Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sunita Williams: এই নিয়ে তৃতীয় বার! ফের মহাকাশে পাড়ি দিয়ে নজির সুনীতা উইলিয়ামসের

    Sunita Williams: এই নিয়ে তৃতীয় বার! ফের মহাকাশে পাড়ি দিয়ে নজির সুনীতা উইলিয়ামসের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে মহাকাশে রওনা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। এই নিয়ে তৃতীয় বারের জন্য মহাকাশে রওনা দিলেন, নাসায় কর্মরত সুনীতা। সুনীতার সঙ্গেই নাসার আর এক মহাকাশচারী ব্যারি উইলমোর মহাকাশে রওনা (Indian-Origin Astronaut) দিয়েছেন। জানা গিয়েছে আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন তাঁরা।

    শীঘ্রই স্পেস স্টেশনে হবে রকেট লঞ্চ 

    বুধবার স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৫২ মিনিটে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনীতা এবং তাঁর সহযাত্রী। অ্যাটলাস ৫ রকেটে করে স্টারলাইনার স্পেস ক্যাপসুলে মহাকাশে পাড়ি (Indian-Origin Astronaut) দিয়েছেন সুনীতারা। স্টারলাইনারের রকেটটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মহাকাশচারীরাই সেটির নকশা তৈরি করেছেন বলে জানিয়েছে নাসা। এছাড়াও আমেরিকার মহাকাশ সংস্থা জানিয়েছে, স্টারলাইনার সঠিক কক্ষপথের সন্ধান পেয়ে গিয়েছে। এরপর আন্তর্জাতিক স্পেস স্টেশনে রকেট লঞ্চ করবে সুনীতা (Sunita Williams) এবং উইলমোর। তবে এদিন উৎক্ষেপণের পরেই গন্তব্যের পথে যেতে যেতে রকেটে হিলায়াম লিক হয়। যদিও তাতে বড় কোনও সমস্যা হয়নি। সব ঠিক থাকলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের অগ্রভাগে, হারমোনি মডিউলে নোঙর করবেন সুনীতা এবং উইলমোর। সেখানে পরীক্ষানিরীক্ষা চালাবেন। এরপর আগামী ১০ জুন পৃথিবীতে ফিরে আসবেন তাঁরা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর, প্যারাশ্যুট এবং এয়ারব্যাগ ল্যান্ডিংয়ের মাধ্যমে মাটি ছোঁবেন দুই মহাকাশচারী। 

    আরও পড়ুন: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    মহিলাদের অনুপ্রেরণা সুনীতা (Sunita Williams) 

    মহাকাশ অভিযানে মহিলাদের জন্য অনুপ্রেরণা সুনীতা। এর আগে, ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন সুনীতা। একসময় সর্বোচ্চ স্পেসওয়াকের রেকর্ডও তাঁর দখলে ছিল। পরে তাঁকে ছাপিয়ে যান পেগি হুইটসন। তবে এবার নিজেদের তত্ত্বাবধানে তৈরি নয়া রকেটে চেপে মহাকাশ অভিযানে (Indian-Origin Astronaut)  বেরিয়ে আবারও ইতিহাস রচনা করলেন সুনীতা। যদিও অনেক আগেই এই অভিযান সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে বার বার অভিযান বাতিল হয়। রকেটের আসনে বসে পড়ার পরও নেমে আসতে হয় সুনীতা (Sunita Williams) এবং উইলমোরকে। তবে এবার সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • China: “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”, মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলল চিন

    China: “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”, মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলল চিন

    মাধ্যম নিউজ ডেস্ক: “নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা।” বুধবার কথাগুলি বললেন চিনের (China) বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, “ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চিন। দুদেশের সম্পর্ক স্থিতিশীল থাকুক। উন্নতি হোক, আমরাও এটা চাই। আগামিদিনে দুদেশের স্বার্থ ও নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য পূরণে আমাদের নজর থাকবে।”

    বেজিংয়ের শুভেচ্ছা বার্তা (China)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ৪ জুন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ২৯২টি আসন। নির্বাচন হয়েছে লোকসভার ৫৪৩টি আসনে। সরকার গড়তে প্রয়োজন ২৭২টি আসন। তাই সরকার গড়ার দাবিদার মোদির নেতৃ্ত্বাধীন এনডিএ। বুধবারই সরকার গড়তে এনডিএর শরিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই এল বেজিংয়ের শুভেচ্ছা বার্তা।

    ২০২০ সালের ৫ মে লাদাখ সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে লালফৌজ। তারপর থেকে দুদেশের বাণিজ্যক সম্পর্ক কার্যত তলানিতে। অরুণাচল প্রদেশের একাংশকে সে দেশের মানচিত্রে নিজেদের ভূখণ্ড বলে দেখানোয় চিনের ওপর রুষ্ট নয়াদিল্লি। লাদাখে সংঘর্ষের পর একুশ বার বৈঠকে বসেছেন দুই দেশের সেনাকর্তারা। তার পরেও কাটেনি অচলাবস্থা। এহেন আবহে চিনের (China) শুভেচ্ছা বার্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল।

    শুভেচ্ছা-বার্তার জোয়ার

    মোদির নেতৃত্বাধীন এনডিএর জয়ের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পড়শি দেশ নেপাল, ভুটান, মলদ্বীপ ও মরিশাসের রাষ্ট্রপ্রধানরা। শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁও।

    আর পড়ুন: সর্বসম্মত নেতা মোদি-ই, “তাড়াতাড়ি সরকার গড়ুন”, এনডিএ বৈঠকে বললেন নীতীশ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “ভারত-ইজরায়েলের সম্পর্ক নয়া উচ্চতায় উঠবে। বধাই হো।” প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও। তিনি বলেন, “ভারতের নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে। ভারত ও ইউক্রেনের মূল্যবোধ প্রায় এক, দুই দেশেরই সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে। আমাদের অংশীদারিত্ব উন্নতি লাভ করুক, বয়ে আনুক সমৃদ্ধি। দুই দেশের মধ্যে বজায় থাকুক স্বাভাবিক বোঝাপড়া (China)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Imran Khan: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    Imran Khan: তিন মামলায় বেকসুর খালাস ইমরান খান, তবে ঘুচছে না বন্দিদশা

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন মামলায় বেকসুর খালাস পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বছর একাত্তরের ইমরান খান (Imran Khan)। সোমবার তাঁকে খালাস করে দেয় ইসালামাবাদ হাইকোর্ট। এই মামলায় খালাস পেয়েছেন ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা তথা পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। তবে আদালতের এহেন নির্দেশের পরেও জেল থেকে মুক্তি পাবেন না তাঁরা। কারণ এখনও তাঁদের মাথার ওপর ঝুলছে একাধিক মামলার খাঁড়া।

    বেকসুর খালাস (Imran Khan)

    ২০২২ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর পদ খোয়া যায় ইমরানের। তার পর থেকেই তাঁর বিরুদ্ধে দায়ের হতে থাকে একের পর এক মামলা। গত অগাস্ট মাস থেকে (Imran Khan) পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ইমরান। এদিন যে তিনটি মামলায় তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাইফার মামলাও। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের ডিভিশন বেঞ্চ সাইফার মামলার সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাঁকে (Imran Khan) বেকসুর খালাসের নির্দেশ দেয়। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পাকিস্তানের এক বিশেষ আদালত সাইফার মামলায় ইমরান ও কুরেশিকে দশ বছরের কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতের দ্বারস্থ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

    সাইফার মামলা

    উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রাক্তন এই ক্রিকেটার-রাজনীতিক। সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে প্রকাশ্যে একটি নথি আনেন তিনি। এনিয়েই ইমরানের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ইমরান দাবি করেছিলেন, তিনি যা দেখিয়েছিলেন তা ‘সাইফার’ অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়। এই মামলাই সাইফার মামলা নামে খ্যাত।

    আর পড়ুন: নিরাপত্তা দিতে হবে কাউন্টিং এজেন্টদের পরিবারকেও, ফরমান নির্বাচন কমিশনের

    এদিকে, ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে করা মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করা হয়। আবার এদিনই ৯ মে দাঙ্গার মামলায় দোষী সাব্যস্ত করা হয় কুরেশিকে।প্রসঙ্গত, তোষাখানা-সহ একশোটিরও বেশি মামলার খাঁড়া ঝুলছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মাথার ওপর (Imran Khan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার আশঙ্কা! কোহলি-রোহিতদের চলাফেরায় নেই নিষেধাজ্ঞা 

    T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার আশঙ্কা! কোহলি-রোহিতদের চলাফেরায় নেই নিষেধাজ্ঞা 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস (ISIS Threat)। এ বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না মার্কিন প্রশাসন। তবে এ নিয়ে  ক্রিকেটারদের উপর বাড়তি চাপও দিতে চাইছে না সেখানকার পুলিশ। তাই আপাতত ভারতীয় ক্রিকেটারদের ঘোরাঘুরিতে কোনও বাধা নেই। নাসাউ কাউন্টির মাঠে ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে। তার আগে সেখানকার পুলিশ কমিশনার প্যাট্রিক জে রাইডার বলেন, “আমি নিশ্চিত করছি, ৯ জুন এখানকার সবচেয়ে সুরক্ষিত জায়গা হবে স্টেডিয়ামের ভিতর।”

    কোহলির বিশেষ নিরাপত্তা

    বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না আমেরিকার প্রশাসন। ক্রিকেটপ্রেমীদের থেকে সুরক্ষিত রাখতে বিরাট কোহলির (Virat Kohli) জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় দলের হোটেল, যাত্রা পথে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে নিউ ইয়র্কের প্রশাসন। কোহলি এবং ভারতীয় দলের নিরাপত্তায় রয়েছে বিশেষ বাহিনীও। রয়েছে ঘোড়সওয়ার পুলিশের ব্যবস্থাও। সমাজমাধ্যমে কোহলির মাঠে ঢোকার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় অত্যাধুনিক অস্ত্র-সহ একাধিক নিরাপত্তা কর্মীদের দেখা যাচ্ছে। 

    রোহিতের কাছে সমর্থক

    ভারত-পাকিস্তান (T20 World Cup 2024) ম্যাচ চলাকালীন নিউ ইয়র্কের নতুন স্টেডিয়ামে এক দর্শক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দেখা করার জন্য ভেন্যুর নিরাপত্তা ভাঙেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের রান তাড়া করার সময়ই এই ঘটনা ঘটে। দু’জন পুলিশ তাকে ট্যাকল করে হাতকড়া পরিয়ে দেওয়ার আগে ভক্তটি ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরতে সক্ষম হয়েছিল, এই ঘটনা দেখে রোহিত আঁতকে ওঠেন এবং তাকে আঘাত না করতে বলেন।

    ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি

    ভারত-পাকিস্তান ম্যাচে (T20 World Cup 2024) হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস (ISIS Threat)। একটি ভিডিয়ো প্রকাশ করেছে তারা। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিয়োয় বলা হয়েছে, যে কেউ এই হামলা করতে পারে। রাইডার এই হুমকির কথা জানিয়ে বলেছেন, সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “একটি ভিডিয়োবার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না।”

    আরও পড়ুন: ভোট গণনার দিন বৃষ্টি! উত্তরে বর্ষা ঢুকলেও দক্ষিণে এখনও অপেক্ষা

    সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন দেখা গিয়েছে। তাতে ম্যাচের তারিখ ‘৯/৬/২০২৪’ লেখা। এর পরেই নড়চড়ে বসেছে নিউ ইয়র্ক প্রশাসন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নিউ ইয়র্ক স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • POK: পাক অধিকৃত কাশ্মীর বিদেশি ভূখণ্ড, আদালতে কবুল পাক সরকারের

    POK: পাক অধিকৃত কাশ্মীর বিদেশি ভূখণ্ড, আদালতে কবুল পাক সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: “কাশ্মীরের (POK) যে অংশ থেকে কাশ্মীরি কবি ও সাংবাদিক আহমেদ ফারহাদ শাহকে গ্রেফতার করেছে পুলিশ, তা কাশ্মীরের অংশ নয়, বিদেশি ভূখণ্ড।” শুক্রবার ইসলামাবাদ আদালতে জমা দেওয়া হলফনামায় এ কথা কবুল করে নিলেন পাক সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।

    ভারতের দাবি (POK)

    পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে রয়েছেন শাহবাজ শরিফ। তাঁর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের এহেন স্বীকারোক্তিতে যারপরনাই উল্লসিত ভারত। কারণ ভারত বরাবরই দাবি করে আসছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। জোর করে দখল করে রেখেছে পাকিস্তান। এদিন শরিফ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের এহেন স্বীকারোক্তিতে আদতে ভারতের দাবিই মান্যতা পেল বলে ধারণা কূটনৈতিক মহলের।

    পাক আদালতের প্রশ্ন

    ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় ভারত (POK)। তখনও রাজন্যশাসিত রাজ্য ছিল জম্মু-কাশ্মীর। রাজা হরি সিংহ। স্বাধীনতা লাভের পর জম্মু-কাশ্মীরের একাংশ জোর করে দখল করে নিয়েছিল পাকিস্তান। পরে কাশ্মীরের ভারতভুক্তিতে সায় দেন হরি সিংহ। এর পরেই পাক সেনার দখল করা ভূখণ্ডের একটা অংশ দখলমুক্ত করে ভারতীয় সেনা। পাকিস্তানের দখলে থেকে যায় বাকি অংশটা। এই অংশই ভারতে পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। এই অংশেই বাস করেন স্বাধীনতাপন্থী সাংবাদিক তথা কবি ফারহাদ।

    গ্রেফতারির পর ফারহাদকে আদালতে হাজির করানোর নির্দেশ দেয় ইসালামাবাদ হাইকোর্ট। সেখানেই সরকারের তরফে যুক্তি দেওয়া হয়, পাক অধিকৃত কাশ্মীর যেহেতু বিদেশি ভূখণ্ড, তাই ফারহাদকে হাজির করানো যাবে না ইসালামাবাদ হাইকোর্টে। এর পরেই মোক্ষম প্রশ্নটি ছুড়ে দেয় আদালত, “যদি সেটি বিদেশি ভূখণ্ডই হবে তবে কোন অধিকারে সেখানে প্রবেশ করে শিবির তৈরি করে পাক সেনা ও রেঞ্জার্স বাহিনী? কোন অধিকারে গ্রেফতার করে বিদেশি নাগরিককে?”

    আর পড়ুন: সন্দেশখালিতে ভোট লুট করল তৃণমূল! ভাঙচুর করা হল বাইক, রক্ত ঝরল বিজেপি নেতা-কর্মীর

    গত ১৪ মে রাওয়ালপিণ্ডি থেকে নিখোঁজ হয়ে যান ফারহাদ। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। পরের দিন ইসলামাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন ফারহাদের স্ত্রী উরুজ জাইনাব। বুধবার অ্যাটর্নি জেনারেল মনসুর উসমা আওয়া ফারহাদের গ্রেফতারির খবর জানান। তিনি এও জানান, পাক অধিকৃত কাশ্মীরের পুলিশের হেফজতেই রয়েছেন ওই সাংবাদিক (POK)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Donald Trump: পর্নস্টারকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত ট্রাম্প! সাজা ঘোষণা ১১ জুলাই, কী আছে তাঁর কপালে?

    Donald Trump: পর্নস্টারকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত ট্রাম্প! সাজা ঘোষণা ১১ জুলাই, কী আছে তাঁর কপালে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পর্নস্টারকে ঘুষ দেওয়ার (Pornstar Hush Money Trial) জন্য ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে দোষী (Donald Trump) সাব্যস্ত হলেন হলেন প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নথি জালিয়াতি সংক্রান্ত ৩৪টি অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এর সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার জন্য জালিয়াতি মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এই মামলায় দোষী সাব্যস্ত মার্কিন প্রেসিডেন্টের সাজা ঘোষণা হবে ১১ জুলাই।

    দোষী সাব্যস্ত প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট (Donald Trump)

    প্রসঙ্গত ট্রাম্প (Donald Trump) প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগেও কতিপয় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ এলেও বাকি প্রাক্তন রাষ্ট্রপতিরা বেকসুর খালাস হয়েছেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি ট্রাম্পের। যদিও বিচার প্রক্রিয়া (Pornstar Hush Money Trial) প্রভাবমুক্ত নয়, এমনই অভিযোগ এনেছেন ট্রাম্প। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ তাতে মার্কিন অনুযায়ী আইন অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা হতে পারে। একসঙ্গে উভয়ও সাজা হওয়ার প্রাধান বিধান রয়েছে। মার্কিন আইন অনুযায়ী সর্বোচ্চ ৪ বছর প্রত্যেক অভিযোগের জন্য সাজা হতে পারে। তবে তাঁকে জরিমানা ও কমিউনিটি সার্ভিস আরোপ করে করে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

    রাজনৈতিক চক্রান্ত অভিযোগ ট্রাম্পের

    প্রসঙ্গত প্রথম থেকেই ট্রাম্প তাঁর বিরুদ্ধে নিউইয়র্ক আদালতে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ প্রথমে তাঁর মামলার তদন্ত শুরু করেছন। তিনি ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। ফলে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলা সহজ হয় ট্রাম্প শিবিরের তরফে। মামলার তত্ত্বাবধানকারী বিচারক জুয়ান মার্চান ১১ জুলাই তাঁর শাস্তির সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছর নভেম্বর মাসে শুরু হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রেসিডেন্ট। কিন্তু ফৌজদারি মামলায় দোষী (Donald Trump) সাব্যস্ত হওয়ার পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অনুষ্ঠিত হয়ে উঠতে পারে। নীল ছবির নায়িকার (Stormy Daniel) সঙ্গে সম্পর্ক এবং শেষে মুখ বন্ধ রাখার জন্য জালিয়াতি ও ঘুষের মামলায় ট্রাম্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন ডেমোক্র্যাট (Democrat) দলের বাড়তি সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। আদালতের অভিযোগকে সামনে এনে তাঁর অস্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে ভোটে এই বিষয়টিকে ইস্যু করতে পারে তাঁরা।

    আরও পড়ুন: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা আমার জন্য মর্যাদা হানিকর আমি ন্যায় বিচার পাইনি। আমি খুবই নিরীহ মানুষ আমি লড়াই চালিয়ে যাব শেষ পর্যন্ত লড়াই করব এবং জিতবো। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পর্নতারকা ষ্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সহবাসের পর ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখার জন্য এক লক্ষ তিরিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন (Pornstar Hush Money Trial) এবং ঘুষের দেওয়ার জন্য জন্য তার ব্যবসায়ী সংস্থার নথিপত্র জালিয়াতি করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা! কড়া নিরাপত্তা নিউ ইয়র্কে

    T20 World Cup 2024: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা! কড়া নিরাপত্তা নিউ ইয়র্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই টি-২০ বিশ্বকাপ। আগামী ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু ম্যাচের (T20 World Cup 2024) আগেই এল জঙ্গি হানার হুমকি। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচে হামলার হুমকি দিয়েছে আইএসএস-কে জঙ্গি সংগঠন। ফলে দুই দেশের প্লেয়ারদের জীবনহানির (India vs Pakistan Security) প্রশ্ন উঠতেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম। মোতায়েন করা হয়েছে বাড়তি ১০০ পুলিশকর্মী।

    হুমকির ভিডিও প্রকাশ্যে 

    সম্প্রতি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে (T20 World Cup 2024) হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিয়োয় বলা হয়েছে, যে কেউ এই হামলা করতে পারে। এই ‘লোন উলফ অ্যাটাক’ হচ্ছে একটা গণহত্যা। যেটা প্রকাশ্যে কোনও এক ব্যক্তি করে। 

    সতর্ক নিউ ইয়র্ক প্রশাসন

    নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার এই হুমকির কথা জানিয়ে বলেছেন, গত এপ্রিল থেকেই জঙ্গি সংগঠন আইএস-খোরাসান এ রকম হামলার হুমকি দিচ্ছে। কিন্তু এ বারের হুমকি একেবারে নির্দিষ্ট করে ভারত-পাকিস্তান ম্যাচের (T20 World Cup 2024) জন্য দেওয়া হয়েছে। সম্প্রতি নাসাউ স্টেডিয়ামের উপর একটি ড্রোন দেখা গিয়েছে। তাতে ম্যাচের তারিখ ‘৯/৬/২০২৪’ লেখা। এর পরেই নড়চড়ে বসেছে নিউ ইয়র্ক প্রশাসন।  তিনি বলেন, “একটি ভিডিয়ো বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না। সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হবে।” 

    আরও পড়ুন: এবার থেকে ওয়েটিং লিস্টের ঝামেলা থেকে মুক্তি! ট্রেনের টিকিটে বড় বদল

    উল্লেখ্য, বিশ্বের যেই প্রান্তেই ভারত পাকিস্তান ম্যাচ (T20 World Cup 2024) হোক না কেন, সবসময় নিরাপত্তা (India vs Pakistan Security) নিয়ে প্রশ্ন থাকে। যেই দেশই আয়োজনক করুক তাদের বাড়তি সতর্ক হতে হয়। আর এবার নিউ ইয়র্কে দুই দল নামার আগে এই হুমকির হুঁশিয়ারিতে আশঙ্কা প্রকাশ করেছে সেই দেশের সাধারণ মানুষ। তবে নিউ ইয়র্কের গর্ভনর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এমন কোনও হুমকি পায়নি যাতে সাধারণ মানুষদের আশঙ্কা থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • OIC: ক্রমশই কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন’?

    OIC: ক্রমশই কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন’?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন’ (OIC) যা আগে পরিচিত ছিল ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স’ নামে, এই সংগঠন দাবি করে যে, তারাই মুসলিম দেশগুলির কন্ঠস্বর এবং যে, তারাই বিশ্বজুড়ে মুসলমানদের স্বার্থ রক্ষার কাজ করে থাকে। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা আন্তর্জাতিক সংস্থা হিসেবে পরিচিত। বর্তমানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ মিলিয়ে ৫৭টি দেশ এই সংস্থার সদস্য হিসেবে রয়েছে। বিগত কয়েক দশক ধরেই রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা, আভ্যন্তরীণ বিদ্রোহ, সন্ত্রাসবাদ – আরবসহ বিশ্বের প্রায় প্রতিটি মুসলিম দেশকেই গ্রাস করেছে। একটি রিপোর্ট বলছে, বর্তমানে সারা পৃথিবীতে ৮০ থেকে ৯০ শতাংশ সংঘাত ও সন্ত্রাস সংক্রান্ত প্রাণহানির ঘটনা ঘটে শুধুমাত্র ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন’ (OIC)- এর সদস্য দেশগুলিতে।

    ওআইসির (OIC) উৎপত্তি, বিবর্তন ও যাত্রা

    তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পরেই তার বিকল্প ভাবা শুরু করেন কয়েকজন। উদ্দেশ্য ছিল, অটোমানদের রেখে যাওয়া আদর্শ সারা বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের অভিন্ন চেতনার কণ্ঠস্বর হয়ে উঠবে। প্রথমে বহু মুসলিম দেশ অংশগ্রহণ করে ১৯২৬ সালের মে মাসে মিশরের কায়রোতে। সেখানে গঠিত হয় ‘মুসলিম বিশ্ব কংগ্রেস’ নামের একটি নতুন সংস্থা, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকাল থেকেই দেখা যায় গঠনের পর থেকেই এর উদ্দেশ্য কখনও সফল হয়নি। কারণ বেশিরভাগ মুসলিম দেশগুলির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসতে থাকে এবং অনেক দেশই মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দাবিদার হয়ে ওঠে। যার মধ্যে পাকিস্তানও ছিল। মুসলিম বিশ্বের নেতাদের নিয়ে পাকিস্তান দুটি সম্মেলন করে। একটি ১৯৪৯ সালে, অপরটি ১৯৫১ সালে। প্রতিটি বৈঠকেই প্যালেস্তাইন মুসলিম বিশ্বে শিক্ষার প্রসারের জন্য তহবিল গঠনের প্রস্তাব দেয়। এমন প্যান-ইসলামিক সত্ত্বার সর্বদাই বিরোধ করে তুরস্ক। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাতেও ফুটে ওঠে বিরোধের সুর। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সুরাবর্দি বলেছিলেন, “মুসলিম ঐক্য হল, শূন্যের সংগ্রহ, যা শূন্যই তৈরি করে।” যদিও প্যান ইসলামিক সত্ত্বাকে বজায় রাখার জন্য সর্বদাই গলা ফাটিয়েছে প্যালেস্তাইন। ১৯৬৯ সালের ২১ অগাস্ট জেরুসালেম শহরের আল আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ঠিক চারদিন পরে কায়রোতে মধ্যপ্রাচ্য অঞ্চলভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের একটি জরুরি বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানে আরব দেশের নেতারা বলেন, আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনা একটি বিরাট ইস্যু এবং এর জন্য প্রয়োজন রয়েছে সমস্ত মুসলিম বিশ্ব নেতাদের সম্মেলনের। এই ভাবেই  ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর অপর একটি বৈঠক অনুষ্ঠিত (OIC) হয় রাবাতে। যেখানে ২৫টি মুসলিম দেশ অংশগ্রহণ করে। যার মধ্যে ১০ জন রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু এখানেও দেখা যায় মিশর, আলজেরিয়ার মতো দেশগুলি রাবাত বৈঠকে অংশগ্রহণ করলেও ইরাক, সিরিয়ার মতো দেশগুলি তা বয়কট করে। অর্থাৎ এখানেও এক ধরনের মতবিরোধ সামনে আসে এবং প্রশ্নের মুখে পড়ে সারা বিশ্বব্যাপী মুসলিম ঐক্য।

    বারবার বিতর্কের মধ্যেও থেকেছে ওআইসি 

    পরবর্তীকালে, ১৯৭২ সালে জেড্ডায় ওআইসির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। ইসলামিক শিক্ষা প্রচার, আন্তর্জাতিক ইসলামিক সংবাদ সংস্থা প্রতিষ্ঠা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা প্রভৃতি বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। বিভিন্ন কমিটিও গঠন করা হয় যার নেতৃত্বে রাখা হয় মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের। বিগত পাঁচ দশক ধরে ওআইসি এমন ৫৬টি বিদেশ মন্ত্রকের পর্যায়ের বৈঠক করেছে। ১৪টি শীর্ষ সম্মেলনে করেছে। এর পাশাপাশি অসংখ্য জরুরি বৈঠক হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠার পর থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হলেও এর বেশিরভাগ সদস্য দেশই আন্তর্জাতিক ইসলামিক নীতি সম্পর্কে ব্যাপক অজ্ঞ। বারবার বিতর্কের মধ্যেও থেকেছে ওআইসি (OIC)। যেমন ১৯৮১ সালেই ওআইসি তৃতীয় ইসলামিক সম্মেলনে লেবাননের প্রেসিডেন্টকে বয়কট করে। কারণ তিনি ছিলেন একজন খ্রিস্টান। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ এক্ষেত্রে ওআইসি-র যুক্তি ছিল যে একজন অমুসলিম মক্কায় কখনও প্রবেশ করতে পারে না। কিন্তু যদিও ওআইসি সর্বদা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলেই জাহির করে এসেছে। আবার যখন ওআইসি দেশ হিসেবে ভারতের সদস্য হওয়ার সম্ভাবনার কথা উঠে আসে তখন প্রতিবেশী পাকিস্তান বিরোধিতা করে যে ভারতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান নেই, তাই একে সদস্যপদ দেওয়া যাবে না। অন্যদিকে, ১৯৭৪ সালে উগান্ডা একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও তাদেরকে ওআইসি সদস্য করা হয়। ওআইসির সংবিধানে বলা হয়েছে যে যারা ইসলামিক দেশ, তারাই এর সদস্য হবে। কিন্তু তুর্কি ঘোষিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তবুও একে সদস্য করা হয়েছে। আলজেরিয়ার ক্ষেত্রে একই কথা খাটে। তাই যখন ওআইসির নাম পরিবর্তন করা হচ্ছিল, তখন অনেকেই এটাকে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক স্টেটস’ বা ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিস’ হিসাবে নামকরণ রাখার কথা বলেন। কিন্তু এর সমস্ত সদস্য মুসলিম রাষ্ট্র নয় বলে ভিতর থেকেই বাধা আসে।

    সুস্পষ্ট বিভাজন রয়েছে সদস্য দেশগুলির মধ্যে

    ওআইসির ভিতরে আরব অঞ্চলের দেশগুলি এবং যারা আরব অঞ্চলের বাইরে পড়ে, সেই দেশগুলির মধ্যে একটি সুস্পষ্ট বিভাজন রয়েছে। আভ্যন্তরীণ বিবাদ, রাজনৈতিক বিবাদ, মতাদর্শগত বিবাদে ওআইসি জন্মের পর থেকেই ভুগছে। ১৯৮৪ সালে ওআইসিতে মিশর প্রত্যাবর্তন করে এবং মিশরের সঙ্গে রাজনৈতিক বিরোধ দেখা যায় সদস্য সাতটি দেশের। সাম্প্রতিক অতীতে ২০১৬ সালে ওআইসির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে, প্রথমবারের মতো ইয়েমেন ও সিরিয়ার মতো দেশগুলি ইরানের বিরুদ্ধে এবং সৌদি আরবের পক্ষে খোলাখুলি ভাবে সমর্থন জানায়। ২০১৯ সালে হুথিদের সমর্থন করার জন্য ইরানের নিন্দা করে ওআইসি (OIC)। হুথি হল একটি ইরান কেন্দ্রিক জঙ্গি সংগঠন। এরপর ইরান বলে, কতকগুলি দেশ ইরানের নিন্দা করেছে, এটা ওআইসির আনুষ্ঠানিক বিবৃতি নয়।

    ওআইসি ও ভারত

    ওআইসি-র সদস্য হিসেবে পাকিস্তান সর্বদাই কাশ্মীর ইস্যুতে অন্যান্য দেশের সাহায্য চেয়েছে। ১৯৯৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ওআইসির একটি জরুরি বৈঠক ডাকে। সেখানে কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘ যেন হস্তক্ষেপ করে সেরকম একটি প্রস্তাব পাশ করানো হয়। কাশ্মীর সংক্রান্ত একটি গ্রুপও তৈরি করা হয়। যার মধ্যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, নাইজিরিয়ার প্রতিনিধিরা ছিলেন। মোদি জমানায়, ২০১৯ সালে আবুধাবিতে ওআইসির ৪৬তম বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়। তবে ভারতের প্রবেশ ঠেকাতে পাকিস্তান অনেক বিরোধ করে। তা সত্ত্বেও এই বৈঠকে ভারতকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়। ২০০৬ সালে সৌদি আরবের রাজা আবদুল্লা নিজেই বলেছিলেন যে, রাশিয়ার মতো ভারতের ওআইসি-তে পর্যবেক্ষক হিসেবে থাকা উচিত। ২০১৯ সালের ওআইসির বিদেশ মন্ত্রকের বৈঠকে তৎকালীন বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের উপস্থিতি সেখানে পাকিস্তানের প্রভাবকে যথেষ্ট হ্রাস করেছে বলে মনে করেন আন্তর্জাতিক রাজনৈতিক মহলের একাংশ। এরই মধ্যে বারবার ওআইসির প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সর্বদাই ওআইসিকে কাজে লাগাতে চেয়েছে। তবে ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপ সাধনের পরে ওআইসির (OIC) তরফ থেকে খুবই সংক্ষিপ্ত এবং হালকা বিবৃতি দেওয়া হয়। তখনই বোঝা যায় যে এদের প্রাসঙ্গিকতা ও ক্ষমতা, ঠিক কতটা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nawaz Sharif: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    Nawaz Sharif: লাহোর চুক্তি ভঙ্গ হয়েছিল, ‘দোষ’ কবুল পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ‘দোষ’ কবুল করল পাকিস্তান। তারা স্বীকার করল, ১৯৯৯ সালে স্বাক্ষরিত লাহোর চুক্তি ভঙ্গ করেছে তারা। চুক্তি ভঙ্গের কথা স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। প্রসঙ্গত, লাহোর চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী বিজেপির অটলবিহারী বাজপেয়ী। কার্গিলে পাক অনু্প্রবেশ যে ভুল ছিল, তা-ও কবুল করেন শরিফ। বলেন, “এটা আমাদের ভুল ছিল।”

    কী বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী? (Nawaz Sharif)

    দলীয় এক সভায় পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, “১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। এরপর বাজপেয়ী সাহেব এখানে এসে আমাদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। কিন্তু আমরা সেই চুক্তি লঙ্ঘন করেছি।…এটা আমাদের ভুল ছিল।” তিনি বলেন, “এই চুক্তির পরে পরেই পাকিস্তান কার্গিলে অনুপ্রবেশ করে চুক্তি লঙ্ঘন করেছে। পাক সেনার অনুপ্রবেশের কারণেই হয়েছিল কার্গিল যুদ্ধ।” উল্লেখ্য, ১৯৯৯ সালের মার্চ মাসে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশারফ তার বাহিনীকে জম্মু-কাশ্মীরের কার্গিল জেলায় অনুপ্রবেশের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন শরিফ (Nawaz Sharif)। কার্গিল যুদ্ধে জয়ী হয়েছিল ভারত। 

    বিল ক্লিন্টনের প্রস্তাব

    প্রথম পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উদযাপনের দিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পারমাণবিক পরীক্ষা চালানো থেকে আমাদের বিরত রাখতে পাকিস্তানকে পাঁচশো মার্কিন বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।” তিনি বলেন, “যদি আমার আসনে ইমরানের (প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান) মতো লোক থাকত, তাহলে তারা ক্লিন্টনের প্রস্তাব মেনে নিত।”

    আর পড়ুন: নির্বাচনী প্রচার শেষ, তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান শান্তি-নিরাপত্তা ও মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের স্বার্থে স্বাক্ষর করেছিল লাহোর চুক্তি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ছিলেন নওয়াজ শরিফ। এই চুক্তির কিছুদিনের পরেই কার্গিলে অনুপ্রবেশ করে পাক সেনা।

    পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টার কম কসুর করেননি প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী। লাহোর বাসযাত্রার সূচনা করেছিলেন তিনিই। সেই বাস লাহোরে পৌঁছলে বাজপেয়ী আলিঙ্গন করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। বাজপেয়ীর এই বন্ধুত্বের বার্তাকে সেদিন মর্যাদা দেয়নি পাকিস্তান। সেই ভুলের ‘রজত জয়ন্তী’তেই ভুল কবুল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর (Nawaz Sharif)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • MP Murder: কলকাতায় বাংলাদেশি সাংসদ হত্যাকাণ্ডে নেওয়া হবে ইন্টারপোলের সাহায্য

    MP Murder: কলকাতায় বাংলাদেশি সাংসদ হত্যাকাণ্ডে নেওয়া হবে ইন্টারপোলের সাহায্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামি লিগের সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ারের খুনের ঘটনায় রবিবার থেকে যৌথ তদন্ত শুরু করেছে দুই দেশের গোয়েন্দারা। একদিকে বাংলাদেশের গোয়েন্দা অন্যদিকে পশ্চিমবঙ্গের সিআইডি। যদিও এই খুনের ঘটনায় মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন এখনও ধরা পড়েনি। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন ওর রশিদের আশঙ্কা, খুনের আখতারুজ্জামান শাহিন আমেরিকা পালিয়ে গিয়েছে।

    এখনও উদ্ধার হয়নি সাংসদের দেহ

    কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন ওর রশিদ, তিনি স্পষ্টভাবে বলেন, “বাংলাদেশের দন্ডবিধিতে একটি ধারা আছে যেখানে বাংলাদেশের বাইরেও অপরাধ হলে আমরা তদন্ত করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য মূল অভিযুক্তদের পাকড়াও করে আইনি প্রক্রিয়ায় মধ্যে আনা। এছাড়াও প্রয়াত এমপির দেহ বা দেহাংশ বিশেষ উদ্ধার করা। আমরা দুই দেশের পুলিশ তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাই। এই হত্যার পরিকল্পনাকারী, সুবিধাভোগী এবং যারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে সকলেই বাংলাদেশি। হত্যার পরিকল্পনাও বাংলাদেশেই করা হয়েছিল। আমাদের প্রধান কাজ এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া।

    আমেরিকায় গা ঢাকা দিয়েছে আখতারুজ্জামান

    বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, অপরাধস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করার দিকে মন দিয়েছে তাঁরা। একই সঙ্গে আখতারুজ্জামানকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা দল বৃষ্টি উপেক্ষা করে অ্যাকোয়াটিকার ওয়াটার পার্ক সংলগ্ন সঞ্জিভা গার্ডেনে পৌঁছে যায়। ওই তদন্তকারী দল ভবানী ভবনেও পৌঁছয়। সেখানে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। সিআইডি হেফাজতে থাকা জাহির হাওলাদারকে জেরা করেন দুই অধিকারিক। খুনের মোটিভ ধীরে ধীরে তদন্তকারীদের কাছে পরিষ্কার হচ্ছে। তবে সাংসদ খুনের নেপথ্যে সোনা পাচারের কোন যোগসূত্র আছে কী না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: এক মাস ধরে পরিকল্পনা শহরে, বাংলাদেশ সাংসদকে খুনের ঘটনা স্বীকার অভিযুক্তের

    তদন্তে উঠে এসেছে আনোয়ারুলের ব্যবসায়িক পার্টনার ছিলেন আখতারুজ্জামান। তিনি নিজেকে মেরিন ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী বলে পরিচয় দিলেও সোনা পাচারের সঙ্গে তাঁর যোগসূত্র ছিল। এখনও পর্যন্ত যে সকল অভিযুক্তদের গ্রেপ্তার হয়েছে তারা সকলেই সোনা পাচারের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত ছিল। আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ থাকায় সীমান্ত দিয়ে সোনা পাচারের মত অপরাধ নিয়ে অতীতেও প্রশ্নের মুখে পড়েছিলেন ওই সাংসদ। মনে করা হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে সোনা পাচারের যে বিরাট র‍্যাকেটের দখল কার হাতে থাকবে তা নিয়েই মনোমালিন্য হয়েছিল ওই দুই পার্টনারের মধ্যে।

    খুনের সঙ্গে সোনা পাচারের যোগ

    শিলিস্তা রহমান নামে যে রহস্যময়ী নারীর কথা সামনে এসেছে তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মাত্র ২২ বছর বয়সে প্রচুর অর্থের মালিক হয়ে উঠেছিলেন। এই খুনের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও মানি ট্রেল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত জাহির শেখ জানিয়েছে দিনে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেনাপোল বর্ডার পার করে সোনার বাট আনার চুক্তি হয়েছিল। কিন্তু এখানে আসার পর সেই অ্যাসাইনমেন্ট নাকি বদলে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share