Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Manipur Violence: নতুন করে ছড়াল হিংসা! মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Manipur Violence: নতুন করে ছড়াল হিংসা! মণিপুর নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত মনিপুর (Manipur violence)। উত্তর বোলজাংয়ে তল্লাশির সময় অসম রাইফেলস জওয়ানদের ওপর গুলি বৃষ্টি শুরু হয়। পাল্টা জবাব দেয় বাহিনী। তিন জওয়ান জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। শুধু পশ্চিম ইম্ফল নয় মনিপুরের অন্য অংশেও নতুন করে হিংসার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চলছে রাত দিন টহলদারি, মানুষের আস্থা ফেরানোর কাজও। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৪ শে জুন মনিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন। পূর্ব ভারতের এই রাজ্যে শান্তি প্রতিস্থাপনের ক্ষেত্রে অমিত শাহর এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠক

    স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মণিপুরে শান্তি (Manipur violence) ফেরাতে আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসেই ৩টে নাগাদ বৈঠকটি হবে। মণিপুরে কীভাবে শান্তি ফেরানো যায়, তা নিয়েই আলোচনা করা হবে। ইতিমধ্যেই বিরোধীরা কেন্দ্রকে মণিপুর নিয়ে চিঠি লিখেছেন। এদিকে মণিপুরেরও ৯ জন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা ব্যক্ত করেছেন। এই আবহে অবশেষে বৈঠক ডাকছেন শাহ।

    নতুন করে হিংসা মণিপুরে

    জনজাতি গোষ্ঠীর অশান্তির আগুনে পড়ুছে মণিপুর (Manipur)। গোষ্ঠীহিংসার জেরে মৃত্যু হয়েছে ১১৫ জনের। ঘরছাড়া ৪০ হাজারেরও বেশি মানুষ।  সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি তারপর কিছুটা নিয়ন্ত্রণে এলেও নতুন করে হিংসার ঘটনা এড়ানো যাচ্ছে না। তার বড় উদাহরণ বলজাংয়ে অসম রাইফেলসের জওয়ানদের ওপর গুলি বর্ষণ। চিরুনি তল্লাশি চালানোর সময় ঘটনাটি ঘটে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে অনেকের মনে হচ্ছে মনিপুরের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিঘ্নিত করতেই এই পদক্ষেপ। 

    আরও পড়ুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

    বুধবার উত্তর-পূর্বের এই অশান্ত রাজ্যে (Manipur violence) পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মনিপুরের বিষ্ণুপুর জেলার কাউক্তয় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক গাড়ি বন্ধ করে বেরিয়ে আসার পরেই ঘটনাটি ঘটে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় জ্বলছে মণিপুর। হাজার হাজার সেনা মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষ। সম্প্রতি মণিপুর সরকারের এক রিপোর্ট বলা হয়েছে, রাজ্যে মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে। প্রায় ২ হাজার অনুপ্রবেশকারী রয়েছে রাজ্যে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: উদ্ধার একে ৪৭-এর গুলি, গ্রেনেড! কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    Jammu Kashmir: উদ্ধার একে ৪৭-এর গুলি, গ্রেনেড! কাশ্মীরের অনন্তনাগে গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগ থেকে গ্রেফতার ২ লস্কর জঙ্গি (LeT Terrorists Arrested)। বিজভেড়া এলাকা থেকে বৃহস্পতিবার ২ জঙ্গিকে গ্রেফতার করে অনন্তনাগ পুলিশ। এই দুজন লস্কর জঙ্গিদের সহযোগী হিসেবে কাজ করত। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে এক লক্ষ নগদ, ১২টি একে-৪৭ বন্দুকের রাউন্ড এবং একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। 

    কাশ্মীর (Jammu Kashmir) জোনের এক শীর্ষ পুলিশকর্তা বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, ধৃতরা হল—বিজবেহারার আরওয়ানি এলাকার বাসিন্দা আবরার উল হক কাটু ও বিজবেহারার শেতিপোরা এলাকার বাসিন্দা তৌসিফ আহমেদ ভাট। নাকা চেকিংয়ের সময় দুই সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও গোলাবারুদ-সহ গ্রেফতার করেছে পুলিশ। বিজভেড়া থানায় ওই দুজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

    অমরনাথ যাত্রাপথে হামলার ছক?

    এখানে বলে রাখা প্রয়োজন, জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। হাজার হাজার পুণ্যার্থী পবিত্র অমরনাথ যাত্রায় নাম লিখিয়েছেন। আর এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল অনন্তনাগ। কারণ, এখান দিয়েই অমরনাথের উদ্দেশে রওনা দেন তীর্থযাত্রীরা। এর আগেও, অমরনাথ যাত্রার সময় অনন্তনাগে হামলার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। তাই, এই সময়টা অত্যন্ত সতর্ক থাকে নিরাপত্তাবাহিনী। গোটা রুটে প্রচুর সেনা, আধাসেনা ও পুলিশ মোতায়েন থাকে। পুলিশের সন্দেহ, অমরনাথের পথে নাশকতামূলক হামলার ছক হয়ত জঙ্গিরা করে থাকতে পারে। ধৃত ২ জঙ্গি-সহযোগীকে জেরা করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করছে অনন্তনাগ পুলিশ। 

    ত্রিপুরায় ধৃত ২ পাক জঙ্গি

    এর আগে গতকাল, অর্থাৎ বুধবার ত্রিপুরায় পুলিশের জালে ধরা পড়ে আরও ২ সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরতলার অশ্বিনী মার্কেট এলাকা থেকে ধরা হয় ওই দুজনকে। ধৃতদের নাম ইয়াকুব ইয়াজদানবক্স এবং সাহিন মণ্ডল। পুলিশের দাবি, তাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনের যুক্ত থাকার ‘প্রাথমিক প্রমাণ’ পাওয়া গিয়েছে। ওই দুই সন্দেহভাজন জঙ্গির কাছে থেকে প্রচুর জাল আধার কার্ড, প্যান কার্ড পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amul Girl: আমূল-তনয়ার চোখে জল, প্রয়াত স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা 

    Amul Girl: আমূল-তনয়ার চোখে জল, প্রয়াত স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ষাটের দশক থেকে এখনও পর্যন্ত ছোট থেকে বড়, ধনী থেকে গরিব অধিকাংশ ভারতীয়ের ঘরেই পরিচিত আমূল কন্যা (Amul Girl)। আমূলের বিজ্ঞাপনে দুষ্টি-মিষ্টি সেই বালিকার ছবি দেখতে অভ্যস্ত ভারত। সেই হাসি-খুশি মেয়ের চোখে আজ জল। পিতৃহারা ‘আটারলি বাটারলি ডিলিশাস’ আমূল গার্ল। আমূল গার্লের স্রষ্টা সিলভেস্টর ডাকুনহা আর নেই। নীরবেই চলে গেলেন বিজ্ঞাপন জগতের এই মহীরূহ।

    বিজ্ঞাপনের ভাষা বদলেছিল আমূল গার্ল

    শুরুটা হয়েছিল সেই ১৯৬৬ সালে। সিলভেস্টর ডাকুনহা তাঁর আর্ট ডিরেক্টর ইউস্তাসে ফার্নাদেন্জের সঙ্গে যৌথভাবে পেন্সিল স্কেচে ফুটিয়ে তুলেছিলেন এই আমূল গার্লকে। তারপর থেকে রাজনৈতিক ঘটনাপ্রবাহ হোক কিংবা ভারতের বিশ্বকাপ জয়, শাহরুখ খানের সুপারহিট সিনেমা হোক কিংবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সর্বক্ষেত্রেই ‘মাখন’-এর মতো মজাদার বিজ্ঞাপন ফুটিয়ে তুলতে এই আমূল গার্লের (Amul Girl) জুড়ি মেলা ভার। সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে যে বিজ্ঞাপনের ভাবনা তৈরি করা যায়, তা ভারতীয় বিজ্ঞাপন জগতকে শিখিয়েছিলেন সিলভেস্টর ডাকুনহা। নীল রঙের চুল, তাতে বাঁধা ছোট্ট রিবন, পরনে সাদার ওপর লাল গোল গোল ডিজাইন করা ফ্রক, এই রূপে তাঁকে দেখতে অভ্যস্ত গোটা ভারত।

    আরও পড়ুন: সবুজ হিরে-চন্দনকাঠের বাক্স, মার্কিন ফার্স্ট লেডিকে উপহার দিলেন মোদি

    শুরুর দিন থেকেই সুপারহিট আমূল গার্ল

    শুরুর দিন থেকেই সুপারহিট ‘আমূল গার্ল’ (Amul Girl)। বিজ্ঞাপন জগতের দশা আর দিশা বদলেছিল আমূলের এই ম্যাসকট। এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা বিজ্ঞাপন। সেই ষাটের দশক থেকে এখনও পর্যন্ত আমূলের ওই বালিকা রীতিমতো জনপ্রিয়। আমূল কন্যার স্রষ্টা সিলভেস্টর ডাকুনহার মৃত্যুর খবর জানান আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা। ট্যুইটারে এই শোকবার্তা ভাগ করে নেন তিনি।

    আমূলের মার্কেটিং ম্যানেজার পবন সিং লিঙ্কডইন-এ সিলভেস্টর ডাকুনহার মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন। ‘ভারতীয় বিজ্ঞাপন জগতের কিংবদন্তি’-র মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেন তিনি, জানান গত তিন দশকে প্রয়াত ডিকুনহার কাছ থেকে বিজ্ঞাপন জগত সম্পর্কে অনেক কিছু শেখবার সুযোগ পেয়েছেন তিনি। পবন সিং-এর কথায়, ‘আমূল গার্ল ক্যাম্পেন বিজ্ঞাপন জগতে নতুন উচ্চতা ছুঁয়েছে। আউটডোর হোর্ডিং থেকে প্রিন্ট, টিভি তারপর ডিজিটাল, প্রজন্মের পর প্রজন্ম বুঁদ থেকে আমূল গার্লে। এর জনপ্রিয়তা প্রশ্নাতীত, সবটাই শুরু হয়েছিল ডিকুনহার হাত ধরে’।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

    Ram Mandir: মকর সংক্রান্তির দিন অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবেন রামলালা, আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। হিন্দুদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র। পবিত্র এই দিনেই অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে স্থাপন করা হবে রামলালার মূর্তি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রামমন্দির নির্মাণ ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মঙ্গলবার এ কথা জানান ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেন, ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠান চলবে ১০ দিন ধরে। ভক্তদের কথা মাথায় রেখে মূর্তি স্থাপনের এই অনুষ্ঠান যাতে দেশ-বিদেশে সম্প্রচার করা হয়, তার চেষ্টাও হবে বলে জানান নৃপেন।  

    মন্দির নির্মাণের অগ্রগতি

    অক্টোবরের মধ্যেই মন্দির নির্মাণের সিংহভাগ কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ যে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে চলতি বছরের জানুয়ারি মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা সফরে গিয়ে তিনি বলেছিলেন, রামমন্দির নির্মাণের কাজ ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। চারতলার ওই মন্দিরের একতলার কাজ চলতি মাসেই শেষ হয়েছে বলেও জানান নৃপেন্দ্র। তিনি বলেন, এই তলটি রাম কথা শোনানোর জন্য সংরক্ষণ করে রাখা হবে।

    মন্দিরের নকশা

    ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর মোদি সরকারের ৯ বছর পূর্তি। সেই উপলক্ষে আয়োজিত এক সভায় নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। সেই মতোই জোরকদমে চলছে কাজ। মন্দিরের নকশা দেখিয়ে নৃপেন্দ্র জানান, ৩৬০*২৩৫ ফুটের রাম মন্দিরের (Ram Mandir) প্রথম তলে স্তম্ভ থাকবে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২টি। আর তৃতীয় তলে স্তম্ভ থাকবে ৭৪টি। মন্দিরে মণ্ডপ থাকবে পাঁচটি।

    আরও পড়ুুন: “২০১৩-র চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট”, কড়া নির্দেশ হাইকোর্টের

    সেগুন কাঠের দরজা থাকবে ৪৬টি। মন্দিরে ইট কিংবা স্টিল ব্যবহার করা হচ্ছে না। রাজস্থান থেকে আনানো গোলাপি রংয়ের বেলেপাথর ও মার্বেল বসানো হচ্ছে দেওয়ালে। মন্দিরের জন্য কর্নাটক থেকে আনানো হয়েছে গ্রানাইট। মন্দিরের গর্ভগৃহে ব্যবহার করা হচ্ছে রাজস্থান থেকে আনা সাদা মার্বেল পাথর। গর্ভগৃহের দরজাটি হবে সোনায় মোড়ানো। মন্দিরের দেওয়ালে আঁকা থাকবে রামায়নের কাহিনি। তিনটি দরজা ও মন্দিরের চূড়াও হবে সোনায় মোড়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    Panchayat Election 2023: বোমা ফেটে জখম ৫, রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে রাজ্যের যত্রতত্র বোমা তৈরি হচ্ছে বলে অভিযোগ। বড়দের পাশাপাশি তার মাশুল গুণতে হচ্ছে শিশুদেরও। এই যেমন হল মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরে। সোমবার আমবাগানে পড়ে থাকা একটা গোলাকার বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে বোমার ঘায়ে জখম হয়েছে ৫ শিশু। তার মধ্যে একজনের অবস্থ আশঙ্কাজনক। কীভাবে ওই ৫ শিশু বোমার ঘায়ে জখম হল, তা জানতে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। জাতীয় শিশু সুরক্ষা আইনে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে রাজ্যের কাছে। তলব করা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও। অকুস্থল পরিদর্শন করতে বাংলায় আসতে চায় কমিশনের বিশেষ টিম। সেই অনুমতিও চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে।  

    জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চিঠি

    জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে দুটি চিঠি লেখা হয়েছে। একটি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। তাতে লেখা হয়েছে, “মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় বল ভেবে (Panchayat Election 2023) বোমা নিয়ে খেলতে গিয়ে ৭ থেকে ১১ বছর বয়সি ৫ শিশু জখম হয়েছে। তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।” ঘটনাটিকে গুরুতর ‘শিশু অধিকার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে কমিশনের আর্জি, স্বতঃপ্রণোদিত তদন্ত করুক রাজ্য। জখম শিশুদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে রাজ্যকে।

    রাজ্যের রিপোর্ট তলব

    ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণায় হওয়ায় লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তাই রাজ্যে আসার জন্য নির্বাচন কমিশনের অনুমতিও চেয়েছে শিশু সুরক্ষা কমিশন। নির্বাচন (Panchayat Election 2023) কমিশনকে দেওয়া চিঠিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ করে আমাদের টিমকে ঘটনাস্থলে যেতে দেওয়া হোক।

    আরও পড়ুুন: হুমায়ুনের পর এবার বিদ্রোহী মনোরঞ্জন! ছাড়লেন দলীয় পদ

    ফরাক্কার ইমামনগর এলাকার একটি বাগানে খেলা করছিল ৫ শিশু। তাদেরই একজনের নজরে পড়ে বলের মতো গোলাকার একটি বস্তু। তাতে সজোরে লাথি মারে শিশুটি। কান ফাটানো আওয়াজ করে ফেটে যায় তাজা বোমাটি। জখম হয় পাঁচজনেই। দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘একতাই যোগ, এর মধ্য দিয়ে বিবিধতাকে উদযাপন করে ভারত’, বার্তা প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ‘একতাই যোগ, এর মধ্য দিয়ে বিবিধতাকে উদযাপন করে ভারত’, বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে। বিশ্ব যোগ দিবসে (International Yoga Day) বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আজ, ২১ জুন সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চেও যোগাসন ও ভারতের সঙ্গে এর নিবিড় সম্পর্ককে তুলে ধরেছেন মোদি। আজ যোগ নিয়ে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। তার আগেই বিশ্ব যোগ দিবসে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

    গোটা বিশ্ব এক পরিবার

    বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যোগাসন। বিশ্বের কোটি কোটি মানুষ ‘বসুধৈব কুটুম্বকম’-এর মন্ত্র অনুসরণ করে যোগাসন করছেন। আমাদের ঋষি-মুনীরা যোগাসনের গুরুত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তাঁরা বলেছেন, “ভুজায়াতে আনেন ইতি যোগা”, যার অর্থ হল একতাই যোগ। সুতরাং বিশ্বজুড়ে যোগাসন ছড়িয়ে পড়ায় গোটা বিশ্ব এক পরিবারের চিন্তাধারাই বিকশিত হচ্ছে।”

    নিয়মিত যোগাভ্যাস জরুরি

    এ দিন প্রধানমন্ত্রী বলেন, “প্রতি বছরই আমি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিই। কিন্তু এবার বিশেষ কিছু দায়িত্বের জন্য আমেরিকায় রয়েছি। তাই ভিডিয়ো বার্তার মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি।” প্রধানমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, “সুস্থ শরীরের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত জরুরি।” এদিন বক্তব্য রাখার সময় মেক ইন ইন্ডিয়ার প্রসঙ্গও শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। তিনি আরও বলেন, ‘ভারতের সংস্কৃতি হোক বা সমাজ, আদর্শ হোক বা দর্শন- সবকিছুতেই ভারত শান্তির বার্তা দিয়েছে, বেঁধে থাকার বার্তা দিয়েছে। বিবিধতাকে উদযাপন করেছে ভারত। এই সব কিছুতেই যোগের ভূমিকা রয়েছে।

    আরও পড়ুন: ২১ জুন বিশ্ব যোগ দিবস, দিনটি সম্পর্কে জানেন?

    রাষ্ট্রপুঞ্জে যোগ দিবস

    প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ আমি আপনাদের সঙ্গে থাকতে না পারলেও, যোগাসন থেকে পালিয়ে যাচ্ছি না। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস উপলক্ষে যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে আমি যোগ দেব। ভারতের আমন্ত্রণে বিশ্বের ১৮০টিরও বেশি দেশের যোগদান ঐতিহাসিক ও অভূতপূর্ব। ২০১৪ সালে যখন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিবসের প্রস্তাব পেশ করা হয়, রেকর্ড সংখ্যক দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন।” যোগের মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদকে শেষ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Yoga Day: ২১ জুন বিশ্ব যোগ দিবস, দিনটি সম্পর্কে জানেন?

    International Yoga Day: ২১ জুন বিশ্ব যোগ দিবস, দিনটি সম্পর্কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুন ‘ইন্টারন্যাশনাল যোগা ডে’ (International Yoga Day)। এবার নবম বর্ষে পড়ল। বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্যাদার সঙ্গে পালন করা হবে দিনটি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের (UN) সদর দফতরেও পালিত হবে দিনটি। এবার ওই অনুষ্ঠানে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Modi)। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত যোগা হবে সেখানে।

    যোগা কী?

    আগে জেনে নেওয়া যাক যোগা কী? যোগা হল একই সঙ্গে শরীর, মন এবং আধ্যাত্মিকতার যোগ। প্রাচীন ভারতে জন্ম যোগার। সংস্কৃতে ‘যোগা’ শব্দের অর্থ যোগ করা, একীভূত করা। দেহের সঙ্গে চৈতন্যকে একীভূত করাই হল যোগা। ২০১৪ সালে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৬৯ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে যোগার উপকারিতা সম্পর্কে বলেছিলেন মোদি। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, “যোগা হল আমাদের প্রাচীন ঐতিহ্যের এক অমূল্য ধারা। যোগা শরীর এবং মনের ঐক্য সাধন করে। চিন্তার সঙ্গে ঐক্য গড়ে তোলে কাজের। …শরীর এবং মন ভাল রাখার একটি গুরুত্বপূর্ণ পথ হল যোগা। এটা কেবল শরীর চর্চা নয়, তার চেয়েও বেশি কিছু। যোগা একটা পথ, যে পথ নিজের সঙ্গে একাত্মবোধ গড়ে তোলে, ঐক্যবোধ গড়ে তোলে বিশ্ব এবং প্রকৃতির সঙ্গেও।”

    ‘বিশ্ব যোগা ডে’

    তার পরেই প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘকে অনুরোধ করেন ২১ জুন দিনটিকে ‘বিশ্ব যোগা ডে’ (International Yoga Day) হিসেবে ঘোষণা করার। ২১ জুন দিনটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী জানান, এদিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, রাত ছোট। ভারতের প্রধানমন্ত্রীর সেই অনুরোধে সাড়া দেয় রাষ্ট্রসংঘ। তার পরের বছর থেকে ২১ জুন দিনটি পালিত হয়ে আসছে ‘ওয়ার্ল্ড যোগা ডে’ হিসেবে। নিয়মিত যোগাভ্যাস করলে যে শরীরের সঙ্গে সঙ্গে মনও ভাল থাকে, তামাম বিশ্বকে সেই বার্তা দিতেই আন্তর্জাতিক যোগা ডে পালনের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘ। যোগা ডে পালন সংক্রান্ত খসড়ায় স্বাক্ষর করেন বিশ্বের ১৭৭টি দেশের প্রতিনিধিরা।

    আরও পড়ুুন: তিনি না শাওনি, ঠিক করতে হবে মুখ্যমন্ত্রীকে, বিস্ফোরক বিধায়ক হুমায়ুন কবীর

    দেশে প্রথমবার আন্তর্জাতিক যোগা ডে (International Yoga Day) পালনের উদ্যোগ নেয় কেন্দ্রের আয়ূষ মন্ত্রক। সেবার অংশ নিয়েছিলেন ৩৫ হাজার ৯৮৫ জন। এঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৮৪ জন বিশিষ্ট ব্যক্তিও। দিল্লির রাজপথের ওই অনুষ্ঠানে ৩৫ মিনিটে তাঁরা ২১টি আসন করেছিলেন। এটাই হচ্ছে বিশ্বের সব চেয়ে বড় যোগার ক্লাস। নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব স্বীকার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তারাও সদস্য দেশগুলিকে অনুরোধ করেছে যোগা সম্পর্কে নাগরিকদের সচেতন করতে। কারণ নিয়মিত যোগাভ্যাসের ফলে দূরে রাখা যায় ক্যান্সার, ডায়বেটিস মায় হার্টের রোগকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী, দেখা করবেন ইলন মাস্কের সঙ্গেও?

    PM Modi: আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী, দেখা করবেন ইলন মাস্কের সঙ্গেও?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সকালে আমেরিকা উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে গেলেন প্রধানমন্ত্রী। চলতি সফরে তিনি সাক্ষাৎ করবেন টেসলা সিইও এবং ট্যুইটারের মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে।

    মোদি-মাস্ক সাক্ষাৎ

    ২০১৫ সালে ক্যালেফোর্নিয়ার টেসলা মোটরস কারখানা পরিদর্শনের সময় ইলন মাস্কের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই সময় ট্যুইটারের মালিক ছিলেন না মাস্ক। ভারতে কারখানা গড়ে তোলার জন্য জায়গা খুঁজছে টেসলা। এমন সময় ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বই কি! সম্প্রতি এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছিলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই টেসলা ভারতে কারখানা গড়ার জন্য জমি নির্বাচন চূড়ান্ত করে ফেলবে।

    কার কার সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি?

    কেবল মাস্ক নন, এদিন নিউইয়র্কে পা রাখার পরেই প্রধানমন্ত্রী (PM Modi) সাক্ষাৎ করবেন দু ডজনেরও বেশি খ্যাতনামা ব্যক্তির সঙ্গে। এঁদের মধ্যে যেমন নোবেল পুরস্কার প্রাপক রয়েছেন, তেমনি রয়েছেন গায়ক, শিক্ষাবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষ। জানা গিয়েছে, চলতি সফরে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন লেখক ও জ্যোতির্পদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন, অর্থনীতিবিদ পল রোমার, পরিসংখ্যানবিদ নিকোলাস নাসিম তালেব, বিনিয়োগকারী রে ডালিও, ইন্দো-মার্কিন গায়ক ফালু শাহ, লেখক ও গবেষক জেফ স্মিথ, প্রাক্তন মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোম্যান, কূটনীতিক ড্যানিয়েল রাসেল এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ এলব্রিজ কোলবির সঙ্গে। নোবেলজয়ী চিকিৎসক পিটার অ্যাগ্রে, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ স্টিফেন ক্লাসকো এবং ইন্দো-মার্কিন ব্যবসায়ী ও শিল্পী চন্দ্রিকা ট্যান্ডনের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: “পশ্চিমবঙ্গকে আলাদা দেশ মনে করেন মুখ্যমন্ত্রী”! পশ্চিমবঙ্গ দিবসে তোপ শুভেন্দুর

    আমেরিকায় ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরের দিন বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। পরে ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে। ওই দিনই নৈশভোজ সারবেন বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকা সফর শেষে প্রধানমন্ত্রী যাবেন মিশরে। সেখানেও যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনায় নয়া মোড়, সিগন্যালের জুনিয়র ইঞ্জিনিয়ার ‘নিখোঁজ’

    Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনায় নয়া মোড়, সিগন্যালের জুনিয়র ইঞ্জিনিয়ার ‘নিখোঁজ’

    মাধ্যম নিউজ ডেস্ক: করমণ্ডল দুর্ঘটনা (Coromandel Express Accident) কি ষড়যন্ত্র? বালেশ্বরের সোরো সেকশনের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পলাতক। তাঁর বাড়ি সিল করে দিল সিবিআই। তাঁর অন্তর্ঘাতের জেরেই কি তবে এত বড় বিপর্যয়? রাতদিন এক করে তদন্ত চালাচ্ছে সিবিআই। পলাতক রেল কর্মী আমির খানের খোঁজে এবার ওড়িশার সীমানা পেরিয়ে বাংলায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

    বাংলায় তল্লাশি সিবিআইয়ের

    ওই রেল কর্মী খড়গপুর ডিভিশনের সিগন্যাল বিভাগের জুনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে রেলে কর্মরত ছিলেন। তাঁর তত্ত্বাবধানেই ছিল ওড়িশার সোরো, ধান্দপারা, বাহানাগা বাজার স্টেশনের সিগন্যাল রুমের দায়িত্ব। কিন্তু, ২ জুনের ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। তাঁর খোঁজেই ওড়িশার পাশাপাশি বাংলার দুই জেলায় ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। তাঁর খোঁজে তল্লাশি চলছে হুগলির ডানকুনি এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। 

    ইঞ্জিনিয়ারের বাড়ি সিল

    রেলের ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম আমির খান। তিনি সোরো সেকশনে সিগন্যাল নিয়ন্ত্রণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। সোমবার তাঁর বাড়িতে তাঁকে খুঁজতে গিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। কিন্তু বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। ফলে বাড়ি সিল করে দিয়ে আসে সিবিআই। সূত্রের খবর, ওই বাড়ির উপর তারা আলাদা করে নজর রেখেছে। করমণ্ডল দুর্ঘটনার (Coromandel Express Accident) তদন্তভার হাতে পাওয়ার পর রেলের একাধিক কর্মীকেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই সময় এই জুনিয়র ইঞ্জিনিয়ারকেও এক বার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সিবিআই সূত্রে খবর, কর্মসূত্রে পরিবার নিয়ে ওড়িশায় থাকলেও আমির আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: “দুষ্কৃতীরা ওয়াররুম খুলেছে, তাই রাজভবনে পিস রুম”, কড়া বার্তা রাজ্যপালের

    অন্তর্ঘাতের সম্ভাবনা

    প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা হয়েছে। কিন্তু পরে রেলের তরফেও জানানো হয়, এ ক্ষেত্রে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেলমন্ত্রী নিজে সিবিআই তদন্তের সুপারিশ করেন। বিশেষজ্ঞদের ধারণা, কোনও ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া শুধু প্রযুক্তিগত ত্রুটিতে এত বড় দুর্ঘটনা সম্ভব নয়। বাহানাগা বাজার স্টেশন মাস্টারের বাড়িতেও সিবিআই হানা দিয়েছিল বলে খবর। এদিকে, এর আগেই বাহানাগা বাজার স্টেশনের মাস্টার সহ পাঁচজনকে আটক করেছিল সিবিআই-এর গোয়েন্দারা। তাঁদের একটি অজ্ঞাত পরিচয় স্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে সিগন্যাল রুম, স্টেশন মাস্টারের ঘর সহ গোটা বাহানাগা বাজার স্টেশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Assam Flood 2023: জলের তলায় ৪৪৪টি গ্রাম, আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি

    Assam Flood 2023: জলের তলায় ৪৪৪টি গ্রাম, আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা বিধ্বস্ত আসাম (Assam)। ভাসছে ৪৪৪টি গ্রাম। গত কয়েকদিনের বৃষ্টিতে বানভাসি অবস্থা সে রাজ্যের জেলায় জেলায়। রাজ্যের ১০ জেলায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজারের বেশি মানুষ। প্রবল বর্ষণের কারণে জারি রয়েছে লাল সতর্কতা। আগামী ৫ দিন আসামের বেশ কিছু জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।

    সবেচেয়ে বেশি ক্ষতি লখিমপুরে

    বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, চিরাং, দরং, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, নলবাড়ি, সন্তিপুর, উদালগুড়ি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবেচেয়ে বেশি ক্ষতি হয়েছে আসামের (Assam) লখিমপুর জেলায়। সেখানে ২২ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিব্রুগড়ে ক্ষতির মুখে পড়েছেন ৩ হাজার ৮০০ জনেরও বেশি বাসিন্দা। কোকরাঝাড়ে প্রায় ১৮০০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪৭৪১.২৩ হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসন ৭ জেলায় মোট ২৫টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে।  

    আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস 

    আগামী ৫ দিনে আসামের (Assam) বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। মৌসম ভবনের গুয়াহাটি শাখা সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা নিম্ন আসামের কোকরাঝাড়, চিরাং, বাকসা, বরপেটা এবং বনগাইগাঁওয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এই সমস্ত জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ধুবরি, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, নলবারি, দিমা হাসাও, কাচার, গোয়ালপাড়া এবং করিমগঞ্জ জেলাতেও আগামী ২৪ ঘণ্টা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অতি বৃষ্টির কারণে ডিমা হাসাও, কামরূপ মেট্রোপলিটন এবং করিমগঞ্জের কয়েকটি এলাকায় ধস নেমেছে।

    আরও পড়ুন: ৫২ তম বছরে কলকাতার ইসকনের ‘থিমে’র রথযাত্রা

    এদিকে, টানা বৃষ্টির পাশাপাশি ভুটান জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। তার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কামরূপে জাতীয় সড়কের উপর উপচে পড়েছে নদীর জল। বৃষ্টিপাত কমলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আসাম (Assam) প্রশাসনের তরফে জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share