Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Himanta Biswa Sarma: একটা নয় দেশে যদি আমরা ৫টি রাজধানী পেতাম…! এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী

    Himanta Biswa Sarma: একটা নয় দেশে যদি আমরা ৫টি রাজধানী পেতাম…! এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র দিল্লি (Delhi) নয়, দেশের প্রতি জোনে একটি করে পাঁচটি রাজধানী স্থাপন করার কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী (Assam Chief Minister) হিমন্ত বিশ্ব শর্মা ( Himanta Biswa Sarma)। তাঁর মতে, এর ফলে বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক অসাম্য দূর হবে। 

    গত কয়েকদিন ধরে শিক্ষা ব্যবস্থা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে ট্যুইট-বিতর্কে জড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরই মধ্যে সোমবার,ট্যুইট বর্তায় হিমন্ত জানান ‘দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরীবাল এখন অন্য রাজ্যকে উপহাস করা অভ্যাসে পরিণত করেছেন। তাঁর সঙ্গে বাদানুবাদের পরে, আমার মনে হয়েছে, দরিদ্র রাজ্যগুলিকে উপহাস না করে, আমাদের অসাম্যের রোগ নিরাময়ের লক্ষ্যে কাজ করা উচিত। আমরা কি ভারতের ৫টি রাজধানী পেতে পারি না, প্রতি জোনে একটি করে?’

    অসমের মুখ্যমন্ত্রী যোগ করেছেন, ‘এতে দিল্লির মতো সরকারগুলির হাতে উত্তর–পূর্ব এবং পূর্বের রাজ্যগুলির তুলনায় বিশাল সম্পদ না থাকাটা নিশ্চিত হবে আবার উল্টোটাও হবে। আর অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির আশীর্বাদে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে আমরা যা করছি, তা গত ৭৫ বছরে অজানা ছিল। অবশেষে, সাত দশকের অস্বীকৃতি ও অবহেলার পর, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ২০১৪ সালে উত্তর–পূর্ব ভারতের রাজ্যগুলিকে মূলধারায় আনার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই অগ্রগতির গতি নিরবচ্ছিন্ন। উত্তর–পূর্বের সহানুভূতি এবং উপহাসের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আমরা যা পাইনি–সম্মান, সম্পদ এবং পুনর্জন্ম।’

    আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন

    প্রসঙ্গত, এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে ভারতের চারটি পৃথক জ়োনে চারটি পৃথক রাজধানী স্থাপনের আহ্বান জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ, উত্তর, পূর্ব ও উত্তর পূর্ব – দেশের এই চার প্রান্তে চারটি রাজধানী স্থাপনের বিষয়ে সংসদীয় অধিবেশনে দলের সাংসদদের দাবি তোলার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই একই রকম দাবি জানালেন, অসমের মুখ্যমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shah Faesal: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    Shah Faesal: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    মাধ্যম নিউজ ডেস্ক: সাল ২০১০। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে আইএএস হন জম্মু-কাশ্মীরের শাহ ফয়জল। এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ইউপিএসসি পরীক্ষায় কেউ প্রথম হননি। সেই থেকে শিরোনামে শাহ ফয়জল। বহু উত্থান-পতনের সাক্ষী ফয়জল। তাঁর জীবনটাই যেন একটা অন্য গল্প। চাকরি থকে ইস্তফা দিয়ে ২০১৯ সালে জানুয়ারিতে রাজনীতিতে যোগ দেন। তৈরি করেন নিজের দল জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট (JKPM)। নতুন দল গঠনের ১৬ মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। বুঝত পারেন নেতা হওয়া তাঁর সাজে না। তাঁকে কাজ করতে হবে সমাজের জন্য।

    সরকারি মহলের খবর অনুযায়ী, কেন্দ্র কখনওই ফয়জলের ইস্তফা গ্রহণ করেনি। তাই চার মাস আগে, গত এপ্রিলে শাহ ইস্তফা প্রত্যাহারের আবেদন করলেই তা  মঞ্জুর করে তাঁকে আমলা পদে বহাল করে কেন্দ্র। শেষ পর্যন্ত ৩০ অগাস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রণালয় জানায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উপসচিবের পদে ফয়জলকে নিয়োগ করা হচ্ছে। আগামী চার বছর ওই পদে থাকবেন তিনি।

    আরও পড়ুন: মৃত্যু হল পৃথিবীর ‘সবচেয়ে একা’ মানুষের, নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলেন খোদ নিজেই!

    ২০১৯ সালে অগাস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। জনসুরক্ষা আইনে কাশ্মীরের বাকি রাজনীতিকদের সঙ্গে আটক হন ফয়জলও। এক বছর পর, ২০২০ সালের অগাস্টে ছাড়া পান তিনি। এর পরেই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ৩৯ বছরের ফয়জল। 

    তার পর থেকেই আমলার চাকরিতে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন ফয়জল। ট্যুইটবার্তায় তিনি লেখেন, ‘‘২০১৯ সালের জানুয়ারি থেকে অগাস্ট, এই আট মাসে এত বোঝা চেপেছে আমার উপর, যে এক প্রকার শেষ হয়ে গিয়েছিলাম। মিথ্যে কল্পনার পিছনে ছুটে এত দিন যা অর্জন করেছিলাম, সব হারিয়েছি। চাকরি। বন্ধু। খ্যাতি। সুনাম। কিন্তু আশা হারাইনি। বরং, আমার আদর্শই আমাকে হতাশ করেছে। কিন্তু, নিজের ওপর আমার বিশ্বাস ছিল। আমি ঠিক করেছিলাম যে ভুল করেছি, তা শুধরে নেব। জীবন আমাকে আরেকটি সুযোগ দিয়েছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Dumka Murder: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    Dumka Murder: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুত্বের প্রস্তাব ফেরানোয় বছর ষোলোর এক কিশোরীকে (Teen) গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে উত্তপ্ত ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka)। নয়া বিপাকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) জোট সরকার। ঘটনাটিকে লাভ জেহাদ (Love Jihad) বলে অভিহিত করেছেন বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত মুসলিম যুবককে বাঁচানোর চেষ্টা করছেন দুমকার ডিএসপি নুর মুস্তাফা, অভিযোগ গেরুয়া শিবিরের।

    ২২ অগাস্ট রাতে দুমকার জারুয়াডি কসবার ঘরে ঘুমোচ্ছিলেন বছর ষোলোর অঙ্কিতা সিং। অভিযোগ, বছর ২৩ শাহরুখ হুসেন গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর।

    ঘটনার জেরে সরব হয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। দোষী যুবকের শাস্তির দাবিতে মিছিল করেছে করণী সেনা। মৃতদেহের অন্ত্যেষ্টিতেও বাধা দেয় তারা। শেষমেশ সোমবার সকালে হয় শেষকৃত্য। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদও (VHP)। পরিষদের ঝাড়খণ্ডের প্রান্ত প্রচারক বীরেন্দ্র সাহু অভিযুক্ত জিহাদির ফাঁসির সাজা দাবি করেন। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গ্রেফতার করা হয়েছে ছোট্টু খান নামে আরও একজনকে। অশান্তি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে সিট গঠন করেছে ঝাড়খণ্ড পুলিশ। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। অভিযুক্তের দ্রুত সাজা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

    আরও পড়ুন : সরকার বাঁচাতে জোটের বিধায়কদের নিয়ে অতিথিশালায় সোরেন, ফের কোথায় যাচ্ছেন জানেন?

    এদিকে, মৃত কিশোরীর পরিবারের দাবি, শাহরুখ একটি বস্তিতে থাকত। এক বছরেরও বেশি সময় ধরে সে অঙ্কিতাকে উত্যক্ত করে চলেছিল। স্কুল যাওয়ার পথেও তার পিছু নিত। কোনওভাবে ফোন নম্বর জোগাড় করে অঙ্কিতাকে বিরক্ত করত। অঙ্কিতার বাবা সঞ্জীব বলেন, মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে চেয়েছিল শাহরুখ। মেয়ে না বলায় তাকে পুলিশ অফিসার বানিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার টোপও দিয়েছিল শাহরুখ। তাঁর দাবি, শাহরুখ প্রায়ই মেয়েকে বলত, আমাকে বিয়ে কর, ইসলাম ধর্ম গ্রহণ কর। না হলে তোমার লাইফ হেল করে দেব। তাঁর দাবি, অঙ্কিতা ছেলেটিকে ভালবাসত না। সে ছিল উত্যক্তকারী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Navy: নৌসেনা পাচ্ছে নতুন নিশান! শুক্রবারই উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    Indian Navy: নৌসেনা পাচ্ছে নতুন নিশান! শুক্রবারই উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন পতাকায় সজ্জিত হবে নৌসেনা। আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় নৌবাহিনীর নতুন পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত চারবার নৌসেনার পতাকা পরিবর্তিত হয়েছে। সমৃদ্ধশালী ভারতীয় নৌসেনার ঐতিহ্যকে আরও উঁচুতে তুলে ধরতে এবং উপনিবেশবাদের অতীতকে সরিয়ে ফেলতেই এই উদ্যোগ বলে, নৌসেনা সূত্রে খবর।

    কাল, ২ সেপ্টেম্বর, শুক্রবার  ভারতীয় নৌসেনার কাছে বিশেষ দিন। এদিনই কোচিনে  বিমানবহনে সক্ষম স্বদেশী প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্তকে সাগরে ভাসাবেন প্রধানমন্ত্রী। বিশ্বের প্রতিটি দেশের নৌবাহিনীর নিজস্ব পতাকা রয়েছে। নৌসেনার পতাকা যুদ্ধজাহাজ, স্থল স্টেশন এবং নৌ বিমান ঘাঁটি সহ সমস্ত নৌ অফিসগুলিতে উত্তোলন করা হয়। 

    একদা ব্রিটিশদের উপনিবেশ ছিল ভারত। নৌসেনার ওয়েবসাইট অনুসারে, ১৯৩৪ সালের ২ অক্টোবর দেশের নৌসেনার নাম পরিবর্তন করে রয়্যাল ইন্ডিয়ান নেভি রাখা হয়, যার সদর দফতর ছিল মুম্বইয়ে। ১৯৫০ সালে ভারত যখন একটি প্রজাতন্ত্র হয়, তখন ‘রয়্যাল’ নামটি বাদ দেওয়া হয়। নৌসেনার এখনকার পতাকার রং সাদা। এটি হল অনুভূমিক। তাতে উলম্বভাবে লাল স্ট্রাইপ রয়েছে। এটি সেন্ট জর্জের ক্রুশের প্রতীক। ক্রশের মাঝখানে রয়েছে ভারতের প্রতীক চিহ্ন। ১৯৫০ সালের পর নৌসেনার পতাকার প্রথম পরিবর্তন ২০০১ সালে। তারপর হয় ১৯৭০ সালে। তারপর ২০০৪ সালে। শেষ ২০১৪ সালে। 

    আরও পড়ুন: রাজনীতিতে ইতি, ফের আমলার চাকরিতে কাশ্মীরের প্রথম আইএএস! সংস্কৃতি মন্ত্রকের উপসচিব পদে শাহ ফয়জল

    নৌসেনার নতুন পতাকার নকশা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, নতুন পতাকায় বাদ যেতে চলেছে সেন্ট জর্জের রেড ক্রস চিহ্নটি। সেই সঙ্গে নোঙরের রঙের পরিবর্তন করা হতে পারে বলেও জানা গিয়েছে। পতাকা পরিবর্তন প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে কবর, আত্মনির্ভর ভারতই প্রধানমন্ত্রীর লক্ষ্য। নতুন পতাকাই সেই আত্মনির্ভরতার ছাপ থাকবে।

    প্রসঙ্গত, বেশিরভাগ কমনওয়েলথ দেশগুলির নৌ চিহ্নের অংশ হিসেবে সেন্ট জর্জের ক্রস ছিল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার মতো দেশগুলি ইতিমধ্যেই তাদের নৌসেনার পতাকা থেকে সেন্ট জর্জের ক্রস বাদ দিয়েছে। কানাডা ২০১৩ সালে, অস্ট্রেলিয়া ১৯৬৭ সালে, নিউজিল্যান্ড ১৯৬৮ সালে তাদের নৌবাহিনীর পতাকা পরিবর্তন করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Vande Bharat Express: ট্রায়ালেই বাজিমাৎ, ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁল বন্দে ভারতের গতি 

    Vande Bharat Express: ট্রায়ালেই বাজিমাৎ, ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁল বন্দে ভারতের গতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)।  রাজস্থানে ট্রায়াল রানে (Trial Run) ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিবেগ স্পর্শ করেছে এই ট্রেন। ট্যুইটারে একটি ভিডিও  শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব। সেখানে দেখা যাচ্ছে স্পিড মাপার যন্ত্রের কাঁটা ১৮০ ছাড়িয়ে যাচ্ছে ৷ পাশে রাখা একটি কাচের গ্লাসে জল ভর্তি ৷ তীব্র গতিতে ছুটছে ট্রেন ৷ কিন্তু গ্লাসের জল কোনওভাবে পড়ছে না ৷ এ নিয়ে অশ্বিনী বৈষ্ণব ট্যুইটে লেখেন, “এই ভ্রমণের মান যথেষ্ট উন্নত ৷ গ্লাসের দিকে দেখুন ৷ ১৮০ কিলোমিটার/ঘণ্টা গতিতেও স্থিতিশীল ৷”  \

    আরও পড়ুন: বাজেট অধিবেশনের মধ্যেই পাশ হবে তথ্য সুরক্ষা বিল, আশা অশ্বিনী বৈষ্ণবের 

    কোটা থেকে নাগদা সেকশনের মধ্যে ১২০, ১৩০, ১৫০ এবং ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বন্দেভারত-২ স্পিড ট্রায়াল শুরু হয়। বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ২০০ কিলোমিটার বেগে চলতে পারে। ট্র্যাক ও সিগন্যাল পারমিট থাকলেই একমাত্র এই গতিবেগে পৌঁছনো সম্ভব। ট্রেনটিতে ১৬টি কামরা রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের মতোই আসন ক্ষমতা রয়েছে এই ট্রেনের। বন্দে ভারতে উভয় প্রান্তে অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা ড্রাইভার কেবিন রয়েছে।  ১১০ কিলোমিটার সফল ট্রায়াল রানের পরে, এই নতুন ট্রেনের দ্বিতীয় পর্বের ট্রায়াল রান কোটা-নাগদা সেকশনে শুরু হয়েছে।

    প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকে ট্রেনটিতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চেন্নাইয়ের ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি হয়েছে এই ট্রেন। এই ট্রেনের ব্রেকিং সিস্টেমে বিশেষ নজর দেওয়া হয়েছে। পাওয়ার কনসামশন কমিয়ে যাতে এর ব্যবহার সম্ভব হয় সেদিকেই নজর দিয়েছে আইসিএফ। শুধু অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারই নয়, বন্দে ভারতে যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বচ্ছন্দ্যকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: বিএসএনএলের হাল ফেরাতে ১.৬৪ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

    রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ট্রায়াল রান শেষ হওয়ার পরে সেই রিপোর্ট রেলওয়ে সেফটি কমিশনারের কাছে পাঠানো হবে। নিরাপত্তা কমিশনারের সবুজ সংকেত দিলে তবেই, ট্রেনটি নতুন রুটে চলবে। তবে কোন রুটে চলবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, আহমেদাবাদ থেকে মুম্বইয়ের মধ্যে চালানো হতে পারে এই নতুন ট্রেন।   

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Army: ৩০ ঘণ্টার অভিযানে হারিয়ে যাওয়া হাঙ্গেরি ট্রেকারকে উদ্ধার ভারতীয় সেনার 

    Indian Army: ৩০ ঘণ্টার অভিযানে হারিয়ে যাওয়া হাঙ্গেরি ট্রেকারকে উদ্ধার ভারতীয় সেনার 

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয়ের (Himalaya) গিরিখাতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন এক হাঙ্গেরি ট্রেকার (Hungarian trekker)। সেই বিদেশি  নাগরিককে প্রায় ৩০ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করল ভারতীয় সেনা (Indian Army)। 

    কিস্তওয়ার (Kishtwar) জেলার উমাসি লা গিরিখাত (Umasi la Pass) বরাবর ট্রেকিং করার সময় হারিয়ে গিয়েছিলেন ওই হাঙ্গেরি নাগরিক। মূল শহরে ফেরার পথ হারিয়ে ফেলেন তিনি। অবশেষে ময়দানে নামে ভারতীয় সেনা।

    আরও পড়ুন: লিভ-ইন বা সমকামী সম্পর্কও পরিবারের আওতাও পড়ে, জানাল শীর্ষ আদালত   

    এয়ারলিফ্ট করে উধমপুরে চিকিৎসার জন্য় নিয়ে আসা হয়েছে তাঁকে। উদ্ধার হওয়ার পর ঐ বিদেশি নাগরিক বলেন, “আমি ভারতীয় সেনার কাছে কৃতজ্ঞ। যাঁরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন তাঁদের কাছে কৃতজ্ঞ।”  

    হাঙ্গেরি প্রশাসনের তরফ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে বলে জানিয়েছে হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। একটি ট্যুইট করে তারা জানায়, বুদাপেস্ট এই উদ্ধার অভিযানে শামিল সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। 

     

    এএনআই সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনাও এই অভিযানে অংশ নিয়েছিল। এরপর হাঙ্গেরির নাগরিক কে উদ্ধার করা হয়। 

    আরও পড়ুন: পাক বধের পর রোহিতদের ‘হার্দিক’ অভিনন্দন সৌরভ, সচিন, সেহবাগ, লক্ষণদের 

    গত জুন মাসে ১২ ঘণ্টা অনুসন্ধানের পরে অন্তত ১৭জন ট্রেকারকে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে উদ্ধার করেছিল ভারতীয় সেনা। তারা সেভেন লেকে ট্রেকিংয়ে যাচ্ছিলেন বলে খবর। প্রচন্ড তুষারপাত ও খারাপ আবহাওয়ার জেরে তারা পথের মাঝেই আটকে পড়েন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • VK Saxena: আপের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, কেন জানেন?

    VK Saxena: আপের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির (AAP) দিল্লির সরকারের (Delhi Govt) সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার (VK Saxena) লড়াই গড়াতে চলেছে আদালত পর্যন্ত। আম আদমি পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির (Defamation) মামলা দায়ের করতে চলেছেন লেফটেন্যান্ট গভর্নর। 

    সূত্রের খবর, আপ বিধায়ক অতিশি, সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক, দিল্লির ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের ভাইস চেয়ারম্যান জেসমিন শাহের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। ২০১৬ সালে খাদি ও গ্রামীণ ইন্ড্রাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে। ‘মিথ্যে’, ‘কল্পনাপ্রসূত’ এই অভিযোগ তুলেছিলেন ওই চারজন। তাঁদের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করতে চলেছেন লেফটেন্যান্ট গভর্নর।

    সম্প্রতি আম আদমি পার্টির নেতা ও পার্টি সদস্যদের অভিযোগ, খাদি ও গ্রামীণ ইন্ড্রাস্ট্রিজ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সাক্সেনা ওই কমিশনের কর্মীদের বাধ্য করেছিলেন ১৪০০ কোটি টাকার বাতিল নোট বদলাতে। সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআই অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। নয়াদিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টে ওই মামলা বর্তমানে বিচারাধীন। জানা গিয়েছে, যাঁদের কথার ভিত্তিতে অভিযোগ তির লেফটেন্যান্ট গভর্নরের দিকে প্রাথমিকভাবে দেখা গিয়েছে, তাঁরা নোটবন্দির সময় দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।

    আরও পড়ুন :তিন মাসেই পাঞ্জাবে আপ-সরকারের বিরুদ্ধে জমছে ক্ষোভ!

    সিবিআইয়ের প্রাথমিক তদন্তেই উঠে এসেছে এই তথ্য। অথচ আপ নেতারা লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে মিথ্যে, কল্পনাপ্রসূত ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন। জানা গিয়েছে, লেফটেন্যান্ট গভর্নর বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না। আপ নেতারা যা খুশি বলে পার পেয়ে যাবেন, তা হবে না। সেই কারণেই আদালতের দ্বারস্থ হতে চলেছেন সাক্সেনা। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন লেফটেন্যান্ট গভর্নর। তাই চলছে কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Indian Mountaineer Missing: চিন সীমান্তে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী! নিছকই কি দুর্ঘটনা?

    Indian Mountaineer Missing: চিন সীমান্তে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী! নিছকই কি দুর্ঘটনা?

    মাধম নিউজ ডেস্ক: কয়েকদিন পরেই মাউন্ট এভারেস্ট (Mount Everest) অভিযানে যাওয়ার কথা ছিল অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রথম পর্বতারোহী তাপি ম্রা (Tapi Mra)। কিন্তু নতুন অভিযানে বেরিয়ে হঠাৎই তিনি নিখোঁজ। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্যে। প্রশ্ন উঠছে, নিছকই এটা দুর্ঘটনা নাকি চিনের (China) সেনার হাত রয়েছে এই ঘটনার পিছনে?

    আরও পড়ুন: মধ্যরাতের শুনানিতে মিলল ছাড়পত্র, কর্নাটকের হুব্বালি ইদগাহ ময়দানে হবে গণেশ উৎসব

    দিন সাতেক আগে চিন সীমান্তের কিছুটা দূরে পূর্ব হিমালয়ের তুষার আচ্ছাদিত মাউন্ট কায়ারিসাতামের (East Kameng district) দিকে যাচ্ছিলেন তাপি। সঙ্গী ছিলেন বন্ধু নিকু দাও। অরুণাচল প্রদেশের সর্বোচ্চ তুষার ঢাকা শৃঙ্গ খায়ার সাতাম (Mount Kyarisatam) জয় করাই ছিল তাঁদের লক্ষ্য। আর তার জন্য দুর্গম পথ পেরিয়ে ৬৯০০ মিটার উচ্চতা আরোহন করতে হতো তাঁদের। সময় লাগার কথা ছিল প্রায় সাত দিন। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি। দুই পর্বতারোহীর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের সঙ্গে ছিলেন দু’জন সহকারি। তাঁরাই প্রশাসনকে অবগত করেন।

    আরও পড়ুন: কংগ্রেস সভাপতি পদে লড়ছেন শশী থারুর? আর কে লড়ছে জানেন?

    দুই পর্বতারোহীর নিখোঁজের পর তাঁদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। ডাকা হয়েছে দু’টি সেনা হেলিকপ্টারও। প্রতিকূল আবহাওয়ার কারণে তল্লাশি অভিযানে বিঘ্ন ঘটেছে বার বার। বাধ্য হয়ে একটি দলকে পাঠানো হয়েছে পায়ে হেঁটে। এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মামা নাতুং বলেছেন, “চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে তল্লাশি অভিযান ও উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে। তাই প্রশাসনকে পায়ে হেঁটে অনুসন্ধান অভিযান চালানোর নিদের্শ দেওয়া হয়েছে।” পর্বতারোহণ ও প্যারাগ্লাইডিং সংস্থার পক্ষ থেকে ৩৭ বছর বয়সি তাপি ম্রা’কে খুঁজে বের করার আবেদন করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Congress President Polls: কংগ্রেস সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর, ফল ঘোষণা কবে জানেন?

    Congress President Polls: কংগ্রেস সভাপতি নির্বাচন ১৭ অক্টোবর, ফল ঘোষণা কবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress President Polls) হতে চলেছে নবরাত্রি উৎসবের শেষে। অক্টোবরের ১৭ তারিখে ওই নির্বাচন হওয়ার কথা। ফল ঘোষণা হবে ১৯ তারিখে। রবিবার এই ঘোষণা করা হয় গ্র্যান্ড ওল্ড পার্টির (Grand Old Party) তরফে।

    দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে কংগ্রেস (Congress) সভাপতির পদটি। উনিশের ভোটের আগে ওই পদে বসানো হয়েছিল রাহুল গান্ধীকে। ভোটে বিজেপির (BJP) কাছে গোহারা হারে কংগ্রেস। হারের দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন রাহুল। তার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছেন সোনিয়া গান্ধী। বয়সজনিত কারণে তিনি আর দায়িত্ব নিতে চাইছেন না। দায়িত্ব নিতে রাজি নন রাহুলও। তাই প্রয়োজন হয়ে পড়েছে নয়া প্রেসিডেন্ট নির্বাচন।

    এদিন দুপুরে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কি কমিটির। মিনিট তিরিশেকের ওই বৈঠকের শেষে দলের সেন্ট্রাল ইলেকশন অথরিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি জানান, সেপ্টেম্বরের ২২ তারিখে নির্বাচনী নোটিফিকেশন জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে সেপ্টেম্বরের ২৪ তারিখে। চলবে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত। ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট হলে হবে ১৭ তারিখ সকাল ১০ থেকে বিকেল ৪টে পর্যন্ত। গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ তারিখে।  

    শুক্রবারই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজাদ কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির হিসেবে পরিচিত জি-২৩ গোষ্ঠীর অন্যতম মুখ ছিলেন। শুক্রবার দল ছাড়ার কারণ দর্শিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন তিনি। ওই চিঠিতে কংগ্রেসের মেকানিজম ধ্বংস করার জন্য রাহুল গান্ধীকে নিশানা করেন তিনি।

    আরও পড়ুন : রাহুল গান্ধী রাজি না হলে কংগ্রেস সভাপতি পদে কে জানেন?

    প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে কংগ্রেসের তরফে জানানো হয়েছিল পার্টির নয়া প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২২ সালের ২১ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে। পরে কংগ্রেসের একটা অংশ ভোটাভুটি এড়িয়ে রাহুলকেই ওই পদে বসানোর মরিয়া চেষ্টা করে বলে গ্র্যান্ড ওল্ড পার্টির একটি সূত্রের খবর। ওই সূত্র মারফতই জানা গিয়েছে, এদিন পর্যন্তও ওই পদে বসতে রাজি হননি রাহুল। তাই ভোটাভুটি অনিবার্য বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India’s Richest Ganesha: ভারতের ধনীতম গণপতি! ৩১৬ কোটি টাকার বিমায় সুরক্ষিত মুম্বইয়ের এই গণেশ, আওতায় ভক্তরাও!

    India’s Richest Ganesha: ভারতের ধনীতম গণপতি! ৩১৬ কোটি টাকার বিমায় সুরক্ষিত মুম্বইয়ের এই গণেশ, আওতায় ভক্তরাও!

    মাধ্যম নিউজ ডেস্ক: গণেশ চতুর্থী (Ganesha Chaturthi 2022) সর্বত্র মহৎ উৎসব হিসেবে পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী থেকে এই মাসের চতুর্দশী তিথি অর্থাৎ ১০ দিন ধরে পালিত হয় উৎসব। ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে গণেশ পুজোর প্রস্তুতি। কোথাও শুরু হয়েছে প্যান্ডেল তো কোথাও চলছে বাকি আয়োজন। গণেশ পুজো (Ganesha Utsav) নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে মুম্বই শহরে। প্রতি বছর সেখানে বিশেষ ভাবে পালিত হয় গণেশ পুজো (Ganesha Puja)। সেখানে ইতিমধ্যে প্যান্ডেলে আসতে শুরু করেছে মূর্তি। 

    গণপতির (Ganpati Bappa) কৃপায় এখন ভারতের সবচেয়ে ধনী গণেশ মণ্ডল হল মুম্বইয়ের (Mumbai) কিংস সার্কেল অঞ্চলে জিএসবি সেবা মণ্ডল (GSB Seva Mandal)। পাঁচদিন ব্যাপী গণেশ চতুর্থীর উৎসবে, ৩১৬ কোটি টাকার বিমা পেয়েছে তারা।  গণেশের মূর্তিটিকে এখানে ৬৬ কেজি সোনা দিয়ে সাজানো হয়। এছাড়াও থাকে ২৯৫ কেজিরও বেশি রুপো এবং অন্য ধাতুর অলঙ্করণ। এই গণেশ পুজোর উদ্বোধন হবে ২৯ অগাস্ট। মূর্তিটি মণ্ডপে থাকেব ৪ সেপ্টেম্বর পর্যন্ত। পুজোর সকল রীতি মেনে ধর্মাচরণ করাই এদের লক্ষ্য। প্রায় ২০ হাজার লোক এখানে প্রসাদ পান। আনুমানিক ৬০ হাজার ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। পুজোর পাঁচদিন ছাড়াও সারা বছরই এই মণ্ডলের লোকেরা জনসেবা করে থাকেন। করোনা অতি মারী, কেরলে বন্যা বহু ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য এগিয়ে এসেছে এরা।

    আরও পড়ুন: কেন গ্রাম বাংলায় পালিত হয় মনসা পুজো, এর তাৎপর্য জানেন কি?

    গণেশ চতুর্থী ছাড়াও বছরে একাধিকবার পুজিত হন ভগবান গণেশ। শাস্ত্র মতে, শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষেই পালিত হয় গণেশের পুজো। তবে, গণেশ চতুর্থীর উৎসব মুম্বইয়ে বিশেষ প্রসিদ্ধ। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মুম্বইবাসীর ঘরে ঘরে প্রতিবছরের মতো এবছরও পুজিত হবেন সিদ্ধিদাতা। পুজোর দিন গণেশকে ফুল, দূর্বা অর্পন করে ভোগ নিবেদন করেন সবাই। দেওয়া হয় মোদক। মোদক বা লাড্ডু গণপতির অত্যন্ত প্রিয়। শুধু মুম্বই নয় এখন ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি কলকাতা-সহ বাংলার নান জায়গায় মহা সমারোহে গণেশ চতুর্থী পালন করা হয়। বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে গণেশর আরাধানা করলে জীবনের সকল অশান্তি দূর হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share