Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Shashi Tharoor: “প্রধানমন্ত্রীর সম্মানে দেশ এক থাকবে”, বিলাবল ভুট্টের মন্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুর

    Shashi Tharoor: “প্রধানমন্ত্রীর সম্মানে দেশ এক থাকবে”, বিলাবল ভুট্টের মন্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ব্যক্তিগত আক্রমণের জবাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের অবস্থানকে সমর্থন করলেন, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তিনি রবিবার বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা দেশ একসঙ্গেই দাঁড়াবে।” শশী থারুর একটি ট্যুইটে লেখেন, “আমাদের শত্রু এবং অশুভানুধ্যায়ীদেরকে এটা বুঝে নেওয়ার পরামর্শ দিচ্ছি যে, দেশের সম্মানের ক্ষেত্রে ভারতে কোনও রাজনীতি হয় না। গোটা দেশ এক হয়ে যায়।”

     

    কী ঘটেছে? 

    প্রসঙ্গত, বিলাবল শুক্রবার রাষ্ট্রপুঞ্জের (Shashi Tharoor) নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ বাংলাদেশ যুদ্ধে ভারতীয় সেনার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিজয় দিবসের আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক বিদেশমন্ত্রীর ওই মন্তব্যের পরেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদও।

    এহেন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল (Shashi Tharoor)। বাঘেল এর প্রেক্ষিতে বলেন, ‘আমি বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এর যোগ্য জবাব দেওয়া উচিত ভারতের।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার অধিকার কারও নেই। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার নীতিগত বিরোধ থাকতে পারে। তবে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী।”

    আরও পড়ুন: দিল্লিতে ফুটপাতে থাকা তিন শিশুকে ধাক্কা বেসামাল গাড়ির, সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য

    বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের (Shashi Tharoor) নিরাপত্তা পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধেছিলেন ইসালামাবাদকে। তারই প্রতিক্রিয়ায় শুক্রবার ওই মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Air India: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    Air India: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া (Air India)। পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল উড়ান সংস্থার বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বেঙ্গালুরুর এক পরিবার। পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাদের পোষা কুকুরকে নিয়ে বিমানে উঠতে তাদের বাধা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ওই পরিবার। নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। শচীন শেনয় নামে ওই ব্যক্তি জানান, “বোর্ডিং পাস থাকা সত্ত্বেও এয়ারলাইন্স-এর পক্ষ থেকে তার পোষা কুকুরটিকে ফ্লাইটে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।” 

    আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর, জানুন কারণ

     


    কী বলেছে এয়ার ইন্ডিয়া? 

    এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে পাল্টা বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিমান সংস্থার তরফে বলা হয়েছে, “আপনার অসুবিধার জন্য দুঃখিত। আমরা কখনই আমাদের যাত্রীদের কোনও রকম অসুবিধার কারণ হতে চাই না। অনুগ্রহ করে আপনার বুকিং এবং পোষা প্রাণীর সম্পর্কে বিশদে আমাদের জানান। আমরা বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখব।”

     

    শচীন অভিযোগ (Air India) করেন, তিনি তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ১২ দিনের ট্যুরে যাচ্ছিলেন। তাঁর বেঙ্গালুরু থেকে অমৃতসর যাওয়ার ফ্লাইট নম্বর AI503-এ চড়ার কথা ছিল। তার সঙ্গে ছিল তাঁর সাধের পোষ্য। এর জন্য তাঁকে বোর্ডিং পাসও দেওয়া হয়েছিল। এর জন্য, তিনি এয়ারলাইন্সের সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু তখন পাইলট চোপড়া তাঁকে ফ্লাইটে প্রবেশ করতে দেননি।

    শচীন (Air India) আরও বলেন, তাঁর কুকুরটির ওজন ৫ কেজির কম এবং নিয়ম অনুসারে এটি কেবিনের ভিতরে প্রবেশ করতে দেওয়ার কথা। কুকুরের প্রবেশের জন্য সমস্ত চেকিং প্রসেস সম্পুর্ণ করার পরও তাঁকে আজ একটি বোর্ডিং পাসও দেওয়া হয়েছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বিমানবন্দরে বসে ছিলেন তিনি। এসময় কুকুরটি কোনও যাত্রীকে বিরক্ত করেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    Rajasthan Crime: রাজস্থানে শ্রদ্ধা কাণ্ডের ছায়া! কাকিমাকে খুন করে ১০ টুকরো করলেন যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শ্রদ্ধা ওয়াকারকাণ্ডের ছায়া! ঘটনাস্থল এবার দিল্লি (Delhi) নয়, রাজস্থান (Rajasthan Crime)। অভিযোগ, কাকিমাকে কেটে ১০ টুকরো করলেন এক যুবক। পরে দেহাংশগুলিকে ছুড়ে দেন হাইওয়ের (Highway) পাশে। তদন্তে নেমে বছর বত্রিশের অভিযুক্ত যুবক অনুজ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঘটনার নেপথ্যে…

    পুলিশ সূত্রে খবর, বাবা ও বোনের সঙ্গে জয়পুরের বিদ্যাধর নগরে থাকতেন অনুজ। করোনার সময় স্বামী মারা যাওয়ায় তাঁর কাকিমাও অনুজদের সঙ্গে  থাকতে শুরু করেন। ১১ ডিসেম্বর বাড়িতে ছিলেন অনুজ এবং তাঁর কাকিমা। সেই সময় দিল্লিতে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে কাকিমাকে বলেন অনুজ। কাকিমা তাঁকে যেতে নিষেধ করেন। এনিয়ে কাকিমার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনুজ। এর পর রান্নাঘরে চা করতে চলে যান বছর চৌষট্টির ওই প্রৌঢ়া। অভিযোগ, সেই সময় আচমকাই রান্না ঘরে গিয়ে হাতুড়ি দিয়ে অনুজ সজোরে তাঁর মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর দেহ লোপাট করতে মার্বেল পাথর কাটার মেশিন দিয়ে দেহটিকে ১০ টুকরো করেন অনুজ। পরে দেহাংশগুলি সুটকেসে ভরে জয়পুর-শিখর হাইওয়ের পাশে ফাঁকা জায়গায় ফেলে আসেন।

    আরও পড়ুন: “অনার কিলিং- এর নামে প্রতিবছর এ দেশে শয়ে শয়ে মানুষ খুন হয়”, উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    জানা গিয়েছে, বাড়ি ফিরে অনুজ জানান কাকিমা কোথায় তা তিনি জানেন না। বাবা ও বোনের সঙ্গে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন তিনি। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায়, ১১ ডিসেম্বর একটি বড় সুটকেস ও কম্বল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন অনুজ। শুরু হয় পুলিশি জেরা। টানা জেরায় ভেঙে পড়েন অনুজ। কবুল করেন খুনের কথা। অনুজ অত্যন্ত শিক্ষিত ও বুদ্ধিমান বলেই দাবি পুলিশের। তবে তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেও মনে করা হচ্ছে। কাকিমাকে খুনের কথা স্বীকার করলেও, তাঁকে অনুশোচনা করতে দেখা যায়নি। অনুজের বিরুদ্ধে দায়ের হয়েছে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ। প্রসঙ্গত, দিল্লিতে প্রেমিকা তথা লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল তাঁর প্রেমিক আফতাব পুনাওয়ালা। ওই ঘটনার বেশ কয়েক মাস পরে গ্রেফতার করা হয় আফতাবকে। পুলিশি জেরায় খুনের কথা কবুল করে সে-ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে পাসপোর্ট জাল (Fake Passport) করে গ্রেফতার তিন জন। তাও যে কারো পাসপোর্ট না। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশর্য রাই- এর জাল পাসপোর্ট নিয়ে ঘুরছিলেন ওই ব্যক্তিরা। জন্মস্থান লেখা গুজরাট। প্রতারকদের কাছে মিলল এমনই জালপত্র। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গ্রেটার নয়ডা এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ পুলিশ ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেটার নয়ডা এলাকার থানায় নিয়ে গিয়েছে। এরপরই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।

    আরও পড়ুন: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    কী জানা গেল?  

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি চালান। ম্যাট্রিমোনিয়াল সাইট এবং ডেটিং অ্যাপের মাধ্যমে লোকজনকে খুঁজে প্রতারণা চালাত চক্রটি। এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।    

    গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির থেকে একটি জাল (Fake Passport) পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। ভুয়ো পাসপোর্টে অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের ছবি ছিল। জন্মস্থানের জায়গায় লেখা ছিল গুজরাট  ভাবনগর। জন্ম তারিখ দেওয়া রয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। তাদের কাছ থেকে নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১১ কোটি টাকার জাল নোট এবং লক্ষ লক্ষ টাকার নকল বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ঐশ্বর্যের পাসপোর্ট কেন জাল করা হল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককেও নিজেদের জালে (Fake Passport) ফেলেছিলেন এই তিন ব্যক্তি। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে দিয়ে স্তন ক্যানসার নিরাময়ের ওষুধ বানানোর নাম করে যৌগ কোলানাট কিনিয়েছিলেন অভিযুক্তরা। ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি।

    এর আগেও ঐশর্যর পাসপোর্ট নকল করার ঘটনা সামনে এসেছে। ২০১২ সালে অভিনেত্রীর জাল পাসপোর্ট (Fake Passport) উদ্ধার হয় গুজরাট থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • INS Mormugao: নৌসেনায় অন্তর্ভুক্তি রবিবার, কতটা শক্তিশালী ডেস্ট্রয়ার আইএনএস মর্মুগাও?

    INS Mormugao: নৌসেনায় অন্তর্ভুক্তি রবিবার, কতটা শক্তিশালী ডেস্ট্রয়ার আইএনএস মর্মুগাও?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত তৈরি করল যুদ্ধজাহাজ আইএনএস মর্মুগাও (INS Mormugao)। বিশ্বের শক্তিশালী যুদ্ধজাহাজগুলিকে মাত করে দেওয়ার ক্ষমতা রাখে ভারতের এই রণতরী। রবিবার নৌসেনার অন্তর্ভুক্ত হতে চলেছে আইএনএস মর্মুগাও। 

    আইএনএস মর্মুগাও-এর বৈশিষ্ট্য

    অত্যাধুনিক এই ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ (INS Mormugao) নির্মাণ করেছে মুম্বইয়ের মাজগাঁও শিপবিল্ডার্স লিমিটেড। এর নকশা তৈরি করেছে ভারতীয় নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। রবিবার মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে নৌসেনার হাতে আসবে দেশীয় পদ্ধতিতে তৈরি এই রণতরী। এই জাহাজ নিঃসন্দেহে জলসীমায় আরও শক্তিশালী করবে দেশকে। এর জেরে ভারত মহাসাগর সহ অন্যান্য অঞ্চলে নৌবাহিনীর গতিশীলতা আরও বাড়বে। গোয়ার ঐতিহাসিক বন্দর শহর মর্মুগাওয়ের নামে তৈরি এই রণতরী জৈব, পারমাণবিক ও রাসায়নিক— তিন ধরনের যুদ্ধ পরিস্থিতিতেই শত্রুপক্ষকে টেক্কা দিতে সক্ষম। তাৎপর্যপূর্ণভাবে গোয়া মুক্তি দিবসের একদিন আগেই নৌসেনায় অন্তর্ভুক্ত হচ্ছে এটি। 

    আরও পড়ুন: বিরাট বিক্রান্ত! প্রধানমন্ত্রীর হাত ধরে আজই নৌসেনায় অন্তর্ভুক্তি দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর

    চারটি শক্তিশালী গ্যাস টার্বাইন দ্বারা চালিত এই রণতরীর সর্বোচ্চ গতি ৩০ নটের বেশি। পাশাপাশি ‘স্টেলথ’ প্রযুক্তি থাকায় শত্রু শিবিরের জাহাজের রেডার এড়িয়ে চলতে সক্ষম ১৬৩ মিটার লম্বা ও ১৭ মিটার চওড়া আইএনএস মর্মুগাও (INS Mormugao)। শত্রুপক্ষকে ধ্বংস করতে রণতরীতে রয়েছে একগুচ্ছ অত্যাধুনিক অস্ত্রসম্ভার। এগুলির মধ্যে রয়েছে ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। থাকবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আধুনিকতম সংস্করণ, যার পাল্লা বলা হচ্ছে আনুমানিক ৪৫০ কিলোমিটার। ডুবোজাহাজের মোকাবিলা করতেও প্রস্তুত আইএনএস মর্মুগাও। জলের নীচে থাকা শত্রু নিধনের জন্য এতে রয়েছে টর্পেডো ও রকেট লঞ্চার। উন্নত মানের রেডার থাকায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে এই রণতরী। ২০১৫ সালের জুন মাস থেকে এই জাহাজ তৈরির কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এটির কাজ শেষ হয়েছিল। এরপর গতবছর গোয়া লিবারেশন ডে অ্যানিভার্সারিতে এটির মহড়া হয়। এবার ভারত মহাসাগর অঞ্চলে কার্যত রাজ করবে ভারতের এই যুদ্ধ জাহাজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi: দিল্লিতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিলেন শিক্ষিকা

    Delhi: দিল্লিতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিলেন শিক্ষিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি (Delhi)। স্কুলের দোতলা থেকে পঞ্চম শ্রেণির খুদে পড়ুয়াকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দিল্লির নগর নিগম বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে। শুক্রবার দিল্লির করোলবাগে ওই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। দিল্লির করোলবাগ এলাকার একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াকে ছুঁড়ে ফেলার পর আহত অবস্থায় তাঁকে ভর্তি কার হয় হিন্দুরাও হাসপাতালে। তবে চিকিৎসার পর ওই পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। অভিযুক্ত শিক্ষিকাকে পুলিশ আটক করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত শিক্ষিকার নাম গীতা দেশওয়াল।

    স্কুলের অন্যান্য পড়ুয়ারা জানায়, গীতা দেশওয়াল নামে ওই শিক্ষিকা ক্লাস চলাকালীন রাগের বশে বন্দনা নামের পঞ্চম শ্রেণির পড়ুয়াকে স্কুলের বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন। এই ঘটনা ঘটার আগে ওই শিক্ষিকা কাঁচি নিয়ে ওই শিশুটিকে তাড়া করেন। ঘটনাটি ওই স্কুলের আর এক শিক্ষিকা রিয়ার নজরে আসলে, তিনি গীতাকে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরেও সওয়া ১১টা নাগাদ ক্লাস চলাকালীন (Delhi) হঠাৎ করেই গীতা রাগের বসে বন্দনাকে একেবারে স্কুলের দোতলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন। 

    আরও পড়ুন: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

    শিশুটিকে যখন ওই শিক্ষিকা বারান্দা থেকে নিচে ছুড়ে ফেলে দেন, তখন অনেকেই ঘটনাস্থলে (Delhi) উপস্থিত ছিলেন। তাঁরাই পুলিশকে খবর দেন। দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে। শিশুটি দিল্লির বড়া হিন্দুরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। কেন ওইভাবে শিশুটিকে মারধর করা হচ্ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অভিযুক্ত শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

    কী বলেছে আহত ছাত্রী? 

    পুলিশ সূত্রে খবর, আহত ছাত্রী নিজের বয়ানে জানিয়েছে শুক্রবার স্কুলে (Delhi) ওই শিক্ষিকা তাকে কাগজ কাটার কাঁচি দিয়ে আঘাত করে, মারধরও করেন। এরপর তাঁকে স্কুলের দোতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেন। চিকিৎসকরা জানিয়েছেন,আহত পড়ুয়ার অবস্থা স্থিতিশীল। আঘাত গুরুতর হলেও পঞ্চম শ্রেণির ওই পড়ুয়া আপাতত বিপদমুক্ত।

    অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Escape Tunnel: নয়া সাফল্য ভারতীয় রেলওয়ের! তৈরী হল দেশের দীর্ঘতম ‘এসকেপ টানেল’

    Escape Tunnel: নয়া সাফল্য ভারতীয় রেলওয়ের! তৈরী হল দেশের দীর্ঘতম ‘এসকেপ টানেল’

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রেকর্ড ভারতীয় রেলওয়ের! জম্মু-কাশ্মীরে তৈরি করা হল ১১১ কিলোমিটার দীর্ঘ ‘এসকেপ টানেল’ (Escape Tunnel)। এটি ভারতের দীর্ঘতম এসকেপ টানেল। এটি তৈরি করে দেশের মুকুটে নয়া পালক যুক্ত করল ভারতীয় রেলওয়ে। উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্কের (USBRL) অধীনে বানিহাল-কাটরা সেকশনে এই ১১১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের নির্মাণকাজ শেষ হল।

    ভারতের দীর্ঘতম  সুরঙ্গ

    এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ১২.৭৫ কিলোমিটার দীর্ঘ টানেল টি-৪৯  তৈরি করা হয়েছিল। আর এর পরে এটি বানিহাল-কাটরা লাইনের চতুর্থ টানেল। গতকাল, বৃহস্পতিবার ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের বানিহাল থেকে কাটরা অবধি ১১১ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের নির্মাণকাজ শেষ হয়েছে। কোনও জরুরি অবস্থা বা বিপর্যয়ের সময় উদ্ধারকাজে সাহায্য করার জন্যই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।

    দীর্ঘতম এসকেপ টানেল সম্পর্কে কিছু তথ্য

    ১) কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি বানিহাল-কাটরা রুটের চতুর্থ টানেল (Escape Tunnel)। চলতি বছরের জানুয়ারিতে, টি-৪৯ নামক ১২.৭৫ কিমির টানেলটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

    ২) ১১১ কিমি দীর্ঘ সুড়ঙ্গটি ভারতের সবথেকে বড় এসকেপ টানেল (Escape Tunnel), যা বিপর্যয়ের সময়ে নিরাপদভাবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে দ্রুততার সঙ্গে পৌঁছে যেতে সাহায্য করবে।

    ৩) এর আগে উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্কের (USBRL) অধীনেই রিয়াসি জেলার কৌরি অঞ্চলে চেনাব নদীর উপর বিশ্বের উচ্চতম রেল সেতুটি নির্মাণ করা হয়েছে ও কাশ্মীরের যোগাযোগের ইতিহাসে নতুন মাইলস্টোন তৈরি করেছে ভারতীয় রেল।

    ৪) এই সুরঙ্গ বা টানেলটি (Escape Tunnel) ঘোড়ার নালের আকারের মত, যা দক্ষিণ দিকে সাম্বার স্টেশন ইয়ার্ডের সঙ্গে খোদা গ্রামের খোদা নল্লার ৪ নম্বর সেতু অতিক্রম করার পরে উত্তর দিকে টি-৫০ টানেলের সঙ্গে সংযুক্ত করেছে। সাম্বারের দক্ষিণ প্রান্তটি প্রায় ১৪০০.৫ মিটার উঁচু, যখন উত্তর প্রান্তটি ১৫৫৮.৮৪ মিটার উঁচু।

    ৫) হিমালয়ের রামবান অঞ্চলের উপর দিয়ে এই সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুড়ঙ্গের পাশ দিয়েই অতিবাহিত হয়েছে খরস্রোতা চেনাব নদী।

    ৬) কর্তৃপক্ষের মতে, টানেল টি-৪৯ হল একটি টুইন টিউব টানেল, যার একটি মূল টানেল (১২.৭৫ কিমি) এবং এসকেপ টানেলের (১২.৮৯৫ কিমি) অন্তর্গত ও ৩৩টি ক্রস-প্যাসেজ দ্বারা সংযুক্ত।

    ৭)ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুরঙ্গের নির্মাণের সময় বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের। তবে শেষপর্যন্ত এই টানেল তৈরি করা সম্পূর্ণ হয়েছে।

  • Hooch Tragedy: ছাপরা বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা ১০০ পার? দাবি সুশীল মোদির

    Hooch Tragedy: ছাপরা বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা ১০০ পার? দাবি সুশীল মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহারে বিষমদ কাণ্ডের (Hooch Tragedy) জেরে বিপাকে পড়েছে নীতিশের গটবন্ধন সরকার। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী ইতিমধ্যেই বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এখনও অনেকেই অসুস্থ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এরই মাঝে এক বিস্ফোরক দাবি করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি। তাঁর দাবি, বিষ মদ কাণ্ডে (Hooch Tragedy) মৃতের সংখ্যা ১০০ পার করেছে। তথ্য লুকোনোর চেষ্টা করছে বিহার সরকার। তিনি আরও দাবি করেন, অসুস্থদের মধ্যে অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। সেই তথ্যও প্রকাশ্যে আনেনি নীতিশ প্রশাসন। সুশীল মোদি বলেন, “ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে মৃত দেহ লুকিয়ে রাখছে সরকার। এটাই প্রথম না। এই ঘটনার কিছুদিন আগে আরও এক জায়গায় বিষ মদ খেয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।” 

    এর আগে ১৫ ডিসেম্বর নীতিশ প্রশাসনকে এক হাত নেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “মদ (Hooch Tragedy) অনেকটা ঈশ্বরের মতো। চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সর্বত্র বিক্রি হচ্ছে।” আরও এক কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী চৌবে দাবি করেন রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে অপারক নীতিশ প্রশাসন।

    এদিকে বিষমদ কাণ্ডের (Hooch Tragedy) তদন্ত এবং মৃতের পরিবারগুলির ক্ষতিপূরণের বিষয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আজ শুক্রবার, রাজ ভবনের সামনে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন বিজেপি বিধায়করা। 

    ২০১৬ সালেই বিহারে মদ নিষিদ্ধ হয়েছে। তবুও মদ বিভীষিকা পিছু ছাড়ছে না নীতিশ কুমারের। নিয়মিতহারে বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে রাজ্যের যত্রতত্র। এই মৃত্যু কোথায় গিয়ে থামবে তা এখনও কেউই বলতে পারছেন না।

    এই ঘটনায় (Hooch Tragedy) নীতিশ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। উত্তাল হয়েছে বিধানসভা। বিজেপি বিধায়করা নীতিশের পদত্যাগের দাবি করেছেন। এমনকী বিধানসভায় নীতীশ কুমার তাঁর আচরণের জন্য ক্ষমা চাইতে হবে, এমন দাবিও তোলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার নীতীশ বিষ মদ কাণ্ড নিয়ে বলতে গিয়ে বলেন, “মদ অত্যন্ত খারাপ একটি জিনিস। মদ খেলে মরতেই হবে। সাম্প্রতিক ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ।” নীতিশের এই ‘অসংবেদনশীল’ মন্তব্যের পরেই উত্তপ্ত হয়ে ওঠে বিহার বিধানসভা।

    আরও পড়ুন: সুপারম্যান চরিত্রে আর ফিরবেন না, নিজেই জানালেন হেনরি ক্যাভিল

    ছাপরার বিষ মদ কাণ্ডের ঘটনায় ইতিমধ্যে স্টেশন হাউস অফিসার রীতেশ মিশ্র, কনস্টেবল বিকেশ তিওয়ারীকে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয়েছে। মরহৌরা সাব ডিভিশনাল পুলিশ অফিসার যোগেন্দ্র কুমারের সুপারিশে এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি আর কারা এই ঘটনায় জড়িত তাঁদেরও চিহ্নিত করার চেষ্টা করছে প্রশাসন।

    ক্ষতিপূরণ নিয়ে কী বললেন নীতিশ? 

    বিরোধীরা মৃতের পরিবারকে (Hooch Tragedy) ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুললে সে সম্ভাবনা উড়িয়ে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন, “শেষবার যখন বিষমদ কাণ্ডে কারোর মৃত্যু হয়েছিল সেই সময় তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন কয়েকজন। কেউ মদ্যপান করেন তাঁরা মারা যাবেন। এবং তার উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে। সমবেদনা জানাই। এতে সরকারের কিছু করার নেই।” তিনি এদিন আরও বলেন, “আমি পুলিশ অফিসারদের বলেছি, তাঁরা যেন দরিদ্রদের না গ্রেফতার করেন। যারা রাজ্যে মদ তৈরি করছে এবং এর ব্যবসা চালাচ্ছে তাদের গ্রেফতার করা উচিত। তারা এই কাজ ছেড়ে নতুন করে অন্য কোনও কাজ শুরু করতে চাইলে বিহার সরকার তাদের নতুন কাজ শুরু করার জন্য ১ লক্ষ টাকা দিতে প্রস্তুত। দরকার পড়লে আমরা এই টাকার পরিমাণও বাড়িয়ে দেব। তবে এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Agni 5: সাবধান বেজিং! প্রায় গোটা চিনই এখন ভারতের ‘অগ্নি ৫’-এর নিশানায়

    Agni 5: সাবধান বেজিং! প্রায় গোটা চিনই এখন ভারতের ‘অগ্নি ৫’-এর নিশানায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সফল উৎক্ষেপণ! চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে বৃহস্পতিবার রাতের অন্ধকারেই অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল ভারত। ফলে ভারতীয় সেনার মুকুটে জুড়ল আরও এক পালক। ৫০০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এই সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারত চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে।

    অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ

    কয়েকদিন আগে থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছিল অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত। চিনের সঙ্গে সংঘর্ষ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর। ফলে অরুণাচল প্রদেশে তাওয়াং সংঘর্ষের (Tawang Clash) পরই এই উৎক্ষেপণকে (Agni 5) তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র মারফত জানা গিয়েছে, ৫০০০ কিলোমিটার দূরের কোনও টার্গেটেও আঘাত হানতে পারে অগ্নি-৫ (Agni 5)। অর্থাৎ প্রায় গোটা চিনের বেজিং সহ যে কোনও জায়গায় গিয়ে আঘাত হানতে পারবে এই মিসাইল। ক্ষেপণাস্ত্রের নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম যাচাই করার জন্য গতকাল এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল, যা সাফল্য এনে দিয়েছে ভারতকে।

    আরও পড়ুন: ‘লাদেনকে আশ্রয় দেওয়ার কথা মনে আছে?’, কাশ্মীর ইস্যু তোলায় পাকিস্তানকে জবাব জয়শঙ্করের

    অগ্নি-৫-এর বিষয়ে কিছু তথ্য

    ১) অগ্নি ৫-এর সিরিজে সব থেকে এগিয়ে থাকা মিসাইলগুলির মধ্যে অন্যতম ‘অগ্নি ৫’ (Agni 5)। ৫০০০ কিমি দূরে আঘাত হানতে পারে এই মিসাইল। অগ্নি ১ ক্ষেপণাস্ত্র ৭০০ কিমি, অগ্নি ২ মিসাইল ২০০০ কিমি, অগ্নি ৩ এবং ৪  আড়াই হাজার থেকে সাড়ে ৩ হাজার কিমি দূরে আঘাত হানতে সক্ষম।

    ২) অগ্নি-৫-এর (Agni 5) দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার। পরিধি ২ মিটার। এই ক্ষেপণাস্ত্র প্রথম, যেটি ৫০০০ কিমির দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত করতে সক্ষম। এটি সমগ্র এশিয়া, ইউরোপের কিছু এলাকাকেও তার লক্ষ্যের আওতায় আনতে সক্ষম।

    ৩) অগ্নি-৫-এর (Agni 5) মাধ্যমে পরমাণু হামলাও চালানো যাবে। ১,৫০০ কেজি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই অগ্নি-৫।

    ৪) অগ্নি-৫ প্রকল্পের প্রধান লক্ষ্য হল চিনের বিরুদ্ধে ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।

    ৫) এই নিয়ে টানা নবমবারের জন্য অগ্নি -৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল। এর আগে ২০২১ সালের ২৭ অক্টোবর অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। আবার এ বছর ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূলে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়। প্রথম পরীক্ষা করা হয়েছিল ২০১২ সালে।

    ৬) এই সফল পরীক্ষার মাধ্যমে, অগ্নি ৫ (Agni 5) ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডে অন্তর্ভুক্ত হওয়ার কাছাকাছি চলে এসেছে।

    উল্লেখ্য, ভারতীয় সেনার হাতে এই ক্ষেপণাস্ত্র (Agni 5) চলে আসায় চিন ও পাকিস্তান অনেকটাই উদ্বিগ্ন থাকবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ কারণ, ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র৷ এছাড়াও ৯ ডিসেম্বরের ভারত-চিন সীমান্তের সংঘর্ষের পর নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা। আবার এরই মধ্যে মিসাইলের সফল উৎক্ষেপণ স্বাভাবিকভাবেই চাপে ফেলল শত্রু দেশগুলোকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Tawang: “এটা ১৯৬২ সাল নয়…যোগ্য জবাব দেবে বীর জওয়ানরা”, চিনকে কড়া বার্তা অরুণাচল মুখ্যমন্ত্রীর

    Tawang: “এটা ১৯৬২ সাল নয়…যোগ্য জবাব দেবে বীর জওয়ানরা”, চিনকে কড়া বার্তা অরুণাচল মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে ফের শুরু হয়েছে চিনা সেনাদের উৎপাত। গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং (Tawang) সেক্টরে ফের চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে৷ আর এবারে এই ঘটনা নিয়েই চিনের উদ্দেশে কড়া বার্তা দিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ভারত আর ১৯৬২ তে নেই। যদি কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে, তবে তাকে ভারতীয় সেনা জওয়ানরা যোগ্য জবাব দেবে।  

    কী ঘটেছিল?

    চলতি মাসের ৯ তারিখ তাওয়াংয়ে (Tawang) দুই দেশের সেনা জওয়াানদের মধ্যে সংঘর্ষ হয়। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় জমিতে প্রবেশের চেষ্টা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। আর এই অবস্থায় উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দুই দেশের সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। কিন্তু এক্ষেত্রে চিনের সেনা জওয়ানরাই বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে। ভারতে কোনও প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, চিনারা প্রায় ৩০০ সেনা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় সেনারাও। অবশেষে ভারতীয় সেনাবাহিনীর কাছে হার মেনে পিছু হটতে বাধ্য হয় তারা।

    আরও পড়ুন: তাওয়াংয়ের ওপর শ্যেন দৃষ্টি চিনের! কারণ কি জানেন?

    চিনাদের অনুপ্রবেশের ঘটনায় গতকাল চিনকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনা সাহসিকতার পরিচয় দিয়ে চিনের সেনাকে আটকে দিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যতক্ষণ নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার ক্ষমতায় রয়েছে, ততক্ষণ কেউ ভারতের এক ইঞ্চি জমিও নিতে পারবে না।”

    অরুণাচল মুখ্যমন্ত্রীর বিবৃতি

    এরপরেই ভারত-চিন সংঘর্ষ(Tawang) নিয়ে কড়া ভাষায় বিবৃতি দিলেন পেমা খাণ্ডুও। তিনি বলেছেন, “এটা ১৯৬২ সাল নয়। যদি কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, তাকে কড়া জবাব দেবে ভারতীয় বীর জওয়ানরা। অনুপ্রবেশের কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। ইয়াংতসে আমার বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ে। প্রত্যেক বছর আমি সেনা জওয়ান ও গ্রামবাসীদের সঙ্গে দেখা করি।” আবার ভারতীয় সেনাবাহিনীদের ফলে চিনারা পিছু হটতে বাধ্য হলে তিনি জওয়ানদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের জওয়ানরা ইটের জবাব পাথর দিয়ে দেয় না, ইটের জবাব লোহা দিয়ে দেয়।”

LinkedIn
Share