Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India Sri Lanka Relation: নয়াদিল্লি-কলম্বো সম্পর্ক নিয়ে চিনা রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ভারতীয় হাইকমিশনের  

    India Sri Lanka Relation: নয়াদিল্লি-কলম্বো সম্পর্ক নিয়ে চিনা রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ভারতীয় হাইকমিশনের  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India)-শ্রীলঙ্কা (Sri Lanka) সম্পর্ক নিয়ে চিনা রাষ্ট্রদূতের (Chinese Ambassador) করা মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিল ভারত। সম্প্রতি ওই মন্তব্য করেছিলেন  কলম্বোয় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত কুই ঝেনহোং (Qi Zhenhong)। শনিবার কলম্বোয় ভারতীয় হাইকমিশন তার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানায়, চিনা রাষ্ট্রদূতের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এটা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য কিংবা তাঁদের দেশের দৃষ্টিভঙ্গীর প্রতিফলন হতে পারে।

    সম্প্রতি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে এসে ভিড়েছিল চিনা গুপ্তচর জাহাজ। চিনের দাবি, জাহাজটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হয়। যদিও ভারতের আশঙ্কা ছিল, গুপ্তচরের কাজ করতেই জাহাজটিকে নোঙর করানো হয়েছে শ্রীলঙ্কার বন্দরে। ভারতীয় হাইকমিশনের তরফে করা ট্যুইট সিরিজে এ প্রসঙ্গও তোলা হয়েছে। চিনা ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বাধ্য হয়ে মাস কয়েক আগে নিজেদের দেউলিয়াও ঘোষণা করে কলম্বো। সেই প্রসঙ্গ টেনে ভারতীয় হাই কমিশন জানায়, অস্বচ্ছতা ও ঋণ সংক্রান্ত এজেন্ডা বিভিন্ন দেশের কাছে প্রধান চ্যালেঞ্জ, বিশেষত ছোট দেশগুলির কাছে। হাই কমিশনের মতে, শ্রীলঙ্কা, যে দেশ এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে জর্জরিত, তাদের সহযোগিতার প্রয়োজন। অন্য কোনও দেশের এজেন্ডা পূরণের জন্য কোনও অনাকাঙ্খিত চাপ কিংবা অপ্রয়োজনীয় বিতর্কেরও প্রয়োজন নেই।

    আরও পড়ুন : শ্রীলঙ্কা ছেড়ে গেল চিনা ‘গুপ্তচর’ জাহাজ, হাঁফ ছাড়ল ভারতও

    ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমরা চিনা রাষ্ট্রদূতের মন্তব্য লক্ষ্য করেছি। তাঁর মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। এটা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য কিংবা তাঁর দেশের দৃষ্টিভঙ্গীর প্রতিফলন। শ্রীলঙ্কার উত্তরের প্রতিবেশী দেশটি সম্পর্কে তাঁর মন্তব্য তাঁর দেশ যেভাবে ভারতের সঙ্গে ব্যবহার করে এই মন্তব্য তার প্রতিফলন হতে পারে। আমরা তাঁকে আশ্বস্ত করি এই বলে যে, ভারত একেবারেই আলাদা। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চিনা গুপ্তচর জাহাজ নোঙর করার প্রতিবাদ জানিয়েছিল ভারত। তার পরেই চিন জানিয়েছিল, হাম্বানটোটা বন্দরেই নোঙর করবে চিনা জাহাজটি। তারা এও জানিয়েছিল, শ্রীলঙ্কার বন্দরে যাতে জাহাজটি ভিড়তে না পারে তাই ভারত অত্যধিক চাপ দিচ্ছে কলম্বোর ওপর। ভারত শ্রীলঙ্কার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলেও ইঙ্গিত করেছিলেন চিনা রাষ্ট্রদূত। এরও প্রতিবাদ জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাফ জানিয়ে দেন, শ্রীলঙ্কা একটি স্বাধীন দেশ। তাই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। ভারত সম্পর্কে চিনের করা এই মন্তব্যের প্রতিবাদ করছি আমরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Maharashtra cattle killing: মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু  ১০টি গরুর! জানেন কী ঘটেছিল?

    Maharashtra cattle killing: মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০টি গরুর! জানেন কী ঘটেছিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০টি গরুর। এদের মধ্যে চারটি গরু গর্ভবতী ছিল। অভিযোগ মহারাষ্ট্রের জালনায় একটি গোশালাতে তড়িদাহত করে ১০টি গরুকে মৃত্যুর মুখে ঠেলে দেয় লতিফ শেখ নামে এক মুসলিম ব্যক্তি। ওই গোশালায় ১৯টি গরু ছিল। এরা সকলেই গ্রামের বাসিন্দাদের প্রয়োজনীয় দুধের জোগান দিত।

    সম্প্রতি কিছুদিন আগেই উত্তরপ্রদেশে এক ব্যক্তি নাইট্রেট মেশানো সবুজ বাজরা খাইয়ে ৬১টি গরুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মহম্মদ তাহির নামে এক খাদ্য বিক্রেতাকে এই অভিযোগে গ্রেফতারও করা হয়। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আম্রোহা জেলার সানতালপুর গ্রামে। এই ঘটনার পর পালিয়ে যায় মহম্মদ তাহির। তাকে আদমপুর অঞ্চল থেকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তিকে খুঁজে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে পুলিশ।

    আরও পড়ুন: প্রকল্প ছিল কেন্দ্রের, রূপ দিয়েছিলেন তপতী গুহ-ঠাকুরতা, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতির নেপথ্যে এঁরাই?

    এই ঘটনায় উত্তরপ্রদেশের মন্ত্রী গুলাবো দেবী রাষ্ট্রীয় নিরাপত্তা আইনে দোষীদের শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন। এই ধরনের খাদ্য যাতে গোশালায় ব্যবহার না করা হয় তার দিকেও নজর দেওয়ার কথা বলেন মন্ত্রী।

    এবার উত্তরপ্রদেশের পর মহারাষ্ট্রে গো হত্যার ঘটনায় শোরগোল পড়েছে। এমনিতেই মহারাষ্ট্রে গোহত্যাকে অপরাধ বলে গণ্য করা হয়। বিজেপি-শিবসেনা পরিচালিত সরকার গো হত্যাকে কার্যত নিষিদ্ধ করেছে মহারাষ্ট্রে। অনুমতি ছাড়াই জবাই করার জন্য গরু বিক্রি ও গো মাংস বিক্রির করলে জরিমানার নির্দেশও রয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিট টু স্লটার সার্টিফিকেট নেওয়ার পরে গরু কাটা যেতে পারে। সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট করে গো হত্যার বিচার চাইছে সাধারণ মানুষ থেকে পশুপ্রেমীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Dumka Murder: আদালতের নির্দেশে দুমকায় মৃত অঙ্কিতার নমুনা গেল ফরেনসিকে

    Dumka Murder: আদালতের নির্দেশে দুমকায় মৃত অঙ্কিতার নমুনা গেল ফরেনসিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুমকায় (Dumka) উত্যক্তকারী (Stalker) যুবকের হাতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নাবালিকা ছাত্রী অঙ্কিতা সিংয়ের (Ankita Singh)। এবার ওই ঘটনায় রাঁচির (Ranchi) ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (Forensic Science Laboratory)  পাঠানোর জন্য মৃতের পুড়ে যাওয়া পোশাকের টুকরো (Burnt Clothes) কিংবা অন্য কোনও নমুনা পাঠানোর নির্দেশ দিল স্পেশাল পকসো (POCSO) আদালত। বুধবার বিশেষ এই আদালত অভিযুক্ত দুই যুবককে ৭২ ঘণ্টার জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য ধৃতদের জেরা করার নির্দেশও দিয়েছে আদালত। ঝাড়খণ্ড পুলিশ ইতিমধ্যেই এই মামলায় পকসো ধারা যুক্ত করেছে।

    প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুমকার অঙ্কিতা সিং নামে এক নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শাহরুখ হুসেন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বছর তেইশের শাহরুখ গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর। ওই ঘটনায় পুলিশ শাহরুখের পাশাপাশি গ্রেফতার করে নইম খান ওরফে ছোট্টু নামেও একজনকে। জানা গিয়েছে, পুলিশ প্রথমে ওই কিশোরীর বয়স ১৯ বলে রেকর্ড করে। পরে অবশ্য ভ্রম সংশোধন করে করা হয় ১৫। ঝাড়খণ্ড শিশু কল্যাণ কমিটি এফআইআরে অতিরিক্ত ধারা যোগ করে মামলা দায়ের করতে বলেছিল। তারা এও জানিয়েছিল, অঙ্কিতার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অনুযায়ী সে নাবালিকা, যদিও পুলিশের দাবি অঙ্কিতা নাবালিকা নয়, প্রাপ্তবয়স্ক। ঘটনার জেরে সরব হয়েছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। দোষীদের শাস্তির দাবিতে সরবও হয় তারা।

    আরও পড়ুন : ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    অঙ্কিতাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিশ্বহিন্দু পরিষদও। পরিষদের তরফে অভিযুক্তের ফাঁসির সাজার দাবিও জানানো হয়েছে। ঘটনাটিকে লাভ জিহাদ আখ্যা দিয়েছে হিন্দুত্ববাদী একটি সংগঠন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Viral News: লেহেঙ্গার বোতাম থেকে উদ্ধার ৪১ লক্ষ টাকা! দিল্লির বিমানবন্দরে আটক দুবাইগামী যাত্রী

    Viral News: লেহেঙ্গার বোতাম থেকে উদ্ধার ৪১ লক্ষ টাকা! দিল্লির বিমানবন্দরে আটক দুবাইগামী যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘লেহেঙ্গা’র বোতামেই লুকানো ছিল ৪১ লক্ষ টাকা! কখনও কী শুনেছেন এমন কথা? তবে আজ শুনে নিন, গতকাল অর্থাৎ মঙ্গলবার (৩০ অগস্ট) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক যাত্রী। তবে বৈদেশিক মুদ্রা পাচারের ক্ষেত্রে এক অভিনব উপায় বের করেছিলেন। কিন্তু তবুও শেষ রক্ষা আর হল না তাঁর। ধরা পড়েই গেলেন।

    দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃত যাত্রীর নাম মিসাম রাজা। সূত্রের খবর, লেহেঙ্গার বোতামের মধ্যে করে বিপুল পরিমাণ সৌদি রিয়াল পাচার করছিলেন ওই যাত্রী। প্রায় ৪১ লক্ষ টাকার  বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে ওই যাত্রীর কাছ থেকে। ঠিক ছিল যে তিনি এদিন স্পাইসজেট সংস্থার এক বিমানে দিল্লি থেকে দুবাই যাবে। কিন্তু, বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ওই যাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ তার তল্লাশি নেন।

    আরও পড়ুন: জাগুয়ার ও কুমিরের ভয়ঙ্কর লড়াই! জিতল কে?

    এরপরই, সন্দেহের ভিত্তিতে, ওই যাত্রীর জিনিসপত্র ভালোভাবে চেক করা হয়। তার উপর আগের থেকেই কড়া নজর রেখেছিলেন তাঁরা। এরপর এক্স-রে স্ক্যানার মনিটরে ব্যাগের স্ক্যান করা হলে সেখানে কিছু দেখতে পাওয়া যায়। এরপরেই অনেক বোতাম পাওয়া যায় যেগুলো লেহেঙ্গায় ব্যবহার করা হয়। আর তার পরেই দেখা যায়, বোতামগুলির ভেতরে ১৮৫৫০০ মূল্যের সৌদি রিয়াল ধরা পড়ে যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা। বিমান বন্দরেই সবকটি বোতাম খুলে ওই সৌদি রিয়াল উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মুদ্রা-সহ তাকে কাস্টমস কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jammu & Kashmir: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    Jammu & Kashmir: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। উপত্যকায় তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা৷ মঙ্গলবার বিকেলে সোপিয়ানে (Shopian) নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ সেই গুলির লড়াইয়ে কয়েক মিনিটের মধ্যই এনকাউন্টারে জঙ্গি নিকেশ করা হয়। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা।

    পুলিশ সূত্রে জানা যায়, সোপিয়ানের নাগবাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকায় খবর পেয়ে এদিন নিরাপত্তারক্ষীরা সক্রিয় হয়ে ওঠেন। এরপর সেই এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান৷ এই তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিত হয়ে যায়।

    আরও পড়ুন: নাদিমার্গ গণহত্যা মামলা পুনরায় চালুর নির্দেশ জম্মু ও কাশ্মীর হাইকোর্টের

    ডিরেক্টর জেনারেল (Additional Director General of Police) (ADGP) বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন,  নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা সংগঠনের সদস্য। এই তিন জঙ্গির নাম দানিশ খুরশীদ ভাট (Danish Khursheed Bhat) তানভীর ওয়ানি (Tanveer Wani)  তওসীফ ভাট (Towseef Bhat)। তারা বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে জড়িয়ে ছিল। সোপিয়ানের ছেলেদের জঙ্গি দলে নেওয়ার কাজের সঙ্গে জড়িত ছিল। ঘটনার পরে, উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় বিপর্যস্ত ভূস্বর্গ।

    সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের হামলা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছর মে মাসেও জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মীকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় উপত্যকায়। তার রেশ কাটার আগেই কুলগামে খুন করা হয় আরেক হিন্দু স্কুল শিক্ষিকাকে।  

    আরও পড়ুন: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির! 

     

     

  • CJI UU Lalit: আড়াই ঘণ্টায় ৬০টি মামলার শুনানি, দায়িত্বের প্রথম দিনেই রেকর্ড তৈরি প্রধান বিচারপতির?

    CJI UU Lalit: আড়াই ঘণ্টায় ৬০টি মামলার শুনানি, দায়িত্বের প্রথম দিনেই রেকর্ড তৈরি প্রধান বিচারপতির?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রধান বিচারপতি (CJI) হিসাবে উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit) যোগদান করার প্রথম দিনই সোমবার সুপ্রিম কোর্টে  প্রায় ৬০০ টি মামলার শুনানি হয়। অনেকেই মনে করছেন এক নতুন পথের দিশা দেখাবেন জাস্টিস ললিত। 

    সোমবার সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত ৯০০ টি মামলার মধ্যে ৫৯২ টিরই কাল প্রথমবার শুনানি হয়। গত কয়েক বছরের মধ্যে দায়ের হয়েছে মামলাগুলি।

    আরও পড়ুন: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট 

    এই মামলাগুলির মধ্যে বিশেষ কিছু মামলাও ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার, রাফায়েল দুর্নীতির মতো হাইপ্রোফাইল মামলাও এদিন তালিকাভুক্ত ছিল। 

    প্রধান বিভচারপতি হিসাবে যোগদানের পর বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে বেঞ্চে প্রায় আড়াই ঘন্টার মধ্যে ৬০টি মামলার শুনানি হয়। বেঞ্চে থাকাকালীন, নতুন আইনজীবীদের জানান যে বৃহস্পতিবারের মধ্যে জরুরি মামলাগুলি চিহ্নিত করার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু হবে এবং তার আগে পর্যন্ত অ্যাড-হক পদ্ধতির মাধ্যমে জরুরি মামলা চিহ্নিত করা হবে।

    আরও পড়ুন: লিভ-ইন বা সমকামী সম্পর্কও পরিবারের আওতায় পড়ে, জানাল শীর্ষ আদালত
     
    সিজেআই ইউইউ ললিত আশ্বাস দিয়েছেন যে সমস্ত নতুন মামলা তালিকাভুক্ত হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শুনানি হবে। পুরনো মামলার দ্রুত নিষ্পত্তির পরিকল্পনা করছেন নতুন প্রধান বিচারপতি।  

    ভারতীয় বিচার ব্যবস্থায় মামলার মুলতুবি থাকার বিষয়ে কথা বলতে গিয়ে, আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) সুপ্রিম কোর্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, “দ্রুত বিচার প্রদানে কেন বিলম্ব হচ্ছে তা নিয়ে প্রচুর প্রশ্ন করা হয়, আমি সবসময় উত্তর দিতে পারি না। আসলে আমাদের দেশ অনন্য এবং আমাদের প্রতিকূলতাগুলিও বিরল।”    

    মন্ত্রী আরও বলেন, “ভারত যেই সমস্যার মোকাবিলা করে অন্যান্য দেশগুলিকে করতে হয় না। আইন ব্যাবস্থাকেও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। ভারত এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে তা ধরে রাখা খুব সহজ কাজ নয়।”

    আরও পড়ুন: প্রধান বিচারপতি পদে শপথ ললিতের, লক্ষ্য, দ্রুত মামলার নিষ্পত্তি করা

    প্রাক্তন প্রধান বিচারপতি এনভি রামানার ফেয়ারওয়েলের অনুষ্ঠানে ইউইউ ললিত বলেন, “আমার সময়কালে আমি যত সম্ভব মামলাকে শুনানির জন্যে তালিকাভুক্ত করা চেষ্টা করব। মামলাগুলিকে যতটা সম্ভব স্বচ্ছ এবং পরিষ্কার রাখার চেষ্টা করব। জরুরি মামলাগুলিকে দ্রুত তালিকাভুক্ত করার প্রক্রিয়া বের করব। যাতে যেকোনও আদালতে জরুরি মামলা দ্রুত চিহ্নিত হতে পারে।”

    প্রধান বিচারপতি আরও বলেন, “আমি বিশ্বাস করি যে শীর্ষ আদালতের কাজ আইনকে স্পষ্ট ভাষায় উপস্থাপন করা যাতে সাধারণ মানুষ আইনের অবস্থান সম্পর্কে সচেতন হয়। আমরা সারা বছর ধরে একটি সাংবিধানিক বেঞ্চ হিসেবে কাজ করার চেষ্টা করব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • German ambassador on China: অরুণাচল প্রদেশে চিনের দাবি ঔদ্ধত্যের পরিচয়, মত জার্মান রাষ্ট্রদূতের

    German ambassador on China: অরুণাচল প্রদেশে চিনের দাবি ঔদ্ধত্যের পরিচয়, মত জার্মান রাষ্ট্রদূতের

    মাধ্যম নিউজ ডেস্ক: জার্মান রাষ্ট্রদূত (German ambassador) ফিলিপ অ্যাকারম্যান (Philipp Ackermann) মঙ্গলবার বলেন, অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) উপর চিনের (China) দাবি ঔদ্ধত্যপূর্ণ এবং চিনের ভারতের উত্তর সীমান্ত লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।    

    এই মাসের শুরুতে নয়াদিল্লিতে কাজের দায়িত্ব পেয়েছেন অ্যাকারম্যান। দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করেন তিনি। ২৪ অগাস্ট রাষ্টসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে ভোট দেয় ভারত। ভারতের এই পদক্ষেপের প্রশংসা করে অ্যাকারম্যান বলেন, “রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) ইস্যুতে ভারত এবং ইউরোপ সবসময় একমত না হলেও, এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”

    আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে চিনের ‘জিরো কোভিড নীতি’, ফের লকডাউনে জিনপিং- এর দেশ

    তিনি আরও বলেন, “আমরা ভারতের উত্তরের সীমান্ত সমস্যা নিয়ে ওয়াকি বহাল। চিন দাবি করছে অরুণাচল প্রদেশ চিনের অবিচ্ছেদ্দ অংশ। এটা ঔদ্ধত্য। আমরা পরিষ্কার বুঝতে পারছি সীমান্ত পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এসব মেনে নেওয়া যায় না।”  

    রাশিয়ার ইউক্রেন আক্রমণকে, ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পোল্যান্ড আক্রমণের সঙ্গে তুলনা করেছেন অ্যাকারম্যান। 

    তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনের সঙ্গে যেই ব্যবহার করছে, সেই একই রকম ব্যবহার চিন ভারতের সঙ্গে করছে। এটা আশা করি ভারতও স্বীকার করবে।”

    আরও পড়ুন: চিন সীমান্তে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী! নিছকই কি দুর্ঘটনা?

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্লিন সফরেও সময়ও আমরা বলেছিলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই নিজেদের মতামত রেখেছে ভারত। আমরা বিশ্বাস করি ভারত আন্তর্জাতিক আইন এবং তার সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝে। তবে সব ক্ষেত্রে আমরা এক মত হতে পারি না একথাও সত্যি।”

    তিনি বলেন, “একে অপরের সীমান্ত রেখাকে সম্মান করবে সেটাই আন্তর্জাতিক আইনের দস্তুর।”  

    অ্যাকারম্যান তাইওয়ানের পরিস্থিতিসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি জার্মানির ক্রমবর্ধমান আগ্রহের বিষয়েও এদিন কথা বলেন। মোদির দুবারে জার্মানি সফরে ভারত-জার্মান সম্পর্কের যে অনেকটাই উন্নতি হয়েছে এদিন রাষ্ট্রদূতের বক্তব্য থেকে তা স্পষ্ট। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Reliance AGM 2022: চলতি বছরেই এফএমসিজি বাজারে আত্মপ্রকাশ রিলায়েন্স রিটেলের, ঘোষণা মুকেশ-কন্যা ইশার

    Reliance AGM 2022: চলতি বছরেই এফএমসিজি বাজারে আত্মপ্রকাশ রিলায়েন্স রিটেলের, ঘোষণা মুকেশ-কন্যা ইশার

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্সের বার্ষিক সাধারণ বৈঠকে (AGM 2022) মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani) ঘোষণা করেন রিলায়েন্স রিটেল (Reliance Retail) এই বছর এফএমসিজি-এর (FMCG Business) ব্যবসা লঞ্চ করতে চলেছে। অর্থাৎ রিলায়েন্স রিটেল এবারে খুচরো পণ্যের ব্যবসা শুরু করবে। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) ৪৫তম বার্ষিক সাধারণ বৈঠক (Reliance Industries AGM 2022) অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে রিলায়েন্স ভারতের বৃহত্তম সংস্থা৷ আর এই সংস্থার বার্ষিক সভার দিকেই তাকিয়ে থাকে পুরো দেশের শিল্প সমাজ। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এছাড়া ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুকেশ কন্যা তথা রিলায়েন্স রিটেলের মালিক ইশা আম্বানি। তখনই তিনি এফএমসিজি-এর ঘোষণা করেন।

    ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে রিলায়েন্স গ্রুপের সমস্ত দায়িত্বভার। এর আগেই আকাশ আম্বানি হয়েছেন রিলায়েন্স জিও-র বোর্ডের চেয়ারম্যান। রিলায়েন্স জিও-র বোর্ড কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর রিলায়েন্সে রিটেলের দায়ভার তুলে দেওয়া হয়েছে ইশা আম্বানির হাতে।

    আরও পড়ুন: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

    ইশা আম্বানি এদিন বলেন, “এফএমসিজি ব্যবসার মূল উদ্দেশ্য হল সঠিক সময়ে মানুষের কাছে উন্নতমান ও সাশ্রয়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া।“ এছাড়াও তিনি আরও বলেন, তাঁরা খুব শীঘ্রই বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের তৈরি করা পণ্য বাজারে তুলে ধরা হবে ও এই পণ্যের কী কী গুরুত্ব রয়েছে তাও তুলে ধরা হবে। ইশা আরও জানান, এবার এই ব্যবসায় বিভিন্ন ধরণের জিনিস যেমন হোম, পার্সোনাল কেয়ারের ইত্যাদিতে নিজদের ব্যান্ডকে তুলে ধরা হবে।

    রিলায়েন্স রিটেল থেকে জানা গিয়েছে, এই বছরে এখনও পর্যন্ত ২৫০০টি স্টোর খোলা হয়েছে ও আর এই বছরেই এর সংখ্যা দাঁড়াবে ১৫০০০-এ। আবার এদিন নিজেদের ৫জি পরিষেবা চালু করার সময় জানিয়ে দিল ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। আগামী দু’মাসের মধ্যেই জিও-র তরফে ৫জি পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মুকেশ আম্বানি জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে, প্রাথমিক ভাবে দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • PM Modi: ‘মন কি বাত’ অনুষ্ঠানে অপুষ্টি দূরীকরণে জোর প্রধানমন্ত্রীর

    PM Modi: ‘মন কি বাত’ অনুষ্ঠানে অপুষ্টি দূরীকরণে জোর প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার অপুষ্টি (Malnutrition) দূরীকরণে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানের ৯২তম সম্প্রচার পর্বে মোদি জোর দেন অপুষ্টি দূরীকরণে। তিনি বলেন, দেশ থেকে অপুষ্টি দূর করতে হবে।

    প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগের মন কি বাত অনুষ্ঠানে দেশের ক্রীড়াবিদদের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। এবার জোর দিলেন অপুষ্টি দূরীকরণে। অমৃত মহোৎসবের সাফল্যে তিনি যে উৎসাহিত, এদিন তাও জানিয়ে দেন মোদি। বলেন, এই মাসে অমৃত মহোৎসবের অমৃত ধারা বয়ে চলেছে দেশের প্রতিটি কোণে। তিনি বলেন, অমৃত মহোৎসব এবং স্বাধীনতা দিবসে আমরা চাক্ষুষ করেছি দেশবাসীর সম্মিলিত শক্তি।

    এর পরেই মোদি চলে যান দেশ থেকে অপুষ্টি দূরীকরণ প্রসঙ্গে। তিনি বলেন, সেপ্টেম্বর অনুষ্ঠানের মাস। তাছাড়াও এই মাস উৎসর্গ করা হয়েছে পুষ্টি সংক্রান্ত প্রচারে। তিনি বলেন, সেপ্টেম্বরের ১ থেকে ৩০ পর্যন্ত আমরা পোষণ মাহ (Poshan Maah) বা পুষ্টি মাস হিসেবে পালন করব। অপুষ্টি দূরীকরণে যে বহু চেষ্টা করা হয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুষ্টি অভিযানে প্রযুক্তির ব্যবহার এবং জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। অপুষ্টি দূরীকরণে জল জীবন মিশনেরও এক বিরাট প্রভাব রয়েছে। অপুষ্টি দূরীকরণে জনগণকে উদ্যোগী হতেও অনুরোধ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন ভুট্টা সুপারফুডের তালিকাভুক্ত হয়েছে। ভুট্টার ব্যবহার বাড়াতে বহু চেষ্টা করা হয়েছে। তার পরেই মিলেছে কাঙ্খিত সাফল্য।

    আরও পড়ুন : ’২৪ সালে মানুষ নরেন্দ্র মোদির পক্ষেই ভোট দেবেন, দাবি সুশীল মোদির

    জনগণ-মনে দেশাত্মবোধ জাগানোর চেষ্টাও এদিন করেছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে তিনি দূরদর্শনে স্বরাজ শীর্ষক ধারাবাহিকটি দেখতে অনুরোধ করেন। এই ধারাবাহিকে স্বাধীনতা সংগ্রামীদের ওপর আলোকপাত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন এমন বহু মানুষের কথা অনুচ্চারিত থেকে গিয়েছে। দেশের তরুণ প্রজন্মের কাছে তাঁদের তুলে ধরার চেষ্টা করা হয়েছে ওই ধারাবাহিকে। অমৃত মহোৎসব ’২৩ সাল পর্যন্ত চলবে বলেও জানান প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Congress President Poll: কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর? আর কে লড়ছে জানেন?

    Congress President Poll: কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর? আর কে লড়ছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস সভাপতি পদে (Congress President Poll) নির্বাচনে প্রার্থী হচ্ছেন শশী থারুর (Shashi Tharoor)। অন্তত একটি সূত্রে এমন খবরই মিলেছে। যদি তা হয়, তাহলে গান্ধী (Gandhi) পরিবারের কোনও সদস্য কিংবা ওই পরিবারের কোনও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবেন থারুর। যদিও এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু বলেননি থারুর।

    বছর দুয়েক ধরে খালি পড়ে রয়েছে কংগ্রেস (Congress) সভাপতির পদ।  উনিশের ভোটের আগে ওই পদে বসানো হয়েছিল রাহুল গান্ধীকে। ভোটে বিজেপির (BJP) কাছে গোহারা হারে কংগ্রেস। হারের দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন রাহুল। তার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছেন সোনিয়া গান্ধী। বয়সজনিত কারণে তিনি আর দায়িত্ব নিতে চাইছেন না। দায়িত্ব নিতে রাজি নন রাহুলও। তাই প্রয়োজন হয়ে পড়েছে নয়া প্রেসিডেন্ট নির্বাচন। ১৭ সেপ্টেম্বর নির্বাচন হবে ওই পদে।

    সূত্রের খবর, ওই পদে লড়তে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। যদিও তিনি বলেন, কিছুদিন অপেক্ষা করা যাক। কেবল থারুর নন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানও প্রার্থী হতে চলেছেন বলে সূত্রের খবর। কংগ্রেস সূত্রে খবর, দলের একটা অংশ এখনও রাহুল গান্ধীকে ওই পদে বসানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও রাহুল রাজি নন। তিনি রাজি না হলে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলট প্রার্থী হতে পারেন বলে খবর। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেসের বিক্ষুব্ধ অংশ, যারা জি-২৩ নামে পরিচিত।

    আরও পড়ুন : রাহুল গান্ধী রাজি না হলে কংগ্রেস সভাপতি পদে কে জানেন?

    থারুর বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। কেবল তখনই আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারব। এখনই মন্তব্য করার জায়গায় আমি নেই। তিনি বলেন, আমি প্রার্থী হচ্ছি কিনা, তা এখনই বলব না। শুধু বলব, একটি গণতান্ত্রিক দলে নির্বাচন সব সময়ই ভাল। থারুরের প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। দলের তরফে জানানো হয়েছে, ভোটে যে কেউই লড়তে পারেন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি পদে শেষ নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সেবার সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন জিতেন্দ্র প্রসাদ। যদিও সোনিয়ার কাছে হেরে গিয়েছিলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share