Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • SC on Juvenile Act: ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট নাবালকদের অপরাধ করতে সাহসী করে তুলছে’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    SC on Juvenile Act: ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট নাবালকদের অপরাধ করতে সাহসী করে তুলছে’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কারের উদ্দেশে যতই নম্রতা দেখানো হচ্ছে, ততই আরও ভয়ঙ্কর অপরাধের দিকে সাহসী হচ্ছে নাবালকরা। পর্যবেক্ষণে জানাল দেশের শীর্ষ আদালত। এদিন কাঠুয়া গণধর্ষণ এবং খুনের মামলায় শুনানি চলাকালীন এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (SC on Juvenile Act)। কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত নাবালককে সাবালক হিসেবে ধরে নিয়ে বিচার হবে বলেও জানায় আদালত। দেশের শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণই প্রশ্ন তুলে দিল, দেশের জুভেনাইল জাস্টিস অ্যাক্ট নিয়ে পর্যালোচনা করা প্রয়োজন কিনা।

    কী বলল সুপ্রিম কোর্ট?

    এদিন সুপ্রিম কোর্ট (SC on Juvenile Act) জানায়, যেভাবে গত কয়েক বছরে নাবালকদের দ্বারা অনেক অপরাধ ঘটছে এবং এখনও হয়ে চলেছে, তাতে আমরা বিস্মিত হচ্ছি এই ভেবে যে সরকারের উচিত জুভেনাইল জাস্টিস অ্যাক্ট নিয়ে ভাবনা চিন্তা করার। কাঠুয়া গণধর্ষণ মামলায় ২০১৯ সালে ১১ অক্টোবর ধর্ষণে অভিযুক্ত শুভম সাংরাকে নাবালক হিসেবে ধরে আইনি নির্দেশ দেয় জম্মু-কাশ্মীর হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয় যে, ওই অভিযুক্তকে সাবালক ধরেই আইনি পথে এগোতে হবে। এর পরেই আদালতের পর্যবেক্ষণ, আমরা দেখছি, সংস্কারের উদ্দেশ্যে যতই নম্রতা দেখানো হচ্ছে, ততই আরও ভয়ঙ্কর অপরাধের দিকে সাহসী হচ্ছে নাবালকরা। বেঞ্চ জানায়, এবার সরকার দেখুক যে ২০১৫ সালের আইনটি কার্যকরী হচ্ছে নাকি অনেকটা দেরি হওয়ার আগে তা নিয়ে ফের আলোচনা হওয়া প্রয়োজন।

    আরও পড়ুন: নোটবন্দির সিদ্ধান্ত সুবিবেচনা প্রসূত, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

    প্রসঙ্গত, ২০১৮ সালে জম্মুর কাঠুয়ায় গণধর্ষণের শিকার হয় বছর আটেকের এক শিশু। ওই ঘটনায় গ্রেফতার করা হয় ছ জনকে। দোষী সাব্যস্তও করা হয়। অভিযুক্ত এক নাবালকের বিচার চলছিল আলাদাভাবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে ওই নাবালককে সাবালক হিসেবে গণ্য করেই চলবে মামলা।  এদিন, জম্মু-কাশ্মীর হাইকোর্টের দেওয়া রায় খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। সেই রায়ের প্রসঙ্গ টেনে বিচারপতি পারদিওয়ালা বলেন, আমরা কাঠুয়া সিজেএম এবং হাইকোর্টের রায় এক পাশে সরিয়ে রাখছি এবং অপরাধের সময় অভিযুক্ত নাবালক ছিল না হিসেবেই গণ্য করছি।

    আরও পড়ুন: জোর করে ধর্মান্তকরণ, গুরুতর বিষয়! পদক্ষেপ নিক কেন্দ্র, অভিমত সুপ্রিম কোর্টের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi-Mehrauli Murder: শ্রদ্ধা খুনের তদন্তে সিবিআই? আফতাবের নার্কো পরীক্ষায় ‘হ্যাঁ’ আদালতের

    Delhi-Mehrauli Murder: শ্রদ্ধা খুনের তদন্তে সিবিআই? আফতাবের নার্কো পরীক্ষায় ‘হ্যাঁ’ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়াকার খুনের মামলায় এবার তদন্তে নামতে পারে সিবিআই। সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লি হত্যাকাণ্ডের (Delhi Murder Case) কিনারা করতে রীতিমতো ঘাম ঝড়ছে দিল্লি পুলিশের। এখনও বেশ কিছু তথ্য হাতে আসেনি। এই তথ্যগুলিই এই খুনের তদন্তে মিসিং লিঙ্ক বলে দাবি করেছে পুলিশ। আর সেই তথ্য খুঁজতেই ময়দানে নামতে পারে সিবিআই।

    আরও পড়ুন: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    এদিকে খুনের মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’- এর অনুমতি দিয়েছে সাকেত আদালত। বুধবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ধৃতের নার্কো পরীক্ষা করানো হবে। সাধারণত খুব বড় ধরনের অপরাধে নার্কো পরীক্ষার অনুমতি দেয় আদালত। মুম্বই বিস্ফোরণের খলনায়ক আজমল কাসবের ক্ষেত্রে এই পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল। ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’- এ ধৃতের জবানবন্দি আদালত গ্রাহ্য না হলেও এ ক্ষেত্রে তদন্তের সুবিধা হয়। অনেক না জানা তথ্যের খোঁজ পাওয়া যেতে পারে এই পরীক্ষায় বলে আশাবাদী দিল্লি পুলিশ।

    কী ঘটেছিল?

    বাবা-মা কে ছেড়ে ভালবেসে ঘর ছেড়েছিলেন মহারাষ্ট্রের হিন্দু পরিবারের মেয়ে শ্রদ্ধা ওয়েলকার। সম্পর্ক গড়েছিলেন এক মুসলিম যুবকের সঙ্গে। আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে লিভ-ইন করছিলেন। বিয়ের জন্য প্রেমিককে চাপ দেওয়াতেই তাঁকে খুন (Delhi-Mehrauli Murder) করে আফতাব। পুলিশকে তাই জানিয়েছে সে। কিন্তু শ্রদ্ধার বন্ধুর দাবি, লিভ-ইন ছেড়ে বিয়ের কথা বলতেই শ্রদ্ধাকে ধর্ম পরিবর্তন করতে জোর করে  আফতাব। তাতে মত দেয়নি শ্রদ্ধা। পরিবার ত্যাগ করলেও ধর্ম ছাড়তে হয়ত রাজি ছিলেন না তিনি। তাই এই পরিণতি। ধর্মান্তরণের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। 

    মুম্বইয়ের একটি কল সেন্টারে কাজ করার সময় পরিচয় হয় দুই যুবক-যুবতীর। সেখান থেকে প্রেম। ধর্মীয় ব্যবধানের কারণে শ্রদ্ধার বাড়ির লোক তাদের সম্পর্ককে মেনে না নিলে তাঁরা দিল্লিতে চলে আসেন ও বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকা শুরু করেন। শ্রদ্ধা আফতাবকে বিয়ে করতে চাইলেও আফতাব তাতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকত। সূত্রের খবর, গত ১৮ মে অভিযুক্ত আফতাব ও শ্রদ্ধার ঝগড়া চরমে পৌঁছয়। এই ঝগড়ার সময় শ্রদ্ধা চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা যাতে তাঁদের ঝগড়া না শুনে ফেলে, সেই ভয়ে শ্রদ্ধাকে চুপ করাতে যায় আফতাব। শ্রদ্ধার মুখ চেপে ধরে। আর এতেই মৃত্যু হয় তরুণীর। কিন্তু এরপর এই কাণ্ড লুকোতে যা করল আফতাব তা আরও হাড় হিম করে দেওয়ার মত ঘটনা। এরপরেই একটি ফ্রিজ কিনে আনে ও শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরোয় কেটে ফ্রিজারে রেখে দেয়। শুধু তাই নয়, গন্ধ যাতে না বের হয় তার জন্য ব্যবহার করা হত আগরবাতি, ধূপ এবং রুম ফ্রেশনার (Delhi-Mehrauli Murder)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার পুরো একদিন লেগেছে শ্রদ্ধার দেহকে টুকরো টুকরো করে কেটে ব্যাগে ভরতে। আর এসব তার বাথরুমে করে। আবার তার ঘরের মেঝেও অনেকবার মুছেছে। পুলিশ আরও জানিয়েছে, শ্রদ্ধাকে খুন করার ২-৩ মাস পর্যন্ত তার কেটে রাখা মাথা রেখে দেয় ও তারপর ফেলে দেয়। রাত দুটো নাগাদ জঙ্গলে যেত। ঘণ্টাদুয়েক পরে ফিরে আসত। প্রায় ২০ দিন ধরে সেই কাজ করেছিল সে (Delhi-Mehrauli Murder)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • UP Girl Murdered: উত্তরপ্রদেশে প্রাক্তন প্রেমিকাকে খুন করে, দেহের ছ টুকরো করল যুবক

    UP Girl Murdered: উত্তরপ্রদেশে প্রাক্তন প্রেমিকাকে খুন করে, দেহের ছ টুকরো করল যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশেও (UP Girl Murdered) এবার শ্রদ্ধা ওয়ালকার হত্যার ছায়া। আফতাবের মতোই আরও এক প্রেমিক, প্রেমিকাকে খুন করে তার দেহ ছ টুকরো করে কুয়োয় ফেলে দিল। তবে এবার প্রাক্তন প্রেমিকা। অভিযুক্তের নাম প্রিন্স যাদব। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। ইতিমধ্যেই প্রিন্সকে গ্রেফতার করেছে ইউপি পুলিশ। জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর আজমগড়ের পশ্চিমী গ্রামের একটি কুয়োয় এক যুবতীর দেহের টুকরো ভাসতে দেখা যায়। এরপরই শুরু হয় তদন্ত। অর্ধনগ্ন অবস্থায় এক যুবতীর দেহের ছয় টুকরো উদ্ধার করে পুলিশ।

    আরও পড়ুন: আইএস আদর্শে অনুপ্রাণিত মেঙ্গালুরু অটো বিস্ফোরণের মূল অভিযুক্ত

    জানা গিয়েছে, অভিযুক্তের একটি পিস্তল ছিল। গ্রেফতার করতে গেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে গুলির লড়াইও চলে তার। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ওই যুবক। এরপরই পুলিশ তাকে ওই মহিলার মাথা শনাক্ত করতে নিয়ে যায়।

     


    হাড় হিম করা ঘটনা

    ধৃত প্রিন্স যাদব উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। এলাকারই বাসিন্দা আরাধনার সঙ্গে এক বছর আগে সম্পর্ক ছিল তার। তবে সম্প্রতি ভেঙে যায় সেই সম্পর্ক। অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় তরুণীর। তা মেনে নিতে পারছিল না সেই যুবক। বারবার সম্পর্কে ফিরে আসার জন্য চাপ দিচ্ছিল তরুণীকে। সেই প্রস্তাবে রাজি হয়নি তরুণী, আর তাতেই এই মর্মান্তিক পরিণতি। অভিযোগ, এরপর গত ৯ নভেম্বর প্রাক্তন প্রেমিকা আরাধনার সঙ্গে দেখা করতে চায় প্রিন্স। দেখা করতে রাজি হন আরাধনা। প্রিন্সের সঙ্গে দেখা হলে তার বাইকে ওঠেন। দুজনে বাইকে চড়ে স্থানীয় একটি মন্দির সংলগ্ন আখ খেতে যায়। তারপর থেকেই নিখোঁজ তরুণী। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। এরপরেই তরুণীর পরিবারের লোকজন পুলিশের শরণাপন্ন হন। পুলিশ তদন্তে নামলে গোটা ঘটনা সামনে আসে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।     

     

  • iPhone Factory India: বেঙ্গালুরুতে তৈরি হবে আইফোন, হবে ৬০,০০০ কর্মী নিয়োগ!

    iPhone Factory India: বেঙ্গালুরুতে তৈরি হবে আইফোন, হবে ৬০,০০০ কর্মী নিয়োগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব থেকে বড় আইফোন উৎপাদক ইউনিট (iPhone Factory India) বেঙ্গালুরুর হুসুরে ৬০,০০০ কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখনও বিশ্বব্যাপী সব আইফোনের বেশিরভাগ উৎপাদন হয় চিনেই। যদিও বিগত কয়েক মাস ধরেই সে দেশে একের পর এক কারণে উৎপাদনে ধাক্কা খেয়েছে মার্কিন সংস্থাটি। এই পরিস্থিতিতে ক্রমশ চিনের উপর থেকে নির্ভরতা কমাতে চাইছে অ্যাপেল। আর সেই কারণেই চিনের বাইরে বিভিন্ন দেশে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই সুযোগে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা রেখেছে টাটারা। ভারতে আইফোন উৎপাদক সংস্থাগুলি হল ফক্সকন, উইস্টন এবং পেগাট্রন। জানা গিয়েছে ফক্সকন ভারতে উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে চায়। চিনে শূন্য কোভিড নীতির পরে যখন আইফোনের সব থেকে বড় উৎপাদক ইউনিটে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, তখনই এই সিদ্ধান্ত নেয় ফক্সকন। দক্ষিণ ভারতে ৫৩,০০০ কর্মী নিয়োগ করে কর্মী সংখ্যা ৭০,০০০ করতে চাইছে ফক্সকন।  

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? 

    গতকালই বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী পালন করেছে গোটা দেশ। আর সেই দিনই কেন্দ্রীয় মন্ত্রী আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার কথা ঘোষণা করলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বেঙ্গালুরুর হুসুরে দেশের সব থেকে বড় আইফোন উৎপাদক ইউনিট তৈরি হয়েছে। সেখানে ৬০,০০০ কর্মী কাজ করছে। সেখানে কমপক্ষে ৬,০০০ জন রাঁচি এবং হাজারিবাগের আদিবাসী মহিলা কাজ করেন। তাঁদের আইফোন তৈরির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।” 

     



    প্রসঙ্গত, চিনের বিভিন্ন প্রান্তে বার বার কোভিড লকডাউনের কারণে ব্যহত হচ্ছে আইফোন উৎপাদন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই জন্য চিনে আইফোন উৎপাদন ৩০ শতাংশ কমতে পারে। আর চিনে মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার এই সুবিধা নিতে মরিয়া ভারত। প্রায় ৫০০ একর জমির উপরে তামিলনাড়ুর হসুরে রয়েছে টাটাদের কারখানা। চলতি বছর সেপ্টেম্বরেই সেখানে ৫,০০০ মহিলা কর্মী নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে অনেকেই স্থানীয় আদিবাসী।  

    আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! তোপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  

    হসুরে টাটাদের কারখানার মহিলা কর্মীরা মাসে ১৬,০০০ টাকা বেতন পান। যা এই কাজে অন্যান্য কোম্পানির কর্মীদের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। কোম্পানির তরফে কারখানা চত্ত্বরে কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে। এছাড়াও কর্মীদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্বও নেয় সংস্থাটি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।



  • Mohan Bhagwat: ভারতে যাঁরা বাস করেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু, ফের বললেন মোহন ভাগবত

    Mohan Bhagwat: ভারতে যাঁরা বাস করেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু, ফের বললেন মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগেও একাধিকবার বলেছিলেন কথাটা। ফের বললেন। ভারতে (India) যাঁরা বসবাস করেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু (Hindu)। এ কথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। মঙ্গলবার তিনি আবারও মনে করিয়ে দেন ভারতীয়দের প্রত্যেকের ডিএনএ এক। তবে সেজন্য যে ধর্মপথ বদলানোর প্রয়োজন নেই, তাও জানিয়ে দেন তিনি।  

    ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে সংঘের সদর দফতরে স্বয়ংসেবকদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। ওই অনুষ্ঠানেই তিনি বারংবার ভারতে যে বৈচিত্রের মধ্যে ঐক্য বিরাজমান, তার উল্লেখ করেন। বৈচিত্রের মধ্যে ঐক্য যে ভারতের বহু পুরানো বৈশিষ্ট্য, তাও মনে করিয়ে দেন তিনি। সরসংঘচালক বলেন, গোটা বিশ্বে হিন্দুত্বই একমাত্র ধারণা, যা সবাইকে আপন করে নেওয়ায় বিশ্বাস করে।

    আমরা ১৯২৫ সাল থেকে…

    এদিনের সভায় বক্তৃতা দিতে গিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, আমরা ১৯২৫ সাল (আরএসএসের প্রতিষ্ঠা হয়েছিল এই বছর) থেকে বলে আসছি যে ভারতে যাঁরা বসবাস করছেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু। যাঁরা ভারতকে তাঁদের মাতৃভূমি বলেন মনে করেন এবং যাঁরা বৈচিত্রের মধ্যে ঐক্যের সংস্কৃতির সঙ্গে বসবাস করেন এবং এই পথেই চলেন, তাঁদের ধর্ম, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস, আদর্শ যাই হোক না কেন, তাঁরা প্রত্যেকেই হিন্দু।

    মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, তামাম বিশ্বে হিন্দুত্বই একমাত্র ধারণা, যা বিশ্বাস করেন বৈচিত্রের মধ্যে ঐক্যে। কারণ এই দেশ হাজার হাজার বছর ধরে বৈচিত্রের মধ্যে ঐক্যকে ধারণ করে আসছে। তিনি বলেন, এটাই সত্য এবং আপনাকে এটা দৃঢ়ভাবে বলতে হবে। এর ভিত্তিতেই আমরা ক্রমেই আরও ঐক্যবদ্ধ হব। ভাগবত বলেন, সংঘের কাজই হল প্রত্যেককে আলাদা আলাদা করে গড়ে তোলা, এবং জাতীয় চরিত্র গড়ে তোলা, এবং মানুষের মধ্যে ঐক্য আনয়ন করা।

    আরও পড়ুন: https://www.madhyom.com/india/rss-doesn-t-believe-in-minority-majority-binary-says-sunil-ambekar-4817

    এদিন আরএসএস প্রধান ফের বলেন, বৈচিত্র সত্ত্বেও আমরা সবাই এক। আমাদের পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় যারা ৪০ হাজার বছর ধরে অখণ্ড ভারতের অংশ, তাঁদের প্রত্যেকের ডিএনএ এক। সরসংঘ চালক বলেন, প্রত্যেকের বিশ্বাস এবং ধর্মীয় আচরণকে শ্রদ্ধা করুন। প্রত্যেককে গ্রহণ করুন এবং নিজের পথে চলুন। আপনার ইচ্ছা পূরণ করুন। কিন্তু এত স্বার্থপর হবেন না যে অন্যের ভালর ব্যাপারে যত্নবান হবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Religious Conversion: ভারতে ধর্মান্তকরণে টাকা ঢালছে অ্যামাজন? খবরে তোলপাড় দেশ

    Religious Conversion: ভারতে ধর্মান্তকরণে টাকা ঢালছে অ্যামাজন? খবরে তোলপাড় দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতে ধর্মান্তকরণে আর্থিক সাহায্য করে জনপ্রিয় ই-কমার্স জায়েন্ট অ্যামাজন (Amazon)। তথ্য দিয়ে এই বিস্ফোরক দাবি করা হল একটি পত্রিকায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অধিভুক্ত ম্যাগাজিন ‘দ্য অর্গানাইজার’ (The Organizer)-এর সাম্প্রতিক সংখ্যায় এই দাবি করা হয়েছে। আমেরিকান ব্যাপটিস্ট চার্চকে (ABM) আর্থিক সাহায্য করে অ্যামাজন। এবিএম ধর্মান্তকরণ মডিউল (Conversion Module) চালায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যদিও এই দাবি অস্বীকার করেছে অ্যামাজন।

    দ্য অর্গানাইজারের প্রতিবেদন

    ‘দ্য অর্গানাইজার’-এর সর্বশেষ সংখ্যার কভার স্টোরিতে বলা হয়েছে, ‘ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আমেরিকান ব্যাপটিস্ট চার্চ (ABM) দ্বারা পরিচালিত খ্রিস্টানধর্মে রূপান্তরের ছকে অর্থদান করছে। ভারতের বিশাল ধর্মপ্রচারকারী এবং ধর্মান্তকরণ কর্মসূচিতে অর্থদানের জন্য বহুজাতিক কোম্পানিটি এবং ABM-এর মধ্যে অর্থের আদানপ্রদান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবিএম ভারতে অল ইন্ডিয়া মিশন (AIM) নামে একটি কর্মসূচি চালাচ্ছে। এই এআইএম তাদের সামনের সারির সংগঠন, যারা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ্যে দাবি করেছে যে তারা উত্তর-পূর্ব ভারতে ২৫ হাজার মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছে।’

    ‘আশ্চর্যজনক ক্রস কানেকশন’ শিরোনামে ওই কভার স্টোরিতে AmazonSmile লোগো-সহ Amazon-এর মাধ্যমে AIM-এর তহবিলে আবেদনের একটি তথাকথিত ট্যুইট পোস্ট করে দাবি করা হয়েছে, অ্যামাজন ভারতের প্রতিটি কেনাকাটার অর্থ এবিএমের ধর্মান্তকরণ মিশনে দান করে থাকে। 

    আরও পড়ুন: বেসরকারি পরীক্ষাগারে গেলেই ধরা পড়ছে ডেঙ্গি! আর সরকারি কেন্দ্রে?

    অ্যামাজন মানতে নারাজ

    যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অ্যামাজন। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, অল ইন্ডিয়া মিশনের সঙ্গে তাদের কোনওরকম সম্পর্ক নেই। আর অ্যামাজন ইন্ডিয়ার বাজারে AmazonSmile বলে কোনও কর্মসূচি নেই। যেখানে AmazonSmile কর্মসূচি রয়েছে, সেটা একটা দাতব্য বিষয়। যেখানে গ্রাহকরা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে থেকে কোনও দাতব্য সংস্থায় অর্থদান করতে পারেন।

    উল্লেখ্য,  সম্প্রতি জোরপূর্বক ধর্মান্তকরণ (Forced Religious Conversion) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, জোর করে ধর্মান্তরণ ‘অত্যন্ত গুরুতর বিষয়’। প্রতারণা, প্রলোভন কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলেছে দেশের শীর্ষ আদালত। এই ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে বলেও মত আদালতের, ক্ষুণ্ণ হতে পারে নাগরিকের অধিকার তথা ধর্মীয় অধিকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Delhi Murder: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    Delhi Murder: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই পাশবিক ঘটনায় সাক্ষী থাকল গোটা দেশ। ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠল রাজধানী দিল্লি (Delhi Murder)। এক মুসলিম যুবক তাঁর হিন্দু লিভ-ইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ৩৫টি টুকরো করে মেহরুলি জঙ্গলের কাছে শহরজুড়ে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ১৮ দিন ধরে ঠাণ্ডা মাথায় চলে এই কাজ। পাশবিক এই ঘটনায় গোটা দেশ। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আফতাব পুনাওয়ালা। সে তাঁর লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করেছে বলে অভিযোগ। শ্রদ্ধা, আফতাবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলেই এই খুন বলে মনে করছে পুলিশ। এই ঘটনার পর আফতাবকে গ্রেফতার করা হয়েছে এবং ৫দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সূত্রের খবর, গত ১৮ মে অভিযুক্ত আফতাব ও শ্রদ্ধার মধ্যে উত্তপ্ত বচসা হয়। এই ঝগড়ার সময় শ্রদ্ধা চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা যাতে তাঁদের ঝগড়া না শুনে ফেলে, সেই ভয়ে শ্রদ্ধাকে চুপ করাতে যায় আফতাব। শ্রদ্ধার মুখ চেপে ধরে। আর এতেই মৃত্যু হয় তরুণীর।

    আরও পড়ুন: দক্ষিণ ভারতের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস উদ্বোধন মোদির, কোথায় আলাদা এই ট্রেন?

    ঘটনার ভয়ঙ্করতায় কেঁপে ওঠে দেশ 

    আফতাব এই খুন লুকোতে এরপর করে এক ভয়ঙ্কর পরিকল্পনা। শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরোয় কেটে বড় ফ্রিজারে রেখে দেয় এবং ১৮ দিন ধরে শহরের বিভিন্ন জায়গায় তা ফেলে দেয়। দিল্লির মেহরুলি ফরেস্ট এলাকায় অধিকাংশ টুকরো ফেলা হয়েছে বলে জেরায় জানিয়েছে আফতাব। সে আরও জানিয়েছে, যাতে গন্ধ না বেরোয়, তাই দেহের টুকরোগুলিকে রাখার জন্য বড় ফ্রিজ কিনে আনে সে। ১৮ দিন ধরে সেই অংশগুলোকে লোপাট করার চেষ্টা করে সে। আফতাব প্রত্যেক রাতে ২টোর সময় বেরিয়ে মেহরুলি ফরেস্ট অঞ্চলে শ্রদ্ধার দেহের টুকরোগুলিকে ফেলত বলে জানিয়েছে পুলিশকে।

    কী করে তৈরি হল এই সম্পর্ক?

    জানা গিয়েছে, আফতাব ও শ্রদ্ধা মুম্বাইয়ে একই কল সেন্টারে কাজ করতেন। ধর্মীয় ব্যবধানের কারণে এই সম্পর্কে মত ছিল না শ্রদ্ধার পরিবারের। এরপরে শ্রদ্ধা ও আফতাব দু’জনেই দিল্লি চলে আসেন এবং বাড়ি ভাড়া নিয়ে  একসঙ্গে থাকা শুরু করেন। শ্রদ্ধা নিয়মিতভাবে দুজনের ছবি আপলোড করতেন ফেসবুকে। আর তা থেকেই শ্রদ্ধার পরিবার তাঁর খবর পেত। কিন্তু বেশ কিছুদিন ধরে শ্রদ্ধার পোস্ট না দেখে সন্দেহ হয় পরিবারের।     

    পাঁচ মাস আগে শ্রদ্ধার বাবা দিল্লি আসেন এবং শ্রদ্ধা ও আফতাব যেখানে থাকত সেই বাড়িতেও যান তাঁদের সঙ্গে দেখা করতে। কিন্তু সেই বাড়িতে তালা মারা দেখে শ্রদ্ধার বাবা পুলিশের কাছে তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দাযের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং পাঁচমাস পর গ্রেফতার হয় আফতাব। পুলিশ সূত্রের খবর, শ্রদ্ধা ক্রমাগত অভিযুক্ত আফতাবকে বিয়ে করার জন্য চাপ দিত আর তাতেই বিরক্ত হয়ে গিয়ে শ্রদ্ধাকে খুন করে আফতাব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

        

          

        

     

  • Vande Bharat: দক্ষিণ ভারতের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস উদ্বোধন মোদির, কোথায় আলাদা এই ট্রেন?

    Vande Bharat: দক্ষিণ ভারতের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস উদ্বোধন মোদির, কোথায় আলাদা এই ট্রেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ভারতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কর্নাটক সফরে গিয়ে শুক্রবার বেঙ্গালুরুর কেএসআর (KSR) রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনকে প্রথম বারের জন্যে সবুজ পতাকা দেখান তিনি।

    চেন্নাই থেকে মাইসুরু রুটে যাতায়াত করবে এই ট্রেন। এটি দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে দক্ষিণ ভারতে এই ট্রেন এই প্রথম। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, শিল্পের হাব চেন্নাই এবং তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ-এর হাব বেঙ্গালুরু এবং পর্যটনকেন্দ্র মাইসুরুর মধ্য়ে যোগাযোগ আরও মসৃণ করবে এই ট্রেনটি। 

    সাউদার্ন রেলওয়ের তরফেও ট্যুইট করে জানানো হয়েছে বিষয়টি। 

    আরও পড়ুন: নবরাত্রিতে মুম্বই-আমেদাবাদ রুটে যাত্রা শুরু হতে পারে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, কেমন হবে এই ট্রেনে যাত্রা?

     

     

    এই ট্রেন অন্যান্য ট্রেন থেকে আলাদা কেন?

    • বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ২০০ কিলোমিটার বেগে চলতে পারে। ট্র্যাক ও সিগন্যাল পারমিট থাকলেই একমাত্র এই গতিবেগে পৌঁছনো সম্ভব।
    • ট্রেনটিতে ১৬টি কামরা রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের মতোই আসন ক্ষমতা রয়েছে এই ট্রেনের।
    • বন্দে ভারতে উভয় প্রান্তে অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ড্রাইভার কেবিন রয়েছে।
    • ১১০ কিলোমিটার সফল ট্রায়াল রানের পরে, এই নতুন ট্রেনের দ্বিতীয় পর্বের ট্রায়াল রান কোটা-নাগদা সেকশনে শুরু হয়েছে।
    • প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকে ট্রেনটিতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
    • চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হয়েছে এই ট্রেন।
    • এই ট্রেনের ব্রেকিং সিস্টেমে বিশেষ নজর দেওয়া হয়েছে।
    • পাওয়ার কনসামশন কমিয়ে যাতে এর ব্যবহার সম্ভব হয় সেদিকেই নজর দিয়েছে আইসিএফ।
    • শুধু অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারই নয়, বন্দে ভারতে যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বচ্ছন্দ্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
    • চেয়ার কার, এক্সিকিউটিভ চেয়ার কার মিলিয়ে মোট যাত্রী সংখ্যা ১১২৮। স্বয়ংক্রিয় মোটরের সাহায্যে চলে এই ট্রেন।
    • ২০২৩-এর ১৫ অগস্টের আগে গোটা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। তার পর সেগুলি দাপিয়ে বেড়াবে দেশের বিভিন্ন প্রান্তে। 
    • দুর্দান্ত মানের বন্দে ভারত ট্রেন তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • CISF: ঝাড়খণ্ডে সিআইএসএফ-এর গুলিতে মৃত ৪ কয়লা চোর, আহত ২

    CISF: ঝাড়খণ্ডে সিআইএসএফ-এর গুলিতে মৃত ৪ কয়লা চোর, আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা চোরদের বিরুদ্ধে বড় পদক্ষেপ সিআইএসএফ-এর (CISF)। প্রতিবেশি রাজ্যে কয়লা চোরদের সঙ্গে সিআইএসএফ-এর জওয়ানদের সংঘর্ষে নিহত হয় চার কয়লা চোর। আর দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঝাড়খণ্ডের ধানবাদের। শনিবার গভীর রাতে ধানবাদ জেলার বাগমারা থানার বিসিসিএল ব্লক-২ এলাকায় বেনিডিহ কেসিসি মেন সাইডিংয়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছিল যে, কয়লা চুরি এবং জওয়ানদের উপর হামলা করার ফলেই গুলি চালানো হয়েছিল বলে খবর সিআইএসএফ সূত্রে।

    কী ঘটেছিল?

    সিআইএসএফ (CISF) সূত্রে খবর, ধানবাদের বাগমারা থানা এলাকায় বেনিডিহ কেসিসি মেন সাইডিং এলাকায় কয়লা চুরির খবর পেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে পৌঁছে যান তাঁরা। সিআইএসএফ জওয়ানদের আসতে দেখে তাঁদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে কয়লা চোররা। তাঁদের কয়লা চুরি করতে বাধা দেওয়ায় সিআইএসএফ-এর গাড়িতেও ভাঙচুর করে কয়লা চোররা। এমনকি এক জওয়ানের বন্দুক ছিনতাইয়ের চেষ্টা করে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জওয়ানদের অপহরণের চেষ্টাও করা হয় বলে জানা যায়। এমন পরিস্থিতিতে সিআইএসএফ (CISF) জওয়ানরা নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালানো শুরু করেন বলে জানিয়েছেন তাঁরা।

    আরও পড়ুন: সিআইএসএফ নয়, বিমানবন্দরের নিরাপত্তায় এবার বেসরকারি নিরাপত্তা রক্ষী!

    আর এরপর জওয়ানদের (CISF) গুলিতেই নিহত হয় ৪ কয়লা চোর। ২জন গুরতর আহত হওয়ায় তাদের রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়। যাঁরা নিহত হয়েছেন তাঁদের নাম— প্রীতম চৌহান, সাহজাদা আনসারি, আলতাফ আনসারি, সুরজ চৌহান। ঘটনাস্থল থেকে ২১টি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। সিআইএসএফ জওয়ানদের বিশাল সংখ্যায় মোতায়েন করা হয়েছে।

    এই ঘটনার পর সিআইএসএফের ডিআইজি বিজয় কাজলা বলেন, ‘‘যে ৪ জন মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। বারবার বলা সত্ত্বেও তাঁরা রাতে আমাদের কর্মীদের ওপর আক্রমণ চালান। বাধ্য হয়ে আত্মরক্ষার স্বার্থে গুলি চালাতে হয়। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।’’ এছাড়াও তিনি জানিয়েছেন যে, কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।  অন্যদিকে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Isha-Anand Twin: যমজ সন্তানের জন্ম দিলেন মুকেশ আম্বানি কন্যা ইশা

    Isha-Anand Twin: যমজ সন্তানের জন্ম দিলেন মুকেশ আম্বানি কন্যা ইশা

    মাধ্যম নিউজ ডেস্ক: যমজ সন্তানের (Isha-Anand Twin) জন্ম দিলেন মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। খুশির হাওয়ায় মেতেছে আম্বানি-পিরামল দুই পরিবার। সন্তান- মা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ইশা । নবাগতদের নামও ঠিক করে ফেলেছে সুই ধনকুবের পরিবার। ধনকুবের আনন্দ পিরামলের স্ত্রী ইশা আম্বানির যমজ সন্তানের নাম আদিয়া ও কৃষ্ণা। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নাম। ভারতীয় জ্যোতিষ অনুসারে আদিয়া মানে ভগবানের সম্পদ।

    উল্লেখ্য ২০১৮ সালে ইশার সঙ্গে বিয়ে হয় আনন্দের। তারপর থেকে দুজনেই ছিলেন নিজের নিজের ক্ষেত্রে ব্যস্ত। আনন্দের ঘরনী হয়েও ইশা আম্বানি পরিবারের ব্যবসা সামলেছেন। এর আগে এক রাজকীয় আয়োজনে ইশার সঙ্গে হীরে ব্যবসায়ী পরিবারের সন্তান আনন্দের বিয়ে হয় মুম্বইতে। আম্বানি পরিবারের বাসস্থান আন্টালিয়ায় বসেছিল বিয়ের আসর। বিয়ের আগের অনুষ্ঠান হয়েছিল রাজস্থানে। সেখানে বহু দেশ বিদেশের নামী ব্যক্তিত্বের সমাহার হয়েছিল। এরপর বিয়ের আসরেও দেশের নামী রাজনীতিবিদ থেকে ফিল্মতারকা সকলেরই নিমনন্ত্রণ ছিলেন। 

    আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির

    প্রসঙ্গত, মুকেশ আম্বানির কন্যা ইশা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি গুরুত্ব পূর্ণ অংশ। রিলায়েন্সের ব্যবসায়িক নানান দিকে পরিচালনার দায়িত্ব তাঁর ওপর। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স-এর বিশেষ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন ইশা। অন্যদিকে, পিরামলগ্রুপের ফিনান্সিয়াল সার্ভিসের সামলান আনন্দ পিরামল। আর তাঁদেরই ঘর আলো করে এল যমজ সন্তান।   

    মুকেশ আম্বানির (Mukesh Ambani) জামাই আনন্দ পীরামল অর্থনীতিতে স্নাতক। এছাড়া আম্বানির বিজনেস অ্যাডিমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। রিয়েল এস্টেট সংস্থা পীরামল রিয়েলটির মালিক আনন্দ। গ্রামীণ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবার প্রদানের জন্যে পীরামল স্বাস্থ্য হেলথ কেয়ার (piramal health care) প্রতিষ্ঠা করেন। সেখানে প্রতিদিন ৪০ হাজার রোগীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

     

LinkedIn
Share