Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Dattatreya Hosabale: “মানসিক ক্রীতদাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে”, বললেন দত্তাত্রেয় হোসেবল

    Dattatreya Hosabale: “মানসিক ক্রীতদাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে”, বললেন দত্তাত্রেয় হোসেবল

    মাধ্যম নিউজ ডেস্ক: “মানসিক ক্রীতদাসত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” কথাগুলি বললেন আরএসএসের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসেবল (Dattatreya Hosabale)। শুক্রবার নয়া দিল্লির একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোসেবল।

    আমাদের হীনমণ্যতা 

    সেখানে তিনি বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। কিন্তু ভারতীয় সমাজ ও শিক্ষিত সমাজ কখনও স্বীকার করেনি যে তারা আমাদের চেয়ে অনেক বেশি সভ্য এবং ভাল ছিল। এমনকি কখনও কখনও লড়াই করতে গিয়ে তারা পরাজয়ও বরণ করেছে। কিন্তু তবুও সাধারণ মানুষ বিশ্বাস করেন না যে বহিরাগতরা আমাদের চেয়ে বেশি সভ্য ছিল। যাইহোক, ব্রিটিশ শাসনের দেড়শো বছরে ভারতের বুদ্ধিজীবী সম্প্রদায় বিশ্বাস করতে শুরু করেছিল যে আমরা ক্ষুদ্র, নির্বোধ, অসভ্য এবং বিশ্বকে আমরা কিছুই দিতে পারিনি। আমরা আমাদের নিজেদেরই ঘৃণা করতে শুরু করেছিলাম। এই মানুষগুলো ভুলে গিয়েছিল তাদের হাজার বছরের ইতিহাস, জ্ঞান এবং আধ্যাত্মিকতা। স্বাধীনতার পর আমাদের এই সব চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসা উচিত।” তিনি (Dattatreya Hosabale) বলেন, “দুর্ভাগ্যবশতঃ, এটা চলছিলই। এটা ঘটেছে, কারণ এমন একটা ব্যাখ্যা তারা তৈরি করেছিল, তাদের এজেন্টদের মাধ্যমে তা আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছিল। বিশ্ববিদ্যালয়, শিক্ষিত সমাজ, চিন্তাবিদ, সংবাদ মাধ্যম এবং বিচারব্যবস্থার মাধ্যমে তারা এটা আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছিল।”

    রাষ্ট্র ও দেশের মধ্যে পার্থক্য

    রাষ্ট্র এবং দেশের মধ্যে যে পার্থক্য রয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন হোসেবল। তিনি বলেন, “রাষ্ট্র এবং দেশের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও আমরা দেশের ধারণ গ্রহণ করেছিলাম। আমরা বিশ্বাস করি যে সোভিয়েত রাশিয়ার মতো আমরা বহুজাতির দেশ।” তিনি বলেন, “আমরা ধর্ম নিয়ে কথা বলতে কিন্তু কিন্তু করতাম। কারণ ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। আমি মহর্ষি অরবিন্দের কথা বলতে চাই যিনি বিশদে ব্যাখ্যা করেছিলেন তামাম বিশ্বে ভারতের তিনখানি অবদানের কথা। এগুলি হল, আত্মার অস্তিত্ব আবিষ্কার, ধর্মের আবিষ্কার এবং শাস্ত্র রচনা। দুর্ভাগ্যবশতঃ ধর্ম নিরপেক্ষতার নামে আমরা ধর্মকেই বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। অথচ ধর্মই জীবনের কেন্দ্র। জয়প্রকাশ নারায়ণ তো বলেইছিলেন, পঞ্চায়েতিরাজ সিস্টেমের ভিত্তিই হল ধর্ম।” তিনি (Dattatreya Hosabale) বলেন, “ভারতকে বুঝতে হলে সংস্কৃত ভাষাকে জানতে হবে।”

    আরও পড়ুুন: মাস্টার স্ট্রোক বিজেপির! সর্বভারতীয় সহ সভাপতি পদে তারিক মনসুর, জানেন কে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abdul Kalam: “কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী মোদি”, বললেন অমিত শাহ

    Abdul Kalam: “কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন পূরণ করবেন প্রধানমন্ত্রী মোদি”, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানে সুযোগ রয়েছে। তাঁদের জন্য স্টার্টআপ উন্মুক্ত, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তামিলনাড়ুর রামেশ্বরমে “ডঃ এপিজে আব্দুল কালাম : মেমোরিস নেভার ডাই” বই প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    ভারতের উন্নয়ন প্রসঙ্গে কালাম

    এই বইপ্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “ইন্ডিয়া ২০২০: ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম” বইতে ডঃ এপিজে আবদুল কালাম ভারতের উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেছেন। তিনি তিনটি বিষয় বলেছিলেন – ভারতকে অবশ্যই নিজস্ব সম্ভাবনাকে স্বীকৃতি দিতে হবে, একটি প্রযুক্তি-ভিত্তিক অর্থনীতির বিকাশ করতে হবে এবং কৃষি ও শিল্প এবং শহর ও গ্রামের মধ্যে সুষম বৃদ্ধি নিশ্চিত করতে হবে।”

    এই তিনটি পথকেই অনুসরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য এই তিনটি কাজই করতে হবে বলে অভিমত শাহের।

    আরও পড়ুন: বিশ্বের বহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানে সুযোগ রয়েছে এবং তাঁদের জন্য স্টার্টআপগুলি উন্মুক্ত৷ আমি বিশ্বাস করি, এপিজে আব্দুল কালামের মহাকাশ বিজ্ঞানের স্বপ্ন প্রধানমন্ত্রী মোদির নতুন উদ্ভাবনের কারণে পূরণ হবে এবং ভারত মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সমগ্র বিশ্বকে নেতৃত্ব প্রদান করবে।” অমিত শাহ এদিন ডঃ এপিজে আব্দুল কালামের ঘরও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এল মুরুগান এবং তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • International Tiger Day: আজ ২৯ শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, মধ্যেপ্রদেশে সর্বাধিক ৭৮৫ টি বাঘ

    International Tiger Day: আজ ২৯ শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, মধ্যেপ্রদেশে সর্বাধিক ৭৮৫ টি বাঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস (International Tiger Day)। এই মুহুর্তে সারা দেশে বাঘের সংখ্যা ৩৬১৭টি। তবে সমস্ত বাঘ যে ক্যামেয়ায় ধরা পড়েছে তাও বলা যায় না। বাঘ হল আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের পিরামিডের সব থেকে উপরের কাঠামোয় থাকা জন্তু। যে জঙ্গলে বাঘ সংখ্যায় থাকবে না, সেই জঙ্গলের বাস্তুতন্ত্র বলেও কিছু থাকবেনা। বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আর তাই বাঘকে সংরক্ষণ করে বাঘের প্রজাতিকে বাঁচিয়ে রেখে জীবজগতের ভারসাম্য বাজায় রাখা মানব সমাজের একান্ত প্রয়োজনীয় কাজ। সেই জন্য বাঘের সংরক্ষণের জন্য একটি বিশেষ দিন ২৯-জুলাই, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসাবে পালন করা হয়।

    কলকাতায় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন (International Tiger Day)

    আলিপুর চিড়িয়াখানায় সারাদিন ধরে চলল বাঘের প্রয়োজনীয়তা, বাঘ সংরক্ষণ (International Tiger Day) বিষয়ে বিশেষ আলোচনা চক্র। অনুষ্ঠিত হয় স্কুল পড়ুয়াদের নিয়ে। এক অন্য ধরনের সচেতনতা শিবির ছিল আজ। দীর্ঘদিন ধরে বাঘ নিয়ে গবেষণা করছেন ব্যাঘ্র বিশেষজ্ঞ নীলাদ্রি চক্রবর্তী, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্য, দেশের ও রাজ্যের সরকার বাঘ সংরক্ষণের জন্য প্রতিনিয়তই বিভিন্ন রকমের ব্যবস্থা করে চলেছে। কিন্তু শুধু সরকার করলেই হবে না, আমাদেরকেও আরও অনেক বেশি সচেতন হতে হবে। আলোচনার বিষয়ে আরও উঠে আসে সুন্দরবনে কীভাবে বাঘকে আরও  বেশি করে সংরক্ষণ করা যাবে। ধীরে ধীরে যে ভাবে জঙ্গল কেটে নগরায়নের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তাতে বাঘের চলাচল এবং বাসস্থান পর্যাপ্ত পরিসরে দিন দিন কমে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    ন্যাশনাল টাইগার কনজারভেশেন অথরিটির ঘোষণা

    ন্যাশনাল টাইগার কনজারভেশেন অথরিটি (NTCA) আজ ঘোষোণা করেছে যে মধ্যপ্রদেশে বাঘের (International Tiger Day) সংখ্যায় বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৫ টি। এছাড়াও এই বছর বিশেষ সমীক্ষায় জানা গেছে যে বাঘের সংখ্যায় বৃদ্ধি পেয়ে কর্ণাটকে ৫৬৩ টি, উত্তরাখণ্ডে ৫৬০ টি এবং মহারাষ্ট্রে ৪৪৪ টি হয়েছে।

    মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর ব্যাঘ্র দিবসে শুভেচ্চা বার্তা

    মধ্যপ্রদেশে মোট ৬ টি জাতীয় ব্যাঘ্র অভয়ারণ্য (International Tiger Day) রয়েছে। এর মধ্যে কানহা ব্যাঘ্র অভয়ারণ্যে ১০৫ টি, বান্দবগড় ব্যাঘ্র অভয়ারণ্যে ১৩৫ টি এবং পেঞ্চ ব্যাঘ্র অভয়ারণ্যে ৭৭ টি করে বাঘ রয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন – আমরা গর্বিত যে মধ্যপ্রদেশ এখন বাঘের রাজ্য, বাঘের সুরক্ষার এবং সংরক্ষণের জন্য আমরা উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি, বাঘ এখন আমাদের রাজ্যের গৌরবের বিষয়। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের শুভেচ্ছা বিনিময় করেন দেশবাসীর সঙ্গে।

    কেন্দ্রীয় মন্ত্রীর শুভেচ্ছা বার্তা 

    একই ভাবে কেন্দ্রীয় বন বিভাগ মন্ত্রী ভুপেন্দ্র যাদবও আন্তর্জাতিক ব্যাঘ্র (International Tiger Day) দিবসের কুশল বিনিময় করেছেন দেশবাসীর সঙ্গে। তিনি ট্যুইটারে বলেন যে শেষ গণনা অনুযায়ী ভারতে সবথেকে বেশী বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। সেখানে মোট বাঘের সংখ্যা ৭৮৫ টি। উপযুক্ত পর্যবেক্ষণ এবং সংরক্ষণের সঠিক প্রতিফলনের চিত্র ধরা পড়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Tariq Mansoor: মাস্টার স্ট্রোক বিজেপির! সর্বভারতীয় সহ সভাপতি পদে তারিক মনসুর, জানেন কে?

    Tariq Mansoor: মাস্টার স্ট্রোক বিজেপির! সর্বভারতীয় সহ সভাপতি পদে তারিক মনসুর, জানেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) বিরুদ্ধে মুসলিম বিরোধিতার অভিযোগে নানা সময় সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার তাদের মুখ বন্ধ করতে মাস্টার স্ট্রোক দিল বিজেপি। শনিবার দলের সর্বভারতীয় সহ সভাপতি পদে বসানো হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তারিক মনসুরকে (Tariq Mansoor)। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে তারিককে সংগঠনের দ্বিতীয় সর্বোচ্চ পদে বসিয়ে বিরোধীদের কয়েক কদম পিছনে ফেলে দিল গেরুয়া শিবির। জানা গিয়েছে, তারিক পসমন্দা মুসলিম সম্প্রদায়ের সদস্য। লোকসভা নির্বাচনের আগে তাঁকে দলের সর্বভারতীয় সহ সভাপতি বসিয়ে মুসলিম সম্প্রদায়ের কাছে বড়া বার্তা দিলেন পদ্ম শিবিরের ভোট ম্যানেজাররা।

    তারিক মনসুর

    সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি আইন নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বিক্ষোভের আঁচ লেগেছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও। সেই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তারিক (Tariq Mansoor)। দক্ষ হাতে সামলেছিলেন পরিস্থিতি। আরএসএসের সঙ্গেও কাজ করেছেন প্রাক্তন উপাচার্য তারিক। আরএসএসের প্রতিনিধি হিসেবে তিনি মুঘল যুবরাজ দারা-শুকোর হিন্দু-মুসলিম সহাবস্থান নীতিশিক্ষা দিয়েছিলেন পসমন্দ মুসলমানদের। তাই তাঁকেই সর্বভারতীয় সহ সভাপতি পদে বসিয়ে বিজেপি কিস্তি মাত দিল বলেই ধারণা রাজনৈতিক মহলের। 

    নির্ণায়ক শক্তি যখন পসমন্দা মুসলমান

    উত্তর প্রদেশের আলিগড়েরই বাসিন্দা তারিক। এখানকার ১৯ শতাংশ ভোটারই মুসলিম। রাজ্যের ১৫-২০টি আসনে জয়-পরাজয় নির্ণায়ক শক্তি এঁরাই। তাই তারিককে সংগঠনের সর্বোচ্চ পদে বসিয়ে একদিকে যেমন বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল পদ্ম শিবির, তেমনি পসমন্দা মুসলমানদের কাছেও পৌঁছে দেওয়া হল বড় বার্তা। বিজেপি সূত্রে খবর, তারিককেই প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ করতে চাইছে গেরুয়া শিবির।

    শল্য চিকিৎসক তারিক এমবিবিএস পাশ করেছিলেন জেএন মেডিক্যাল কলেজ থেকে। পরে শল্য চিকিৎসায় এমএস করেন। তারও পরে বসেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে। কেবল তারিক নন, তাঁর পরিবারের প্রায় সব সদস্যই হয় চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত থেকেছেন, নয়তো আইনি পেশায়। শিক্ষিত মুসলমানদের মধ্যে তাঁর পরিবারের গ্রহণযোগ্যতাও রয়েছে। উত্তর প্রদেশে পসমন্দা মুসলিমদের একটা বড় অংশই বিজেপির সঙ্গে রয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এই সম্প্রদায়ের বাকিদেরও কাছে টানতে শুরু হয়েছে বিজেপির ‘পসমন্দা স্নেহ যাত্রা’।

    আরও পড়ুুন: ‘‘মমতার নির্দেশে গুন্ডামি করছে তৃণমূল কর্মীরা’’, রাজ্যে এসে বললেন অনুরাগ

    বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান জামাল সিদ্দিকি বলেন, “তারিক (Tariq Mansoor) একজন জাতীয়তাবাদী মুসলিম। দেশকে সব সময় এগিয়ে রেখেছেন তিনি। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঠিক কোথায় সমস্যা রয়েছে, তা বোঝেন তিনি। দেশের ইতিহাস সম্পর্কেও অবগত। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের সঠিক পথ দেখিয়ে তাঁদের বিভ্রান্ত হতে দেননি। তাঁকে পেয়ে দল আরও উন্নতি করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Anurag Thakur: ‘‘মমতার নির্দেশে গুন্ডামি করছে তৃণমূল কর্মীরা’’, রাজ্যে এসে বললেন অনুরাগ

    Anurag Thakur: ‘‘মমতার নির্দেশে গুন্ডামি করছে তৃণমূল কর্মীরা’’, রাজ্যে এসে বললেন অনুরাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে (Manipur) দুই তরুণীকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই (CBI)। বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে অমিত শাহের মন্ত্রক। তার পরেই দায়ের করা হয়েছে এফআইআর। শনিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি নিশানা করেন টিম ইন্ডিয়াকেও।

    ভোট-সন্ত্রাস নিয়ে নিশানা মমতাকে 

    শনিবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে কামারপুকুরে রামকৃষ্ণ মঠে যাওয়ার কথা রয়েছে অনুরাগের। তারপর খানাকুলে পঞ্চায়েত ভোটে বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। এসেই পঞ্চায়েত নির্বাচন এবং তৎপরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন,  কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গুন্ডামি করছে তৃণমূল কর্মীরা। মমতার নির্দেশে বাংলায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। রাজনৈতিক লাভের জন্য ৮-৯ বছর ধরে সমাজবিরোধী ও অপরাধীদের আশ্রয় দিচ্ছেন তিনি। এর জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। বিজেপির আসন প্রায় দ্বিগুণ হয়েছে।”

    অনুরাগের নিশানায় ‘ইন্ডিয়া’, অধীর

    এদিন রাজ্যে এসেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিমানবন্দরে নেমেই নিশানা করেন ‘ইন্ডিয়া’কে। তিনি বলেন, “ইন্ডিয়া জোটের সাংসদদের মণিপুরে যাওয়া লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।” অধীরের উদ্দেশে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, নির্বাচনে মানুষের রক্ত ঝরেছে, মৃত্যুও হয়েছে। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলির নেতারা কি পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখতে আসবেন? কংগ্রেস সাংসদ তথা লোকসভায় তাদের নেতার উদ্দেশে আমার এই প্রশ্ন। নিজের রাজ্যেও কি আপনাদের জোটের বাকি সাংসদদের নিয়ে আসবেন আপনি? যাঁরা খুন হয়েছেন, তাঁদের বাড়িতেও নিয়ে যাবেন তো?”

    মণিপুরে ‘ইন্ডিয়া’

    এদিকে, শনিবারই মণিপুরে গিয়েছে টিম ‘ইন্ডিয়া’। ‘ইন্ডিয়া’র ২১ সাংসদের এক প্রতিনিধি দল গিয়েছে মণিপুরে। এই দলে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, রাজ্যসভার সাংসদ তৃণমূলের সু্স্মিতা দেবও। রাজ্যে তৃণমূলের ঘোর শত্রু কংগ্রেস। তৃণমূলের সুস্মিতা দেবের সঙ্গে সেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মণিপুর যাওয়ায় উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, বছর দুয়েক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা। 

    “সভ্য সমাজের লজ্জা”

    ৪ মে মণিপুরের কঙ্গপোকপি জেলায় দুই তরুণীকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়। গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। দিন কয়েক আগে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। যদিও ফুটেজের সত্যতা যাচাই করেনি মাধ্যম। ঘটনাটি জানাজানি হতেই দেশজুড়ে শুরু হয় হইচই। বয়ে যায় নিন্দার ঝড়। অভিযুক্তদের পাশাপাশি যিনি ভিডিও করেছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেন, “এই ঘটনা যে কোনও সভ্য সমাজের লজ্জা।” এই ঘটনায় শুরু হয়েছে সিবিআই তদন্ত। 

    আরও পড়ুুন: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IMD: এবার দেশের প্রতিটি পিন কোডে মিলবে আবহাওয়ার পূর্বাভাস, জানুন নয়া উদ্যোগ সম্পর্কে

    IMD: এবার দেশের প্রতিটি পিন কোডে মিলবে আবহাওয়ার পূর্বাভাস, জানুন নয়া উদ্যোগ সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ির বাইরে বেরতে গেলে অনেকেই আকাশের দিকে তাকিয়ে তারপর বের হন। উদ্দেশ্য, আকাশ পরিষ্কার না মেঘলা, তা জানা। কৃষকরা আবার আকাশের দিতে তাকিয়ে থাকেন বৃষ্টি কিংবা রোদের আশায়। এতদিন এঁদের অনেকেই দিল্লির মৌসম (IMD) ভবনের পূর্বাভাসের ওপর নির্ভর করে ঠিক করতেন, কবে বীজ বপন করবেন, কবেই বা ফসল কাটবেন। তবে মৌসম ভবনের সেই পূর্বাভাস সব ক্ষেত্রে মিলত না বলেই অভিযোগ।

    ‘হর হর মৌসম, ঘর ঘর মৌসম’

    এমতাবস্থায় আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুলভাবে দিতে ‘হর হর মৌসম, ঘর ঘর মৌসম’ চালু করছে দিল্লির মৌসম ভবন। ‘হর হর মৌসম, ঘর ঘর মৌসমে’র মাধ্যমে দেশের প্রতিটি পিন কোড ধরে ধরে আবহাওয়ার পূর্বাভাস দেবে মৌসম ভবন। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “দেশের যে কোনও প্রান্তে থাকা ব্যক্তি যখনই আবহাওয়ার পূর্বাভাস জানতে চাইবেন, তিনি যেন ততক্ষণাৎ তা পেয়ে যান, এটাই আমাদের লক্ষ্য।”

    মিলবে নির্ভুল পূর্বাভাস 

    তিনি বলেন, “ভারত অনেক বড় দেশ। ফলে প্রতিটি গ্রামে একটি করে আবহাওয়া দফতর থাকা সম্ভব নয়। কিন্তু বিশ্লেষণের মাধ্যমে প্রান্তিক এলাকায়ও আমরা আবহাওয়ার প্রায় নির্ভুল পূর্বাভাস দিতে সক্ষম। বর্তমানে পর্যবেক্ষণের ক্ষেত্রে টেকনোলজি ও কম্পিউটারের ব্যবহার সেই কাজ আরও সহজ করেছে। এবার আমাদের পরিকল্পনা পিন কোড ধরে ধরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া। আমাদের ওয়েবসাইটে ক্লিক করলেই সেই তথ্য মিলবে।”

    আরও পড়ুুন: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

    মৃত্যুঞ্জয় বলেন, “পূর্বাভাসের জন্য আমরা কমন অ্যালার্ট প্রোটোকল তৈরি করেছি। এটা জাতীয় বিপর্যয় মোকাবিলার একটি প্রজেক্ট। কিন্তু ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই প্রজেক্টে যৌথভাবে কাজ করছে। প্রতিটি রাজ্য প্রশাসনের টেলিকমিউনিকেশন বিভাগের মদতে আমরা ঘূর্ণিঝড়ের সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারি।” তিনি (IMD) বলেন, “এপিআই পদ্ধতির সাহায্যে প্রতিটি রাজ্যে আমাদের আবহাওয়ার পূর্বাভাস স্থানীয় ও আঞ্চলিক ভাষায় জনগণের মোবাইলে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এসএমএসের পাশাপাশি ভয়েস মেসেজ এবং ভিডিও বার্তায় পৌঁছচ্ছে ওয়েদার ফোরকাস্ট। এছাড়াও রয়েছে আমদের মোবাইল অ্যাপ মেঘদূত, দামিনী। যেখানে প্রতিটি রাজ্যের আঞ্চলিক ভাষায়ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Income Tax: আয়কর রিটার্ন ফাইল করেননি! কত জরিমানা গুণতে হবে জানেন?

    Income Tax: আয়কর রিটার্ন ফাইল করেননি! কত জরিমানা গুণতে হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা অতিমারি পর্বে সময়সীমা পেরিয়া যাওয়ার পরেও আয়কর (Income Tax) জমা দেওয়ার সুযোগ দিয়েছিল সরকার। তবে যেহেতু করোনা পর্ব কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছে দেশ, তাই চলতি বছর আয়কর জমার সময়সীমা বৃদ্ধির কোনও ইঙ্গিত দেওয়া হয়নি আয়কর দফতরের তরফে। যার অর্থ, ৩১ জুলাই আয়কর জমা দেওয়ার শেষ দিন।

    গুণতে হবে জরিমানা

    তবে নির্দিষ্ট এই দিনের মধ্যে আয়কর জমা না দিলে এই অর্থবর্ষের জন্য যে আর আয়কর জমা দেওয়া যাবে না, তা কিন্তু নয়। কারণ আয়কর জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে যেহেতু নির্দিষ্ট সময়সীমার (৩১ জুলাই) মধ্যে আয়কর জমা দেওয়া হয়নি, তাই এজন্য গুণতে হবে জরিমানা। বার্ষিক রোজগার পাঁচ লক্ষ টাকার বেশি হলে জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা। রোজগার পাঁচ লক্ষ টাকার কম হলে জরিমানা দিতে হবে এক হাজার টাকা।

    করদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা

    মনে রাখতে হবে, যাঁরা কর (Income Tax) দিতে দায়বদ্ধ, তাঁদের আইটিআর ফাইল করতে হবে। তা না হলে আয়কর দফতর করদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারে। কর ফাঁকির জন্য করদাতার আয়কর নোটিশ সহ তিন মাস থেকে দু বছরের কারদণ্ড হতে পারে। করদাতা যদি ২৫ লক্ষ টাকার বেশি কর ফাঁকি দেন তাহলে তাঁর জেল হতে পারে সাত বছর পর্যন্ত।

    আরও পড়ুুন: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

    রিটার্ন দাখিল করার পর ই-ভেরিফিকেশন করাও প্রয়োজন। কেননা, ই-ভেরিফিকেশন ছাড়া আইটিআর বৈধ বলে বিবেচিত হবে না। এই ই-ভেরিফিকেশনের জন্য আয়কর দফতর করদাতাদের ১২০ দিন সময় দেয়। এই সময়সীমার মধ্যেই আধারের মাধ্যমে করতে হবে ই-ভেরিফিকেশন। প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ের (৩১ জুলাই) মধ্যে আয়কর (Income Tax) জমা দিতে না পারলে, ট্যাক্স ডিডাকশনের যেসব সুযোগ সুবিধা মেলে, করদাতা সেগুলি নাও পেতে পারেন। সে ক্ষেত্রে বেড়ে যাবে ট্যাক্স লায়াবিলিটি। যার অনিবার্য পরিণতি আয়করের পরিমাণ বৃদ্ধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

    PM Modi: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যাপক হারে বাড়াতে প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার গুজরাটের গান্ধীনগরে সেমিকন ইন্ডিয়া ২০২৩ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীতে যত শিল্পবিপ্লব হয়েছে, প্রত্যেকটি বিভিন্ন সময়ে মানুষের আকাঙ্খার ফসল। আর চতুর্থ যে শিল্পবিপ্লব আসতে চলেছে, তা ভারতের আকাঙ্খার ফসল।”

    ইনসেনটিভের ঘোষণা 

    তিনি জানান, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সেমিকন ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসেবে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলিকে সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য ৫০ শতাংশ আর্থিক সাহায্যও দেওয়া হবে।” দেশে দ্রুত সেমিকন্ডাক্টর ক্ষেত্রের প্রসার ঘটবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এক বছর আগে লোকে জিজ্ঞেস করতেন, কেন তাঁরা ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করবেন। আর এখন তাঁরাই জিজ্ঞেস করেন, কেন বিনিয়োগ করবেন না।”

    সেমিকন্ডাক্টরের ব্যবহার 

    দেশে সেমিকন্ডাক্টর ডিজাইন নিয়ে পাঠক্রম চালু করতে ৩০০টি কলেজকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে ভারত খুবই সচেতন। তাই এই নয়া উদ্যোগে আরও কিছু বন্ধু দেশকে পাশে নিয়ে হাঁটবে তারা।” প্রসঙ্গত, আধুনিক বিশ্বে সেমিকন্ডাক্টরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল থেকে শুরু করে বিভিন্ন আধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ব্যবহার হয় সেমিকন্ডাক্টর (PM Modi)। তাই এর উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল করতে তৎপর মোদি সরকার।

    আরও পড়ুুন: হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য! রামনবমী মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি

    ৫ বছরে ভারতে ৩৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে এএমডি

    এদিকে, ভারতে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা এএমডি। শুক্রবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে। আগামী পাঁচ বছর ধরে এই বিনিয়োগ হবে। এজন্য বেঙ্গালুরুতে পাঁচ লক্ষ স্কোয়ার ফুটের আর অ্যান্ড ডি (গবেষণা) ক্যাম্পাস খোলা হবে। এটাই হবে বিশ্বের সর্ববৃহৎ ক্যাম্পাস। চলতি বছর শেষ হওয়ার আগেই এই ক্যাম্পাস খুলে যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “ভারতে এএমডি যে বৃহত্তম আর অ্যান্ড ডি ডিজাইন সেন্টার খুলতে চলেছে তাকে স্বাগত। ভারত এবং এএমডির যৌথ উদ্যোগে ওই প্রকল্প হচ্ছে। বিশ্বমানের একটি সেমিকন্ডাক্টর ডিজাইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেন্টার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Earthquake: গভীর রাতে দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৬.০

    Earthquake: গভীর রাতে দুলে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৬.০

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস জানিয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে এই ভূমিকম্প (Earthquake) হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর সেভাবে পাওয়া যায়নি। ভূমিকম্পের পর আজ শনিবার আফটার শক হতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদন লেখা পর্যন্ত সেভাবে কোনও ক্ষয়ক্ষতি অথবা প্রাণহানির খবর সামনে আসেনি।

    ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল

    এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটির (Earthquake) কেন্দ্র ছিল মাটির ৬৯ কিলোমিটার গভীরে। কিন্তু ভিন্নমত জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তারা ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)’-কে উদ্ধৃত করে জানিয়েছে যে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    ২০২৩ সালে এই নিয়ে তৃতীয় ভূমিকম্প

    প্রসঙ্গত এটাই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার ভূমিকম্প হল আন্দামানে। এর আগে গত জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯। গত মার্চ মাসেও নিকোবর অঞ্চলে ভূমিকম্প (Earthquake) হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। ফের হল জুলাইতে। প্রসঙ্গত, গত ২০২২ সালের জুলাই মাসে ৪ ও ৫ তারিখ কম্পন অনুভূত হয়। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। এরপর ৫ জুলাই সকাল থেকে ২১ বার অনুভূত হয় কম্পন।

     

    আরও পড়ুুন: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ! রাহুলের বিরুদ্ধে আদালতে এনসিপিসিআর

    Rahul Gandhi: নির্যাতিতা নাবালিকার পরিচয় প্রকাশ! রাহুলের বিরুদ্ধে আদালতে এনসিপিসিআর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মোদি’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই ফের নয়া অভিযোগ রাহুলের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, নির্যাতিতা এক নাবালিকার পরিচয় প্রকাশ করেছেন রাহুল। ২০২১ সালের ওই ঘটনা সম্পর্কে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (NCPCR) বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করেছে রাহুলের বিরুদ্ধে। প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, ওই দলিত নাবালিকাকে ধর্ষণের পরে খুন করা হয় বলে অভিযোগ। তার বাবা-মায়ের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করায় রাহুলের বিরুদ্ধে এফআইআর করা উচিত। কমিশনের অভিযোগ, নির্যাতিতার পরিচয় প্রকাশ করে পকসো আইন ভেঙেছেন রাহুল।

    এফআইআর দায়েরের সুপারিশ

    ২০২১ সালে ওই ঘটনার পরেই ট্যুইটারকে চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। ফেসবুককেও এই মর্মে চিঠি দিয়েছিল তারা। চিঠি পেয়েই রাহুলের (Rahul Gandhi) অ্যাকাউন্ট ব্লক করে দেয় ট্যুইটার। কমিশন জানিয়েছিল, রাহুলের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে সামনে আসছে নির্যাতিতার পরিচয়। এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করল কমিশন।

    রাহুলের বিরুদ্ধে অভিযোগ

    ঘটনার সূত্রপাত ২০২১ সালের অগাস্ট মাসে। দক্ষিণ-পশ্চিম দিল্লির ওল্ড নাঙ্গল গ্রাম বছর নয়েকের এক দলিত নাবালিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক হইচই হয়। মৃতের পরিবারের অভিযোগ ছিল, এক পুরোহিত ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেন। এর পর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। মৃতের পরিচয় এবং তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের একটি ছবি রাহুল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে অভিযোগ। তার জেরেই পদক্ষেপ করল কমিশন।

    আরও পড়ুুন: “মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র চলছে…ফাঁসি হওয়া উচিত ”, বিস্ফোরক রাজ্যপাল

    এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে নির্যাতিতার পরিচয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে রাহুলের (Rahul Gandhi) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। ওই মামলায় ছবিটি পোস্ট করা নিয়ে ট্যুইটারকে নোটিশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিএন প্যাটেল। ঘটনাটি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share