Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Tripura: ত্রিপুরায় উৎসবের মেজাজে ভোটের লাইনে আমজনতা! ভোট পড়ল ৮১ শতাংশ

    Tripura: ত্রিপুরায় উৎসবের মেজাজে ভোটের লাইনে আমজনতা! ভোট পড়ল ৮১ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৮১ শতাংশ। বিক্ষিপ্ত দু-একটা ঘটনা ছাড়া মোটের উপর ভোট হয়েছে শান্তিপূর্ণ। এদিন ত্রিপুরায় ভোটের লাইনে দেখা গেল বহু বয়স্ক ভোটারকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার শতায়ু ভোটারের সংখ্যা ৭৬৬। ৮০ ঊর্ধ্ব ভোটার রয়েছেন প্রায় ৩৮ হাজার। নতুন ভোটারের সংখ্যা ৯৪ হাজার, যাদের বয়স ১৮-১৯-এর মধ্যে। নতুনদের পাশাপাশি, বয়স্ক ভোটাররাও এবার ত্রিপুরায় অন্যতম ভোট ফ্যাক্টর। 

    বাধা-বিপত্তি

    ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩৬টি আসনে জিতে গরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। মাত্র ১৬টি আসনে জয়ী হয়েছিল বামেরা। এবারের নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৪৬টিতে লড়ছে বামেরা। জোটসঙ্গী কংগ্রেস লড়ছে ১৩টি আসনে। একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে নির্দল প্রার্থীর জন্য। মোট ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস।বিজেপির শাসনে বিজেপি প্রার্থীকেই বাধা দেওয়ার অভিযোগ উঠল তিপ্রা মোথার বিরুদ্ধে। গোলাঘাটি বিধানসভার বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা অভিযোগ করেছেন, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

    ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বলেন, “খুব ভাল উৎসবের মেজাজে ভোট হয়েছে। তবে কিছু কিছু জায়গায় মোথা (তিপ্রা মোথা) অশান্তি বাঁধানোর চেষ্টা করছে।  আদিবাসী জায়গায় বুথগুলিতে ওরা জোর জবরদস্তি করার চেষ্টা করছে। তবে এতে তাঁরা সফল হবেন না। কোনও লাভ হবে না। সমাজ বিরোধীদের ওঁরা পোলিং এজেন্ট বানিয়েছেন।” বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে তিনি বলেছেন, “ওদের জোটটা মানুষ খায়নি। ওরা কেন জোট করেছে তা ব্যাখ্যা করতে করতেই নির্বাচন এসে গিয়েছে।” তিনি আরও বলেছেন, “আমরা তো উন্নয়নের বার্তা নিয়ে, মোদির কথা নিয়ে মানুষের কাছে গিয়েছি। তবে ওঁরা মানুষের কাছে গিয়েছে, এই জোটটা কেন হল তা বোঝাতে।” 

    আরও পড়ুন: কড়া নিরাপত্তায় ভোট শুরু ত্রিপুরায়! ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে

    এদিন সকালেই সকলকে দ্রুত ভোট দেওয়ার আবেদন জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, “আমি ত্রিপুরার সকলকে ভোটারকে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়ার অনুরোধ করছি। আপনাদের প্রত্যেকটি ভোট সুশাসন, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Murder: দিল্লি হত্যাকাণ্ডে নয়া মোড়, প্রেমিকের কাছ থেকে উদ্ধার প্রেমিকার ফোন

    Delhi Murder: দিল্লি হত্যাকাণ্ডে নয়া মোড়, প্রেমিকের কাছ থেকে উদ্ধার প্রেমিকার ফোন

    মাধ্যম নিউজ ডেস্ক: নিক্কি যাদব খুনের এবার বড় প্রমাণ এল তদন্তকারী আধিকারিকদের হাতে। অভিযুক্ত প্রেমিক সাহিল গেহলটের কাছ থেকে নিক্কির ফোন উদ্ধার করেছে দিল্লি পুলিশ (Delhi Murder)। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “নিক্কির ফোনের পাসওয়ার্ডও জানে সাহিল। আশা করা হচ্ছে, ফোনের ভিতরে আরও অনেক তথ্য পাওয়া যাবে, যা আমাদের তদন্তে কাজে লাগবে।”

    তবে পুলিশ আশঙ্কা করছে, প্রেমিকাকে খুন করার পর তাঁর ফোন থেকে অনেক তথ্য মুছে দিয়েছেন সাহিল। সাহিলের ফোন আগেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপাতত ওই দু’টি ফোনই ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। দুটি ফোনেরই তথ্য পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    কী জানা গিয়েছে?   

    দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের পর আরও এক খুনের (Delhi Murder) ভয়ঙ্কতায় শিউড়ে উঠেছে গোটা দেশ। লিভ-ইন সঙ্গিনীকে খুন করে দেহ টুকরো-টুকরো করে ধাবার ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে ধাবার মালিক প্রেমিকের বিরুদ্ধে। এবারও ঘটনাস্থল সেই দিল্লি। ঘটনাটি প্রকাশ্যে আসে ভালোবাসার দিন, ১৪ ফেব্রুয়ারিতেই। নিষ্ঠুরতা এখানেই শেষ নয়। লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ টুকরো-টুকরো করে ফ্রিজে রেখে অন্য এক মহিলাকে বিয়েও করেন যুবক। এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার ওই প্রেমিককে গ্রেফতার  করে দিল্লি পুলিশ।

    তদন্তকারী অফিসারদের ধারণা, যেহেতু সেদিনই বিয়ে ছিল সাহিলের এবং গোটা ঘটনাটিই (Delhi Murder) ঘটেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে, তাই বেশ তাড়াহুড়ো করে পরিকল্পনা ছাড়া খুন করে সাহিল। জানা গিয়েছে, নিজের বিয়ের দিন কিছু দরকারি কাজ রয়েছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপরে লিভ-ইন সঙ্গী নিক্কি যাদবকে ডেকে, গাড়ি করে বেশ কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ফোনের চার্জারের কেবল গলায় পেঁচিয়ে খুন করে। ২২ বছরের নিকিকে শ্বাসরোধ করে খুন করে, তাঁর দেহ টুকরো-টুকরো করে এক ধাবার ফ্রিজে সংরক্ষিত করে রাখেন ওই যুবক। ধাবাটি দিল্লি সীমান্তের বাইরে মিত্রাও গ্রামে। 

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাহিল এবং হরিয়ানার ঝর্জ্ঝরের বাসিন্দা (Delhi Murder) নিক্কির মধ্যে বহুদিনের সম্পর্ক। ২০১৮ সালে উত্তমনগর এলাকায় একটি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় থেকেই তাঁরা একসঙ্গে থাকতেন। গ্রেটার নয়ডায় একই কলেজে পড়াশোনা করতেন তাঁরা। কলেজের পাশেই একটি বাড়ি ভাড়া নিয়ে লিভইন করতেন তাঁরা। করোনার লকডাউনে তাঁরা নিজেদের বাড়ি ফিরে গেলেও লকডাউন উঠে গেলে ফের একসঙ্গে থাকা শুরু করেন। তখন দ্বারকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করেন তাঁরা।

    আরও পড়ুন: এখনই বেতন ফেরাতে হচ্ছে না গ্রুপ ডি কর্মীদের, স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে

    সাহিল কখনও বাড়িতে নিক্কির কথা জানাননি। ফলে সাহিলের পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করে। গত ১০ ফেব্রুয়ারি ছিল বিয়ে। সাহিলের বিয়ের ঠিক আগের দিন গত ৯ ফেব্রুয়ারি জানতে পারেন নিক্কি। মেনে নিতে পারেননি তিনি। ৯ ফেব্রুয়ারি রাতে সাহিলের সঙ্গে এই বিষয়ে তাঁর ঝামেলা হয়। সেই রাতে কাশ্মীরি গেটের কাছে একটি বাড়িতে ছিলেন তাঁরা।

    নিক্কিকে খুন করার পর ঘটনাটি (Delhi Murder) গোপন করতে তাঁর দেহ টুকরো টুকরো করে ওই ধাবার ফ্রিজে রেখে দেয় সাহিল। তারপর ঠাণ্ডা মাথায় পরিবারের পছন্দ করা মেয়েকে বিয়েও করেন। মঙ্গলবার ভ্যালেন্টাইন ডে-তেই তার কুকীর্তি প্রকাশ্যে আসে এবং সাহিলকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Air India: আরও বড় হতে পারে এয়ার ইন্ডিয়ার চুক্তি, মোট ৮৪০টি বিমান কেনার সুযোগ থাকছে টাটাদের

    Air India: আরও বড় হতে পারে এয়ার ইন্ডিয়ার চুক্তি, মোট ৮৪০টি বিমান কেনার সুযোগ থাকছে টাটাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও বড় আকার নিতে পারে এয়ার ইন্ডিয়া (Air India) ঐতিহাসিক চুক্তি। এই অবধি ৪৭০ টি বিমান কেনার চুক্তি করা হলেও, সুযোগ থাকছে তার সঙ্গে আরও অতিরিক্ত ৩৭০ বিমান কেনার। এমনটাই জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক নিপুন আগরওয়াল। 

    গত মঙ্গলবারই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল যে তারা এয়ার বাসের কাছ থেকে ২৫০ টি এবং বোয়িংয়ের কাছ থেকে ২২০ টি বিমান কিনতে চলেছে। এই চুক্তিকে রীতিমতো ঐতিহাসিক বলে উল্লেখ করেছিল টাটা গোষ্ঠীর এই বিমান সংস্থা। 

    কী জানাল এয়ার ইন্ডিয়া 

    নিপুন আগরওয়াল জানান, আরও ৩৭০টি বিমান কেনা যাবে। ফলে এয়ার ইন্ডিয়ার (Air India) কাছে মোট ৮৪০ টি বিমান কেনার সুযোগ থাকছে। আগামী ১০ বছরের সময় সীমায় এই বিমানগুলি কিনতে পারবে এয়ার ইন্ডিয়া।

    এয়ার ইন্ডিয়ার (Air India) চুক্তি অনুযায়ী, মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িংয়ের কাছ থেকে কেনা হবে ১৯০ টি B737Max, ২০ টি B787s এবং ১০ টি B777s। এছাড়াও ইঞ্জিন মেরামতির জন্যে দীর্ঘ মেয়াদী একটি চুক্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। চুক্তি করা হয়েছে সিএফএম ইন্টারন্যাশানালের সঙ্গে। রোলস রয়েস এবং জি এয়ারস্পেসের সঙ্গেও এয়ার ইন্ডিয়া একটি চুক্তি করেছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কবে থেকে এই বিমানগুলি ভারতে আসা শুরু করবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: এখনই বেতন ফেরাতে হচ্ছে না গ্রুপ ডি কর্মীদের, স্থগিতাদেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে

    এদিকে এয়ারবাসের (Air India) A350 বিমানও ২০২৩ সালের শেষের দিকে দেশে আসা শুরু করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে মনে করা হচ্ছে, A321 বিমানগুলি পেতে এয়ার ইন্ডিয়ার আরও বেশ কিছুটা সময় লাগবে। নিপুন আগরওয়াল এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বছর দুয়েক আগেই বেসরকারি করণের প্রক্রিয়া শুরু হয় এয়ার ইন্ডিয়ার। আর এরপর থেকেই ৮৪০টি বিমান কেনার পরিকল্পনা। টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর এটা তাঁরই পদক্ষেপ। এমনটাই জানান, ওই আধিকারিক। নিপুন জানান, ভারতের সঙ্গে যাতে বিশ্বের যে কোনও দেশের যোগাযোগ অব্যাহত থাকে সেই উদ্যোগই নেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

          

         

  • Supreme Court: ‘দেশকে দুর্বল করতে সুপ্রিম কোর্টকে হাতিয়ার করছে ভারত-বিরোধী শক্তি’! বলছে সঙ্ঘ-পন্থী পত্রিকা

    Supreme Court: ‘দেশকে দুর্বল করতে সুপ্রিম কোর্টকে হাতিয়ার করছে ভারত-বিরোধী শক্তি’! বলছে সঙ্ঘ-পন্থী পত্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টকে (Supreme Court) ভারত বিরোধী শক্তি (Anti India Forces) হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্তত এমনই দাবি করা হয়েছে আরএসএস (RSS)-পন্থী সাপ্তাহিক পত্রিকা ‘পাঞ্চজন্য’য়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির করা দু-পর্বের একটি তথ্যচিত্রকে ঘিরে নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তার জেরে তথ্যচিত্রটির প্রদর্শন নিষিদ্ধ করে কেন্দ্র। তার পরেও বিজেপি বিরোধী কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ওই ছবির স্ক্রিনিং করায়। সেই সব লিঙ্ক মুছে ফেলতে বারংবার আবেদন করা হয়। এ নিয়ে কেন্দ্রকেও নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। তা নিয়েই সম্পাদকীয় প্রকাশিত হয়েছে পাঞ্চজন্যয়।

    বিবিসির তথ্যচিত্র…

    বিবিসির তথ্যচিত্র নিয়ে কেন্দ্রকে দেওয়া সুপ্রিম কোর্টের নোটিশের উল্লেখ করে ওই পত্রিকায় লেখা হয়েছে, দেশের স্বার্থ রক্ষা করবে বলেই সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল। কিন্তু একে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত বিরোধী শক্তি। তাদের পথ পরিষ্কার করতেই এসব করার চেষ্টা করা হচ্ছে। বিবিসির ওই তথ্যচিত্র অসত্য ও কাল্পনিক এবং তা ভারতকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাঞ্চজন্যর। হিন্দি ভাষার ওই পত্রিকাটিতে এও বলা হয়েছে, ভারতীয়দের করদাতাদের টাকায় চলে সুপ্রিম কোর্ট। দেশের স্বার্থে এই প্রতিষ্ঠান কাজ করে ভারতীয় আইন অনুযায়ী। কিন্তু ভারত বিরোধীদের পথ পরিষ্কার করার চেষ্টায় এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    আরও পড়ুুন: ‘‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে’, বললেন ধনখড়

    মানবাধিকারের নামে সন্ত্রাসবাদীদের সুরক্ষা প্রদান ও পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভারতের উন্নয়নে প্রতিবন্ধকতা নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছে পাঞ্চজন্য। পত্রিকাটিতে এও লেখা হয়েছে, ভারতের গণতন্ত্র, উদারতাবাদ ও সভ্যতার মানদণ্ড ব্যবহার করছে…। এমন হতে পারে ধর্মান্তকরণের মাধ্যমে দেশকে দুর্বল করার অধিকার আসবে। গত সপ্তাহেই দেশের শীর্ষ আদালত (Supreme Court) বিবিসির ওই তথ্যচিত্রের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, এই আবেদনের কোনও মেরিট নেই।

    প্রসঙ্গত, সম্প্রতি ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ শীর্ষক দু পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি। ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে ‘বিকৃত’ তথ্য তুলে ধরা হয় বলে অভিযোগ। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বিবিসির ওই তথ্যচিত্র সম্প্রচারিত হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তথ্যপ্রযুক্তি আইনের বলে কেন্দ্র সোশ্যাল মিডিয়া থেকে ওই তথ্যচিত্রটি তুলে নেয়। সরকারের তরফে বলা হয়, ভারতকে খাটো করতেই মিথ্যা ও অবমাননামূলক তথ্য ছড়ানো হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jagdeep Dhankhar: ‘‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে’, বললেন ধনখড়

    Jagdeep Dhankhar: ‘‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে’, বললেন ধনখড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে। বুধবার বিবিসির (BBC) নাম না করে এই ভাষায়ই আক্রমণ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ভুল তথ্য দিয়ে ভারতকে (India) খাটো করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। এ সবের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের ডাক দিয়েছেন ধনখড়।

    জগদীপ ধনখড়…

    এদিন নিজের বাসভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের কয়েকজন ট্রেনি অফিসারের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। সেখানেই পশ্চিমি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে উগরে দেন এক রাশ ক্ষোভ। উপরাষ্ট্রপতি বলেন, গত শতাব্দীতে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছিল একজনের কাছে জনজীবন বিপর্যস্ত করে দেওয়ার মতো সমরাস্ত্র রয়েছে। কিন্তু পরে সেই দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়। রাজনীতির কারবারিদের মতে, উপরাষ্ট্রপতি (Jagdeep Dhankhar) আমেরিকা-ইরাক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ওই সময় আমেরিকা ও কিছু সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, ইরাকের তৎকালীন রাষ্ট্রপ্রধান সাদ্দাম হুসেনের কাছে ভয়ঙ্করতম যুদ্ধাস্ত্র রয়েছে। যদিও পরে তা ভুল বলে প্রমাণিত হত। ওয়াকিবহাল মহলের মতে, বিকৃত তথ্য নিয়ে এ বার ভারতবাসীকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। ওই ট্রেনি অফিসারদের কিছুটা উপদেশ দেওয়ার মতো করেই ধনখড় বলেন, সংবিধান ও জাতীয়তাবাদকে সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    আরও পড়ুুন: দেশের হাল বদলাতে গুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    প্রসঙ্গত, সম্প্রতি ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ শীর্ষক দু পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি। ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে ‘বিকৃত’ তথ্য তুলে ধরা হয় বলে অভিযোগ। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বিবিসির ওই তথ্যচিত্র সম্প্রচারিত হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তথ্যপ্রযুক্তি আইনের বলে কেন্দ্র সোশ্যাল মিডিয়া থেকে ওই তথ্যচিত্রটি তুলে নেয়। সরকারের তরফে বলা হয়, ভারতকে খাটো করতেই মিথ্যা ও অবমাননামূলক তথ্য ছড়ানো হচ্ছে। এদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) বলেন, ‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে ভারতের অগ্রগতিকে রোধ করার চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • DMK councillor: সেনা জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ডিএমকে কাউন্সিলর-সহ ৮

    DMK councillor: সেনা জওয়ানকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ডিএমকে কাউন্সিলর-সহ ৮

    মাধ্যম নিউজ ডেস্ক: পুকুরে কাপড় কাচা নিয়ে অশান্তির জেরে মৃত্যু হয় এক ভারতীয় সেনা জওয়ানের। এই ঘটনায় উত্তপ্ত তামিলনাড়ু। বুধবার সেই মামলায় ডিএমকের অভিযুক্ত কাউন্সিলরকে (DMK councillor) গ্রেফতার করল পুলিশ। এই কাউন্সিলরের বিরুদ্ধে ওই সেনা জওয়ানকে পিটিয়ে মারার অভিযোগ রয়েছে। কৃষ্ণগিরি জেলার ওই ঘটনায় মূল অভিযুক্ত সে রাজ্যের শাসকদল ডিএমকের এক কাউন্সিলর এবং তাঁর কয়েক জন সঙ্গী। গতকাল চিন্নাস্বামী নামের নাগোজনহল্লি পুরসভার ওই কাউন্সিলর-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    কী জানা গিয়েছে? 

    স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি প্রভু নামে ২৯ বছরের ওই সেনা জওয়ান এবং তাঁর ভাইয়ের সঙ্গে পুকুরে কাপড় কাচা নিয়ে ওই কাউন্সিলর (DMK councillor) এবং তাঁর সঙ্গীদের বচসা হয়। প্রাথমিক ভাবে বিবাদ মিটে গেলেও সেই রাতে চিন্নাস্বামী এবং তাঁর আট সঙ্গী মিলে প্রভু আর তাঁর ভাইকে প্রচণ্ড মারধর করেন। এর পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই দুজন। সেই অবস্থায় ওই দুই ভাইকে হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকজন।

    আরও পড়ুন: চড়ল তাপমাত্রার পারদ, শিবরাত্রির আগেই বিদায় শীত
     
    মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভারতীয় সেনার ওই জওয়ানের (DMK councillor)। প্রভুর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বুধবার চিন্নাস্বামী এবং তাঁর ছেলে-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তামিলনাড়ুর বিরোধী দলগুলি এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। তামিলনাড়ুর বিজেপি সভাপতি আন্নামালাই বলেন, “মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের শাসনে রাজ্যে দুবৃত্তদের বাড়বাড়ন্ত হয়েছে।”

    সেনা মৃত্যু প্রসঙ্গে এআইএডিএমকে মুখপাত্র কোভাই সাথিয়ান ক্ষোভ উগরে (DMK councillor) জানিয়েছেন, “শাসকদলের নেতার নেতৃত্বে সেনাকে খুন হতে হচ্ছে মানে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। যদিও এরপরই প্রভুর ভাই প্রভাকরণের অভিযোগের ভিত্তিতে পুলিশ চিন্নাস্বামীর ছেলে রাজাপান্ডি-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। পলাতক সেই অভিযুক্ত ডিএমকে কাউন্সিলরকেও গ্রেফতার করেছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Rajnath Singh: দেশের সুরক্ষায় এক কদম এগোলে সরকার ১০টি পদক্ষেপ নেবে! ঘোষণা রাজনাথের

    Rajnath Singh: দেশের সুরক্ষায় এক কদম এগোলে সরকার ১০টি পদক্ষেপ নেবে! ঘোষণা রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের উপর ভরসা। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও অগ্রাধিকার দিতে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  অ্যারো ইন্ডিয়া শো-২০২৩ (Aero India Show 2023)এর সমাপ্তি অনুষ্ঠানে রাজনাথ জানান, দেশের সশস্ত্র বাহিনীর জন্য ৭৫ শতাংশ সামরিক সরঞ্জাম দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলি থেকে সংগ্রহ করা হবে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের প্রতি আস্থা প্রকাশ করে একথা বলেন তিনি।

    কী বললেন রাজনাথ

    ভারতীয় বায়ুসেনার শক্তি প্রদর্শনে এবারও তাক লাগালো ‘অ্যারো ইন্ডিয়া’। বেঙ্গালুরুতে বায়ুসেনার ইয়েলেহাঙ্কাতে প্রতিবারের মতো এবারেও বর্ণাঢ্য আয়োজন হয় এই সমাহোরহ ঘিরে। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত যেখানে প্রতিরক্ষা অস্ত্র রফতানির দিকে ফোকাস বাড়াচ্ছে, সেখানে দেশে নির্মিত এলসিএ যুদ্ধবিমানের নাম বারবার উঠছে। LCA Mk-2দেশের মাটিতে তৈরির ছাড়পত্র গত বছরই দিয়েছে কেন্দ্র। যা ভবিষ্যতের যুদ্ধে একটি কার্যকরী যুদ্ধবিমান বলে মনে করা হচ্ছে। ভারতের মাটিতে যে সমস্ত অস্ত্র তৈরি হচ্ছে, তার মধ্যে এলসিএ ছাড়াও আকাশ থেকে আকাশ মিসাইল ‘অস্ত্র’, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ‘আকাশ’, ট্যাঙ্ক, ব়্যাডারের মতো সমরাস্ত্র যা ভারতের মাটিতে তৈরি হয়েছে, তা রফতানির ভাবনা নিয়ে এগোচ্ছে দেশ। সেই জায়গা থেকে বেঙ্গালুরুর ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’ এর প্রদর্শন বেশ প্রাসঙ্গিক।

    আরও পড়ুুন: ফের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের! শুভেন্দুর মামলায় স্থগিতাদেশ বহাল

    অ্যারো ইন্ডিয়া শো-২০২৩ (Aero India Show 2023)এর সমাপ্তি অনুষ্ঠানে রাজনাথ বলেন, “দেশের নিরাপত্তা জোরদারের দিকে এক কদম এগোলে সরকার প্রতিশ্রুতি দিচ্ছে ১০টি পদক্ষেপ নেবে। শিল্প জমি চেয়েছে, আমরা পূর্ণ আস্থা রেখে বিশাল আকাশ দিয়েছি।” উল্লেখ্য, বাজেটে প্রতিরক্ষা শিল্পের জন্য ৭৫ শতাংশ মঞ্জুর করা হয়েছে। বিগত বছরে তা ছিল ৬৮ শতাংশ। অ্যারো ইন্ডিয়া শো ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে অনেক দূর এগিয়ে যাবে, বলেও আশ্বাস প্রকাশ করেন রাজনাথ। তিনি বলেন, “এটি একটি নতুন সূচনা। এটি দেখিয়েছে যে ভারতীয় প্রতিরক্ষা শিল্প বিশ্বের অন্যান্য দেশের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। শোতে দেড় হাজার মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিআরডিও-র প্রযুক্তি হস্তান্তর চুক্তি হয়েছে। বেসরকারি এবং সরকারি খাতে শিল্প উৎপাদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: দেশের হাল বদলাতে একগুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    PM Modi: দেশের হাল বদলাতে একগুচ্ছ সিদ্ধান্ত মোদি মন্ত্রিসভার বৈঠকে, জানেন কী কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের হাল বদলাতে আগামী পাঁচ বছরে দু লক্ষ সমবায় সমিতি (Co-operatives) গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের দিশা ঠিক করতে বুধবার বৈঠকে বসে মোদি (PM Modi) ক্যাবিনেট। ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করবে সরকার। সেই উদ্দেশ্যে আগামী পাঁচ বছরে দু লক্ষ প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতি, ডেয়ারি, মৎস্যজীবী সমবায় সমিতি স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামেও সিলমোহর দিয়েছে মোদি মন্ত্রিসভা।

    ভাইব্রান্ট ভিলেজ…

    অনুরাগ ঠাকুর বলেন, দেশের সীমান্তবর্তী গ্রামগুলিকে শক্তিশালী করতে ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রামে অনুমোদন দিয়েছে মোদি সরকার। এই প্রকল্পের অধীনে দেশের উত্তর সীমান্তে অবস্থিত গ্রামগুলির পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এজন্য ৪ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের (PM Modi) বরাদ্দ এই টাকা ব্যয় করা হবে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশের মোট ১৯টি জেলার ২ হাজার ৯৬৬টি গ্রামে রাস্তা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নে। তবে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে আলাদা হবে এই যোজনা। অনুরাগ জানান, এই প্রকল্পের পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যগুলির সীমান্তবর্তী গ্রামে কাজ পাবেন স্থানীয়রা। ফলে কাজের খোঁজে তাঁদের আর ভিন রাজ্যে যেতে হবে না।

    আরও পড়ুুন: ফের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের! শুভেন্দুর মামলায় স্থগিতাদেশ বহাল

    মোদি (PM Modi) ক্যাবিনেটের ওই বৈঠকে এদিন আরও যে প্রকল্প গুরুত্ব পেয়েছে, তার মধ্যে রয়েছে লাদাখে সিঙ্গুলনা টানেল তৈরিতে অনুমোদন। এর ফলে সেখানে প্রায় ৪.৮ কিমি লম্বা রাস্তা তৈরি হবে। এজন্য খরচ হবে প্রায় ১৬০০ কোটি টাকা। একবার এই টানেল তৈরি হলে দুর্যোগপূর্ণ আবহাওয়াও লাদাখে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। সারা বছর থাকবে এই সংযোগ। টানেলটি তৈরি হলে এলাকায় সেনাবাহিনীর কৌশলগত যোগাযোগ বৃদ্ধি পাবে।

    ভারত-চিন সীমান্তে (Indo China Border) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা আইটিবিপির জন্য আরও ৯ হাজার ৪০০ কর্মী নিয়োগের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এক্ষেত্রে সাতটি নতুন ব্যাটেলিয়ন তৈরি করা হবে। তৈরি করা হবে অপারেশনাল বেসও। প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মউ স্বক্ষরের অনুমোদনও মিলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Tripura Assembly Election: কড়া নিরাপত্তায় ভোট শুরু ত্রিপুরায়! ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে

    Tripura Assembly Election: কড়া নিরাপত্তায় ভোট শুরু ত্রিপুরায়! ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Assembly election)। আজ, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। এই ভোটে ভাগ্য নির্ধারণ হবে ২৫৯ জন প্রার্থীর, তাঁদের মধ্যে ২০ জন মহিলা। এবার ভোট ময়দানে রয়েছে বিজেপি, তৃণমূল, বাম-কংগ্রেস জোট ও তিপরা মোথা। দীর্ঘ ২৫ বছরের বাম শাসনকে সরিয়ে ২০১৮ সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। সেই ক্ষমতা ধরে রাখতে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।

    কড়া নিরাপত্তা

    ত্রিপুরা নির্বাচনকে, ২০২৪ লোকসভা ভোটের আগে সেমিফাইনাল হিসেবেই দেখছে বিজেপি। উত্তর-পূর্বের এই রাজ্যে ভোটার সংখ্যা প্রায় ২৮ লক্ষ। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ একদফাতেই ভোট হবে। সেহেতু ওই রাজ্যের প্রতিটি বুথে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর রয়েছে কমিশন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ২৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে সে রাজ্যে। এর পাশাপাশি আরও ১৬টি রাজ্য থেকে পুলিশকর্মীও আনা হয়েছে। এছাড়াও বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র বাহিনী।

    আরও পড়ুন: ভারতেই রয়েছে চোখ জুড়ানো বহু মন্দির, দেখুন তারই কয়েকটি  

    বাম-বিজেপি লড়াই

    ত্রিপুরার এবারের নির্বাচনে যে সকল প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে তাঁদের মধ্যে অন্যতম, মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। ত্রিপুরার ৬০ টি আসনের মধ্যে ৫৫টি-তেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। পাঁচটি আসন ছেড়েছে জোটসঙ্গী আইপিএফটি-কে। অন্যদিকে, রাজ্যপাট ফিরে পেতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে সিপিএম’ও। তাই বাংলার পর ত্রিপুরাতেও এবার তাঁরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। জোটের তরফে সিপিএম ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রার্থী রয়েছে ১৩টিতে এবং বাকি চারটি আসনে দাঁড়িয়েছে অন্যান্য বাম দলের প্রার্থীরা। দেশের এই অংশের আরও দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ভোট গণনা ২ মার্চ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Male Contraceptive Pill: এবার আসছে পুরুষদের কনট্রাসেপটিভ পিল! সাময়িক বন্ধ শুক্রাণু নির্গমন, নেই পার্শ্বপ্রতিক্রিয়াও

    Male Contraceptive Pill: এবার আসছে পুরুষদের কনট্রাসেপটিভ পিল! সাময়িক বন্ধ শুক্রাণু নির্গমন, নেই পার্শ্বপ্রতিক্রিয়াও

    মাধ্যম নিউজ ডেস্ক: অসম্ভবকে সম্ভব করে তাক লাগানো এক আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এযেন যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদের! এবারে তৈরি করা হল পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রণ পিল। সাধারণত মহিলাদের জন্যই এই গর্ভনিরোধক পিল পাওয়া যায়। কিন্তু এবার থেকে বাজারে মিলবে পুরুষ জন্মনিয়ন্ত্রণ পিলও। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার একটা বড় পদক্ষেপ হতে চলেছে গোটা বিশ্বে।

    পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল

    নেচার কমিউনিকেশন জার্নালের একটি গবেষণা অনুযায়ী, দীর্ঘদিন ধরে পরীক্ষা ও গবেষণা চালানো হয় এই বিষয়ের উপর, যে কীভাবে পুরুষের স্বাস্থ্যের কোনও ক্ষতি না করে গর্ভনিরোধক পিল তৈরি করা যায়। অবশেষে সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। এই পিলের ফলে তাঁর সঙ্গীর গর্ভাবস্থা প্রতিরোধ করতে সফলভাবে সাহায্য করবে। ইতিমধ্যে এই পিল বিভিন্ন ক্লিনিক্যাল মডেলের উপরে পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলাফল ভালো আসায় পরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    পুরুষদের জন্য এই সুখবরটি গতকাল বা ভ্যালেন্টাইনস ডে-র দিন নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে। এতদিন শারীরিক সম্পর্কে নিরাপদ থাকতে পুরুষরা ব্যবহার করতেন কন্ডোম নয়ত ভ্যাসেকটমি। তবে এবার আরও বিকল্প হিসেবে বাজারে আসতে পারে যুগান্তকারী পুরুষ গর্ভনিরোধক পিল। যা গবেষণার বিভিন্ন স্তরে সাফল্য পেয়েছে। এই পিল শুক্রাণু নির্গমন বন্ধ করে দিয়েছে। আর এর সবচেয়ে ভালো দিক হল, এই ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

    ইঁদুরের উপর পিলের ট্রায়াল

    ওয়েইল কর্নেল মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদনে রিসার্চ টিমের অন্যতম লিডার ডঃ জোচেন বাক এবং ডাঃ লনি লেভিন দাবি করেছেন, এই আবিষ্কার যুগান্তকারী প্রমাণিত হবে ভবিষ্যতে। ২০০০ বছরেরও বেশ সময় ধরে পুরুষরা ব্যবহার করে আসছেন ভ্যাসেকটমি পদ্ধতি ও কন্ডোম। কিন্তু এই পিল পুরুষদের জন্য শুরু হয়ে গেলে এটি একটি ‘গেম চেঞ্জার’ হয়ে দাঁড়াবে। কারণ পিলের ব্যবহার পুরুষের স্বাস্থ্য ক্ষতি না করে, সঙ্গীর গর্ভধারণ রোধ করতে পারে বলে গবেষকদের দাবি।  

    সূত্রের খবর, বিজ্ঞানীদের কোনও পরিকল্পনা ছিল না এমন কোনও পিল বানানোর, কিন্তু হঠাৎই তাঁরা একদিন অ্যাডেনাইলাইল সাইক্লেস (sAC) নামক এনজাইম নিয়ে গবেষণা শুরু করেন ও এর থেকে একটি গুরুত্বপূর্ণ সেলুলার সিগন্যালিং প্রোটিন বিচ্ছিন্ন করার জন্য চ্যালেঞ্জ নেন। এটিতে বিজ্ঞানী বাকের দুই বছর লেগেছিল। এর পর তাঁদের তৈরি করা পিলটি ট্রায়ালের সময় ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। তখন দেখা যায় এটি শুক্রাণু নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে। দু থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত শুক্রাণু নিষ্ক্রিয় থাকে। আবার নির্দিষ্ট সময়ের পর তা সক্রিয় হয়ে ওঠে। ডক্টর মেলানির মতে, গর্ভনিরোধকটি গ্রহণের ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে কাজ শুরু করে। ফলে বিজ্ঞানীদের বিশ্বাস, এটি একবার বাজারে শুরু হলে পুরুষদের জন্য দারুণ সুখবর হবে।

LinkedIn
Share