Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • 7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বাড়াতে পারে মোদি সরকার

    7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বাড়াতে পারে মোদি সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বাড়ানোর ঘোষণা করা হতে পারে বাজেট প্রস্তাবে। এমনই খবর শোনা যাচ্ছে অর্থমন্ত্রকের অন্দরে। সূত্রের খবর, কমিশনের সুপারিশ মেনে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হবে।

    ফিটমেন্ট ফ্যাক্টরে বদল

    আগামী বাজেট প্রস্তাবে, কেন্দ্রের তরফে ‘ফিটমেন্ট ফ্যাক্টরে’ বদল আনা হতে পারে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্মচারী ইউনিয়নগুলি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুণ করার জন্য দাবি জানিয়ে আসছিল। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নয়া পদ্ধতি কার্যকর হতে পারে বলে দাবি করা হচ্ছে। ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বদল করা হলে, প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে বেতন। প্রসঙ্গত, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, তা ২.৫৭ গুণ। এক জন কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন ১৮,০০০ টাকা হলে ভাতা ছাড়া তাঁর বেতন ১৮,০০০ টাকার ২.৫৭ গুণ অর্থাৎ ৪৬২৬০ টাকা। কর্মচারী ইউনিয়নের দাবি মানা হলে বেতন হবে ২৬,০০০ গুণিত ৩.৬৮ অর্থাৎ ৯৫,৬৮০ টাকা!

    আরও পড়ুুন: ‘‘নিরপেক্ষ থাকুন, না হলে পদপিষ্ট হতে হবে’’! পুলিশকে সতর্কবার্তা সুকান্তর

    ন্দ্রীয় মন্ত্রিসভা ৩৪টি সংশোধনী এনে ২০১৭ সালের জুন মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুমোদন করেছিল। এর ফলে এন্ট্রি লেভেলের বেসিক বেতন প্রতি মাসে ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০০ টাকা করা হয়েছিল। যেখানে সর্বোচ্চ স্তরের অর্থাত্ সচিব পর্যায়ের পদে বেসিক বেতন ৯০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়। ক্লাস ১ অফিসারদের জন্য, প্রারম্ভিক বেতন করা হয় ৫৬,১০০ টাকা। এবার, বাজেট প্রস্তাবে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একলাফে আনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তা হলে দেশের লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kiren Rijiju: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

    Kiren Rijiju: কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখতে চায় কেন্দ্র, প্রধান বিচারপতিকে চিঠি রিজিজুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতি নিয়োগ নিয়ে ফের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু চিঠি লিখলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। কিরেন রিজিজু ধারাবাহিক ভাবে সুপ্রিম কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন। ফলে তিনি ফের চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টে। এই চিঠিতে বলা হয়েছে, কলেজিয়াম ব্যবস্থায় কেন্দ্রের প্রতিনিধিকেও যুক্ত করা উচিত। অর্থাৎ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কেন্দ্রীয় সরকার তাদের অভিমত জানাতে চায়। এ জন্য কেন্দ্রীয় সরকার বিচারপতি নিয়োগের জন্য গঠিত কলেজিয়ামে তাদের প্রতিনিধি রাখতে আগ্রহী। জানা গিয়েছে, কলেজিয়াম ব্যবস্থাপনায় বেশ কিছু ফাঁক ফোঁকড় রয়েছে, তাই কেন্দ্রের এই পরামর্শ।

    বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনতে চিঠি আইনমন্ত্রীর

    এদিন চিঠিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রুমা পালের ২০১১ সালের এক বিবৃতি উল্লেখ করে সুপ্রিম কলেজিয়ামে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং হাইকোর্ট কলেজিয়ামে সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ‘পরামর্শ’ দেন রিজিজু। আইনমন্ত্রীর চিঠিতে দাবি করেন, ২৫ বছরের পুরনো কলেজিয়াম ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই তাঁর এই সুপারিশ। গতমাসে আইনমন্ত্রী রাজ্যসভায় জানিয়েছিলেন, বর্তমান কলেজিয়াম ব্যবস্থায় বিচারপতি নিয়োগে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এমনকী কলেজিয়ামের বিচারপতি বাছাইয়ে দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    আরও পড়ুন: কীভাবে কাজ করবে রিমোট ইভিএম? সর্বদলীয় প্রতিনিধিদের ডেমো দেখাল কমিশন

    এছাড়াও কিছু দিন আগেই কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। বিচারপতি নিয়োগে সরকারের ভূমিকা বাড়ানোর জন্য জোরদার সওয়াল করেছিলেন তিনি। ফলে কলেজিয়ামে সরকারি প্রতিনিধি রাখার জন্য বারংবার চিঠি দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। ফলে এবারও একই দাবি নিয়ে ফের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি দেওয়া হয়েছে। ফলে প্রধান বিচারপতি চন্দ্রচূড় আইনমন্ত্রীর চিঠির জবাবে কী যুক্তি হাজির করেন সেটাই এখন দেখার। কেন্দ্রের দাবি, ভারত ছাড়া আর কোনও দেশে বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সরকারকে বাদ রাখা হয় না।

    প্রসঙ্গত, দেশের শীর্ষ আদালতের বিচারপতি এবং অন্যান্য উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত নেয় কলেজিয়াম। দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের ৪ প্রবীণ বিচারপতিকে নিয়ে গঠিত হয় এই কলেজিয়াম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cold Wave: আগামীকাল থেকে দিল্লিতে চলতে পারে শৈত্য প্রবাহ, জানাচ্ছে মৌসম ভবন

    Cold Wave: আগামীকাল থেকে দিল্লিতে চলতে পারে শৈত্য প্রবাহ, জানাচ্ছে মৌসম ভবন

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামীকাল থেকে টানা তিন দিন প্রবল শৈত্য প্রবাহ (Cold Wave) চলবে রাজধানী দিল্লিতে। এমনটাই জানাল হাওয়া অফিস। এছাড়াও কুয়াশার চাদর থাকবে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং বিহার পর্যন্ত। বুধবার পর্যন্ত চরম শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে রাজস্থানেও। সোমবার, মঙ্গলবার চরম শৈত্য প্রবাহ চলতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এবং রাজধানী দিল্লিতে। দিল্লিতে বুধবারেও চরম শৈত্য প্রবাহের সর্তকতা থাকছে।

    কী জানিয়েছে হাওয়া অফিস?  

    আগামী তিন দিনে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা নামবে ৬ ডিগ্রি (Cold Wave) পর্যন্ত। মধ্যপ্রদেশ-সহ মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে আগামী তিন দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব ভারতেও তাপমাত্রা নামার ইঙ্গিত আগামী দু-তিন দিন। বাংলা, বিহার, ওড়িশা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। 

    নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারত (Cold Wave) থেকে একটি বুধবার ও আরেকটি শুক্রবার। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে রয়েছে একটি উচ্চচাপ বলয়। এই উচ্চচাপ বলয় থেকে দক্ষিণ-পশ্চিমে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তখন ফের বাড়তে পারে তাপমাত্রা।

    আরও পড়ুন: মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ পাক সংবাদমাধ্যম 

    এদিন সকালে কুয়াশায় ঢেকেছিল কলকাতার আকাশ (Cold Wave)। রাজ্যের অন্যান্য জায়গাতেও ছিল কুয়াশার চাদর। এদিন কলকাতাতেও ভোর থেকে ঘন কুয়াশা ছিল। দৃশ্যমাতাও কমে যায়। রাস্তায়  যানবাহনের গতি কম ছিল। ট্রেন দেরিতে চলেছে। কুয়াশা থাকায় ঠাণ্ডা কম ছিল। 

    রবিবার মকর সংক্রান্তি উপলক্ষে (Cold Wave) গঙ্গাসাগরে ব্যাপক ভিড় ছিল। গঙ্গাসাগরে পুণ্যার্থীরা স্নান করার জন্য ভোর থেকে জড়ো হন। গঙ্গাসাগরগামী প্রচুর গাড়িও ছিল রাস্তায়। দৃশ্যমানতা কম থাকায় সব গাড়িই ধীরে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

        

  • Mayawati: রাজ্য ও লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি, সাফ জানালেন মায়াবতী

    Mayawati: রাজ্য ও লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি, সাফ জানালেন মায়াবতী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভবিষ্যতে রাজ্য এবং লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি (BSP)। নিজের ৬৭তম জন্মদিনে একথা ঘোষণা করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। লখনউতে দলের তরফে আয়োজন করা হয়েছিল তাঁর জন্মদিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই মায়াবতী জানিয়ে দেন ভবিষ্যতে রাজ্য এবং লোকসভা নির্বাচনে একাই লড়বে বিএসপি। এদিনের অনুষ্ঠানে মায়াবতী ফের একবার ব্যালট পেপারে ভোট গ্রহণের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ভোটারদের মন থেকে সংশয় দূর করতে নির্বাচন কমিশনের (EC) উচিত সমস্ত নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা।

    মায়াবতীর দাবি…

    ইভিএমে ভোট হওয়ায় তাঁর দলের আসন কমেছে বলেও দাবি করেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী। মায়াবতী (Mayawati) বলেন, বিএসপির ভোট কমেনি। তবে যেদিন থেকে ইভিএমে ভোট নেওয়া শুরু হল, সেদিন থেকেই আমাদের ভোট এবং আসনের ওপর প্রভাব পড়েছে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ফের সাবেকি ব্যালট পেপারে ভোট নেওয়া শুরু করেছে। তারা যদি পারে, তবে ভারত কেন নয়?

    আরও পড়ুুন: ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে সবই করবে ভারত’, চিনকে ফের হুঁশিয়ারি জয়শঙ্করের

    প্রসঙ্গত, ব্যালট পেপারে ভোট চেয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দলের অনেক প্রার্থীর হারের কারণ হিসেবে তিনি দুষেছিলেন ইভিএমকে। ২০০৪ সাল থেকে চারটি লোকসভা নির্বাচন ও ১২৭টি বিধানসভা নির্বাচনে ব্যবহৃত হয়েছে ইভিএম। যদিও ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যসভার সদস্য এবং রাজ্য বিধান পরিষদের সদস্যদের নির্বাচন যখন হয়, তখন ইভিএম ব্যবহার করা হয় না। কারণ যে পদ্ধতিতে অঙ্ক কষে এই নির্বাচন হয়, ইভিএম সেই ফল দিতে পারে না। তাই ওই নির্বাচনগুলি হয় ব্যালট পেপারে।

    ১৯৮২ সালের মে মাসে কেরালার বিধানসভা নির্বাচনে প্রথমে ইভিএম ব্যবহার করা হয়। তবে এটি ব্যবহারের জন্য নির্দিষ্ট আইনের অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট সেই নির্বাচন স্থগিত করে দেয়। পরবর্তীকালে ১৯৮৯ সালে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য একটি বিধান তৈরি করতে সংশোধন করা হয় জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Vande Bharat Express: এবার বন্দেভারত ছুটবে তেলেঙ্গানা অন্ধপ্রদেশের মধ্যে, আনুষ্ঠানিক সূচনা প্রধানমন্ত্রীর

    Vande Bharat Express: এবার বন্দেভারত ছুটবে তেলেঙ্গানা অন্ধপ্রদেশের মধ্যে, আনুষ্ঠানিক সূচনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর এবার তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে জোড়া হলো বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মাধ্যমে। গত ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল ভাবে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা করেন। এদিন রবিবার মকর সংক্রান্তিতে পোঙ্গল উৎসবের সময় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যেটি সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম অবধি যাবে।

    উদ্বোধনের সময় কী বললেন প্রধানমন্ত্রী

     বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ পেল এই উপহার, বন্দে ভারত এক্সপ্রেস। যেটি দুটি রাজ্যের মধ্যে সংস্কৃতি এবং ঐতিহ্যকে আদান প্রদান করবে। এদিন ট্যুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানে তিনি লেখেন, বন্দে ভারতের (Vande Bharat Express) নতুন এই যাত্রাপথে পর্যটন শিল্পের উন্নতি হবে।
    প্রধানমন্ত্রী এদিন আরও বলেন যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) হল নতুন ভারতের একটি প্রতীক যেটি ভারতবর্ষকে আধুনিকতার দিকে নিয়ে যাচ্ছে।

    প্রসঙ্গত এটি ছিল অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যেটি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদের বিশাখাপত্তনম পর্যন্ত চলবে এবং ৮ ঘন্টায় সম্পূর্ণ করবে এর যাত্রাপথ।

     এক নজরে দেখা যাক আগের সাতটি বন্দে ভারত এক্সপ্রেস কোথায় কোথায় চালু হয়েছে

    নতুন দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে নতুন দিল্লি

    নতুন দিল্লি থেকে জম্মু-কাশ্মীরের কাটরা এবং কাটরা থেকে নতুন দিল্লি

    মুম্বাই সেন্ট্রাল থেকে গান্ধীনগর এবং গান্ধীনগর থেকে মুম্বাই সেন্ট্রাল

    হিমাচল প্রদেশের আনদৌড়া থেকে নতুন দিল্লি এবং নতুন দিল্লি থেকে হিমাচল প্রদেশের আনদৌড়া 

    চেন্নাই থেকে মহীশুর এবং মহীশুর থেকে চেন্নাই

    নাগপুর থেকে বিলাসপুর এবং বিলাসপুর থেকে নাগপুর

    হাওড়া থেকে নতুন জলপাইগুড়ি এবং নতুন জলপাইগুড়ি থেকে হাওড়া

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Terror: দিল্লিতে ধৃত দুই জঙ্গির যোগ পাক সন্ত্রাসীদের সঙ্গে? পাঠানো হয়েছিল মৃতদেহের ভিডিও

    Delhi Terror: দিল্লিতে ধৃত দুই জঙ্গির যোগ পাক সন্ত্রাসীদের সঙ্গে? পাঠানো হয়েছিল মৃতদেহের ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে ধৃত দুই জঙ্গির সঙ্গে পাকিস্তানের যোগ পেল পুলিশ (Delhi Terror)। সম্প্রতি রাজধানীর রাস্তায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ। ধৃতদের নাম জগজিৎ সিং এবং নৌসাদ। অভিযোগ, ধৃত এই দুই জঙ্গি সেই ব্যক্তিকে খুন করে  তাঁর দেহ আট টুকরো ছড়িয়ে দিয়েছিল রাস্তার মাঝে। এবার এক চাঞ্চল্যকর তথ্য এল দিল্লি পুলিশের হাতে। ৩৭ সেকেন্ডের একটি ভিডিও এসেছে পুলিশের হাতে। মৃতদেহের ভিডিও করে সোহেল বলে এক ব্যক্তিকে পাঠানো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। লস্কর-ই-তৈবা- র সঙ্গে যোগ রয়েছে এই সোহেলে। এই সোহেলের অ্যাকাউন্ট থেকেই নৌসাদের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠানো হয়েছিল।

    কী ঘটেছে?

    জঙ্গিদের থেকে মিলেছে অস্ত্রশস্ত্র। এমনকী হামলার ‘ব্লু প্রিন্ট’ ও মিলেছিল তাদের থেকে। দিল্লি (Delhi Terror) পুলিশের সন্দেহ, ওই মৃতদেহ উদ্ধারের ঘটনার মিল থাকতেও পারে। তল্লাশি অভিযানে উদ্ধার করেছিল ৩টি পিস্তল ও ২২ রাউন্ড গুলি। শনিবারই তাদের আস্তানা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

    আরও পড়ুন: ‘দেশ বাঁচাতে আমাদের একমাত্র পথ হল…’, কী বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?     

    প্রত্যক্ষদর্শীদের কথায়, আট টুকরো করে দেহ ছড়িয়ে দেওয়া ছিল রাস্তার মাঝে। মৃতদেহটি (Delhi Terror) পুলিশ উদ্ধার করে উত্তর দিল্লি থেকেই। এখন প্রশ্ন হচ্ছে এই মৃতদেহের সঙ্গে ধৃত জঙ্গিদের মিল কী? পুলিশ সূত্রে খবর, ধৃত জগজিৎ সিং ও নৌসাদ জেরার মুখে স্বীকার করেছিল যে, তারা একটি দেহ টুকরো টুকরো করে ফেলেছিল খালি জায়গায়। এমনকী জায়গাও জানিয়েছিল পুলিশকে। সেখান থেকেই শনিবার উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ।   

    বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির (Delhi Terror) জাহাঙ্গিরপুরীতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এলাকার একটি বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ তদন্তে জানতে পেরেছিল, জগজিৎ সিংয়ের সঙ্গে যোগ রয়েছে কানাডার খলিস্তানি সংগঠনের অন্যতম সদস্য অর্শদীপ সিং গিলের। অন্যদিকে নৌসাদ ছিল হরকত-উল-আনসার নামে জঙ্গি সংগঠনের  সদস্য।

    প্রজাতন্ত্র দিবসের আগে বা দিনে কোনও বড় হামলার ছক ছিল দুই জঙ্গির (Delhi Terror)। নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। তাদের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে। সেই জেরার সময়ই এই খুনের কথা স্বীকার করে তারা। কিন্তু কী কারণে খুন করা হয়েছে বা মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Joshimath Sinking: জোশীমঠ বিপর্যয়ের জন্যে দায়ী নয় এনটিপিসির খনন, জানাল কেন্দ্র

    Joshimath Sinking: জোশীমঠ বিপর্যয়ের জন্যে দায়ী নয় এনটিপিসির খনন, জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: জোশীমঠ বিপর্যয়ের (Joshimath Sinking) জন্য কোনওভাবেই দায়ী নয় এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্প। পরিষ্কার করল কেন্দ্র। জোশীমঠ ধসে এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পের খননকে দায়ী করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগ সত্যি কিনা তা জানতে তদন্ত কমিটি বসানো হয়। আটটি ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা কারণ অনুসন্ধানে লেগে পড়েন। তবে এনটিপিসি দাবি করেছে, জোশীমঠ বিপর্যয়ের জন্য তাদের তরফে কোনও ত্রুটি নেই। 

    কী জানা গিয়েছে? 

    জোশীমঠ (Joshimath Sinking) থেকে মাত্র ১ কিলোমিটার দূরে এনটিপিসির তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। অনেকেই অনুমান করেছেন এই কারণেই ক্রমশ আলগা হয়ে গিয়েছে জোশীমঠের ভিত। নির্মীয়মাণ সেই প্রকল্পে সু়ড়ঙ্গ খননের জন্যডিনামাইট বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিটি বিস্ফোরণের পরেই কেঁপে উঠত জোশীমঠ। গত ডিসেম্বরেই জোশীমঠের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা যায়।

    আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বাড়াতে পারে মোদি সরকার    

    জোশীমঠ (Joshimath Sinking) কী ভাবে বসে যাচ্ছে, তা উপগ্রহচিত্রের মাধ্যমে তুলে ধরেছে ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। ইসরো জানিয়েছে, ২০২২ সালের ৭ এপ্রিল থেকে ৯ নভেম্বর কতটা ভূমি বসে গিয়েছিল। তার পর দেখিয়েছে, ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৮ জানুয়ারি কতটা বসে গিয়েছে ওই এলাকার জমি। 

    জোশীমঠ বিপর্যয়ের (Joshimath Sinking) জন্য তাঁদের তরফে কোনও ত্রুটি নেই। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রককে চিঠি লিখে আরও এক বার তা জানিয়ে দিল এনটিপিসি। জোশীমঠের বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দেওয়ার পর এবং জায়গায় জায়গায় ধস নামার পর বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে দেখা হয়। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে তা বিবৃতি দিয়ে জানানো হয়।

    ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (Joshimath Sinking) রিপোর্ট দিয়েছে, গত ১২ দিনে আরও ৫.৪ সেন্টিমিটার তলিয়ে গেছে জনপদ। গত বছর ২৭ ডিসেম্বর থেকে এ বছর ৮ জানুয়ারি অবধি, ৫.৪ সেমি বসে গেছে মাটি। ধসের কারণে ধীরে ধীরে মাটি আরও বসে যাবে বলেও আশঙ্কা করেছেন ইসরোর বিজ্ঞানীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • Rajnath Singh: সংবাদমাধ্যমের ওপর কখনও নিষেধাজ্ঞা জারি করেনি বিজেপি সরকার, বললেন রাজনাথ সিং

    Rajnath Singh: সংবাদমাধ্যমের ওপর কখনও নিষেধাজ্ঞা জারি করেনি বিজেপি সরকার, বললেন রাজনাথ সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: “যারা সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করছেন তাঁদের জানাতে চাই, আমাদের দলের সরকার কোনও সংবাদ সংস্থার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। বা কারো বাক স্বাধীনতার অধিকারকে খর্ব করেনি।”, রবিবার আরএসএস -এর সাপ্তাহিক ‘পাঞ্চজন্য’- এর আয়োজিত একটি কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে এমনটাই জানালেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

    কী বলেছেন প্রতিরক্ষামন্ত্রী? 

    তিনি প্রাক্তন কংগ্রেস সরকারের ১৯৫১ সালে ১৯ ধারার সংশোধনীর (Rajnath Singh) কথা উল্লেখ করে বলেন, “কংগ্রেস সরকার বাকস্বাধীনতা রোধ করার জন্য সংবিধান সংশোধন করেছিল। দেশে আবারও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।” 

    তিনি (Rajnath Singh) এদিন আরও বলেন, “মজার বিষয় হল, যে যারা আজ মিডিয়ার স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ করছেন তারা ভুলে গেছেন যে এটি অটলজির সরকার হোক বা মোদিজির সরকার, আমরা কখনই কোনও মিডিয়া হাউসের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করিনি, বা কোনোভাবেই কারো বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার খর্ব করা হয়নি।”

    আরও পড়ুন: গত পাঁচ বছরে বিমান দুর্ঘটনার খতিয়ান, জেনে নিন মৃত্যুর পরিসংখ্যানও

    কংগ্রেসকে কটাক্ষ করে কেন্দ্রীয়মন্ত্রী (Rajnath Singh) বলেন, “আগের সরকারের ইতিহাস সব ধরনের স্বাধীনতা লঙ্ঘনের ঘটনা দিয়ে পরিপূর্ণ। কংগ্রেস সরকার বাকস্বাধীনতা খর্ব করার জন্য সংবিধান সংশোধন করেছে। কাঁচের ঘরে যারা বাস করে তাদের অন্যের দিকে পাথর ছোড়া উচিত নয়।” 

    রাজনাথ সিং (Rajnath Singh) আরও বলেন, “সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং এর স্বাধীনতা একটি শক্তিশালী এবং প্রাণবন্ত গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    অতীতে “পাঞ্চজন্য” এর উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) বলেন, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ- এর সঙ্গে যুক্ত সাপ্তাহিকের উপর বারবার ক্র্যাকডাউন কেবল জাতীয়তাবাদী সাংবাদিকতার উপর আক্রমণ নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘনও বটে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Khalistani terrorist: দিল্লিতে খালিস্তানি জঙ্গিদের ডেরা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার দিল্লি পুলিশের

    Khalistani terrorist: দিল্লিতে খালিস্তানি জঙ্গিদের ডেরা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার দিল্লি পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে (Khalistani terrorist)। কিন্তু এর মাঝেও সন্ত্রাসবাদীদের দৌরাত্ম লেগেই রয়েছে। তল্লাশি অভিযানের মাঝেই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছে দুই খালিস্তানি জঙ্গি।

    আরও পড়ুন: অভিযোগ করেছিলেন শুভেন্দু, মিড-ডে মিলের ‘পর্যালোচনা’ করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল   

    প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লির নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে তল্লাশি অভিযান (Khalistani terrorist)। সেই অভিযানেই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছে দুই জঙ্গি জগজিৎ ওরফে জস্সা এবং নৌশাদ। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতরা খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের জেরা করেই ডেরায় হানা দেয় পুলিশ। পুলিশের স্পেশ্যাল সেল শ্রদ্ধানন্দ কলোনীর একটি বাড়িতে তল্লাশি চালায়। ধৃতরা ওই বাড়িতে ভাড়া থাকত। সেই ডেরা থেকে হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করে। 

    কী জানা গিয়েছে?     

    দুই জঙ্গিকে কদিন আগে দিল্লির জাহাঙ্গিরপুরী থেকে গ্রেফতার করে পুলিশ (Khalistani terrorist)। ধৃত জগজিৎ ওরফে জস্সা উত্তরাখণ্ডের বাসিন্দা। এই দুই জঙ্গির বাড়ি জাহাঙ্গিরপুরিতে। তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন তথা ইউএপিএ-র ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

    আরও পড়ুন: এবার প্রাণনাশের হুমকি নিতিন গড়কড়িকে, নেপথ্যে দাউদ ইব্রাহিম!

    গোপনসূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা কানাডানিবাসী খালিস্তানপন্থী জঙ্গি হর্ষদীপ (Khalistani terrorist) ডালার নির্দেশমতো কাজ করত। কদিন আগেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক হর্ষদীপকে সরকারিভাবে জঙ্গি ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে। ২০১৭ সাল থেকে কানাডায় রয়েছে হর্ষদীপ।

    আরও পড়ুন: ‘দিদির সুরক্ষা কবচে’ অভিযোগ জানাতে গিয়ে জুটল তৃণমূল নেতার চড়, সঙ্গে হুমকিও 

    পুলিশের অনুমান, প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ধৃতরা (Khalistani terrorist)। জগজিতের সঙ্গে নৌশাদের যোগাযোগ পুলিশের চিন্তা বাড়াচ্ছে। একটি ইসলামিক জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার অভিযোগে আগে গ্রেফতার হওয়া নৌশাদের সঙ্গে খালিস্তানপন্থীদের সম্পর্ক বিশদে খতিয়ে দেখছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jammer Guns: পাকড্রোন ধ্বংস করতে ভারতীয় সেনার নয়া প্রযুক্তি জ্যামার বন্দুক

    Jammer Guns: পাকড্রোন ধ্বংস করতে ভারতীয় সেনার নয়া প্রযুক্তি জ্যামার বন্দুক

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক বছরে পাক সীমান্তে অনেকটাই বেড়েছে পাকড্রোনের যাতায়াত। এই ড্রোন হানাদারি রুখতে বফর্সের সাহায্য নিয়েছে ভারতীয় সেনা। অনেকাংশে সফলতাও এসেছে। গুলি করে নামানো হয়েছে বেশ কিছু পাক ড্রোন। কিন্তু এভাবে ড্রোন গুলি করে নামানোয় সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে। নিশানা ভুল হলে সেই ড্রোন চলে যায় হাতের বাইরে। তাই এক্ষেত্রে চাই উন্নত প্রযুক্তি (Jammer Guns)। 

    জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং পাঞ্জাব-রাজস্থানের সীমান্তে উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন হানার মোকাবিলার বিষয়টি সম্প্রতি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য সেনা এবং বিএসএফ-কে পরামর্শ দিয়েছেন তিনি। সেই পরামর্শ মেনেই জ্যামার বন্দুকের (Jammer Guns) ব্যবহারের উপর জোর দিয়েছে ভারতীয় সেনা।

    স্বরাষ্ট্রমন্ত্রী চান গুলি করে নামানোর পাশাপাশি ড্রোন হানাদারি রোখার বিকল্প পথ তৈরি হোক। আর এই জন্যেই প্রয়োজন জ্যামার বন্দুক (Jammer Guns)। দেড় কিলোমিটার পাল্লার এই ‘জ্যামার বন্দুক’ আদৌ কোনও গুলি ছোড়ে না। এর থেকে বার হওয়া বিশেষ কম্পাঙ্কের তরঙ্গ ড্রোনের ফ্রিকোয়েন্সি ঘেঁটে দিয়ে সেগুলোকে অচল করে দেয়, ফলে মাটিতে আছড়ে পড়ে ড্রোনগুলো। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সেনাবাহিনী এবং বিএসএফের হাতে ইতিমধ্যেই কিছু ড্রোন দেওয়া হয়েছে। পাঞ্জাব সীমান্তে পরীক্ষামূলক ব্যবহারে ফলও মিলেছে। 

    আরও পড়ুন: এবার প্রাণনাশের হুমকি নিতিন গড়কড়িকে, নেপথ্যে দাউদ ইব্রাহিম!

    সেনা সূত্রে জানা গিয়েছে, সীমান্তে শত্রুপক্ষের ড্রোন নিয়ে বিশদে আলোচনা হয়েছে শুক্রবার। উন্নততর সমাধান বের করতে সেনাকে গবেষণা করতে বলা হয়েছে। ভারতীয় সেনা এবং সীমান্তরক্ষা বাহিনীর হাতে ইতিমধ্যেই ভালো প্রযুক্তি (Jammer Guns) রয়েছে। ইতিমধ্যেই সেই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পাঞ্জাবে।

    কীভাবে কাজ করে এই জ্যামার গান? 

    সেনা সূত্রে জানা গিয়েছে, সেনার হাতে যেসব জ্যামার বন্দুক (Jammer Guns) আছে তার কার্যকারিতা ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত। জ্যামারের অদৃশ্য রশ্মি ড্রোনের ফ্রিকোয়েন্সি ঘেঁটে দেয়। ফলে প্রেরকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেগুলি মাটিতে পড়ে যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
LinkedIn
Share