Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • AITC: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক! নেপথ্যে কে বা কারা?

    AITC: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক! নেপথ্যে কে বা কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সোমবার রাতেই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে যায়। সর্বভারতীয় তৃণমূলের (AITC) ট্যুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা যাচ্ছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। পেজের নাম বদলে হয়েছে ‘যুগ ল্যাবস’ (Yuga Labs), ছবিটি বদলে হয়েছে ইংরেজি অক্ষর ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো। এ বিষয়ে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

    রাতেই হ্যাক AITC-র অ্যাকাউন্ট

    রিপোর্ট অনুযায়ী, রাত দেড়টা থেকেই তৃণমূল কংগ্রেসের (AITC) ট্যুইটার অ্যাকাউন্টের নাম ও ছবি বদলে যায়। কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট (AITC)হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে AITC-র বদলে বর্তমানে যে লোগো রয়েছে, সেই Yuga Labs আদতে একটি মার্কিন ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি। এই সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়াতেও বিশেষজ্ঞ। এই অ্যাকাউন্টের নাম ও প্রতীক বদলালেও সেখানে অপরিবর্তিত রয়েছে জোড়াফুল শিবিরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের এই অ্যাকাউন্টটিতে ব্লু টিক রয়েছে। ট্যুইটারে তৃণমূল ফলো করে ৬০ জনকে। 

    আরও পড়ুন: শিশুদের পাশাপাশি বড়রাও কি অ্যাডিনোয় আক্রান্ত? নয়া ভ্যারিয়েন্ট চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের

    AITC-র অ্যাকাউন্ট থেকে শেষ ট্যুইট

    ট্যুইটারের কর্মীদের সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাঁরা দ্রুত বিষয়টি ঠিক করার আশ্বাস দিয়েছে।  অ্যাকাউন্ট (AITC) হ্যাক হওয়ার পর কোনও ভুলভাল ট্যুইট অবশ্য করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। পেজের শেষ ট্যুইট ১১ ঘণ্টা আগে করা। ট্যুইটার কর্তৃপক্ষ তৃণমূলকে জানিয়েছেন, অ্যাকউন্ট (AITC) হ্যাক হওয়ার বিষয়ে যদি তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে চায়, সে ক্ষেত্রে কলকাতা পুলিশেই অভিযোগ জানাতে হবে। কে বা কারা এই সাইবার হানার নেপথ্যে রয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই পেজের ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Exit Polls 2023: ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপিকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, মেঘালয়ে ত্রিশঙ্কু!

    Exit Polls 2023: ত্রিপুরা-নাগাল্যান্ডে বিজেপিকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, মেঘালয়ে ত্রিশঙ্কু!

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরা ও নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরছে বিজেপি জোট। এমনটাই বলছে বুথ ফেরত সমীক্ষা (Exit Polls 2023)। তবে মেঘালয়ের ছবিটা অন্যরকম হলেও হতে পারে। এমনই আভাস পাওয়া যাচ্ছে। মেঘালয়ে ত্রিশঙ্কু ফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ১৯৭২ সাল থেকেই মেঘালয়ে কোনও একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। এবারও বজায় থাকবে সেই ধারা, এমনই পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষায়। একজিট পোল জানাচ্ছে, মেঘালয়ে খাতা খুলতে পারে তৃণমূলও। যদিও সবটাই জানা যাবে ২ মার্চ।

    ত্রিপুরা (Tripura Exit Polls 2023)

    অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথফেরত সমীক্ষা (Exit Polls 2023) বলছে, ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। গেরুয়া শিবির ৩৬-৪৫টি, টিপ্রা মোথা ৯-১৬টি ও বামেরা ৬-১১টি আসন পেতে পারে বলে সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে।

    ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষাতেও (Exit Polls 2023) গেরুয়া শিবিরকেই এগিয়ে রাখা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরার ৬০ আসনের মধ্যে গেরুয়া জোট পেতে পারে ২৯-৩৬টি আসন। এসডিএফ পেতে পারে ১৩-২১টি আসন, টিপ্রামোথা ১১-১৬টি, অন্যরা একটি আসন।

    জন কি বাত-এর সমীক্ষা (Exit Polls 2023) বলছে বিজেপি জোট পেতে পারে ২৯-৪০টি আসন। টিপ্রামোথা ১০-১৪, সিপিএম জোট ৯-১৬ এবং অন্যরা একটি আসন।

    নাগাল্যান্ড (Nagaland Exit Polls 2023)

    বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, নাগাল্যান্ডে মসনদে ফিরছে বিজেপি জোট। জন কি বাত-এর সমীক্ষা (Exit Polls 2023) রিপোর্ট বলছে, বিজেপি পেতে পারে ২৫-৩৫টি আসন। এনপিএফ ৬-১০ এবং অন্যরা ৯- ১৫টি আসন।

    ম্যাট্রিজ-জি নিউজের সমীক্ষা (Exit Polls 2023) অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ৩৫-৪৩টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন, এনপিএফ ৩-৮টি, কংগ্রেস ১-২টি এবং অন্যান্যরা ৫-১৫টি। বিজেপি জোট পেতে পারে ২৮-৩৪টি আসন।

    মেঘালয় (Meghalaya Exit Polls 2023)

    মেঘালয়ে ত্রিশঙ্কু হতে পারে বিধানসভা (Exit Polls 2023)। ম্যাট্রিজ-জি নিউজের রিপোর্ট বলছে, শাসক এনপিপি ২১-২৬টি, বিজেপি ৬-১১টি, কংগ্রেস ৩-৬টি, তৃণমূল ৮-১৩টি এবং অন্যরা ১০-১৯টি আসন পাবে।

    অ্যাক্সিস মাই ইন্ডিয়ার রিপোর্ট (Exit Polls 2023) অনুযায়ী, এনপিপি ১৮-২৪টি, বিজেপি ৪-৮টি, তৃণমূল ৫-৯টি, কংগ্রেস ৬-১২টি আসন পেতে পারে।

    জন কি বাতের বুথফেরত সমীক্ষা (Exit Polls 2023) অনুযায়ী, ১১-১৬ টি আসনে এনপিপি, ৩-৭ বিজেপি, কংগ্রেস ৬-১১ ও অন্যরা ৫-১২টি আসন পেতে পারে।

    আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্ক! অযথা কলকাতায় রেফার নয়, জেলা হাসপাতালগুলোকে নির্দেশ

    গত পাঁচ বছর এই তিন রাজ্যেই শাসন করছে বিজেপির জোট সরকার। মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোটগ্রহণ হয় গত সোমবার। ত্রিপুরায় ভোটগ্রহণ হয় গত ১৬ ফেব্রুয়ারি। এ বছরই প্রথম মেঘালয়ে লড়ে তৃণমূল। কংগ্রেস সমস্ত আসনে প্রার্থী দিতে পারেনি। নাগা পিপলস ফ্রন্টের চাপ বাড়ছে নাগাল্যান্ডে। অন্যদিকে, ত্রিপুরায় টিপ্রা মোথার জন্য পরিস্থিতিও জটিল। ২ মার্চ তিন রাজ্যের ফল ঘোষণা। সেদিনই জানা যাবে, কোন দলের ভাগ্য কী রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • PM Kisan Samman Nidhi Yojana: কৃষকদের জন্য সুখবর! কিষাণ যোজনার টাকা দিল মোদি সরকার

    PM Kisan Samman Nidhi Yojana: কৃষকদের জন্য সুখবর! কিষাণ যোজনার টাকা দিল মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোলির আগেই কৃষকদের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) সুবিধাভোগী কৃষকদের জন্য রয়েছে সুখবর। সোমবার ২৭ ফেব্রুয়ারি পিএম কিষাণের টাকা সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হল। এর ফলে উপকৃত হবেন দেশের ১০ কোটিরও বেশি কৃষক। এদিন কর্নাটকের বেলাগাভি থেকে সরাসরি কৃষকদের কিষাণ যোজনার ১৩তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কিস্তিতে প্রায় ৮ কোটির বেশি কৃষকরা মোট ১৬ হাজার কোটি টাকা পেলেন। প্রায় বহুদিন ধরেই দেশের কৃষকরা এর জন্য অপেক্ষায় ছিলেন। আজ অবশেষে তাঁদের প্রতীক্ষার অবসান হল।

    কর্নাটকে একটি অনুষ্ঠান থেকে কিষাণ যোজনার টাকা দেওয়ার সূচনা

    আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধনে কর্নাটক যান। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী হাই-টেক রেল স্টেশনের উদ্বোধন করেন। এর পরেই তিনি সেখান থেকেই কিষাণ সম্মান নিধির টাকা দেওয়ার সূচনা করেন। এর আগে মে ও অক্টোবর মাসে ১১ ও ১২তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আর এবার ১৩ তম কিস্তির টাকা দেওয়া হল (PM Kisan Samman Nidhi Yojana)।

    প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কত টাকা পেলেন কৃষকরা?

    প্রসঙ্গত, প্রায় ৪ বছর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই পিএম কিষান যোজনা সামনে এনেছিল মোদি সরকার। মূলত প্রান্তিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া কৃষকদের সহায়তায় এই উদ্যোগ নিয়েছিল কেন্দ্র। এই যোজনার আওতায় বাৎসরিক ভাবে মোট ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের। তবে একবারে এই টাকা না দিয়ে কিস্তিতে কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৩ বারে দেওয়া হয় ৬০০০ টাকা। ফলে এবারেও এই প্রকল্পের অধীনে থাকা উপভোক্তা কৃষকদের মাথাপিছু ২ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে কেন্দ্রীয় সরকার (PM Kisan Samman Nidhi Yojana)। রিপোর্ট অনুযায়ী, গত ৪ বছরে ১১.৩০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২ লাখ ২৪ হাজার কোটির বেশি টাকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে।

    টাকা এসেছে কিনা কীভাবে চেক করবেন?

    http://pmkisan.gov.in -এ গিয়ে কৃষকেরা টাকার পরিমাণ জানতে পারেন (PM Kisan Samman Nidhi Yojana)। যদি কোনও কৃষক মনে করেন, তিনি যোগ্য সুবিধাভোগী হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা পাননি, তাঁরা ১৫৫২৬১ বা ১৮০০১১৫৫২৬ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানাতে পারেন। এছাড়াও এখানে কৃষকদের সব সমস্যার সমাধান করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jammu and Kashmir: এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোনটি? চমকপ্রদ তথ্য উঠল সমীক্ষায়

    Jammu and Kashmir: এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কোনটি? চমকপ্রদ তথ্য উঠল সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: একসময় ছিল তা সন্ত্রাসের বধ্যভূমি তবে এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হ্যাঁ কাশ্মীরের (Jammu and Kashmir Tourism) কথাই বলা হচ্ছে। ৯০ এর দশক থেকেই সেখানে পাকিস্তানের মদতে মাথাচাড়া দিতে থাকে সন্ত্রাস। দলে দলে ভিটেমাটি ছাড়া হতে থাকেন কাশ্মীরি পণ্ডিতরা। অবস্থার বদল হতে থাকে দ্বিতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পর। ২০১৯ সালের অগাস্ট মাসে ৩৭০ ধারার বিলোপ করে মোদি সরকার। তারপর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে কাশ্মীরে (Jammu and Kashmir)। আর ফিরে তাকাতে হয়নি! তিন বছরের মধ্যে দেশের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তকমা পেয়েছে এই রাজ্য। শ্যুটিং চলছে ২০০টিরও বেশি ছবির।

    আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ‘গ্রাম সম্পর্ক’ অভিযানে নামছে বিজেপি যুব মোর্চা

    কী বলছে সমীক্ষা

    ইন্ডিয়া টুডের একটি সমীক্ষায় পর্যটকদের তালিকায় প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে এই রাজ্য। লকডাউন পরবর্তী সময়ে সাউথ এশিয়ান ট্রাভেল ট্রেড এক্সপো নামের একটি ট্যুর সংস্থা কাশ্মীরকে পুরস্কৃত করেছে সবথেকে ভাল পর্যটন শিল্পের জন্য।পরিসংখ্যান বলছে, ২০২২ সালে ১.৮৮ কোটি পর্যটক সারা বিশ্ব থেকে কাশ্মীর ভ্রমণে গেছেন বলে জানা গেছে। এটা একটা রেকর্ড। জানা গিয়েছে, কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে গত ৩০ বছর ধরে প্রবেশ নিষেধ ছিল। সেসমস্ত এলাকাগুলিতে এখন পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো।
    কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাশ্মীর ভ্রমণকে কটাক্ষ করে বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতারাও এখন কাশ্মীরকে উপভোগ করছে। সূত্র মারফত জানা গেছে মোট ৭৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০১৯ সালের পর থেকে।  হোটেলগুলি কখনও ফাঁকা থাকছেনা। বিভিন্নজন বাড়ি ভাড়া দিয়েও আয় করছেন। সবমিলিয়ে নতুন কাশ্মীর নজরে পড়ছে।

    আরও পড়ুন: জেলের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ! মৃত্যু হল মুসেওয়ালা খুনে ধৃত ২ দুষ্কৃতীর, আহত ১

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Delhi Liquor Scam: দিল্লি সরকারের আবগারি নীতি কী? বিতর্কের মূল কারণ কী?

    Delhi Liquor Scam: দিল্লি সরকারের আবগারি নীতি কী? বিতর্কের মূল কারণ কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১ সালের ১৬ নভেম্বর নতুন আবগারি নীতি আনে দিল্লি সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আবগারি দফতরের দায়িত্বে। মদ কেনার পাশাপাশি বিক্রির পদ্ধতিতেও বেশ কিছু বদল আনা হয়। নতুন আবগারি নীতিতে সরকারি মদের দোকানগুলি বন্ধ করে বেসরকারি মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমতি দেওয়ার কথা বলা হয়। এর পর গত ২ মে দিল্লির আবগারি নীতি সংশোধন করে নয়া নীতি মন্ত্রিসভায় প্রস্তাবিত হয়। কিন্তু শেষ পর্যন্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৩০ জুলাই নতুন মদ নীতি সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, ১ অগাস্ট থেকে শুধুমাত্র সরকারি মালিকানাধীন মদের দোকান থেকেই মদ বিক্রি করা যাবে।

    কী নিয়ে বিতর্ক?

    আবগারি নয়া নীতিতে মদের হোম ডেলিভারি, ভোর তিনটে পর্যন্ত মদের দোকান খোলা রাখা, লাইসেন্সধারী মদ বিক্রেতাদের সীমাহীন ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ৩০ জুলাই ২০২২ সালে তা বাতিল করা হয়। আপ সরকারের দাবি ছিল এই নতুন আবগারি নীতির ফলে মদের কালোবাজারি বন্ধ হওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে। কিন্তু এই নীতি কার্যকর করতেই আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম এমনকী আর্থিক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

    আরও পড়ুন: আরও অস্বস্তিতে আপ, এক বছরের মধ্যেই গ্রেফতার কেজরিওয়াল ‘ঘনিষ্ঠ’ দুই মন্ত্রী

    নতুন মদ নীতিতে অনিয়মের কারণেই দিল্লি সরকারের আবগারি বিভাগের বিরুদ্ধে তদন্ত নামে সিবিআই। ফলে নতুন আবগারি নীতি চালুর ঠিক ৮ মাস পর তা প্রত্যাহার করা হয়। বলা হয়, নতুন নীতিতে পদ্ধতিগত কিছু সমস্যা রয়েছে। এর পর ৩১ জুলাইয়ের মধ্যে সরকার পুরনো আবগারি নীততে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিল্লিতে কেন্দ্রীয় সরকারে প্রতিনিধি তথা লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা সরকারের এই নতুন নীতিতে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন। সেই সংক্রান্ত মামলারই তদন্ত করছে সিবিআই। এর পাশাপাশি তিনি দিল্লির মুখ্য সচিবকে নতুন মদ নীতির ‘অবৈধ প্রণয়ন, সংশোধনী এবং বাস্তবায়নে অফিসার এবং সরকারি কর্মচারীদের ভূমিকা’ নিয়ে বিশদ রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এর পর এই মামলায় তদন্তে নেমেই গতকাল গ্রেফতার করা হল আবগারি দফতরের দায়িত্বে থাকা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে।

  • Manish Sisodia: আরও অস্বস্তিতে আপ, এক বছরের মধ্যেই গ্রেফতার কেজরিওয়াল ‘ঘনিষ্ঠ’ দুই মন্ত্রী

    Manish Sisodia: আরও অস্বস্তিতে আপ, এক বছরের মধ্যেই গ্রেফতার কেজরিওয়াল ‘ঘনিষ্ঠ’ দুই মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের গ্রেফতার দিল্লির আপ মন্ত্রী (Manish Sisodia)। মাত্র ৯ মাসের ব্যবধান। এর আগে গত মে মাসে হাওয়ালার মাধ্যমে বেআইনি ভাবে টাকা লেনদেনের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। আর এবারে ২৬ ফেব্রুয়ারি অন্য এক তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করল দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia)। রবিবার বেশ কয়েক ঘণ্টা টানা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি তলব করা হয়েছিল সিসোদিয়াকে। সকাল ১০টা নাগাদ সিবিআই দফতরে হাজিরও হয়ে যান দিল্লির উপমুখ্যমন্ত্রী। শুরু হয় জেরা। শেষমেশ এদিন সন্ধের দিকে গ্রেফতার করা হয় তাঁকে।

    দিল্লির মন্ত্রীর গ্রেফতারে বিপাকে আপ শিবির

    সত্যেন্দ্রর গ্রেফতারির পর এবারে দলের প্রধান কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত সিসোদিয়ার গ্রেফতারিতে ফের ‘অস্বস্তি’তে আপ শিবির। গত বছরের ৩০ মে এক বড় পদক্ষেপ নিয়েছিল ইডি। মানি লন্ডারিং কেসে দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তে উঠে এসেছিল যে, ২০১৫-১৬ সালে কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে যুক্ত ছিলেন তিনি। ৪.৮১ কোটি টাকা লেনদেনের তথ্য উঠে এসেছিল। মনে করা হচ্ছে যে এই টাকা সরাসরি জমি কেনার জন্য বা দিল্লি এবং তার আশেপাশে কৃষি জমি কেনার জন্য নেওয়া ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হয়েছিল। সত্যেন্দ্র কেজরিওয়ালের খুব ‘ঘনিষ্ঠ’ নেতা বলে পরিচিত। আর সেই কারণেই কেজরিওয়ালের মন্ত্রিসভাতেও বড় দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর গ্রেফতারিতে বড় ধাক্কা খেয়েছিল আম আদমি পার্টি।

    আরও পড়ুন: আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী

    এবার সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ফের গ্রেফতার আরও এক আপ মন্ত্রী, যিনি দিল্লির উপমুখ্যমন্ত্রীও। মণীশ সিসোদিয়াও ঘনিষ্ঠ নেতা কেজরিওয়ালের। আবগারি নীতি মামলায় গত বছরেই সিসোদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এর পর তাঁর ব্যাঙ্ক লকারও খতিয়ে দেখেন তদন্তকারীরা। গত অগাস্টেই সিসোদিয়া এবং আরও ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এর পর একাধিকবার তাঁকে তলব করে জেরা করার পর গতকাল অবেশেষে গ্রেফতার করে সিবিআই।

  • Manish Sisodia:  আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী

    Manish Sisodia: আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ আশঙ্কাই সত্যি হল। গ্রেফতার হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। রবিবার বেশ কয়েক ঘণ্টা টানা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। এদিন তলব করা হয়েছিল সিসোদিয়াকে। সকাল ১০টা নাগাদ সিবিআই দফতরে হাজিরও হয়ে যান দিল্লির উপমুখ্যমন্ত্রী। শুরু হয় জেরা। শেষমেশ এদিন সন্ধের দিকে গ্রেফতার করা হয় তাঁকে।

    আবগারি নীতি মামলা…

    আবগারি নীতি মামলায় (Liquor Policy Case) জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি তলব করা হয়েছিল সিসোদিয়াকে (Manish Sisodia)। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে হাজির হন তিনি। তখনই বুঝে যান এদিনই গ্রেফতার হতে পারেন তিনি। সেই কারণে সিবিআই দফতরে ঢোকার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী বলেন, ৭-৮ মাসের জন্য জেলে যাচ্ছি।

    এদিন সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন সিসোদিয়া। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রোড শো করেন। পরে যান সিবিআই দফতরে। সিবিআই দফতরে ঢোকার আগে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে দিল্লির উপমুখ্যমন্ত্রী (Manish Sisodia) বলেন, আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দিতে চান। তিনি বলেন, আমাদের লড়াই করা উচিত। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ এবং বাড়িতে একা। তাঁর যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা কর। বাবা-মায়ের কথা শোনো।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিবেণীর কুম্ভস্নানের প্রসঙ্গ! কী বললেন মোদি

    শনিবার একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। আমাদের সূত্র বলছে, রবিবার তাঁকে গ্রেফতার করা হবে। এটা খুবই দুঃখজনক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই দুর্নীতির প্রমাণ নষ্ট করতে একাধিক পদক্ষেপ করেছেন সিসোদিয়া (Manish Sisodia)। সিসোদিয়া ও অন্যান্য সন্দেহজনকরা বারবার তাঁদের ফোন বদলেছেন। প্রায় ১.৩৮ কোটি টাকার আর্থিক প্রতারণাকে ধামাচাপা দিতেই এসব করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাদের এও দাবি, অন্তত ৩৬ জন অভিযুক্ত গত বছরের মে থেকে অগাস্ট মাস পর্যন্ত ১৭০টি মোবাইল ফোন ব্যবহার করেছেন বা নষ্ট করে ফেলেছেন। এর মধ্যে থেকে ১৭টি ফোন বাজেয়াপ্ত করা হলেও, সেখানে তথ্য মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগ তদন্তকারীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Mahua Moitra: “কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই তৃণমূলের”, রাহুলের খোঁচার জবাব মহুয়ার

    Mahua Moitra: “কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই তৃণমূলের”, রাহুলের খোঁচার জবাব মহুয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয় ভোটে তৃণমূলের অবস্থান নিয়ে বার বারই সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল। সরাসরি ঘাসফুল শিবিরের দিকে নিশানা দেগে গত বুধবার রাহুল গান্ধী বলেন, বিজেপিকে সাহায্য করতেই মেঘালয়ে তৃণমূল এসেছে। এবার রাহুলকে জোরদার জবাব দিল তৃণমূল। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) বৃহস্পতিবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ২০২১-এ পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়েছে। তাই রাহুলের কাছে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা প্রমাণের কোনও দায় নেই।” তিনি আরও বলেন, “কংগ্রেস কি বিজেপিকে হারাতে পারবে? তবে আমাদের কোনও প্রয়োজন হবে না। তবে কংগ্রেস বিজেপিকে হারাতে ব্যর্থ হওয়ার আমরা  মানুষের সামনে একটি বিকল্প হিসাবে সামনে আসি। তৃণমূল হচ্ছে একমাত্র বিকল্প শক্তি।”

     কী বলেন মহুয়া? 

    তিনি (Mahua Moitra) বলেন, “কংগ্রেস একের পর এক রাজ্য়ে হেরে যাচ্ছে। আর আমরা বাড়িতে বসে সেটা দেখে যাব। আমাদের শক্তি আছে। যদি সমস্ত পুরুষ ভোট ভাগ হয়ে যায়। কিন্তু প্রতিটি মহিলা ভোট যদি মেঘালয়ের মহিলা প্রার্থীর জন্য থাকে তবেও তৃণমূল জিতে যাবে।”

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Mahua Moitra) আরও বলেন, “শুধু দ্বি-দলীয় ব্যবস্থার উপরে যদি আমরা নির্ভর করি, তা হলে ভারতে গণতন্ত্রের ভবিষ্যৎ নেই। সমস্ত প্রতিকূলতার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। তাই তৃণমূলের বিজেপি-বিরোধী অবস্থানের বিশ্বাসযোগ্যতা কারও কাছে প্রমাণ করতে হবে না। কারও কাছ থেকে তৃণমূলের শংসাপত্রের প্রয়োজন নেই।”

    আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে সম্পর্ক, বন্ধুর মুণ্ডচ্ছেদ করে গোপন অঙ্গ কেটে ফেলল প্রেমিক

    এদিকে কংগ্রেসই নাকি পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছে। এমন অভিযোগ করেছেন বর্ষীয়ান তৃণমূলমন্ত্রী মানস ভুঁইয়া। শিলংয়ে নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার রাহুল অভিযোগ করেছিলেন, গোয়া, মেঘালয়ে বিজেপিকে সাহায্য করতেই তৃণমূল নির্বাচনের ময়দানে নেমেছে। রাহুল গান্ধীর এই অভিযোগ খণ্ডন করে বৃহস্পতিবার শিলংয়েই মানস বলেন, “বিজেপি-শাসিত গোয়ায় তৃণমূল লড়াই করেছে। এখন বিজেপি-শাসিত ত্রিপুরা ও মেঘালয়েও লড়াই করছে। তা হলে কী ভাবে বিজেপিকে তৃণমূল সহায়তা করছে? ছত্তীসগড়, মধ্যপ্রদেশে কিন্তু তৃণমূল কাউকে সমস্যায় ফেলতে যায়নি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uttar Pradesh: মর্মান্তিক! ৬ বছরের নাতিকে ২ কিমি টেনে-হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু দাদুরও

    Uttar Pradesh: মর্মান্তিক! ৬ বছরের নাতিকে ২ কিমি টেনে-হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু দাদুরও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক ভয়াবহ ঘটনা! দিল্লি নয়ডার পর এবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। রবিবার উত্তরপ্রদেশের মোহোবায় একটি ডাম্পার ট্রাকের সঙ্গে স্কুটির ধাক্কায় মৃত্যু হয় দাদু ও নাতির। পুলিশ সূত্রে খবর, ৬ বছরের ওই শিশুটিকে দু’কিলোমিটারেরও বেশি পথ টেনে-হিঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহোবায় কানপুর-সাগর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। যাতে মৃত্যু হয়েছে ৬৭ বছরের উদিত নারায়ণ চানসোরিয়া এবং তাঁর নাতি ৬ বছরের সাত্ত্বিকের। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কী ঘটেছে?

    পুলিশ সূত্রে খবর, স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ৬৭ বছর বয়সী উদিত নারায়ণ চানসোরিয়া। তাঁর সঙ্গে ছিল ৬ বছরের এক শিশু সাত্ত্বিক। তাঁরা স্কুটি করে বাজারে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে তাঁদের। উদিত ঘটনাস্থলেই মারা যান। কিন্তু সেই ছোট্ট শিশু সাত্ত্বিকের দেহ ট্রাকের চাকার নিচেই আটকে যায়। সেই সঙ্গে আটকে যায়  দুই চাকার গাড়িও। এই পরিস্থিতিতেই ট্রাকের চালক দুই কিলোমিটারের বেশি পথ নৃশংসভাবে টেনে-হিঁচড়ে নিয়ে যায় খুদেটিকে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

    আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে সম্পর্ক, বন্ধুর মুণ্ডচ্ছেদ করে গোপন অঙ্গ কেটে ফেলল প্রেমিক

    স্থানীয় সূ্ত্রে খবর, সেখানকার আশেপাশের লোকজন তাকে সতর্ক করলেও সে থেমে যায়নি। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ট্রাকের কাছে বেশ কয়েকটি বাইক চালককে তাকে সতর্ক করার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু তাতেও থামেনি সেই ট্রাক চালক। বরং সে ওই অবস্থায় পালানোর চেষ্টা করে। এক সময় পাথর ছুঁড়তে শুরু করেন তাঁরা। এরপর বাধ্য হয়ে ট্রাক থামায় চালক।  এর পর স্থানীয়রা ট্রাক চালককে হাতে পেতেই তাকে মারধর করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও ট্রাকটি আটক করে চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে ও মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর জন্য ব্যবস্থা নিয়েছে (Uttar Pradesh)।

    এর আগেও এমনই এক ভয়াবহ ঘটনা ঘটতে দেখা গিয়েছে রাজধানী দিল্লিতেও। দিল্লির সুলতানপুরীতে অঞ্জলি সিংকে বর্ষবরণের রাতে যেভাবে গাড়ির তলায় ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল তা দেখে শিউরে উঠেছিল দেশবাসী। প্রথমে অঞ্জলির স্কুটারে ধাক্কা মারে গাড়িটি। অঞ্জলি পড়ে গিয়ে গাড়ির তলায় আটকে যান। অভিযোগ, ওই অবস্থাতেই তাঁকে ছেঁচড়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ঘাতক গাড়িটি। কিছুদিন আগে উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) এমনই এক ঘটনা ঘটেছিল। সূত্রের খবর, স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তাঁকে ধাক্কা মারে ট্রাক। মহিলার শরীর আটকে যায় ট্রাকের নিচে। ওই অবস্থায় প্রায় ৩ কিলোমিটার এগিয়ে যায় ট্রাকটি। শেষে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jammu Kashmir: ফের রক্তাক্ত ভূস্বর্গ, টার্গেট কিলিংয়ের বলি আরও এক হিন্দু

    Jammu Kashmir: ফের রক্তাক্ত ভূস্বর্গ, টার্গেট কিলিংয়ের বলি আরও এক হিন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে (Jammu Kashmir) ফের টার্গেট কিলিংয়ের শিকার এক হিন্দু (Hindu)। রবিবার সকালে বাজার যাওয়ার পথে খুন করা হয়েছে ওই সংখ্যালঘু হিন্দুকে। মৃতের নাম সঞ্জয় শর্মা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সঞ্জয় শর্মা নামের এক কাশ্মীরি হিন্দুর। তিনি আচানের বাসিন্দা। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি। আচমকাই কয়েকজন সন্ত্রাসবাদী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সঞ্জয় মাটিতে লুটিয়ে পড়তেই চম্পট দেয় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

    টার্গেট কিলিং…

    সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় একটি ব্যাঙ্কে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। একটি ট্যুইট-বার্তায় ঘটনার কথা নিশ্চিত করেছে কাশ্মীর (Jammu Kashmir) জোন পুলিশ। ট্যুইট-বার্তায় লেখা হয়েছে, সন্ত্রাসবাদীরা স্থানীয় বাজারে যাওয়ার সময় আচান পুলওয়ামার সঞ্জয় শর্মা নামে এক সংখ্যালঘু সাধারণ নাগরিকের ওপর গুলি চালায়। ঘটনার পরে পরেই গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত চার মাসের মধ্যে এটিই প্রথম কোনও হিন্দুর ওপর সন্ত্রাসবাদীদের হামলা। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। গত দু দিনের মধ্যে সঞ্জয়ই জঙ্গিদের প্রথম বলি।

    আরও পড়ুুন: ভুয়ো কলেজ, জাল ডিগ্রি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তাজ্জব ইডি

    গত বছর কাশ্মীরে (Jammu Kashmir) পর পর বেশ কয়কটি টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটে। এঁদের মধ্যে বেশিরভাগই হয় পরিযায়ী শ্রমিক নয় কাশ্মীরি পণ্ডিত। গত বছর কাশ্মীরেরই কুলগামের গোপালপাড়ায় সন্ত্রাসবাদীদের গুলিতে খুন হন রজনী বালা নামে এক স্কুল শিক্ষিকা। তিনি জম্মুর সাম্বার বাসিন্দা ছিলেন। বছর ছত্রিশের ওই মহিলাও হয়েছিলেন টার্গেট কিলিংয়ের শিকার।

    এর আগে কাশ্মীরের বদগামে রাহুল ভাট নামের এক সরকারি কর্মী খুন হন। তেহসিল দফতরে ঢুকে জঙ্গিরা তাঁকে খুন করে বলে অভিযোগ। তারও সপ্তাহখানেক আগে বদগামে খুন হন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরিন ভাট। গুলিতে জখম হয়েছিল তাঁর বছর দশেকের ভাইপো। সেই হামলার পিছনে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত ছিল বলে দাবি করেছিল পুলিশ। গত বছর মে মাসে জঙ্গি হামলায় কাশ্মীরে মৃত্যু হয়েছে সাতজনের। তার মধ্যে আবার চারজন পুলিশ কর্মী। বাকি চারজন সাধারণ নাগরিক। একের পর এক হিন্দু টার্গেট কিলিংয়ের শিকার হওয়ায় উপত্যকায় ছড়িয়েছে আতঙ্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share