Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Narendra Modi: যাত্রা শুরু বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: যাত্রা শুরু বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার শুভক্ষণে বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাস’-এর (Ganga Vilas) যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে (Varanasi) ওই জাহাজের যাত্রার সূচনা করেন তিনি। এদিন বারাণসীতে টেন্ট সিটিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আরও কয়েকটি অন্তর্দেশিয় জলপথ প্রজেক্টেরও শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পগুলির জন্য খরচ হবে হাজার কোটিরও বেশি টাকা।

    গঙ্গা বিলাস…

    এদিন বারাণসীতে উপস্থিত ছিলেন বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোনোয়াল বলেন, বিশ্বের দীর্ঘতম যাত্রার সূচনা লগ্নের কথা ইতিহাসে লেখা থাকবে। বিলাসবহুল এই জাহাজ উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে ডিব্রুগড়ে পৌঁছবে। এই যাত্রার মাধ্যমে কেবল পর্যটন নয়, বাণিজ্যপথও খুলে যাবে। যোগী আদিত্যনাথ বলেন, গত তিনদিন ধরে গঙ্গা বিলাসের পর্যটকেরা বারাণসী এবং তার আশপাশের এলাকা ঘুরে দেখছেন। প্রত্যক্ষ করছেন সেখানকার সংস্কৃতি। প্রধানমন্ত্রী এদিন রাজ্যে পাঁচটি জেটিরও উদ্বোধন করবেন। আজ থেকে নতুন পরিচয়ে পরিচিত হবে কাশী।

    আরও পড়ুুন: ‘চিন সেনা মোতায়েন করলেও, ভারত জবাব দিতে প্রস্তুত’, বললেন সেনা প্রধান

    প্রধানমন্ত্রীর (Narendra Modi) পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, এই প্রমোদতরীর যাত্রীরা মা কামাখ্যা, কাজিরাঙা জাতীয় উদ্যান এবং অন্যান্য জায়গা দেখার সুযোগ পাবেন। ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। তিনি বলেন, বিহারের প্রতিটি বন্দরে পর্যটকদের স্বাগত জানানো হবে। ঐতিহাসিক স্থানগুলি দেখাতেও নিয়ে যাওয়া হবে।

    আরও পড়ুুন: জেলে মৌলবাদ ভাবাদর্শ প্রচার করা বন্দিদের আলাদা রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    গঙ্গা বিলাসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী একটি বার্তা শেয়ার করেছেন বিদেশি পর্যটকদের মধ্যে। তাতে বলা হয়েছে, সমস্ত বিদেশি পর্যটকদের প্রতি আমার একটি বিশেষ বার্তা রয়েছে। ভারতে সব কিছু রয়েছে যা আপনারা কল্পান করেন কিংবা তারও বেশি। ভারতকে ভাষায় ব্যাখ্যা করা যায় না, এক্সিপিরিয়েন্স করতে হয়। বারাণসী থেকে ছেড়ে গঙ্গা বিলাস ৩ হাজার ২০০ কিমি পাড়ি দিয়ে পৌঁছবে অসমের ডিব্রুগড়ে। সব মিলিয়ে লাগবে ৫১ দিন। এর মধ্যে ১৫ দিন কাটবে বাংলাদেশের নদনদীতে। ভারত ও বাংলাদেশের ২৭টি নদীর ওপর দিয়ে যাবে এই বিলাসবহুর প্রমোদতরণী। জাহাজটিতে রয়েছে তিনটি ডেক। স্যুইট রয়েছে ১৮টি। ভ্রমণ করতে পারবেন ৩৬ জন। সূচনা যাত্রায় থাকছেন ৩২ জন পর্যটক। এঁরা সবাই সুইজারল্যান্ডের। পুরো যাত্রাপথ এঁরা যাবেন গান গাইতে গাইতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • MHA: জেলে মৌলবাদ ভাবাদর্শ প্রচার করা বন্দিদের আলাদা রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    MHA: জেলে মৌলবাদ ভাবাদর্শ প্রচার করা বন্দিদের আলাদা রাখতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: যে সব বন্দি (Jail Inmates) মৌলবাদের ভাবাদর্শ প্রচার করছে, যারা নঞর্থক চিন্তাভাবনা প্রচার করার চেষ্টায় রয়েছে, তাদের জন্য আলাদা কুঠুরির ব্যবস্থা করতে বলল স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। সম্প্রতি এই মর্মে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠানো হয়েছে। কেবল ওই ধরনের বন্দিই নয়, যাদের মাদক এবং ওষুধ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাদের জন্যও পৃথক এনক্লোজারের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, ওই সব বন্দিরা যাতে জেলের অন্য আবাসিকদের সঙ্গে মেলামেশা করতে না পারে, সেই ব্যবস্থাও করতে হবে জেল কর্তৃপক্ষকে। তারা যাতে ওই সব বন্দির সঙ্গে মেলামেশা করে তাদের ভাবধারা সঞ্চারিত করতে না পারে, তাই এই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আচরণবাদী বিশেষজ্ঞ…

    মৌলবাদের ভাবাদর্শ প্রচারের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে এবং যারা জেল খাটছে তাদের মধ্যে থেকে মৌলবাদের চিন্তাভাবনা দূর করতে হবে। সেজন্য মাঝে মধ্যে সেশন করতে হবে। এই সেশন করতে হবে জেলের মধ্যেই। সেজন্য সংশোধন ও আচরণবাদী বিশেষজ্ঞদের নিয়ে আসতে হবে। তাঁরাই বন্দিদের মধ্যে থেকে উপড়ে ফেলবেন মৌলাবাদী চিন্তাভাবনার শেকড়। বিপথে চালিত হওয়া বন্দিরা যাতে ফের সমাজের মূল স্রোতে ফিরতে পারে তাই এই সেশনের আয়োজন করতে হবে। এবং সেটা করতে হবে নিয়মিত।

    আরও পড়ুুন: ‘চিন সেনা মোতায়েন করলেও, ভারত জবাব দিতে প্রস্তুত’, বললেন সেনা প্রধান

    জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির ডিজি এবং কারা দফতরের আইজিকে। প্রিজন ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাকভাবে করা হয়, সে ব্যাপারেও দেওয়া হয়েছে নির্দেশিকা। মডেল প্রিজন ম্যানুয়াল ২০১৬-ও অনুসরণ করতে বলা হয়েছে। ওই ম্যানুয়েলে যে গাইডলাইন দেওয়া হয়েছে, তাও অনুসরণ করতে বলা হয়েছে। বন্দিরা যাতে নিরাপদে থাকে এবং তাদের সুরক্ষা যাতে বজায় থাকে, সে ব্যাপারেও নজর দিতে বলা হয়েছে জেল কর্তৃপক্ষকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Narendra Modi: কর্নাটকে নিরাপত্তা বলয় ভেঙে মালা পরাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন যুবক

    Narendra Modi: কর্নাটকে নিরাপত্তা বলয় ভেঙে মালা পরাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেলেন যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্নাটকের হুবলিতে। আজই হুবলিতে রোড শো ছিল প্রধানমন্ত্রীর। রোড শো চলাকালীন নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই ফুলের মালা হাতে এক ব্যক্তি ঢুকে পড়েন। চলে যান প্রধানমন্ত্রী মোদির খুব কাছে। যদিও তাঁকে সঙ্গে সঙ্গেই সরিয়ে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। জাতীয় যুব উৎসব উপলক্ষে হুবলিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই ঘটে এমুন ঘটনা। 

    কী ঘটেছে?  

    এরপরেই প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার হুবলিতে রোড শো করছিলেন প্রধানমন্ত্রী। রাস্তার দুপাশে প্রচুর লোক ভিড় জমান। প্রধানমন্ত্রী তাঁর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দুপাশে থাকা জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন। তখনই ঘটে এই ঘটনা। মালা পরাতে এগিয়ে আসেন যুবক। মালা দেওয়ার চেষ্টা করতেই যুবককে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে সেই মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন। 


      
     
    প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তার বহির্বলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। কড়া নিরাপত্তা বলয় ভেঙে কী করে ওই যুবক প্রধানমন্ত্রীর কাছে পৌঁছলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও হুবলির পুলিশ কমিশনার দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম গাফিলতি হয়নি।

    আরও পড়ুন: আদালতে তালিবানি স্লোগান দিয়েছিল কুরেশি! আইসিস নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে সাদ্দামের!   

    তবে এই প্রথম নয়, গত বছরেও পাঞ্জাব সফরে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। গত বছরের ৫ জানুয়ারি পাঞ্জাবের ফিরোজপুরে একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে তাঁর কনভয়কে একটি উড়ালপুলের আটকে দেন বিক্ষোভকারী কৃষকরা। কীভাবে কড়া নিরাপত্তা বলয় ভেঙে কৃষকরা ঢুকে পড়লেন তা নিয়ে সেই সময় উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। মামলাটি সুপ্রিমকোর্ট অবধিও গড়ায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • NIA: ইসলামিক স্টেটের সঙ্গে যোগ! কর্নাটকে এনআইএ-র হাতে গ্রেফতার আরও দুই

    NIA: ইসলামিক স্টেটের সঙ্গে যোগ! কর্নাটকে এনআইএ-র হাতে গ্রেফতার আরও দুই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব সন্ত্রাসবাদী সংস্থা ইসলামিক স্টেটের (IS) সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার আরও দুই। মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) তাদের গ্রেফতার করেছে। শিবমগ্গা ইসলামিক স্টেট ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে।  

    এনআইএ… 

    এর আগে ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সঙ্গে যোগ ছিল মহম্মদ শারিকের। সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। মেঙ্গালুরুতে একটি অটোরিক্সায় করে কুকার বম্ব নিয়ে যাচ্ছিল সে।  তখনই বিস্ফোরণ ঘটে। জখম হন সে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে করা হয় গ্রেফতার।

    আরও পড়ুুন: ‘‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না’’! বেফাঁস হাওড়ার তৃণমূল বিধায়ক

    জানা গিয়েছে, মঙ্গলবার যে দুজনকে গ্রেফতার করেছে এনআইএ (NIA) তারা হল মাজিন আবদুল রহমান এবং নাদিম আহমেদ কেএ। মাজিনকে গ্রেফতার করা হয় মেঙ্গালুরুর পারমান্নুরের হীরা কলেজের কাছ থেকে। এই মেঙ্গালুরু দক্ষিণাখণ্ড জেলার হেডকোয়াটার্স টাউন। নাদিমকে গ্রেফতার করা হয় দাভানাজেরে জেলার হোন্নালি তালুক থেকে। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত মাজিন আবদুল রহমান ও নাদিম আহমেদ সরাসরি নাশকতামূলক কার্যকলাপে যুক্ত ছিল। এর আগে কর্নাটক থেকে সন্দেহভাজন ৪ আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। তাদের জেরা করেই খোঁজ মেলে মাজিন ও নাদিমের।

    তদন্তে প্রকাশ, অভিযুক্ত মাজ মুনির এবং সঈদ ইয়াসিন মাজিন ও নাদিমকে ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োগ করেছিল। এনআইএ (NIA) জানিয়েছে, অভিযুক্তরা অন্তর্ঘাত এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। এগুলি ইসলামিক স্টেটের ষড়যন্ত্র। প্রসঙ্গত, গত বছর শিবামগ্গা টেরর মডিউল তুঙ্গা নদীর তীরে ট্রায়াল ব্লাস্ট করেছিল বলে অভিযোগ। গত বছর ১৯ সেপ্টেম্বর কর্নাটকের শিবামগ্গা জেলার শিবামগ্গা রুরাল থানায় অভিযোগ দায়ের হয়। ওই বছরেরই ৪ নভেম্বর তদন্ত শুরু করে এনআইএ (NIA)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Joshimath: বছরে আড়াই ইঞ্চি! গত তিন বছর ধরে এভাবেই ডুবছিল জোশীমঠ! সমীক্ষায় প্রকাশ

    Joshimath: বছরে আড়াই ইঞ্চি! গত তিন বছর ধরে এভাবেই ডুবছিল জোশীমঠ! সমীক্ষায় প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় এক শতাব্দী আগে ভূমিধসের উপরেই তৈরি হয়েছিল জোশীমঠ শহর (Joshimath)। বিভিন্ন রিপোর্টে সে কথা এর আগেও প্রকাশিত হয়েছে। 

    প্রতিবছর ২.৫ ইঞ্চি হারে জোশীমঠ (Joshimath) ডুবছিল

    তিন বছর আগেই এক সমীক্ষায় ধরা পড়েছিল জোশীমঠের (Joshimath) ফাটল। ওই সমীক্ষা অনুযায়ী দেখা গেছে গাড়োয়াল হিমালয়ের জোশীমঠ (Joshimath) এবং আশপাশের এলাকা ধীরে ধীরে মাটির তলায় তলিয়ে যাচ্ছে। প্রতিবছরে ২.৫ ইঞ্চি মানে ৬.৫ সেন্টিমিটার হারে এই তীর্থস্থানের শহর তলিয়ে যাচ্ছিল। এ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এর রিপোর্ট মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত উপগ্রহের চিত্র বিশ্লেষণ করার পরে সংস্থা জানায় এই সময়ের মধ্যে জোশীমঠ (Joshimath) এবং আশপাশের পার্বত্য এলাকায় অনেক ফাটল দেখা গিয়েছিল।

    জোশীমঠ (Joshimath) এখন ডুবতে থাকা অঞ্চল

    বর্তমানে জোশীমঠকে (Joshimath) ডুবতে থাকা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সেখানকার অধিকাংশ বাড়িতে ফাটল দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে রীতিমত। সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে বিপজ্জনক এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে ফেলেছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে সেখানে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং যে সমস্ত পরিবার গৃহহারা হয়েছেন তাদের জন্য ২২৯ টি ঘর বরাদ্দ করা হয়েছে, যেখানে ১২৭১ জন বর্তমানে রয়েছেন বলে জানা গেছে। চামোলির জেলা শাসক জানান যে সমগ্র জোশীমঠ (Joshimath) শহরকে এই মুহূর্তে তিনটি জোনে ভাগ করা হয়েছে, ডেন্জার জোন, বাফারজোন এবং সেফ জোন। বিভিন্ন সূত্রমারফত প্রাপ্ত খবর যে শহর ছাড়তে বাধ্য হয়েছে ১১০ টি পরিবার। জোশীমঠের (Joshimath) ৬৭৮ টি বাড়ি ছাড়াও একাধিক হোটেল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বড় বড় ফাটল ধরা পড়েছে। বিপজ্জনক নির্মাণগুলি ভাঙার কাজ প্রশাসনের তরফ থেকে শুরু করার কথা ছিল কিন্তু মঙ্গলবার কিছু এলাকায় স্থানীয় মানুষদের বিক্ষোভে তা সম্ভব হয়ে ওঠেনি বলেই জানা গেছে। জোশীমঠ (Joshimath) শহর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে কারন এর ঠিক ১০০ কিলোমিটারের মধ্যেই পড়ে ভারত-চিন সীমান্ত। চিন সীমান্তগামী সড়কেও ফাটল দেখা দিয়েছে । অন্যদিকে জোশীমঠ (Joshimath) সংলগ্ন কর্ণপ্রয়াগে ৫০টি বাড়িতে ফাটলের ঘটনা সামনে এসেছে, এই ঘটনায় রীতিমতো উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কর্ণপ্রয়াগের বহুগুণা নগরের এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় পৌরসভা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছে।

    Joshimath: প্রতিবছর ২.৫ ইঞ্চি হারে ডুবছিল জোশীমঠ, সমীক্ষায় প্রকাশ

  • Desi Treadmill: পৃথিবীর সবচেয়ে কম খরচের ট্রেডমিল, ভাইরাল ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন

    Desi Treadmill: পৃথিবীর সবচেয়ে কম খরচের ট্রেডমিল, ভাইরাল ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিটনেস ফ্রিকরা তাদের ফিটনেস লক্ষ্য পৌঁছতে কতই না কাঠখড় পোড়ান। আপনিও যদি ফিটনেস ফ্রিক হন, তাহলে আপনিও নিশ্চই নিয়মিত ব্যায়াম করেন। শরীরচর্চায় এখন বড় ভূমিকা পালন করে বিভিন্ন জিম ইনস্টুমেন্ট। এদের মধ্যে ট্রেডমিল (Desi Treadmill) অপরিহার্য। 

    ট্রেডমিলগুলি (Desi Treadmill) কার্ডিও প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। ট্রেডমিল কার্ডিওভাসকুলার স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। এটি উরু, গ্লুটস এবং পেশীগুলিকে শক্তিশালী করে। এমনকি আপনি যদি ফিটনেস ফ্রিক নাও হন, শুধুমাত্র সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে স্ট্রেচিং, হাঁটা এবং দৌড়ানোর মতো সাধারণ ব্যায়াম করা আবশ্যক। অনেকে শরীর চর্চার জন্য বাড়িতেই ট্রেডমিল ইনস্টল করেন।   

    একটি সাধারণ ট্রেডমিলের (Desi Treadmill) দাম শুরু হয় ১২০০০ টাকা থেকে৷ উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে থাকে৷ কিন্তু এক ব্যক্তি এর এক সস্তা ব্যবস্থা বের করেছেন। যাতে গ্যাঁটের একটিও কড়ি খরচ করতে হবে না। রান্না ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে শরীর চর্চা।

    আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের আটকাতে রাজৌরিতে গ্রামবাসীরদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সিআরপিএফ

    কী সেই ভিডিও? 

    সম্প্রতি ভারতীয় ধনকুবের ব্যবসায়ী এবং মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একটি ভিডিও ট্যুইট করেছেন। ক্যাপশনে লেখেন, “বিশ্বের সবচেয়ে কম দামের ট্রেডমিল (Desi Treadmill)। এবং এই বছরের ইনোভেশন অ্যাওয়ার্ড ট্রফিটি যাচ্ছে…” 

     

    সেখানে যাচ্ছে, রান্নাঘরের সিঙ্কের পাশে রাখা বাসন ধোয়ার তরল সাবান। ওই যুবক এসে হঠাৎই মাটিতে ছ়়ড়িয়ে দিলেন কয়েক ফোঁটা। তার পর সিঙ্ক থেকে একটু জল নিয়ে ছিঁটিয়ে দিলেন মেঝেতে। এ বার মাটিতে সাবানের পিচ্ছিল ভাব কাজে লাগিয়ে শুরু করেছেন শরীরচর্চা। হুবহু ‘ট্রেডমিল’-এর (Desi Treadmill) মতো করে প্রথমে অল্প গতিতে হাঁটতে শুরু করলেন। তার পর ওই মেশিনে বোতাম টিপে গতি বাড়িয়ে নিচ্ছেন। কখনও দৌড়োচ্ছেন, আবার কখনও গতি কমিয়ে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী।

    ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তরুণ প্রজন্ম থেকে প্রৌঢ়, সকলেই মজেছেন এই ভিডিওতে। মাত্র ৫২ সেকেন্ডের ভিডিওটি এখনও পর্যন্ত ৪ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India China: ‘চিন সেনা মোতায়েন করলেও, ভারত জবাব দিতে প্রস্তুত’, বললেন সেনা প্রধান

    India China: ‘চিন সেনা মোতায়েন করলেও, ভারত জবাব দিতে প্রস্তুত’, বললেন সেনা প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন (China) সেনা মোতায়েন করলেও, যে কোনও পরিস্থিতিতে ভারত (India) জবাব দিতে প্রস্তুত। আজ, বৃহস্পতিবার এ কথা বলেন সেনা প্রধান মনোজ পাণ্ডে (Manoj Pande)। তবে তিনি এও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনা প্রধান বলেন, সীমান্ত সমস্যার ৭টির মধ্যে ৫টি আমরা আলোচনার (India China) টেবিলে মিটিয়ে নিতে পেরেছি। বাকি সমস্যাগুলি মেটাতে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা।

    লালফৌজ…

    গত ডিসেম্বরেই অরুণাচল প্রদেশের তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে লালফৌজ। সীমান্তেই তাদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। দু পক্ষের কয়েকজন জখম হন। পরে ভারতীয় সেনার হাতে মার খেয়ে নিজেদের বাঙ্কারের দিকে পিঠটান দেয় চিনা সেনা। এই আবহে সেনা প্রধানের এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বই কি!

    এদিন সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন সেনা প্রধান। সেখানে চিন (India China) সীমান্তের প্রসঙ্গ ওঠে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, চিন অরুণাচল সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার চিনকে জবাব দেওয়ার অনুমতি দিচ্ছে না ভারতীয় সেনাদের। সেনা প্রধান বলেন, চিন সেনা মোতায়েন করেছে, তবে বিপুল সংখ্যায় নয়। তিনি বলেন, সীমান্তের দিকে নজর রয়েছে ভারতীয় সেনার।

    আরও পড়ুুন: মোহন ভাগবতের বক্তব্য সমর্থন করলেন জামাতের জাতীয় সভাপতি, কী বললেন তিনি?

    পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা নিয়েও এদিন মন্তব্য করেন সেনা প্রধান। তিনি বলেন, গত কয়েক মাসে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করেনি। তবে জম্মু-কাশ্মীরে সীমান্তপার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। তিনি বলেন, উপত্যকায় শান্তিভঙ্গের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। মনোজ পাণ্ডে জানান, উত্তর-পূর্ব ভারতে শান্তি ফিরেছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নমূলক কাজের সুফল মিলেছে। পদাতিক বাহিনীতে মহিলাদের নিয়োগের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলেও জানান সেনা প্রধান। প্রসঙ্গত, এর আগে ভারতীয় বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের পাইলট পদে নিয়োগ করা হয়েছে মহিলাদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • CRPF: ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আইইডি বিস্ফোরণ, আহত ৫ সিআরপিএফ জওয়ান

    CRPF: ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আইইডি বিস্ফোরণ, আহত ৫ সিআরপিএফ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মাওবাদী হামলার শিকার সিআরপিএফ জওয়ান। মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় হঠাৎ আইইডি বিস্ফোরণে জখম হলেন পাঁচজন সিআরপিএফ জওয়ান (CRPF jawans)। বিস্ফোরণের পর এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাইবাসায় (Chaibasa)। ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছিল বলে জানা গিয়েছে। আর সেসময়ই এই ঘটনা ঘটে বলে জানা যায়। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, এই ঘটনার পরেই আহত জওয়ানদের চিকিৎসার জন্য তড়িঘড়ি রাঁচীর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    চাইবাসায় আইইডি বিস্ফোরণ

    ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত চাইবাসা শহরে প্রায়ই মাওবাদীদের হামলার শিকার হতে হয়। আজও সেই ঘটনাই ঘটল। সূত্রের খবর অনুযায়ী, বুধবার চাইবাসার টোন্টো থানার টুম্বাহাকা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী। এনকাউন্টার চলাকালীন আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সঞ্জয় আনন্দরাও লাঠকার বলেন, “আজ সকাল থেকে চাইবাসায় মাওবাদীদের সঙ্গে দুটি সংঘর্ষ হয়েছে, যার ফলেই ৫ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের হেলিকপ্টারে করে আনা হয়েছে এবং চিকিৎসা করা হচ্ছে।”

    আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠনকে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

    উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বরেই এই জায়গাতেই নিরাপত্তা বাহিনীদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। সেদিনও পাঁচ জন জওয়ান আহত হয়েছিলেন। এছাড়াও ঝাড়খণ্ডের গারওয়া এবং চাতরা জেলা থেকে অত্যাধুনিক আমেরিকান অস্ত্র সহ এক টিএসপিসি বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছিল। আবার নকশাল সাব-জোনাল কমান্ডার রবীন্দ্র মেহতা ওরফে ছোটা ব্যাসকে গত বছরের সেপ্টেম্বরে গারওয়া জেলার মাঝিয়াওঁ থানার অন্তর্গত বুডিখান্দ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের মতে, রবীন্দ্র মেহতা বিহার ও ঝাড়খণ্ডের সীমান্ত এলাকায় সক্রিয় ছিল এবং দুই রাজ্যে ১৬টি ঘটনার সঙ্গে জড়িত ছিল সে। এর আগে টিএসপিসি-র কমান্ডার ভাইরো গাঞ্জুকে চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত কাসিয়াতু বন থেকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে একটি অত্যাধুনিক আমেরিকান অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। গাঞ্জু ১৬ টিরও বেশি মামলায় ওয়ান্টেড ছিল এবং ঝাড়খণ্ডের চাতরা, পালামু এবং লাতেহার জেলায় সক্রিয় ছিল।

    সূত্রের খবর অনুযায়ী, মাওবাদী অধ্যুষিত ঝাড়খণ্ডে লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে। তবে কেন্দ্রের দাবি, সরকার ও নিরাপত্তা বাহিনীর তৎপরতার জেরেই মাওবাদীদের আগের তুলনায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

  • PM Modi: ‘বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত’, শিল্প সম্মেলনে বললেন মোদিও

    PM Modi: ‘বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত’, শিল্প সম্মেলনে বললেন মোদিও

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত। দিন কয়েক আগে এ কথা বলেছিলেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (IMF) শীর্ষ কর্তা। বুধবার একই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। মধ্য প্রদেশ গ্লোবাল ইনভেস্টার সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে উজ্জ্বল স্থানে রয়েছে ভারত (India)।

    প্রধানমন্ত্রী বলেন…

    প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি একটি নামী ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক সার্ভে করেছিল। তারা দেখেছে সিংহভাগ বিনিয়োগকারী ভারতকেই বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছে। নানা আন্তর্জাতিক টানাপোড়েন, সঙ্কটের মধ্যেও ভারতের অর্থনীতি সঠিক দিশায় এগোচ্ছে বলে আগেই দাবি করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ও অন্য সরকারি আধিকারিকরা। এদিন ফের একবার আশার কথা শোনালেন তিনি। দেশ যে সঠিক দিশায় এগোচ্ছে, এদিন তা আরও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, অর্থনৈতিক স্থিতি এবং ভারসাম্যই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।  

    আরও পড়ুুন: ‘‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না’’! বেফাঁস হাওড়ার তৃণমূল বিধায়ক

    ভারত যে ক্রমেই বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে, তার প্রমাণ মিলেছিল আগেই। দীর্ঘদিন ধরে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের জায়গা ধরে রেখেছিল ইংল্যান্ড। গত বছর সেই জায়গা দখল করেছে ভারত। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারও স্বীকার করেছে অর্থনীতিতে ভারতের স্থান উজ্জ্বল। কিছুদিন আগেই বিশ্বব্যাঙ্ক জানিয়েছিল, বিশ্বের নানা প্রান্তে অর্থনৈতিক সমস্যা, সামাজিক ডামাডোল সত্ত্বেও ভারতের অর্থনীতি ভাল জায়গায় রয়েছে। মূল্যায়ন সংস্থা মর্গ্যান স্ট্যানলি জানিয়েছিল, আগামী চার-পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত। দেশের অর্থনীতির ইতিবাচক দিক তুলে ধরতে, সংস্থাগুলির বক্তব্য এবং পর্যবেক্ষণকে শিল্পপতিদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি (PM Modi) বলেন, ২০১৪ সাল থেকে ভারত রয়েছে সংস্কারের পথে। তাই বর্তমানে ভারত হয়ে উঠেছে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য।

    প্রধানমন্ত্রী বলেন, মধ্য প্রদেশে এই সম্মেলন এমন একটি সময়ে হচ্ছে, যখন দেশ পালন করছে আজাদি কা অমৃতকাল। এই সময় ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দিতে আমরা সবাই চেষ্টা করছি। তিনি বলেন, যখন আমরা উন্নত ভারতের কথা বলি, তখন সেটা আমাদের লক্ষ্য নয়, প্রতিটি ভারতীয়ের দৃঢ় প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী বলেন, নতুন ভারত খুব বেশি দূরে নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Mohan Bhagwat: ‘আমরা ফের এই দেশ শাসন করব’, মুসলমানদের এই ধারণা ছাড়তে হবে, বললেন ভাগবত

    Mohan Bhagwat: ‘আমরা ফের এই দেশ শাসন করব’, মুসলমানদের এই ধারণা ছাড়তে হবে, বললেন ভাগবত

    মাধ্যম নিউজ ডেক্স: আমরা একবার এই দেশ   শাসন করেছি, আবার শাসন করব। মুসলমানদের এই ধারণা ছাড়তে হবে। মঙ্গলবার এ কথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তিনি বলেন, ভারতে (India) মুসলমানরা নির্ভয়ে থাকতে পারেন। তবে তাঁদের অবশ্যই আধিপত্যের ভাবনা ছাড়তে হবে।

    ভাগবত উবাচ…

    আরএসএস প্রধান বলেন, আমরা একটি  উচ্চ জাতি। এক সময় আমরা এই দেশ শাসন করেছিলাম। আবারও শাসন করব। কেবল আমাদের অনুসৃত পথই ঠিক। বাকি সবারটা ভুল। আমরা আলাদা। তাই আমরা তা চালিয়ে যাব। আমরা এক সঙ্গে থাকতে পারি না। মুসলমানদের এই ধারণা ছেড়ে বেরতে হবে। তিনি বলেন, এই ভূমিতে যাঁরা বাস করেন সে তিনি হিন্দুই হোন বা কমিউনিস্ট, তাঁদের অবশ্যই এই যুক্তি ত্যাগ করতে হবে।

    সংঘ প্রধান (Mohan Bhagwat) আরও বলেন, ইতিহাস লেখার আগে থেকেই ভারত অখণ্ড। এই ভারতই ভাগ হয়েছিল তখন, যখন কোটি কোটি হিন্দু ভুলে গিয়েছিলেন তিনি হিন্দু। এর পরেই মোহন ভাগবত বলেন, হিন্দু আমাদের পরিচয়। আমাদের জাতীয়তাবাদ। আমাদের সভ্যতার বৈশিষ্ট্য। এমন একটি বৈশিষ্ট্য, যার কারণে আমরা প্রত্যেককেই আমাদের বলে ভাবতে পারি। তিনি বলেন, আমরা কখনওই বলি না, আমাদেরটাই (অনুসৃত পথ) সত্য, আর তোমাদেরটা মিথ্যে।

    আরও পড়ুুন: ‘বিজেপি ছাড়ুন, নাহলে…’, লস্কর-ই-খালসার হুমকি আরএসএস এবং সেনাকেও

    ভাগবত বলেন, তোমরা তোমাদের পথে ঠিক আছ। আমি আমার পথে ঠিক আছি। চলো, এক সঙ্গে এগনো যাক। এটাই হল হিন্দুত্ব। এর পরেই মোহন ভাগবত বলেন, সহজ সরল সত্যটা হল কী জানেন, এই হিন্দুস্তান হিন্দুস্তানই থাকবে। তবে ভারতে যে মুসলমানরা বসবাস করছেন, তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ইসলামের ভয় পাওয়ার কিছু নেই। সংঘ প্রধান (Mohan Bhagwat) বলেন, হিন্দু সমাজ গত হাজার বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে। আগে বিদেশি হানাদারদের সঙ্গে যুদ্ধ করেছে। আর এখন বিদেশি প্রভাব এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলছে। তিনি বলেন, এসবের কারণেই হিন্দু সমাজ জেগে উঠেছে। ভাগবত বলেন, সংঘ প্রথাগত রাজনীতি থেকে দূরে থাকবে। তবে, জনগণের এই উদ্বেগ স্বয়ংসেবকদের কাছে পৌঁছে দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share