Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Hyderabad: প্রেমিকার সঙ্গে সম্পর্ক, বন্ধুর মুণ্ডচ্ছেদ করে গোপন অঙ্গ কেটে ফেলল প্রেমিক

    Hyderabad: প্রেমিকার সঙ্গে সম্পর্ক, বন্ধুর মুণ্ডচ্ছেদ করে গোপন অঙ্গ কেটে ফেলল প্রেমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিকাকে ফোন ও মেসেজ করতেন প্রেমিকের বন্ধু। আর সেই অপরাধের শাস্তি হিসেবে বন্ধুর মাথা কেটে গোপনাঙ্গ কেটে দিলেন যুবক। বন্ধুর মুণ্ডুচ্ছেদ করেই ক্ষান্ত হয়নি সে, বুক চিরে হৃদপিণ্ডও খুবলে নিয়েছে। এমনকী খুনের সময় তাঁর আঙুল ও যৌনাঙ্গও কেটে নেওয়া হয়। মৃত্যু হয়েছে ওই যুবকের। নিহত যুবকের নাম নবীন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নবীনকে হত্যা করে হরিহারা কৃষ্ণ। ওই দিন দুই বন্ধু মিলে মদ্যপান করেছিল। মত্ত অবস্থায় কৃষ্ণর প্রেমিকাকে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তখনই সে নবীনকে খুন করে। অভিযুক্ত বছর ২২-র হরিহারা কৃষ্ণ আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে (Hyderabad)।

    কী জানা গিয়েছে?

    পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত, অভিযুক্ত ও তাঁর প্রেমিকা তিন জনই একইসঙ্গে কলেজে ভর্তি হয়েছিল। কৃষ্ণ ও নবীন দুজনেই ওই তরুণীর প্রেমে পড়েন। কিন্তু নবীন প্রথমে তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ফলে নবীন ও ওই তরুণীর মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু দেড় বছরের মাথায় ভেঙে যায় সেই সম্পর্ক (Hyderabad)। তারপরই কৃষ্ণর সঙ্গে নতুন সম্পর্কে জড়ায় ওই তরুণী। কিন্তু তখনও নবীনের সঙ্গে যোগাযোগ ছিল তরুণীর। ফোনে কথাবার্তাও হত। তদন্তকারীদের দাবি, এই বিষয়টি মেনে নিতে পারেনি কৃষ্ণ। সেকারণেই গত তিন মাস ধরে নবীনকে খুনের ছক কষছিলেন তিনি।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিবেণীর কুম্ভস্নানের প্রসঙ্গ! কী বললেন মোদি  

    অভিযুক্ত যুবক স্বীকার করেছেন যে, ১৭ তারিখে নবীনকে (Hyderabad) ডেকে পাঠান তিনি। দুই বন্ধু মিলে মদ্যপান করেন। তখনই নিজের প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে নবীনকে হুঁশিয়ারি দেন কৃষ্ণ। এই নিয়ে ঝগড়া শুরু হলে নবীনকে শ্বাসরোধ করে খুন করে সে। খুনের পর কাটারি নিয়ে এসে তাঁর মাথা ধড় থেকে আলাদা করে দেয় কৃষ্ণ। এরপর যৌনাঙ্গ, আঙুল কাটেন। শেষে বুক চিরে বের করে নিয়ে আসে হৃদপিণ্ড। এরপর সেই সব ছবি তুলে প্রেমিকার মোবাইলে পাঠায় সে। পুলিশ জানিয়েছে,  ইতিমধ্যে সেই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের প্রেমিকাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

       

     

  • Naatu Naatu: ‘নাটু নাটু’ গানের তালে দক্ষিণ কোরিয়া দূতাবাসের কর্মীরা, ভিডিও শেয়ার প্রধানমন্ত্রীর

    Naatu Naatu: ‘নাটু নাটু’ গানের তালে দক্ষিণ কোরিয়া দূতাবাসের কর্মীরা, ভিডিও শেয়ার প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘নাটু নাটু’-র ক্রেজ আসক্ত করেছে গোটা বিশ্বকে। তা আরও একবার বোঝা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেয়ার করা ভিডিও দেখে। দক্ষিণের পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের তালে নেচেছে পুরো দেশবাসী। আর এবারে ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মীদেরও এই গানের তালের সঙ্গে পা মেলাতে দেখা গেল। আর এই ভিডিও শেয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ইতিহাস সৃষ্টির পথে ‘আরআরআর’

    ‘নাটু নাটু’র জন্য ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে ‘আরআরআর’, আপাতত অস্কারের জন্য দিন গুণছে গোটা দেশ। এই ছবির হাত ধরে দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতের সামনে অস্কার জয়ের হাতছানি। তার আগে ফের আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে রাজামৌলির টিমের ঝুলিতে। ফের একবার আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে রাজামৌলি-রামচরণদের হাতে। হলিউড ক্রিটিকস অ্যাসোশিয়েশনের বিচারে সেরা গানের পুরস্কারও জিতেছে ‘আরআরআর’। হলিউড ক্রিটিকস অ্যাসোশিয়েশনের মঞ্চে সেরা ‘অরিজিন্যাল সং’ বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘নাটু নাটু’। ফলে ‘নাটু নাটু’ গানের জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে ছড়িয়েই চলেছে। শ্রোতাদের মধ্যে এই গানের উন্মাদনা আকাশ ছোঁয়া।

    ‘নাটু নাটু’ গানে নাচ কোরিয়ার দূতাবাসের কর্মীদের

    ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাস তাদের ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছে। এতে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে বকের সঙ্গে দূতাবাসে কর্মরত কর্মীদের ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানে নাচতে দেখা যাচ্ছে। এর সঙ্গে ক্যাপশনে লেখা, “আপনি কি নাটু জানেন? আমরা দক্ষিণ কোরিয়া দূতাবাসের ‘নাটু নাটু’ নাচের কভার শেয়ার করতে পেরে আনন্দিত। দূতাবাসের কর্মীদের সঙ্গে কোরিয়ান রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বকের নাটু নাটু দেখুন!!”

    কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

    এবার এই ভিডিও ট্যুইটারে রিট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূতাবাসের কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটি প্রায় দু’ঘন্টা আগে শেয়ার করা হয়েছিল। শেয়ার করার পর থেকে, এটি ৭ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং এই সংখ্যা বেড়েই চলেছে৷ আবার এতে ২০ হাজারেরও বেশি লাইক এসেছে।

  • Manish Sisodia: সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী, গ্রেফতারির আশঙ্কা

    Manish Sisodia: সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী, গ্রেফতারির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি নীতি মামলায় (Liquor Policy Case) জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে (Manish Sisodia) তলব করেছিল সিবিআই (CBI)। সেই মতো এদিন সকালে সিবিআই দফতরে গেলেন সিসোদিয়া। সিবিআই দফতরে ঢোকার আগে তিনি বলেন, ৭-৮ মাসের জন্য জেলে যাচ্ছি। সিবিআই দফতরে ঢোকার আগে আম আদমি পার্টির কর্মী-সমর্থকদের নিয়ে রোড শো-ও করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

    সিসোদিয়া…

    এদিন সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন সিসোদিয়া। এর আগেও একবার তলব করা হয়েছিল তাঁকে। তবে বাজেট সংক্রান্ত কাজের জন্য সিবিআইয়ের কাছে বাড়তি সময় চেয়েছিলেন তিনি। তাঁর সেই আবেদন মঞ্জুর করে সিবিআই। পরবর্তী তারিখ দেওয়া হয় ২৬ ফেব্রুয়ারি। সিবিআই অফিসে ঢোকার আগে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে দিল্লির উপমুখ্যমন্ত্রী (Manish Sisodia) বলেন, আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দিতে চান। তিনি বলেন, আমাদের লড়াই করা উচিত। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ এবং বাড়িতে একা। তাঁর যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা কর। বাবা-মায়ের কথা শোনো।

    আরও পড়ুুন: নিশীথের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি শুভেন্দুর

    শনিবার একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই। আমাদের সূত্র বলছে, রবিবার তাঁকে গ্রেফতার করা হবে। এটা খুবই দুঃখজনক। ইডির দাবি, এই দুর্নীতির প্রমাণ নষ্ট করতে একাধিক পদক্ষেপ করেছেন সিসোদিয়া (Manish Sisodia)। সিসোদিয়া ও অন্যান্য সন্দেহজনকরা বারবার তাঁদের ফোন বদলেছেন। প্রায় ১.৩৮ কোটি টাকার আর্থিক প্রতারণাকে ধামাচাপা দিতেই এসব করা হয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডি-র এও দাবি, অন্তত ৩৬ জন অভিযুক্ত গত বছরের মে থেকে অগাস্ট মাস পর্যন্ত ১৭০টি মোবাইল ফোন ব্যবহার করেছেন বা নষ্ট করে ফেলেছেন। এর মধ্যে থেকে ১৭টি ফোন বাজেয়াপ্ত করা হলেও, সেখানে তথ্য মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগ ইডি-র। এদিকে, সিবিআই দফতরের বাইরে বিক্ষোভ দেখানোয় আপ নেতৃত্বের কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Meghalaya Poll: মেঘালয়ে নির্বাচন, ৮ ঘণ্টা ট্রেক করে বুথে পোলিং টিম!

    Meghalaya Poll: মেঘালয়ে নির্বাচন, ৮ ঘণ্টা ট্রেক করে বুথে পোলিং টিম!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই মেঘালয় বিধানসভার নির্বাচন (Meghalaya Poll)। সোমবার বিধানসভার ৫৯টি আসনে হতে চলেছে ভোট গ্রহণ। মোট আসন ৬০টি। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এইচডিআর লিংডোর প্রয়াণের কারণে সোহিয়ং বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। সব মিলিয়ে ৩ হাজার ৪১৯ পোলিং টিমকে (Polling Team) লাগানো হয়েছে ভোটের কাজে।

    দুর্গম…

    মুখ্য নির্বাচনী আধিকারিক এফআর খাড়কোংগর সংবাদ সংস্থাকে বলেন, ইতিমধ্যেই ৯৭৪টি পোলিং টিম ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছে। শনিবার রাত্রি সাড়ে ৯টার মধ্যে নানা প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে ৮৯৩টি পোলিং টিম। তিনি বলেন, পাহাড়ি রাস্তায় ট্রেকিং করেছে অনেক পোলিং টিম, কর্দমাক্ত নদীও পার হয়েছে কোনও কোনও পোলিং টিম, কোনও কোনও এলাকায় পোলিং টিমকে যেতে হয়েছে রোপওয়ে দিয়ে। নির্বাচনী আধিকারিকদের নৌকায় করে যেতে হয়েছে আমলারেম বিধানসভার কামসিং ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার রয়েছেন মাত্র ৩৫ জন। ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে যেতে কোনও কোনও পোলিং টিম খাসিদের ঝুড়ি কোহ-র সাহায্য নিয়েছে। উদ্দেশ্য একটাই, কোনও ভোটার যেন বাদ না যান।

    আরও পড়ুুন: ভুয়ো কলেজ, জাল ডিগ্রি, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তাজ্জব ইডি

    সাউথ গারো পাহাড়ের একটি ভোট কেন্দ্রে পৌঁছতে নির্বাচনী আধিকারিকদের ৮ ঘণ্টা ট্রেক করতে হয়েছে। কোনও কোনও টিমকে (Meghalaya Poll) গন্তব্যে পৌঁছতে ট্রেক করতে হয়েছে ঘণ্টা চারেক। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বাকি যে ২ হাজার ৪৪৫ পোলিং টিম তারা গন্তব্যের দিকে রওনা দিচ্ছে আজ, রবিবার। জানা গিয়েছে, সব মিলিয়ে ৩ হাজার ৪১৯ বুথের মধ্যে ৬৪০টি বুথকে অসুরক্ষিত বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৩২৩টি বুথ উত্তেজনাপ্রবণ। ৮৪টি বুথ অসুরক্ষিত এবং উত্তেজনাপ্রবণ।

    মোট প্রার্থী ৩৬৯ জন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ৩৬ জন। নির্দল হিসেবে লড়ছেন ৪৪ জন প্রার্থী। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনপিপি ১৯টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি পেয়েছিল ২টি আসন। ৬টি আসন পেয়েছিল ইউডিপি। কংগ্রেস ছিল একক বৃহত্তম দল। তবে ইউডিপি, বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনে সরকার গড়ে এনপিপি নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Narendra Modi: আর্থিক সংকটে থাকা পাকিস্তানকে উদ্ধারে নামতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি প্রাক্তন র প্রধানের

    Narendra Modi: আর্থিক সংকটে থাকা পাকিস্তানকে উদ্ধারে নামতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি প্রাক্তন র প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক সঙ্কটের মুখ থেকে পাকিস্তানকে উদ্ধার করতে সাহায্যে হাত বাড়াতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এমনটাই অনুমান প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) প্রধান অমরজিৎ সিংহ দুলাত। তিনি বলেন, “চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানকে সাহায্য করতে পারে ভারত সরকার। যা পড়শি দেশটিকে সঙ্কট থেকে বার করে আনবে।”

    কী বলেন অমরজিৎ?   
     
    অমরজিতের আরও দাবি, চিন, রাশিয়া এবং ইরান সখ্য দেশগুলিকে মদত দিয়ে ক্রমশ শক্তিশালী করে তুলছে। তিনি সতর্ক করে বলেন, “ভারতের সতর্ক হওয়া উচিত।  ভারতের বন্ধু দেশ আমেরিকার চেয়ে প্রতিবেশী পাকিস্তান অনেক নিকটে। তাই পাকিস্তানের দিকেই ভারতের মনোনিবেশ করা দরকার।”

    আরও পড়ুন: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমরজিৎ বলেন, “পাকিস্তানের সঙ্গে যে কোনও সময়, যে কোনও অবস্থাতেই আলোচনায় বসা যায়। আমাদের প্রতিবেশীকে আমাদেরই ব্যস্ত রাখতে হবে।” 

    তিনি বলেন, ‘‘আমার অনুমান, মোদীজি পাকিস্তানকে সাহায্য করতে পারেন। আমি এই নিয়ে অভ্যন্তরীণ কোনও তথ্য পাইনি। আমার কেবল মনে হচ্ছে, এটা হতে পারে।’’

    বিগত বেশ কয়েক মাস ধরেই অর্থনৈতিক সঙ্কটে রয়েছে পাকিস্তান (Narendra Modi)।। দেউলিয়া হয়েছে প্রতিবেশী দেশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। দুমুঠো খাবারের জন্যে হাহাকার করছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতাবস্থাও প্রশ্নের মুখে। বিশ্ব অর্থভান্ডার পাকিস্তানকে অনুদান এবং ঋণ দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকেই এই অবস্থা সে দেশের। এবার কী তাহলে সাহায্যার্থে এগিয়ে যাবে ভারত? সেটা সময়ই বলবে।

    পাকিস্তানকে সম্প্রতি ৭০০ মিলিয়ন ডলার ‘অর্থসাহায্য’ করেছে চিন। এর আগে এভাবেই ‘অর্থসাহায্য’ এবং ‘বিনিয়োগ’-এর নামে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে সেই দেশকে আর্থিক ভাবে পঙ্গু করে দিয়েছে চিন। এই আবহে পাকিস্তানকে দেওয়া এই ঋণ নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। এবং এই নিয়ে ভারতের সঙ্গে এবার ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা শুরু করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। উল্লেখ্য, বিগত কয়েকবছর ধরেই চিনা ‘ঋণের ফাঁদ’ নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্বে। বিভিন্ন দেশকে অর্থ সাহায্য দিয়ে কার্যত তাদের নিজেদের বশে নিয়ে আসে চিন। গতবছরই শ্রীলঙ্কার ভয়ানক পরিস্থিতি তার অন্যতম প্রমাণ। ভারতের পড়শি নেপাল, বাংলাদেশকেও এই ‘ঋণের ফাঁদে’ ফেলতে চায় চিন। পাকিস্তান ইতিমধ্যেই সেই ফাঁদে আর্ধেক পা দিয়ে রেখেছে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’র নামে। আর এবার দেশের আর্থিক হাল ফেরাতে চিনের থেকে ৭০০ মিলিয়ন ডলার অর্থসাহায্য নিল পাকিস্তান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Sonia Gandhi: ‘আমার যাত্রা ভারত জোড় যাত্রার…’, কোন জল্পনা উসকালেন সোনিয়া গান্ধী ?

    Sonia Gandhi: ‘আমার যাত্রা ভারত জোড় যাত্রার…’, কোন জল্পনা উসকালেন সোনিয়া গান্ধী ?

    মাধ্যম নিউজ ডেস্ক: যা আমাকে সব চেয়ে বেশি তৃপ্ত করে, তা হল আমার যাত্রা ভারত জোড় যাত্রার মাধ্যমেই শেষ হতে পারে। ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের (Congress) প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে কথাগুলি বললেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তার পরেই জোরালো হয়েছে জল্পনা, তাহলে কি এবার রাজনৈতিক জীবনে অবসর নিতে চলেছেন সোনিয়া? কংগ্রেসের এই প্লেনারিতে উপস্থিত রয়েছেন ১৫ হাজার প্রতিনিধি।

    সোনিয়া বলেন…

    এই সভায় ভাষণ দেন সোনিয়া। বলেন, ভারত জোড় যাত্রা দিয়েই ইনিংস শেষ হল, এটাই আমার কাছে তৃপ্তির। তিনি বলেন, এই যাত্রা আপনাদের সন্ধিক্ষণে এনে ফেলেছে। এই যাত্রা প্রমাণ করে দিয়েছে, ভারতবাসী সর্বতোভাবে সম্প্রীতি, সহিষ্ণুতা এবং সমানাধিকারের পক্ষে। এই যাত্রা দল ও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যেকার কথোপকথনের রেওয়াজ ফিরিয়ে আনল। তিনি (Sonia Gandhi) বলেন, বোঝাতে পারলাম, কংগ্রেস আজও মানুষের পাশে রয়েছে। আজও তাঁদের জন্য লড়াই করতে প্রস্তুত। ভারত জোড় যাত্রায় পাশে থাকার জন্য কংগ্রেস নেতা-কর্মীদের অভিনন্দন জানান সোনিয়া। কংগ্রেসের ভূতপূর্ব সভানেত্রী বলেন, যাত্রায় যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে অভিনন্দন। বিশেষ করে রাহুলজিকে, যাঁর সংকল্প এবং নেতৃত্ব যাত্রার সাফল্যের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ ছিল।

    আরও পড়ুুন: নিশীথের গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি-পাথর, কেন্দ্রীয়মন্ত্রীর ওপর হামলায় উত্তপ্ত কোচবিহার

    দেশের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সোনিয়া বলেন, চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমরা। সময় অনুকূল নয়। প্রধানমন্ত্রী ও বিজেপি-রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাসন একের পর এক প্রতিষ্ঠানের গলা চেপে ধরেছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বলেন, নির্মমভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বাছাই করা কিছু ব্যবসায়ীকে গুরুত্ব দিতে গিয়ে দেশের অর্থনীতিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সব চেয়ে মর্মভেদী বিষয় হল যে, ভারতীয়দের পরস্পরের মধ্যে ভীতি এবং ঘৃণার আগুন প্রজ্জ্বলিত করা হচ্ছে। সংখ্যালঘুদের নিশানা করে এরা। সংখ্যালঘু, মহিলা, দলিত, আদিবাসীদের বিরুদ্ধে নিত্য ঘটে চলা অপরাধ এবং বৈষম্যমূলক আচরণকে গুরুত্ব দেওয়া হয় না। সোনিয়া (Sonia Gandhi) বলেন, এরা গান্ধীজিকে অপমান করেছিল। আজ কথায় এবং কাজে আমাদের সংবিধান এবং মূল্যবোধের অবমাননা করে চলেছে প্রতিনিয়ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Eastern Command: চিনকে কড়া বার্তা! ভারতীয় সেনায় প্রথম মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল রেজিমেন্ট

    Eastern Command: চিনকে কড়া বার্তা! ভারতীয় সেনায় প্রথম মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল রেজিমেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন সীমান্তে (India-China Border) গুরুত্ব দিয়ে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড (Indian Army Eastern Command)। সেই লক্ষ্যেই তৈরি হল মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল রেজিমেন্ট (MRSAM Regiment)। ভারতীয় সেনায় প্রথম এই ধরনের রেজিমেন্ট গড়ে তোলা হল। সেনা পূর্বাঞ্চলের সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়ামের মাধ্যমে এই রেজিমেন্ট পরিচালিত হবে। 

    কীভাবে কাজ করবে এই রেজিমেন্ট

    সেনা সূত্রে খবর, ইস্টার্ন কমান্ডের অধীন কাজ করবে এই রেজিমেন্ট। ভারত- চিন সীমান্তকে ঘিরে কোথাও যাতে সুরক্ষার ক্ষেত্রে ফাঁক না থাকে সেটাই নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। তাই এই ধরনের রেজিমেন্ট গড়ে তোলা হল। এই রেজিমেন্টের সঙ্গে থাকবে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল যা একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে ডিআরডিও। এই ধরনের মিসাইল সিস্টেমকে বলা ‘অভ্র’ ওয়েপন সিস্টেমও বলা হয়। প্রসঙ্গত, এই মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্রের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রও। আসলে প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর বিশেষভাবে জোর দিয়েছে ভারত। তারই অঙ্গ হিসাবে তৈরি হয়েছে এই দেশীয় প্রযুক্তি নির্ভর এই নয়া সিস্টেম।

    আরও পড়ুন: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, গ্রেফতার ডিআরডিও আধিকারিক

    লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা জানিয়েছেন, এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি লম্বা লাফের মতো। দেশের আত্মনির্ভর ভারত-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা সামগ্রী তৈরির ক্ষেত্রেও ভারত দ্রুত স্বনির্ভর হয়ে উঠবে বলে আশাবাদী তিনি। এই রেজিমেন্ট গঠন হওয়া উত্তর-পূর্ব ভারতে সেনার শক্তি আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সিকিম ও অরুণাচল প্রদেশে এই রেজিমেন্টকে পরিচালিত করা হবে।  বিশেষ করে আকাশপথে দেশের প্রতিরক্ষা আরও নিশ্ছিদ্র করার পথে এই মিডিয়াম রেঞ্জ সারফেস ও এয়ার মিসাইল রেজিমেন্ট একটি বড় পদক্ষেপ হতে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Punjab: ফের জোরালো হচ্ছে খালিস্তানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি, কড়া নজর রাখছে কেন্দ্র

    Punjab: ফের জোরালো হচ্ছে খালিস্তানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি, কড়া নজর রাখছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাবে ফের জোরালো হচ্ছে খালিস্তানের (Khalistan) দাবি। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ লাভপ্রীত সিং তুফানকে গ্রেফতার করার পর উত্তাল হয়ে ওঠে পঞ্জাব (Punjab)। বৃহস্পতিবার অমৃতসরের আজনালা থানা ঘেরাও করে ওয়ারিস পঞ্জাব দে-র কর্মী-সমর্থকরা। বর্শা, তলোয়ার ও বন্দুক নিয়ে থানার বাইরে জড়ো হন তাঁরা। পরে লাভপ্রীত তুফানকে মুক্তি দেয় পুলিশ। তার পরেই শান্ত হয় পরিস্থিতি।

    খালিস্তান আন্দোলন…

    এদিন থানা ঘেরাও কর্মসূচিতে ছিলেন অমৃতপালও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়ে তিনি বলেন, অমিত শাহ বলেছিলেন যে তিনি খালিস্তান আন্দোলনকে সফল হতে দেবেন না। আমি বলেছিলাম যে ইন্দিরা গান্ধীও সেই চেষ্টাই করেছিলেন। একই কাজ করলে ফল ভোগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হিন্দু রাষ্ট্রের দাবিদারের জন্য একই কথা বলেন, তাহলে দেখব তিনি কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকতে পারেন। তিনি বলেন, মানুষ যদি হিন্দু রাষ্ট্রের দাবি করতে পারেন, তাহলে আমরা কেন খালিস্তান দাবি করতে পারব না? খালিস্তানের (Punjab) বিরোধিতা করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মূল্য চোকাতে হয়েছে। কেউ আমাদের থামাতে পারবে না, সে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ বা ভগবন্ত মান যেই হোক না কেন।

    আরও পড়ুুন: ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন পবন খেরা! ট্যুইট করে জানালেন অসমের মুখ্যমন্ত্রী

    এই প্রথম নয়, এর আগেও একবার শাহকে হুমকি দিয়েছিলেন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান। সেবার অমৃতপাল বলেছিলেন, পঞ্জাবের প্রতিটি শিশু খালিস্তানের কথা বলে। ইন্দিরা গান্ধীও চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ফল কী হয়েছিল তা সবাই জানে। অমিত শাহও নিজের ইচ্ছা পূরণ করে নিন। আমরা আমাদের শাসন চাইছি, অন্য কারও নয়। আজনালায় (Punjab) থানা ঘেরাওয়ের ঘটনাকে গুরুত্ব দেওয়ার অনেকগুলি কারণ রয়েছে। পঞ্জাবের প্রবীণ এক নিরাপত্তা আধিকারিক বলেন, আতঙ্কিত হওয়ার সময় এখনও আসেনি। তবে এটি ভাল লক্ষণ নয়। পঞ্জাব পুলিশের দাবি, দুবাই বা অন্য কোথাও কোনও উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে অমৃতপালের কোনও যোগসূত্র ছিল, এমন কোনও তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। তবে আমরা সন্দেহ করছি যে, কিছু বহিরাগত শক্তি তাঁকে সমর্থন করছে।

    পঞ্জাবের এক পুলিশ আধিকারিকও বলেন, যেভাবে হিংসার ঘটনাটি ঘটল এবং তার পর পুলিশ যেভাবে সারেন্ডার করল, তা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তিনি বলেন, পঞ্জাবের নিরাপত্তার বিষয়টি উদ্বেগের। পঞ্জাবের ঘটনার ওপর কড়া নজর রাখছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক আধিকারিক বলেন, পঞ্জাব সরকারকেও বিষয়টির ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Amit Shah: ‘দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে বিজেপি’, জানিয়ে দিলেন শাহ

    Amit Shah: ‘দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে বিজেপি’, জানিয়ে দিলেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বে দেশের অগ্রগতি হচ্ছে। স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, অর্থনীতি, পরিকাঠামো, রফতানি, ব্যাঙ্কিং, মহাকাশ এবং প্রতিরক্ষা সব ক্ষেত্রেই হচ্ছে অগ্রগতি। শুক্রবার মধ্যপ্রদেশের সাতনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    শাহ উবাচ…

    এদিন সাতনায় একটি মেডিক্যাল কলেজ উদ্বোধন করতে গিয়েছিলেন শাহ। সেখানেই তিনি আশা প্রকাশ করে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃতীয়বারের জন্য সরকার গঠন করবেন প্রধানমন্ত্রী। বিজেপিকে জয় এনে দেওয়ার আবেদনও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে বিজেপি যে ফের ক্ষমতায় ফিরবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলও। এ ব্যাপারে আত্মবিশ্বাসী শাহও। এদিনের অনুষ্ঠানে মোদি সরকারে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের বিশদ বিবরণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। নরেন্দ্র মোদির সরকার বঞ্চিতদের কল্যাণের জন্য নানা রকম চিন্তাভাবনা করছে জানিয়ে শাহ বলেন, মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর সরকার দলিত, দরিদ্র, অনগ্রসর জাতি এবং উপজাতিদের সরকার হবে। একটি সরকারের সবার আগে কী নিয়ে ভাবা উচিত, সে বিষয়ে একটি সম্যক ধারণা প্রধানমন্ত্রী সারা বিশ্বকে দিয়েছেন। গত ন বছরে দরিদ্রদের জন্য করা সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করেছেন মোদি।

    আরও পড়ুুন: ‘১২টা ৪৮ মিনিটেই হাতে এসে যায়’, মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে বিস্ফোরক দাবি সুকান্তর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটাই বিজেপির পরিচয়। বিজেপির নীতি হল দরিদ্রকে মর্যাদাপূর্ণ জীবনযাপনের ক্ষমতা দেওয়া। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে কংগ্রেসকেও নিশানা করেন শাহ। তিনি (Amit Shah) বলেন, মোদি সরকার ১০ কোটি শৌচাগার তৈরি করেছে এবং এই প্রকল্পের সব চেয়ে বেশি সুবিধাভোগীরা উপজাতীয় সম্প্রদায় ও দলিত। কিন্তু কংগ্রেসের শাসনকালে শৌচাগার তৈরি করা তো দূর অস্ত, দলিতদের জীবনের উন্নতির কথা চিন্তা পর্যন্ত করা হয়নি। শাহ বলেন, কংগ্রেসের আমলে কখনওই একজন আদিবাসীকে ভারতের রাষ্ট্রপতি করা হয়নি। কিন্তু দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে ভারতের উপজাতিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

     

  • FSSAI: খাদ্যের গুণমান ঠিক কতটা? জানিয়ে দেবে বিশেষ চিহ্ন, ভাবনা এফএসএসএআই-এর

    FSSAI: খাদ্যের গুণমান ঠিক কতটা? জানিয়ে দেবে বিশেষ চিহ্ন, ভাবনা এফএসএসএআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রন্ট অফ প্যাক নিউট্রিশন লেবেলিং রেগুলেশন তৈরি করতে চলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। খাবারের মানের জন্য স্টার রেটিং গত সেপ্টেম্বরে প্রস্তাবিত সুপারিশগুলির মধ্যে অন্যতম। স্টার রেটিং নিয়ন্ত্রণ করে এফওপিএল। এক থেকে পাঁচ পর্যন্ত করা হয় স্টার রেটিং। এই রেটিং লবণ, চিনি এবং চর্বি সামগ্রীর উপর ভিত্তি করে করা হয়।  এই রেটিং থেকে বোঝা যাবে খাবারটি কতটা পুষ্টিকর। যদিও প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারীরা এই বিষয়ে আপত্তি জানিয়েছেন। কারণ এত বড় পরিবর্তন সারা দেশে ব্যবসায়িদের প্রভাবিত করবে।

    কী জানা গেল?

    আইআইএম-আহমেদাবাদ- এর এফএসএসএআই- এর (FSSAI) এফওপিএল রেগুলেশনের প্রভাব নিয়ে একটি গবেষণা করেছে। সেখানে দেখা যায়, স্টার রেটিং সিস্টেম ব্যবহার করার পিছনে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তি রয়েছে। সতর্কতা সূচক, পুষ্টির স্কোর, ট্র্যাফিক লাইট সিগন্যাল এবং পুষ্টির লেবেলের মতো একাধিক অন্যান্য বিকল্পের মূল্যায়ন করা হচ্ছে।

    অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয়ই একই সিস্টেম ব্যবহার করে। ফ্রন্ট অফ প্যাক নিউট্রিশন লেবেলিং সবচেয়ে বিতর্কিত একটি খাদ্য প্যাকেজিং নিয়ম। কয়েক বছর ধরে এটি আলোচনায় রয়েছে। ভারতে প্রথমবারের মতো একটি বহিরাগত সংস্থা লেবেলিং মানগুলির কাজ পরিচালনা করবে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে কঠোর মানদণ্ডে জোর দিচ্ছেন। যদিও প্রক্রিয়াজাত এবং প্যাকেজড খাদ্য প্রস্তুতকারীরা বেশ কয়েক বছর ধরে এই বিষয়ে আপত্তি ব্যক্ত করছে। বিশিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে অনেক আলোচনা সত্ত্বেও কোনও সমাধান হয়নি।

    আরও পড়ুন: কলকাতায় ইডি এবং সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা, কেন জানেন?  

    ভারতে ২০১৩ সালে এফএসএসএআই- এর (FSSAI) একটি বিশেষজ্ঞ গোষ্ঠী ২০১৪ সালে ফ্রন্ট অফ প্যাকেজ লেবেলিং প্রস্তাব করেছিল৷ ২০১৯ সালে, খাদ্য সুরক্ষা মান রেগুলেশনের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল৷ প্রস্তাবে বলা হয়েছিল, খাদ্য পণ্যের কালার কোডেড লেবেলিং থাকা প্রয়োজন।

    স্বাস্থ্যকর খাবার পছন্দ করতে গ্রাহকদের উত্সাহিত করার জন্য বিশ্বের সবচেয়ে কার্যকর কৌশলগুলির মধ্যে একটি হল এফওপিএল লেবেলিং সিস্টেম (FSSAI)। এটি সিগারেটের প্যাকগুলিকে যেভাবে ব্যবহার রোধ করার জন্য ছবি দিয়ে চিহ্নিত করা হয় সেভাবে কাজ করে। 

    ভারতে এফওপিএল লেবেলিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (FSSAI)। দেশের পরিবর্তিত খাদ্যতালিকাগত ধরণ, প্রক্রিয়াজাত এবং অতি-প্রক্রিয়াজাত খাবারের বর্ধিত ব্যবহার এবং একটি ক্রমবর্ধমান বাজারের কথা মাথায় রেখে এই সিস্টেম আনা হচ্ছে। স্থূলতার ক্রমবর্ধমান হার এবং অসংখ্য রোগের বিরুদ্ধে লড়াইয়ে এটি কার্যকর হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

      

       

LinkedIn
Share