Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Gyanvapi: এবার জানা যাবে জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গের’ বয়স? পুরাতত্ত্ববিদদের আট সপ্তাহ সময় আদালতের

    Gyanvapi: এবার জানা যাবে জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গের’ বয়স? পুরাতত্ত্ববিদদের আট সপ্তাহ সময় আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী (Gyanvapi) মসজিদে পাওয়া ‘শিবলিঙ্গে’-র বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং পরীক্ষা করা যাবে কি না, সে বিষয়ে মতামত জানানোর জন্য আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়াকে আরও ৮ সপ্তাহ সময় দিল বেঁধে দিল এলাহাবাদ হাই কোর্ট।  

    শুক্রবার এএসআই-এর (Gyanvapi) তরফের আইনজীবী হাইকোর্টকে জানান, পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত জানাতে আরও কিছু সময় প্রয়োজন। আইনজীবীর আবেদন মেনে পুরাতত্ত্ববিদদের আরও ৮ সপ্তাহ সময় দিল আদালত। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন এএসআই-এর গবেষকদের কার্বন ডেটিং পরীক্ষা করা যাবে কী না সেই সংক্রান্ত মতামত লিখিত জানানোর নির্দেশ দিয়েছে আদালত হাইকোর্ট।

    আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ! কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের সিবিআইয়ের

    কেন কার্বন ডেটিং টেস্ট? 

    প্রসঙ্গত, ২০২১ সালের অগাস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা দাবি করেন, জ্ঞানবাপী মসজিদে রয়েছে শৃঙ্গার গৌরী। যা আপাতত ওজুখানা ও তহখানা নামে পরিচিত। সেখানে পুজোর অধিকার চেয়ে মামলা করেন তাঁরা। মামলাকারীদের আরও দাবি, মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। এর পরেই বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকরের নির্দেশে এ সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়। মসজিদের (Gyanvapi) ভিতরে তদন্ত করে তারা। করা হয় ভিডিওগ্রাফিও। এর পরেই ভিডিওর একটি ফুটেজ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। তাতে দেখা যায়, মসজিদের ওজুখানার জলাশয়ে শিবলিঙ্গের মতো আকৃতির কিছু একটা। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, সেটি শিবলিঙ্গ। আর মসজিদ কর্তৃপক্ষের দাবি, সেটি পুরানো ফোয়ারার অংশ। হিন্দুত্ববাদীদের একাংশ শিবলিঙ্গের বয়স জানার জন্য কার্বন ডেটিং পরীক্ষার আর্জি জানায় সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। বারাণসী আদালতের মতে, কার্বন ডেটিং হলে শিবলিঙ্গের ক্ষতি হতে পারে। যা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী হবে। কার্বন ডেটিং একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রত্নতাত্ত্বিক কোনও বিষয়ের গবেষণার জন্য যা প্রয়োগ করা হয়। 

    চলতি বছরের ১৭ মে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, জ্ঞানব্যাপী (Gyanvapi) মসজিদে যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, সেটি রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ওই রায় দিয়েছিলেন। ওই রায়ে এও বলা হয়েছিল, মসজিদে মুসলিমদের অধিকারও রক্ষা করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Navy: ২৩ জানুয়ারি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সাবমেরিন ভগির, জানুন বিস্তারিত

    Indian Navy: ২৩ জানুয়ারি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সাবমেরিন ভগির, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকারের উদ্যোগে নৌবাহিনীকে (Indian Navy) ঢেলে সাজানোর কাজ চলছে। কয়েকদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক জাহাজ ধ্বংসকারী মিসাইল বরাদ্দ করেছে নৌবাহিনীর (Indian Navy) জন্য। এবার ২৩ জানুয়ারি মুম্বাইতে কালভরি-শ্রেণির পঞ্চম সাবমেরিন ‘ভগির’ অন্তর্ভুক্ত হতে চলেছে নৌসেনায়, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা যাচ্ছে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সাবমেরিনটি ফ্রেঞ্চ নেভাল গ্রুপের সহযোগিতায় মুম্বই-এর মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড তাদের ‘প্রজেক্ট ৭৫’-এর অধীনে নির্মাণ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি প্রায় এক মাস আগে মুম্বইতে আনা হয়েছিল।

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা! 

    সাবমেরিনটির খুঁটিনাটি তথ্য

    সাবমেরিনের দৈর্ঘ্য ৬৭.৫ মিটার এবং প্রস্থ যথাক্রমে ৬.২ মিটার। ‘আইএনএস ভগির’-এর গতি প্রতি ঘণ্টায় ২০ কিমি এবং নিমজ্জিত হয় ৩৭ কিমি প্রতি ঘণ্টায়। এই সাবমেরিনটি অত্যাধুনিক স্টিল দিয়ে নির্মিত হয়েছে বলেই জানা যাচ্ছে। এই ডুবোজাহাজটিতে রয়েছে স্টেলথ প্রযুক্তি। 

    আরও পড়ুন: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    ভারতের নৌবাহিনীর (Indian Navy) ইতিহাসে ভগির

    ১৯৭৩ সালের ১ নভেম্বর প্রথম ভগিরের উদ্বোধন হয়েছিল। বেশ কয়েকটি অপারেশনাল মিশনে অংশগ্রহণ করেছিল ভগির।  প্রায় তিন দশক ধরে দেশকে সেবা করার পরে ২০০১ সালে সাবমেরিনটি অবসর নেয়।
    পরবর্তীকালে, নৌসেনার ঐতিহ্য মেনে পুরনো ভগিরের নামেই নামাঙ্কিত করা হয় নতুন সাবমেরিনের।  ১২ নভেম্বর, ২০২০ সালে নতুন ভগিরের উদ্বোধন করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভগির প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। গত ১ বছর ধরে সমুদ্রে ট্রায়ালে ছিল ভগির।

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Narendra Modi: ফের আজ ৭১ হাজার প্রার্থীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদি

    Narendra Modi: ফের আজ ৭১ হাজার প্রার্থীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে রোজগার মেলার সূচনা করা হয়েছে। এই রোজগার মেলা থেকেই দেশের যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাকরির শংসাপত্র। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে খবর, আজ ফের একবার সরকারি দফতরের নতুন যোগদানকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১ হাজার জনের হাতে এই নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আজ এই অনুষ্ঠানে বক্তৃতাও দেবেন প্রধানমন্ত্রী।

    ৭১০০০ প্রার্থীকে নিয়োগপত্র মোদির

    গত বছরের জুন মাসে আগামী দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। এরপরেই সূচনা করা হয় রোজগার মেলা। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার লক্ষ্য পূরণেই এই রোজগার মেলার সূচনা করা হয়েছে। এর ফলে দেশের উন্নয়নে আরও সরাসরি যোগ দিতে পারবে যুব সমাজ। এর পর গত অক্টোবর মাসে ৭৫ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র বিলি করেছিলেন। এর পর দীপাবলির সময়ে ৭১ হাজার জনকে নিয়োগপত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জানানো হয়েছিল, দেশের ৪৫ টি এলাকায় ওই নিয়োগপত্র দেওয়া হয়েছে প্রার্থীদের। ফের আজকেও নিয়োগপত্র দেওয়া হবে ৭১ হাজার প্রার্থীদের।

    আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

    সারা দেশের নতুন নিয়োগকারীরা ভারত সরকারের অধীনে বিভিন্ন পদে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, আয়কর পরিদর্শক, শিক্ষক, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা অফিসার, পিএ, এমটিএস ইত্যাদিতে যোগ দেবেন।

    কর্মযোগী প্রারম্ভ মডিউল…

    এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মযোগী প্রারম্ভ মডিউলের উদ্বোধন করেছেন। রোজগার মেলার অধীনে যেসব প্রার্থী চাকরি পেয়েছেন তাঁদের এই মডিউলের মাধ্যমে অনলাইনে ওরিয়েন্টশন হয়। ফলে কর্মযোগী প্রারম্ভ মডিউল থেকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যা শিখেছেন তার অভিজ্ঞতাও আজকের এই অনুষ্ঠানে শেয়ার করা হবে।

    বিভিন্ন রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী

    সূত্রের খবর, ‘রোজগার মেলা’-এর অধীনে যুবকদের চাকরি দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী জানুয়ারিতে বিভিন্ন রাজ্যে যাবেন। ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গয়াল, হরদীপ পুরী, অনুরাগ ঠাকুর এবং অন্যান্যদের মত সিনিয়র মন্ত্রী সহ মোট ৪৫ জন মন্ত্রী এতে অংশ নেবেন। যেমন- নরেন্দ্র সিং তোমর যাবেন ভোপালে, অনুপ্রিয়া প্যাটেল মুম্বইয়ে, অশ্বিনী চৌবে নাগপুরে, নিত্যানন্দ রাই পুনেতে, পীযূষ গোয়েল নয়া দিল্লিতে, ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে, কানপুরে অনুরাগ সিং ঠাকুর, গাজিয়াবাদে আর কে সিং, পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, ফরিদাবাদে ভূপেন্দ্র যাদব, জম্মুতে অজয় ​​ভাট, রাঁচিতে পশুপতিনাথ পারস এবং বেঙ্গালুরুতে প্রহ্লাদ জোশী ইত্যাদি।

     

  • Joshimath: স্বাভাবিক হয়ে উঠছে জোশীমঠ, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    Joshimath: স্বাভাবিক হয়ে উঠছে জোশীমঠ, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২ জানুয়ারি থেকে জোশীমঠের (Joshimath) কয়েকশো বাড়িতে ফাটল দেখা দেয়, ক্ষতিগ্রস্তরা আশ্রয় নেয় নিজেদের আত্মীয়দের বাড়িতে অথবা সরকারি ক্যাম্পে। প্রশাসন সে সময় এই পীঠস্থানকে ডুবন্ত শহর বলে ঘোষণা করে। বিপর্যয় কাটিয়ে উঠে শহরের ৬৫-৭০ শতাংশ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন এবং আগামী চার মাসের মধ্যেই চারধাম যাত্রা শুরু হবে,ততদিনে পরিস্থিতি আরও উন্নত হবে। বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

    মুখ্যমন্ত্রী আর কী বললেন

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোশীমঠের (Joshimath)  সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি শহরের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন জোশীমঠের পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত হবেন না কেউ। দেশের কিছু প্রান্ত থেকে জোশীমঠ (Joshimath)  নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। 

    মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আউলিতেও সবকিছু স্বাভাবিক রয়েছে বর্তমানে। ওই স্থান দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। পর্যটকরা এখনও নিয়মিতভাবেই আসছেন ওখানে। চারমাস পরেই চারধাম যাত্রা শুরু হবে। দলে দলে তীর্থযাত্রীরা তখন আসবেন। জোশীমঠ (Joshimath)  হয়েই তাঁরা কেদারনাথ এবং বদ্রীনাথের দিকে এগিয়ে যাবেন।”

    এনটিপিসি-র দাবি

     জোশীমঠ(Joshimath)  বিপর্যয়ের জন্য বিভিন্ন মহল থেকেই এনটিপিসির খনন কাজকে দায়ী করা হচ্ছিল। এবার এই অভিযোগকে একেবারেই নস্যাৎ করে দিল এনটিপিসি। এদিন এনটিপিসির অতিরিক্ত জিএম ভূতত্ত্ব ভুবনেশ কুমার বলেন, বর্তমানে টানেলে কোনওরকম ব্লাস্টিং হচ্ছে না। ব্লাস্টিং এর কারনে যদি শহরের বাড়িতে ফাটল ধরত অথবা ভূমিধসে যেত তবে টানেলটিও প্রভাবিত হত। কিন্তু সেরকম কোন ঘটনা ঘটেনি। তাই এনটিপিসির কাজের সঙ্গে ভূমিতল তলিয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। ১২ কিলোমিটার এই টানেলের কাজ হয়েছে বোরিং মেশিন দিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

    Union Budget: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩১ জানুয়ারি শুরু বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট (Union Budget) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে এবারই তিনি পেশ করবেন শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই ওই বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না, হবে ভোট অন অ্যাকাউন্ট। অর্থমন্ত্রী হিসেবে এবার পঞ্চম পূর্ণাঙ্গ বাজেটে পেশ করবেন মোদি সরকারের অর্থমন্ত্রী সীতারামন। ২০১৯ সালে সীতারামন প্রথম বাজেট পেশ করেন। এতদিন বাজেট পেশ করা হত বাজেট- ব্রিফকেসে। সীতারামন বাজেট পেশ করলেন বহি-খাতায়। যা গোটা দেশবাসীর নজর কাড়ে। ২০২১ সালে সীতারামন বাজেট পেশ করেন ট্যাবলেটে, মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়ার স্লোগানে উদ্বুদ্ধ হয়ে।

    বাজেট…

    বাজেট পেশ করার আগে প্রথা মেনে বাজেট (Union Budget) বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী। এই বাজেট বক্তৃতার দুটি অংশ। একটি পার্ট এ, অন্যটি পার্ট বি। বাজেট বক্তৃতার পার্ট এ অংশে অর্থমন্ত্রী বলবেন গত ও বর্তমান অর্থবর্ষ সম্পর্কে। সরকারের আয়-ব্যয় সম্পর্কে জানাবেন। সরকার কোন কোন ক্ষেত্রগুলিকে অগ্রাধিকারের তালিকায় রাখছে, সে সম্পর্কেও জানাবেন। সরকার ট্যাক্স বাবদ কত আয় করল, ধারই বা করল কত, তাও জানাবেন। প্রতিটি মন্ত্রকের ব্যয়ও জানাবেন।

    বাজেটের পার্ট বি অংশে তিনি আলোকপাত করবেন আগামী অর্থবর্ষে সরকারের ট্যাক্স-প্রস্তাবের ওপর। বক্তৃতার এই অংশে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে সরকারের অগ্রগতি সম্পর্কেও আলোকপাত করবেন। সরকারের ভবিষ্যৎ নীতি সম্পর্কেও দিক নির্দেশ করবেন। ট্যাক্সেসান সম্পর্কে সরকারের প্রস্তাব ব্যাখ্যা করবেন। বাজেট বক্তৃতার একেবারে শেষে কেন্দ্রীয়  অর্থমন্ত্রী বলবেন অ্যানুয়েল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে।      

    ২০২০ সালে দীর্ঘ সময় ধরে বাজেট (Union Budget) বক্তৃতা দিয়েছিলেন নির্মলা সীতারামন। সেবার তিনি বলেছিলেন দু ঘণ্টা ৪২ মিনিট। বাজেটের দুটো পাতা না পড়েই সেবার বক্তৃতা শেষ করেছিলেন তিনি। এর আগের বাজেট বক্তৃতা দিতে গিয়ে সীতারামন সময় নিয়েছিলেন ২ ঘণ্টা ১৭ মিনিট। ২০২২ সালে তিনি বক্তৃতা দিয়েছিলেন মাত্র ১ ঘণ্টা ৩১ মিনিট।

     

     

  • CBI: তদন্তকারীর কাছে সূত্র গোপন রাখতে পারবেন না সাংবাদিক, নির্দেশ সিবিআই আদালতের

    CBI: তদন্তকারীর কাছে সূত্র গোপন রাখতে পারবেন না সাংবাদিক, নির্দেশ সিবিআই আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাংবাদিকরা (Reporters) কোন সূত্র থেকে খবর পাচ্ছেন, তা এতদিন গোপন রাখতে পারতেন। তবে এবার থেকে আর তা হবে না। সাংবাদিকরা কোন সূত্র থেকে খবর পাচ্ছেন, তদন্তকারীর কাছে তা আর গোপন রাখা যাবে না। বুধবার নয়াদিল্লিতে (New Delhi) সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের তরফে একটি ক্লোজার রিপোর্ট বাতিল করে দেওয়ার পর এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এও জানিয়েছে, তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে খবরের সূত্র জানতে চাইতে পারেন। কারণ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সূত্রের প্রয়োজন এবং সেটাই প্রধান গুরুত্বপূর্ণ। আদালত আরও জানিয়েছে, তদন্তকারী সংস্থা ইন্ডিয়ান পিনাল কোড এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর দ্বারা সুসজ্জিত। তদন্তের প্রয়োজনে তারা যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং এই সমস্ত মানুষজন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। তদন্তের স্বার্থে এ ব্যাপারে সহযোগিতা করা কর্তব্য তাঁদেরও।

    ক্লোজার রিপোর্ট…

    এদিন রাউস অ্যাভিনিউ জেলা আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন এই মামলা সংক্রান্ত ক্লোজার রিপোর্টটি বাতিল করে দেন। তাঁর বক্তব্য, তদন্ত চলাকালীন কোনও সাংবাদিক কোন সূত্রে খবর পেয়েছেন, তা গোপন রাখতে পারেন না তদন্তকারী সংস্থার কাছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁকে সব কিছু প্রকাশ করতে হবে। ২০০৯ সালে প্রকাশিত খবরটির মূল সূত্র কী এবং কোন নথিপত্রের ভিত্তিতে তা লেখা হয়েছে, তার সম্পূর্ণ বিবরণ তদন্তকারী সংস্থার হাতে দিতে হবে বলেও জানিয়েছেন অঞ্জলি। বুধবার এই মামলা সংক্রান্ত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালত।

    আরও পড়ুুন: মিড-ডে মিলের টাকায় জেলা সফর মুখ্যমন্ত্রীর! কীভাবে? নথি প্রকাশ শুভেন্দুর

    ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল মুলায়ম সিংহ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির মামলার শুনানি। তার আগের দিন একটি সংবাদপত্রে মুলায়মকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জানা যায়, ভুয়ো নথিপত্রের ভিত্তিতে খবরটি প্রকাশ করেছিলেন জনৈক সাংবাদিক। তদন্ত শুরু হলে সোর্স বলতে অস্বীকার করেন ওই সাংবাদিক। তার জেরে তদন্ত থেমে যায় মাঝ পথে। সেই প্রেক্ষিতেই সিবিআই আদালতের এই নির্দেশ। এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন বলেও জানায় আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Ministry of Finance: বিদেশে তথ্য পাচার! বাজেটের ঠিক আগে গ্রেফতার অর্থমন্ত্রকের অস্থায়ী কর্মী

    Ministry of Finance: বিদেশে তথ্য পাচার! বাজেটের ঠিক আগে গ্রেফতার অর্থমন্ত্রকের অস্থায়ী কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জোর ব্যস্ততা এখন অর্থমন্ত্রকে (Espionage In Finance Ministry)। তার মধ্যেই তথ্য পাচারের অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করল মন্ত্রকের এক কর্মীকে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অর্থের বিনিময়ে বিদেশে তথ্য পাচারের অভিযোগে চুক্তিভিত্তিক ওই কর্মীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রুজু হয়েছে মামলা।

    অভিযুক্তের কাছ থেকে যা যা পাওয়া গেল

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সুমিত। তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন। অভিযুক্তর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যেখানে বেশ কিছু চ্যাট দেখে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে বিদেশি কোনও সংস্থা হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে। তবে এই ঘটনা প্রথম নয়। কিছুদিন আগেও অর্থমন্ত্রকের তথ্য পাচারের অভিযোগ সামনে এসেছিল। তবে বাজেট অধিবেশনের আগে মন্ত্রকের কর্মীর গ্রেফতার হওয়া খুবই তাৎপর্যপূর্ণ। এর ফলে অর্থ মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের একটি চক্র ভেঙে দিল দিল্লি পুলিশ, এমনই অনুমান বিশেষজ্ঞদের। দিল্লি পুলিশ সূত্রে খবর টাকার বিনিময়ে অর্থমন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাঠিয়ে দিত সুমিত। মন্ত্রকে ডেটা এন্ট্রি অপারেটার হিসেব কাজ করার ফলে বহু গুরুত্বপূর্ণ তথ্য তাঁর নাগালে ছিল। তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই মেবাইলটিকে হাতিয়ার করেই সে তথ্য পাচার করত বলে দাবি পুলিশের। বাজেট পেশের কয়েক দিন আগেই নির্মলা সীতারমনের দফতর থেকে তথ্য বেরিয়ে যাওয়ার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  ওই ব্যক্তির কাছ থেকে অর্থমন্ত্রকের বেশকিছু নথিও উদ্ধার করা হয়েছে। 

    আরও পড়ুন: সাগরদিঘিতে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের, কবে?

    আগামী বছর হবে লোকসভা নির্বাচন। ফলে এবছরই শেষ পূর্ণ বাজেট পেশ করার সুযোগ মোদি সরকারের। সামনে রয়েছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এবার জনমুখী বাজেটের সম্ভাবনা থাকছে। বাড়তে পারে আয়কর ছাড়ের সীমা। অর্থমন্ত্রী সীতারামন কয়েকদিন আগে নিজেকে মধ্যবিত্ত হিসেবে তুলে ধরেছিলেন। যা দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, এবার মধ্যবিত্তের জন্য বাজেটে বড় চমক থাকতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amarnath: আর দুর্গম থাকবে না অমরনাথ যাত্রা! তৈরি হচ্ছে নতুন সড়ক

    Amarnath: আর দুর্গম থাকবে না অমরনাথ যাত্রা! তৈরি হচ্ছে নতুন সড়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ (Amarnath) তীর্থযাত্রীদের জন্য সুখবর। দুর্গম অমরনাথ (Amarnath) যাত্রা এবার সুগম হতে চলেছে নেপথ্যে মোদি সরকারের উদ্যোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অমরনাথ যাত্রাকে আরও সুগম এবং নির্বিঘ্ন করে তুলতে ২২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে যে বর্ষাকালেও রাস্তাটি যাতে উপযোগী থাকে সেরকম পরিকল্পনা করেই এটি বানানো হচ্ছে।

    কোন দুটি স্থানকে জুড়বে এই সড়ক

    বিভিন্ন সূত্রে আরও জানা যাচ্ছে যে ২২ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সড়কটি কাশ্মীরের চন্দনবাড়ি থেকে সঙ্গম পর্যন্ত যাবে। সড়কের ১১ কিলোমিটার অংশ জুড়ে থাকবে একটি সুড়ঙ্গপথ, যেটি গণেশটপ নামের এলাকার নিচ দিয়ে যাবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এই সড়ক তৈরিতে প্রযুক্তিগত সহায়তা করবে বলেই জানা গেছে। ইতিমধ্যে বেসরকারি সংস্থাগুলির কাছে টেন্ডারের ডাক দিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তর। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সংস্থা তাদের টেন্ডার জমা দিতে পারবে বলে জানা গেছে। 

    ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে প্রস্তাবিত এই সড়ক

    সরকারের সূত্রে জানা গেছে এই সড়ক তৈরি হলে লাদাখ এবং জম্মুর মধ্যে গাড়ি চলাচল করার একটি বিকল্প রাস্তা তৈরি হবে এবং সেক্ষেত্রে শ্রীনগর শহরকে এড়িয়ে জম্মু থেকে সীমান্তবর্তী সেনা ঘাঁটিগুলিতে দ্রুত পৌঁছে যাওয়া যাবে। তবে গোটা প্রকল্পটি বাস্তবায়িত হতে ৫ বছর সময় লাগবে বলেই জানা যাচ্ছে। হিমালয়ের গভীর খাদের ভিতর একটি গুহায় অবস্থিত রয়েছে  অমরনাথ (Amarnath) মন্দির। প্রতিবছর বর্ষার সময় বিশেষত জুলাই-আগস্ট মাসে উপত্যকায় বরফ সরাবার পর পূর্ণ রাত্রির জন্য খুলে দেওয়া হয়। অসংখ্য শিবভক্তদের কাছে এটি পবিত্র তীর্থস্থান। মূলতপায়ে হেঁটে এবং ঘোড়ায় চড়ে অমরনাথ পৌঁছাতে হয় যাত্রীদের। নতুন রাস্তাটি তৈরি হলে বছরের অধিকাংশ সময়েই সড়ক পথে পৌঁছে যাওয়া যাবে অমরনাথ। আবার বন্যার সময় কিংবা আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যেতে পারবে ভারতীয় সেনা তাই সবদিক মাথায় রেখে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid 19: ৩ বছর পর কোভিড নিয়ে সুখবর! ভারতের করোনাগ্রাফে রেকর্ড পতন

    Covid 19: ৩ বছর পর কোভিড নিয়ে সুখবর! ভারতের করোনাগ্রাফে রেকর্ড পতন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৩ বছর পর করোনা নিয়ে স্বস্তির খবর পাওয়া গেল। সারা বিশ্বে যখন করোনার প্রকোপ কিছুটা কমেছে, তখন চিনে এর দাপট বেড়েই চলেছে। ফলে ভারতেও কেন্দ্রীয় সরকারের তরফে করোনা নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারই মধ্যে এল খুশির খবর। অবশেষে ২০২৩-এর ১৭ জানুয়ারি এখনও অবধি সবথেকে কম সংখ্যক করোনা আক্রান্ত হল এদেশে। ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৮৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণ নথিভুক্ত হয়েছে, যা ২৭ মার্চ, ২০২০-এর পর থেকে সর্বনিম্ন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এমনটাই বলছে দেশের করোনাগ্রাফ।

    ৩ বছর পর ভারতের করোনার গ্রাফে রেকর্ড পতন

    সূত্রের খবর অনুযায়ী, এর আগে এত কম করোনায় আক্রান্তের সংখ্যা হয়নি। ৭ মার্চ, ২০২০ থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৮৯টি নতুন করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। যা ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন বলেই খবর। ফলে চিনে করোনার ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর দাপটের মাঝেই করোনাগ্রাফে এই সর্বনিম্ন পতনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশবাসী।

    আরও পড়ুন: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

    মঙ্গলবার দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ২,০৩৫। অন্যদিকে, সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশের আশেপাশে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪৭২ জন। সারা দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা এখনও অবধি ৪.৪৬ কোটি। সারা দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজারের কিছু বেশি।

    ১০২৭ দিন পর দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য

    প্রায় ৩ বছর বা ১০২৭ দিন পর গতকাল, ১৬ জানুয়ারি রাজধানী দিল্লিতে করোনায় কেউ আক্রান্ত হননি। ২০২০ সালের ২৪ মার্চ দিল্লিতে শেষবারের মত কোনও কোভিড কেস দেখা যায়নি। আর আজ এমন ঘটনা ঘটল। প্রসঙ্গত, এর আগে দিল্লিতে প্রায় ২৬,৫০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সেখানে দেখা গিয়েছে, গতকাল নতুন করে কোনও করোনা আক্রান্তের সংখ্যা দেখা যায়নি। আবার কেউ কোভিডে মারাও যাননি গতকাল। ফলে দিল্লিবাসীর জন্যও এটি একটি স্বস্তির খবর।  

  • OXFAM: ভারতের এক শতাংশ মানুষের হাতে রয়েছে ৪০ শতাংশ সম্পদ!

    OXFAM: ভারতের এক শতাংশ মানুষের হাতে রয়েছে ৪০ শতাংশ সম্পদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) মোট সম্পদের ৪০ শতাংশ অধিকারে রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের হাতে। জনসংখ্যার নীচের অর্ধেকের অধিকারে রয়েছে মাত্র ৩ শতাংশ সম্পদ। সোমবার এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে। দাভোসে ওর্য়াল্ড ইকোনোমিক ফোরামের অ্যানুয়াল মিটিংয়ের প্রথম দিনে অক্সফ্যাম (OXFAM) ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতের ১০ জন ধনীতম ব্যক্তির সম্পদ দিয়ে এ দেশের সমস্ত শিশুকে স্কুলে ফিরিয়ে আনা যেতে পারে।

    রিপোর্ট…

    ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এই সময়ে গৌতম আদানির কাছ থেকে এককালীন কর আদায় করলে সরকারের কোষাগারে আসতে পারত ১.৭৯ লক্ষ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে এক বছরের জন্য ৫০ লক্ষের বেশি প্রাথমিক শিক্ষকের বেতন দেওয়া যেত। প্রকাশিত রিপোর্টটির শিরোনাম সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট। রিপোর্টে বলা হয়েছে, যদি ভারতের বিলিয়নিয়ারদের মোট সম্পদের ওপর দুই শতাংশ কর ধার্য করা হত, তাহলে তার পরিমাণ দাঁড়াত ৪০ হাজার ৪২৩ কোটি টাকা। যে টাকায় আগামী তিন বছর ধরে দেশের অপুষ্টিতে ভোগা মানুষকে পুষ্টিকর খাবার দেওয়া যেত।ওই রিপোর্ট (OXFAM) থেকেই জানা গিয়েছে, দেশের দশজন বিলিয়নিয়ারের এককালীন পাঁচ শতাংশ কর ধার্য হলে তা হত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ২০২২-২৩ অর্থবর্ষের বরাদ্দের চেয়ে দেড় গুণ বেশি। এই অর্থবর্ষে আয়ুষ মন্ত্রকের চেয়েও তা ঢের বেশি। প্রসঙ্গত, এই অর্থবর্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বরাদ্দ ৮৬ হাজার ২০০ কোটি টাকা। আর আয়ুষের বরাদ্দ ৩ হাজার ৫০ কোটি টাকা।

    ভারতে লিঙ্গ বৈষম্য যে এখনও প্রবল, রিপোর্টে (OXFAM) উল্লেখ করা হয়েছে তাও। বলা হয়েছে, ভারতের পুরুষ কর্মীরা যেখানে এক টাকা রোজগার করেন, সেখানে মহিলাদের আয় ৬৩ পয়সা। তফশিলি জাতির কোনও কর্মীর আয় ৫৫ পয়সা। আর গ্রামীণ কোন কর্মীর আয় শহরের কর্মীদের ২০১৮-’১৯ সালের আয়ের অর্ধেক। অক্সফ্যামের ভারতের সিইও অমিতাভ বেহার বলেন, দেশের দলিত, আদিবাসী, মুসলমান, মহিলা এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই সিস্টেমে ভুগতেই আছেন, যে সিস্টেমে ধনীতমদের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে।

     

LinkedIn
Share