Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Kanpur Road Accidents: ভয়াবহ জোড়া গাড়ি দুর্ঘটনা উত্তরপ্রদেশে, নিহত কমপক্ষে ৩১, শোকপ্রকাশ মোদি – যোগীর

    Kanpur Road Accidents: ভয়াবহ জোড়া গাড়ি দুর্ঘটনা উত্তরপ্রদেশে, নিহত কমপক্ষে ৩১, শোকপ্রকাশ মোদি – যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব কম সময়ের ব্যবধানে উত্তর প্রদেশে (Uttarpradesh) ঘটে গেল একের পর এক পথ দুর্ঘটনা। দুটি ঘটনাই শনিবার মধ্যরাতে কানপুরে ঘটেছে। জোড়া দুর্ঘটনায় কানপুরে নিহত কমপক্ষে ৩১ (Kanpur Accidents)। গুরুতর আহত ২৭ জন। প্রথমের দুর্ঘটনায় পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি পুকুরে উল্টে যায়। আর সেই দুর্ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি সামনে এসেছে। আর দ্বিতীয় দুর্ঘটনায় দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি সজোরে একটি টেম্পোয় ধাক্কা মারে। প্রথমের ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে মৃত ২৬ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু রয়েছে বলে খবর। আর দ্বিতীয় ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন।

    সূত্রের খবর অনুযায়ী, ট্রাক্টর-ট্রলিতে মোট ৫০ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা উন্নাও-এর চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় কানপুরের ঘটামপুর এলাকায় ঘটে যায় দুর্ঘটনাটি। রাস্তায় পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং পড়ে যায় পাশের পুকুরে। শনিবার সন্ধ্যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। এরপরেই প্রায় ১১ জন শিশু-সহ ২৪ জনের দেহ উদ্ধার করা হয়। রবিবার সেই মৃতের সংখ্যা বেড়ে হল ২৬। গুরুতর আহত হয়েছেন ২০ জন। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু বলে জানা গিয়েছে। এছাড়াও বহু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধারকার্যে নামেন। তার পর খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছয় বলে অভিযোগ। ফলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

    এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রদধামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি ঘোষণা করেছেন যে, মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

    আবার অন্য দিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এর কয়েক ঘণ্টা পরেই। আহিরওয়ান উড়ালপুলের কাছে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি সজোরে একটি টেম্পোকে ধাক্কা মারে। এতে ৫ জনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    একের পর এক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মৃতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন তিনি। নিজের সরকারের সিনিয়র মন্ত্রী রাকেশ সাচান এবং অজিত পালকে ঘটনাস্থলে পাঠিয়েছেন ও পরিস্থিতি পরিদর্শন করে সবকরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি যাতায়াতের জন্য ট্র্যাক্টর ট্রলির ব্যবহার বন্ধ করতেও সকলকে অনুরোধ করেছেন যোগী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র কৃষিকাজেই ট্র্যাক্টর ট্রলির ব্যবহার করা উচিত।

  • National emblem: নয়া সংসদ ভবনের উপরে স্থাপিত জাতীয় প্রতীক কোনও আইন লঙ্ঘন করেনি! জানুন কী বলল আদালত?

    National emblem: নয়া সংসদ ভবনের উপরে স্থাপিত জাতীয় প্রতীক কোনও আইন লঙ্ঘন করেনি! জানুন কী বলল আদালত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল ভিস্তার জাতীয় প্রতীক সংশোধন করার আর্জি খারিজ করল শীর্ষ আদালত।  সেন্ট্রাল ভিস্তা ভবনের উপরে স্থাপিত জাতীয় প্রতীকের নয়া স্থাপত্যে যে সিংহগুলি রয়েছে, সেগুলি “হিংস্র এবং আগ্রাসী” বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী আলদানিশ রাইন এবং রমেশ কুমার মিশ্র। কিন্তু শুক্রবার এ প্রসঙ্গে অ্যাপেক্স কোর্টে বিচারপতি এমআর শাহ এবং কৃষ্ণ মূর্তির এক বেঞ্চ বলেছে, “ব্যক্তিবিশেষের মনের উপর নির্ভর করছে প্রতীকটি তাঁর মনে কী ছাপ ফেলবে। প্রতীকটি আইন লঙ্ঘন করেছে, তা বলা যাবে না।” 

    আরও পড়ুন: মানবিক মোদি! রাত ১০টায় সভায় এসে চাইলেন ক্ষমা, অ্যাম্বুল্যান্সের জন্য ছাড়লেন রাস্তা

    গত ১২ জুলাই নতুন অশোক স্তম্ভের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা । উদ্বোধনের পর থেকেই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা ৷ বলা হয়েছিল, দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের সিংহগুলি অনেক শান্ত। তবে নতুন সংসদ ভবনের উপর থাকা অশোক স্তম্ভের সিংহগুলি হিংস্র। এই আবহে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার প্রেক্ষিতেই এই অভিমত ব্যক্ত করে আদালত।

    আরও পড়ুন: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    প্রসঙ্গত, নতুন এই জাতীয় প্রতীক সম্পর্কে সব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিল কেন্দ্র। বলা হয়েছিল, জাতীয় প্রতীক নিয়ে বিস্তর গবেষণা করেই এই নয়া স্থাপত্যটি তৈরি করা হয়েছে। আয়তনে নয়া স্থাপত্যটি অনেক বড় বলেই, সিংহগুলিকে আগ্রাসী বলে মনে হচ্ছে বলে জানিয়েছিল সরকার। সংসদ ভবনের মাথার উপর বসতে চলা নয়া অশোক স্তম্ভটি গড়েছেন সুনীল দেওয়া ও রোমিল মোসেস। তাঁদের দাবি, মূল স্তম্ভ থেকে কোথাও আলাদা নয় নয়া স্তম্ভের আকৃতি। এদিন সেই দাবিকেই মান্যতা দিল আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • 5G Services: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    5G Services: দেশজুড়ে ফাইভ জি পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর, জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার সকালে দেশে ফাইভ জি (5G services) পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সেই সঙ্গে দেশে চালু হয়ে গেল অত্যাধুনিক মোবাইল প্রযুক্তি পরিষেবা। মোবাইল ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে ফাইভ জি। দিল্লিতে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২২’-এ ফাইভ জি পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মোদি৷ দীপাবলির আগে কলকাতা সহ দেশের বেশ কিছু শহরে ফাইভ জি পরিষেবা মিলবে। 

    আরও পড়ুন: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    Modi Launches 5G Service: ২০৪০ সালের মধ্যে ফাইভ জি প্রযুক্তি বাবদ ভারতের অর্থনীতিতে অতিরিক্ত ৫০ কোটি মার্কিন ডলার আসতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্র। ফোর জি নেটওয়ার্কের থেকে এই ফাইভ জি অন্তত ১০ গুণ বেশি গতিশীল হবে বলে দাবি। সম্প্রতি ফাইভ জি স্পেকট্রাম নিলাম হয় ৷ সেই নিলামে টেলিকম সংস্থাগুলিকে ৫১ হাজার ২৩৬ মেগাহার্টজ ফাইভ জি স্পেকট্রাম বরাদ্দ করা হয়। চলতি বছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময়ই প্রধানমন্ত্রী দেশে ফাইভ জি পরিষেবা চালু করার ঘোষণা করেছিলেন৷ ইতিমধ্যেই এয়ারটেল,রিলায়েন্স জিও ফাইভ জি মোবাইল প্ল্যান আনার কথা ঘোষণা করেছে ৷ জিএসএমএ রিপোর্টে, ২০৩০-এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি ৫জি সংযোগ দেশে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কম হয়ে যাবে ২জি এবং ৩জি পরিষেবা।

    Modi Launches 5G Service: ১ অক্টোবর সকাল ১০টায় দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০:৪৫ মিনিটে ফাইভ জি- র উদ্বোধন করেন তিনি। তারপরেই সেখানে ৪ দিনের ষষ্ঠ মোবাইল কংগ্রেসের অনুষ্ঠান শুরু হয়। এবছরের মোবাইল কংগ্রেসের থিম হল নিউ ডিজিটাল ইউনিভার্স। দেশে ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসার এবং সেক্ষেত্রে সুযোগ নিয়ে প্রদর্শনী এবং আলোচনায় অংশ নেবেন উদ্যোগপতি, উদ্ভাবক এবং সরকারি আধিকারিকরা। ফাইভ জি প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রিলায়েন্সের মুকেশ আম্বানি, এয়ারটেলের সুনীল মিত্তাল, ভোডাফোন-আইডিয়ার রবিন্দর টক্করের মতা দেশের তাবড় শিল্পপতিরা। 

    Modi Launches 5G Service: কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের প্রায় ৮০ শতাংশ জায়গায় তাঁরা এই ৫জি পরিষেবাকে ছড়িয়ে দিতে চান খুব কম সময়ের মধ্যেই। তার কথা ভেবেই এই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলেও খবর। পরিসংখ্যান দিয়ে তাঁর আরও দাবি, অন্যান্য দেশ যেখানে ৪০-৫০ শতাংশ জায়গায় পরিষেবা দিতে বহু বছর লাগিয়েছে। সেখানে ভারত অল্প সময়ের মধ্যেই দেশের ৮০ শতাংশ জায়গায় পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে।

    মুকেশ আম্বানি জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পরবর্তী ১৮ মাসের কম সময়ে ভারতের প্রতিটি শহর এবং তালুকে ৫ জি পরিষেবা পৌঁছে দেবে জিও।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।         

  • Xiaomi: চিনা সংস্থা ‘শাওমি’-র ৫, ৫৫১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে মান্যতা দিল ‘ফেমা’

    Xiaomi: চিনা সংস্থা ‘শাওমি’-র ৫, ৫৫১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্তকে মান্যতা দিল ‘ফেমা’

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে ইডির (ED) নজরে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমি (Xiaomi)। গত এপ্রিল মাসেই বেআইনি লেনদেনের অভিযোগে ভারতে সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৫৫৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ গত কয়েক মাস আগে থেকেই এই সংস্থার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন নিয়ে অভিযোগ ওঠে। ফলে এবারে এই সংস্থার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই পদক্ষেপকেই সম্মতি দিল ‘ফেমা’ (FEMA)।

    গত আট বছর ধরে ভারতের মোবাইল বাজারে বড় প্রভাব রয়েছে চিনা সংস্থা শাওমির (Xiaomi)। ২০১৪ সালে ভারতে ব্যবসা শুরু করেছিল এই চিনা সংস্থাটি। খুব কম সময়ের মধ্যেই এই সংস্থাটি ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। পরে ইডি সূত্রে জানা যায়, প্রথম তিন বছরের তুলনায় পরের তিন বছরে ভারতের বাজারে তার ২০০ শতাংশ ব্যবসা বাড়িয়েছিল শাওমি (Xiaomi)। এরপরেই এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে।

    আরও পড়ুন: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    আজ ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অথরিটি (FEMA)-র তরফে জানানো হয়েছে, শাওমির টাকা বাজেয়াপ্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইডি। ওই সংস্থা যে সত্যিই আইনের বিরুদ্ধ চিনে টাকা পাঠিয়েছে, তা নিশ্চিত করা হয়েছে। ভারতের বৈদেশিক লেনদেন সংক্রান্ত নিয়ম নির্দেশ করে এই ফেমা। ইডি-র তরফে জানানো হয়েছে, চিনা সংস্থা শাওমি ভারতের বৈদেশিক লেনদেন সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে। অর্থাৎ এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, আইন লঙ্ঘন করে চিনে টাকা পাঠিয়েছে এই সংস্থা। ফলে সংস্থার ৫ হাজার ৫৫১ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি।

    এছাড়াও ইডি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, রয়্যালটির নাম করে ওই টাকা বিদেশে পাঠানো হত। শুধু তাই নয়, বিদেশে টাকা পাঠানোর সময় ওই সংস্থা ব্যাংকেও ভুল তথ্য দিয়েছে বলে জানিয়েছে ইডি। যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তা দেশের মধ্যে সর্বাধিক ইডি দ্বারা বাজেয়াপ্ত করা সম্পত্তি। প্রসঙ্গত, এই ঘটনার পরে কর্ণাটক হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল শাওমি সংস্থা। কিন্তু হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয়। আর আজ ইডির পদক্ষেপকে মান্যতাও দিল ফেমা।

  • Pakistan Supports PFI: নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে পিএফআইকে প্রকাশ্যে সমর্থন পাকিস্তান দূতাবাসের

    Pakistan Supports PFI: নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগে পিএফআইকে প্রকাশ্যে সমর্থন পাকিস্তান দূতাবাসের

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি কার্যকলাপের জন্য পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র (Centre Banned PFI)।  পিএফআইয়ের সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ অবিলম্বেই কার্যকরী হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সরকার। বরাবরই এই সংগঠন পাকিস্তানের বিস্তর সমর্থন পেয়ে এসেছে (Pakistan Supports PFI)। এমনকি এই সংগঠনের কর্মীদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতেও শোনা যায়। এই সংগঠনকে যে পাকিস্তান হাওয়া দিচ্ছে সেই সন্দেহ আগে থেকেই ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। নিষিদ্ধ ঘোষিত হওয়ার কিছুক্ষণ আগেই পিএফআই- এর ট্যুইটে প্রকাশ্যে সমর্থন জানানো হল ভ্যাঙ্কুবারের পাকিস্তানি দূতাবাসের (Pakistan Embassy) অফিসিয়াল হ্যান্ডেল থেকে। পিএফআই- এর ট্যুইটের কমেন্টবক্সে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে ট্যাগ করল পাকিস্তানের দূতাবাস। এমনই স্ক্রিন শট এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার যত্র-তত্র।  

    আরও পড়ুন: আইইডি তৈরির পাঠ চলছিল চুপিসাড়ে! জানুন কী কী করত নিষিদ্ধ সংগঠন পিএফআই? 



     
    কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জনসমক্ষে পিএফআই ও সহযোগী সংস্থা বা প্রতিষ্ঠান আর্থ-সামাজিক, শিক্ষাগত এবং রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরলেও সমাজের একটি নির্দিষ্ট অংশের মধ্যে উগ্রপন্থার বীজ বপন করে আসছে। যা গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করা এবং দেশের সাংবিধানিক কর্তৃপক্ষ ও সাংবিধানিক কাঠামোকে চূড়ান্ত অবহেলা করার লক্ষ্যে কাজ করছে। এই পরিস্থিতিতে বেআইনি কাজকর্ম আইনের তিন নম্বর ধারার এক উপচ্ছেদের আওতায় যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রয়োগ করে পিএফআইকে নিষিদ্ধ করা হচ্ছে।”  

    এদিকে কেন্দ্রীয় সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার কয়েক ঘণ্টা পরে, পিএফআই নেতারা বুধবার তাঁদের সংগঠনটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিষিদ্ধ রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ট্যুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অন্যান্য সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে পিএফআই-কে। সেই সঙ্গে এই দলের সঙ্গে যুক্ত নেতাদের অ্যাকাউন্টও বন্ধ হয়ে গিয়েছে। পিএফআই- এর সঙ্গে নিষিদ্ধ সংগঠন ‘সিমি’- এর নেতাদের যোগ পেয়ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সে বিষয়ে তদন্ত জারি আছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Porn Sites Ban: ৬৩ পর্নসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, দেখুন পূর্ণ তালিকা

    Porn Sites Ban: ৬৩ পর্নসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, দেখুন পূর্ণ তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ৬৩টি পর্নোগ্রাফিক সাইট (Porn Site) নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। এই মর্মে সাইটগুলির অ্যাক্সেস ব্লক করার নির্দেশিকা জারি করেছে ভারতীয় টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications বা DoT)। ২০২১ সালের নতুন তথ্য প্রযুক্তি আইন (I-T law) লঙ্ঘনের জন্য এই পর্ন ওয়েবসাইটগুলিকে ব্লক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।

    ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (Internet service provider) সংস্থাগুলির কাছে ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে একটি ইমেল (Email) পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই টেলিকমিউনিকেশন বিভাগ এই ওয়েবসাইটগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পুনে আদালত ৬৩টি ওয়েবসাইটই বন্ধের নির্দেশ দিয়েছিল।

    আরও পড়ুন:কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের 

    মন্ত্রক জানিয়েছে, এই ওয়েবসাইটগুলি তথ্যপ্রযুক্তি আইনের ৩(২)(খ) ডিজিটাল মিডিয়া নৈতিকতা বিধি লঙ্ঘন করেছে। এই ওয়েবসাইটগুলিতে (Website) অশ্লীল কনটেন্ট (Obscene content) রয়েছে। মহিলাদের ভারমূর্তিকে আঘাত করার মতো কনটেন্ট রয়েছে। তাই অবিলম্বে ওয়েবসাইটগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: কেন্দ্রের নিষিদ্ধ ঘোষণার পরেই, পিএফআইকে ‘বেআইনি সংগঠন’ আখ্যা তিন রাজ্যের 

    ২০২১ সালে নয়া বিধি অনুযায়ী কোনও ওয়েবসাইটে নগ্নতা বা যৌনতা সম্পর্কিত (Sex related) কনটেন্ট থাকলে সরকার সেই ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এমনকি ইন্টারনেট সরবরাহকারীদের বাধ্য করতে পারে ওই ওয়েবসাইটের ইউআরএল বন্ধ করাতে। পর্ন সাইটগুলি ব্লক করা হলে তা আর ফোন, ল্যাপটপ, ডেস্কটপ সহ কোনও গ্যাজেটের আর অ্যাক্সেস করা যাবে না।

    আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই জোড়া বিস্ফোরণে কাঁপল উপত্যকা 

    প্রসঙ্গত ২০১৮ সালে উওরাখণ্ড (Uttarakhand) হাইকোর্টের নির্দেশনায় প্রায় ৮০০টিরও বেশী পর্নোগ্রাফিক সাইট নিষিদ্ধ করেছিল সরকার। এবার নয়া নিষিদ্ধ ৬৩টি ওয়েবসাইটের নামের তালিকা নীচে দেওয়া হল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Supreme Court: “স্ত্রী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য…”, সাফ জানাল সুপ্রিম কোর্ট

    Supreme Court: “স্ত্রী-সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য…”, সাফ জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে এবারে সরাসরি জানানো হল যে, স্ত্রী-সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে স্বামীকে। প্রায়ই এমন ঘটনা দেখা গিয়েছে যে, বিবাহ-বিচ্ছেদের পরে স্বামী, তাঁর স্ত্রী-সন্তানের দায়িত্ব নিতে চান না ও আর এই ঘটনা ঘিরেই একাধিক অভিযোগ দায়ের হয়। এবার একটি মামলার শুনানিতে রায় জানানোর সময় এই ঘোষণা করা হল যে, শারীরিক পরিশ্রম করেও হোক, কিন্তু স্ত্রী-সন্তানের ভরণ-পোষণের সব দায়িত্ব স্বামীকেই নিতে হবে। কারণ এটি তাঁর কর্তব্য ও দায়িত্ব।

    এদিন শীর্ষ আদালত (Supreme Court) থেকে জানানো হয়েছিল যে, যেসব মহিলারা তাঁর স্বামীর বাড়িতে অত্যাচারিত হয়ে বাড়ি ছেড়েছেন, ফলে তাঁদের আর্থিক সাহায্য ও তাঁদের সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য যাতে কোনও ব্যবস্থা করা যায়, বিশেষভাবে নারী ও শিশুদের সুরক্ষার জন্যই সিআরপিসি-এর ১২৫ ধারাটি তৈরি করা হয়েছে।

    আরও পড়ুন: আসল শিবসেনা কারা, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সাফ জানাল সুপ্রিম কোর্ট

    যাদের মামলা নিয়ে গতকাল রায় দেওয়া হয়েছে, তাঁরা ১৯৯১ সালে ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একটি মেয়ে ও একটি ছেলে আছে। মহিলাটি অভিযোগ করেছিলেন যে, তাঁর ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন করার পরেই তিনি তাঁর স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। তিনি আরও অভিযোগ করেছিলেন, তাঁর বাবার কাছ থেকে ১ কোটি টাকা পণের দাবিও করা হয়েছিল। এমনকি তাঁর চরিত্রের ওপর প্রশ্ন তুলেছিলেন ও তাঁদের ছেলেকেও তাঁর স্বামী নিজের সন্তান বলে মেনে নিতে রাজি হননি। এর পাশাপাশি তাঁর ছেলের ডিএনএ টেস্ট করার কথা বলেছিলেন। অন্যদিকে তাঁর স্বামী এই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর এখন কাজ নেই ও তাই তাঁর স্ত্রী তাঁদের সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

    এরপর গতকাল বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চে এই মামলার রায় দেওয়ার সময় এই দায়িত্বহীন স্বামীকে নির্দেশ দেন যে, তাঁদের ছেলের জন্য প্রতি মাসে ৬০০০ টাকা ও তাঁর পরিবারের জন্য ১০০০০ টাকা দিতে হবে। আরও বলা হয় যে, “স্ত্রী এবং নাবালক সন্তানদের আর্থিক সহায়তা প্রদান করা স্বামীর কর্তব্য। স্বামীকে শারীরিক শ্রম দিয়েও অর্থ উপার্জন করতে হবে, যদি সে সক্ষম হয়, এবং আইনগতভাবে তিনি এই বাধ্যবাধকতাকে এড়াতে পারে না।“

  • BJP on congress poll: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের

    BJP on congress poll: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে দিগ্বিজয় ডামি প্রার্থী, কটাক্ষ গেরুয়া শিবিরের

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট পদে লড়ছেন বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। রাজস্থানের মুখ্যমন্ত্রী গান্ধী (Gandhi) পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলট ওই পদে লড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন। তার আগেই অবশ্য মনোনয়নপত্র তুলেছেন দিগ্বিজয়। জানিয়ে দিয়েছেন, কংগ্রেস প্রেসিডেন্ট পদে যিনিই লড়ুন না কেন, তিনি কাজ করবেন গান্ধী পরিবারের ছত্রছায়ায়। দ্বিগ্বিজয় ছাড়াও লড়াইয়ের মাঠে রয়েছেন শশী থারুর এবং গান্ধী পরিবারের আস্থাভাজন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। এই নির্বাচনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয়ের লড়াইয়ের সিদ্ধান্তকে একহাত নিয়েছেন বিজেপি নেতৃত্ব। কংগ্রেসের এই নির্বাচন মানুষ আদৌ বিশ্বাস করবেন না বলেই মনে করে গেরুয়া শিবির।

    আরও পড়ুন : দ্বিগ্বিজয়, কমল নাথ না গেহলট! কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী থারুরের প্রতিদ্বন্দ্বী কে?

    অশোক গেহলটকে প্রক্সি নম্বর ওয়ান বলে সম্বোধন করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা বলেন, কংগ্রেস হাইকমান্ডের প্রতি বেওয়াফাই হওয়ায় অশোক গেহলটকে সরে যেতে বলা হয়েছে। লড়াইয়ের ময়দানে প্রার্থী করা হয়েছে ডামি দিগ্বিজয়কে। গেহলট মনোনয়ন দাখিল করতে না পারায় ওই পরিবার কি তাঁর সঙ্গে আপসেট হয়ে পড়েছেন?

    বিজেপির আর এক নেতা অমিত মালব্য বলেন, গেহলট সরল। দলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। অন্যদিকে, দিগ্বিজয় সিংকে নির্বাচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পরেই পদক্ষেপ করতে পারবেন তিনি। ট্যুইট বার্তায় মালব্য বলেন, দিগ্বিজয় একজন কূটরাজনীতিজ্ঞ। কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার আগেই অশোক গেহলট যা করেছেন গান্ধীদের প্রতি তিনি তাই করবেন ভোটে জেতার পর। 

    অন্য একটি ট্যুইটে মালব্য লেখেন, মনে রাখতে হবে তাঁরও একটি ছেলে রয়েছে। গান্ধীদের প্রান্তিক শক্তিতে পরিণত করার এটি প্রথম ধাপ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • US Visa: জয়শঙ্কর এফেক্ট! ভারতীয়দের জন্য ১ লক্ষ ভিসা স্লট খুলছে আমেরিকা, কমবে অপেক্ষাও

    US Visa: জয়শঙ্কর এফেক্ট! ভারতীয়দের জন্য ১ লক্ষ ভিসা স্লট খুলছে আমেরিকা, কমবে অপেক্ষাও

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ছাত্র ভিসার ইন্টারভিউ শুরু করতে চলেছে মার্কিন প্রশাসন। মার্কিন দূতাবাস বিষয়ক মন্ত্রী ডন হেফালিন। এছাড়াও সামনের কিছু সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ১০০০০০ ভিসা স্লটও খুলবে। মূলত যারা প্রথমবার ভিসার আবেদন করবেন এই ভিসাগুলি তাদের জন্য। একটি ট্যুইটে হেফলিন জানান, যারা কোভিডের সময় থেকে এই দেশে পড়ে রয়েছেন নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তাদের প্রতি সহানুভূতি দেখেই এই সিদ্ধান্ত। একটি ট্যুইটে হেফলিন জানান, যারা কবিদের সময় থেকে এই দেশে পড়ে রয়েছেন নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তাদের প্রতি সহানুভূতি দেখাতেই এই সিদ্ধান্ত।   

    আরও পড়ুন: ভারতীয়দের মার্কিন ভিসা পেতে এত দেরি হচ্ছে কেন? ব্লিঙ্কেনকে প্রশ্ন জয়শঙ্করের   

     

    মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ভিসার জন্য অপেক্ষার সময় কাল কম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত যারা ব্যবসা এবং টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন তারা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এই মুহূর্তে ভিসাগুলির জন্য অপেক্ষার সময়কাল ৮০০ দিনেরও বেশি। ভিসার জন্য নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইন্টারভিউ শুরু করবে দূতাবাস। চলবে ডিসেম্বর পর্যন্ত। এফ এবং এমজে ভিসার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।     

    সম্প্রতি মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) সঙ্গে এক বৈঠকে ভিসা প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।  যেখানে পাকিস্তান বা চিন ১-২ দিনেই মার্কিন ভিসা (US Visa) পেয়ে যাচ্ছে, সেখানে ভারতীয়দের ৮০০- রও বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে কেন? এই প্রশ্ন করেন জয়শঙ্কর। এর উত্তরে মার্কিন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে আশ্বস্ত করে বলেন এই সমস্যার দ্রুত সমাধান পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। আর তারপরেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত সামনে এল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • RBI: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন? 

    RBI: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মিলে গেল বাজার বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী! গত সপ্তাহেই তারা জানিয়েছিল, চলতি সপ্তাহে রেপো রেট (REPO Rate) বাড়াতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট বাড়ানো হতে পারে ৫০ বেসিস পয়েন্ট। দেশের শীর্ষ ব্যাংকের পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত ছিল ৩০ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত। বাজার বিশেষজ্ঞদের অনুমাণ সত্যি প্রমাণ হল এদিন। শুক্রবারই রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়াল ৫০ বেসিস পয়েন্ট। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, অস্থির বাজারের কথা মাথায় রেখেই এটা করা হয়েছে বলে অর্থনীতিবিদদের একাংশের অভিমত।

    রেপো রেট হল যে হারে কোনও দেশের কেন্দ্রীয় ব্যাংক, ভারতের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তহবিলের কোনও ঘাটতি হলে বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ ঋণ দেয়। এদিন দেশের শীর্ষ ব্যাংকের মানিটারি পলিসি কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই সদস্যদের মধ্যে পাঁচজন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে ভোট দেন। কেবল রেপো রেট নয়, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটিও। ৫.৬৫ শতাংশ থেকে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বাড়িয়ে করা হয়েছে ৬.১৫ শতাংশ।

    আরও পড়ুন :ফের রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক?

    চলতি বছরে মে মাস থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংক কী পলিসি রেট (Key Policy Rate) বাড়িয়েছে ১৪০ বেসিস পয়েন্ট। এদিন মানিটারি পলিসি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মোট ছ জন। এর মধ্যে রিজার্ভ ব্যাংকের তিনজন সদস্য  এবং বাইরের তিন সদস্য। তার মধ্যে পাঁচজনই ভোট দেন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে।

    প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বেই জাঁকিয়ে বসেছে মুদ্রাস্ফীতি। এই যুদ্ধের প্রভাব যে বিশ্ব অর্থনীতিতে পড়বে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে কিছুদিন আগেই তা জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেটা যে নিছকই কথার কথা ছিল না, তা বোঝা গিয়েছিল মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ বৃদ্ধিতে। কেবল আমেরিকার শীর্ষ ব্যাংকই নয়, বেলাগাম মুদ্রাস্ফীতির রাশ টানতে উদ্যোগী হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংকগুলোও। তখনই বাজার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, চলতি সপ্তাহে রেপো রেট বাড়াতে পারে ভারতের শীর্ষ ব্যাংক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share