Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে পুজো করলেন মোদি, শিলান্যাস করলেন রোপওয়ের

    Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে পুজো করলেন মোদি, শিলান্যাস করলেন রোপওয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ (Kashi Viswanath) মন্দিরের পর এবার উত্তরাখণ্ডের কেদারনাথ (Kedarnath Temple)। পুণ্যার্থীদের সুবিধার জন্য আরও একটি প্রকল্প। কাশী বিশ্বনাথ মন্দিরে করিডর প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মন্দির থেকে গঙ্গার পাড় পর্যন্ত পাঁচ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি করা হয়েছে করিডর। প্রকল্পের শিলান্যাস হয়েছিল ২০১৯ সালে। পরে হয় উদ্বোধন।

    বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধনের পর এবার কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) রোপওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন মোদি। রোপওয়ে হবে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত। শুক্রবার এই প্রকল্পেরই শিলান্যাস করেন মোদি। করেন কেদারনাথের পুজোও। এদিন পাহাড়বাসীর ঐতিহ্যবাহী সাদা রংয়ের একটি পোশাক পরেছিলেন প্রধানমন্ত্রী। পোশাকে আঁকা ছিল স্বস্তিকা চিহ্ন। কেদারনাথের পাশাপাশি এদিন তাঁর বৈদ্যনাথ মন্দির দর্শনেও যাওয়ার কথা। দু দিনের এই সফরে উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বেশ কয়েকটি নয়া প্রকল্পের। এদিন প্রধানমন্ত্রীকে দেরাদুন বিমানবন্দরে স্বাগত জানাতে যান গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট।

    এদিন মন্দিরে (Kedarnath Temple) গিয়ে প্রথমে ভগবান কেদারনাথের পুজো করেন প্রধানমন্ত্রী। পরে শিলান্যাস করেন ৯.৭ কিমি দীর্ঘ গৌরীকুণ্ড-কেদারনাথ রোপওয়ে প্রকল্পের। এই রোপওয়ে ব্যবহার করে পুণ্যার্থীরা গৌরীকুণ্ড থেকে মাত্র ৩০ মিনিটেই পৌঁছে যাবেন কেদারনাথ মন্দিরে। পুজো দেওয়ার সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন পুরোহিত। মন্দির থেকে প্রধানমন্ত্রী যান আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দর্শনে। সেখানে কিছুক্ষণ সময়ও কাটান তিনি। পরে যাওয়ার কথা বৈদ্যনাথ ধামে। সেখানে উন্ননয়মূলক বিভিন্ন কাজ খতিয়ে দেখবেন তিনি। রোপওয়ে ও রাস্তার কাজের যে শিলান্যস এদিন দুপুরে করেন মোদি, সেজন্য খরচ হবে ৩ হাজার ৪০০ কোটি টাকা। অ্যারিভ্যাল প্লাজা এলাকায় সৌন্দর্যায়নের কাজও খতিয়ে দেখার কথা প্রধানমন্ত্রীর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার পর এনিয়ে ছ বার কেদারনাথ দর্শনে গেলেন মোদি। আর বৈদ্যনাথ ধামে গেলেন দ্বিতীয়বার।

     

    আরও পড়ুন: দীপাবলির উপহার! ২২ অক্টোবর ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Himachal Assembly Polls: এবার বিজেপির প্রার্থী আরও এক ‘চায়েওয়ালা’, শিমলা সদরে সঞ্জয় সুদ

    Himachal Assembly Polls: এবার বিজেপির প্রার্থী আরও এক ‘চায়েওয়ালা’, শিমলা সদরে সঞ্জয় সুদ

    মাধ্যম নিউজ ডেস্ক: এও এক চায়েওলার গল্প! এক চায়েওয়ালা নরেন্দ্র মোদি (PM Modi) হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবার হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে (Himachal Assembly Polls) আরও এক চায়েওয়ালাকে প্রার্থী করল বিজেপি (BJP)। এই কেন্দ্রে চার বার জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন বিজেপির সুরেশ ভরদ্বাজ। তাঁকে সরিয়ে শিমলা সদর (Shimla Urban) কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে সঞ্জয় সুদ নামে এক ব্যক্তিকে। শিমলা শহরেই একটি চায়ের দোকান চালান দীর্ঘদিনের পদ্ম-কর্মী সঞ্জয়। শিমলা সদর থেকে সরিয়ে সুরেশকে প্রার্থী করা হয়েছে কাসুমটি কেন্দ্রে। শিমলা সদরে প্রার্থী হতে পেরে আপ্লুত সঞ্জয়। দলের প্রতি কৃতজ্ঞতাও ব্যক্ত করেছেন তিনি। সঞ্জয় বলেন, বিজেপি আমার মতো একজনকে প্রার্থী করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। মনে হচ্ছে সপ্তম স্বর্গে আছি। শিমলা সদর কেন্দ্র দল আমাকে প্রার্থী করেছে। আজ মনে হচ্ছে, বিজেপির জন্য কাজ করার এই সিদ্ধান্তটা ঠিকই ছিল।

    সঞ্জয় জানান, অত্যন্ত গরিব পরিবারে জন্ম তাঁর। আরএসএসের সহযোগিতায়ই স্কুলে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। জানতে পেরেছিলেন ভারতীয় সংস্কৃতি সম্পর্কে। স্কুলের পাঠ চুকিয়ে যান কলেজে। শিমলা বাসস্ট্যান্ডে খবরের কাগজ বিক্রি করে পড়াশোনার খরচ চালাতেন। কলেজে পড়াকালীন আরএসএসের ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হন তিনি। স্টুডেন্টস কাউন্সিলের হয়ে কাজ করেছিলেন পাঁচ বছর। অর্থনৈতিক কারণে আর কাজ করতে পারেননি। এরপর সংসারের হাল ধরতে দু বছর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। ১৯৯১ সালে শিমলায় খোলেন চায়ের দোকান।

    আরও পড়ুন: দীপাবলির উপহার! ২২ অক্টোবর ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন মোদি

    শিমলা বিধানসভা নির্বাচনে (Himachal Assembly Polls) বিজেপির এই প্রার্থী জানান, ১৯৮০ সালে বিজেপি গঠনের সময় থেকেই তিনি দলের একনিষ্ঠ সৈনিক। প্রথমে শিমলা সদর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন। পরে ওই কমিটির সহ সভাপতি হন। আরও পরে হন বিজেপির শিমলা জেলার মিডিয়া ইনচার্জ। বিজেপির মিডিয়া ইনচার্জ থাকাকালীনই সঞ্জয়কে শিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের টিকিট দিয়েছিল দল। দুবার কাউন্সিলরও হয়েছিলেন। পরে করা হয় সিমলা শাখার সভাপতি। আর এবার তাঁকে করা হল বিধানসভার প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Congress President: খাড়্গে হাতের পুতুল! রিমোট কন্ট্রোল থাকবে গান্ধী পরিবারের হাতে, দাবি বিজেপির

    Congress President: খাড়্গে হাতের পুতুল! রিমোট কন্ট্রোল থাকবে গান্ধী পরিবারের হাতে, দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সবটাই আগে থেকে ঠিক করা থাকে। গান্ধীরাই ঠিক করেন। খাড়্গে গান্ধী পরিবারের হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়, এমনই দাবি করল বিজেপি।  যে কোনও দল তাদের নেতা ঠিক করতেই পারে তাতে বিজেপির কিছু আসে যায় না মত বিজেপি নেতাদের। কংগ্রেস একটা মৃতপ্রায় দল। তাকে জীবনদায়ী ইঞ্জেকশন দেওয়া সম্ভব নয়। অধিকাংশ প্রবীণ, অভিজ্ঞ নেতারা দল ছাড়ছেন। গান্ধী পরিবার ছাড়া দলে আর কিছুই নেই।

    আড়াই দশক পর এই প্রথম কোনও অ-গান্ধী ব্যক্তি কংগ্রেসের সভাপতি হলেন। জয়ের পরই দলের নেতাদের থেকে খাড়গে ক্রমাগত শুভেচ্ছাবার্তা পেয়েছেন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, দলের অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত খাড়গে ও তাঁর পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তার মধ্যেই ভেসে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাও। যদিও  বিজেপি নেতাদের দাবি, সভাপতি যে-ই হোন, দলের নিয়ন্ত্রণের রাশ থাকবে গান্ধী পরিবারের হাতেই। মনমোহন সিংয়ের মতোই খাড়্গে গান্ধী পরিবারের রিমোট-কন্ট্রোল দ্বারা চালিত হবে বলেই অভিমত বিজেপির। দলের আইটি সেলের ভারপ্রাপ্ত নেতা অমিত মালব্যের বক্তব্য, ‘‘গান্ধী পরিবার যদি মনমোহন সিংয়ের মতো প্রধানমন্ত্রীর দফতরে নাক গলাতে পারে, সেখানে খড়্গে তো নিছক কংগ্রেস সভাপতি।’’ 

    ২৬ অক্টোবর থেকে দলের সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করবেন খাড়গে। তিনি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হবেন।  বিজেপি নেতাদের কথায়, খাড়্গের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ রয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলাতেও ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। বিজেপি নেতা  রাজ্যবর্ধন রাঠৌর বলেছেন, ‘শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী অত্যন্ত দরকার। দীর্ঘসময় পর কংগ্রেস একটি পরিবারের বাইরে তাকাল। কিন্তু, তারা স্রেফ রবার স্ট্যাম্প খুঁজে নিয়েছে। তাদের অভ্যন্তরীণ নির্বাচন স্রেফ ভাঁওতাবাজি ও নাটক ছাড়া কিছুই না।’ খাড়্গেকে পুতুল খাড়া করে কাজ করবেন সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কারাই, মনে করছে বিজেপি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mission LiFE: মোদির প্রশংসায় পঞ্চমুখ! ‘মিশন লাইফ’-এর জন্য শুভেচ্ছা জানালেন রাষ্ট্রনেতারা

    Mission LiFE: মোদির প্রশংসায় পঞ্চমুখ! ‘মিশন লাইফ’-এর জন্য শুভেচ্ছা জানালেন রাষ্ট্রনেতারা

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ করতে গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করলেন ‘মিশন লাইফ’ (Mission LiFE)প্রকল্পের। এদিন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের (Antonio Guterres) উপস্থিতিতে গুজরাটের একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে ‘মিশন লাইফ’ লঞ্চ করেন। মিশন লাইফ-এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিশন লাইফ’ জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে’।

    এদিন প্রধানমন্ত্রীর এই উদ্যোগের জন্য শুধুমাত্র দেশবাসীরাই তাঁর প্রশংসা করেননি। বিভিন্ন রাষ্ট্রনেতারা তাঁর এই প্রকল্পে (Mission LiFE) সম্মতি দিয়েছেন ও নরেন্দ্র মোদি-কে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া মোদির ‘মিশন লাইফ’ প্রকল্পের প্রশংসা করেছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। ফ্রান্স, ব্রিটেন, আর্জেন্টিনা, জর্জিয়া, নেপাল, মালদ্বীপের রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাঁরা মনে করছেন ভারতের মিশন লাইফ প্রকল্প পরিবেশ সংরক্ষণের জন্য এক বিশ্বব্যাপী আন্দোলনে নেতৃত্ব দেবে।

    ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) একটি ভিডিও-এর মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ফ্রান্স এই প্রকল্পটিকে (Mission LiFE) সফল করতে আগামী বছর জি-২০-এ ভারতের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী হয়ে রয়েছেন।

    আরও পড়ুন: পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প ভারত সরকারের, গুজরাটে ‘মিশন লাইফ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস একটি ভিডিও-এর মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান। তিনি বলেন, “লাইফ মিশন (Mission LiFE) চালু করার ক্ষেত্রে আমি ভারতের নেতৃত্বের প্রশংসা করি।”

    মাদাগাস্কারের রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনা (Andry Rajoelina) বলেছেন, ‘আমি নিশ্চিত যে জলবায়ু সংকটের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে LIFE। আমি ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’

    জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি (Irakli Garibashvili) জানিয়েছেন, ‘জর্জিয়া বিশ্বব্যাপী এই উদ্যোগকে স্বাগত জানায় এবং সম্পূর্ণ সমর্থন করে।’

    মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও এস্তোনিয়ার প্রধানমন্ত্রী, কাজা ক্যালাস এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁরাও পাশে রয়েছেন বলে জানিয়েছেন।

    অন্যদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস ‘মিশন লাইফ’-এর সূচনাতে বলেছেন, ‘জি-২০ দেশগুলি বিশ্বব্যাপী গ্রীনহাউস গ্যাস নির্গমনের ৮০ শতাংশের জন্য দায়ী। তবে এটি বৈশ্বিক GDP-র ৮০ শতাংশ প্রতিনিধিত্ব করে’। রাষ্ট্রসংঘের প্রধানের বক্তব্য, ভারত উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে আস্থা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে বিশ্বের প্রায় সমস্ত রাষ্ট্রনেতারাই হাত বাড়িয়েছেন মোদির এই প্রকল্পে (Mission LiFE) কাজ করার জন্য। তাই এখন শুধুমাত্র ‘মিশন লাইফ’ কতটা সফলভাবে এগিয়ে যেতে পারে, সেটির অপেক্ষায় বিশ্ববাসী।

  • Rozgar Mela: দীপাবলির উপহার! ২২ অক্টোবর ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন মোদি

    Rozgar Mela: দীপাবলির উপহার! ২২ অক্টোবর ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: এই বছরেরই জুন মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, আগামী দেড় বছরে সরকারী ক্ষেত্রে ১০ লক্ষ চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদি আগামী ২২ অক্টোবর রোজগার মেলার (Rozgar Mela) সূচনা করবেন। এই মেলাতেই ১০ লক্ষ সরকারী চাকরির মধ্যে ৭৫ হাজার নতুন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। দিওয়ালির সময় এই নিয়োগপত্র নতুন এই চাকরিপ্রার্থীদের কাছে দীপাবলীর উপহারের মতো।সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগ অভিযান শুরু করা হবে।অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

    সারাদেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা ৩৮টি সরকারি মন্ত্রক ও বিভাগে যোগদান করবেন। তাঁদের প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ করা হবে। যেমন-গ্রুপ এ, গ্রুপ বি (গেজেটেড), গ্রুপ বি (নন-গেজেটেড) এবং গ্রুপ সি। আমলা স্তরে নিয়োগ ছাড়াও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টেনোস, পিএ, আয়কর পরিদর্শক, এমটিএস পদেও নিয়োগ করা হবে।

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এর তরফ থেকে জানানো হয়েছে, দেশের যুবসমাজ ও সাধারণ মানুষের উন্নতির জন্য প্রধানমন্ত্রী সর্বদাই সচেষ্ট। তাই সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি বেশ আগ্রহী। দেশের যেসকল চাকরিতে আসন ফাঁকা রয়েছে, অতি দ্রুত সেই আসনগুলি পূরণ করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজগার মেলার মাধ্যমেও সেই আসনগুলি পূরণের চেষ্টা করা হবে। সরকারের প্রতিটি মন্ত্রক ও দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, শূন্যপদ গুলিতে যেন তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়।

    সূত্র মারফত জানা গিয়েছে, জুন মাসেই মানবসম্পদ দপ্তরের কাছ থেকে শূন্যপদ নিয়ে বিশদ তথ্য জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই তথ্য থেকে জানা যায়, দেশজুড়ে প্রায় ১০ লক্ষ শূন্যপদ রয়েছে।

    তারপরেই প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, দেড় বছরের মধ্যেই সমস্ত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই কারণেই রোজগার মেলার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিওয়ালির আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন প্রকল্পটির ঘোষণা করবেন মোদি। 

    প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃতীয় বার ক্ষমতায় ফিরে আসার জন্য এনডিএ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিরোধীরা মনে করছেন। বেকারত্ব বর্তমানে ভারতে জ্বলন্ত সমস্যা। বিরোধীরা বার বার বেকারত্ব নিয়ে মোদী সরকারকে আক্রমণ করছে। শহরাঞ্চলে যুবকদের বেকারত্বের হার ২০ শতাংশের ওপরে চলে গিয়েছে বলে একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Indian Citizens In Ukraine: দ্রুত ইউক্রেন ছেড়ে ভারতে ফিরুন! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

    Indian Citizens In Ukraine: দ্রুত ইউক্রেন ছেড়ে ভারতে ফিরুন! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন ( Russia-Ukraine War) সংঘাত অব্যাহত। দীর্ঘ কয়েক মাস ধরে এই সংঘাত চলছে। নিত্য নতুন উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন এলাকায়। ঘাত-প্রতিঘাত চলছে। শুধু তাই নয়, ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে মস্কো। এই অবস্থায় সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক করল বিদেশমন্ত্রক। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছ, যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে দেশে ফিরে যাক ভারতের নাগরিকরা। শধু তাই নয়, ইউক্রেন ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

    সোশ্যাল মিডিয়াতে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে,ভারতীয় নাগরিক যাঁরা এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন তাঁরা দ্রুত এই দেশ ছাড়ুন। এখানকার  নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। উল্লেখ্য, ক্রেমলিনের সঙ্গে রাশিয়ার সংযোগকারী সেতু ইউক্রেনের সেনারা ভেঙে  দেওয়ার পর থেকেই রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার গতি বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে রাশিয়া ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরের একাধিক অঞ্চলে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: ভারত, আমেরিকার প্রস্তাব খারিজ, পাক জঙ্গি শাহিদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার বিরোধিতায় চিন

    ইউক্রেনের চারটি অঞ্চল ডনেহস্ক, লুহানস্ক, জাপোরঝিয়া এবং খারসন দখলের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাশিয়া। এই অঞ্চলগুলিতে মার্শাল ল জারির কথাও বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতেই ইউক্রেনে অবস্থিত ভারতীয়দের দেশে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে যেন খুব প্রয়োজন ছাড়া কেউ ইউক্রেনে না যান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uttarakhand chopper crash: “মেয়ের খেয়াল রেখ”, চপার দুর্ঘটনার আগে পাইলটের শেষ কল স্ত্রীকে

    Uttarakhand chopper crash: “মেয়ের খেয়াল রেখ”, চপার দুর্ঘটনার আগে পাইলটের শেষ কল স্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: “মেয়ের খেয়াল রেখ৷ ওর শরীর ভাল নেই”-এই ছিল পাইলট অনিল সিংয়ের স্ত্রীর সঙ্গে শেষ কথা৷ পরের দিন মঙ্গলবারই ৬ জন তীর্থযাত্রীকে নিয়ে ভেঙে পড়ল চপার বেল ৪০৭ (ভিটি-আরপিএন)৷ কম দৃশ্যমানতার জন্য উত্তরাখণ্ডের পাহাড়ে দুর্ঘটনার মুখে পড়ে ছয় আসনের এই চপার৷ তীর্থযাত্রীদের সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারান ৫৭ বছর বয়সি পাইলট অনিল সিংও৷ আগের দিনই স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল অনিলের৷ জানতে চেয়েছিলেন মেয়ের কথা৷

    আরও পড়ুন: মুম্বাই হামলায় মৃতদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রসংঘের সাধারণ সচিব

     


      
    কেদারনাথে আসার আগেই দেখে এসেছিলেন মেয়ের শরীর ভালো নেই৷ মেয়ের কাছে আর কখনও ফেরা হবে না বাবা অনিলের৷ স্ত্রী শিরিন আনন্দিতা এবং মেয়ে ফিরোজা সিংকে নিয়ে মুম্বাইয়ের অন্ধেরীর অভিজাত আবাসনে থাকতেন অনিল৷ আদতে পূর্ব দিল্লির বাসিন্দা অনিল সপরিবার গত ১৫ বছর ধরে এই আবাসনের বাসিন্দা৷   

    দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি মূলত আরিয়ান অ্যাভিয়েশন৷ কেদারনাথ মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে এই চপার উড়ে যাচ্ছিল গুপ্তকাশী৷ সকাল ১১.৪৫ মিনিট নাগাদ রুদ্রপ্রয়াগ জেলায় গরুড় চটি এলাকায় দেব দর্শিনীতে হেলিকপ্টারটি দৃশ্যমানতার অভাবে ভেঙে পড়ে কম৷   

    অপরদিকে দুই যুগলের অবসর নেওয়ার পরের ভ্রমণ দুঃস্বপ্নে পরিণত হল। চারজনের মধ্যে আজ তিনজনই চপার দুর্ঘটনায় মৃত। প্রেম কুমার (৬৩), স্ত্রী সুজাতা (৫৬), সুজাতার বোন কালাই (৬০)। কালাইয়ের স্বামী রমেশ পাহাড় বেয়ে গুপ্তকাশী যাওয়ার সিদ্ধান্ত নেন। তাই তিনি আজ জীবিত। তিরুমঙ্গলামে থাকতেন সুজাতা এবং তাঁর স্বামী। দুই ছেলে মেয়েই বিদেশে থাকেন। উচ্চপদস্থ চাকুরে প্রেমকুমার সদ্য অবসর নিয়েছিলেন। রমেশও কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন। ধর্মপ্রাণ যুগলদের এটাই ছিল অবসরের পর প্রথম ভ্রমণ। আর ফেরা হল না কাছের মানুষের কাছে।  

    জানা গিয়েছে, কেদরনাথ থেকে ওড়ার পরই হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়। এরপরই গরুড় চটির কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। কেদারনাথ ধামের থেকে গরুড় চটির দূরত্ব মাত্র দুই কিমি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mission LiFE: পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প ভারত সরকারের, গুজরাটে ‘মিশন লাইফ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Mission LiFE: পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প ভারত সরকারের, গুজরাটে ‘মিশন লাইফ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনকে রোধ করতে এবারে পদক্ষেপ নিল ভারত সরকার। গোটা বিশ্ব জুড়ে ক্রমশ আবহাওয়া বদলাচ্ছে। ফলে এর প্রভাবে নাজেহাল বিশ্ববাসী। আর এর থেকেই রক্ষা পেতে আজ উদ্বোধন করা হল ‘মিশন লাইফ’ (Mission LiFE)। এই গ্রহের পরিবেশকে বাঁচাতে আন্তর্জাতিক পরিকল্পনায় মিশন লাইফের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের (UN) মহাসচিব আন্তোনিও গুতেরেসকে (Antonio Guterres) পাশে বসিয়ে গুজরাটের একতা নগরে ‘মিশন লাইফ’ (Mission LiFE) প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। তিনদিনের সফরে বুধবার তিনি ভারতে এসেছেন ও আজ গুতেরেস গুজরাটে যান। অন্যদিকে প্রধানমন্ত্রীও দুদিনের সফরে গিয়েছেন গুজরাট। আর তারপরেই এই প্রকল্পের সূচনা করলেন আজ। আজ এই প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়। তিনি পুরো বিশ্ববাসীকে নতুন করে আশা দেখিয়েছেন যে, জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই জলবায়ু পরিবর্তনের মত সমস্যার সমাধান করা যায়।

    তিনি আজ বলেন, “ধরুন, অনেকেই এসির (AC) তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখেন। তাতে পরিবেশে কুপ্রভাব পড়ে। জিম বা কাছাকাছি কোথাও যেতে হলে সাইকেল ব্যবহার করুন। দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য বদল আনতে পারলেই অনেকটা ঠেকানো যাবে আসন্ন বিপদ। এই যে হিমবাহ গলছে, নদী শুকিয়ে যাচ্ছে, এসবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর ‘মিশন লাইফ’ সেই লড়াইয়ে অনেকটা সাহায্য করবে।” এছাড়াও তিনি দৈনন্দিন জীবনে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার আরও বাড়িয়ে তোলার জন্য পরামর্শ দিয়েছেন।

    এছাড়াও এদিন গুজরাটে ‘মিশন লাইফ’ সূচনামঞ্চে উপস্থিত রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (UN Secretary-General Antonio Guterres) পরিবেশ রক্ষায় (Mission LiFE) ভারতের ভূমিকার প্রশংসা করেছেন।

  • Airforce Helicopter: অরুণাচল প্রদেশে আচমকাই ভেঙে পড়ল সেনা বাহিনীর কপ্টার, শুরু উদ্ধারকাজ

    Airforce Helicopter: অরুণাচল প্রদেশে আচমকাই ভেঙে পড়ল সেনা বাহিনীর কপ্টার, শুরু উদ্ধারকাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের ব্যবধান মাত্র ৪৮ ঘণ্টা। ফের দুর্ঘটনার কবলে কপ্টার। দু দিন আগেই কেদারনাথে পুণ্যার্থী বোঝাই হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয়েছিল ছ জনের। সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের কপ্টার দুর্ঘটনা। শুক্রবার সকালে সেনা বাহিনীর একটি হেলিকপ্টার (Airforce Helicopter) ভেঙে পড়ে অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)। এদিন দুপুর পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

    জানা গিয়েছে, এদিন রুটিন মহড়া চলছিল অরুণাচল প্রদেশে। আচমকাই আপার সিয়াংয়ের মিগিং গ্রামের কাছে ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি কপ্টার (Airforce Helicopter)। ভেঙে যাওয়া কপ্টারটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। ইতিমধ্যেই উদ্ধারকারী দল রওনা দিয়েছে অকুস্থলের দিকে। তবে এলাকাটি দুর্গম। তাই বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ।

    আরও পড়ুন: কালীপুজোর দিনই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’? কী হবে এর গতিপ্রকৃতি? জানুন

    ৫ অক্টোবর বিজয়া দশমীর দিন অরুণাচল প্রদেশেই ভেঙে পড়েছিল একটি সেনা কপ্টার (Airforce Helicopter)। সেবার প্রাণ হারিয়েছিলেন কপ্টারটির পাইলট। গুয়াহাটির প্রতিরক্ষা পিআরওর তরফে জানানো হয়েছে, লিকাবলি এলাকা থেকে উড়ান শুরু করতেই মিগিং গ্রামের কাছে ভেঙে পড়ে কপ্টারটি। তবে কপ্টারটিতে কতজন ছিলেন, তাঁরা কে কে, তা জানানো হয়নি। সিয়াং জেলার পুলিশ সুপার জুম্মার বাসার বলেন, যেখানে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেখানে গাড়ি করে যাওয়া যায় না। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কপ্টার দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। ট্যুইটবার্তায় তিনি লেখেন, ভারতীয় সেনার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ভেঙে পড়ার খবরে আমি খুবই চিন্তিত। অরুণাচল প্রদেশের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা রইল।

    জানা গিয়েছে, এদিন যে কপ্টারটি ভেঙে পড়েছে, সেটি হাল রুদ্র। কপ্টারটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতীয় সেনার জন্য তৈরি এই কপ্টারটি একটি অ্যাটাক কপ্টার। এটি তৈরি করেছিল হিন্দুস্তান অ্যারোনটিস্ক লিমিটেড। এটি ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের আধুনিক ও শক্তিশালী একটি ভ্যারিয়েন্ট। কপ্টারটি অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত। এহেন গুরুত্বপূর্ণ একটি কপ্টার কীভাবে ভেঙে পড়ল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

     

     

     

  • UK Prime Minister: ব্রিটেন সম্পর্কে ভারতের নীতি ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’, জানালেন পীযূষ গোয়েল

    UK Prime Minister: ব্রিটেন সম্পর্কে ভারতের নীতি ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’, জানালেন পীযূষ গোয়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) নিয়ে কথা চলছে। ব্রিটেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি নিয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির জাতীয় রফতানি সামিটে ভাষণ দিচ্ছিলেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তখনই একথা বলেন তিনি। ভারত (India)-ব্রিটেন (UK) দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার ব্যাপারে চুক্তি হয় চলতি বছরের জানুয়ারি মাসে। সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন বাণিজ্যমন্ত্রী ব্রিটেনের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানান।

    মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তাঁর অর্থনৈতিক নীতির জেরে দলেই সমালোচিত হয়েছিলেন তিনি। লিজ ট্রাসের পদত্যাগের পর কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ব্রিটেনে। এমনই আবহে ভারতের অবস্থানের কথা জানালেন পীযূষ। তিনি জানান, কেবল ব্রিটেন নয়, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। গোয়েল বলেন, ব্রিটেনের এহেন পরিস্থিতিতে আমাদের অপেক্ষা করতে হবে। নজর রাখতে হবে ঘটনাক্রমের ওপর। যদি সেখানে দ্রুত নেতৃত্বের পরিবর্তন ঘটে, যদি পুরো ব্যাপারটা ঠিকঠাক চলে…। তাই আমাদের এখন দেখতে হবে সে দেশের সরকারে কে আসেন। তাঁদের দৃষ্টিভঙ্গীই বা কী হবে তা দেখতে হবে। একমাত্র তার পরেই ব্রিটেন নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে পারব। তিনি জানান, ব্রিটেনের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা জানেন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা কতখানি জরুরি। যদিও এই চুক্তি হতে হবে স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং ভারসাম্যের।    

    আরও পড়ুন: এবার বিজেপির প্রার্থী আরও এক ‘চায়েওয়ালা’, শিমলা সদরে সঞ্জয় সুদ

    প্রসঙ্গত, দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিদায়ী ভাষণ দেওয়ার সময় লিজ টাস বলেছিলেন, যে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচিত হয়েছিলাম, তা পূরণ করতে অপারগ। তাই পদত্যাগ করছি। তবে প্রধানমন্ত্রী (UK Prime Minister) পদে ইস্তফা দিলেও, কনজার্ভেটিভ পার্টির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনিই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share