Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Narendra Modi: “দয়ানন্দ জয়ন্তী অমৃত কালের একটি অনুপ্রেরণা”, বললেন প্রধানমন্ত্রী মোদি

    Narendra Modi: “দয়ানন্দ জয়ন্তী অমৃত কালের একটি অনুপ্রেরণা”, বললেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী। এই নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই দয়ানন্দ সরস্বতীর জন্মতিথির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সকাল ১১ টায় এই অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পূজা ও যজ্ঞও করেন। এর পাশাপাশি তিনি সেখানে জাতির উদ্দেশে বক্তৃতাও দেন। প্রধানমন্ত্রী বলেন, “দয়ানন্দ জয়ন্তী অমৃত কালের একটি অনুপ্রেরণা।”

    প্রধানমন্ত্রী মোদির বক্তব্য

    তিনি এদিন বলেন, “মহর্ষি দয়ানন্দ সরস্বতী বিশ্বাস করতেন যে আমাদেরই বিশ্বকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া উচিত। মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দেখানো পথ কোটি কোটি মানুষের মনে আশা জাগিয়েছে।” মহর্ষি দয়ানন্দ নারীশিক্ষার জন্য প্রচার করেছেন, এই কথা উল্লেখ করে মোদি বলেন, “মহর্ষি দয়ানন্দ সরস্বতী ভারতের নারীর ক্ষমতায়নের জন্য একটি কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা এবং এই জাতীয় অনেক অনাচারের বিরুদ্ধে একটি শক্তিশালী অভিযান শুরু করেছিলেন।”

    তিনি জানিয়েছেন, যে দেশে দয়ানন্দ জন্মগ্রহণ করেছেন, সেই দেশেই তাঁর জন্ম হয়েছে বলে তিনি সৌভাগ্যবান। তিনি জানিয়েছেন, বাল গঙ্গাধর তিলক, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং রাম প্রসাদ বিসমিলের মত অনেক স্বাধীনতা সংগ্রামীরাও স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত ছিলেন। এছাড়াও মোদি এদিন তাঁর ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রার্থনা’ মন্ত্রেরও আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, তাঁদের নীতি, প্রচেষ্টায় কোনও ভেদাভেদ বা বৈষম্য নেই। সমাজের দরিদ্র, পিছিয়ে পড়া, বঞ্চিতদেরও সমস্ত অধিকার দেওয়া হয় ও তাঁদের প্রাধান্য দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশ গর্বের সঙ্গে ‘আমাদের ঐতিহ্যের উপর গর্ব’ করার আহ্বান জানাচ্ছে। আজ দেশ পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে আমরা দেশে আধুনিকতা আনার পাশাপাশি আমাদের ঐতিহ্যকেও সমৃদ্ধ করব।”  

  • Narendra Modi: দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জানুন বিস্তারিত

    Narendra Modi: দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি-জয়পুর এক্সপ্রেস হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মোট ১,৩৮৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়ে দিল্লি ও মুম্বইয়ের মধ্যে সংযোগ স্থাপন করবে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত এই বিশাল সড়ক প্রকল্পের অন্যতম অংশ দিল্লি-দৌসা-লালসট ২৪৬ কিলোমিটার সড়কের উদ্বোধন করেন। এর ফলে দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে। এখন ১২ ঘণ্টাতেই এক শহর থেকে অন্য শহরে পৌঁছনো যাবে। মহর্ষি দয়ানন্দের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন তিনি। নতুন এই রাস্তা দিয়ে দিল্লি থেকে জয়পুরে যেতে এখন থেকে লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে লাগত ৫ ঘণ্টা। নতুন রাস্তার ফলে ভ্রমণসময় এক ধাক্কায় দেড় ঘণ্টা কমবে বলে জানা গিয়েছে।

    দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে প্রকল্পটির জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ প্রায় ১২ হাজার ১৫০ কোটি টাকা। তবে এই এক্সপ্রেসওয়ের সব থেকে উল্লেখযোগ্য বিষয়, রাস্তাটি সম্পূর্ণ হলে দিল্লি থেকে মুম্বাই যাওয়ার জন্য এখন যে-সময় লাগে তার চেয়ে অন্ততপক্ষে ৫০ শতাংশ কম সময় লাগবে। আগে সড়ক পথে দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগত প্রায় ১ দিনের মতো, ২৪ ঘণ্টা। নতুন রাস্তাটি খুলে গেলে সেটা নেমে আসবে ১২ ঘণ্টায়! তার মানে, এই পথে ১০-১২ ঘণ্টা সময় কম লাগবে।

    দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েটি ছটি রাজ্যের মধ্যে দিয়ে যাবে (Narendra Modi)। যথাক্রমে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। এই নতুন এক্সপ্রেসওয়ে কিছু গুরুত্বপূর্ণ শহরকেও যুক্ত করবে। যেমন– কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, ভদোদরা, সুরাট। এ ছাড়াও এটি কিছু গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে পৌঁছনো আগের চেয়ে সহজ করে দেবে। যুক্ত করবে ১৩টি বন্দরকে। আসন্ন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট, যেমন জেওয়ার এয়ারপোর্ট বা নভি মুম্বই এয়ারপোর্টে পৌঁছনোটাও এর ফলে সহজ হয়ে উঠবে।

    আরও পড়ুন: বাবাকে ঠেলা গাড়িতে হাসপাতাল নিয়ে গেল ৬ বছরের একরত্তি, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

    এই এক্সপ্রেসওয়েটি তৈরির জন্য ৫ টি রাজ্য-দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের মোট ১৫,০০০ হেক্টর জমি নেওয়া হয়েছে। এটিই দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। মঙ্গলবার দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের সোহনা-দৌসা অংশ সর্বসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে।

    প্রথমে ২০১৮ সালে এই প্রজেক্টের জন্য ৯৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল (Narendra Modi)। এই এক্সপ্রেসওয়ে তৈরির জন্য মোট ১২ লক্ষ টন স্টিল ব্যবহারের কথা ছিল। হাওড়া ব্রিজ তৈরিতে যা স্টিল ব্যবহৃত হয়েছিল তার ৫০ গুণ স্টিল ব্যবহার হচ্ছে এই এক্সপ্রেসওয়ে তৈরিতে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

       

     

  • Viral Video: বাবাকে ঠেলা গাড়িতে হাসপাতাল নিয়ে গেল ৬ বছরের একরত্তি, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

    Viral Video: বাবাকে ঠেলা গাড়িতে হাসপাতাল নিয়ে গেল ৬ বছরের একরত্তি, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: যখন বাবা-মার সঙ্গে সন্তানের দুর্ব্যবহারের বিভিন্ন ঘটনা সামনে আসছে, তখন এক বিরল দৃশ্যের সাক্ষী হল দেশ। মধ্যপ্রদেশে তোলা একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল গোটা দেশজুড়ে। এক ছ বছরের ছেলে ঠেলাগাড়িতে করে বাবাকে নিয়ে গেল হাসপাতালে। এই দৃশ্য দেখে জল এল অনেকেরই চোখে। এই ভিডিও সামনে আসতেই মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

    ভিডিওতে দেখা যায় তুঁতে শার্ট এবং পাউডার নীল ডেনিম পরা ছোট এক ছেলে ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। ঠেলা গাড়িতে রয়েছেন তার বাবা। ছেলেটির মাও উল্টো দিক থেকে ধাক্কা দিচ্ছে গাড়িতে। টলোমলো পায়েই ঘটনাটি প্রায় তিন কিলোমিটার বাবাকে ঠেলাগাড়িতে শুইয়ে ঠেলে নিয়ে যায় ওই একরত্তি। প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয় ভিডিও (Viral Video)।

     

    ভিডিতে (Viral Video) দেখা যায় শাহ পরিবারকে। এই পরিবার অ্যাম্বুলেন্সের জন্য সরকারি হাসপাতালে ফোন করে জানালেও কোনও লাভ হয়নি। ২০ মিনিট অপেক্ষা করার পর, পরিবার ওই ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

    আরও পড়ুন: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    কী জানা গেল? 

    শাহ পরিবারের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। সরকারি অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, হাসপাতালের তরফে সাফ জানানো হয় কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে ওই ব্যক্তিকে শুইয়ে হাসপাতালের দিকে রওনা দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Mayor Election: তিনবার ব্যর্থ হয়েছে, বৃহস্পতিবার ফের হচ্ছে দিল্লির মেয়র নির্বাচন

    Delhi Mayor Election: তিনবার ব্যর্থ হয়েছে, বৃহস্পতিবার ফের হচ্ছে দিল্লির মেয়র নির্বাচন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পর্ব মিটে যাওয়ার পর থেকে তিন বার চেষ্টা করা হয়েছে মেয়র নির্বাচনের। তার পরেও দিল্লির মেয়র নির্বাচন (Delhi Mayor Election) হয়নি। উল্টে প্রতিবারই মেয়র নির্বাচন নিয়ে পুরসভায় হাতাহাতিতে জড়িয়েছে আপ (AAP) ও বিজেপি (BJP)। এহেন আবহে ফের মেয়র নির্বাচনের দিন ধার্য হয়েছে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার হবে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন। ১৬ ফেব্রুয়ারি মেয়র নির্বাচন হোক বলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনাকে প্রস্তাব দিয়েছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার আধিকারিকরা জানান, সাক্সেনা দিল্লির মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেছেন।

    গোড়ার কথা…

    ৬ জানুয়ারি দিল্লির মেয়র নির্বাচনের কথা ছিল। সেদিন অধিবেশনের শুরুতেই আপ ও বিজেপির প্রতিনিধিদের মধ্যে অশান্তি শুরু হয়। অশান্তি পরিণতি পায় হাতাহাতিতে। অধিবেশন কক্ষের মধ্যেই একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়তে থাকেন। এমতাবস্থায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর মেয়র নির্বাচন (Delhi Mayor Election) পিছিয়ে দেন ২৪ জানুয়ারি পর্যন্ত। অশান্তির জেরে সেই অধিবেশনও ভন্ডুল হয়ে যায়। ভন্ডুল হয়ে যায় ৬ ফেব্রুয়ারির অধিবেশনও। তার জেরে এখনও মেয়র পাননি দিল্লিবাসী। সেই মেয়র নির্বাচনই ফের হতে যাচ্ছে বৃহস্পতিবার।

    আরও পড়ুুন: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    ডিসেম্বর মাসে ভোট হয় দিল্লি পুরনিগমের। এই পুরনিগমের আসন সংখ্যা ২৫০। এর মধ্যে আপ পেয়েছিল ১৩৪টি আসন। গেরুয়া ঝুলিতে গিয়েছিল ১০৪টি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আগেই পুরসভায় ১০জনকে মনোনীত সদস্য হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এ কাজ করছেন বলে অভিযোগ তুলেছিল আপ। এর পরেই আপ নেতৃত্ব প্রশ্ন তোলেন, দিল্লির সরকারকে এড়িয়ে কীভাবে লেফটেন্যান্ট গভর্নর ১০ জন আল্ডারম্যান নিয়োগ করে তাঁদের মেয়র নির্বাচনের ভোটাধিকার দিতে পারেন। এ নিয়েই অশান্তির সূত্রপাত। যার জেরে মাস দুয়েক কেটে গেলেও এখনও মেয়র পায়নি দিল্লি।

    দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী, হাউস মিটিংয়ে অল্ডারম্যানরা ভোট (Delhi Mayor Election) দিতে পারেন না। এই যুক্তিতেই লেফটেন্যান্ট গভর্নরের তীব্র বিরোধিতা করেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির দাবি, দিল্লি পুরনিগমের রশি হাতে নিতে চাইছে বিজেপি। মেয়র পদে তারা একজন বিজেপি নেতাকে বসাতে চাইছে। যদিও পুরনিগমের ভোটে সব চেয়ে বেশি আসন পেয়েছে আপই। প্রসঙ্গত, এর আগে টানা ১৫ বছর দিল্লি পুরসভার ক্ষমতায় ছিল বিজেপি। গত ডিসেম্বরে সেই রাশই হাতছাড়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey Earthquake: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    Turkey Earthquake: বিপদের দিনে বন্ধুর পাশে, তুরস্ক-সিরিয়ায় আরও ত্রাণ পাঠাল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার তুরস্ক- সিরিয়ায় (Turkey Earthquake) আরও ত্রাণ পাঠাল ভারত। প্রাণদায়ী ওষুধ এবং ত্রাণ নিয়ে সে দেশে উড়ে গিয়েছে সি-১৭ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এ নিয়ে ভারত থেকে সাত নম্বর বিমান ত্রান নিয়ে গেল সে দেশে। তুরস্কে ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ হাজার। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভারতীয় সেনাবাহিনী একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। হাতায়ে একটি স্কুল ভবনে ভারতীয় সেনাবাহিনীর হাসপাতাল তৈরি করেছে। এই ৬০ পারা ফিল্ড হাসপাতালের কাজ শুরু করেছে। সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট কর্নেল আদর্শ জানান, “শনিবার পর্যন্ত ৩৫০ জন রোগী পেয়েছি এবং রবিবার সকাল থেকে ২০০ রোগী পেয়েছি।”

    এদিকে উদ্ধারকাজের (Turkey Earthquake) জন্য ভারত সরকার চালু করেছে ‘অপারেশন দোস্ত’। তার অধীনেই ভারতের বায়ুসেনা উদ্ধারকারী দল, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠায়। উদ্ধারকাজ চালানোর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামও রয়েছে তালিকায়।

    ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক 

    গত ৬ ফেব্রুয়ারি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক (Turkey Earthquake) এবং সিরিয়া। তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রায় ছয় হাজার বাড়ি ভেঙে পড়েছে। বড় ভূমিকম্পের পর শতাধিক ছোট ছোট কম্পন অনুভূত হয় সে দেশে। ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের।

    আরও পড়ুন: ১২৮ ঘণ্টার লড়াইয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তুরস্কের ২ মাসের ‘বিস্ময় শিশু’  

    প্রথমবার রিখটার স্কেলে ৭.৮ কম্পন অনুভূত হয়। তারপর ৭.৬ ও তৃতীয়বার ৬.০। বড় ভূমিকম্পে পর পর তিনবার কেঁপে ওঠে দুই দেশ, তুরস্ক- সিরিয়া। তুরস্ক যে ভূমিকম্পের প্রাণঘাতী আক্রমণের জেরে কার্যত পরিণত হয়েছে মৃত্যুনগরীতে।

    ভূমিকম্পের (Turkey Earthquake) কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। এই এলাকায় সিরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রভাব পড়েছে সেখানেও। শুধু তুরস্ক বা সিরিয়াই নয়, প্রবল ভূমিকম্পের কেঁপে উঠেছে পার্শ্ববর্তী লেবানন, ইজরায়েলের মতো দেশও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Ramesh Bais: পদত্যাগ কোশিয়ারির, মহারাষ্ট্রের নয়া রাজ্যপাল রমেশ বইস

    Ramesh Bais: পদত্যাগ কোশিয়ারির, মহারাষ্ট্রের নয়া রাজ্যপাল রমেশ বইস

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রবিবার তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম (Draupadi Murmu)। তাঁর বদলে মহারাষ্ট্রের নয়া রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হল রমেশ বইসকে (Ramesh Bais)। কেবল মহারাষ্ট্র নয়, আরও ১১টি রাজ্যে নিয়োগ করা হচ্ছে নয়া রাজ্যপাল। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্য নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। রবিবার সকালে মোট ১২টি রাজ্যের রাজ্যপাল বদলের নির্দেশিকায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এই দফায় যে রাজ্যগুলির রাজ্যপাল বদল হচ্ছে সেগুলি হল মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয় এবং বিহার। অরুণাচল প্রদেশের রাজ্যপাল শ্রী রাধাকৃষ্ণণ মাথুরকেও বদলি করে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে।

    রমেশ বইস…

    তবে এ সবের মধ্যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হল রমেশ বইসের (Ramesh Bais) নিয়োগ। তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল কোশিয়ারি এবার পড়াশোনা, লেখালিখি এবং অবসর জীবন যাপন করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। কোশিয়ারি প্রবীণ আরএসএস নেতা। তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন। পার্লামেন্টের দুই কক্ষের সদস্যও ছিলেন কোশিয়ারি। ২০১৯ সালে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। রাজ্যপাল হিসেবে কার্যকালে তাঁর সঙ্গে একাধিকবার উদ্ধব ঠাকরে সরকারের বিবাদ হয়। বিতর্কিত মন্তব্যের জেরে নানা সময় খবরের শিরোনামে এসেছিলেন তিনি।

    আরও পড়ুুন: ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল বেহাল’, রাজ্যপালকে চিঠি সুকান্তের

    মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের পরেও একাধিকবার উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছিল কোশিয়ারির বিরুদ্ধে। মহারাষ্ট্রের নায়ক শিবাজিকে অবমাননার অভিযোগে তাঁর পদত্যাগও দাবি করেছিল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। প্রসঙ্গত, ওই সময় তিনি বলেছিলেন, শিবাজি পুরনো দিনের আইকন।  সপ্তাহ তিনেক আগে আচমকাই ট্যুইট করে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল (Ramesh Bais)। তিনি লিখেছেন, মহারাষ্ট্রের মতো রাজ্যের সেবা করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। গত তিন বছরে আমি প্রচুর সম্মান পেয়েছি। মহারাষ্ট্রের মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছেন, তা ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু এবার রাজনৈতিক দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Delhi Mumbai Expressway: দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা! রবিবারে মোদির হাতে উদ্বোধন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের

    Delhi Mumbai Expressway: দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা! রবিবারে মোদির হাতে উদ্বোধন দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ে তৈরি করছে কেন্দ্রীয় সরকার৷ সেই এক্সপ্রেসওয়ের কিছুটা অংশের কাজ সম্পূর্ণ হয়েছে৷ রবিবার ওই অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল এই এক্সপ্রেসওয়ের সোহনা-দাউনা অংশ উদ্বোধন করবেন মোদি। দিল্লি থেকে দৌসা হয়ে লালসট পর্যন্ত ২৪৬ কিলোমিটার রাস্তা আগামিকাল থেকে সাধারণ যান চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে৷ নতুন এই রাস্তা দিয়ে দিল্লি থেকে জয়পুরে যেতে এখন থেকে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। আগে লাগত ৫ ঘণ্টা। নতুন রাস্তার ফলে যাতায়াতের সময় এক ধাক্কায় দেড় ঘণ্টা কমবে বলে জানা গিয়েছে।

    সেজে উঠেছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে প্রকল্পের একটা অংশ

    দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের মোট ১৩৮৬ কিলোমিটার পথ তৈরির কেন্দ্রীয় প্রকল্পটির জন্য ১২ হাজার ১৫০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। তবে এই এক্সপ্রেসওয়ের সব থেকে বড় বিষয় হল, রাস্তাটি সম্পূর্ণ হলে দিল্লি থেকে মুম্বই যাওয়ার জন্য এখন যেই সময় লাগে তার চেয়ে অন্ততপক্ষে ৫০ শতাংশ কম সময় লাগবে। আগে সড়ক পথে দিল্লি থেকে মুম্বই যেতে সময় লাগত প্রায় ১ দিনের মত, ২৪ ঘণ্টা। নতুন রাস্তাটি খুলে গেলে সেটা নেমে আসবে ১২ ঘণ্টায়! তার মানে, এই পথে ১০-১২ ঘণ্টা সময় কম লাগবে।

    এই এক্সপ্রেসওয়ের ফলে কী কী সুবিধা পাওয়া যাবে?

    দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েটি মোট ছটি রাজ্যের মধ্যে দিয়ে যাবে। সেই রাজ্যগুলি হল দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। আবার এটি কিছু গুরুত্বপূর্ণ শহরকেও নতুন করে যুক্ত করবে। যেমন–কোটা, ইন্দোর, জয়পুর, ভোপাল, ভদোদরা, সুরাট। এছাড়াও এই এক্সপ্রেসওয়ের ফলে কিছু গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে পৌঁছনো হয়ে যাবে আগের থেকে সহজ। যুক্ত করবে ১৩টি বন্দরকে। আসন্ন গ্রিন ফিল্ড এয়ারপোর্ট, যেমন জেওয়ার এয়ারপোর্ট বা নাভি মুম্বই এয়ারপোর্টে পৌঁছনোটাও এর ফলে সহজ হয়ে উঠবে।

    কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি এই এক্সপ্রেস কিছু ছবি ও ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে৷ অনেকেই গড়কড়ির সেই ট্যুইট রিট্যুইট করেছেন৷ সেই তালিকায় রয়েছেন আনন্দ মাহিন্দ্রাও৷

  • PM Modi: ত্রিপুরার জনসভায় বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন জানেন?

    PM Modi: ত্রিপুরার জনসভায় বাম-কংগ্রেসকে একযোগে নিশানা প্রধানমন্ত্রীর, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) সরকারের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুখে। শনিবার নির্বাচনী প্রচারে দুটি জনসভা করেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি করেন আমবাসায়। সেই সভায় তৃণমূলের নামোচ্চারণই করলেন না প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, ত্রিপুরায় তৃণমূলকে ধর্তব্যের মধ্যেই আনছেন না প্রধানমন্ত্রী। তবে ওই সভায় তাঁর নিশানায় ছিল বাম এবং কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস ও বাম উন্নয়নের দিক থেকে ত্রিপুরাকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের সরকার মাত্র পাঁচ বছরে ত্রিপুরাকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে। গত পাঁচ বছরে ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার মানুষের উন্নয়নে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন…

    প্রধানমন্ত্রী দ্বিতীয় সভাটি করেন রাধাকিশোরপুরে। দুটি জনসভা থেকেই গত পাঁচ বছরে ত্রিপুরা কীভাবে বদলে গিয়েছে, তার খতিয়ান তুলে ধরেন মোদি। এটা করতে গিয়ে হীরা শব্দটি ব্যবহার করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, এইচ ফর হাইওয়ে, আই ফর ইন্টারনেট, আর ফর রোডওয়েজ, এ ফর এয়ারওয়েজ। এই চারটি জিনিসে ভর করেই বদলে গিয়েছে ত্রিপুরা। ত্রিপুরার উন্নতির জন্য ত্রিশক্তির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই ত্রিশক্তি হল আবাস, আরোগ্য এবং আয়।

    প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে ৩ লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়েছেন। সরকারি হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধি এবং আয়ুষ্মান ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিজেপির জমানায় রাজ্যের মানুষের আয় বেড়েছে বলেও দাবি প্রধানমন্ত্রীর। তিনি বলেন, আমাদের দল ত্রিপুরার সরকারে আসার পর সপ্তম বেতন কমিশনের মাধ্যমে বর্ধিত হারে বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা।

    আরও পড়ুুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    ত্রিপুরায় ২৫ বছর ক্ষমতায় ছিল বামেরা। বামেদের সেই আমলকে চাঁদার জমানা বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। বাম কংগ্রেসকে একযোগে নিশানা করে তিনি বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত দুই দল আবার হাত মিলিয়েছে। মাথায় রাখবেন, ওদের একটা ভোট দেওয়া মানে ত্রিপুরাকে আবার পিছিয়ে দেওয়া। তিনি বলেন, কেরলে দুই দল কুস্তি করলেও, ত্রিপুরায় দোস্তি করছে।

    কংগ্রেস জমানার তুলনায় তাঁর সরকারের আমলে আদিবাসী ও দলিতদের জন্য কত বেশি অর্থ ব্যয় করা হচ্ছে, তার খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজকর্মী বিক্রম বাহাদুর জামাতিয়াকে সম্মানিত করতে পেরে আমার সরকার গর্বিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

    Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মাওবাদীদের গুলিতে ফের প্রাণ গেল এক বিজেপি নেতার৷ এ বার সরাসরি স্থানীয় নেতার বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে খুন করল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। গতকাল দু’জন মাওবাদী হঠাৎ নারায়ণপুরের জেলা সহ-সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে৷ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে এবং তদন্ত শুরু করেছে৷

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ছত্তিশগড়ে নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তারা নিজেরাই জানায় যে তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করে তারা। মৃতের পরিবার জানিয়েছে, একটি বাইক করে আততায়ীরা এসেছিল। গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনার আগে বেশ কয়েকবার সাগর মাওবাদীদের হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: ‘আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়’, বললেন প্রধানমন্ত্রী

    পুলিশের তরফে নারায়ণপুর জেলার পুলিশ সুপার পুষ্কর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সাগর সাহুর বাড়িতে মোটর বাইকে চেপে দু’জন এসেছিলেন। ওই বিজেপি নেতাকে গুলি করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। অনেক চেষ্টা সত্ত্বেও সাগরকে প্রাণ বাঁচানো যায়নি। এ ছাড়া আর কোনও তথ্য মেলেনি। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”

    এই একই রকমের ঘটনা ঘটেছিল ৫ ফেব্রুয়ারি৷ মাওবাদীরা আরেক বিজেপি নেতা নীলকান্ত কেরেকামের উপর হামলা করে৷ তিনি ছিলেন উসুরের বিজেপি ব্লক সভাপতি৷ মাওবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে৷ এর পরেই তিনি মারা যান৷ বিশাল সংখ্যক বিজেপি সমর্থক, তাঁর অনুগামীরা পাকারাম গ্রামে বিজেপি নেতা নীলকান্তের শেষকৃত্যে অংশগ্রহণ করেন৷ ছত্তিশগড়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে রীতিমত প্রাণসংশয়ে রয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতারা এর আগেই অভিযোগ করেছেন যে মাওবাদীরা ক্ষমতাসীন কংগ্রেস দলের কিছু নেতার সঙ্গে হাত মিলিয়েছে। এর পরেই একের পর এক হামলা করেই চলেছে মাওবাদীরা। পরপর এই দু’টি মাওবাদী হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ 

  • DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

    DRDO: বেঙ্গালুরুতে ১৩ তারিখ শুরু অ্যারো ইন্ডিয়া, এবছর নজর কাড়তে পারে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক:  বেঙ্গালুরুতে ১৪তম অ্যারো ইন্ডিয়া ইভেন্টে দেশের প্রযুক্তিতে তৈরি সরঞ্জামগুলির প্রদর্শন করবে DRDO. জানা গিয়েছে, অ্যারো ইন্ডিয়ার এই ইভেন্ট চলবে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি। DRDO এর এই প্রদর্শনীতে থাকবে ৩৩০টিরও সরঞ্জাম। যেগুলিকে ১২টি ভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
     

    দেখে নেওয়া যাক এই ১২টি ভাগগুলি 

        ১) কমব্যাট এয়ারক্রাফ্ট এবং ইউএভি: এইভাগের মধ্যে পড়ছে যুদ্ধবিমান AMCA, LCA Tejas Mk2, TEDBF, ARCHER, TAPAS UAV, এবং অটোনোমাস স্টিলথ উইং ফ্লাইং টেস্ট বেড।

         ২) ক্ষেপণাস্ত্র : এইভাগে পড়ছে আকাশ, অস্ট্রা, কিউআরএসএএম, হেলিনা, নাগ এবং প্রলয়।

        ৩) ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম: এই শ্রেণিতে থাকছে FACECU, গিয়ারবক্স মডিউল, কাভেরি ড্রাই ইঞ্জিন প্রোটোটাইপ, এবং ছোট টার্বো ফ্যান ইঞ্জিন

         ৪) এয়ারবর্ন সার্ভিল্যান্স সিস্টেম: এই শ্রেণিতে আছে AEW&C-NETRA, AEW&C- MkII, MMMA বিমান, IFF, এবং AAAU মডেল।

         ৫) সেন্সর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কমিউনিকেশন সিস্টেম: এই শ্রেণিতে থাকবে  TWIR, BFSR-SR, Bharani, Ashlesha, AATRU, ASPJ Pod, এবং LEOP।

        ৬) প্যারাসুট এবং ড্রপ সিস্টেম: এই শ্রেণিতে পড়ছে মিলিটারি কমব্যাট প্যারাসুট সিস্টেম, ব্রেক প্যারাসুট এবং P-16 হেভি ড্রপ সিস্টেম।

         ৭) নেভাল সিস্টেম জোন: এই ভাগের অন্তর্গত সরঞ্জামগুলি হল হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয় প্রদর্শিত হবে।

         ৮) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং সাইবার সিস্টেম: হেলিকপ্টার মডেল সহ এয়ারবোর্ন সোনার, এয়ার লঞ্চ ডিরেকশনাল সোনোবুয়, ডিডিসিএ, ইনডিজিআইএস, এয়ার ওয়ারফেয়ার সিমুলেশন সিস্টেম এবং কিউআরএনজি এই শ্রেণির সরঞ্জাম।

        ৯) উপকরণ: এই শ্রেণিতে পড়ছে FSAPDS এবং টাইটানিয়াম অ্যালয়।

        ১০) ল্যান্ড সিস্টেম এবং যুদ্ধাস্ত্র: ASREM, নজরদারি ROV, এবং সুমিত্রা হল এই শ্রেণির সরঞ্জাম।

         ১১) লাইফ সাপোর্ট সার্ভিস: ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম এবং হেলিকপ্টার অক্সিজেন সিস্টেম এই শ্রেণিতে পড়ছে।

         ১২) ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আউটরিচ: ওয়াঙ্কেল রোটারি ইঞ্জিন, জেট ফুয়েল স্টার্টার এবং রেডিও অ্যালটিমিটার এই শ্রেণিভুক্ত।

    এছাড়াও প্রদর্শিত হবে ইন্ডিয়া প্যাভিলিয়ন AEWC&C Mk-II, AMCA, LCA তেজস Mk2, TEDBF

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

LinkedIn
Share