Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ravindra Jadeja Wife: রবীন্দ্র জাদেজা আমার জীবনে বুস্টার ডোজের মতো, কেন বললেন রিভাবা?  

    Ravindra Jadeja Wife: রবীন্দ্র জাদেজা আমার জীবনে বুস্টার ডোজের মতো, কেন বললেন রিভাবা?  

    মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্র জাদেজা আমার জীবনে বুস্টার ডোজের মতো। উনি আমাকে রাজনীতিতে আসাতেও সমর্থন করেছেন। সম্প্রতি একথা বললেন রিভাবা জাদেজা। গুজরাটের (Gujarat) জামনগর উত্তর কেন্দ্রে এবার বিজেপির তুরুপের তাস রিভাবা। তিনি রবীন্দ্র জাদেজার স্ত্রী (Ravindra Jadeja Wife)। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জাদেজা সম্পর্কে একথা বলেন বিজেপি (BJP) প্রার্থী।  

    গুজরাট নির্বাচন…

    ডিসেম্বরে দু দফায় হবে গুজরাট বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন হবে ডিসেম্বরের ১ তারিখে। পরের দফার ভোট হবে ওই মাসেরই ৫ তারিখে। দু দফায় ভোট হবে গুজরাট বিধানসভার ১৮২টি আসনেই। দিন কয়েক আগে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির। সেখানেই দেখা যায় জামনগর উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন জাদেজা ঘরণী। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন রিভাবা। এবার তাঁকে টিকিট দিয়েছেন পদ্ম নেতৃত্ব।

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রিভাবা (Ravindra Jadeja Wife) বলেন, আমার স্বামী আমার কাছে বুস্টার ডোজের মতো। তিনি আমাকে সব সময় মোটিভেট করেন। তিনি আমাকে সব সময় সামনে এগিয়ে চলতে উৎসাহিত করেন। তিনি বলেন, বিয়ে মানে হল স্বামী-স্ত্রী সব সময় একে অপরের পাশে থাকবেন। কথায় বলে, প্রতিটি সফল পুরুষের পিছনে থাকেন এক নারী। জাদেজা ঘরণী বলেন, একইভাবে প্রতিটি সফল নারীর পিছনে থাকেন তাঁর স্বামী এবং ভাই।

    আরও পড়ুন:অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি, সিদ্ধান্ত নিল গুজরাট সরকার

    রিভাবা (Ravindra Jadeja Wife) বলেন, এটা আমার কাছে একটি আবেগঘন মুহুর্ত, যখন আমি নমিনেশন ফাইল করতে গিয়েছি, আর পাশে রয়েছেন আমার স্বামী। তিনি বলেন, আমি অন্য দম্পতিদের বলতে চাই যে কোনও নারী তাঁর স্বপ্ন পূরণ করতে পারেন বিয়ের পরেও, যদি স্বামীরা তাঁদের নিরন্তর সমর্থন জোগান।

    এদিকে, মঙ্গলবার স্ত্রী রিভাবার সমর্থনে গুজরাটের জামনগর শহরে বিজেপি আয়োজিত এক রোড শোয়ে যোগ দেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ক্রিকেটার এবং তাঁর রাজনীতিক স্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে নামে মানুষের ঢল। বিজেপি আয়োজিত এই রোড শোয়ে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাদেজার বহু সমর্থক এবং ফ্যানরাও। রোড শো চলাকালীন অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে জাদেজাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Assam Meghalaya Border: অসম-মেঘালয় সীমান্তে মাফিয়া-পুলিশ সংঘর্ষ, নিহত ৬, বন্ধ ইন্টারনেট

    Assam Meghalaya Border: অসম-মেঘালয় সীমান্তে মাফিয়া-পুলিশ সংঘর্ষ, নিহত ৬, বন্ধ ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি কাঠ পাচারকে কেন্দ্র করে উত্তপ্ত অসম-মেঘালয় সীমান্ত। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার ভোর রাতে পশ্চিম জয়ন্তীয়া পাহাড়ের অসম-মেঘালয় সীমান্তে অসম পুলিশের গুলিতে যে ছয়জন মারা গিয়েছেন, তাদের মধ্যে পাঁচজন ছিলেন মেঘালয়ের বাসিন্দা ও একজন অসমের বনরক্ষী। সেখানে গতকাল থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সতর্কতা হিসেবে মেঘালয়ের ৭ জেলায় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। যে গ্রামে ওই গুলি চালনার ঘটনা ঘটেছে সেই মুকরো গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    এরপরে এই ঘটনা এখানেই সীমিত থাকে না। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গতকাল রাতে মেঘালয়ের রাজধানী শিলং-এ অসমের নম্বর প্লেট লাগানো এক এসইউভি গাড়িতে আগুন ধরিয়ে দেয় কিছু দুষ্কৃতি। এই ঘটনার পরেই সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। গাড়িটি পুরোপুরি ভাবে পুড়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনা নিয়েও তদন্ত চালানো হচ্ছে।

    গতকাল ঠিক কী ঘটেছিল?

    অসমের পশ্চিম কার্বি আংলং জেলার পুলিশ সুপার ইমদাদ আলি জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৩টার দিকে বন দফতরের আধিকারিকরা অবৈধ কাঠ পরিবহনকারী একটি ট্রাককে আটক করে। মুকরো গ্রামে থেকে ওই ট্রাকে চাপিয়ে কাঠ চোরাচালান করা হচ্ছিল। তখন ওই ট্রাকটিকে বনকর্মীরা আটকানোর চেষ্টা করলে প্রবল গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। ট্রাকটিকে থামাতে পুলিশ বনকর্মীরা গুলি চালায়। টায়ার ফেটে গিয়ে সেটি থেমে য়ায়। তারপরই আটক করা হয় ৩ জনকে। কিন্তু ট্রাকে থাকা অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর বনকর্মীরা নিকটবর্তী জিরিকেনডিং থানায় খবর দেন। পুলিশ সেখানে পৌঁছনো মাত্র, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার দাবি তুলে সেই এলাকার বাসিন্দারা অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় পুলিশের উপর। এরপর পরিস্থিতি সামাল দিতেই পুলিশ গুলি চালায়। আর এতেই এক বনকর্মী সহ এলাকার ৬ জনের মৃত্যু হয়। ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়াতে শুরু করেছে আশেপাশের জেলাগুলিতেও।

    সিট গঠন মেঘালয় সরকারের

    মুকরো গ্রামে এমন ভয়াবহ ঘটনার তদন্ত করার জন্য মেঘালয় সরকারের তরফে ডিআইজি-এর নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “যদিও আমরা কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের দায়িত্ব নেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করছি, ততদিনে সিট তদন্ত শুরু করবে। এরপর ভারত সরকার যখন আবেদনটি অনুমোদন করবে, তখন তদন্ত তাদের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানিয়েছেন, মেঘালয়ের ক্যাবিনেট টিম খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই ঘটনার বিষয়ে জানাবেন ও এই ঘটনার তদন্তভার সিবিআই বা এনআইএ-এর হাতে তুলে দেওয়ার জন্য বলবে।

    অসম সরকারের তদন্ত কমিশন গঠন

    মুকরোর ওই ঘটনার কথা মাথায় রেখে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অসম সরকার। কমিটির প্রধান হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারক। কোন পরিস্থিতিতে গুলিচালনা তা তদন্ত করে ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর পাশাপাশি ঘটনার তদন্তের রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি মৃতদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অসম সরকার।

  • Kashmiri Pandits: ইজরায়েলি ছবি নির্মাতা নাদাভ লাপিডের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কাশ্মীরি পণ্ডিতরা

    Kashmiri Pandits: ইজরায়েলি ছবি নির্মাতা নাদাভ লাপিডের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কাশ্মীরি পণ্ডিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘দ্য কাশ্মীরি ফাইলস’- এর সমালোচনা করে বিতর্কে ইজরায়েলি ছবি নির্মাতা নাদাফ লাপিড। ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির ভূমিকায় ছিলেন লাপিড। সেই মঞ্চে দাঁড়িয়েই বিবেক অগ্নিহোত্রীর ছবির কড়া সমালোচনা করে ছবিটিকে, ‘প্রোপাগন্ডা’ এবং ‘ভালগার’ আখ্যা দেন। তাঁর মতে, এই ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর উপযুক্ত নয়। আর তাতেই ফুঁসে ওঠেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits)। 

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হলেন আইপিএস লক্ষ্মী সিং

    জম্মুর কাশ্মীরি পণ্ডিতরা বলেন, কাশ্মীর ফাইলসে যা দেখানো হয়েছে, তা মাত্র ৫ শতাংশ। কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) সঙ্গে উপত্যকায় কী হয়, তার ৯৫ শতাংশ সিনেমায় দেখানো হয়নি। নাদাভ লাপিড যে মন্তব্য করেছেন, তা কাশ্মীরি পণ্ডিতদের ক্ষতে নুন ছেটানোর সমান বলেও মন্তব্য করেন যোগেশ পণ্ডিত নামে জম্মুর এক বাসিন্দা। চলচ্চিত্র নির্মাতাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন কাশ্মীরি পণ্ডিতরা। শুধু তাই নয়, ইজরায়েলি পরিচালকের বিরুদ্ধে পুলিশে মামলা পর্যন্ত রুজু হয়েছে। 

     

    এবার ড্যামেজ কন্ট্রোলে নামল ভারতে অবস্থিত ইজরায়েল হাই কমিশন (Kashmiri Pandits)। ভারতবাসীর কাছে ক্ষমা চান ভারতে ইজরায়েলি রাষ্ট্রদূত নায়োর গিলন, ভর্ৎসনা করেন নাদাভকে। নিজের মন্তব্যের সাফাই দিয়ে লাদাফ বলেন, “ওই ধরনের মন্তব্য করা আমার জন্য সহজ ছিল না। আমি অতিথি ছিলাম। এখানে আমি জুরি প্রধান। আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করা হয়েছে। … আমার মধ্যে একটি শঙ্কা এবং অস্বস্তি কাজ করছিল। এরপর বিষয়টি কোন দিকে এগোবে তা বুঝতে পারিনি। ফলে কিছুটা শঙ্কা নিয়েই আমি মন্তব্য করেছিলাম।”

    পরিচালক আরও বলেন, “আজকাল বিভিন্ন দেশে মানুষজন বাক স্বাধীনতা হারাচ্ছে (Kashmiri Pandits)। মন খুলে মনের কথা বলতে ভয় পাচ্ছে। তাই কাউকে না কাউকে তো উদ্যোগী হতেই হবে। আমি যখন এই ছবিটা দেখি তখন আমি এই প্রেক্ষাপটের সঙ্গে ইজরায়েলের তুলনা টানতে বাধ্য হই। আমার অন্তরআত্মা আমাকে বলে ওই কথাগুলো বলা উচিৎ।”

    চলচ্চিত্র উৎসবে কী বলেন লাদাফ? 

    মঞ্চে ইজরায়েলি পরিচালক বলেন, “আমরা প্রত্যেকে খুব অস্বস্তিবোধ করেছি, হতবাক হয়েছি কাশ্মীর ফাইলস (Kashmiri Pandits) দেখে। সকলের কাছেই এটা একটা অশ্লীল প্রোপাগান্ডা ছবি বলে বিবেচ্য হয়েছে…. . আমি প্রকাশ্যেই নিজের অনুভূতি ভাগ করে নিতে স্বচ্ছন্দ, আর আমার মনে হয় এই সমালোচনামূলক আলোচনাকে গ্রহণ করাই এই চলচ্চিত্র উৎসবের আসল স্পিরিট।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Cyber Attack: এইমস সাইবার হানা, ৩ কোটি মানুষের তথ্য এখনও বিপদে, ২০০ কোটির দাবি হ্যাকারদের

    Cyber Attack: এইমস সাইবার হানা, ৩ কোটি মানুষের তথ্য এখনও বিপদে, ২০০ কোটির দাবি হ্যাকারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার হানার (Cyber Attack) শিকার এইমস হাসপাতালের ওয়েবসাইট। এইমসের ডিজিটাল হেলথকেয়ার সার্ভিসে ঘটেছে এই সাইবার হামলা। ঘটনাটি ঘটেছে সপ্তাহের শুরুতে। শুরু হয়েছে তদন্ত। এই হামলার পিছনে বিদেশি চক্রের যোগ পেয়েছে তদন্তকারী সংস্থা। আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাত দিন ধরে বন্ধ রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের  দিল্লির সার্ভার। আপাতত হাসপাতালের ই-ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু এখনও বিপদে রয়েছে ৩ কোটি মানুষের তথ্য। ডেটা পুনরুদ্ধার করার আগে নেটওয়ার্ক ‘স্যানিটাইজড’ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের সাইবার হামলা না হয়, তার জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

    সার্ভার (Cyber Attack) ডাউন থাকায় জরুরী, বহির্বিভাগ এবং ল্যাবরেটরি উইংগুলিতে রোগী পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে। সোমবার নিয়ে টানা ষষ্ঠ দিন এইমসের সার্ভার ডাউন ছিল। আশঙ্কা করা হচ্ছে, গত বুধবার সকালে হওয়া এই হ্যাকার-হামলার জেরে প্রায় ৩-৪ কোটি রোগীর ডেটা লস হয়ে থাকতে পারে।  

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী কী পদক্ষেপ? রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট

    বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হয়েছে এই সাইবার হানা (Cyber Attack)। এই হামলার ফলে এইমস-এর ব্যাক-আপ সার্ভার ডাউন হয়ে যায়। সাইবার হামলাকারীরা হাসপাতালের রোগীদের ডেটা সিস্টেম হ্যাক করে। যেখানে রোগীদের রুটিন অ্যাক্টিভিটিজ সংক্রান্ত তথ্যই লিপিবদ্ধ থাকে। তদন্তকারীরা হৃত তথ্য উদ্ধার করার চেষ্টা করছে হাসপাতাল। ই-হসপিটাল এবং ল্যাব ইনফরমেশন পোর্টাল থেকেও তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তথ্যগুলি খুবই সেন্সেটিভ বলে দাবি করেছে হাসপাতাল। এর মধ্যে আসলে দেশের একবারে প্রথম শ্রেণির রাজনৈতিক নেতা থেকে শুরু করে  রয়েছে গুরুত্বপূর্ণ বিদেশিদের অসুস্থতা বিষয়ক জরুরি তথ্য। 

    তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটা নেগোশিয়েশন চাইছে বলে জানা গিয়েছে। একটা প্রোটোনমেল অ্যাড্রেস ওখানে পাওয়া গিয়েছে। তবে ঠিক কী দাবি, তা স্পষ্ট হয়নি। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এর একটা আভাস মিলেছে মাত্র। এইমস-এর মতো বড় ও গুরুত্বপূর্ণ কোনও হাসপাতালের ওয়েবসাইটে এই ধরনের অ্যাটাক (Cyber Attack) এই প্রথম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

     

  • Aftab Poonawalla: শেষ হল পলিগ্রাফ পরীক্ষা, ডিসেম্বরের শুরুতেই আফতাবের নারকো টেস্ট?

    Aftab Poonawalla: শেষ হল পলিগ্রাফ পরীক্ষা, ডিসেম্বরের শুরুতেই আফতাবের নারকো টেস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমিকা তথা লিভ-ইন পার্টনাার শ্রদ্ধা ওয়ালকরকে নৃশংসভাবে খুন করে তাঁর ৩৫ টুকরো করেছিল আফতাব। এরপর দেহের টুকরোগুলো দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে দিয়ে আসে সে। আর এই হত্যাকাণ্ডের সত্যিটা উদ্ধার করেতই পলিগ্রাফ টেস্ট করা হয় অভিযুক্ত আফতাবের। অবশেষে ছ’দিন পর সেই পলিগ্রাফ টেস্ট করা অবশেষে শেষ হল। আর এবারে নারকো টেস্টের পালা।

    অবশেষে শেষ হল পলিগ্রাফ টেস্ট

    সূত্রের খবর অনুযায়ী, গতকাল সকাল ১০টায় রোহিণী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে কড়া নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া আফতাবকে। এরপর টানা ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর দুপুর ৩ টের দিকে পলিগ্রাফ টেস্ট শেষ হয় তার। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, শ্রদ্ধাকে খুন করার পর বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। সে আরও দাবি করেছিল যে, শ্রদ্ধাকে খুন করে সে জন্নতের হুর পাবে।

    এক সিনিয়র এফএসএল কর্মকর্তা জানিয়েছেন, আফতাবের পলিগ্রাফ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং তাঁরা দু-এক দিনের মধ্যে টেস্টের যাবতীয় তথ্য বিস্তারিত ভাবে দিল্লি পুলিশকে দেবে। তিনি জানান, বিস্তারিত প্রতিবেদনে সমস্ত প্রশ্ন ও উত্তর থাকবে। আফতাবের প্রতিটি উত্তরের জন্য, এফএসএল বিজ্ঞানীরা তাদের মতামত দেবেন, ও সেটির উপর ভিত্তি করেই জানা যাবে যে আফতাব সত্যি বলেছে নাকি মিথ্যা।

    আরও পড়ুন: ‘ফাঁসি হলেও আফসোস নেই, জন্নতে…’, পলিগ্রাফ টেস্টে কী বলল আফতাব?

    নারকো টেস্ট আফতাবের

    মঙ্গলবারই দিল্লির আদালতের তরফে দিল্লি পুলিশকে নারকো টেস্টের অনুমতি দেওয়া হয়। আগামী ১ ও ৫ ডিসেম্বর দিল্লির রোহিনীর ফরেন্সিক আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পলিগ্রাফ টেস্টই যথেষ্ট নয়, আফতাব আমিনের মুখ থেকে সত্যিটা বের করতে দিল্লি পুলিশের তরফে আদালতে নারকো পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছিল। অবশেষে সেই পরীক্ষা করানোর জন্য অনুমতি পাওয়া গিয়েছে। এক্ষেত্রে আফতাবেরও অনুমতি নেওয়া হয়।

    উল্লেখ্য, সত্যি জানার জন্য এই পরীক্ষায় একধরনের ড্রাগ ব্যবহার করা হয়, যাকে ট্রুথ সেরাম বলা হয়। সোডিয়াম পেন্টোথাল, স্কোপোলামাইন ও সোডিয়াম অ্যামাইটাল দিয়ে তৈরি এই সেরাম কোনও ব্যক্তির উপরে প্রয়োগ করলে তিনি অ্যানেসথেসিয়ার বিভিন্ন ধাপে প্রবেশ করেন। হাইপোনেটিক অবস্থায় জ্ঞান-বুদ্ধি লোপ পাওয়ায়, সেই সময় সত্যি কথা বলার সম্ভাবনাই বেশি থাকে। ফলে আফতাবের মুখ থেকে পুরো সত্যিটা জানতে এই পদ্ধতিকেই বেছে নিয়েছে দিল্লি পুলিশ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kite Bird: ড্রোন শিকারে চিল! ভারতীয় সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ‘অর্জুন’ নামক পাখিকে

    Kite Bird: ড্রোন শিকারে চিল! ভারতীয় সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ‘অর্জুন’ নামক পাখিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে বেড়েছে ড্রোনের উৎপাত। প্রায়ই পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামানো হয়। গতকালই এক পাকিস্তানি (Pakistan) ড্রোনকে (Drone) গুলি করে নামাল বিএসএফ। ফলে এবারে শত্রুপক্ষের ড্রোনদের শিকার করতে ভারতীয় সেনা ট্রেনিং দিচ্ছে এক চিলকে (Kite Bird)। এই চিল পাখিটির নাম অর্জুন। ভারতীয় সেনাবাহিনী সামরিক অভিযানের জন্য কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত পাখির ব্যবহার শুরু করছে বলে জানালেন সেনা কর্মকর্তারা।

    ড্রোনের শিকারে চিল!

    সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী উত্তরাখণ্ডের আউলিতে চলমান যৌথ প্রশিক্ষণ অনুশীলন যুদ্ধ অধ্যয়নের সময় শত্রু ড্রোনকে শিকার করতে এই পাখির ব্যবহার প্রদর্শন করেছে। এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে শত্রুপক্ষের ড্রোনগুলিকে শনাক্ত করে সেগুলো ধ্বংস করা যায়।  আর এই কাজে ব্যবহার করা হচ্ছে কুকুর ও অর্জুন নামক চিল পাখিকে। শত্রুপক্ষের ড্রোন এদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করলে প্রথমে কুকুরটি ড্রোনের শব্দ শুনে সেনা জওয়ানদের সতর্ক করবে ও এরপর চিল ড্রোনটির অবস্থান জানাবে (Kite Bird)। জানা গিয়েছে, চিলের ব্যবহার করে শত্রুদের ড্রোন শিকার করতে এই ধরণের পাখিদের প্রথম ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।

    আরও পড়ুন: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, মিলল মাদক

    শত্রুপক্ষের ড্রোনের উৎপাত

    এই ধরনের পাখি নিরাপত্তা বাহিনীকে সীমান্তের ওপার থেকে ভারতীয় এলাকায় আসা ড্রোনের মোকাবিলায় সহায়তা করতে পারে (Kite Bird)। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে প্রতিবেশি দেশ পাকিস্তান থেকে আসা ড্রোন জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে মাদক, বন্দুক এবং অর্থের চালান করেছে। আবার গত ২৪ নভেম্বর, জম্মু ও কাশ্মীর পুলিশ জম্মুর সাম্বা জেলায় একটি পাকিস্তানি ড্রোন দ্বারা ফেলে দেওয়া অস্ত্র এবং ভারতীয় মুদ্রার একটি চালান উদ্ধার করেছে।

    প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার উত্তরাখণ্ডের আউলিতে ভারত-আমেরিকার যৌথ প্রশিক্ষণ অনুশীলন “Yudh Abhyas 22”-এর ১৮ তম এডিশন শুরু হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সর্বোত্তম অনুশীলন, কৌশল এবং পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ অভ্যাস ২২ পরিচালনা করা হয়।   

  • Delhi Murder: দিল্লিতে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্বামীর দেহ দশ টুকরো করে ফ্রিজে রাখল স্ত্রী-পুত্র

    Delhi Murder: দিল্লিতে শ্রদ্ধাকাণ্ডের ছায়া! স্বামীর দেহ দশ টুকরো করে ফ্রিজে রাখল স্ত্রী-পুত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শ্রদ্ধা ওয়ালকার হত্যার ছায়া দেশের রাজধানী দিল্লিতে (Delhi Murder)। স্বামীর পরকীয়ার ‘শাস্তি’ দিতে ভয়ঙ্কর পথ বাছলেন স্ত্রী।  স্বামী পরকীয়া করছেন সন্দেহে স্বামীকে খুন করে দেহ দশ টুকরো করলেন স্ত্রী ও ছেলে। ঘটনাটি ঘটেছে দিল্লির পাণ্ডবনগর এলাকায়। সোমবার অভিযুক্ত মহিলা ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। তাঁদের বিরুদ্ধে ঠোস প্রমাণ রয়েছে পুলিশের হাতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, মৃতের ছেলে দিল্লির পাণ্ডবনগর এলাকায় দেহর টুকরো ছড়াচ্ছে।

    আরও পড়ুন: শীতকালে ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে

     

    কী ঘটে?   

    দিল্লির পাণ্ডবনগরে স্ত্রী পুনম ও ছেলে দীপককে নিয়ে থাকতেন অঞ্জন দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুন মাসে পূর্ব দিল্লির (Delhi Murder) পাণ্ডবনগর এলাকা থেকে কাটা দেহাংশ উদ্ধার হয়েছিল। কিন্তু কার দেহাংশ সেই বিষয়ে কোনও তথ্য ছিল না পুলিশের কাছে। তারপরে তদন্ত চালাতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এই সত্যি।
      
    সম্প্রতি আরও রোমহর্ষক শ্রদ্ধা ওয়ালকার হত্যা মামলার (Delhi Murder) তদন্তে সফল হয়েছে দিল্লি পুলিশ। গত মে মাসে একই কায়দায় শ্রদ্ধাকে খুন করে, তার দেহ ৩৫ টুকরো করে দিল্লিজুড়ে ছড়িয়ে দিয়েছিল তার প্রেমিক আফতাব। কয়েক সপ্তাহ আগে অপরাধীকে গ্রেফতার করে খুনের কিনারা করেছিল পুলিশ। সেই একই কায়দায় পাণ্ডবনগর এলাকা থেকে উদ্ধার হওয়া দেহাংশের রহস্যভেদ করতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।
     

     
    সোমবার মৃতের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা দিয়েছে, স্ত্রী পুনমের সন্দেহ ছিল অঞ্জন পরকীয়া শুরু করেছেন। আর সন্দেহের বশবর্তী হয়ে তাঁর খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে দেন  পুনম ও ছেলে দীপক। তারপর ঠান্ডা মাথায় ঘরের মধ্যে খুন (Delhi Murder) করা হয় তাঁকে। দেহ দশ টুকরো করে ফ্রিজে রেখে দেন মা-ছেলে। পরে সময় সুযোগ বুঝে পাণ্ডবনগর চত্বর ও তার আশেপাশে দেহের টুকরো ছড়াতে শুরু করেন দীপক। সিসিটিভি ফুটেজে সেই ছবিই প্রমাণ হিসেবে পেয়েছে পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।      
  • Love Jihad: ফের লাভ জেহাদ! হিন্দু নাবালিকাকে ‘অপহরণের ছক’, গ্রেফতার মুসলিম যুবক

    Love Jihad: ফের লাভ জেহাদ! হিন্দু নাবালিকাকে ‘অপহরণের ছক’, গ্রেফতার মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার লাভ জেহাদের (Love Jihad) ঘটনা সামনে এসেছে। এবারে ১৫ বছর বয়সী এক হিন্দু নাবালিকার ব্রেনওয়াশ করে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক মুসলিম যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপাত জেলার। সূত্রের খবর অনুযায়ী, মুসলিম যুবকটির নাম সোহেল আনসারি। জানা গিয়েছে, মেয়েটি নবম শ্রেণিতে পড়ে ও যুবকটি মেয়েটির থেকে ১০ বছরের বড়। পরে মেয়েটিকে উদ্ধার করা হয় ড্রেনের পাইপ থেকে। ইতিমধ্যেই ছেলেটিকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, মেয়েটির সঙ্গে যুবকটির ভালোবাসার সম্পর্ক ছিল। আর তারা দুজনেই পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু মেয়েটি বুঝতে পারে যে, তার বা-মা তাদের পালানোর কথাটি জেনে গিয়েছে। আর সেই ভয়ে যুবকটির সঙ্গে না পালিয়ে, সে একাই অন্য এক জায়গায় গিয়ে লুকিয়ে ছিল। পরে খুঁজতে গিয়ে তাকে এক ড্রেনের পাইপ থেকে উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় ৯ ঘণ্টা সে সেখানে লুকিয়ে ছিল। ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর।

    আরও পড়ুন: এবার অসমে লাভ জেহাদের শিকার হিন্দু নাবালিকা! কিশোরীকে গণধর্ষণ চার যুবকের

    সেদিন সে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে না এলে সে নিখোঁজ বলে জানানো হয় পুলিশকে (Love Jihad) । এরপরেই তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। মেয়েটিকে উদ্ধারের পর জিজ্ঞেস করে জানা যায়, সে বাড়িতে ফিরে গেলেই তার বাবা-মা তাকে বকাবকি করবে ও আর সেই ভয়েই বাড়ি না গিয়ে ড্রেনের পাইপে লুকিয়ে ছিল।

    অভিযোগ উঠেছে যে, সোহেল মেয়েটির ব্রেনওয়াশ করে তাকে নিয়ে পালানোর ফন্দি এঁটেছিল (Love Jihad) । পুলিশ সূত্রে খবর, ২৩ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সিংগাওয়ালি আহির থানায় তার নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছিল। এরপর তার অনুসন্ধানের জন্য পাঁচটি থানা থেকে পুলিশের একটি টিম মোতায়েন করার পাশাপাশি কুকুরও মোতায়েন করা হয়েছিল।

    জানা গেছে, অপহরণের অভিযোগে ওই মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোহেলের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৬৩-এর পাশাপাশি যৌন অপরাধের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারা ৭/৮ এবং তফসিলি জাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারা ৩(২)৫এ- এর অধীনে সিংগাওয়ালি আহির থানায় মামলা দায়ের করা হয়েছে (Love Jihad) ।

  • PM Modi: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

    PM Modi: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ শীর্ষ সম্মলেন (G 20 Summit) নেতৃত্ব দেওয়াটা ভারতের (India) জন্য বিরাট সুযোগ। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন ছিল ৯৫তম মন কি বাত অনুষ্ঠান। সেখানেই ভারতের বিরাট সুযোগের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত এই সুযোগ এমন একটা সময়ে পেয়েছে, যখন চলছে অমৃতকাল। এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংকল্প এক বিশ্ব, এক সংকল্পের। যে কথা বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম শ্লোকে।

    জি ২০…

    এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, জি ২০ শীর্ষ সম্মেলনে নেতৃত্ব দেওয়াটা আমাদের কাছে একটা বিরাট সুযোগ। আমাদের আলোকপাত করতে হবে কীভাবে বিশ্বের ভাল হবে, সেই দিকে। কীভাবে ফিরবে শান্তি, ঐক্য এবং বিকাশ। প্রধানমন্ত্রী বলেন, এই সব কিছুর সমাধান রয়েছে ভারতে। তিনি বলেন, আমরা এই মন্ত্র বিশ্বকে দিয়েছি, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।

    এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের মানুষ আমাকে চিঠি লিখে জানিয়েছেন, ভারত এই সুযোগ পাওয়ায় তাঁরা কতটা খুশি। এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ। এদিনের এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই যে সুযোগ আমাদের কাছে এসেছে, আমরা অবশ্যই এটাকে কাজে লাগাব। আমাদের ফোকাস থাকবে বিশ্বের ভাল ও কল্যাণের দিকে।

    আরও পড়ুন: দারিদ্রের বিরুদ্ধে প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত, প্রযুক্তি সম্মেলনে বললেন মোদি

    প্রধানমন্ত্রীর (PM Modi) মুখে এদিন ভারতের মহাকাশ অভিযান এবং ইসরোর সাফল্যের কথাও শোনা গিয়েছে। শনিবারই ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে উপগ্রহ উৎক্ষেপণ করেছে ভারত। এটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের শক্তিকেই প্রকাশ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। ১৮ নভেম্বর বিক্রম-এস রকেট উৎক্ষেপণ হয়েছিল। এদিন সে প্রসঙ্গ টেনে মোদি বলেন, বিক্রম-এস সব ভারতীয়কেই গর্বিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ভারত ক্রায়োজেনিক রকেট প্রযুক্তিকে অস্বীকার করেছিল। কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা কেবল ভারতীয় প্রযুক্তিরই উন্নতি ঘটননি, আজ এর সাহায্যে মহাকাশে অসংখ্য উপগ্রহও পাঠাতে পারছি আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi Murder: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    Delhi Murder: আফতাবের উপর হামলা! ধৃত ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা-খুনে (Delhi Murder) অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) উপর তলোয়ার নিয়ে আচমকা হামলা চালাল দুই ব্যক্তি। সোমবার সন্ধ্যায় পলিগ্রাফ টেস্ট করে ফেরার পথে তরোয়াল নিয়ে তার উপর চড়াও হয় হিন্দু সেনার দুই সদস্য। এই ঘটনাকে কেন্দ্রে করে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্য গুলি ছোঁড়া হয় বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। এই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি।

    আফতাবের উপর হামলা

    সোমবার আফতাবকে (Delhi Murder) রোহিনীর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) জন্য।  সেখান থেকে বেরনোর সময় তরোয়াল হাতে দুই ব্যক্তি তার উপর হামলার চেষ্টা চালায়। হামলাকারীরা নিজেদের হিন্দু সেনার সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। যদিও আফতাবের কোনও চোট লাগেনি। তড়িঘড়ি তাকে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দেওয়া হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। প্রিজন ভ্যানের দরজা খুলে হামলার চেষ্টা চালায় তরোয়ালধারীরা।  গাড়িতে থাকা পুলিশকর্মীরাও তাদের প্রতিহত করতে বন্দুক উঁচিয়ে ধরেন। আত্মরক্ষার জন্য শূন্যে গুলিও চালিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত ওই অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় দিল্লিতে। 

    হামলাকারীদের দাবি

    হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দু’জনকে আদালতে হাজির করা হয়। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত দুই হামলাকারীর নাম কুলদীপ ঠাকুর এবং নিগম গুজ্জর। কুলদীপ (৩৪) গাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত। ৩২ বছর বয়সি নিগম পেশায় ট্রাক চালক। হামলাকারীরা যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিলেন, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হামলাকারীদের দাবি, “আফতাব যেভাবে শ্রদ্ধাকে খুন করেছে তাতে ওর বেঁচে থাকার অধিকার নেই। শ্রদ্ধা আমাদের বোন। ওর দেহ ৩৫ টুকরো করেছে। আমরা আফতাবের দেহ ৭০ টুকরো করব।”

    আরও পড়ুন: কল্যাণী এইমস মামলায় বিপাকে সিআইডি, তদন্ত চালাতে লাগবে কেন্দ্রের অনুমতি, জানাল হাইকোর্ট

    তদন্তের গতি

    শ্রদ্ধা (Shraddha Walker) খুনের (Delhi Murder) তদন্ত ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে। উদ্ধার হয়েছে ‘মার্ডার ওয়েপন’। শ্রদ্ধাকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়, সোমবার তা খুঁজে বের করেছে দিল্লি পুলিশ। এদিকে আফতাব পুনাওয়ালার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রয়োজনে আবার আফতাবের বাড়ির লোককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানানো হয়েছে। মেয়ের খুনির মৃত্যুদণ্ড দাবি করেছেন শ্রদ্ধার বাবা।

     

LinkedIn
Share