Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • NIA: ছত্তিশগড়ে ফেরার মাওবাদী নেত্রীকে গ্রেফতার করল এনআইএ

    NIA: ছত্তিশগড়ে ফেরার মাওবাদী নেত্রীকে গ্রেফতার করল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাওবাদী দমনে আবারও সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। ফেরার এক মাওবাদী নেত্রীকে গ্রেফতার করতে সমর্থ হল এনআইএ (NIA)।

    কোথা থেকে গ্রেফতার করা হল ওই নেত্রীকে

    ২০২১ সালে মাওবাদীদের অতর্কিত আক্রমণের মুখে ছত্তিশগড়ের বিজাপুরে মৃত্যু হয়েছিল ২২ জন পুলিশ কর্মীর এবং তার সঙ্গে জখম হয়েছিলেন আরও ৩০ জন। এই হামলার ঘটনাতেই সরাসরি যুক্ত ছিলেন ওই মহিলা বলে জানা যাচ্ছে।

    মাদকাম উঙ্গি আলিয়াস কমলা নামের ওই মহিলা নেত্রীকে গতকাল ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভোপালপাটানাম থেকে গ্রেফতার করা হয়েছে। মাওবাদী হামলায় ২২ জন পুলিশকর্মীর মৃত্যুর এই ঘটনায় এফআইআর করা হয়েছিল ছত্তিশগড়ের বিজাপুর জেলার তাররেম পুলিশ স্টেশনে। ২০২১ সালে ৫ জুন এই এফআইআর-কে পুনরায় নথিভুক্ত করে এনআইএ (NIA) ।

    এনআইএ (NIA) কী বলছে

     তদন্তের বিষয়ে এনআইএ (NIA) বলে যে, আমাদের কাছে সূত্র মারফত খবর আসে যে এক ফেরার মহিলা মাওবাদী নেত্রী লুকিয়ে রয়েছে বিজাপুর জেলার ভোপালপাটানাম এলাকাতে।

    তৎক্ষণাৎ এনআইএ-র (NIA) একটি বিশেষ প্রশিক্ষিত দল রায়পুর থেকে পৌঁছে যায় ওই নির্দিষ্ট এলাকায়, যেখানে ওই মাওবাদী মহিলা লুকিয়ে ছিলেন। এবং এই মহিলাকে সাফল্যের সঙ্গে ধরতে সক্ষম হয় এনআইএ (NIA)। এরপরেই ওই মহিলাকে এনাআইএ-র (NIA) বিশেষ আদালতে তোলা হয়।

    মাওবাদী দমনে বড় সাফল্য মোদি সরকারের  

    প্রসঙ্গত মাওবাদী দমনে মোদি সরকারের এই সাফল্য গত ১০ বছর ধরেই চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৩ সালে ১০ টি রাজ্যের ৭৬ টি জেলার ৩৩০ টি থানাতে মাওবাদীদের প্রভাব ছিল এবং ২০২১ সালে দেখা যাচ্ছে যে মাওবাদীদের প্রভাব রয়েছে ৮ টি রাজ্যের ৪৬ টি জেলায় ১৫১ টি থানাতে। গত ১০ বছরে মাওবাদী হিংসা ৫৫ শতাংশ কমেছে এবং মাওবাদীদের হাতে সাধারণ মানুষের হত্যার ঘটনা ৬৩ শতাংশ কমেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sanghai Cooperation Organization: গোয়া এসসিও সামিটের চিঠি গেল চিন এবং পাকিস্তানেও, কেন জানেন?  

    Sanghai Cooperation Organization: গোয়া এসসিও সামিটের চিঠি গেল চিন এবং পাকিস্তানেও, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর মাঝ সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরখন্দে হয়েছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (Sanghai Cooperation Organization) ২২তম সামিট। চলতি বছর আয়োজক দেশ ভারত। এবার সামিট হবে গোয়ায়। চিন (China), পাকিস্তান (Pakistan), রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান এই আটটি দেশ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য। পরে এই সংগঠনে যোগ দিয়েছে ইরান। মে মাসে গোয়ায় হবে এবারের সামিট। এর আগে ২০১৯ সালে শেষবার কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়েছিল এসসিও। অতিমারির কারণে এর পরের দুবার এসসিও সামিট হয়েছিল ভার্চুয়ালি। সমরখন্দে এসসিও সামিটে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এসসিও হল ৮টি এশিয় রাষ্ট্রের সম্মিলিত জোট, যা মূলত আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে গঠিত।

    এসসিও সামিট…

    গোয়ার এসসিও সামিটে ভারত আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে। সামিটে (Sanghai Cooperation Organization) মুখোমুখি হবেন ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীরা। সম্মেলন চিন সহ নটি দেশেরই প্রতিনিধি থাকার কথা। তবে চিনের বিদেশমন্ত্রী কুইন গ্যাং এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতি তাৎপর্যপূর্ণ। বিলাওয়াল ভুট্টো জারদারির পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও। যদিও এঁদের দুজনের কেউ একজন সামিটে উপস্থিত হন তাহলে সেটা হবে এক দশক পরে পাকিস্তানের কোনও নেতার ভারতে আগমন। তবে ভুট্টো সামিটে যোগ দেবেন কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি পাকিস্তানের তরফে।

    আরও পড়ুুন: জীবন কাটছে জেলখানায় বন্দিদের মতো! চিনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের কী অবস্থা জানেন?

    প্রসঙ্গত, ভারতের তরফে যেদিন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার ঠিক একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, ভুট্টোকে আমন্ত্রণ জানিয়ে ভারত পরিচয় দিল উদারতার। কারণ কিছুদিন আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসভ্য বলে আখ্যা দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী। গত মাসেই মুম্বইয়ে হয়েছিল এসসিও (Sanghai Cooperation Organization) ফিল্ম ফেস্টিভ্যাল। ওই অনুষ্ঠানে অংশ নেয়নি পাকিস্তান। এসসিওর সব দেশ এন্ট্রি পাঠালেও, পাকিস্তান তা করেনি। তাই গোয়া সামিটে তারা যোগ দেবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় ওয়াকিবহাল মহল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • BBC: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রের জের, কংগ্রেস ছাড়লেন এ কে অ্যান্টনির ছেলে

    BBC: মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রের জের, কংগ্রেস ছাড়লেন এ কে অ্যান্টনির ছেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কংগ্রেস (Congress) ছাড়লেন এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি (Anil Antony)। আজ, বুধবার কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি। এর আগে অনিল অ্যান্টনি বলেছিলেন, বিবিসির (BBC) মতামতকে গুরুত্ব দেওয়া দেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করবে।

    নরেন্দ্র মোদি…

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে সংবাদ সংস্থা বিবিসি। ওই তথ্যচিত্রের দুটি অংশ। প্রথম অংশটি ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। এবার বিবিসি যাতে দ্বিতীয় অংশ সম্প্রচার না করে, তাই কর্তৃপক্ষকে চিঠি দিলেন ব্রিটেনের উচ্চকক্ষের এক সদস্য। মঙ্গলবার মুক্তি পায় মোদিকে নিয়ে বিবিসির (BBC) তৈরি তথ্যচিত্র- ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চান। তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী মোদির ক্ষমতায় আসার যাত্রাপথ তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে গুজরাট (Gujarat) হিংসার কথাও। ওই তথ্যচিত্রের সমালোচনায় ইতিমধ্যেই মুখর হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য লর্ড রামি রাংগার। তথ্যচিত্রটির দ্বিতীয় অংশটি যাতে সম্প্রচারিত না হয় সেজন্য বিবিসির ডিরেক্টর জেনারেল ব্রডকাস্টিং হাউস টিম দাভেইকে চিঠি লিখেছেন হাউস অফ লর্ডসের আর এক সদস্য ডলার অমর্ষি পপাট।

    আরও পড়ুুন: মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভীষণভাবে একপেশে’, বিবিসিকে চিঠি দিলেন ব্রিটেনের সাংসদ

    বিদেশের এই প্রতিবাদের পাশাপাশি দেশেও শুরু হয়েছে সমালোচনা। ঘটনার প্রতিবাদে কংগ্রেস ছাড়লেন একে অ্যান্টনির ছেলে অনিল। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, গতকালের ঘটনা বিবেচনা করে আমি বিশ্বাস করি যে কংগ্রেস ছেড়ে যাওয়া আমার পক্ষে উপযুক্ত…আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে কেরালা রাজ্য নেতৃত্ব ও ডঃ শশী থারুরকে। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, বিজেপির সঙ্গে সমস্ত মতপার্থক্য থাকা সত্ত্বেও, বিবিসি (BBC) ও প্রাক্তন ব্রিটিশ বিদেশ সচিব জ্যাক স্ট্রের মতামতকে যেভাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তা দেশের পক্ষে ক্ষতিকর এবং এই ধরণের পদক্ষেপ দেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করতে পারে। অনিল বলেন, যারা ব্রিটিশ চ্যানেল ও ব্রিটেনের প্রাক্তন বিদেশ সচিব জ্যাক স্ট্রের মতামতকে সমর্থন করে এবং মেনে চলে তারা দেশের পক্ষে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে চলেছে। কারণ ২০০৩ সালের ইরাক যুদ্ধের পিছনে ছিল জ্যাক স্ট্রে। তিনি বলেন, বিজেপির সঙ্গে বড় মত পার্থক্য থাকা সত্ত্বেও আমি মনে করি এটি আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে। বিবিসির এই তথ্যচিত্র দেখানোর সিদ্ধান্তকে দেশদ্রোহিতা আখ্যা দিয়েছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির মাটি, কাঁপল উত্তরাখণ্ডও

    Delhi Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির মাটি, কাঁপল উত্তরাখণ্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পে (Delhi Earthquake) কেঁপে উঠল দিল্লি-সহ উত্তরভারতের বেশ কিছু এলাকা। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কম্পন অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, পিথোরাগড় ও আলমোড়াও আজ দুপুরের ভূমিকম্পে কেঁপে ওঠে। কম্পন এতটাই জোড়ালো ছিল যে অনেকেই ভয়ে বাড়ি এবং অফিসের বাইরে বেরিয়ে আসেন। প্রায় ২৫ সেকেন্ড অনুভূত হয় কম্পন। এখনও অবধি ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।   

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, মঙ্গলবার দুপুর ২.২৮ মিনিটে ভূমিকম্প (Delhi Earthquake) হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে।

     


      

    সম্প্রতি বার বার কেঁপেছে ভারত 

    এর আগে ৫ জানুয়ারিও দিল্লি-এনসিআরে বেশ জোড়ালো ভূমিকম্প (Delhi Earthquake) অনুভূত হয়েছিল। সেই সময় জম্মু-কাশ্মীরও কেঁপে ওঠে। তখন ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। সেই সময় ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।   

    বছরের প্রথম দিনেও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প (Delhi Earthquake) অনুভূত হয়েছিল। পয়লা জানুয়ারি রাত ১১টা ২৮ মিনিটে, মেঘালয়ের নংপোহে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নংপোহ ভূমি থেকে ১০ কিলোমিটার দূরে। এর আগে বছরের শেষে ২৭-২৮ ডিসম্বর রাতে আড়াই ঘণ্টার মধ্যে উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে নেপাল পর্যন্ত বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম কম্পন অনুভূত হয় নেপালের বাগলুং জেলায়। এরপর দ্বিতীয় কম্পন অনুভূত হয় খুঙ্গার আশেপাশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।

    আরও পড়ুন: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর     

    প্রসঙ্গত, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ভূমিকম্পের (Delhi Earthquake) ভিত্তিতে গোটা দেশকে পাঁচটি অঞ্চলে ভাগ করেছে। দেশের ৫৯ শতাংশই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা। পঞ্চম জোনটি ভূমিকম্পের জন্যে সবচেয়ে বিপজ্জনক এবং সক্রিয় হিসাবে বিবেচনা করা হয়। এই জোনের রাজ্য এবং অঞ্চলগুলিতে ধ্বংসের সম্ভাবনা সর্বাধিক। পঞ্চম জোনের মধ্যে রয়েছে দেশের ১১ শতাংশ। চতুর্থ জোনে রয়েছে ১৮ শতাংশ। তৃতীয় ও দ্বিতীয় জোনে ৩০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে ঝুঁকি প্রবণ হল চতুর্থ ও পঞ্চম জোনের এলাকাগুলি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Maan ki Baat: কাস্মীর স্নো ক্রিকেট এবং উইন্টার গেমসকে ‘খেলো ইন্ডিয়ার’- সম্প্রসারিত অংশ বলে উল্লেখ প্রধানমন্ত্রীর

    Maan ki Baat: কাস্মীর স্নো ক্রিকেট এবং উইন্টার গেমসকে ‘খেলো ইন্ডিয়ার’- সম্প্রসারিত অংশ বলে উল্লেখ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম মন কি বাত (Maan ki Baat) অনুষ্ঠানে জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯৭ তম মন কি বাত অনুষ্ঠানে কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলা স্নো ক্রিকেটকে কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়ার বিশেষ উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি। এদিন শ্রোতাদের এই সময় কাশ্মীর ভ্রমণের আবেদনও জানান তিনি। তিনি বলেন, “কাশ্মীরের সায়েদাবাদে Winter Games এর আয়োজন করা হয়েছিল। এই গেমসের থিম ছিল- স্নো ক্রিকেট! আপনি নিশ্চয়ই ভাবছেন যে স্নো ক্রিকেট তো বেশ রোমাঞ্চকর খেলা হবে। আপনি একদম ঠিক ভাবছেন। তরুণ কাশ্মিরী যুবকরা বরফের মধ্যে ক্রিকেটকে আরও অদ্ভুত সুন্দর করে তোলে। এর মধ্যে দিয়েই কাশ্মীরে এমন তরুণ খেলোয়াড়দের খোঁজ করা হচ্ছে, যারা পরবর্তী সময়ে টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে পারে। এটাও একধরনের খেলো ইন্ডিয়া মুভমেন্টের সম্প্রসারিত অংশ। কাশ্মীরে, যুবকদের মধ্যে, খেলাধুলা নিয়ে উৎসাহ বেড়েই চলেছে। আগামী দিনে এই যুবকদের মধ্যে অনেকেই দেশের জন্য পদক জিতবে জাতীয় পতাকা ওড়াবে। এই সময় কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করুন। এই ধরনের আয়োজন দেখার জন্যও সময় রাখুন। এই  অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও বেশি স্মরণীয় করে তুলবে।”

    কী বলেন প্রধানমন্ত্রী? 

    এদিন শুরুতেইই পদ্ম সম্মান প্রাপকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Maan ki Baat)। এটাই ছিল বছরের প্রথম মনকি বাত অনুষ্ঠান। প্রতি মাসের চতুর্থ রবিবার মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী মোদি। এদিন বছরের প্রথম মনকি বাত অনুষ্ঠানে ভারতকে ‘গণতন্ত্রের জননী’ সম্মোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের রক্তে, সংস্কৃতিতে মিশে রয়েছে গণতন্ত্র। বহু শতাব্ধী ধরেই এটি আমাদের জীবনের, সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসানে রয়েছে। আমরা গণতান্ত্রিক সমাজে থাকি। আমি গর্বের সঙ্গে বলতে পারি, গণতন্ত্রের জননী ভারত।” সেই সঙ্গে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানান তিনি। 

    ২০২৩- এর জানুয়ারি মাসও প্রায় শেষ হতে চলল। প্রতিমাসের মত এই মাসেরও শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Maan ki Baat)। সবার প্রথমে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এই বছর প্রথম কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়েছে। বিশেষ অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট। প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে অভিবাদন জানিয়েছে ভারতীয় ফৌজ। বর্ণাঢ্য সেই প্রজাতন্ত্র দিবসে দেশের শক্তি প্রদর্শণ করা হয়েছে। তাই বছরের প্রথম মন কি বাতেই প্রজাতন্ত্র দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। 

    পদ্ম পুরস্কার সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী (Maan ki Baat) বলেন, “এবারের পদ্ম পুরস্কার দেশের সেই কোনাগুলিতেও পৌঁছে গিয়েছে, যা অতীতে নকশাল অধ্যুষিত ছিল। নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে যুব প্রজন্মকে যারা সঠিক পথ দেখিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়েছেন, তাদের পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, “এবারের পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে তাদেরও, যারা প্রাচীন, ঐতিহ্যশালী বাদ্য়, যেমন সন্তুর, বামহুম, দোতারা বাজিয়ে সুর ছড়িয়ে দিয়েছেন।”

    মিলেটের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালকে মিলেটের আন্তর্জাতিক বর্ষ হিসাবে গণ্য করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মিলেট দিয়ে নানা খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন।

    আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, কাঠগড়ায় খোদ পুলিশই

    প্রধানমন্ত্রী (Maan ki Baat) আরও বলেন, “আগামিদিনে নতুন বিপ্লব আসতে চলেছে। সাধারণ মানুষ যেভাবে বিশাল হারে যোগাসন ও শরীরচর্চায় সক্রিয় অংশগ্রহণ করে যোগাসনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে, একইভাবে মিলেটকেও ব্যাপক হারে গ্রহণ করে তা জনপ্রিয় করে তোলা হবে। ভারতের প্রস্তাবেই রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক যোগাসন দিবস ও আন্তর্জাতিক মিলেট বর্ষের ঘোষণা করেছে। যোগাসন যেমন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, একইভাবে মিলেটও স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

     

  • Gujarat: গুজরাট এটিএস-এর বড় সাফল্য! পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ১৫

    Gujarat: গুজরাট এটিএস-এর বড় সাফল্য! পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে এক পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস। আর ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত ১৫ জন অভিযুক্তকে প্রশ্নপত্র সহ ভাদোদরা থেকে গ্রেফতার করেছে গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। ২৯ জানুয়ারি অর্থাৎ আজ রবিবার পঞ্চায়েত জুনিয়র ক্লার্ক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে। পরীক্ষার পাঁচ ঘণ্টা আগে পঞ্চায়েত দফতর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কোনও পরীক্ষার্থী যেন পরীক্ষা কেন্দ্রে না যায় কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে৷ এছাড়াও গুজরাট পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ডও পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে৷ এই ঘটনায় পুলিশ মামলা করে ১৫ জনকে গ্রেফতার করেছে৷ এছাড়াও তদন্তের জন্য গুজরাট এটিএস টিমকে অন্যান্য রাজ্যেও পাঠানো হয়েছে৷

    ১৫ জন অভিযুক্ত গ্রেফতার

    সূত্রের খবর, পঞ্চায়েত জুনিয়র ক্লার্ক নিয়োগের পরীক্ষা আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের জেরে তা স্থগিত করা হয়৷ পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, পরীক্ষার দিন সকালে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছ থেকে আজকের পরীক্ষার প্রশ্নপত্রের একটি কপি উদ্ধার করা হয়। তারপরই তড়িঘড়ি পরীক্ষা বন্ধের কথা ঘোষণা করা হয়৷ এরপর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড ১৫ জনকে গ্রেফতার করেছে৷ ফলে এটি একটি বড় সাফল্য এটিএস-এর।

    আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, কাঠগড়ায় খোদ পুলিশই

    গুজরাট এটিএস-এর পুলিশ সুপার সুনীল যোশি বলেছেন, “গুজরাট এটিএস ক্রমাগত তাদের উপর নজর রাখছিল যারা আগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত ছিল। এরপর আজ ১৫ জন অভিযুক্তকে ভাদোদরা থেকে প্রশ্নপত্র সহ গ্রেফতার করা হয়েছে। সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আরও তদন্ত চলছে।” গুজরাট পঞ্চায়েত পরিষেবা নির্বাচন বোর্ডের তরফে বলা হয়েছে, পরীক্ষাটি শীঘ্রই নতুন করে অনুষ্ঠিত হবে, যার তারিখও শীঘ্রই ঘোষণা করা হবে।

    প্রসঙ্গত, ৯ লক্ষ পরীক্ষার্থী এই জুনিয়র ক্লার্ক পরীক্ষায় ১হাজার ১৮১টি পদের জন্য আবেদন করেছিলেন৷ পরীক্ষা চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থাও করা হয়েছিল৷ একইসঙ্গে ১২২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়৷

  • Odisha: প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, কাঠগড়ায় খোদ পুলিশই  

    Odisha: প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী, কাঠগড়ায় খোদ পুলিশই  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ ওড়িশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী নব দাস (Naba Das)। রবিবার সকালে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। গাড়ির দরজা খুলে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে (Health Minister) উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। কী কারণে মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হল, তা এখনও জানা যায়নি।

    চলল গুলি…

    প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝাড়সুগুদা জেলার বজরঙ্গ নগরের গান্ধী চকে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। গাড়ির দরজা খুলে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মন্ত্রীর বুকে দুটি গুলি লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়সুগুদা বিমানবন্দরে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। মন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

    এদিকে, প্রথমে হামলাকারীর পরিচয় না জানা গেলেও, পরে জানা গিয়েছে যিনি গুলি চালিয়েছেন, তিনি পুলিশের এএসআই। তাঁর নাম গোপাল চন্দ্র দাস। সূত্রের খবর, ওই পুলিশ অফিসার গান্ধী চক পোস্টে (Odisha) ডিউটিতে ছিলেন। মন্ত্রী আসার খবর পেয়েই তিনি ওই দলীয় কার্যালয়ের কাছে যান। মন্ত্রী গাড়ি থেকে নামতেই নিজের সার্ভিস রিভলভার থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চালান। মন্ত্রী লুটিয়ে পড়লে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। ঘটনার জেরে ওড়িশা সরকারের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর নিরাপত্তায় ত্রুটি কীভাবে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    আরও পড়ুুন: ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে রাহুলকে একহাত নিলেন জয়শঙ্কর, কী বললেন বিদেশমন্ত্রী?

    মহারাষ্ট্রের একটি মন্দিরে এক কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ কলস দান করে সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন ওড়িশার (Odisha) এই মন্ত্রী। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা জানে না তাঁর দলও। বিজেডি-র প্রবীণ নেতা প্রসন্ন আচার্য বলেন, টেলিফোনে খবরটি পেয়ে আমরা স্তম্ভিত। কে জড়িত, কেনই বা এই ঘটনা ঘটল, তা জানি না। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমরা এই ঘটনার নিন্দে করি। পুলিশ তদন্ত করে খুনের মোটিভ জানতে পারবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • S  Jaishankar: ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে রাহুলকে একহাত নিলেন জয়শঙ্কর, কী বললেন বিদেশমন্ত্রী?

    S  Jaishankar: ভারত-চিন যুদ্ধের প্রসঙ্গ তুলে রাহুলকে একহাত নিলেন জয়শঙ্কর, কী বললেন বিদেশমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: যে অংশটি চিন (China) দখল করেছে বলে অভিযোগ করছেন বিরোধীরা, সেটি আসলে চিনের দখলে চলে গিয়েছে ১৯৬২ সালেই। নাম না করে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই ভাষায়ই জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S  Jaishankar)। ভারত-চিন সংঘাতের আবহেই কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস সহ দেশের বিভিন্ন বিরোধী দল। তারই জবাব দিতে গিয়ে নেহরু জমানার প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী।

    জয়শঙ্কর…

    রাহুল গান্ধীর নাম না করেই জয়শঙ্কর বলেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে চিন ইস্যু নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, যে অঞ্চলটি চিনের দখলে চলে গিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি ১৯৬২ সালে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ভারত-চিন যুদ্ধে চিন দখল করে নিয়েছে। পুরনো ইতিহাস তুলে ধরে কেউ কেউ বলছেন, এটি সম্প্রতি ঘটেছে। গুজব ছড়ানোর চেষ্টা করছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি রিপোর্ট। তাতে বলা হয়েছে পূর্ব লাদাখে ৬৫টি পেট্রোলিং পয়েন্টের মধ্যে ২৬টিতেই অস্তিত্ব নেই ভারতের। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের এহেন দবি প্রকাশ্যে আসতেই শাসক বিরোধী তরজা তুঙ্গে। ঘটনাটি নিয়ে সরকারকে নিশানা করেছেন বিরোধীরা।

    আরও পড়ুুন: “বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সমস্ত ব্রিটিশ এবং মুঘল নাম মুছে দেব”, বললেন শুভেন্দু

    এঁদেরই একহাত নিয়ে জয়শঙ্কর (S  Jaishankar) বলেন, বিরোধীদের মধ্যে কিছু লোক রয়েছেন, যাঁদের বোঝা খুব কঠিন। কখনও কখনও এঁরা ইচ্ছাকৃতভাবে চিন সম্পর্কে মিথ্যা খবর ছড়ান, শুধুমাত্র রাজনৈতিক ফয়দা তোলার জন্য। তিনি বলেন, তাঁরা মানুষকে বিভ্রান্ত করছেন, চিন সম্পর্কে ভুল খবর ছড়াচ্ছেন। আমি জানি, তাঁরাও রাজনীতি করছেন। বিদেশমন্ত্রী বলেন, কখনও কখনও তাঁরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের খবর ছড়াচ্ছেন, যদিও তাঁরা জানেন যে এটা সত্য নয়। এর পরেই জয়শঙ্কর বলেন, কখনও কখনও বিরোধী দলের কিছু নেতা এমন কিছু অঞ্চলের কথা সামনে তুলে ধরছেন, যেটি ১৯৬২ সালের যুদ্ধে চিন দখল করেছিল। তারা এমনভাবেই বিষয়টি আপনার সামনে তুলে ধরবে যে আপনি মনে করবেন, ঘটনাটি গতকালই ঘটেছে।

    সম্প্রতি রাহুল বলেছিলেন, ক্রিটিক্যাল ইস্যুগুলি জানতে আমি ভারতে নিযুক্ত চিনা ও ভুটানের রাষ্ট্রদূত এবং উত্তর পূর্বের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। সে প্রসঙ্গ টেনে বিদেশমন্ত্রী (S  Jaishankar) বলেন, যদি আমাকে কিছু জানতে হয় (চিন প্রসঙ্গে) তাহলে আমি চিনা রাষ্ট্রদূতের কাছে তথ্য সংগ্রহের জন্য যাব না। আমি যাব আমাদের সেনা কর্তাদের কাছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mughal Garden: নাম বদলে গেল জাতীয় ঐতিহ্য মুঘল গার্ডেনের, কী হল নতুন নাম?

    Mughal Garden: নাম বদলে গেল জাতীয় ঐতিহ্য মুঘল গার্ডেনের, কী হল নতুন নাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক ঐতিহাসিক ঐতিহ্যের নাম বদল! পরিবর্তন করা হল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। এবার থেকে ‘অমৃত উদ্যান’ হিসেবে পরিচিতি পাবে রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যশালী স্থান। এমনই জানিয়েছেন রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্তা। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসব’ পালন করছে মোদি সরকার। সেই সূত্রেই মুঘল গার্ডেনের নতুন নামকরণ বলে জানা গিয়েছে। ২৮ জানুয়ারি, শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তবে ২৯ জানুয়ারি, আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অমৃত উদ্যানের উদ্বোধন করবেন।

    ফের ঐতিহাসিক জায়গার নাম বদল!

    মোদি সরকারের জমানায় অনেক ঐতিহ্যবাহী জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। মুঘলসরাই স্টেশনের নাম বদলে করা হয়েছে দিন দয়াল উপাধ্যায় জংশন৷ রাজপথ হয়ে গিয়েছে কর্তব্য পথ৷ এবার বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মুঘল গার্ডেনের নামও৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে অমৃত উদ্যান নাম দিলেন।”

    রবিবার, ২৯ জানুয়ারি এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পরেই সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে। তারপর আগামী দু-মাস অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত জনগণের জন্য খোলা থাকবে এই উদ্যান।

    আরও পড়ুন: ত্রিপুরায় ৪৮ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বরদোয়ালি থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

    অমৃত উদ্যান…

    রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে অমৃত উদ্যান সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে এই উদ্যান। এই উদ্যানকে রাষ্ট্রপতি ভবনের আত্মা হিসেবে বর্ণনা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুঘল উদ্যান এবং তাজমহলের চারপাশের উদ্ধানগুলির অনুকরণে এই উদ্যান তৈরি করা হয়েছিল। এখানে ভারত ও পারস্যের চিত্রকর্মও ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন আকারের বাগান রয়েছে রাষ্ট্রপতি ভবন চত্বরে। কোনওটি আয়তাকার, কোনওটি গোল। সব মিলিয়েই নাম মুঘল গার্ডেন। যার বর্তমান নাম অমৃত উদ্যান।

    খোলা থাকবে প্রায় দু-মাস

    প্রতি বছরই মুঘল গার্ডেন দেখতে ভিড় করেন বহু সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ভবনে বাগানকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে এদিন থেকে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে এই বাগান খোলা থাকবে ২৬ মার্চ পর্যন্ত। এর মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য সোমবার এবং হোলির কারণে ৮ মার্চ তা বন্ধ রাখা হবে। এছাড়াও বিশেষভাবে সক্ষম, কৃষক ও মহিলাদের দেখার জন্য কিছু সময় সংরক্ষিত রাখার কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। ২৮ মার্চ খোলা রাখা হবে কৃষকদের জন্য, বিশেষভাবে সক্ষমদের জন্য ২৯ মার্চ, প্রতিরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ কর্মীদের জন্য ৩০ মার্চ এবং মহিলাদের জন্য খোলা থাকবে ৩১ মার্চ।

    প্রসঙ্গত, ৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে। তারপরই নয়া দিল্লির রাস্তার নাম বদল করা হয়। রাজপথের নাম বদলে কর্তব্য পথ, রেসকোর্সের নাম লোকমান্য মার্গ করা হয়। আর এবার মুঘল ইতিহাসের প্রতীক মুঘল গার্ডেনেরও নাম বদল করা হল।

  • Tripura: ত্রিপুরায় ৪৮ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বরদোয়ালি থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

    Tripura: ত্রিপুরায় ৪৮ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, বরদোয়ালি থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

    মাধ্যম নিউজ ডেস্ক: পরের মাসেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সে রাজ্যে। কিছুদিন আগেই নির্বাচন কমিশন থেকে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। আজ শনিবার, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকাও ঘোষণা করল বিজেপি৷ মোট ৬০টি আসনের মধ্যে আপাতত ৪৮টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ তাঁদের মধ্যে ১১ জনই মহিলা প্রার্থী। সূত্রের খবর, বাকি ১২ জন প্রার্থীর নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে। টাউন বরদোয়ালি কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। তবে এই নির্বাচনে লড়বেন না ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

    বিধানসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের

    শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়। হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির প্রথমসারির নেতারা। পরদিনই প্রাথমিকভাবে ৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আজ প্রার্থীতালিকা প্রকাশ করে রাজীব জানান, প্রার্থীতালিকায় দলিত, মূলবাসী, মহিলা-সহ সকল শ্রেণি এবং বর্ণের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। একইসঙ্গে জানানো হয়, বাকি ১২টি আসনেও শীঘ্রই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশ ও রাজস্থানে এক ঘণ্টার ব্যবধানে ভেঙে পড়ল বায়ুসেনার তিনটি বিমান, মৃত ১ পাইলট

    বিজেপির তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, বনমালীপুর কেন্দ্র থেকে বিপ্লব দেবের জায়গায় বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নির্বাচনে লড়বেন। গতকাল সিপিএম বিধায়ক মহম্মদ মবোশার আলী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার বিজেপির টিকিটে কৈলাশহর কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন তিনিও। ত্রিপুরায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন হল ধানপুর। সেই আসনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।  আর ফলাফল ঘোষণা হবে ২ মার্চই। ত্রিপুরা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই করা হবে তার পরের দিন। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ ফেব্রুয়ারি।

    ত্রিপুরার বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে। ত্রিপুরা নিয়ে কোমর বেঁধেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও। তবে, এসবের মধ্যেই ভোটমুখী ত্রিপুরায় বড় ধাক্কা খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে৷ ত্রিপুরায় তৃণমূলের অন্যতম প্রধান নেতা সুবল ভৌমিক শুক্রবারই বিজেপিতে যোগ দেন।

LinkedIn
Share