Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Karnataka High Court: বেঙ্গালুরুর সেই ইদগাহ ময়দানে এবার গণেশ চতুর্থী পালনের অনুমতি হাইকোর্টের

    Karnataka High Court: বেঙ্গালুরুর সেই ইদগাহ ময়দানে এবার গণেশ চতুর্থী পালনের অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইদগাহ ময়দানে (Idgah Maidan) গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উৎসব পালনের অনুমতি দিল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court) । ৩১ অগাস্ট গণেশ চতুর্থী। গণেশ বন্দনায় মেতে উঠবে দেশ। স্বাভাবিকভাবেই আদালতের এই রায়ে যারপরনাই খুশি ইদগাহ ময়দানে গণেশ উৎসব পালনের উদ্যোক্তারা।

    স্বাধীনতা দিবসে দেশের সর্বত্র জাতীয় পতাকা উড়লেও, এতদিন তা ওড়ানো হত না বেঙ্গালুরুর এই ইদগাহ ময়দানে। কারণ ছামারাজপতের এই ইদগাহ ময়দানের মালিকানা কার, তা নিয়ে ছিল বিতর্ক। পরে হাইকোর্টের নির্দেশে এবার জাতীয় পতাকা ওড়ানো হয় এই ইদগাহ ময়দানে। এবার মিলল গণেশ চতুর্থী উৎসব পালনের অনুমতিও।  

    ২৫ অগাস্ট অন্তর্বর্তীকালীন আদেশে এই মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার বিরুদ্ধে আপীল করে রাজ্য সরকার। সেই আপীলের প্রেক্ষিতেই এদিন উৎসব পালনের নির্দেশ দেয় আদালত। এদিন আদালত রায়ে বলে, ওই ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী উৎসব পালনের অনুমতি দিতে পারে সরকার। রায়ে এও বলা হয়, ভারতীয় সমাজ ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক ও শ্রেণি বৈচিত্রে ভরপুর। সংবিধান স্বয়ং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার পক্ষে। ধর্মীয় সহমত বজায় রাখার নীতি ভারতীয় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য।তাই অন্তর্বর্তীকালীন আদেশ সংশোধন করে আমরা রাজ্য সরকারকে ৩১ অগাস্ট থেকে ওই ইদগাহ ময়দানে যে কোনও ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালনের অনুমতি দিতে বলছি। তবে অন্তর্বর্তীকালীন আদেশের বাকি নির্দেশনাগুলি অপরিবর্তিতই থাকবে।

    আরও পড়ুন : স্বাধীনতা দিবসে ইতিহাস, ইদগাহ ময়দানে উড়ল তেরঙা

    আদালত এও জানিয়েছে, এই যে পর্যবেক্ষণ তা কেবল ওই ইদগাহ ময়দানে সাময়িক প্রার্থনা করার অনুমতি দেওয়ার জন্য। বেঞ্চের সামনে যে আপীল কিংবা রিট পিটিশন দাখিল করা হয়েছিল, তার মেরিটের ওপর নয়। প্রসঙ্গত, কর্নাটকের ওই জমিটি নিয়ে বিতর্ক রয়েছে। কর্নাটক স্টেট ওয়াকফ বোর্ড ১৯৬৫ সালের একটি গেজেট নোটিফিকেশন দেখিয়ে দাবি করে, জমিটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যদিও ১৯৭৪ সালের সিটি সার্ভে রেকর্ড এবং অন্যান্য সিভিক রেকর্ড অনুযায়ী দেখা যায়, জমিটি একটি খেলার মাঠ। সম্প্রতি কর্নাটক স্টেট ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে দেয় সিটি সিভিক বডি বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে। তারা জানিয়ে দেয়, জমিটি কর্নাটক সরকারের রাজস্ব দফতরের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Rafale Deal: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

    Rafale Deal: স্বস্তিতে সরকার! রাফাল চুক্তি নিয়ে নতুন মামলার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাফাল যুদ্ধবিমান চুক্তির (Rafale Deal) স্বাধীন তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের তরফে বলা হয় এই মামলার কোনও সারবত্তা নেই। শুধু একই বিষয় নিয়ে বারবার তদন্তের প্রশ্ন ওঠে না। গত লোকসভা নির্বাচনের আগে রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে প্রচারে ঝড় তুলেছিল বিরোধীরা। সোমবার মোদি (Modi) সরকারকে স্বস্তি দিয়ে, ওই সংক্রান্ত নতুন মামলার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই সংক্রান্ত মামলার পূর্ববর্তী দুটি রায় দিয়ে ইতিমধ্যেই বিষয়টির নিষ্পত্তি করেছে। তাই বারবার একই ইস্যুতে মামলা চলতে পারে না।

    প্রসঙ্গত, কংগ্রেসের (Congress) অভিযোগ ছিল, ফরাসি সংস্থা দাসোর সঙ্গে করা রাফাল চুক্তিতে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই সঙ্গে দাসোর অফসেট পার্টনার হিসাবে অনিল আম্বানির সংস্থাকে বেছে নেওয়া নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু, আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই চুক্তিতে ‘‘কোনও বেসরকারি সংস্থার সঙ্গেই পক্ষপাতিত্ব করার প্রমাণ মেলেনি। ’’

    আরও পড়ুন: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

    মোদি জমানার প্রথম পাঁচ বছরে রাফাল নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কংগ্রেসের দাবি ভারত অনেক বেশি টাকা দিচ্ছে এই ফাইটার জেটের জন্য। তারা অনেক কমে এই চুক্তি করে ফেলেছিল বলে দাবি কংগ্রেসের। অন্যদিকে বিজেপির দাবি, কংগ্রেস কখনও এই চুক্তি সংক্রান্ত পাকা কথা বলেনি। তাই তারা কী টাকায় চুক্তি করতে চেয়েছিল, সেই নিয়ে কথা বলে কি লাভ। বাস্তবেই কংগ্রেস আমলে এই চুক্তি হয়নি। পরে এই চুক্তি সই হয় ও ধীরে ধীরে করে ভারতে ফ্রান্স থেকে রাফাল আসতে শুরু করে। সুপ্রিম কোর্ট ও ক্যাগ সরকারকে ক্লিনচিট দিয়েছে।

    এর মধ্যেই ফরাসি সংস্থা দাসো এক ভারতীয় মধ্যস্থতাকারীকে ১.১ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছিল বল অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্টে রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।  কিন্তু সোমবার,ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ এই পিটিশন গ্রহণ করতে অস্বীকার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virus Like Particle: করোনার নতুন টিকা যা হতে পারে বেশি কার্যকরী! ঘোষণা আইআইএসসি-এর

    Virus Like Particle: করোনার নতুন টিকা যা হতে পারে বেশি কার্যকরী! ঘোষণা আইআইএসসি-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Corona) জন্য এবারে আরও এক টিকার খোঁজ দিলেন আইআইএসসি (Indian Institute of Science) ব্যাঙ্গালোরের বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন সারস কোভিড-২-এর ভাইরাসের ন্যায় কৃত্রিম উপায়ে একটি টিকা তৈরি করা হয়েছে যা কোভিড আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কার্যকরী। এক্ষেত্রে তাঁরা ‘ভাইরাস লাইক পার্টিকেল’ তৈরি করেছে।

    SARS-CoV-2 ভাইরাস গবেষণা করার জন্য ভাইরাসটির একটি স্যাম্পেল নিয়ে আলাদা রাখতে হবে ও এর একাধিক কপি তৈরি করতে হবে এবং কোনও জীবন্ত কোষে প্রবেশ করার সময় এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ধরনের একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস নিয়ে কাজ করা বিপজ্জনক এবং এর জন্য একটি বায়ো সেফটি লেভেল-3 (BSL-3) ল্যাব প্রয়োজন। ফলে এই ভাইরাস নিয়ে মোকাবিলা করার পরিবর্তে বিজ্ঞানীদের একটি দল নভেল ভাইরাস-জাতীয় কণা (VLP) তৈরি করেছে এবং পরীক্ষা করে দেখা গিয়েছে এটি একটি অ-সংক্রামক ন্যানোস্কেল অণু যা SARS-CoV-2 ভাইরাসের মতো এবং ভাইরাসের মতই আচরণ করে কিন্তু এর স্থানীয় জেনেটিক উপাদান নেই। এই ধরণের ভাইরাস জাতীয় কণা আমাদের দেহে ইমিউনিটি তৈরি করতে একটি গবেষকরা বলেছেন। তাঁরা আরও বলেছেন, এই ভিএলপি গুলি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।

    আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে চিনের ‘জিরো কোভিড নীতি’, ফের লকডাউনে জিনপিং- এর দেশ

    এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যখন মহামারী শুরু হয় তখন তেকেই  তাঁর দল SARS-CoV-2-এর জন্য একটি VLP-তে কাজ শুরু করেছে। তাঁদের প্রথমে কৃত্রিমভাবে একটি VLP সংশ্লেষিত করতে হয়েছিল, যেখানে চারটি কাঠামোগত প্রোটিন – স্পাইক, এনভেলপ, মেমব্রেন এবং নিউক্লিওক্যাপসিড যা প্রকৃত ভাইরাসেও দেখা যায়।

    দেখা গিয়েছিল, ৪ ডিগ্রি সেলসিয়াসে এবং ৩৭ ডিগ্রি সেলসিয়াসে (মানুষের স্বাভাবিক তাপমাত্রা) কোষে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। গবেষকদের মতে দলটি যখন ইঁদুরের মধ্যে VLP-এর উচ্চ মাত্রার ইনজেকশন দেয়, তখন এটি লিভার, ফুসফুস বা কিডনি টিস্যুতে কোনও প্রভাব ফেলেনি। এরপর ১৫ দিনের ব্যবধানে ইঁদুরের মডেলগুলিতে একটি প্রাথমিক শট এবং দুটি বুস্টার শট দেওয়া হয়েছে, তারপরেই তাঁরা দেখেছেন যে, এটি ইঁদুরের রক্তের সিরামে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করেছে। এই অ্যান্টিবডিগুলি ভাইরাসকে নিরপেক্ষ করতেও সক্ষম ছিল। অর্থাৎ যে এটি প্রাণীদের রক্ষা করছে।

    গবেষকরা তাদের ভিএলপির জন্য একটি পেটেন্টের জন্য আবেদন করেছেন এবং এই ভ্যাকসিন কোভিডে আক্রান্ত রোগীদের জন্য কার্যকরী হতে পারে। ফলে তাঁরা পরবর্তীতে অন্যান্য প্রাণী এবং অবশেষে মানুষের উপর VLP এর প্রভাব পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছেন। গবেষকরা বলেছেন যে ভিএলপি ওমিক্রন এবং কোভিডের অন্যান্য ভেরিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতেও সক্ষম হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Ganesh Chaturthi: গণেশ চতুর্থী, বুধবার বেঙ্গালুরুতে মাংস বিক্রি নিষিদ্ধ

    Ganesh Chaturthi: গণেশ চতুর্থী, বুধবার বেঙ্গালুরুতে মাংস বিক্রি নিষিদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই গণেশ চতুর্থী। করোনার প্রভাব কাটিয়ে এবছর ফের গণেশ উৎসবে মেতে উঠেছে মুম্বইবাসী। গণেশ উৎসব  উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে ভারতের একাধিক শহর। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাট সহ বহু রাজ্যেই ধূমধাম করে পালন করা গণেশ চতুর্থী। আগামী ৩১ অগাস্ট বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরুর পুরসভা এলাকায় মাংস কাটা এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

    ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এক দিনের জন্য ওই পুরসভা এলাকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে। গণেশ চতুর্থীর বড় পুজোকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করতে একটি সার্কুলার জারি করেছে নাগরিক সংস্থা ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (BBMP)। স্থানীয় ভাষায় লেখা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩১ অগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে-র অধীন সমস্ত দোকানে পশু নিধন এবং মাংস বিক্রি নিষিদ্ধ। এই নির্দেশ সকলকে মানতে হবে বলেই উল্লেখ করা হয়েছে।

    আরও পড়ুন: জামাতের অনুমতি পেলেই গণেশ পুজো! নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

    উল্লেখ্য, উৎসবের দিনে মাংস বিক্রি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কর্ণাটক সরকার। কারণ চলতি মাসের শুরুতে, নাগরিক সংস্থা শ্রী কৃষ্ণ জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে মাংস বিক্রি এবং পশু হত্যা নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। বাসভ জয়ন্তী, মহা শিবরাত্রি, গান্ধী জয়ন্তী, সর্বোদয় দিবস এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো বেশ কয়েকটি অনুষ্ঠানেও এই ধরনের আদেশ জারি করা হয়েছে।

    এদিনের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কর্নাটক সরকারকে এক হাত নিয়েছেন বিরোধিরা। জেডিএস (জনতা দল সেক্যুলার) নেতা তনভির আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘বেঙ্গালুরুর ৮৫ শতাংশ মানুষ মাংস খান। সরকার তা নিষিদ্ধ করতে চাইলে আমরা বিরোধিতা করব। রাজ্যে বেকারত্ব, হিংসার মতো সমস্যাগুলির সমাধান না করে সরকার এই ধরনের বিষয়ে মনোনিবেশ করছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Yulla Kanda: উল্লা কাণ্ডা, পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত কৃষ্ণ মন্দির

    Yulla Kanda: উল্লা কাণ্ডা, পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত কৃষ্ণ মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: আমরা সকলেই হিমাচল প্রদেশকে (Himachal Pradesh) পর্যটন কেন্দ্র হিসেবে জানি। কিন্তু আমরা অনেকেই জানি না হিমাচল প্রদেশ ঐতিহ্য এবং সংস্কৃতির পীঠস্থান। এরকম একটি জায়গা হল উল্লা কাণ্ডা (Yulla Kanda)। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চস্থানে অবস্থিত কৃষ্ণ মন্দির (Lord Krishna Temple)। শুধু মন্দিরই নয়। এখানে রয়েছে একটি বিখ্যাত হ্রদ। কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকাকালীন এই হ্রদ তৈরি করেছিলেন। এই হ্রদের পরই শুরু হয় মন্দির এলাকা। 

    আরও পড়ুন: এবার সমবায় ব্যাঙ্ক নিয়োগ দুর্নীতি! জড়াল মন্ত্রী অরূপ রায়ের নাম

    সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটিই বিশ্বে সব থেকে উঁচু এলাকায় অবস্থিত। এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হল, যেকোনও ধর্মের মানুষ এসে এখানে প্রার্থনা করতে পারেন। কৃষ্ণের আশির্বাদ যিনিই চাইবেন, তিনিই এই মন্দিরে স্বাগত। 

     

    ভুষার রাজা কেহরি এখানে জন্মাষ্টমী উৎসবের সূচনা করেছিলেন। ভুষা রাজত্বের সঙ্গে যোগ রয়েছে এই মন্দিরের। জনশ্রুতি রয়েছে, উল্লা কাণ্ডার এই হ্রদে কিন্নর এলাকার ঐতিহ্যবাহী টুপি উল্টিয়ে ভাসানো হত। বিশ্বাস ছিল, সেই টুপি ডুবে না গিয়ে অপর পাড়ে ভেসে গিয়ে পড়ে, তাহলে পরের বছরটি ভালো যাবে। কিন্তু যদি অপর পাড়ে যাওয়ার আগেই টুপি ডুবে যেত, তাহলে মনে করা হত পরের বছর দুর্ভাগ্যের বার্তা নিয়ে আসবে।  

    আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কাঠগড়ায় হেমন্ত সোরেন, বিধায়ক পদ খারিজের সুপারিশ

    প্রতি বছর জন্মাষ্টমীর উৎসবে স্থানীয় এবং আশেপাশের জেলার মানুষ উৎসবে শামিল হতে এই মন্দিরে আসেন। পাপ মুক্তির জন্যে হ্রদ পরিক্রমাও করেন ভক্তরা। 

    কল্পা এবং পাঙ্গি থেকে অনেকেই কাশাং পাস দিয়ে ট্রেক করে এই মন্দিরে আসেন। অনেকে কানফু গ্রাম ঘুরে লিস্টিগরং পাস দিয়েও এই মন্দিরে আসেন। কানফু থেকে ভাভা পাস দিয়ে ট্রেক করেও এই মন্দিরে আসা যায়। 

    যাদের ট্রেকিং- এর নেশা রয়েছে তাঁদের জন্যে এটি একটি অসাধারণ গন্তব্য। বিশেষ করে যারা ট্রেকিং শুরু করেছেন, তাঁরা এই জায়গা খুব পছন্দ করেন। কারণ খুব বেশি ঝুঁকি নেই এবং কম দূরত্ব। উর্নি গ্রাম থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত উল্লা কাণ্ডা। এই ট্রেকে হিমালয়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি। পাহাড়, জঙ্গল, বরফ সবকিছুই পাবেন এই ছোট্ট পথে। রাতের বেলায় দেখতে পাবেন এক আকাশ তারা। মোট ১১ কিলোমিটার দীর্ঘ এই ট্রেক। কমবেশি ৩ দিন দুই রাত সময় লাগে এই ট্রেক সম্পন্ন করতে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

     

     

      

     

  • Qutub Minar: আমি কুতুব মিনারের মালিক! দাবি আগ্রার রাজার স্বঘোষিত বংশধরের, পাল্টা এএসআই

    Qutub Minar: আমি কুতুব মিনারের মালিক! দাবি আগ্রার রাজার স্বঘোষিত বংশধরের, পাল্টা এএসআই

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে ফের কুতুব মিনার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কুতুব মিনারের (Qutb Minar) মালিকানা (Ownership) দাবি করে আদালতে আবেদন করেন কুনওয়ার মহেন্দ্র ধ্বজ প্রসাদ সিং (Kunwar Mahendra Dhwaj Prasad Singh) নামে এক ব্যক্তি। তিনি নিজেকে দিল্লির বেশওয়ান (Beswan) বংশধর বলে দাবি করেছেন। আদালতে (Court) করা আবেদনে ওই ব্যক্তি বলেছেন, জমি ও কুতুব কমপ্লেক্স সিং পরিবারের অন্তর্ভুক্ত। সেই কারণে কুতুব মিনারের আশপাশের জমি সম্পর্কে কোনও আদেশ কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নেই। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)।

    অন্যদিকে হিন্দু ও জৈন আবেদনকারীরা কুতুব মিনার কমপ্লেক্সের অন্তর্গত মন্দির পুনরুদ্ধার করার দাবি করতে আদালতে গিয়েছিলেন। এরই মধ্যে আরও এক বিতর্ক শুরু হয়েছে। তারা জানিয়েছে, জমির মালিক হিসেবে দাবি করার সঙ্গে তাঁদের মামলার কোনও যোগ নেই। এটি সরকারের সঙ্গে মালিকের ব্যাপার। তবে ১০০ বছর ধরে যারা কোনও দাবি করেননি তারা এখন কী করে দাবি করতে পারে। তবে এই ব্যাপারে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

    আরও পড়ুন: হিন্দু মন্দিরের ওপরই গড়ে তোলা হয়েছিল কুতুব মিনার! প্রমাণ এএসআই রিপোর্টে

    এএসআই-এর তরফে আইনজীবী সুভাষ গুপ্তা বলেছেন, কুনওয়ার মহেন্দ্র ধোয়াজ সিং ১০০ কিমি বিস্তৃত জমির মালিকানা দাবি করেছেন, কিন্তু গত ১৫০ বছরে এই সংক্রান্ত কোনও দাবি ওঠেনি। কীভাবে এই দাবি এখন ওঠে? কুমার সিং-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এএসআই বলেছে, এটির কোনও ভিত্তি নেই। তাই এটি তারা মেনে নিতে পারবে না।

    মহেন্দ্র সিং-এর আইনজীবী এম এল শর্মা দাবি করেন, মহেন্দ্র সিং, রাজা রোহিণী রমন ধ্বজের বংশধর ও রাজা নন্দ রামের উত্তরাধিকারী। ১৯৪৭ সালে তাঁর পূর্বপুরুষ রাজা রোহিণী রমন ধ্বজ প্রসাদের সময়ে ভারত স্বাধীন হয়েছিল। যদিও তাঁদের বিভিন্ন দাবি উড়িয়ে দিয়েছে এএসআই। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও হিন্দু আবেদনকারীর মধ্যে কুতুব মিনারের নতুন আবেদনকারী আসাতে নতুন করে বিতর্ক শুরু করেছে। যদিও এএসআই ও হিন্দু আবেদনকারী উভয় পক্ষই কুমার সিং-এর দাবির বিরোধিতা করেছে।

    সুপ্রিম কোর্ট কুতুব মিনার নিয়ে আগের বিতর্ক ও এই নতুন মামলার পরবর্তী শুনানি করবে ১৩ সেপ্টেম্বর।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • Sonali Phogat: ধর্ষণ করে খুন বিজেপি নেত্রীকে! বিস্ফোরক অভিযোগ সোনালি ফোগাটের পরিবারের

    Sonali Phogat: ধর্ষণ করে খুন বিজেপি নেত্রীকে! বিস্ফোরক অভিযোগ সোনালি ফোগাটের পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনালি ফোগাটের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। শুরুতে মৃত্যু স্বাভাবিক মনে হলেও, পরবর্তীতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবার এক বিস্ফোরক অভিযোগ করা হল বিজেপি নেত্রীর পক্ষ থেকে। এর আগেই খুনের অভিযোগ তুলেছিল পরিবার। এবার খুনের সঙ্গে ধর্ষণের (Rape) করলেন সোনালি ফোগাটের ভাই রিঙ্কু ঢাকা (Rinku Dhaka)। প্রাক্তন বিগ বস প্রতিযোগীর (Sonali Phogat) ভাই আঙুল তুলেছেন ব্যক্তিগত সহকারীর (PA) দিকে।    

    আরও পড়ুন: সোনালির মৃত্যুতে রহস্য! কেন সিবিআই তদন্তের দাবি বিজেপি নেত্রীর পরিবারের জানেন?

    গোয়া পুলিশের কাছে লিখিত অভিযোগ করে রিঙ্কু জানিয়েছেন, মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করেছিলেন সোনালি। ফোনে জানিয়েছিলেন, তাঁকে খাবারে কিছু মিশিয়ে খাইয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়াত অভিনেত্রীর ভাইয়ের দাবি, তাঁর দিদি জানিয়েছিলেন ব্যক্তিগত সহকারী তাঁর আপত্তিজনক ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করছে। তিন বছর ধরে এই একই কাজ করে আসছিলেন অভিযুক্ত। ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে সোনালির সঙ্গে অশালীন কাজ করতেন ওই ব্যক্তি। 

    মৃতার পরিবারের তরফে অভিযোগ পেয়ে গোয়ার আঞ্জুনা থানার পুলিশ মঙ্গলবারই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং তদন্তে নেমেছে। ইতিমধ্যেই সোনালি ফোগাটের ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন বিগবস প্রতিযোগী বিজেপি নেত্রী সোনালি ফোগাট

    এছাড়াও প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছেন রিঙ্কু। তাঁর অভিযোগ, সোনালির মৃত্যুর পরই তাঁর হরিয়ানার ফার্ম হাউজ থেকে চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ এবং অন্য গুরুত্বপূর্ণ জিনিস। 

    সোনালির পরিবারের দাবি মৃত্যুর সময় মুখ ফুলে ছিল তাঁর। মুখে-পিঠে একাধিক দাগও ছিল। তাই এই মৃত্যুকে স্বাভাবিক মানতে নারাজ তাঁরা। 

    জানা গিয়েছে, মৃত্যুর ঠিক কয়েক মুহূর্ত আগে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। গোয়ার আঞ্জুনাতে ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খেয়েছিলেন। সেই সময়ই তাঁর শরীর অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু সোনালির। কিন্তু পরিবারের তরফে এই দাবি খারিজ করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Ghulam Nabi Azad: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    Ghulam Nabi Azad: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসেই নতুন দল গড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। নতুন দল গঠন করে জম্মু ও কাশ্মীরের পরবর্তী বিধানসভা নির্বাচবনে লড়বেন তিনি। এমনকি পরবর্তী মুখ্যমন্ত্রীও হবেন গুলাম, এমনই দাবি করলেন জম্মু-কাশ্মীরের যুব কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিন ভাট (Amin Bhat)। তিনি বলেন, ‘আমি আজাদের সঙ্গে দেখা করেছি। কীভাবে এগোব তা আলোচনা করব। আমরা ভারতীয় জনতা পার্টির বি-টিম নই।’

    কংগ্রেসের ইতিহাসে এখনও পর্যন্ত যে নেতা বা নেত্রীরা সবথেকে জনপ্রিয় ও প্রভাবশালী হিসাবে পরিচিত, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ অন্যতম ৷ বিশেষ করে জম্মু-কাশ্মীরে তাঁর নিজস্ব জনভিত্তি রয়েছে অভিমত বিশেষজ্ঞদের। তাই আজাদের দলত্যাগের পরেই পদত্যাগের হিড়িক পড়ে যায় জম্মু ও কাশ্মীর কংগ্রেসে। ইতিমধ্যেই কেন্দ্রশাসিত ওই অঞ্চলের আট জন কংগ্রেস নেতা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় রয়েছেন তিন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী— আব্দুল রশিদ, জিএম সরুরি এবং আরএস চিব। রয়েছেন আমিন ভট, গুলজার আহমেদ ওয়ানি, মহম্মদ আক্রমের মতো প্রাক্তন বিধায়কেরা। তাঁরা সকলেই আজাদের নয়া দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

    আরও পড়ুন: কংগ্রেসে থাকবেন কেবল গান্ধীরাই, ভবিষ্যদ্বাণী অসমের মুখ্যমন্ত্রীর

    কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো পদত্যাগপত্রে চিব লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভবিষ্যতের স্বার্থে কংগ্রেসের যে অবদান থাকা দরকার, তার জন্য যে গতিতে কাজ করা দরকার, দল সেই গতি হারিয়ে ফেলেছে ৷ এই পরিস্থিতিতে আজাদ-অনুগামী আমিন শনিবার  বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গুলাম নবি আজাদ। অনেক দলের সমর্থনই পাবেন তিনি।’’ জম্মু ও কাশ্মীর বিধান পরিষদের প্রাক্তন সদস্য তথা আজাদ অনুগামী কংগ্রেস নেতা নরেশ গুপ্তও একই দাবি করেছেন। প্রসঙ্গত,শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দেওয়ার পরেই নতুন দল গড়ে জম্মু ও কাশ্মীরে পরবর্তী বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আজাদ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Supreme Court: লিভ-ইন বা সমকামী সম্পর্কও পরিবারের আওতায় পড়ে, জানাল শীর্ষ আদালত

    Supreme Court: লিভ-ইন বা সমকামী সম্পর্কও পরিবারের আওতায় পড়ে, জানাল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: লিভ-ইন (Live in) বা সমকামী (Homosexual) সম্পর্কও পরিবারের (Family) আওতায় পড়ে। পরিবারের সংজ্ঞা পরিষ্কার করল শীর্ষ আদালত (Supreme Court)। আদালতের দাবি, সমাজের চোখে ‘গতানুগতিক’ না হলেও, রীতি বিরুদ্ধ মনে হলেও এই সম্পর্কগুলোও আইনের চোখে নিরাপত্তা পাবে। 

    বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ এদিন জানায়, কোনও পরিস্থিতিতে একজনের পারিবারিক পরিকাঠামোর পরিবর্তন হতেই পারে। সমাজের গতানুগতিকতা থেকে তা আলাদা হতেই পারে। এই ধরনের পরিবার দুই অবিবাহিত মানুষ, সমকামী যুগলকে নিয়েও তৈরি হতে পারে। শুধুমাত্র বাকিদের চোখে অস্বাভাবিক লাগছে বলেই এই পরিবারগুলিকে সামাজিক সুযোগ, সুবিধা, সুরক্ষা থেকে বঞ্চিত হতে পারে না। 

    পরিবার বলতে শুধু বিবাহিক নারী-পুরুষ এবং তাঁদের সন্তান, এমন ধ্যান ধারণা থেকে বেড়িয়ে আসার পক্ষেও সওয়াল করেছে শীর্ষ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলে যে একটি পরিবার বলতে যা বোঝায়, তা নানা কারণে পরিবর্তন হতে পারে। 

    আরও পড়ুন: সুরক্ষার খাতিরে সরকার নজরদারি চালাতে পারে, পেগাসাস ইস্যুতে বললেন রাজীব চন্দশেখর

    ২০১৮ সালেই সমকামী সম্পর্ককে অপরাধমুক্ত ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আজও সমকামী বিয়ে বৈধতা পায়নি এই দেশে। চলছে আইনি লড়াই। লিভ ইন সম্পর্কে থাকা যুগলরাও সন্তান দত্তক নেওয়ার দাবিতে সরব হয়েছেন। 

    আদালত আরও বলে, বিবাহবিচ্ছেদ বা জীবনসঙ্গীর মৃত্যু, যেকোনও কারণেই যদি একা কেউ সন্তানের লালন পালন করেন, এমনকি শিশুর অভিভাবকের দায়িত্বও যদি কেউ পালন করেন, পুনর্বিবাহ বা দত্তক নেওয়ার কারণে, সে ক্ষেত্রে সমাজের চোখে তথাকথিত পরিবার হিসেবে গন্য না হলেও, আইনত তাঁদের সব রকম সুযোগ এবং সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। অবিবাহিত এবং সমকামী সম্পর্কের ক্ষেত্রেও তা প্রযোজ্য বলে জানিয়েছে আদালত।

      আরও পড়ুন: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের  

    সম্প্রতি লিভ-ইন এবং সমকামী যুগলদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সমাজের অসহিষ্ণুতার বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। আর সেই বিষয়গুলিকে পরিষ্কার করতে একটি মামলার শুনানিতে পরিবারের সংজ্ঞার পাঠ পড়াল সুপ্রিম কোর্ট। 

    স্বামীর আগের পক্ষের দুই সন্তানের লালনপালনের জন্য অফিস থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এক মহিলা। বর্তমানে তাঁর নিজের সন্তানের জন্যও এই ছুটি চান তিনি। কিন্তু তা দিতে নারাজ তাঁর কর্মক্ষেত্র। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। সেই মামলার শুনানিতেই এই পর্যবেক্ষণগুলো জানায় সুপ্রিম কোর্ট।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Noida Twin Towers: মাত্র ৯ সেকেন্ডেই ধূলিসাৎ নয়ডার সেই টুইন টাওয়ার!

    Noida Twin Towers: মাত্র ৯ সেকেন্ডেই ধূলিসাৎ নয়ডার সেই টুইন টাওয়ার!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাটিতে মিশে যেতে সময় লাগল মাত্র ৯ সেকেন্ড। সেই সময়ের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নয়ডার (Noida) টুুইন টাওয়ার (Twin Towers)। মুহূর্তে ধুলোয় ঢাকল এলাকা। জোড়া এই টাওয়ার তৈরি করেছিল সুপারটেক লিমিটেড (Supertech Ltd.)। এদিন বেলা আড়াইটে নাগাদ বিস্ফোরণ ঘটানো হয়। তার পরেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় টুইন টাওয়ার।

    নয়ডার সেক্টর ৯৩এ-তে সুপারটেক তৈরি করেছিল ওই জোড়া টাওয়ার। নাম দেওয়া হয়েছিল অ্যাপেক্স (Apex) ও সিয়ানে (Ceyane)। অ্যাপেক্সে ছিল ৩২টি ফ্লোর, আর সিয়ানে ছিল ২৯টি। দেশের উচ্চতম বহুতল এই জোড়া টাওয়ার। দুটি টাওয়ারে ছিল ৯১৫টি ফ্ল্যাট, ২১টি দোকান এবং দুটি বেসমেন্ট। জোড়া এই বহুতল দিল্লির কুতুব মিনারের চেয়েও উঁচু ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন ভেঙে ফেলা হয় ওই জোড়া টাওয়ার। এদিন সকাল থেকেই এলাকায় ছিল সাজ সাজ রব। দুপুর ২ টো ১৫ মিনিট থেকে ২ টো ৪৫ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় নয়ডা-গ্রেটার নয়দা এক্সপ্রেসওয়ে। টাওয়ারের চারপাশে মোতায়েন করা হয় ৫০০ পুলিশ কর্মী। তার ঢের আগেই এলাকাটিকে ঘোষণা করা হয় নো-ফ্লাই জোন। সরিয়ে দেওয়া হয় টুইন টাওয়ার লাগোয়া দুটি বহুতলের হাজার পাঁচেক বাসিন্দাকে। সরিয়ে নিয়ে যাওয়া হয় পথকুকুরদের। ঘড়ির কাঁটা ২.৩০ ছুঁতেই ঘটানো হয় বিস্ফোরণ। ৯ সেকেন্ডেই ধূলিসাৎ হয়ে যায় জোড়া টাওয়ার।

    নির্মাতা সংস্থা সুপারটেকের তরফে জানানো হয়, নয়ডা ডেভেলপমেন্ট অথরিটি প্ল্যান অনুমোদন করার পরে প্ল্যান মেনেই তৈরি করা হয়েছিল টুইন টাওয়ার। সুপার টেকের চেয়ারম্যান আরকে অরোরা বলেন, টাওয়ার তৈরিতে কোনও বিচ্যুতি ঘটেনি। দেশের শীর্ষ আদালতের রায়কে সম্মান জানাতেই ভেঙে ফেলা হল টুইন টাওয়ার। টাওয়ার ভাঙার কাজ করছিল মুম্বইয়ের ইডিফিস ইঞ্জিনিয়ারিং। কন্ট্রোলড ইমপ্লোশান পদ্ধতি কাজে লাগিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় দেশের সর্ব্বোচ্চ ওই টাওয়ারকে। এলাকায় ক্ষতি যাতে কম হয়, তাই কাজে লাগানো হয় এই পদ্ধতি।

    আরও পড়ুন : চোখের পলকে ধূলিসাৎ! ১০০ মিটার উচ্চতার ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলার প্রস্তুতি তুঙ্গে

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share