Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Amit Shah: পদ্মাপারে হিন্দু নির্যাতন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন শাহ 

    Amit Shah: পদ্মাপারে হিন্দু নির্যাতন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন শাহ 

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লিতে চলছে ‘No Money for Terror’ (NMFT) সম্মেলন। এখানেই উঠে এল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু (Hindu) সমাজের  উপর হামলার কথা। বক্তা অমিত শাহ (Amit Shah)। সম্মেলন চলাকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) আসাদুজ্জামান খানের। সূত্র মারফত জানা গিয়েছে, সেখানেই বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং মন্দিরে মন্দিরে হামলার কথা তুলে ধরেন মোদি সরকারের সেকেন্ড-ইন-কম্যান্ড। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু নির্যাতন কার্যত দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে সে দেশে। 

     বাংলাদেশে হিন্দু নির্যাতন 

    ছোট-বড় হিন্দু নির্যাতনের ঘটনা প্রতিদিনই ঘটছে বাংলাদেশ। এ বিষয়ে ভারত সহ একাধিক দেশ এবং মানবাধিকার সংগঠনকে সরব হতে দেখা গিয়েছে। নির্যাতিত হিন্দুদের ভারতে পালিয়ে আসার ঘটনাও ঘটছে। গত বছর দুর্গা পুজোর সময় বাংলাদেশের অসংখ্য জায়গায় প্রতিমা ভাঙচুর, মন্দিরে মন্দিরে হামলা, সংখ্যালঘু হিন্দু সমাজের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের উপর হামলা ভারত সরকার যে মোটেও হালকা ভাবে নিচ্ছে না,  এদিন অমিত শাহের (Amit Shah) পদক্ষেপই তার প্রমাণ। 

     No Money for Terror এই আন্তর্জাতিক সম্মেলন আসলে কী? 

    ‘No Money for Terror’  সম্মেলন প্রথম শুরু হয় ২০১৮ সালে। উদ্যোক্তা ছিল ফ্রান্স। এই সম্মেলনের উদ্দেশ্যে হল সন্ত্রাস দমনে বিশ্বের বিভিন্ন দেশগুলিকে একত্রিত করা। এ বছর এই সম্মেলন দিল্লিতে শুরু হয়েছে গত শুক্রবার থেকে। মোট ৭৫টি দেশের প্রতিনিধি এবং ১৫টি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবছর এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। সম্মেলনে মোট প্রতিনিধি ৪৫০ জন। এমন আন্তর্জাতিক মানের সম্মেলনে বাংলাদেশের হিন্দু সমাজের উপর হামলার কথা তুলে ধরে অমিত শাহ (Amit Shah) বোঝাতে চাইলেন যে এই ধরনের হামলাও বিশ্বব্যাপী যে  আতঙ্কবাদ চলছে তারই অংশ, এমনটাই মনে করছে অভিজ্ঞ মহল। এছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সীমান্ত সমস্যা, গরুপাচার সহ একাধিক বিষয়ে কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। আন্তর্জাতিক এই  সম্মেলনে অমিত শাহ তাঁর বক্তব্যে বলেন ,” বিশ্বের মানুষের কাছে সন্ত্রাস অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হল সন্ত্রাসে আর্থিক ফান্ডিং”।

  • Gujarat elections 2022:  সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির

    Gujarat elections 2022:  সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় গুজরাট বিধানসভা নির্বাচন (Gujarat Elections 2022)। ফের তিন দিনের গুজরাট সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার সকালে গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দিয়ে দেবতার আশীর্বাদ নেন তিনি। মোদি মোদি ধ্বনিতে ভরে ওঠে মন্দির চত্বর। পরে ভেরাভালের এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এদিন সোমনাথ মন্দিরে পুজো দিয়ে জনসভায় বক্তৃতা দিয়ে প্রচারের বিউগলটি বাজিয়ে দিলেন মোদি। এদিনই সৌরাষ্ট্র অঞ্চলে তিনটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ধোরাজি, আমরেলি ও বোটাদেতে সমাবেশেও অংশ নেন তিনি।

    নিজের রাজ্য গুজরাটে…

    শনিবারই নিজের রাজ্য গুজরাটে (Gujarat) গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি যোগ দেন একটি রোড-শোয়ে। করেন র‌্যালিও। এ দুটিই হয় ভালসাদে। মোদি বলেন, বিজেপির সঙ্গে গুজরাটবাসীর সম্পর্ক কোনও দিন ভাঙবে না। তিনি বলেন, যাঁরা গুজরাটের অপমান করেন, তাঁরা এ রাজ্যে পায়ের তলায় মাটি খুঁজে পাবেন না। প্রধানমন্ত্রী বলেন, সেই সব মানুষদের সম্পর্কে সাবধান, যাঁরা গুজরাটকে কলঙ্কিত করতে চান। এবং আমাদের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, এঁরা গুজরাট এবং গুজরাটিদের অপমান করতে চান। তাঁরা বিদেশেও আমাদের দেশের নাম খারাপ করার চেষ্টা করছেন। বিজেপি প্রার্থীদের জন্য প্রধানমন্ত্রী দোরে দোরে প্রচারও করতে চান বলে বিজেপির একটি সূত্রে খবর। আগামী দু সপ্তাহের মধ্যে তিনি প্রায় ৩০টি র‌্যালিতে অংশ নেন।

    কেবল প্রধানমন্ত্রী নন, রবিবার গুজরাটে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এদিন তিনি তাপি জেলার নিজার এবং নর্মদা জেলার দেদিয়াপাদায় গিয়েছেন। গুজরাটে ডিসেম্বরে ভোট (Gujarat elections 2022) হবে দু দফায়। প্রথম দফার ভোট হবে ১ ডিসেম্বর। দ্বিতীয় দফার ভোট হবে ওই মাসেরই ৫ তারিখে। দু দফায় মোট ১৮২টি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। জানা গিয়েছে, নভেম্বরের ২৮ তারিখে দেড়শোটিরও বেশি মিছিল করার পরিকল্পনা করেছে বিজেপি। এই মিছিলগুলি হবে প্রথম দফায় যে ৮৯ কেন্দ্রে ভোট হবে, সেগুলিতে। এই মিছিলগুলিতে অংশ নেবেন বিজেপির মহিলা নেতাদের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব। এঁদের মধ্যে থাকবেন সংশ্লিষ্ট জেলার বিজেপির মহিলা মোর্চার প্রেসিডেন্টরাও। প্রসঙ্গত, ডিসেম্বরের ৮ তারিখে হবে গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

    আরও পড়ুন: কেজরির ‘গুজরাট ডিলে’র অভিযোগ সর্বৈব মিথ্যা, সাফ জানাল বিজেপি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Modi on Terrorism: “সন্ত্রাসবাদে মদত দিলে মূল্য চোকাতেই হবে”, নাম না করে চিন-পাকিস্তানকে নিশানা মোদির

    Modi on Terrorism: “সন্ত্রাসবাদে মদত দিলে মূল্য চোকাতেই হবে”, নাম না করে চিন-পাকিস্তানকে নিশানা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্তাসবাদকে সমর্থন করাই কিছু দেশের বিদেশ নীতি। কোনও কোনও দেশ প্রত্যক্ষভাবে এই কাজ করছে। আর কোনও কোনও দেশ সন্ত্রাসবাদে যুক্ত দেশগুলির দোষ আড়াল করে সন্ত্রাসবাদে পরোক্ষভাবে মদত দিচ্ছে। কেউ আবার সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য করছে। সন্ত্রাসবাদে মদত দিলে এর মূল্য চোকাতেই হবে। ‘নো মানি ফর টেরর’- শীর্ষক বৈঠকে নাম না করে এভাবেই চিন এবং পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi on Terrorism)। সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে এনে মোদি বলেন, “সন্ত্রাসের প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সমান ক্রোধ এবং প্রত্যাঘাত প্রয়োজন।”    

    দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের আয়োজিত তৃতীয় ‘নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন কাউন্টার-টেরোরিজম ফাইন্যান্সিং’-এ ৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ থাকার কারণে এই বৈঠকে পাকিস্তান এবং আফগানিস্তানকে আমন্ত্রন জানানো হয়নি। ইসলামাবাদকে সমর্থন করার অভিযোগ রয়েছে চিনের বিরুদ্ধেও। সুকৌশলে এই বৈঠক এড়িয়ে গিয়েছে জিনপিং- এর দেশ।  

    আরও পড়ুন: কয়েদিকে আরামের মালিশ! জেলে সত্যেন্দ্র জৈনের সিসিটিভি ফুটেজ ভাইরাল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “জিরো টলারেন্স নীতি না নিলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাওয়া কঠিন।” মোদি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। এটি মানবতা, স্বাধীনতা এবং সভ্যতার উপর আক্রমণ। এর কোনও সীমানা নেই। শুধুমাত্র একটি অভিন্ন, ঐক্যবদ্ধ এবং শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গি সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পারে। দশকের পর দশক ধরে বিভিন্ন নাম এবং রূপ নিয়ে সন্ত্রাসবাদ ভারতকে আঘাত করার চেষ্টা করেছে। আমরা বহু প্রাণ হারিয়েছি। তবুও সাহসিকতার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছি। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।” 

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে বলেন, “আল কায়দার পাশাপাশি লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠী এখনও সক্রিয়। তাদের দমন করা প্রয়োজন।”  

    সন্ত্রাসবাদের কারণে ধুঁকছে বিশ্ব অর্থনীতি 

    মূলত আর্থিক তছরুপ, মাদক পাচার, অপহরণের মুক্তিপণের টাকাই সন্ত্রাসবাদে অর্থের যোগান দেয়। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে প্রতি বছর বিশ্ব জিডিপির ২-৫% অর্থ (২-৫ ট্রিলিয়ন মার্কিন ডলার) আর্থিক তছরুপে চলে যায়। মাদক পাচারে প্রতিবছর বেরিয়ে যায় প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার।    

    বিগত কয়েক বছরে সন্ত্রাসবাদের কারণে ভারী মূল্য চোকাতে হয়েছে বিশ্ব অর্থনীতিকে। ২০০০- ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসবাদের কারণে ৯০০ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে বিশ্ব অর্থনীতি। সবচেয়ে বেশি ক্ষতি হয় ২০১৪ সালে। সিরিয়া এবং ইরাকে আইএসআইএস- এর বাড়বাড়ন্ত হলে এক বছরেই বিশ্ব অর্থনীতি খোয়ায় ১১৫.৮ বিলিয়ন মার্কিন ডলার। 

    বিশ্ব অর্থনীতি ধুঁকলেও, সন্ত্রাসবাদী সংগঠনগুলি ফুলে ফেঁপে উঠেছে। ফোরবসের রিপোর্ট অনুযায়ী, আইএসআইএস- এর বার্ষিক লেনদেন ২ বিলিয়ন মার্কিন ডলার। হামাসের ১ বিলিয়ন। কিছু কিছু সংগঠন ২০১৬-২০১৮- এর মধ্যে নিজেদের আয় দ্বিগুণ করেছে। উদাহরণস্বরূপ, হিজবুল্লার আয় ৫.৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১.১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। তালিবানদের ৪০০ মিলিয়ন থেকে বেড়ে ৮০০ মিলিয়ন হয়েছে। আলকায়দার আয় ১৫০ মিলিয়ন থেকে বেড়ে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আফগানিস্তান, পুরো একটি দেশই এখন তালিবানদের হাতে।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Data Protection Bill: ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিলের নয়া খসড়া, জানেন জরিমানার পরিমাণ?  

    Data Protection Bill: ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিলের নয়া খসড়া, জানেন জরিমানার পরিমাণ?  

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিলের (Data Protection Bill) খসড়া। শুক্রবার এটি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে। গত পাঁচ বছর ধরে তৈরি করা এই খসড়া বিল নিয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলের খসড়া নিয়ে মতামত দিতে পারবেন।

    গুণতে হবে জরিমানা…

    ডিজিটাল মাধ্যম ও ডেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই একাধিক নিয়ম আনার প্রস্তাব দেওয়া হয়েছে এই খসড়া বিলে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল আইনে পরিণত হলে এবং সেই আইন লঙ্ঘন করলে ৫০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে খসড়া বিলে। প্রসঙ্গত, ২০১৯ সালে সে খসড়া বিল প্রকাশিত হয়েছিল, তাতে প্রস্তাবিত জরিমানার পরিমাণ ধার্য করা হয়েছিল ১৫ কোটি টাকা অথবা সংস্থার বার্ষিক লেনদেনের চার শতাংশ টাকা। এবার সেই জরিমানার পরিমাণ এক লপ্ত বেড়েছে বহু গুণ। প্রস্তাবিত নয়া বিলটি আসে ডেটা প্রোটেকশন বিলের (Data Protection Bill) পরিবর্তে। চলতি বছরের অগাস্ট মাসে ওই বিলটি প্রত্যাহার করে নেয় মন্ত্রক। নয়া খসড়া প্রস্তুত করেছে ভারতের ডেটা প্রোটেকশন বোর্ড।

    আরও পড়ুন: ‘কয়লা পাচারের হাজার কোটি টাকা গিয়েছে…’, কাকে নিশানা করলেন শুভেন্দু?

    বর্তমান ব্যক্তিগত ডিজিটাল তথ্য সুরক্ষা বিলে বলা হয়েছে, শিশু ও তার অভিভাবকরা পরস্পরের তথ্য দেখতে পারবে। ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে ইংরেজি বা সাংবিধানিক যে কোনও একটি ভাষা ব্যবহার করা যাবে। প্রস্তাবিত নয়া বিলের খসড়ায় গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখার ওপর বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, ডিজিটাল বিশ্বকে নিরাপদ রাখতে এটি (Data Protection Bill) চালু করতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। তাই প্রস্তুত হয়েছে খসড়া। নেওয়া হচ্ছে জনগণের মতামতও। নয়া এই বিল আইনে পরিণত হওয়ার পর গ্রাহকের সম্মতি ছাড়া ডেটা ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলি। কোনও কারণে কোম্পানি যদি ডেটা নিয়ে অপব্যবহার করে, তাহলে বিলে বিধান রয়েছে জরিমানা ধার্য করার। প্রস্তাবিত বিলের খসড়ায় লেখা হয়েছে, সরকার চাইলে দেশের স্বার্থে এজেন্সিগুলিকে তার পরিধির বাইরে রাখতে পারে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Toll Tax: জাতীয় সড়কে টোল-ফি এক ধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে, জানেন কত?

    Toll Tax: জাতীয় সড়কে টোল-ফি এক ধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে, জানেন কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সড়কে টোল ফি কমছে অনেকটাই। ৪০ শতাংশ টোল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিতিন গড়কড়ির (Nitin Gadkari) কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। সড়কপথে কোথাও যাত্রা করলে টোল ট্যাক্সের (Toll Tax) জন্য  ভাল রকম টাকাই গুণতে হত এতদিন। গাড়ি অনুযায়ী আলাদা আলাদা টোল ট্যাক্স জমা দিতে হত। এবার পকেটের ওপর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। রাজ্যসভার সাংসদ পি উইলসন ট্যুইট করে জানিয়েছেন, সরকারি প্রকল্পগুলোতে টোল ফি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি। রাজ্যসভার এই সাংসদের আরও সংযোজন, “আমি মন্ত্রীকে অনুরোধ করেছিলাম জাতীয় সড়কে টোল প্লাজা বন্ধ করে, রেজিস্ট্রেশন বাবদ এককালীন টাকা নেওয়া হোক। তার উত্তরে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, পাবলিক ফান্ডেড প্রকল্পগুলোতে টোল ফি ৪০ শতাংশ কমানো হবে।”

    কেন কমল টোল ট্যাক্স

    টোল ট্যাক্স (Toll Tax) সংগ্রহ ব্যবস্থা আধুনিকীকরণের পথে দীর্ঘদিন ধরেই হাঁটছে কেন্দ্রীয় সরকার। টোল সংগ্রহ পদ্ধতি সহজ করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মোদি (Modi) সরকার। যার মধ্যে অন্যতম হল, ফাস্ট্যাগ (Fastag) ব্যবস্থা চালু। লাইন এড়িয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল সংগ্রহ করার জন্যই চালু হয়েছে এই পদ্ধতি। প্রিপেড থেকে টাকা সরাসরি জমা পড়ে টোল প্লাজায়। বাণিজ্যিক গাড়ি হোক বা ব্যক্তিগত গাড়ি, টোল ফি বাবদ যে টাকা নেওয়া হয়, তা নিয়ে অভিযোগের শেষ নেই। এই প্রেক্ষাপটে চলতি বছরের অগাস্ট মাসে রাজ্যসভার সাংসদ পি উইলসন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়িকে চিঠি লেখেন। যে চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, সারা দেশে এক হাজারের বেশি টোল প্লাজা রয়েছে। সেখানে টোল দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। প্রতিবছরই বাড়ছে টোল ফি। এমনকী রাজ্য সরকারের বাসেও টোল নেওয়া হচ্ছে। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সড়কে টোল প্লাজা বন্ধ করে, রেজিস্ট্রেশন বাবদ এককালীন টাকা নেওয়া হোক। 

    আরও পড়ুন: শিলিগুড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নিতিন গড়কড়ি, কেমন আছেন মন্ত্রী?

    টোল ট্যাক্স সংগ্রহ পদ্ধতির আধুনিকীকরণ

    টোল ট্যাক্স (Toll Tax) সংগ্রহ পদ্ধতি আধুনিকীকরণের অন্যতম ব্যবস্থা হল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এই আধুনিক পদ্ধতির উপর নির্ভর করে টোল ট্যাক্স সংগ্রহের পরিকল্পনা করছে মোদি সরকার। বিষয়টি কেমন? কী ভাবে কাজ করবে? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি পাইলট প্রকল্প শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। এই ব্যবস্থায় নজর রাখা হবে গাড়ির গতিবিধিতে। জাতীয় সড়কে কোনও গাড়ি যত কিলোমিটার যাবে তার উপর নির্ভর করে টোল ট্যাক্সের টাকা নির্ভর করবে। হাইওয়েতে যত বেশি গাড়ি চলবে টোলের পরিমাণও তত বাড়তে থাকবে। এর জন্য গাড়িটিকে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের আওতায় থাকতে হবে। এখন জাতীয় বা রাজ্য সড়কে অথবা কোনও সেতুর মুখে টোল গেট থাকে। সেখানে ক্যাশ টাকা দিয়ে অথবা ফাস্ট্যাগের মাধ্যমে টোল সংগ্রহ হয়। আধুনিক এই ব্যবস্থা কার্যকর হলে টোল গেটের প্রয়োজনীয়তা থাকবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Goyal on India Economy: ‘৪৭ এর মধ্যেই ভারত হবে উন্নত দেশ, অর্থনীতির পরিমাণ কত হবে জানেন? 

    Goyal on India Economy: ‘৪৭ এর মধ্যেই ভারত হবে উন্নত দেশ, অর্থনীতির পরিমাণ কত হবে জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অর্থনীতির (Indian Economy) উন্নতি যে ক্রমেই হচ্ছে, তা ফের একবার মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল (Goyal on India Economy)। শুক্রবার তিনি জানান, ভারত (India) অতি দ্রুত উন্নত দেশের জায়গায় ঠাঁই করে নেবে। ২০৪৭ সালের মধ্যে এ দেশের অর্থনীতির পরিমাণ দাঁড়াবে ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

    বেঙ্গালুরু টেক সামিট…

    ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। তার পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। তার জেরে ভারতের অর্থনৈতিক উন্নতির লেখচিত্র ক্রমেই ঊর্ধমুখী। ২৫তম বেঙ্গালুরু টেক সামিটে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সেখানেই তিনি বলেন, কেন্দ্র ছোট শিল্প ব্যবসায়ীদেরও উৎসাহ দিচ্ছে। তাদেরও সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

    কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, বেঙ্গালুরু প্রাচ্যের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে প্রচুর টেকনলজি কোম্পানি রয়েছে, রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে। সেন্টার অফ এক্সসেলেন্স রয়েছে। ইনকিউবেটর সেন্টার এবং ভেঞ্চার ক্যাপিট্যাল ফান্ডও রয়েছে। এর পরেই মন্ত্রী বলেন, কর্নাটক এবং বেঙ্গালুরুই আগামী দিনে ভারতের পতাকা-বাহক হয়ে উঠবে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ যে ক্রমেই উন্নতির শিখরে পৌঁছচ্ছে এদিন তা আরও একবার মনে করিয়ে দেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। চলতি বছর জি ২০ সম্মেলন হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। আগামী বছর হবে ভারতে। এদিন সে প্রসঙ্গ টেনে পীযূষ গোয়েল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। এই সুযোগ হল, ভারত তার নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারছে।

    আরও পড়ুন: নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত, এবার দাবি ফ্রান্সের

    করোনা অতিমারি পরিস্থিতির জেরে ব্যাপক অর্থসঙ্কটে ভুগছে বিশ্বের বিভিন্ন দেশ। ভারতেও হানা দিয়েছিল মারণ ভাইরাস। প্রাণ গিয়েছে বহু মানুষের। সেই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়িয়েছে ভারত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী (Goyal on India Economy) বলেন, করোনা অতিমারি পরিস্থিতির পরবর্তী কালে বিশ্বের অনেক দেশ মূল্যবৃদ্ধির সমস্যায় জেরবার। টোল খেয়েছে তাদের অর্থনীতি। কিন্তু এরকম এক ভয়ানক সমস্যাও কাটিয়ে উঠেছে ভারত (India)। এ দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বেঙ্গালুরু দেশের অর্থনৈতিক রাজধানী হয়ে উঠবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Modi Anti-Terror Meet: সন্ত্রাসের প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সমতুল প্রত্যাঘাত প্রয়োজন, বললেন মোদি

    Modi Anti-Terror Meet: সন্ত্রাসের প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সমতুল প্রত্যাঘাত প্রয়োজন, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসের প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সমতুল ক্রোধ ও প্রত্যাঘাত প্রয়োজন। নয়াদিল্লিতে (New Delhi) সন্ত্রাস বিরোধী এক কনফারেন্সে (Modi Anti-Terror Meet) যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, বিভিন্ন আক্রমণের প্রতিক্রিয়ার তীব্রতা ঘটনাটি কোথায় ঘটল, তার ওপর ভিত্তি করে করা যায় না।

    সন্ত্রাসবাদ…

    সন্ত্রাসবাদ (Terrorism) যে এই মুহুর্তে গোটা বিশ্বের কাছেই মাথাব্যথার কারণ, তা নানা সময় বারংবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনও সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে ফের একবার অবহিত করিয়ে দেন তিনি। সন্ত্রাসবাদের বলির ক্ষতি যে অপূরণীয়, এদিন তাও একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটা আঘাতও যে অনেক বেশি, তা আমরা মনে করি। যদি একটা প্রাণও বলি হয়, তা অনেক বেশি। তিনি বলেন, তাই আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেব না, যতক্ষণ না সন্ত্রাসবাদের মূলোৎপাটন হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তাৎপর্যপূর্ণভাবে এই কনফারেন্স হচ্ছে ভারতে। তিনি বলেন, গোটা বিশ্ব যখন সন্ত্রাসবাদ সম্পর্কে উদাসীন ছিল, তারও ঢের বেশি আগে থেকে আমাদের দেশ সন্ত্রাসের মুখোমুখি হয়েছে। মোদি বলেন, দশকের পর দশক ধরে নানা আকারে ভারতে আঘাত হানার চেষ্টা হয়েছে। যদিও আমরা সাহসের সঙ্গে লড়াই করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

    আরও পড়ুন: কাশ্মীরে ‘হাইব্রিড’ সন্ত্রাস ছড়াচ্ছে বিহার, উত্তরপ্রদেশের মৌলবীরা?

    এদিনের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের আঘাত হানতে হবে সন্ত্রাসে অর্থায়নের মূলে। তিনি বলেন, যে জায়গাটা সব সময় হুমকির, সেখানে কেউ চিরকাল থাকতে চাইবে না। এবং সেই কারণে এই সমস্ত মানুষের জীবিকা চুরি যাচ্ছে। তাই আমাদের সর্বাগ্রে প্রয়োজন সন্ত্রাসে অর্থায়নের মূলে কুঠারাঘাত করা।

    তিনি বলেন, আজকের বিশ্বে কাউকে আলাদা করে সন্ত্রাসবাদের বিপদ সম্পর্কে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখনও কোনও কোনও সার্কেলে সন্ত্রাসবাদ সম্পর্কে ভুল ধারণা পোষণ করা হচ্ছে। এর পরেই প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের প্রতিটি ঘটনার ক্ষেত্রেই সমতুল ক্রোধ ও প্রত্যাঘাত প্রয়োজন। বিভিন্ন আক্রমণের প্রতিক্রিয়ার তীব্রতা ঘটনাটি কোথায় ঘটল, তার ওপর ভিত্তি করে করা যায় না। সন্ত্রাসবাদ মানবতা, স্বাধীনতা এবং সভ্যতার ওপর আঘাত, বলেন প্রধানমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shraddha Walkar Murder: শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে বিয়ার-সিগারেট খান আফতাব, দেখেন নেটফ্লিক্স

    Shraddha Walkar Murder: শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে বিয়ার-সিগারেট খান আফতাব, দেখেন নেটফ্লিক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকার হত্যা (Shraddha Walker Murder) মামলায় ক্রমাগত নতুন নতুন তথ্য উদ্ধার করছে দিল্লি পুলিশ (Delhi Police)। এবার সামনে এল হাড় হিম করা এক তথ্য। আফতাবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, খুনের পর  ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে আফতাব। সেইসবের মাঝে ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রামও নেয় সে। বিয়ার খায়, সিগারেট খায়। দেহের টুকরোগুলি কয়েক ঘণ্টা ঘরে জলে ধোয়। এছাড়া দেহ টুকরো টুকরো করা হয়ে গেলে, অনলাইনে খাবার আনিয়েও খায় আফতাব। তারপর নেটফ্লিক্সে সিনেমাও দেখে সে। 

    জেরায় আফতাব আরও জানায়, যাতে শ্রদ্ধাকে চেনা না যায়, তাই দেহ টুকরো করার পর তাঁর মুখ পুড়িয়ে দেয় সে। এমনকী কীভাবে দেহ লোপাট করবে তা জানতে ইন্টারনেটের সাহায্যও নেয় সে। খুনের পর কেমিক্যাল এবং ব্লিচিং পাউডার দিয়ে মেঝের রক্তের দাগ মোছে আফতাব। মূলত প্রমাণ লোপাটের জন্যই এইসব করেছিল বলে জেরায় জানায় আফতাব।

    আরও পড়ুন: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    খুনের পরেও ওই ফ্ল্যাটেই থাকতো আফতাব। অনলাইনে আনাতো খাবার। পাশাপাশি শ্রদ্ধার স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টও চালু রেখে দিয়েছিল সে। শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে টাকাও ট্রান্সফার করে। অন্যদিকে আবার অন্য মহিলাদের সঙ্গেও সম্পর্ক রাখছিল আফতাব। তাদের কখনও কখনও সে ফ্ল্যাটে আনত বলেও জানা গিয়েছে। সেক্ষেত্রে আফতাবের অপরাধের জাল আরও কতটা ছড়িয়ে, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    কী ঘটেছিল?

    বাবা-মা কে ছেড়ে ভালবেসে ঘর ছেড়েছিলেন মহারাষ্ট্রের হিন্দু পরিবারের মেয়ে শ্রদ্ধা ওয়েলকার। সম্পর্ক গড়েছিলেন এক মুসলিম যুবকের সঙ্গে। আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে লিভ-ইন করছিলেন। বিয়ের জন্য প্রেমিককে চাপ দেওয়াতেই তাঁকে খুন (Delhi-Mehrauli Murder) করে আফতাব। পুলিশকে তাই জানিয়েছে সে। কিন্তু শ্রদ্ধার বন্ধুর দাবি, লিভ-ইন ছেড়ে বিয়ের কথা বলতেই শ্রদ্ধাকে ধর্ম পরিবর্তন করতে জোর করে  আফতাব। তাতে মত দেয়নি শ্রদ্ধা। পরিবার ত্যাগ করলেও ধর্ম ছাড়তে হয়ত রাজি ছিলেন না তিনি। তাই এই পরিণতি। ধর্মান্তরণের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। 

    মুম্বইয়ের একটি কল সেন্টারে কাজ করার সময় পরিচয় হয় দুই যুবক-যুবতীর। সেখান থেকে প্রেম। ধর্মীয় ব্যবধানের কারণে শ্রদ্ধার বাড়ির লোক তাদের সম্পর্ককে মেনে না নিলে তাঁরা দিল্লিতে চলে আসেন ও বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকা শুরু করেন। শ্রদ্ধা আফতাবকে বিয়ে করতে চাইলেও আফতাব তাতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকত। সূত্রের খবর, গত ১৮ মে অভিযুক্ত আফতাব ও শ্রদ্ধার ঝগড়া চরমে পৌঁছয়। এই ঝগড়ার সময় শ্রদ্ধা চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা যাতে তাঁদের ঝগড়া না শুনে ফেলে, সেই ভয়ে শ্রদ্ধাকে চুপ করাতে যায় আফতাব। শ্রদ্ধার মুখ চেপে ধরে। আর এতেই মৃত্যু হয় তরুণীর। কিন্তু এরপর এই কাণ্ড লুকোতে যা করল আফতাব তা আরও হাড় হিম করে দেওয়ার মত ঘটনা। এরপরেই একটি ফ্রিজ কিনে আনে ও শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরোয় কেটে ফ্রিজারে রেখে দেয়। শুধু তাই নয়, গন্ধ যাতে না বের হয় তার জন্য ব্যবহার করা হত আগরবাতি, ধূপ এবং রুম ফ্রেশনার (Delhi-Mehrauli Murder)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার পুরো একদিন লেগেছে শ্রদ্ধার দেহকে টুকরো টুকরো করে কেটে ব্যাগে ভরতে। আর এসব তার বাথরুমে করে। আবার তার ঘরের মেঝেও অনেকবার মুছেছে। পুলিশ আরও জানিয়েছে, শ্রদ্ধাকে খুন করার ২-৩ মাস পর্যন্ত তার কেটে রাখা মাথা রেখে দেয় ও তারপর ফেলে দেয়। রাত দুটো নাগাদ জঙ্গলে যেত। ঘণ্টাদুয়েক পরে ফিরে আসত। প্রায় ২০ দিন ধরে সেই কাজ করেছিল সে (Delhi-Mehrauli Murder)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

         

  • MS Dhoni: অমিত শাহের সঙ্গে করমর্দনের ছবি ভাইরাল, বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

    MS Dhoni: অমিত শাহের সঙ্গে করমর্দনের ছবি ভাইরাল, বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে হ্যান্ডশেক করছেন মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। তার পরেই শুরু হয়েছে জল্পনা। প্রাক্তন ক্রিকেটার কি যোগ দিচ্ছেন বিজেপিতে (BJP)? ঘটনার জেরে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেট নাগরিকরা।

    কোন অনুষ্ঠানে দেখা হল শাহ-ধোনির?

    জানা গিয়েছে, সম্প্রতি চেন্নাইয়ে ইন্ডিয়া সিমেন্টসের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয় প্রাক্তন ক্রিকেটারের। এই ইন্ডিয়া সিমেন্টসের সাম্মানিক ডিরেক্টর পদেও রয়েছেন ধোনি (Ms Dhoni)। তাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। উদ্যোক্তাদের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। এই দুজন ছাড়াও ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএল রবি। এদিন শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তামিলনাড়ুর স্বরাষ্ট্রমন্ত্রী এল মুরুগান, বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই এবং রাজ্য বিজেপির কয়েকজন শীর্ষ কর্তা। এই অনুষ্ঠানেই ধোনির সঙ্গে দেখা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার পরেই ধোনিকে হ্যান্ডশেক করতে দেখা যায় শাহের সঙ্গে।

    এর পরেই ছড়িয়েছে জল্পনা। কোনও কোনও নেটিজেনের প্রশ্ন, ধোনি (Ms Dhoni) কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? অন্য একজনের মন্তব্য, ধোনি যখন শাহের সঙ্গে করমর্দন করেছেন, তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছেন। একজন তো প্রাক্তন ক্রিকেটারকে আর্জি জানিয়েছেন, ধোনিজি বিজেপিতে যোগ দিন। ইন্ডিয়া সিমেন্টসের ফেসবুক পেজে অনুষ্ঠানের যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন শাহ। কিছুটা কোণাকুণিভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ধোনি। একেবারে হাসি মুখে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। ফর্মাল পোশাকে ছিলেন ধোনি। অন্য একটি ছবিও ভাইরাল হয়েছে। সেখানেই শাহের সঙ্গে হাসি মুখে হাত মেলাতে দেখা গিয়েছে ধোনিকে।

    আরও পড়ুন: ‘বেফাঁস মন্তব্যে’র জের, এবার অখিলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের লকেটের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • PM Modi: ‘আমি প্রতিদিন ২-৩ কিলো গালি খাই, কিন্তু…’, তেলঙ্গানায় কাকে হুঁশিয়ারি দিলেন মোদি?

    PM Modi: ‘আমি প্রতিদিন ২-৩ কিলো গালি খাই, কিন্তু…’, তেলঙ্গানায় কাকে হুঁশিয়ারি দিলেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমি প্রতিদিন দু তিন কিলো করে গালি খাই। এটাই আমার শরীরে পুষ্টির কাজ করে। তেলঙ্গানার (Telangana) এক জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম না নিয়েও সরকারের প্রধান কাজ কী, তাও জানালেন মোদি। বললেন, রাজ্যের প্রয়োজন এমন এক সরকারের যাদের কাছে পরিবার নয়, রাজ্যই প্রথম গুরুত্ব পাবে।

    মুখ্যমন্ত্রীর নাম না করেই…

    আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election) রয়েছে তেলঙ্গানায়। এদিনের সভায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না করেই তাঁকে একহাত নেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর বিরুদ্ধে এনেছেন দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ। সেই প্রসঙ্গেই আসে গালাগালির প্রসঙ্গও। মোদি বলেন, আমি ক্লান্ত হই না। কারণ প্রতিদিন ২-৩ কিলো গালি দেওয়া হয় আমাকে…ঈশ্বরের আশীর্বাদে সেটা আমার শরীরে গিয়ে পুষ্টির কাজ করে। এটাকে আমি সদর্থক দৃষ্টিতেই দেখি। তাঁকে গালি দিলেও, তাতে যে তাঁর কিছু এসে যায় না, এদিন তাও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তেলঙ্গানাবাসীকে যেন গালাগালি না দেওয়া হয়, সেই হুঁশিয়ারিও দেন মোদি। বলেন, মোদিকে গালাগালি দিন, বিজেপিকে গালাগালি দিন…কিন্তু তেলঙ্গানার মানুষকে গালাগালি দেবেন না। যদি দেন, তার জন্য চড়া মূল্য চোকাতে হবে।

    আরও পড়ুন: বালিতে গিয়ে সুনক, মাক্রঁর সঙ্গে বৈঠক করবেন মোদি, কেন জানেন?

    দলীয় কর্মীদের উদ্দেশ্যে মোদি (PM Modi) বলেন, আমি আপনাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করছি। কিছু মানুষ বেপরোয়া হয়ে, ভয়ে এবং সন্দেহের বশে মোদিকে গালাগালি দেবেন। আমি আপনাদের অনুরোধ করছি, বিরোধীদের পাতা সেই ফাঁদে পা দেবেন না। তাঁকে যে দীর্ঘদিন ধরে গালাগালি শুনতে হচ্ছে, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)। বলেন, ২০-২২ বছরের বেশি সময় ধরে বিভিন্ন রকমের গালাগালি আমাকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, গালাগালির ডিক্সেনারি বানাতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় করেছেন তাঁরা। তাঁরা এটা করছেন, কারণ তাঁদের আর দেওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের কাছে আবেদন করছি, গালাগালি দিলে হেসে উড়িয়ে দিন, রিলাক্স করুন, মনের সুখে চা খান। কারণ জেনে রাখুন, আগামী সকালে পদ্ম ফুটবেই।

    তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কুসংস্কার নিয়েও কটাক্ষ করেন মোদি (PM Modi)। বলেন, তেলঙ্গানা হল দেশের তথ্য প্রযুক্তির কেন্দ্র। কিন্তু আধুনিক শহরে কুসংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দুঃখজনক। তিনি বলেন, তেলঙ্গানাকে যদি এগোতেই হয়, তাহলে আগে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share