর্তি ৫১ ইঞ্চি লম্বা

    ২২ জানুয়ারির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অযোধ্যায়। বুধবারই ফুল দিয়ে সাজানো একটি ট্রাকে করে রামলালার মূর্তিকে (Ram Mandir) নিয়ে আসা হয়। রামলালার মূর্তি যে পথ দিয়ে আসে তার দু’ধারে রাস্তার জনগণ জয় শ্রীরাম ধ্বনি তুলতে থাকেন। মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা বলে জানা গিয়েছে এবং তা তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ। এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে ২২ জানুয়ারি। মূর্তিটি তৈরি করতে কর্নাটকের কৃষ্ণ শিলা ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে যোগীরাজের তৈরি মূর্তি যথেষ্ট আকর্ষণীয়। পাঁচ বছরের বালক রাম পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছেন। তাঁর এক হাতে একটি তীর এবং অপর হাতে একটি ধনুক রয়েছে।

    আমন্ত্রিত অতিথি ৭ হাজার

    প্রসঙ্গত প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ২২ জানুয়ারি দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ সম্পন্ন হবে। সেখানে দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, গুজরাটের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি ২১ জানুয়ারি অযোধ্যাতে (Ram Mandir) পা রাখবেন। ৭ হাজার খ্যাতনামা ব্যক্তিত্ব আমন্ত্রিত রয়েছেন রাম নগরীতে। যার মধ্যে রয়েছেন সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানী সহ অন্যান্যরা।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Adani Group: রাহুলকে উপেক্ষা করেই আদানির সঙ্গে মউ স্বাক্ষর কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকারের

    Adani Group: রাহুলকে উপেক্ষা করেই আদানির সঙ্গে মউ স্বাক্ষর কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিনিয়ত আদানি গোষ্ঠীকে (Adani Group) আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস। ‘স্বজনতোষী পুঁজিবাদে’র অভিযোগ আনা হয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে। বছরখানেক আগে কংগ্রেস নেতা জয়রাম রমেশ চিনের সঙ্গে আদানি গোষ্ঠীর যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

    কংগ্রেসের নিশানায় আদানি

    কেন্দ্রীয় সরকার কীভাবে গৌতম আদানিকে একচেটিয়া বাজার ধরার সুযোগ করে দিয়েছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি কীভাবে বিমানবন্দর বা বিদ্যুতের মতো অত্যাবশ্যক পরিষেবা নিয়ে ক্রেতাদের ঠকিয়ে গিয়েছেন জনসমক্ষে সেই অভিযোগ করেছিলেন এই কংগ্রেস নেতা। গ্র্যান্ড ওল্ড পার্টির প্রাক্তন সভাপতি খোদ রাহুল গান্ধীর চাঁদমারিও হয়েছে আদানি গোষ্ঠী। গত বছর অক্টোবরে আদানি গোষ্ঠীকে আক্রমণ শানিয়ে রাহুল বলেছিলেন, “ভারতবাসীর ব্যয়ে আদানি গোষ্ঠী লাভ করেছে ৩২ হাজার কোটি টাকা।”  

    মউ স্বাক্ষর

    এহেন স্বজনতোষী পুঁজিবাদ কর্তা আদানির (Adani Group) সঙ্গে ১২ হাজার ৪০০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছে কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকার। এবং মউ স্বাক্ষরিত হয়েছে রাহুল গান্ধীকে উপেক্ষা করেই। কিছুদিন আগেই দাভোসে হয়েছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম। সেখানেই তেলঙ্গানা সরকারের তরফে মউ স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। এক্স হ্যান্ডেলে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর অফিসকে ট্যাগ করে গৌতম আদানি লিখেছেন, “তেলঙ্গানার বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ নিয়ে ঘণ্টাখানেক ধরে বৈঠক হয়েছে।”

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডে সিবিআই আর রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

    চারটি মউয়ের মধ্যে একটি অনুযায়ী, আদানি গোষ্ঠী ১০০ এমডব্লু ডেটা সেন্টারে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। গ্রিন এনার্জি ব্যবহার করে আদানি গোষ্ঠীর এই ফ্ল্যাগশিপ ফার্ম চলবে। অন্য তিনটি মউয়ে স্বাক্ষর করেছে আদানি গ্রিন এনার্জি, অম্বুজা সিমেন্ট এবং আদানি ডিফেন্স সিস্টেম। ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে বার্ষিক ৬ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটও স্থাপন করা হবে। পরন্তু, আদানি গ্রিন দুটি পাম্প স্টোরেজ প্রজেক্টও তৈরি করবে। এজন্য তারা ব্যয় করবে ৫ হাজার কোটি টাকা। কাউন্টার ড্রোন ও মিসাইল ফেসিলিটি তৈরি করতে আদানি (Adani Group) ডিফেন্স এবং অ্যারোস্পেস লগ্নি করবে হাজার কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Ayodhya-Kolkata Flight: কলকাতা-অযোধ্যা বিমান পরিষেবা চালু, মাত্র তিন ঘণ্টাতে রামলালার দর্শন

    Ayodhya-Kolkata Flight: কলকাতা-অযোধ্যা বিমান পরিষেবা চালু, মাত্র তিন ঘণ্টাতে রামলালার দর্শন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গেল কলকাতা-অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা (Ayodhya-Kolkata Flight)। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার আগেই ১৭ জানুয়ারি চালু হল কলকাতা-অযোধ্য উড়ান। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে ৩ ঘণ্টায় সরাসরি পৌঁছে যাওয়া যাবে অযোধ্য়া। আজ, বুধবার বেলা ১২.৪৫-মিনিটে যাত্রীদের নিয়ে কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশ্যে বিমান রওনা দেয়। বিকেলেই বিমান অযোধ্যা পৌঁছয়।

    যাত্রীদের উৎসাহ

    সম্প্রতি অযোধ্যার (Ayodhya-Kolkata Flight) মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রায় সব প্রান্ত থেকে এই বিমানবন্দরে যোগাযোগের ব্যবস্থা থাকছে। এদিন কলকাতা থেকে অযোধ্যার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাত্রীদের চাহিদা দেখে পরবর্তীকালে বিমানের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এই বিমানের ভাড়া এ দিন রয়েছে ৬ হাজার ৬১৯ টাকা৷ বিমান সংস্থার তরফ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত বিমানের বোর্ডিং পাস তুলে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে সবার আগে বিমানবন্দরের সিকিউরিটি পাস তুললেন জুনাগড়ের বাসিন্দা নেহাল যোগিরাজ। এই সন্ন্যাসী বিগত প্রায় ৪০ বছর দেশের নানা ধর্মস্থানে যাযাবরের মতো ঘুরে বেড়ান। এবার কুম্ভ মেলা না থাকায় এসেছিলেন গঙ্গাসাগর মেলায়। মেলা শেষের পর তাঁর গন্তব্য অযোধ্যা। 

    আগে আগেই অযোধ্যা পাড়ি

    আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় (Ayodhya-Kolkata Flight) রাম মন্দিরের উদ্বোধন। তার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন পরিষেবার ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে। কলকাতা থেকেও অযোধ্যা যাওয়ার ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এবার কলকাতা থেকে সরাসরি অযোধ্যা পর্যন্ত নয়া বিমান পরিষেবাও চালু করা হল। আগামী ১৯ তারিখের পর কার্যত হাউস ফুল অযোধ্যায় মাথা গোঁজা তো দূরের কথা, তিল ধারণের জায়গা থাকবে না। মূলত এই আশঙ্কা থেকেই অনেকেই প্রথম দিনের প্রথম ডাইরেক্ট ফ্লাইটে পাড়ি দিলেন সরয়ু নদীর তীরে। তাদের বিমানবন্দরে অভিবাদন জানাতে উপহার ও মিষ্টি নিয়ে হাজির ছিলেন বিজেপি রাজ্য কমিটি সদস্য নারায়ণ চ্যাটার্জি-সহ বেশকিছু নেতা কর্মী।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi:  উদ্বোধনের মুখে রাম মন্দির, লতা মঙ্গেশকরের রাম ভজন পোস্ট করলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi:  উদ্বোধনের মুখে রাম মন্দির, লতা মঙ্গেশকরের রাম ভজন পোস্ট করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক এই আবহে বুধবার প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন লতা মঙ্গেশকরের কন্ঠে গাওয়া ‘রাম ভজন’। প্রসঙ্গত, এটাই ছিল সুর সম্রাজ্ঞীর রেকর্ড করা শেষ কোনও শ্লোক। প্রয়াত সুর সম্রাজ্ঞীর সঙ্গে নরেন্দ্র মোদির ব্যক্তিগত শ্রদ্ধার সম্পর্ক কারও অজানা নয়। লতা মঙ্গেশকরকে দিদি সম্বোধন করতেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্টেও দেখা যাচ্ছে সেই শ্রদ্ধার প্রতিফলন।

    প্রধানমন্ত্রী কী লিখলেন?

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (Narendra Modi), লতা মঙ্গেশকরের রাম ভজন শেয়ার করে লেখেন, ‘‘সারা দেশ অপেক্ষা করছে ২২ জানুয়ারির জন্য, ব্যাপক উৎসাহ নিয়ে। এ সময় আমরা একজন মানুষের অনুপস্থিতি খুব অনুভব করছি। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয়া লতা দিদি। এখানে তাঁর গাওয়া রাম ভজন দেওয়া হল। তাঁর পরিবার আমাকে বলেছে, এটা হল তাঁর কণ্ঠে গাওয়া শেষ শ্লোক যেটা তিনি রেকর্ড করেছিলেন।

    রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকবেন বহু খ্যাতনামা ব্যক্তিত্ব

    রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব। রাজনৈতিক নেতা থেকে অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব সমেত অন্যান্য দেশেরও শীর্ষ কূটনৈতিক আধিকারিকরাও হাজির থাকবেন প্রাণ প্রতিষ্ঠাতে। ইতিমধ্যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে রজনীকান্ত, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা সমেত অন্যান্যদের। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) দেখা যাবে প্রধান অতিথি হিসেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Iran Relation: চাবাহার বন্দর নিয়ে চুক্তি সই হল ভারত-ইরানের, জানেন এর গুরুত্ব?

    India Iran Relation: চাবাহার বন্দর নিয়ে চুক্তি সই হল ভারত-ইরানের, জানেন এর গুরুত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: গাঁটছড়া আরও শক্ত হল ভারত ও ইরানের (India Iran Relation)। ২০১৮ সালে ইরানের সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৯টি। এর ঠিক ছ’বছর পরে সোমবার ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে সম্পাদিত হয়েছে আরও একটি চুক্তি। সম্প্রতি ইরান সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

    চাবাহার বন্দর নিয়ে আলোচনা

    সেখানে ইরানের সড়ক ও আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী মেহরদাদ বাজরাপাসের সঙ্গে বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর। সেই বৈঠকেই চাবাহার বন্দরের জন্য দীর্ঘমেয়াদি সহযোগিতার পরাকাষ্ঠা তৈরি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্ব উপকূলের এই বন্দরে ভারত যাতে কৌশলগত জলপথের সুবিধে পায়, তা নিয়েও আলোচনা হয়েছে ইরান ও ভারতের। ২০১৮ সালে ইরান-ভারত (India Iran Relation) চুক্তি স্বাক্ষরিত হয় ৯টি। সেই সময় বিদেশমন্ত্রী ছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। চাবাহার বন্দর নিয়ে চুক্তি সম্পাদিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “চাবাহার বন্দর তৈরি হওয়ার পর আফগানিস্তানের মতো স্থলবেষ্টিত একটি দেশের সামনে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর সুবর্ণ সুযোগ এসে গেল।”

    কী লিখলেন জয়শঙ্কর?

    ছ’বছর পরে যখন ইরানের সেই ছাবাহার বন্দর নিয়ে ইরান-ভারত চুক্তি সই হল, তখন বিদেশমন্ত্রীর ভূমিকায় জয়শঙ্কর। দু’ দিনের সফর সেরে যিনি সবে মাত্র ফিরেছেন দেশে। এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লিখেছেন, “তেহরানের সড়ক ও নগরোন্নয়ন মন্ত্রী মেহরদাদ বাজরাপাসের সঙ্গে আমার বৈঠক হয়েছে। চাবাহার বন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পারস্পরিক সহযোগিতার মজবুত ভিত গড়তে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর নিয়ে মত বিনিময়ও হয়েছে।”

    আরও পড়ুুন: এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি-ঘাঁটি

    জানা গিয়েছে, বাজরাপাস একটি জয়েন্ট ট্রান্সপোর্ট কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন জয়শঙ্করকে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের ওই মন্ত্রী। প্রসঙ্গত, গত বছর অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট সঈদ ইব্রাহিম রাইসির সঙ্গে। সেখানেই দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক ও ছাবাহার বন্দরের উন্নয়ন নিয়ে আলোচনা করেছিলেন (India Iran Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Narendra Modi: সামনেই লোকসভা ভোট, কেরলে প্রধানমন্ত্রীর রোড শো’তে জনজোয়ার

    Narendra Modi: সামনেই লোকসভা ভোট, কেরলে প্রধানমন্ত্রীর রোড শো’তে জনজোয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে কেরলের এর্নাকুলামে বড়সড় রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বামপন্থী সরকারের ‘প্রশাসনিক সন্ত্রাসে’ বিদ্ধ কেরল। পশ্চিমবঙ্গের মতোই বিজেপি-আরএসএস-এর অসংখ্য কর্মীর তরতাজা প্রাণ ঝরেছে কমিউনিস্ট পার্টি পরিচালিত হিংসায়। প্রধানমন্ত্রীর এই রোড শো’ দক্ষিণী রাজ্যের গেরুয়া শিবিরের কর্মীদের অনেকটাই অক্সিজেন জোগাবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দুদিনের কেরল সফরে রয়েছেন। তাঁর কেরল সফরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাঁর এদিনের রোড শো-এর মারফত কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু হলও দক্ষিণের এই রাজ্যে। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

    প্রধানমন্ত্রীর রোড শো’তে জনজোয়ার

    প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘‘কোচি জেলায় অনেক অনেক স্নেহ ভালোবাসা পেলাম, তার কিছু মুহূর্ত আমি শেয়ার করছি।’’ এটা ছিল কেরলে প্রধানমন্ত্রীর দ্বিতীয় কোনও রোড শো। রোড শো’কে ঘিরে জনজোয়ার লক্ষ্য করা যায় রাস্তার দু’পাশে। বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রীকে এক ঝলক চোখে দেখতে।

    ২৫ মিনিটের রোড শো’ 

    ১.৩ কিলোমিটার এই রোড শো’ শুরু হয় রাত ৭টা ৪৫ নাগাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রও। ২৫ মিনিটের এই রোড শো কেরলের কেপিসি জংশন থেকে শুরু হয় এবং এর্নাকুলামে সরকারি গেস্ট হাউসের শেষ হয়। যেখানে প্রধানমন্ত্রী রাত্রিতে থাকেন। এদিনের রোড শো’তে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) উপর পুষ্পবৃষ্টি করতে দেখা যায় কেরলের সাধারণ মানুষকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir Pran Pratishtha: রাম মন্দির উদ্বোধনে চাঁদের হাট, আমন্ত্রণ পত্র পেলেন সচিন-কোহলি, আশা-ঊষা

    Ram Mandir Pran Pratishtha: রাম মন্দির উদ্বোধনে চাঁদের হাট, আমন্ত্রণ পত্র পেলেন সচিন-কোহলি, আশা-ঊষা

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রস্তুতি প্রায় সারা। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চার হাজার সাধু-সন্ত উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন অংশের প্রায় ২,৫০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানান হয়েছে। বিশিষ্টদের তালিকায় খেলাধুলা, চলচ্চিত্র, শিক্ষা জগতের স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা থাকবেন। রাজনৈতিক জগতের বহু নামীদামি ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তাঁদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। আমন্ত্রণ পত্র হাতে পেয়েছেন আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর-সহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

    বলিউডের আমন্ত্রিতরা

    শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (Shree Ram Janmabhoomi Tirtha Kshetra Trust) ২২শে জানুয়ারি দুপুরবেলা রাম লালার মূর্তিকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস আগেই জানিয়েছিলেন যে, প্রাণ প্রতিষ্ঠা ট্রাস্টের (Pran Pratishtha) পক্ষ থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও আরও কলাকুশলীদের আমন্ত্রিত করা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অজয় দেবগণ, প্রভাস, যশ, মোহনলাল, অরুণ গোভিল, মাধুরী দীক্ষিত, ধনুষ, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রানওয়াত, অনুষ্কা শর্মা, সুভাষ ঘাই-দের মত চলচ্চিত্র তারকারা। সকলেই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিতে পারবেন ভেবে খুশি। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য প্রথমে মরিয়দা পুরুষোত্তম শ্রী রাম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্স, কুবের টিলা, শিব মন্দিরে যাবেন। তারপর মন্দিরের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেবেন। পুজোর পর রামলালার আরতি হবে।

    আরও পড়ুন: রাম মন্দিরের যজ্ঞশালায় মূর্তি নির্মাণের কাজ করছেন বঙ্গের শিল্পীরা, শুরু হল পূজাচার

    কবে থেকে সাধারণ দশর্নার্থীরা যাবেন

    উদ্বোধনের দিন সাধারণ মানুষদের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবেদন করেছেন, রামলাল্লার অসুবিধার কথা মাথায় রেখে ২২ জানুয়ারি যেন আমন্ত্রিতরা ছাড়া কেউ যেন অযোধ্যায় না আসেন। সাধারণ মানুষদের প্রবেশ রুখতে অযোধ্যা বর্ডারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও তৈরি হয়েছে। শুধু ২২ জানুয়ারি নয়, উদ্বোধনের আগের দু দিন মানে ২০ ও ২১ জানুয়ারিও অযোধ্যা রামমন্দিরের সামনে আসতে পারবেন না কোনও সাধারণ মানুষ। সেদিন থেকেই অযোধ্যায় সাধারণ মানুষদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর সাধারণ সচিব চম্পত রাই জানালেন, উদ্বোধনের পরদিন মানে আগামী ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষদের জন্য অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য দরজা খুলে যাচ্ছে। সেদিন থেকেই সাধারণ মানুষ অযোধ্যায় রাম মন্দিরে ঢুকে প্রাণ খুলে ভগবান রামের দর্শন করতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Temple: প্রাণ প্রতিষ্ঠার আগেই রাম মন্দিরের গর্ভগৃহে বসল সোনার ফটক

    Ayodhya Ram Temple: প্রাণ প্রতিষ্ঠার আগেই রাম মন্দিরের গর্ভগৃহে বসল সোনার ফটক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দির উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে রামভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে রামলালার (Ayodhya Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা হবে। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে সপ্তাহব্যাপী ধর্মীয় আচার। তার আগে, মন্দিরের গর্ভগৃহে বসল স্বর্ণফটক। এই গর্ভগৃহে রামলালা বিরজমান হবেন।  নিজেদের এক্স হ্যান্ডলে এই ছবি শেয়ার করে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ উচ্ছ্বাস প্রকাশ করেছে। আরও জানা গিয়েছে, গর্ভগৃহে কোনও জানলা নেই। সর্বক্ষণ আলোয় সজ্জিত থাকবে গৃহ। ভক্তদের নিষ্ঠায় যাতে কোনও প্রকার ব্যাঘাত না ঘটে তাই এই ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহ পশ্চিমমুখী করা হয়েছে। যার এক দিকে দরজা এবং বাকি তিন দিকে দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে।

    ১০০ কেজির সোনার প্রলেপ দরজায় (Ayodhya Ram Temple)

    এক্স হ্যান্ডলে একটি পোস্টে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে বলা হয়েছে, “ভগবান শ্রী রামলালার (Ayodhya Ram Temple) গর্ভগৃহে সোনার দরজা স্থাপনের পাশাপাশি নিচুতলার আরও ১৪টি সোনার দরজা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।” সূত্রে আরও জানা গিয়েছে, প্রভু রামের এই ভব্য মন্দিরে মোট ৪৬টি দরজা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৪২টি দরজায় মোট ১০০ কেজি সোনা দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে।

    একইসঙ্গে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য সব রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ২২ জানুয়ারি দুপুর ১২টা ২০ মিনিটে গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রভু রামের ৫ বছরের বাল্যকালের শিশুসুলভ সরল রূপের মূর্তিটি স্থাপন করা হবে। এই অনুষ্ঠানে যোগদান করবেন দেশের প্রধানমন্ত্রী। থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন রাও ভাগবত।”

    ৭১ একর জমির মধ্যে মন্দির

    মন্দির (Ayodhya Ram Temple) সূত্রে জানা গিয়েছে, মোট ৭১ একর জমির মধ্যে এই মন্দির গড়ে উঠেছে। গর্ভগৃহ সহ পাঁচটি মণ্ডপ মিলে ছয়টি অংশে ভাগ করা হয়েছে। এই ভাগের মধ্যে প্রত্যেকটিতে এক একটি মন্দির থাকবে। এই ভাগগুলি হল- গান মণ্ডপ, রঙ মণ্ডপ, নৃত্য মণ্ডপ, কীর্তন মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ। মন্দিরের মোট উচ্চতা ১৬১ ফুট। মন্দিরে তিনটি তলা হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share