Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • POCSO Act: ‘শরিয়ৎ আইন পকসো আইনের ওপরে নয়’, আঠারোর কম বয়সে বিয়ে বেআইনি বলল কর্নাটক হাইকোর্ট

    POCSO Act: ‘শরিয়ৎ আইন পকসো আইনের ওপরে নয়’, আঠারোর কম বয়সে বিয়ে বেআইনি বলল কর্নাটক হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৮ বছরের কম বয়সে বিয়ে পকসো আইন (POCSO Act) বিরোধী। শরিয়ৎ আইন পকসো আইনের থেকে বড় হতে পারে না। এই বিয়ে বেআইনি। এমনই নিদান দিল কর্নাটক হাইকোর্ট। ১৫ বছর বয়সেই মেয়েদের বিয়ে করার অনুমতি দেয় ইসলামিক আইন। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই ইসলামিক রীতির পক্ষেই রায় দিয়েছে। কিন্তু এই রায় খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট।

    আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, পকসো (POCSO) আইন ওই ইসলামিক আইনের ঊর্ধ্বে। তাই ১৫ বছরের কোনও কিশোরীকে বিয়ে করা ও তাকে গর্ভবতী করে দেওয়া ভারতীয় আইন-বিরুদ্ধ এবং ধর্ষনের সমান। এক মামলা প্রসঙ্গে এই রায় দেয় আদালত। ওই অভিযুক্তকে এক লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। তবে ওই মুসলিম কিশোরীর বিয়েকে বেআইনি ঘোষণা করা হয়েছে। বিচারপতি রাজেন্দ্র বাদামিকরের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি হয়।           

    সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীর স্বামীকে আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বাল্যবিবাহ নিরোধক আইনের ৯ ও ১০ ধারায় মামলা হয়। এছাড়া পকসো আইনের ৪ ও ৬ ধারায় মামলা রুজূ হয় ওই যুবকের বিরুদ্ধে। অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ে করা ও শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে মামলা করা হয়।

    আরও পড়ুন: “প্রকল্পের নামে প্রহসন”, দুয়ারে সরকার শুরুর ঠিক আগেই রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর  

    চলতি বছরের জুন মাসে প্রথম ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ায় এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, কিশোরী অন্তঃসত্ত্বা। সেই সময় বয়স ছিল ১৭ বছর। স্বাস্থ্য কেন্দ্রের তরফে থানায় বিষয়টি জানানো হয়। কিশোরীর স্বামীর বিরুদ্ধে কে আর পুরম থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এরপরই গ্রেফতার হন যুবক।    

    এরপর আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। কর্নাটক হাইকোর্টে তাঁর আইনজীবী জানান, বিয়ের সময় ১৫ বছর পেরিয়ে গিয়েছিল কিশোরীর। ইসলামিক আইনে যা বৈধ। তাই এই বিয়েকে অবৈধ বলা যায় না। কিন্তু আদালত সেই দাবি খারিজ করে দেয়। বিচারপতি উল্লেখ করেন, পকসো আইন এক বিশেষ আইন। এটি ইসলামিক আইনের ঊর্ধ্বে। পকসো আইন অনুযায়ী, শারীরিক সম্পর্কের ন্যুনতম বয়স ১৮। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Coimbatore Blast: কোয়েম্বাতুর গাড়ি বিস্ফোরণকাণ্ডে কেরল লিংক?

    Coimbatore Blast: কোয়েম্বাতুর গাড়ি বিস্ফোরণকাণ্ডে কেরল লিংক?

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাতুরে মন্দিরের সামনে গাড়ি বিস্ফোরণকাণ্ডের (Coimbatore Blast) তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই (NIA)। তারা ওই বিস্ফোরণের সঙ্গে কেরালা লিংকের দিকে ইঙ্গিত করেছে। তার পরেই গাড়িগুলিতে নাকাচেকিং শুরু করেছে রাজ্য পুলিশ। কোয়েম্বাতুরে যে ধরনের বিস্ফোরণ ঘটেছে, সেই ধরনের ঘটনা ঘটতে পারে অন্যান্য রাজ্যেও। এই মর্মে রাজ্যগুলিকে সতর্কও করে দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

    রবিবার সকালে কোয়েম্বাতুরের কোট্টাই ঈশ্বরান মন্দিরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ (Coimbatore Blast) হয়। মৃত্যু হয় গাড়িতে থাকা বছর পঁচিশের যুবক জামেজা মুবিনের। ওই ঘটনার পরে পরেই তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত হয় প্রচুর বিস্ফোরক। তদন্তকারীদের অনুমান, ভবিষ্যতে বড় ধরনের নাশকতার ছক ছিল। বছর কয়েক আগেও একবার মুবিনকে জেরা করেছিল এনআইএ। ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঁরা হলেন মহম্মদ তালকা, মহম্মদ আজহারউদ্দিন, মহম্মদ রিয়াজ, ফিরোজ ইসমাইল এবং মহম্মদ নওয়াজ ইসমাইল। প্রত্যেকেরই বয়স কুড়ির কোঠায়। জানা গিয়েছে, এঁদের মধ্যে কয়েকজনকে ২০১৯ সালে একবার জেরা করেছিল এনআইএ। গাড়ি বিস্ফোরণকাণ্ডেরও তদন্তে নেমেছে এনআইএ।  

    এক প্রবীণ তদন্তকারী আধিকারিক বলেন, এনআইএ নিশ্চিত করেছে কোয়েম্বাতুর বিস্ফোরণ (Coimbatore Blast) কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। অন্যান্য রাজ্যেও জনবহুল এলাকাগুলিতে এরকম হামলা হতে পারে। এনআইএর তরফে এ ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। বাড়াতে বলা হয়েছে পুলিশি নজরদারি। ওই আধিকারিক বলেন, রাজ্যের সন্দেহভাজন বিভিন্ন গোষ্ঠীর ওপর নজর রাখছি আমরা। তার মধ্যে কয়েকটি গোষ্ঠীর ওপর আমরা কড়া নজরদারি চালাচ্ছি।

    আরও পড়ুন: কোয়েম্বাতুর বিস্ফোরণ কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা পুলিশের

    কোয়েম্বাতুর বিস্ফোরণকাণ্ডের (Coimbatore Blast) পর রাজ্যের গাড়িগুলিতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। তামিলনাড়ুর এক প্রবীণ পুলিশ আধিকারিক বলেন, গত কয়েকদিন ধরে গাড়িগুলিতে চেকিং চালানো হচ্ছে। হঠাৎ করে গাড়ি পরীক্ষার জন্যও স্পেশাল টিম মোতায়েন করা হয়েছে। নজরদারি চালাতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে সেগুলি এই মুহূর্তে প্রকাশ করা যাবে না।

    কোয়েম্বাতুর বিস্ফোরণকাণ্ডে (Coimbatore Blast) গ্রেফতার করা হয়েছে ফিরোজ ইসমাইল নামে একজনকে। তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে বিতাড়িত হয়ে এসেছেন। এক আধিকারিক বলেন, কেরালার কয়েকজন যুবককে সংযুক্ত আরব আমিরশাহি থেকে তাড়ানো হয়েছে। আইএস কাজের সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ। ঘটনা প্রবাহের ওপর আমরা কড়া নজর রাখছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর উদাহরণ ছট পুজো, ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী

    Narendra Modi: ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর উদাহরণ ছট পুজো, ‘মন কি বাত’-এ বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবারের ‘মন কি বাত’ (Mann Ki Batt) অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রথমে সকল দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন ও সূর্য দেবতার প্রণাম জানান। এবং এরপরেই তিনি সৌর শক্তিকে ব্যবহার করে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন। মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমেই সৌর বিদ্যুৎ মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠছে। অর্থাৎ সূর্য দেবতার পুজোর দিনেই তিনি দেশবাসীকে বোঝাতে চেয়েছেন যে, কীভাবে সৌরশক্তির মাধ্যমে মানুষ সাহায্য পেতে পারে ও জীবনে এগিয়ে যেতে পারে।

    তিনি আজ বলেন, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর অন্যতম নিদর্শন হল ছট পুজো, প্রধানমন্ত্রীর কথায় ছট পুজোয় সূর্যের উপাসনা করা হয়। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে এই পূজার আচারই তার প্রমাণ। এরপরই মোদি তাঁর ভাষণে দেশজুড়ে সৌর বিদ্যুতের প্রসারের পক্ষে সওয়াল করেন। সকলকে পরিবার পরিবেশবান্ধব জীবনযাপন করার আবেদন জানান।

    আরও পড়ুন: জম্মু এবং কাশ্মীরকে নয়া উচ্চতায় নিয়ে যাব, রোজগার মেলায় ঘোষণা মোদির

    তিনি (Narendra Modi) আরও বলেছেন যে, ভারত তার প্রাচীন ঐতিহ্যগত অভিজ্ঞতাকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করছে এবং আজ সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলির মধ্যে ভারত শীর্ষে রয়েছে। এরই উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, দেশের প্রথম গ্রাম,গুজরাটের মোধেরা যেখানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তিনি বলেন, “মোধেরা গ্রামে প্রায় সমস্ত বাড়িই তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে সৌর শক্তি ব্যবহার করে। সেখানকার মানুষ শুধু সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারই করছে না, এর থেকে আয়ও করছে। মোধেরা এখন সারা দেশের জন্য মডেল হয়ে উঠেছে।”  তিনি জানান, গুজরাটের মোধেরা গ্রামকে সৌর গ্রামে পরিণত করা হয়েছে।

    এদিন তিনি (Narendra Modi) দেশের মহাকাশ গবেষণারও উল্লেখ করেন। গত ২৩ অক্টোবর মহাকাশে ইসরোর ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট উৎক্ষেপণের কথাও উল্লেখ করেছেন। তিনি ভারতের বিজ্ঞানীদের প্রশংসা করে জানান যে, আজ ভারতের বিজ্ঞানীরা শুধু দেশীয় প্রযুক্তিই তৈরি করেননি এবং মহাকাশে কয়েক ডজন স্যাটেলাইটও পাঠাচ্ছেন। দেশের তরুণদের কথাও তিনি বলেছেন। “ছাত্রশক্তি ভারতকে শক্তিশালী করার ভিত্তি। তরুণরা তাদের মেধা দিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে,” প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন।

  • RSS: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ  

    RSS: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ  

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না আরএসএস (RSS)। এ কথা আরও একবার স্পষ্ট করে দিলেন সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর (Sunil Ambekar)। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু (Minority-Majority) এই বিভাজনে বিশ্বাস করে না সংঘ। এই দেশের নাগরিকরা সবাই সমান। আমাদের পূর্বপুরুষরা যে এক সেকথা সরসংঘচালকজি (মোহন ভাগবত) বহু বার বলেছেন। তিনি এও বলেছেন, আমাদের ডিএনএ এক, ইতিহাসও এক। সুনীল বলেন, সেই কারণে আমরা প্রত্যেককেই নিজের বলে মনে করি। তাই আমরা প্রত্যেকের জন্য এবং প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলতে প্রস্তুত।

    সন্ত্রাসবাদ যে দেশের পক্ষে বড় বিপদ, এদিন তাও জানিয়ে দেন সংঘের (RSS) অখিল ভারতীয় প্রচার প্রমুখ। তিনি বলেন, যারা সন্ত্রাস ছড়াচ্ছে তারা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমাদের দেশকে এদের সঙ্গেই যুদ্ধ করতে হচ্ছে। এই শক্তিকে পরাস্ত করতে আমাদের পুলিশ ও সশস্ত্র নেতা প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। এটা সন্ত্রাসবাদ এবং আইনশৃঙ্খলার ব্যাপার। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সেনা এদের সঙ্গে লড়ছে।

    আরএসএসের (RSS) এই নেতা বলেন, সংঘ সমতা ও ঐক্যের জন্য কাজ করে। এজন্য আমরা অবিরাম কাজ করে চলেছি। সমাজের সর্বস্তরের মানুষই স্বয়ংসেবক হচ্ছেন। আর এই স্বয়ংসেবকরা পৌঁছে যাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে। তিনি বলেন, সর্ব প্রথম তাঁদের সমান সুযোগ দিতে হবে। এটা করতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। প্রত্যেকে যাতে পরস্পরকে চেনেন, জানেন, সেজন্যও আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। তিনি বলেন, আমরা প্রতিটি জেলায় সামাজিক সদ্ভাব বৈঠকের আয়োজন করে চলেছি। আমাদের স্বয়ংসেবকরা সমাজের সঙ্গে কাজ করছে। অনেক প্রকল্প হাতে নিয়েছে, যাতে কেউ নিজেকে অসহায় মনে না করেন অথবা কারও কোনও অভাব না থাকে। তিনি বলেন, স্বয়ংসেবকরা বহুমুখী কাজ করছেন যাতে করে সাম্যের পরিবেশ গড়ে ওঠে, সবাই সমান সুযোগ পান।  

    আরও পড়ুন: বর্ণ ও জাতিভেদ প্রথা লুপ্ত হোক, চান আরএসএস প্রধান মোহন ভাগবত

    ২০২৫ সালে শতবর্ষপূ্র্তি পালন করবে সংঘ (RSS)। সে প্রসঙ্গে সুনীল আম্বেকর বলেন, সবার কল্যাণার্থে সংঘ যেসব কাজ করছে, তার সুফল যাতে সবাই ভোগ করতে পারেন, সেজন্য দেশের সর্বত্র আমাদের উপস্থিতি প্রয়োজন। ২০২৪ সালের মধ্যে তা করাই আমাদের লক্ষ্য। তার আগে পর্যন্ত আমাদের স্বয়ংসেবকরা দ্রুত সেই সব জায়গায় পৌঁছে যাবেন, যেখানে আমাদের উপস্থিতি নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CTET 2022: কেন্দ্রীয় বিদ্যালয়গুলির জন্য ‘সি-টেট’ এর দরখাস্ত নেওয়া শুরু ৩১ শে অক্টোবর থেকে

    CTET 2022: কেন্দ্রীয় বিদ্যালয়গুলির জন্য ‘সি-টেট’ এর দরখাস্ত নেওয়া শুরু ৩১ শে অক্টোবর থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ তম সেন্ট্রাল টেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হবে ৩১ শে  অক্টোবর ২০২২ থেকে। চলবে ২৪ শে নভেম্বর অবধি। এই পরীক্ষার দ্বারা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুল গুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর স্তর অবধি শিক্ষক- শিক্ষিকা হওয়া যাবে। কয়েক শো’ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে এই পরীক্ষার দ্বারা।

    যোগ্যতা

    নিম্নলিখিত গুলির মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকলেই এই পরীক্ষায় বসা যাবে।

    প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে

    ১) মোট অন্তত ৫০% ( তপশিলি , ওবিসি দের জন্য ৪৫%) নম্বর পেয়ে যেকোন শাখার উচ্চমাধ্যমিক পাশরা  ২ বছরের ডি এল এড   কোর্স পাশ হলে।

    ২) মোট ৫০ শতাংশ নম্বর সহ ( তপশিলি , ওবিসি দের জন্য ৪৫%) যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ডিপ্লোমা ইন এডুকেশন ( স্পেশাল এডুকেশন) এর ২ বছরের কোর্স পাশ হলে অথবা পাঠরত থাকলে।

    ৩) যে কোন শাখার গ্রাজুয়েটরা বিএড কোর্স পাশ হলে বা পাঠরত থাকলে।

     ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে 

    ১) ডিগ্রি কোর্স পাশরা ,এলিমেন্টারি এডুকেশন এর উপর ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ বা এ বছরের ফাইনাল পরীক্ষার্থী হলে।
    ২) মোট অন্তত ৫০% ( তপশিলি , ওবিসি দের জন্য ৪৫%) নম্বর সহ ডিগ্রি কোর্স পাশরা ১ বছরের বিএড কোর্স পাশ হলে।

    ৩) মোট অন্তত ৫০% নম্বর সহ  উচ্চমাধ্যমিক পাশরা চারবছরের বিএ/বিএসসি (এড)/ করে থাকলে।

    এবছরের ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও এই পরীক্ষার জন্য যোগ্য হবে। যদি ঐ একই শতাংশ নম্বর পাওয়ার বিষয়ে তারা নিশ্চিত থাকেন।

    পরীক্ষা হবে কলকাতা, দুর্গাপুর, আগরতলা ,গ্যাংটক, সম্বলপুর, ভুবনেশ্বর, রাঁচি, ধানবাদ, বোকারো, শিলচর, গুয়াহাটি ,পাটনা এবং গয়া তে। প্রশ্ন হবে বাংলা ,ইংরেজি, হিন্দি ,অসমীয়া সহ দেশের কুড়িটি আঞ্চলিক ভাষায়। যেকোনো দুটি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। আড়াই ঘন্টার এই পরীক্ষা হবে সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। দ্বিতীয় পেপারে আবার আড়াই ঘন্টার পরীক্ষা হবে। দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। নেগেটিভ মার্কিং নেই। এমসিকিউ প্রশ্ন আসবে। পরীক্ষা হবে দেড়শো নম্বরের। বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন এই ওয়েবসাইটে www.ctet.nic.in

  • lpg distribution: গ্যাস সিলিন্ডার ডেলিভারি থেকে রেলওয়ে টাইম টেবিল! জেনে নিন নভেম্বরের ১ তারিখ থেকে বদলে যাওয়া নিয়মগুলি

    lpg distribution: গ্যাস সিলিন্ডার ডেলিভারি থেকে রেলওয়ে টাইম টেবিল! জেনে নিন নভেম্বরের ১ তারিখ থেকে বদলে যাওয়া নিয়মগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে দেশের ১০০টি স্মার্ট শহরে নতুন নিয়মে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে দেশজুড়ে নয়া ব্যবস্থা চালু করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে অবাঞ্ছিত সমস্যা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্যাসের ডিলারদের কাছে যে ঠিকানা এবং ফোন নম্বর নথিভুক্ত আছে গ্রাহকদের তা একবার যাচাই করে দেওয়া প্রয়োজন। মোবাইল নম্বর আপডেট না করা থাকলে বা অসম্পূর্ণ বাড়ির ঠিকানার ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়তে পারেন তাঁরা। এই ব্যবস্থা আপাতত শুধুমাত্র গার্হস্থ্য রান্নার গ‍্যাসের ক্ষেত্রে কার্যকর হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিতে নয়া ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম-সহ বিভিন্ন তেল কোম্পানি। এর পোশাকি নাম দেওয়া হয়েছে DAC বা ডেলিভারি অথেনটিকেশন কোড। এই ব্যবস্থায় গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি কোড পাঠানো হচ্ছে। ডেলিভারি পার্সন গ্যাস সিলিন্ডার বাড়িতে ডেলিভারির জন্য এলে গ্রাহককে তেল কোম্পানির পাঠানো সেই অথেনটিকেশন কোর্ড (OTP) তাঁকে জানাতে হবে। তেল কোম্পানির তরফে জানানো হয়েছে, এই দু’টি কোড মিললেই তবে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা হবে। 

    আরও পড়ুন: প্রবল সমালোচনার মুখে পড়েছে শি জিনপিংয়ের জিরো-কোভিড টলারেন্স নীতি…   

    ভারতীয় রেলের নতুন টাইম টেবিল
    ১ নভেম্বর থেকে ভারতীয় রেলের নতুন সময়সূচি অনুযায়ী, কয়েক হাজার ট্রেনের টাইম টেবিল পরিবর্তন হবে। তাই আপনি যদি ১ নভেম্বর বা তার পরে ট্রেনে যাত্রা করবেন বলে ভাবেন,তাহলে অবশ্যই যাত্রার সময় পরীক্ষা করে নিন। ১ নভেম্বর থেকে প্রায় ১৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন, ৭ হাজার মালগাড়ি এবং ৩০টি রাজধানী এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হচ্ছে।

     স্বাস্থ্য ও সাধারণ ইন্সিওরেন্স ক্লেইমের জন্য KYC বাধ্যতামূলক
    ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) ১ নভেম্বর থেকে বিমাকারীদের KYC করা বাধ্যতামূলক করতে পারে। এখনও পর্যন্ত, একটি নন-লাইফ ইন্সিওরেন্স পলিসি কেনার সময় KYC-র বিশদ বিবরণ দিতে হয়, যা আগামী ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক করা যেতে পারে। KYC সম্পর্কিত নিয়মগুলি নতুন ও পুরনো উভয় গ্রাহকদের জন্য বাধ্যতামূলক করা হতে পারে। এর আওতায় ইন্সিওরেন্স ক্লেইম করার সময় আপনি KYC নথি না দিলে আপনার ক্লেইম বাতিল হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • National Unity Day: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

    National Unity Day: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শত্রুরা ভারতের (India) ঐক্য ভাঙার চেষ্টা করে চলেছে। এরকম চেষ্টার বিরুদ্ধে গোটা দেশের রুখে দাঁড়ানো উচিত। সোমবার একতা দিবসের (National Unity Day) অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। এই দিনটিকেই একতা দিবস হিসেবে পালন করা হয়। এদিন গুজরাটের (Gujrat) কেভাদিয়ায় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধা জানান মোদি। ওই সভায়ই শত্রুদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী।

    জাতীয় একতা দিবসের এই অনুষ্ঠানে (National Unity Day) মোরবি ব্রিজ দুর্ঘটনার প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে বলতে গিয়ে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমি কেবাদিয়ায় রয়েছি। কিন্তু আমার হৃদয় পড়ে রয়েছে মোরবিতে। যেখানে রবিবার সন্ধ্যায় ব্রিজ দুর্ঘটনায় ১৩২ জনের মৃত্যু হয়েছে।

    আবেগ বিহ্বল দশা কাটিয়ে ফের ছন্দে ফেরেন মোদি। বলেন, ভারতে কোনও দিনই ঐক্যের প্রয়োজন ছিল না। এটা ছিলই। এটাই এর স্বাতন্ত্র্য। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের এই ঐক্যটাই শত্রুদের চক্ষুশূল। না না, আজ নয়, হাজার হাজার বছর ধরে। এমনকী আমরা যখন দাসত্বের শৃঙ্খলে বাঁধা ছিলাম, তখনও। সব বিদেশি ভারত আক্রমণকারীর দল আমাদের দেশের এই ঐক্য ভাঙতে সমস্ত ধরনের চেষ্টা করেছে।

    আরও পড়ুন: সশস্ত্র ও কলমধারী দুই ধরনের নকশালকেই নির্মূল করতে হবে, জানালেন মোদি

    বহিঃশত্রুদের এই ঐক্য ভাঙার চেষ্টা যে ক্রমেই বিষবৃক্ষে পরিণত হয়েছে, এদিনের অনুষ্ঠানে তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, দীর্ঘকাল ধরে যে বিষ ছড়ানো হয়েছিল, তার ফল আজও ভুগছে দেশ। আমরা দেখেছিলাম দেশ ভাগ। এবং এর থেকে সুযোগ নিচ্ছে শত্রুরা। প্রধানমন্ত্রীর মতে, শত্রুরা এখনও রয়েছে। তারা জাতপাত, অঞ্চল, ভাষা ইত্যাদির ভিত্তিতে মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ইতিহাসও এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার জেরে মানুষ একে অপরের পাশে দাঁড়ান না। মোদি বলেন, এই শক্তি যে কেবল বাইরে থেকে আসছে তা নয়, আমাদের দাসত্বের মানসিকতাও ঐক্যে পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। এদের জবাব দিতে হবে। তাদের বলতে হবে, আমরা এই দেশের সন্তান। আমাদের এক থাকতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Modi: জম্মু এবং কাশ্মীরকে নয়া উচ্চতায় নিয়ে যাব, রোজগার মেলায় ঘোষণা মোদির

    PM Modi: জম্মু এবং কাশ্মীরকে নয়া উচ্চতায় নিয়ে যাব, রোজগার মেলায় ঘোষণা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) প্রতিটি ভারতীয়ের কাছে গর্বের। রবিবার একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, পুরানো চ্যালেঞ্জ সব পিছনে ফেলে নয়া সম্ভাবনার পূর্ণ সুযোগ নিন। এদিন ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে জম্মু-কাশ্মীর রোজগার মেলায় (Rozgar Mela) ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নয়া উদ্যোগে কাজ করা প্রয়োজন। দ্রুত গতির উন্নয়নের নাগাল পেতে প্রয়োজন নতুন চিন্তাভাবনারও। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব স্তর এবং নাগরিকের কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর পরেই মোদি বলেন, জন্মু এবং কাশ্মীর প্রতিটি ভারতীয়ের কাছে গর্বের। আমরা সবাই মিলে জম্মু এবং কাশ্মীরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাব।

    জম্মু-কাশ্মীরের যে তিন হাজার তরুণ-তরুণীকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে, এদিন তাঁদের অভিনন্দন জানান মোদি (PM Modi)। এই তরুণ-তরুণীরা জম্মু-কাশ্মীরের ২০টি জায়গায় কাজ করবেন। পিডাব্লুডি, স্বাস্থ্য দফতর, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট, প্রাণী পালন, জল শক্তি এবং শিক্ষা-সংস্কৃতি দফতরে কাজ করার সুযোগ পাবেন এই তরুণ-তরুণীরা। প্রধানমন্ত্রী জানান, আগামী দিনে আরও ৭০০জনকে নিয়োগপত্র দেওয়া হবে। জোরকদমে তার কাজও চলছে।

    আরও পড়ুন: সশস্ত্র ও কলমধারী দুই ধরনের নকশালকেই নির্মূল করতে হবে, জানালেন মোদি

    জম্মু-কাশ্মীরে পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি প্রধানমমন্ত্রী (PM Modi)। জম্মু-কাশ্মীরে পর্যটকদের সংখ্যার রেকর্ড তুলে ধরে তিনি বলেন, এ রাজ্যে পর্যটন শিল্প উন্নতির মুখ দেখছে। পরিকাঠামোগত উন্নয়নের কারণেই এই শিল্পে জোয়ার এসেছে। মোদি বলেন, সরকারের নানা প্রকল্পের সুযোগ সুবিধা যাতে বৈষম্য ছাড়াই সমাজের প্রতিটি স্তরে পৌঁছায়, সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি।

    জম্মু-কাশ্মীরে শিক্ষা এবং স্বাস্থ্য দুয়েরই পরিকাঠামোগত উন্নয়নের কাজ জোরকদমে চলছে বলেও জানান প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, এ রাজ্যে দুটি নতুন এইমস, সাতটি মেডিক্যাল কলেজ, দুটি স্টেট ক্যানসার ইনস্টিটিউট এবং ১৫টি নার্সিং কলেজ খোলা হবে। কাশ্মীরের সঙ্গে যাতে দেশের বাকি অংশের রেল যোগাযোগ গড়ে তোলা যায়, তার চেষ্টাও চলছে। জম্মু-কাশ্মীরের বাসিন্দারা স্বচ্ছতাকে উৎসাহিত করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যাঁরা সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন, তাঁরা এই স্বচ্ছতাকে গুরুত্ব দিন। প্রধানমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীরের তরুণরা নয়া গল্প লিখবেন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি, সিদ্ধান্ত নিল গুজরাট সরকার

    Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি, সিদ্ধান্ত নিল গুজরাট সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন হতে চলেছে গুজরাটে (Gujrat)। প্রত্যাশিতভাবেই মাঠে নেমে পড়ছে সব দল। ক্ষমতায় ফিরতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি (BJP)। কংগ্রেস (Congress) এখনও সেভাবে ঘর গুছিয়ে উঠতে পারেনি। তবে কোমর কষে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। এমতাবস্থায় বিরোধীদের মাত দিতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সিদ্ধান্ত নিল গুজরাট সরকার। গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। শনিবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে একটি কমিটি গঠনের কথা ঘোষণার কথা বলেছেন তিনিই। কমিটির নেতৃত্বে থাকবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি।

    অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) লাগু প্রসঙ্গে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংগাভি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আজ মন্ত্রিসভার বৈঠকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে একটি কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) হল দেশের সব নাগরিকের জন্য এক আইন। দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও একই আইন কার্যকর হবে। উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও দেশের সব নাগরিককেই একই আইন মেনে চলতে হবে। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে এর উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে।

    আরও পড়ুন: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

    প্রসঙ্গত, ১৮ অক্টোবর দেশের শীর্ষ আদালতকে কেন্দ্র জানিয়েছিল দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) প্রয়োজন। এজন্য প্রয়োজন একটি আইন প্রণয়ন করা। সরকারের যুক্তি ছিল, ধর্মভিত্তিক ব্যক্তিগত বিভিন্ন আইন জাতীয় ঐক্যের অবমাননা। অভিন্ন দেওয়ানি বিধিই বিভিন্ন সম্প্রদায়কে একটি ছাতার তলায় নিয়ে আসবে এবং নিশ্চিত করবে ভারতের একীকরণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Army Recruitment: ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় অফিসার নিয়োগ হবে ভারতীয় সেনাবাহিনীতে

    Indian Army Recruitment: ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় অফিসার নিয়োগ হবে ভারতীয় সেনাবাহিনীতে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশিক্ষণ দিয়ে অফিসার নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। টেকনিক্যাল শাখায় হবে এই নিয়োগ। যাঁরা আবেদন করবেন তাঁদের অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স মেন – ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। দরখাস্ত করা যাবে, ১৫ থেকে ২৪ শে নভেম্বর অবধি www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে। বিশদ বিজ্ঞপ্তি কয়েকদিন পর প্রকাশিত হবে। প্রার্থীরা উপরোক্ত ওয়েবসাইট ফলো করুন নিয়মিত। এই ট্রেনিং শুরু হবে ২০২৩ সালের জুলাই মাসে।

    যোগ্যতা

    পদার্থ বিদ্যা, রসায়ন, গণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায়।  তার সাথে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন-মেন ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।

LinkedIn
Share