Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UTTARAKHAND AVALANCHE: দ্রৌপদী কা ডান্ডা পর্বতে তুষারপাতের বিভীষিকা

    UTTARAKHAND AVALANCHE: দ্রৌপদী কা ডান্ডা পর্বতে তুষারপাতের বিভীষিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রুদ্ররূপ ধারণ করেছে উত্তরাখণ্ড। ফের তুষারধসের শিকার এই পাহাড়ি রাজ্য। দ্রৌপদী কা ডান্ডা-২ (Draupadi ka Danda 2) পাহাড়ে ধস নামে। সেই সময় সেখানে বহু পর্বতারোহী প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেসময় দুর্ঘটনাটি ঘটে। তুষারধসে (UTTARAKHAND AVALANCHE) একাধিক পর্বতারোহী আটকে পড়েন। ইতিমধ্যেই অনেকের মৃত্যুর খবর সামনে এসেছে। এখনও অনেকে তুষার ধসের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের উদ্ধার করে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত মোট ন’জনের দেহ উদ্ধার করা হয়েছে। উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (NIM)-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের পর্বতারোহী দলের ২২ জন নিখোঁজ।   

    আরও পড়ুন: উত্তরাখণ্ডে তুষারধসে মৃত অন্তত ১০, আটকে তিন বাঙালি পর্বতারোহী

    তুষার চাপা পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন মৃত্যুমুখ থেকে বেঁচে ফেরা পর্বতারোহী রোহিত ভাট। 

    কী হয়েছিল সেদিন? কীভাবে মুহুর্তে চলে গেল এতগুলো প্রাণ? নিজের মুখেই শোনালেন মৃত্যুকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা। রোহিত বলেন, “আমাদের খাওয়ার কিছু ছিল না। কারণ আমরা যে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম তা ভেসে গেছে। আমাদের যদি কয়েক সেকেন্ড চিন্তা করার জন্য থাকত, তাহলে আমরা বাঁচাতে পারতাম আরও অনেককে। আবহাওয়া পরিষ্কার ছিল সবটা হঠাৎ করেই হয়েছিল।” 
     
    রোহিত আরও বলেন “যদি আমরা ১০ সেকেন্ড সময়ও পেতাম, আমরা আরও জীবন বাঁচাতে পারতাম।”
     
    উত্তরাখন্ডের বাসিন্দা রোহিত নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এ অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্সের পাঠরত প্রশিক্ষণার্থীদের মধ্যে একজন। তিনি বলেন “মঙ্গলবার ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমরা ৩৪ জন প্রশিক্ষণার্থী এবং সাতজন প্রশিক্ষক ছিলাম। আমরা যখন ৫৫০০ মিটারে পৌঁছেছিলাম তখন তুষারধসের কবলে পড়ি। যা আমাদের গন্তব্য থেকে মাত্র  ১০০-১৫০ মিটার দূরে ছিল। ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা। তুষারপাত এতটাই প্রবল ছিল যে আমরা কিছু ভাবার সময়ও পাইনি। কিছুক্ষণের মধ্যেই তুষারপাতের কারণে সবকিছু সাদা হয়ে যায়। আমাদের অনেক সহশিক্ষার্থী এবং প্রশিক্ষক ধ্বংসস্তূপে আটকা পড়েন।”

    আরও পড়ুন: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির 

    রোহিতের জানান, দুজন প্রশিক্ষণার্থী এবং কিছু প্রশিক্ষক একটি সামান্য উঁচু জায়গায় ছিলেন, অন্যান্য পর্বতারোহী এবং অন্যান্য প্রশিক্ষকরা তাঁদের অনুসরণ করেছিলেন। তুষারপাত পর্বতারোহীদের ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয়। তারা ৬০ ফুট গভীর খাদে পড়ে যায়। তাতে পড়ে যান রোহিতও। তবে বরফ কাটার যন্ত্র তাঁর প্রাণ বাঁচিয়েছিল।     

    রোহিত বলেন, “সেই দিন অনিল স্যার, নেগি স্যার, এসআই স্যার এবং আমি এভারেস্টার সাবিতা কানসওয়াল, নওমি রাওয়াত এবং দুই প্রশিক্ষণার্থীর মৃতদেহ উদ্ধার করেছিলাম। আমরা তিনজন প্রশিক্ষণার্থী পর্বতারোহী এবং স্কিইং বিভাগের একজনকে তুষারধসের স্থান থেকে উদ্ধার করি।”

    তিনি জানান আহত পর্বতারোহীদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের সহায়তা করে এনআইএম। তিনি বলেন, “পরের দিন সকালে, আইটিবিপি কর্মীরা আমাদের তাদের বেস ক্যাম্পে এয়ারলিফট করে এবং তারপরে আমাদের উত্তরকাশী জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।”   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Poll Panel: শুধু প্রতিশ্রুতি নয়, জানাতে হবে অর্থ কোথা থেকে আসবে! জানেন কী বললেন নির্বাচন কমিশন

    Poll Panel: শুধু প্রতিশ্রুতি নয়, জানাতে হবে অর্থ কোথা থেকে আসবে! জানেন কী বললেন নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন এলেই প্রতিশ্রুতির প্যান্ডোরা বাক্স খুলে জনসভা মাতিয়ে তোলেন রাজনৈতিক দলের নেতারা। কিন্তু ভোট ফুরোলেই ভোকাট্টা। পরে অনেক কিছুই আর বাস্তবায়িত হয় না। এবার তাই মিথ্যা প্রতিশ্রুতি বন্ধে কড়া পদক্ষেপ নিতে চায় নির্বাচন কমিশন (ELECTION COMMISSION)। রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশন লিখেছে, ভোটারদের শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, জানাতে হবে তা পূরণের জন্য অর্থ সংস্থান কীভাবে হবে। দলগুলিকে স্পষ্ট করতে হবে, তারা কত টাকা ভর্তুকি কোন খাতে দেবে। যদি কৃষি ঋণ মকুবের ব্যাপার হয়, তবে কি এতে সমস্ত কৃষকরা উপকৃত হবেন, নাকি শুধুমাত্র ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা দেওয়া হবে সেগুলো স্পষ্ট করে নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করতে হবে। দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থ কোথা থেকে আসবে, সেটাও জানাতে হবে। যদি এটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ বিষয় হয়, তবে প্রতিশ্রুতি পূরণের জন্য গোটা খরচটা কি যৌথভাবেই বহন করা হবে,  নাকি রাজ্য বা কেন্দ্র পৃথকভাবে বহন করবে, সেসবও বিস্তারিত জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে। কারণ, অনেক রাজ্যই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে ঘুরিয়ে নিজেদের বলে চালানোর চেষ্টা করে। গত কয়েক বছরে এই ট্রেন্ড চলছে। নির্বাচন কমিশন যদি মিথ্যা প্রতিশ্রুতি ও ভর্তুকি মামলায় কড়া আইন আনে, তাহলে সেগুলি বন্ধ হবে। জনগণ পুরো বিষয়টি জানতে পারবে বলে মত রাজনৈতিক মহলের।

    আরও পড়ুন: আজানের সুর! ভাষণ থামালেন অমিত শাহ, মুগ্ধ উপত্যকাবাসী

    এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী ইস্তোহর কিংবা প্রতিশ্রুতি কিংবা ভর্তুকি প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছ্বতা প্রয়োজন। কারণ, ভোটারদের জানার অধিকার রয়েছে, রাজনৈতিক দলগুলি যে সব প্রতিশ্রুতি দিচ্ছে তার সারবত্তা কতটা। ভর্তুকি প্রদানের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা কতখানি। স্পষ্ট ছবি সামনে এলে ভোটাররা সহজেই বিচার করতে পারবে, কোন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ভালো, কোনটা খারাপ। তা প্রভাব ফেলবে নির্বাচনেও।

    আপাতত বিষয়টি প্রস্তাব আকারেই রাজনৈতিক দলগুলির কাছে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। তবে পরবর্তীকালে রাজনৈতিক দলগুলির এই ধরনের বক্তব্য যাতে আদর্শ আচরণবিধির আওতায় আসে, সেই ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন। তবে তার আগে রাজনৈতিক দলগুলির মতামত জানা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

  • Telangana: দলের নাম পরিবর্তন চন্দ্রশেখর রাওয়ের! জাতীয় রাজনীতিই কি লক্ষ্য?

    Telangana: দলের নাম পরিবর্তন চন্দ্রশেখর রাওয়ের! জাতীয় রাজনীতিই কি লক্ষ্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচন (Parliament Election 2024)। রাজ্যের গণ্ডি টপকে জাতীয় রাজনীতিতে নতুন আঙ্গিকে পথ চলা শুরু করল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (Telangana Rashtra Samithi)। বদলে ফেলা হল দলের নাম। তেলেঙ্গানা মুছে এখন শুধুই ‘ভারতীয় রাষ্ট্রীয় সমিতি’ (BRS)। দশেরার দিনে দলের নতুন নাম ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao)। আত্মপ্রকাশ করল ‘ভারতীয় রাষ্ট্রীয় সমিতি’(BRS)।

    বিজেপি (BJP) বিরোধী লড়াইয়ে দীর্ঘদিন ধরে সুর চড়িয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অ-বিজেপি ও অ-কংগ্রেসী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনাও নিয়েছেন তিনি। সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীতীশ কুমার, এমকে স্ট্যালিনের মতো বিরোধী শিবিরের তাবড় তাবড় নেতাদের সঙ্গে। কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গঠন নিয়ে বৈঠক করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও। বিজেপি (BJP) বিরোধী লড়াইয়ে তিনি যে নতুন পরিকল্পনা নিয়ে এগতে চাইছেন, অ-কংগ্রেসী ও অ-BJP নেতাদের সঙ্গে বৈঠকে কেসিআর তা স্পষ্ট করেছেন। তাঁর এই মিশনে যোগ দেওয়ার জন্য আবেদনও জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। মিশন ২০২৪-এর অঙ্গ হিসেবে এরপরেই জাতীয় স্তরে নিজের দলকে প্রতিষ্ঠিত করার পদক্ষেপ গ্রহণ করেন রাও। প্রথমে ঠিক ছিল টিআরএস ব্যানারেই জাতীয় স্তরে লড়বে তাঁর দল। কিন্তু তা খুব বেশি প্রভাব ফেলবে না বলে আশঙ্কা করেন কে চন্দ্রশেখর রাও। তাই তিনি জাতীয় স্তরে নতুন একটি দল গঠন করার পরিকল্পনা নেন।

    আরও পড়ুন: হিন্দু শব্দের ওপর জোর দেব! জানেন দশেরার অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কী বললেন মোহন ভাগবত?

    তবে প্রশ্ন উঠছে, আঞ্চলিক দলের তকমা ঝেড়ে ফেলে সর্বভারতীয় মর্যাদা পাওয়ার এই ভাবনা কতটা ফলপ্রুসু হবে টিআরএসের?  এমনকী দলের অন্দরে মতবিরোধ দেখা দিয়েছে বলেও খবর। মুখ্যমন্ত্রীর এটা খামখেয়ালি ভাবনা বলে মনে করছেন অনেকে। এতে দল বিপদে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, টিআরএসের এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। মুখ ফিরিয়ে নিতে পারে তেলেঙ্গানার জনগণ।

  • Mohan Bhagwat: কর্মক্ষেত্রে নারীদের আরও স্বাধীনতা ও সমানাধিকারের পক্ষে সওয়াল মোহন ভাগবতের

    Mohan Bhagwat: কর্মক্ষেত্রে নারীদের আরও স্বাধীনতা ও সমানাধিকারের পক্ষে সওয়াল মোহন ভাগবতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরার অনুষ্ঠানে নারী স্বাধীনতার পক্ষে জোরাল সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার মহারাষ্ট্রের নাগপুরে সংগঠনের বার্ষিক দশেরা তথা বিজয়া দশমীর অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কর্মক্ষেত্রে নারীদের আরও স্বাধীনতা প্রয়োজন। প্রাপ্য সমানাধিকারও। পুরুষদের থেকে নারীরা কোনও অংশে কম নয়।’ আরএসএস শুরু থেকেই মহিলাদের অধিকার স্থাপন নিয়ে সক্রিয় ভূমিকা নিয়ে এসেছে। অতীতের উদাহরণ টেনে মোহন ভাগবত বলেন, ‘ডক্টর সাবের (ডাঃ কে বি হেডগেওয়ার) সময়কালে সমাজে কৃতিত্বপূর্ণ, বদ্ধিজীবী বলে পরিচিত মহিলাদের আরএসএস নিজেদের সংগঠনের কার্যাবলীতে অনুপ্রেরণার উৎস বলে স্বীকৃতি জানিয়েছে। অতীতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আনুসিয়াবাই কালে, ভারতীয় মহিলা সম্মেলনের প্রধান রাজকুমারী অমৃত কৌরও। ১৯৩৪ সালের ডিসেম্বরে সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একজন মহিলা। আমি তখন সেখানকার প্রচারক ছিলাম। ঔরঙ্গবাদের কুমুদতাই রাংনেকার সেবার বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।’

    আরও পড়ুন: হিন্দু শব্দের ওপর জোর দেব! জানেন দশেরার অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কী বললেন মোহন ভাগবত?

    সমাজে নারী ও পুরুষ—দু’জনেরই গুরুত্ব সমান বলে মনে করেন মোহন ভাগবত। তিনি বলেছেন, ‘আমরা জানি একে অপরকে ছাড়া একটা সুন্দর সমাজ কখনও গড়ে উঠবে না। তাই কে শক্তিশালী, সেটা বিচার্য নয়। বরং পুরুষদের মতো নারীদেরও সব ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সর্বক্ষেত্রে দিতে হবে স্বাধীনতাও। কারণ, একজন পুরুষের থেকে একজন নারী কোনও অংশে কম নয়। দেশকে গড়ে তোলার ক্ষেত্রে নারী-পুরুষের বড় ভূমিকা রয়েছে।’

    আরও পড়ুন: ‘‘রোজগার মানে কেবলমাত্র চাকরি নয়…’’, নাগপুরে মোহন ভাগবত

    সংঘ প্রধানের কথায়, ‘নারীদের ‘জগৎ জননী’ বলা হয়। অথচ ঘরে তাদের ‘দাসী’ হিসাবে গণ্য করা হয়।’ তিনি মনে করেন, এই ভাবনা চিন্তা পরিবর্তনের সময় এসেছে। নারীর ক্ষমতায়ন ঘর থেকে শুরু হওয়া উচিত। ভারতের ‘বিশ্ব গুরু’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে নারীর ভূমিকার গুরুত্বের ওপর জোর দিয়েছেন ভাগবত। তিনি বলেন, ‘আমরা যদি ‘বিশ্বগুরু’ (বিশ্বে নেতৃত্ব দেওয়া) ভারত গড়তে চাই তাহলে মহিলাদের সমান অংশগ্রহণও প্রয়োজন। এর জন্য অবশ্যই মহিলাদের ক্ষমতায়নের দিকে জোর দিতে হবে। নারী ছাড়া সমাজ এগিয়ে যেতে পারে না।’

  • Mohan Bhagwat: ‘‘রোজগার মানে কেবলমাত্র চাকরি নয়…’’, নাগপুরে মোহন ভাগবত

    Mohan Bhagwat: ‘‘রোজগার মানে কেবলমাত্র চাকরি নয়…’’, নাগপুরে মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও কাজই ছোট বা হালকা নয়। সবই সমান গুরুত্বপূর্ণ। নাগপুরে দশেরার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের  (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। একইসঙ্গে এ-ও মনে করিয়ে দিলেন, রোজগার মানেই যে শুধু চাকরি, সেই ধারণা থেকেও নিজেদের বেরিয়ে আসতে হবে।

    সরসংঘচালক বলেন, ‘‘ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক ও উন্নয়ন নীতি কর্মসংস্থানমুখী হবে এমনটা আশা করা স্বাভাবিক। তবে রোজগার মানে কেবল মাত্র চাকরি নয়– এই বোধও সমাজে বাড়াতে হবে। কোনও কাজই প্রতিপত্তির দিক থেকে ছোট বা হালকা নয়। কায়িক শ্রম, পুঁজি ও মেধাগত শ্রম– সবই সমান গুরুত্বপূর্ণ এই বিশ্বাস ও অনুরূপ আচরণ আমাদের সবাইকে করতে হবে।’’

    মোহন ভাগবত বলেন, ‘‘ব্যক্তিগত উদ্যোগ স্থাপনের প্রবণতাকে উৎসাহিত করতে হবে। প্রতিটি জেলায় কর্মসংস্থান প্রশিক্ষণের একটি বিকেন্দ্রীকৃত প্রকল্প তৈরি করতে হবে এবং তাদের জেলাতেই কর্মসংস্থান পাওয়া যেতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি সুবিধা গ্রামে উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সহজলভ্য করতে হবে। কিন্তু করোনার বিপত্তির সময়ে কর্মরত কার্যকর্তারাও বুঝতে পেরেছেন যে সমাজের সংগঠিত শক্তিও অনেক কিছু করতে পারে।’’

    আরও পড়ুন: মোহন ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ আখ্যা ভারতীয় ইমাম সংগঠনের

    অর্থনৈতিক ক্ষেত্রে কর্মরত সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা, কিছু সজ্জন ব্যক্তি, দক্ষতা বিশেষজ্ঞ, প্রশিক্ষক এবং স্থানীয় স্বয়ংসেবকরা প্রায় ২৭৫টি জেলায় স্বদেশী জাগরণ মঞ্চের সঙ্গে যৌথভাবে এই পরীক্ষাটি শুরু করেছে। এই প্রাথমিক পর্যায়ে তারা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সফল হয়েছে, এমন তথ্য পাওয়া যাচ্ছে।

    একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, মহিলাদের কর্মস্বাধীনতা এবং সর্বক্ষেত্রে সমান অধিকার দেওয়া বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে। সংঘ প্রধান বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞানের ভাণ্ডার বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় বদলায়, কিছু হারিয়ে যায়। কিছু নতুন বিষয় এবং পরিস্থিতির জন্ম হয়। তাই নতুন রচনা নির্মাণ করতে গিয়ে ঐতিহ্য ও সমকালের সমন্বয় করতে হবে।’’

    তিনি যোগ করেন, ‘‘সেকেলে ভাবনা পরিত্যাগ করে নতুন যুগোপযোগী ও দেশানুকূল ঐতিহ্য তৈরি করতে হবে। একই সঙ্গে, যে চিরন্তন মূল্যবোধগুলি আমাদের পরিচয়, সংস্কৃতি, জীবন সম্পর্কে আমাদের যে মহান উল্লেখনীয় চিরন্তন সেই শাশ্বত মূল্যবোধ ইত্যাদিকে ত্যাগ করা উচিত নয়, বরং সেগুলোর প্রতি শ্রদ্ধা এবং তার আচরণ করা, যাতে তা পূর্ববৎ থাকে, তার জন্য সাবধানতা বজায় রাখতে হবে। নতুন যুগ-বান্ধব ও দেশবান্ধব ঐতিহ্য তৈরি করতে হবে।’’

    আরও পড়ুন: মোহন ভাগবতকে ‘রাষ্ট্র পিতা’ বলায় ইমাম প্রধানকে খুনের হুমকি! চাঞ্চল্য

  • World Animal Day 2022: কেন ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয় জানেন ?

    World Animal Day 2022: কেন ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয় জানেন ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় World Animal Day। প্রাণীদের জন্য এই দিনটি পালন করা হয়। জানা যায়, সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামের এক জার্মান লেখক ও প্রকাশক মেন্স উন্ড হুন্দ নামের একটি ম্যাগাজিনে বিশ্ব প্রাণী দিবস প্রকাশ করেছিলেন। তিনি প্রথম ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে এই দিবস উদযাপন করেন। এরপর ১৯২৯ সালে প্রথমবার এই দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়েছিল। এরপর ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

    এ দিবসের মূল উদ্দেশ্য হলো, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে এদের অবস্থার উন্নতি করা। প্রাণী কল্যাণ প্রসঙ্গে সকলকে সতর্ক করা। সাধারণত এই দিনে সকলকে পশু কল্যান প্রসঙ্গে সতর্ক করা হয়। পশু দিবস হল বিশ্বের সকল প্রাণীর অধিকার ও কল্যাণের জন্য পালিত হওয়া একটি আন্তর্জাতিক দিবস।  

    তবে এই প্রাণী দিবসের গুরুত্ব কী?

    প্রাণীদের সম্পর্কে সচেতন করার জন্যই এই দিনটি পালন করা হয়। এই জাতি, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দিবসটি বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে প্রতিটি দেশে পালন করা হয়। তবে, সর্বত্র এই দিন পালনের উদ্দেশ্য একটাই। তা হল, প্রাণী কল্যাণ প্রসঙ্গে সকলকে সতর্ক করা।

    এই দিনটি তাৎপর্যপূর্ণ কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাণীরা কীভাবে আমাদের জীবনকে উন্নত করে তোলে। পশুদের প্রতি নৃশংস, নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীকে উদ্বুদ্ধ করাও হল এই দিনটির আরেকটি লক্ষ্য।

    প্রতি বছর এই বিশেষ দিনে একটি করে থিম গ্রহণ করা হয়। এবছরের থিম হল Shared Planet। এর ফলে বোঝা যায়, পৃথিবী শুধুমাত্র মানুষের নয়, প্রতিটি প্রাণীরও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Mumbai: কমলা বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হল ১৪৭৬ কোটি টাকার কোকেন!

    Mumbai: কমলা বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হল ১৪৭৬ কোটি টাকার কোকেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ে (Mumbai) উদ্ধার করা হল প্রায় ১৪৭৬ কোটি টাকার কোকেন ও মেথামফেটামিন। কমলা বোঝাই করা ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ মূল্যের কোকেন। সূত্রের খবর অনুযায়ী, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) মুম্বইয়ের ভাশিতে ট্রাকটিকে আটক করার পর সেখান থেকেই এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

    এই ঘটনা এক বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে। কারণ, সাধারণত একসঙ্গে এত বিপুল পরিমাণ মূল্যের কোকেন উদ্ধার করা হয় না। পাচারকারীরা অধিকাংশ সময়েই ছোট ছোট কনসাইনমেন্টে এক দেশ থেকে অন্য দেশে কোকেন পাচার করে। তাতে ধরা পড়ার সম্ভাবনাও কম থাকে। অথবা ধরা পড়লেও আর্থিক ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়। কিন্তু একসঙ্গে এত টাকার মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার পর উদ্ধারকারীরাও অবাক হয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, এদিন একটি ট্রাকে করে কমলা নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই কমলালেবুর বাক্সেই এই মাদক দ্রব্যগুলো লুকিয়ে রাখা হয়েছিল। শুধুমাত্র কোকেন নয়, বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। এদিন মোট ৯ কেজি কোকেন ও ১৯৮ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়।

    আরও পড়ুন: সেপ্টেম্বরে জিএসটি বৃদ্ধি ২৬%, মাসিক সংগ্রহ ১.৪৭ লক্ষ কোটি টাকা

    ডিআরআই একটি বিবৃতিতে জানিয়েছে, কমলা বহনকারী কার্টনগুলিতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল। এরপর ট্রাকটির চালককেও আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তদন্ত চলছে।

    প্রসঙ্গত, গতকালও, দেশে “ব্ল্যাক কোকেন” পাচার করার সময়ে এনসিবি পাচারকারীদের আটক করতে সক্ষম হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই শাখা ২৬ সেপ্টেম্বর বিমানবন্দরে এক বিদেশি নাগরিকের কাছ থেকে ১৩ কোটি মূল্যের কোকেন জব্দ করেছে। ভারতে এই প্রথম ব্ল্যাক কোকেন ধরা পড়েছে। এছাড়াও সম্প্রতি মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাচারকারী এক মহিলাকে গ্রেফতার করেছে কাস্টমস বিভাগ। তাঁর জুতোর সোলের মধ্যে লোকানো ছিল কোকেন (Cocaine)। জানা গিয়েছে যে পরিমাণ কোকেন উদ্ধার হয়েছে ওই মহিলার থেকে, তার দাম ৪ কোটি ৯০ লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপের নানা প্রান্তেই মাদক পাচার করা হয়। আর তার জেরেই বর্তমানে কোকেন উদ্ধারের ঘটনা বাড়ছে।  

  • Armenia: আর্মেনিয়ার সঙ্গে ২৪ কোটি ডলারের অস্ত্র চুক্তি ভারতের, রফতানি হবে পিনাকা রকেট লঞ্চারও

    Armenia: আর্মেনিয়ার সঙ্গে ২৪ কোটি ডলারের অস্ত্র চুক্তি ভারতের, রফতানি হবে পিনাকা রকেট লঞ্চারও

    মাধ্যম নিউজ ডেস্ক: নাগোরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আবারও সম্মুখ সমরে দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া। আজারবাইজানের হামলার মোকাবিলা করতে এবার ভারত থেকে ২৪ কোটি ৪০ লক্ষ ডলারের অস্ত্র কিনছে আর্মেনিয়া। পিনাকা মিসাইল (Pinaka Launchers) থেকে শুরু করে বিপুল গোলাবারুদ আর্মেনিয়ায় (Armenia)  রফতানি করছে ভারত সরকার (India)। ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ারও বেশ কিছু দেশ আর্মেনিয়ায় অস্ত্র রফতানি করেছে। আজারবাইজানের সঙ্গে বিবাদের জেরেই আর্মেনিয়াকে এইধরনের বিপুল অস্ত্র ভারতের তরফে রফতানি করা হচ্ছ বলে জানা গিয়েছে।  

    আরও পড়ুন: দেশের নয়া সিডিএস হচ্ছেন অনিল চৌহান, জানেন তিনি কে?

    এ ব্যপারে দেশ দুটির মধ্যে চলতি মাসেই একাধিক চুক্তি সাক্ষর হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা ক্ষেপণাস্ত্রব্যবস্থা কার্গিল যুদ্ধে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে দাবি করা হয়। ট্রাকের ওপর বহন করা যায় এই রকেট লঞ্চার। ৯০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) চিনের হামলা মোকাবিলায় মোতায়েন করেছে ভারতীয় সেনা। এই ‘মাল্টিপল রকেট লঞ্চার’ মাত্র ৪৪ সেকেন্ডে একসঙ্গে ৭২টি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এই ভারতীয় ক্ষেপণাস্ত্র আজারবাইজানের হানা ঠেকাতে আর্মেনিয়া ফৌজের গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে বলে মনে করেছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ।   

     



    এর আগেও এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। ২০২০ সালে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে লাগা যুদ্ধে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই সময় রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশে শান্তি ফেরে। কিন্তু এই মুহূর্তে পুতিনও মধ্যস্থতা করার অবস্থায় নেই বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে দেশে তৈরি অস্ত্র যাতে আরও বেশি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লির তরফে। ২০২৫ সালের মধ্যে ভারত যাতে ৩৫ হাজার কোটি টাকার দেশীয় অস্ত্র রফতানি করতে পারে, সে বিষয়ে নেওয়া হয়ছে বিশেষ উদ্যোগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amit Shah: নবরাত্রির নবম দিনে বৈষ্ণোদেবী দর্শনে অমিত শাহ! জম্মু-কাশ্মীরে একাধিক কর্মসূচী স্বরাষ্ট্রমন্ত্রীর

    Amit Shah: নবরাত্রির নবম দিনে বৈষ্ণোদেবী দর্শনে অমিত শাহ! জম্মু-কাশ্মীরে একাধিক কর্মসূচী স্বরাষ্ট্রমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: নবরাত্রির নবম দিনে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে কাটরার বৈষ্ণোদেবী দর্শনে যান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম মাতা বৈষ্ণোদেবীর দর্শনে গেলেন তিনি। এদিন মন্দিরে প্রার্থনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। করেন মাতার আরতিও। তাঁর সফর ঘিরে কাটরা ও রাজৌরিি বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এদিন সফরে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

    তিন দিনের জন্য জম্মু ও কাশ্মীর সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Jammu and Kashmir) ৷ সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছান ৷ এখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷ সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা ৷ বিমান বন্দর থেকে সোজা রাজভবনে চলে যান তিনি ৷ সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন বলে খবর।

    আরও পড়ুন: লক্ষ্য সন্ত্রাসমুক্ত উপত্যকা, কাশ্মীরের নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ অমিত শাহের

    আজও তাঁর রাজভবনে বৈঠক রয়েছে। উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকবেন কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা, সেনা বাহিনী, আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ, বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এই দিনই শ্রীনগরের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে তার আগে বারামুল্লায় একটি জনসভায় ভাষণ দেবেন  অমিত শাহ। রাজৌরির কাছেও তাঁর একটি সভা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • JK DG Prisons Murder: জম্মু-কাশ্মীরে রহস্যজনক মৃত্যু পুলিশ আধিকারিকের! হত্যাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

    JK DG Prisons Murder: জম্মু-কাশ্মীরে রহস্যজনক মৃত্যু পুলিশ আধিকারিকের! হত্যাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে ফের রক্তাক্ত ভূস্বর্গ। উদ্ধার করা হয় জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল অফ প্রিজন (JK DG Prisons  Murder) হেমন্ত কুমার লোহিয়ার (Hemant Kumar Lohia) গলার নলি কাটা মৃতদেহ। আর এই ঘটনার কিছু ঘণ্টার মধ্যেই মূল অভিযু্ক্ত, নিহতের পরিচারক ইয়াসির-কে গ্রেফতার করা হয়। সোমবার গভীর রাতে জম্মু শহরের কাছে উদাইওয়ালায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ওই আধিকারিককে খুন করা হয়েছে বলেই অনুমান করেছিল কাশ্মীর পুলিশ। তাই এই রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করেছে উপত্যকা পুলিশ। অন্যদিকে, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শাখা সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স (PAFF) এই খুনের দায় স্বীকার করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই খুনের পর থেকেই খোঁজ মিলছিল না নিহতের পরিচারক ইয়াসির-এর। পলাতক ওই ব্যক্তিই এই খুনে মূল অভিযুক্ত বলে ধারণা করেছিল পুলিশ। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাতভর তল্লাশির পর ইয়াসিরকে জম্মুর কানহাচক এলাকা থেকে গ্রেফতার করা হয়। খুনের পর ওই এলাকাতেই গা ঢাকা দিয়েছিল রামবান জেলার বাসিন্দা ওই যুবক। অভিযুক্তকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ডায়েরি উদ্ধার করেছেন গোয়েন্দারা। পুলিশের দাবি, ডায়েরির লেখা দেখা মনে হচ্ছে অবসাদে ভুগছিলেন ডিজি -এর ওই পরিচারক। সেই কারণেই খুন করেছে অথবা এর পেছনে কোনও জঙ্গি যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    আরও পড়ুন: চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডেনের বিজ্ঞানী সভান্তে পাবো

    ডিজিপি দিলবাগ সিং জানিয়েছিলেন, অভিযুক্ত হেমন্তর লোহিয়ার দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কারণ মৃতের গায়ে পোড়ার চিহ্ন দেখা গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে লোহিয়ার শরীরে তেলও পাওয়া গিয়েছে। প্রথমে লোহিয়াকে খুন করা হয়। তাঁর গলা কাটার জন্য একটি কাচের বোতল ব্যবহার করা হয়েছিল। পরে মৃতদেহে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

    এরই মধ্যে এই হত্যার দায় স্বীকার করে, লস্করের শাখা সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, তাদের স্পেশাল স্কোয়াড হামলা চালিয়েছে লোহিয়ার উপরে। তিনি যে ওই জঙ্গী গোষ্ঠীর দীর্ঘদিনের ‘টার্গেট’ ছিলেন, সেকথাও জানিয়েছে তারা। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছে, ‘সফরে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা একটা ছোট্ট উপহার’।

    প্রসঙ্গত, হেমন্ত লোহিয়ার বয়স হয়েছিল ৫৭ বছর। ১৯৫২ ব্যাচের আইপিএস অফিসার তিনি। চলতি বছরের অগাস্ট মাসেই উপত্যকার ডিরেক্টর জেনারেল অফ প্রিজন পদে নিযুক্ত হন। সোমবার জম্মুর উদয়ওয়ালায় একটি বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

LinkedIn
Share