Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Serial Killer: ভোপালে সিরিয়াল কিলার আতঙ্ক, নেহাতই ‘বিখ্যাত’ হতে খুন, জানাল অভিযুক্ত

    Serial Killer: ভোপালে সিরিয়াল কিলার আতঙ্ক, নেহাতই ‘বিখ্যাত’ হতে খুন, জানাল অভিযুক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সিরিয়াল কিলার’ (Serial Killer) আতঙ্ক ঘুম কেড়েছে ভোপালবাসীর (Bhopal)। নিছক ‘বিখ্যাত’ (Famous) হওয়ার নেশায় পাথর দিয়ে থেঁতলে একের পর এক মানুষ খুন। পুলিশের হাতে ধরা পড়ে নিজেই এমনটা জানিয়েছে সাম্প্রতিক কালের ‘স্টোন ম্যান’ (Stone Man)। বয়স মাত্র ১৯ বছর। আর তাতেই খবরের শিরোনামে আসার নেশা পেয়ে বসেছিল তাকে। সে কারণেই এমন পথ বেছে নেয় ওই যুবক। 

    আরও পড়ুন: দুবছর পর ফের মধ্যপ্রদেশের জঙ্গলে দেখা গেল ‘ব্ল্যাক প্য়ান্থার’, ভাইরাল ভিডিও

    শুধুমাত্র নিরাপত্তারক্ষীদের খুঁজে খুঁজেই শিকার বানাত সে। তারপর কোদাল, হাতুড়ি, পাথর দিয়ে খুন করত নিরীহ মানুষগুলিকে। পুলিশ সূত্রে খবর, গত ৭২ ঘণ্টায় তিনজন নিরাপত্তারক্ষীকে খুন করেছে ওই অভিযুক্ত। মূলত নিরাপত্তারক্ষীরা যখন ঘুমিয়ে থাকতেন, তখনই তাঁদের ওপর আক্রমণ চালাত বলে জেরায় জানতে পেরেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ। অভিযুক্তের ফোনের টাওয়ারের লোকেশন ট্র্যাক করে শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

    কেন নিরীহ মানুষকে খুন করত, এই প্রশ্ন করলে তার উত্তরে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত জানায় শুধুমাত্র ‘বিখ্যাত’ হতে চেয়েছিল সে। আর তাতেই একের পর এক নিরীহ মানুষের বলি।  

    অভিযুক্তের শেষ শিকার ছিলেন সাগর জেলার মঙ্গল আহিরবার। মঙ্গলবার রাতে তাঁর উপর হামলা চালায় ওই খুনি। বুধবার ভোপালের এক  হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ব্যক্তির দেওয়া বয়ান এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছিল পুলিশ। মাথার দাম ঘোষণা করা হয়েছিল কুড়ি হাজার টাকা। কিন্তু অবশেষে পুলিশই উদ্যোগ নিয়ে পাকড়াও করে তাকে।

    আরও পড়ুন: র্ষণের অভিযোগে গ্রেফতার কংগ্রেসের হয়ে প্রচার করা ‘মির্চি বাবা’ 

    গত ২৮ অগাস্ট ৫০ বছরের কল্যাণ লোধী নামের এক ব্যক্তিকে প্রথম খুন করে ওই অভিযুক্ত। একটি কারখানায় নিরাপত্তারক্ষার কাজ করতেন তিনি। হাতুড়ি দিয়ে তাঁর মাথা থেঁতলানো হয়েছিল বলে জানিয়েছেন সাগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম সিংহ কুশওয়া। অভিযুক্তের দ্বিতীয় শিকার ছিলেন বছর ষাটের শম্ভু নারায়ণ দুবে। আর্টস অ্যান্ড কমার্স কলেজে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। তাঁর মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়। মে মাসে উত্তম রাজাক বলে এক ব্যক্তিকে খুন করে সে। একটি ওভারব্রিজ কন্সট্রাকশন সাইটে নিরপত্তারক্ষীর কাজ করতেন তিনি। 

    পুলিশ আপাতত চারটি খুনের খোঁজ পেলেও, অভিযুক্ত নিজেই দাবি করেছে সে মোট ছয় জনকে খুন করেছে। এই বাকি দুজন কে, এখন তারই সন্ধান চালাচ্ছে পুলিশ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Nitish KCR Meeting: নীতীশের সঙ্গে বৈঠকে কেসিআর, সলতে পাকানো শুরু লোকসভা নির্বাচনের?

    Nitish KCR Meeting: নীতীশের সঙ্গে বৈঠকে কেসিআর, সলতে পাকানো শুরু লোকসভা নির্বাচনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Polls) সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)! বৈঠক করলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার পরেই প্রকাশ্যে এসেছে কেসিআরের উদ্যোগ।

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিকরা যখন প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করছেন, তখন সাংবাদিক বৈঠক ছেড়ে উঠে যাচ্ছিলেন নীতিশ কুমার। সেই সময় কেসিআর নীতীশ কুমারকে বলছেন, আপনি বসুন না। নীতীশ তখন বলছেন, আপনি চলুন না। বিজেপি বিরোধী শিবিরের এই দুই নেতার মুখনিঃসৃত এই বসুন না, চলুন না শব্দগুলিই জন্ম দিয়েছে প্রধানমন্ত্রিত্বের গুঞ্জনের। ভিডিওটি ভাইরাল করা হয়েছে বিজেপির তরফে।

    এক সময় বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিলেন নীতীশ। পরে বিজেপির হাত ছেড়ে কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েন তিনি। উপমুখ্যমন্ত্রী হন আরজেডির তেজস্বী যাদব। এক সময় বিজেপির সঙ্গে সম্পর্ক ছিল কেসিআরেরও। পরে রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত দেখে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব রচনা করেন তিনি। তার পরেই তিনি ডাক দিয়েছেন বিজেপি মুক্ত ভারত গড়ার। এর আগে বিজেপি বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী কে হবেন, সে প্রশ্নের জবাবে কেসিআর বলেছিলেন, নীতীশজি একজন দুর্দান্ত, প্রবীণ নেতা। যখন আমরা এক সঙ্গে বসব, তখন আমরা এ ব্যাপারে (প্রধানমন্ত্রিত্ব) সিদ্ধান্তে আসব।

    আরও পড়ুন : বিহারে নীতীশ মন্ত্রিসভার ৭২ শতাংশ মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত!

    নীতীশ কুমারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই মুখ্যমন্ত্রীর বৈঠকের একাংশ ভাইরাল করে বিজেপি অপব্যাখ্যা করছে। ওই সূত্রের দাবি, বৈঠক ছেড়ে নীতীশ কুমার বেরতে চাইছিলেন, কারণ সাংবাদিকরা তাঁকে বারবার একই প্রশ্ন করছিলেন। এ ব্যাপারে কেসিআরকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, কে বলেছে, আমি যদি কারও নাম প্রস্তাব করি, লোকে সেটা গ্রহণ করবে? আপনারা কেন এত তাড়াহুড়ো করছেন? তিনি বলেন, আমাদের (বিরোধীরা) বসতে হবে এবং এ ব্যাপারে কথা বলতে হবে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিনা, সে ব্যাপারে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, আমরা বিজেপি বিরোধী শক্তি একজোট হয়ে সমস্ত রকম চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে বিজেপি নেতৃত্বের দাবি, নীতীশ কুমার কেসিআরকে অপমান করেছেন। বিজেপি নেতা অমিত মালব্যের প্রশ্ন, অপমানিত হতেই কী বিহার গিয়েছিলেন কেসিআর? 

  • Gaming Apps: তিনবছরে বিজয়ীদের আয় ৫৮ হাজার কোটি টাকা, সিবিডিটির নজরে গেমিং অ্যাপ

    Gaming Apps: তিনবছরে বিজয়ীদের আয় ৫৮ হাজার কোটি টাকা, সিবিডিটির নজরে গেমিং অ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) – এর তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় গেমিং অ্যাপের খেলোয়াড়রা গত তিন বছরে ৫৮ হাজার কোটি টাকা জিতেছে। আয়কর দফতরের (Income Tax Department) জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। 

    সিবিডিটি চেয়ারম্যান নীতিন গুপ্ত কোম্পানির নাম না করে বলেন, “যারা টাকা জিতেছেন আমরা তাদের আয়কর রিটার্ন (Income Tax Return) জমা করার মাধ্যমে আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেছি। যদি তারা স্বেচ্ছায় তা না করে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ মিথ্যা, ফের রাজ্যকে টাকা দিল কেন্দ্র

    তিনি আরও বলেন, “জরিমানা এবং ৩০ শতাংশ কর মিলিয়ে বিজয়ীদের প্রায় ২০ হাজার কোটি টাকা দিতে হবে। ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ এই অর্থবর্ষগুলির জন্যে এখন কর দিতে হবে।”

    নীতিন গুপ্ত আরও বলেন, “আমরা সব তথ্য খতিয়ে দেখছি। বড় অঙ্কের কর ফাঁকি দেওয়া হয়েছে। বিজয়ীদের কেউ হয়তো বেশি আর কেউ কম উপার্জন করেছেন। আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য আছে।”  

    তিনি আরও বলেন, “লটারির মতো এখান থেকেও প্রতিটি জয় বাবদ কর নেওয়া হবে। লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড়, তাস খেলা, এবং যেকোনো ধরণের অন্যান্য খেলা, জুয়া বা বাজি সহ লটারি থেকে জেতা টাকার উপর ৩০% কর নেওয়া হয়। এখানে কোনও ছাড় পাওয়া যায় না।” 

    আরও পড়ুন: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    এই ক্ষেত্রে মূলত জেতা টাকার থেকে আগেই কর কেটে বাকি টাকা বিজয়ীকে দেওয়া হয়। 

    নীতিন গুপ্ত বলেন, “এই গেমিং অ্যাপগুলি কর ফাঁকি দিচ্ছে কী না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্ত চালানো হচ্ছিল। আমাদের বিভাগ নিজেদেরকে আর রিয়েল এস্টেড এবং ডেভলপারসের মধ্যেই সীমাবদ্ধা রাখছি না। আমরা নতুন ক্ষেত্রেও কাজ করছি। স্বাস্থ্য পরিষেবা থেকে ওষুধ, ডেভলপার থেকে ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই কাজ করছি আমরা। এখন আমরা আরও কিছু নতুন জায়গায় কাজ করছি। যেমন গেমিং অ্যাপ, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি ইত্যাদি।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FSSAI: খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ১৫টি সংস্থার লাইসেন্স বাতিল করল কেন্দ্র, কেন জানেন?

    FSSAI: খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ১৫টি সংস্থার লাইসেন্স বাতিল করল কেন্দ্র, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৫টি খাবার ব্যবসায়ী সংস্থার লাইসেন্স সাময়িক বাতিল (Suspend) করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। তারা যে খাদ্যদ্রব্য সরবরাহ করে, তাতে খাবারে পুষ্টিগুণ প্রদর্শনের দিকে লক্ষ্য রাখা হচ্ছে না বলে অভিযোগ। সেই কারণেই আপাতত বাতিল করা হয়েছে লাইসেন্স (licence)।

    পরিবেশিত খাদ্যের গুণগত মান বজায় রয়েছে কিনা, খদ্দেরকে তা জানাতে ব্যবসায়িক সংস্থাগুলিকে লেবেলিং করার নির্দেশ দেওয়া হয়েছে চলতি বছরের ১ জুলাই। এই নিয়ন্ত্রণ অনুযায়ী, খাবার ব্যবসায়ী যাঁদের সেন্ট্রাল লাইসেন্স রয়েছে অথবা ১০ কিংবা তারও বেশি জায়গায় আউটলেট রয়েছে, তারা মেনুকার্ডে ক্যালোরিফিক মূল্য উল্লেখ করতে বাধ্য। খাবারের পুষ্টিমূল্য, অ্যালার্জেন, উপাদান এবং অন্যন্য কী কী বস্তু রয়েছে, তাও জানাতে বাধ্য। সূত্রের খবর, এই নিয়মগুলি মেনে না চলায় ১৬টি খাবার ব্যবসায়ী সংস্থার লাইসেন্স সাময়িক বাতিল করে দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। প্রায় ৭০টি খাদ্য ব্যবসায়ী সংস্থা ওই অথরিটির কাছে এ ব্যাপারে সময় চেয়েছে। ওই অথরিটির তরফে এক আধাকারিক বলেন, আমরা স্বসম্মতির জন্য তাদের একাধিকবার বলেছি। ফলশ্রুতি হিসেবে তাদের অধিকাংশই সময় চেয়েছে। যারা ওই নিয়ম মানার কোনও উদ্যোগ দেখায়নি কিংবা দায়িত্ব নেয়নি, তাদের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।

    আরও পড়ুন : কার্ড দেখালেই বেসরকারি হাসপাতালে ‘বেড ফাঁকা নেই’, স্বাস্থ্য সাথী কি কেবল ‘বিজ্ঞাপন’?

    জানা গিয়েছে, ই-কমার্স খাবার ব্যবসায়ী সংস্থাগুলিরও পুষ্টিসংক্রান্ত তথ্য লেবেলিং করা প্রয়োজন সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে। কোনও খাবারের ব্যবসা করতে গেলে মেনু লেবেলিং করতে হবে অন্তত যাদের সেন্ট্রাল লাইসেন্স রয়েছে। ১০টির বেশি আউটলেট যাদের রয়েছে, তাদেরও এটা করতে হবে। করতে হবে ই-কমার্স খাবার ব্যবসায়ীদেরও। ক্যাটারার এবং ফুড সার্ভিস সংস্থা যারা বছরে ৬০ দিনের কম খাবার পরিবেশন করে, এই নিয়ন্ত্রণ থেকে বাদ দেওয়া হয়েছে তাদের। অনলাইন ফুড প্লাটফর্ম সুইগি এবং জোমাটোকেও ১ জুলাই থেকে এই বিধি মেনে চলতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Economy: আগামী সাত বছরেই বিশ্ব অর্থনীতিতে ৩ নম্বরে ভারত?

    Indian Economy: আগামী সাত বছরেই বিশ্ব অর্থনীতিতে ৩ নম্বরে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনকে (UK) হারিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে মোদির (PM Modi) ভারত (India)। তবে আর কয়েক বছরের মধ্যেই দেশের ঠাঁই হবে আরও ওপরের দিকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) এক রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি দশকেরই শেষের দিকে ভারত হারাবে বিশ্বের আরও দুই বৃহত্তম অর্থনীতির দুই দেশকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইকনোমিক রিসার্চ ডিপার্টমেন্ট আগাম জানিয়েছিল ২০২৭ এর মধ্যে ভারত বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিকে (Germany) এবং ২০২৯ সালের মধ্যে জাপানকে (Japan) টপকে তিন নম্বরে চলে আসতে পারে।

    ২০১৪ সালে ওই তালিকায় দেশের ঠাঁই হয়েছিল ১০ নম্বরে। রিপোর্ট বলছে, সাতটি দেশকে টপকে অচিরেই মোদির ভারত চলে আসবে তিন নম্বরে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রুপ চিফ ইকনোমিক অ্যাডভাইজার সৌম্যকান্তি ঘোষ বলেন, যে কোনও মানদণ্ডেই মাপা হোক না কেন, এই তথ্য একটা একটা মনে রাখার মতো প্রাপ্তি। প্রসঙ্গত, সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্লুমবার্গ। সেই রিপোর্টে দেখা গিয়েছে, শেষ তিন মাসে ব্রিটেনকে পিছনে ফেলে সামনে চলে এসেছে ভারত। যে হিসেবের সাপেক্ষে প্রকাশ্যে এসেছে এই ফল, সেটির মানদণ্ড হল মার্কিন ডলার। রিপোর্ট অনুযায়ী, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় রুপির তুলনায় দাম কমেছে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। ভারতীয় মুদ্রার তুলানায় ৮ শতাংশ কমেছে পাউন্ডের দর।

    আরও পড়ুন : ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত

    প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের আগে রয়েছে মাত্র চারটি দেশ। এগুলি হল, আমেরিকা, চিন, জাপান এবং জার্মানি। এদের মধ্যে আমেরিকা প্রথম, চিন দ্বিতীয়, জাপান তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, ’২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি রেট ৬.৭ শতাংশ থেকে ৭.৭ শতাংশ হবে, এটা অবাস্তব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা ঘোরাফেরা করবে ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশের মধ্যে। বৃদ্ধির এই হার নিউ নর্মাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদে পুজোর অনুমতি! আজ কী রায় দেবে আদালত?

    Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদে পুজোর অনুমতি! আজ কী রায় দেবে আদালত?

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলার রায় বেরোবে আজই। বারাণসী জেলা আদালত সোমবার শ্রিংগার গৌরী জ্ঞানবাপী মসজিদ মামলার ওপর কী রায় দেয়, আপাতত গোটা দেশের নজর তার দিকে। জ্ঞানবাপী মসজিদের ভিতর হিন্দু দেবদেবীদের পূজা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন হিন্দু মহিলারা। সেই মামলাতেই আজকের এই রায় দান।  এই রায়কে ঘিরে যাতে কোনও অশান্তি ছাড়াতে না পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বারাণসী কমিশনারেটে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শান্তি বজায় রাখতে পুলিশ আধিকারিকদের স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে।

    আরও পড়ুন: নিম্ন আদালতের অবস্থান জেনেই রায় ঘোষণা, জ্ঞানবাপী মামলায় সুপ্রিম কোর্ট

    বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত শহরের জ্ঞানবাপি মসজিদের ভিতরে উপাসনার অধিকার চেয়ে করা মামলাটি “মেন্টেনেবল” কিনা সেই বিষয়ে এদিন সিদ্ধান্ত জানাবে বলে মনে করা হচ্ছে বারাণসী আদালত। এই মামলার ফলে জ্ঞানবাপি মসজিদের অভ্যন্তরে একটি সমীক্ষার করা হয়। মসজিদের চত্বরে একটি শিবলিঙ্গের মতো কাঠামো আবিষ্কৃত হওয়ার পরে এই আবেদনটি দায়ের করা হয়েছিল। যদিও মসজিদ কমিটি দাবি করেছে যে কাঠামোটি একটি ঝর্ণার। এখনও পর্যন্ত, মসজিদ কমিটি জানিয়েছে যে সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের এবং বিষয়টি আদালতে শুনানি করা যাবে না। তারা যুক্তি দিয়েছিলেন যে মসজিদ সম্পর্কিত যে কোনও বিষয়ে শুনানির অধিকার কেবল ওয়াকফ বোর্ডের রয়েছে।

    আরও পড়ুন: জ্ঞানবাপী মামলায় বাদী-বিবাদী দুপক্ষের হাতিয়ার ৮০ বছরের পুরনো মামলার রায়!

    সোমবার জেলা জজ সিদ্ধান্ত নেবেন পূজার অনুমতি সংক্রান্ত এই মামলায় আবেদনকারীদের যুক্তি আদৌও সঠিক কীনা। জেলা জজ অজয় কৃষ্ণ বিশ্বেশ গতমাসেই ১২ সেপ্টেম্বর পর্যন্ত রায়দান স্থগিত রেখেছিলেন। কেননা বিষয়টি সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল। তাই সবদিক ভালভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন বিচারক।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India surpasses UK: ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত

    India surpasses UK: ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির (Largest Economy) দেশ হিসেবে স্বীকৃতি পেল ভারত (India)। এর আগে ওই জায়গায় ছিল ব্রিটেন (UK)। এবার ব্রিটেনকে ছাপিয়ে পঞ্চম স্থান দখল করল মোদির ভারত। রানির দেশ ছিটকে গিয়ে দাঁড়াল ছয়ে। এই উন্নয়ন এল এমন একটা সময়ে যখন গত চল্লিশ বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর মুদ্রাস্ফীতির (Inflation) সম্মুখীন ব্রিটেন। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ব্লুমবার্গ। সেই রিপোর্টেই দেখা গিয়েছে, শেষ তিন মাসে ব্রিটেনকে পিছনে ফেলে সামনে চলে এসেছে ভারত। যে হিসেবের সাপেক্ষে প্রকাশ্যে এসেছে এই ফল, সেটির মানদণ্ড হল মার্কিন ডলার। রিপোর্ট অনুযায়ী, মার্কিন ডলারের নিরিখে ভারতীয় রুপির তুলনায় দাম কমেছে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। ভারতীয় মুদ্রার তুলানায় ৮ শতাংশ কমেছে পাউন্ডের দর।

    প্রায় দুশো বছর ধরে ভারত শাসন করেছে ব্রিটিশ। ১৯৪৭ সালে ভারত অর্জন করে কাঙ্খিত স্বাধীনতা। তার পর এই প্রথম অর্থনীতিতে ভারত হারাল ব্রিটেনকে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের আগে রয়েছে মাত্র চারটি দেশ। এগুলি হল, আমেরিকা, চিন, জাপান এবং জার্মানি। এদের মধ্যে আমেরিকা প্রথম, চিন দ্বিতীয়, জাপান তৃতীয় এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি। দেশের অর্থনীতির এই ছবি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর কাছে। ৫ সেপ্টেম্বর কনজার্ভেটিভ পার্টি জানাবেন প্রধানমন্ত্রী পদে বসবেন তাঁদের দলের কে। তবে যিনিই হোন না কেন, তাঁকে সামলাতে হবে বিরাট এক চ্যালেঞ্জ। ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরির মূল দৌড়ে রয়েছেন প্রাক্তন সচিব লিজ ট্রাস এবং এক্সচেকারের প্রাক্তন চান্সেলর ঋষি সুনক। রিপোর্ট অনুযায়ী, আশা করা যায় সুনককে ধরাশায়ী করে প্রধানমন্ত্রী পদে বসবেন ট্রাস।

    আরও পড়ুন : বাড়ল ভারতের জিডিপি, প্রথম ত্রৈমাসিকে কত জানেন?

    সদ্যই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে ভারত। বেড়েছে জিডিপিও। জারি রয়েছে মুদ্রস্ফীতির সঙ্গে লড়াইও। এহেন পরিস্থিতিতে ভূতপূর্ব শাসকের দেশ ব্রিটেনকে হারিয়ে হাসছে মোদির ভারত। এবং এই সাফল্য এল এমন একটা সময়ে, যখন দেশজুড়ে চলছে অমৃত মহোৎসব।  

     

  • Indian Spy Kuldeep Yadav: দেশ কোনও সাহায্য করেনি, ৩২ বছর পর পাকিস্তান জেল থেকে ফিরে জানালেন ভারতীয় গুপ্তচর

    Indian Spy Kuldeep Yadav: দেশ কোনও সাহায্য করেনি, ৩২ বছর পর পাকিস্তান জেল থেকে ফিরে জানালেন ভারতীয় গুপ্তচর

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩২ বছর পরে নিজের বাড়ি চাঁদখেড়ায় প্রিয়জনদের কাছে ফিরলেন ভারতীয় গুপ্তচর (Indian Spy) কুলদীপ যাদব (Kuldeep Yadav)। মাঝে কেটে গিয়েছে বহু সময়। পুরো সময়টাই কেটেছে পাকিস্তানি জেলে (Pakistan Jail)। ২৭ বছরের ঝকঝকে যে তরুণ বাড়ি থেকে একদিন বেরিয়েছিল সে আজ ফিরে এল ৫৯ বছরের প্রৌঢ় হয়ে। পাঞ্জাবীর নীচের জীর্ণ শরীরই বলে দেয় এই কয়েক বছরের গল্প। হৃদরোগ, টিবি, যক্ষ্মার মতো মারণ রোগ শরীরে বাসা বেঁধেছে। যে দেশের জন্যে এত কিছু সেই দেশই খোঁজ নেয়নি এত বছরে। দেশের কোনও প্রতিনিধি একটি বারের জন্যে দেখাও করতে যায়নি। এমনটাই দাবি কুলদীপ যাদবের।

    আরও পড়ুন: পাকিস্তানে এফএটিএফের প্রতিনিধি দল, ধূসর তালিকা থেকে বের হবে কি শরিফের দেশ?

    তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে কেউ কখনও দেখা করতে আসেনি। আমি যখন গুপ্তচর হিসেবে পাকিস্তানে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল মাত্র ২৭ বছর। যে দেশের জন্যে সারাটা জীবন উৎসর্গ করে দিলাম, সেই দেশ আমাকে আমার যোগ্য সম্মান ফিরিয়ে দিল না। কিছুই পাইনি আমি।” 

    ১৯৯১ সালের ১৫ মার্চ কুলদীপকে পাকিস্তানে চর হিসেবে পাঠায় ভারত সরকার। ১৯৯৪ সালের ২২ জুন ওকারা জেলা থেকে গ্রেফতার হন তিনি। সাজা শেষে ২২ অগাস্ট বাড়ি ফিরেছেন তিনি। নিজের লোকেদের কাছে। আপাতত একটাই দাবি, অর্থনৈতিক সুরক্ষা। কুলদীপ বলেন, “আমি এখন আমার ভাই দিলিপ এবং বোন রেখার ওপর নির্ভরশীল। আমার সম্বর্ধনা, অবসরকালীন ভাতা প্রাপ্য। ঠিক যেমনটা সেনা কর্মীরা পেয়ে থাকেন।”

    আরও পড়ুন: বদলার ম্যাচ পাকিস্তানের! জিতে ফাইনালে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার

    তিনি আরও বলেন, “সম্মানের সঙ্গে বাঁচার জন্যে এই মুহূর্তে আমার একটি বাড়ি এবং কিছুটা আর্থিক সাহায্য প্রয়োজন।”

    কুলদীপের ভাই-বোন স্মৃতিচারণ করে বলেন, “কুলদীপ ১৯৯১ সালে একদিন হঠাৎ হারিয়ে যান। বাবা অনেক খোঁজার চেষ্টা করেন। তাঁর সন্ধানে অল্লাশি অভিযান করার আবেদন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করারও চেষ্টা করেন। কোনও লাভ হয়নি।”

    কুলদীপ বলেন, “তিন বছরের কোর্ট মার্শালের পরে আমাকে যখন জেলে স্থান্তরিত করা হয়, তখন বাড়িতে চিঠি লিখেছিলাম। সেই প্রথম বাড়ির লোক জানতে পেরেছিল, আমি বেঁচে আছি।”

    দিলিপ বলেন, “আমরা একই সঙ্গে খুশিও ছিলাম, আবার দুঃখিতও ছিলাম। আমরা জানতে পারি কুলদীপ বেঁচে আছে, তবে পাকিস্তানের জেলে।”

    কুলদীপ আরও বলেন, “আমি কখনও আমার মিশনের বিষয়ে আমার পরিবারকে বলিনি। দেশ সেবার উন্মাদনা ছিল আমার মধ্যে। এই জন্যে সরকারি চাকরির পরীক্ষাও দিতাম আমি। এমন সময় দেশের হয়ে কাজ করার সুযোগ পাই আমি। লুফে নিই সেই প্রস্তাব। কিন্তু শেষটা ভালো হল না। 

    পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে কুলদীপ বলেন, “পাকিস্তানিরা অনেকেই ভারতীয়দের মতো। আমার অনেকের সঙ্গেই জেলে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Noida Twin Tower: নয়ডায় ট্যুইন টাওয়ারের সেই জমিতে ফের বহুতল সুপারটেকের? আদালতে যাবেন বাসিন্দারা

    Noida Twin Tower: নয়ডায় ট্যুইন টাওয়ারের সেই জমিতে ফের বহুতল সুপারটেকের? আদালতে যাবেন বাসিন্দারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ভাঙা হয়েছে দিল্লির উপকণ্ঠে নয়ডার (Noida) সেই ট্যুইন টাওয়ার (Twin Tower)। তার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও সিদ্ধান্ত হয়নি যেখানে এক সময় ট্যুইন টাওয়ার গড়ে উঠেছিল, সেখানে এবার কী হবে?  বেআইনিভাবে জোড়া ওই টাওয়ার বানিয়েছিল সুপারটেক (Supertech) নামে এক সংস্থা। এই সংস্থা চায়, ওই জায়গায় ফের নতুন করে হাউজিং প্রজেক্ট গড়ে তুলতে। তবে এমারেল্ড কোর্টস (যে চত্বরে জোড়া টাওয়ার ছিল) রেসিডেন্টস অ্যাসোসিয়েশন (Emerald Court’s Residents’ Association) সাফ জানিয়ে দিয়েছে, সুপারটেক যদি ফের ওই জায়গায় হাউজিং প্রজেক্ট গড়ে তুলতে চায়, তাহলে তারা আবারও দ্বারস্থ হবে আদালতের। এমারেল্ড কোর্টস রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে উদয়ভান সিংহ টিওটিয়া (Uday Bhan Singh Teotia) বলেন, নির্মাতা সংস্থা এমন কিছু করে কিনা, তা আমরা লক্ষ্য রাখছি। যদি প্রয়োজন হয়, তবে আমরা আদালতে যাব।

    নয়ডার সেক্টর ৯৩এ-তে সুপারটেক তৈরি করেছিল জোড়া টাওয়ার। নাম দেওয়া হয়েছিল অ্যাপেক্স (Apex) ও সিয়ানে (Ceyane)। অ্যাপেক্সে ছিল ৩২টি ফ্লোর, আর সিয়ানে ছিল ২৯টি। দেশের উচ্চতম বহুতল এই জোড়া টাওয়ার। দুটি টাওয়ারে ছিল ৯১৫টি ফ্ল্যাট, ২১টি দোকান এবং দুটি বেসমেন্ট। জোড়া এই বহুতল দিল্লির কুতুব মিনারের চেয়েও উঁচু ছিল। জোড়া ওই টাওয়ার বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। এর পর সুপ্রিম কোর্টের নির্দেশে সপ্তাহখানেক আগে ভেঙে ফেলা হয় ওই জোড়া টাওয়ার।

    আরও পড়ুন : মাত্র ৯ সেকেন্ডেই ধূলিসাৎ নয়ডার সেই টুইন টাওয়ার!

    জানা গিয়েছে, জোড়া টাওয়ারের ওই জমিতে কী করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন স্থানীয় বাসিন্দারা। ওই জমিতে মন্দির গড়ার প্রস্তাব নিয়েও আলোচনা হতে পারে। উদয়ভান বলেন, এতে কোনও সন্দেহ নেই যে আমরা ওখানে একটি পার্ক বানাব। আরও কিছু প্রস্তাব এসেছে। কেউ কেউ মন্দির নির্মাণের প্রস্তাবও দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই আমরা আলোচনায় বসতে চলেছি। সেখানেই সিদ্ধান্ত হবে, ওই জমিতে কী করা যায়। যদিও সুপারটেক চেয়ারম্যান আরকে অরোরা জানান, ওই জমিতে হাউজিং প্রজেক্ট গড়ে তুলব। প্রয়োজনে স্থানীয়দের অনুমতি নেব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • LPG Cylinder Price: মাসের শুরুতেই দারুণ খবর! রান্নার গ্যাসের দাম কমল ৯১ টাকা

    LPG Cylinder Price: মাসের শুরুতেই দারুণ খবর! রান্নার গ্যাসের দাম কমল ৯১ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মূল্যবৃদ্ধির বাজারে এবারে সাধারণ মানুষ একটু হলেও স্বস্তি পাবে। দীর্ঘদিন ধরে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েই চলেছে আর এরই মধ্যে এখ খুশির খবর পাওয়া গেল। মাসের প্রথম দিন অর্থাৎ ১ লা সেপ্টেম্বর একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।

    আরও পড়ুন: হাজার পার করল রান্নার গ্যাস

    এরফলে এবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (১৯ কেজি এলপিজি) ২,০৯৫.৫ টাকা থেকে কমে ১৯৯৫.৫০ টাকা হয়েছে। দিল্লিতে দাম ১৯৭৬ টাকা থেকে কমে ১৮৮৫ টাকা হয়েছে। মুম্বইয়ে ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১৯৩৬ থেকে কমে ১৮৪৪ টাকা হয়েছে। চেন্নাইয়ে সিলিন্ডারের দাম হয়েছে ২০৪৫ টাকা যা আগে ছিল ২১৪১ টাকা। আজ, ১ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হয়েছে। 

    তবে বাড়ির কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দামে (LPG Cylinder Price) কিন্তু কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির বাড়ির রান্নার এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে। ৬ জুলাই থেকে এই দামে কোনও পরিবর্তন আসেনি। দিল্লিতে বাড়ির জন্য যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা, মুম্বইতে ১০৫২ টাকা ও চেন্নাইয়ে ১০৬৮ টাকা।

    আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত, দুধের দাম বাড়াল আমুল এবং মাদার ডেয়ারি

    এর আগে দফায় দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন হোটেল, রেঁস্তোরায় খাবারের দামও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবারে পুজোর আগেই কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমায় কিছুটা হলেও স্বস্তি ফিরল সাধারণ মানুষের। আশাও করা হচ্ছে যে এবারে হয়তো হোটেল, রেঁস্তোরার খাবারের দামও কিছুটা হলেও কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

LinkedIn
Share