Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mysterious Pneumonia: করোনার পর ফের মহামারি? চিনে ভয়ঙ্কর রূপ ধারণ করল অজানা নিউমোনিয়া

    Mysterious Pneumonia: করোনার পর ফের মহামারি? চিনে ভয়ঙ্কর রূপ ধারণ করল অজানা নিউমোনিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার থেকেও ভয়ঙ্কর কোনও মহামারি কি ফের একবার থাবা বসাতে চলেছে? এমনই আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। সম্প্রতি, চিনে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় সংক্রমণ (Mysterious Pneumonia)। নিউমেনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। এই ভাইরাসে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে চিনের স্কুল পড়ুয়ারা। ভাইরাসের প্রকোপ এতটাই বেশি যে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিনের হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে। চিনের জনপ্রিয় সংবাদমাধ্যমগুলির দাবি, এই রহস্যময় নিউমোনিয়া (Mysterious Pneumonia) রোগ মূলত বেজিং এবং লিয়াওনিং প্রদেশে স্কুল পড়ুয়াদের মধ্যেই ছড়িয়েছে। বেশ কয়েকটি স্কুলে শিক্ষকরাও আক্রান্ত হয়েছেন বলে দাবি ওই চিনা সংবাদমাধ্যমগুলির।

    রহস্যময় নিউমোনিয়ার লক্ষণ

    চিনের বিশেষজ্ঞরা জানিয়েছেন, রহস্যময় এই নিউমোনিয়ার (Mysterious Pneumonia) লক্ষণগুলি হল— প্রবল জ্বর, শ্বাসকষ্ট, ফুসফুসে প্রদাহ এবং গায়ে-হাতে-পায়ে ব্যথা। অর্থাৎ কিনা করোনার সঙ্গে উপসর্গগুলির বেশ খানিকটা মিল রয়েছে। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ খানিকটা কম বলেই জানা যাচ্ছে। স্কুলছাত্রদের মধ্যে সংক্রমণের প্রকোপ এতটাই বেশি হয়েছে যে একাধিক জায়গায় ক্লাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

    সংক্রমণের ওপর রিপোর্ট তৈরি করা সংস্থা কী বলছে?

    প্রোমেড নামের একটি সংস্থা রয়েছে। যারা বিশ্বের বিভিন্ন সংক্রমণগুলির ওপরে রিপোর্ট তৈরি করে এবং নজরদারি চালায়। এই সংস্থা শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া এই ভাইরাসকে ‘অজানা নিউমোনিয়া’ (Mysterious Pneumonia) নাম দিয়েছে। প্রসঙ্গত, এই সংস্থা করোনা ভাইরাস মহামারি রূপ ধারণ করার আগে ২০১৯ সালের ডিসেম্বরেই কোভিড ভাইরাস সম্পর্কে সতর্ক করেছিল। রিপোর্ট অনুযায়ী, অজানা নিউমোনিয়াতে আক্রান্ত শিশুদের শরীরের জ্বর হচ্ছে এবং তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই অজানা রোগের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে৷ হু চিনের কাছে এই অজানা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের বিষয়ে রিপোর্ট তলব করেছে৷

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: হামাস-ইজরায়েল যুদ্ধে ৪ দিনের বিরতি, কোন শর্তে জানেন?

    Hamas Israel War: হামাস-ইজরায়েল যুদ্ধে ৪ দিনের বিরতি, কোন শর্তে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। শেষমেশ তাতে পড়ল ইতি। তবে মাত্রই চার দিনের জন্য। হামাস-ইজরায়েল যুদ্ধে (Hamas Israel War) গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হল চারদিনের। বুধবার ইজরায়েল ক্যাবিনেটের তরফে মঞ্জুর করা হয় হামাসের দেওয়া চুক্তি।

    ৫০ পণবন্দিকে মুক্তি

    জানা গিয়েছে, হামাসের হাতে বন্দি প্রায় ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। তার বিনিময়েই মিলছে সাময়িক যুদ্ধবিরতি। পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল হামাসের তরফে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, সাময়িক এই যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে মানবতার স্বার্থেই। ইজরায়েলের এক সরকারি আধিকারিক জানান, ৫০ জন ইজরায়েলি ও বিদেশি পণবন্দি নাগরিককে মুক্ত করা হবে। এঁদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। এর পরিবর্তে যুদ্ধ বন্ধ থাকবে চারদিন। এই চুক্তির পর প্রতি ১০ জন করে পণবন্দিকে মুক্তি দেওয়া হলে আরও একদিন করে যুদ্ধ বন্ধ রাখবে তেল আভিভ।

    ‘জারি রাখা হবে যুদ্ধ’

    ইজরায়েলের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ইজরায়েলি সরকার, ইজরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর অপহৃতদের ফিরিয়ে আনতে, হামাসকে নির্মূল করতে ও গাজা থেকে ইজরায়েলের ওপর যাতে কোনও ঝুঁকি না থাকে, তা নিশ্চিত করতে যুদ্ধ জারি রাখা হবে।” তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বিবৃতি দেওয়া হয়েছে হামাসের তরফেও। তাতে (Hamas Israel War) বলা হয়েছে, “মানবিকতার স্বার্থে এই আবেদন। তবে আমরাও দেখতে চাই ১৫০ জন প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে কিনা।”

    আরও পড়ুুন: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    হামাস-ইজরায়েল যুদ্ধে যে সাময়িক বিরতি হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল মঙ্গলবারই। এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, “পণবন্দিদের মুক্তি দেওয়া নিয়ে শিগগিরই চুক্তি সই হতে চলেছে।” হামাসের পলিটিক্যাল চিফ ইসমাইল হানিয়েও বলেছিলেন, “কাতারের মধ্যস্থতায় আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি।”

    গত ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ওপর প্রথম হামলা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের সশস্ত্র বাহিনী হামাস। নৃশংসভাবে খুন করা হয় ইজরায়েলি নাগরিকদের। তার পরেই প্রত্যাঘাত করে ইজরায়েল। ইজরায়েলি সেনার হানায় কোণঠাসা হয়ে পড়ে হামাস। হামলার প্রথম দিনেই ইজরায়েল থেকে ২৫০ জনকে অপহরণ করে পণবন্দি করে হামাস। এঁদের মধ্যে কয়েকজনকে যেমন মুক্তি দিয়েছে হামাস, তেমনি বেশ কয়েকজন বিদেশি নাগরিককে খুনও করা হয়েছে (Hamas Israel War) বলে অভিযোগ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel: লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করল ইজরায়েল, ভারতকে নয়া বার্তা তেল আভিভের?

    Israel: লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করল ইজরায়েল, ভারতকে নয়া বার্তা তেল আভিভের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়দের রক্তে রাঙানো পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হাত। তার জেরে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল ইজরায়েল (Israel)। এ ব্যাপারে একটি পোস্ট করা হয়েছে ইজরায়েল সরকারের তরফে।

    নিষিদ্ধ লস্কর-ই-তৈবা

    মঙ্গলবার ইজরায়েলি দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ভারত সরকার অনুরোধ না করা সত্ত্বেও, ইজরায়েল রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং লস্কর-ই-তৈবাকে ইজরায়েল অবৈধ সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যই সন্তুষ্ট করেছে।” বিবৃতিতে বলা হয়েছে, “লস্কর-ই-তৈবা একটি মারাত্মক ও নিন্দনীয় সন্ত্রাসবাদী সংগঠন, যেটি শত শত ভারতীয় সাধারণ নাগরিকের পাশাপাশি অন্যদেরও হত্যার জন্য দায়ী। ২৬ নভেম্বর, ২০০৮ এর জন্য কর্মকাণ্ড এখনও সমস্ত শান্তিকামী জাতি ও সমাজের মননে রয়ে গিয়েছে।”

    ‘সন্ত্রাসবাদের মোকাবিলায় একজোট হওয়া প্রয়োজন’

    বিবৃতিতে (Israel) এও বলা হয়েছে, “লস্করকে নিষিদ্ধ তালিকাভুক্ত করতে ইজরায়েলের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীরা যৌথভাবে কাজ করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সকলের একজোট হওয়া প্রয়োজন, এই বিষয়টিও তুলে ধরতে চায় ইজরায়েল।” হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে তেল আভিভের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক মহলের। গত ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের নৃসংশ হামলায় মৃত্যু হয় বহু সাধারণ মানুষের। এর পরেই প্রত্যাঘাত করতে শুরু করে তেল আভিভ। তারা হামলা চালায় গাজা স্ট্রিপের উত্তরে। এই গাজা স্ট্রিপই দখল করে রেখেছিল হামাস। ইজরায়েলি সেনার হানায় পিছু হঠতে থাকে হামাস জঙ্গিরা।

    আরও পড়ুুন: বিজেপি সাংসদ, বিধায়কদের ‘জিভ টেনে ছিঁড়ে নেওয়ার’ নিদান দিলেন জেলা তৃণমূলের সভাপতি

    হামাস-ইজরায়েল যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ায় ভারত। তবে গাজা স্ট্রিপে বহু নিরীহ মানুষের মৃত্যু হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি। গাজায় রসদও পাঠায় ভারত। ওয়াকিবহাল মহলের মতে, হামাস-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূতের আর্জি ছিল, হামাসকে এবার নিষিদ্ধ ঘোষণা করুক নয়াদিল্লি। তবে ইজরায়েলে হামাসের হামলার নিন্দে করলেও, হামাসকে নিষিদ্ধ ঘোষণা করেনি নরেন্দ্র মোদির ভারত। এবার লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করে ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ বার্তা দিল মোদির ভারতকে। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবা। তিনদিন ধরে চলা জঙ্গিদের হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। এঁদের মধ্যে বেশ কয়েকজন ইহুদিও ছিলেন। জঙ্গিদের হামলায় জখম হয়েছিলেন ৩০০ জনেরও বেশি মানুষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bangladesh: বাংলাদেশের সংসদীয় ভোটে লড়তে পারবে না জামাত-ই-ইসলামি, নির্দেশ সুপ্রিম কোর্টের

    Bangladesh: বাংলাদেশের সংসদীয় ভোটে লড়তে পারবে না জামাত-ই-ইসলামি, নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না জামাত-ই-ইসলামি। সোমবার এই মর্মে নির্দেশ দিল বাংলাদেশের (Bangladesh) সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সব চেয়ে বড় ইসলামি দল হল জামাত-ই-ইসলামি। তবে এই দল ধর্মনিরপেক্ষ নয়। তাই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে দশ বছর আগেই জানিয়ে দিয়েছিল সে দেশের হাইকোর্ট। তার পরেই বাতিল হয়ে যায় এই ইসলামি দলটির রেজিস্ট্রেশন।

    সুপ্রিম কোর্টের রায় 

    হাইকোর্টের সেই নির্দেশই বহাল রইল সুপ্রিম কোর্টেও। বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, “জামাত-ই-ইসলামি ধর্মনিরপেক্ষ দল নয়, যা দেশের সংবিধানের পরিপন্থী। তাই এই দলকে প্রতীক নিয়ে নির্বাচনে লড়াইয়ের ছাড়পত্র দেওয়া হবে না। তবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবে এই ইসলামি দল।” ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে এদিনের শুনানিতে (Bangladesh) হাজির ছিলেন না জামাত-ই-ইসলামির আইনজীবী। এই মামলার শুনানি ছ’সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার যে আবেদন করেছিলেন জামাত-ই-ইসলামির আইনজীবী, এদিন তাও খারিজ করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।

    জামাত-ই-ইসলামির বিরুদ্ধে অভিযোগ

    জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি দীর্ঘদিনের। ১৯৭১ সালে সাবেক পাকিস্তান ভেঙে যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ, তখন তার বিরোধিতা করেছিল জামাত-ই-ইসলামি। ২০০৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার পরেই সে দেশে গণহত্যায় জড়িত এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল, তাদের খুঁজে বের করতে উদ্যোগী হয় হাসিনা সরকার। এদের অনেককেই ২০১৩ সালে ফাঁসিতে ঝোলানো হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত করা হয়েছে অনেককে।

    আরও পড়ুুন: ফের মুখ পুড়ল রাজ্যের! শুভেন্দুকে বাঁকুড়ায় সভার অনুমতি আদালতের

    শীর্ষ আদালতের এই রায়ে খুশি বাংলাদেশিরা। আইনজীবী তানিয়া আমির বলেন, “এই রায়ের বিরুদ্ধে তারা (জামাত-ই-ইসলামি) যদি মিটিং করে, সমাবেশ করে কিংবা হাইকমিশন, দূতাবাস কিংবা অন্যত্র নিজেদের বৈধ বলে দাবি করে, তাহলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।” প্রসঙ্গত, ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। এবার জয়ী হলে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে শেখ হাসিনার দল। এবারও নির্বাচন বয়কট করবে (Bangladesh) বলে হুমকি দিয়েছে খালেদা জিয়ার বিএনপি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Israel Hamas War: লোহিত সাগরে ছিনতাই ভারতমুখী পণ্যবাহী জাহাজ! লোপাটের নেপথ্যে হুথি?

    Israel Hamas War: লোহিত সাগরে ছিনতাই ভারতমুখী পণ্যবাহী জাহাজ! লোপাটের নেপথ্যে হুথি?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোহিত সাগরে ছিনতাই হয়ে গেল পণ্যবাহী জাহাজ। ‘গ্যালাক্সি লিডার’ নামের ওই জাহাজটির আসার কথা ছিল ভারতে। ইজরায়েলের (Israel Hamas War) দাবি, জাহাজটি ছিনতাই করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি। হুথির পাশাপাশি জাহাজ ছিনতাইয়ের নেপথ্যে রয়েছে ইরানের হাতও।

    ভারতে আসার পথে ছিনতাই 

    ব্রিটেনের একটি সংস্থার মালিকানাধীন জাহাজটি জাপানের একটি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল। জাহাজে ছিলেন ইউক্রেন, বেলারুশ, মেক্সিকো সহ বিভিন্ন দেশের ২৫ জন কর্মী। পণ্যবাহী জাহাজ ছিনতাই করার অভিযোগ কবুল করেছে হুথি। ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজকে দক্ষিণ লোহিত সাগরে বাজেয়াপ্ত করা হয়েছে। হুথির তরফে জানানো হয়েছে, জাহাজে থাকা ২৫ জন কর্মীকে ইসলামিক রীতিনীতি ও আদর্শ অনুযায়ী হেফাজতে রাখা হবে।

    কী বলছে ইজরায়েল?

    ইজরায়েলি (Israel Hamas War) সেনার তরফে জানানো হয়েছে, দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের কাছে হুথিরা একটি পণ্যবাহী জাহাজ অপহরণ করেছে। জাহাজটি তুরস্ক থেকে ভারতের পথে রওনা হয়েছিল। যাত্রাপথে সেটি অপহৃত হয়েছে। বিভিন্ন দেশের নাগরিক সেই জাহাজে রয়েছে। তবে এটি ইজরায়েলি জাহাজ নয়।  ইজরায়েলের কোনও নাগরিকও এই জাহাজে ছিলেন না। গোটা বিশ্বে এর প্রভাব পড়বে। ঘটনার জেরে ইরানকেও দুষছে ইজরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সচিবালয়ের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মদতে আন্তর্জাতিক জলপথের নিরাপত্তাকে বিঘ্নিত করা হচ্ছে।

    আরও পড়ুুন: ‘মাথা উঁচু করে ফিরব’, ভারতীয় দলকে ভরসা জোগালেন শুভেন্দু

    গত ৭ অক্টোবর গাজা স্ট্রিপের হামাস প্রথম ইহুদি দেশ ইজরায়েলের ওপর হামলা চালায়। নৃশংসভাবে খুন করা হয় ইহুদিদের। ছোড়া হয় রকেটও। তার জেরে ইজরায়েলের বহু নিরীহ মানুষের মৃত্যু হয়। এর পরেই পাল্টা আঘাত হানে তেল আভিভ। ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপ দীর্ঘ দিন ধরে দখল করে রেখেছে জঙ্গি গোষ্ঠী হামাস। সেই হামাসরাই ইজরায়েল আক্রমণ করে বলে অভিযোগ। হামাসের পাশে দাঁড়ায় হুথিও। প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষে ইন্ধন জুগিয়ে চলেছে ইরানও। হামাস পাশে পেয়েছে তুরস্ককেও। মাসাধিক কাল ধরে চলা যুদ্ধে ইতিমধ্যেই দু’ পক্ষের অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলের হানায় কোণঠাসা হয়ে পড়েছে হামাস। এমতাবস্থায় ছিনতাই করা হল আস্ত একটি জাহাজ। যারা ছিনতাই করল, তারা হামাসের সহযোগী। যুদ্ধের ((Israel Hamas War)) ‘রক্ত’ কতদূর গড়ায়, এখন তাই দেখার!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Norse Atlantic Airways: আন্টার্কটিকার ব্লু আইস রানওয়েতে নামল অতিকায় বিমান, কী বলছে সংস্থা?

    Norse Atlantic Airways: আন্টার্কটিকার ব্লু আইস রানওয়েতে নামল অতিকায় বিমান, কী বলছে সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম বড় যাত্রিবাহী বিমান অবতরণ করল আন্টার্কটিকার ব্লু আইস রানওয়েতে। নর্স আটলান্টিক এয়ারওয়েজের (Norse Atlantic Airways) বোয়িং ৭৮৭ বিমানটি অবতরণ করেছে প্রায় দু’ মাইল দীর্ঘ ওই রানওয়েতে। এর আগেও একবার একটি যাত্রিবাহী বিমান অবতরণ করেছিল আন্টার্কটিকায়।

    অবতরণ অতিকায় বিমানের 

    বছর দুই আগে আন্টার্কটিকার ট্রল এয়ারফিল্ড রানওয়েতে অবতরণ করেছিল ছোট ওই বিমানটি। এবার অবতরণ করল বড় বিমান। গত বুধবার সেটি ট্রল এয়ারফিল্ড রানওয়ে ছোঁয়। বিমানটি ৩৩০জন যাত্রী পরিবহণ করতে পারে। গত সোমবার বিমানটি অসলো থেকে আন্টার্কটিকার উদ্দেশে রওনা দেয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কিছুক্ষণের জন্য থামে। বুধবার অবতরণ করে ব্লু আইস রানওয়েতে। রানওয়েটি চওড়ায় ৬০ মিটার।

    মাইলফলক আখ্যা সংস্থার 

    নর্স আটলান্টিক এয়ারওয়েজের (Norse Atlantic Airways) তরফে ব্লু আইস রানওয়েতে অতিকায় যাত্রিবাহী বিমানের অবতরণকে মাইলফলক আখ্যা দেওয়া হয়েছে। এই এয়ারওয়েজের সিইও বজর্ন টোরে লারসেন বলেন, “আমাদের এই সাফল্যের নেপথ্যে সংস্থার প্রতিটি কর্মীর অবদান রয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় বোয়িংয়ের পাইলট ও অন্য ক্রু-দের।” তিনি বলেন, “এটি আমাদের গোটা টিমের পক্ষে একই সঙ্গে সম্মানের ও উত্তেজনার। কারণ আমরাই প্রথম ব্লু আইসে বড় যাত্রিবাহী বিমান অবতরণ করাতে পেরেছি। আবিষ্কারের স্পিরিট নিয়ে আমরা এ কাজ করেছি। আমরা এজন্য গর্বিত। এটি আমাদের উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ পাইলট ও ক্রু-দের প্রকৃত পরীক্ষার জীবন্ত দলিল।”

    বিবৃতিতে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে আরও পণ্য যাত্রিবাহী বিমান অবতরণ করানোর পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, বিমানটিতে একজন নরওয়ের পোলার ইনসস্টিটিউটের বিজ্ঞানী সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ছিল গবেষণার জন্য প্রয়োজনীয় ১২ টন সরঞ্জামও। ঐতিহাসিক এই ঘটনার প্রমাণ স্বরূপ সংস্থার (Norse Atlantic Airways) তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয়র ১০০০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল ইডি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sam Altman: সরানো হল চ্যাটজিপিটির ‘স্রষ্টা’কে, ওপেনএআইয়ের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত

    Sam Altman: সরানো হল চ্যাটজিপিটির ‘স্রষ্টা’কে, ওপেনএআইয়ের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই কৃত্রিম মেধা চ্যাটজিপিটির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কাকতালীয়ভাবে তার কয়েক ঘণ্টার মধ্যেই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হল কৃত্রিম মেধা চ্যাটজিপিটির ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে (Sam Altman)। শুক্রবারই সংস্থার তরফে জানানো হয়েছে, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর আস্থা হারানোর কারণেই তাঁকে ছাঁটাই করা হল।

    সিইও পদে ভারতীয় বংসোদ্ভূত

    আপাতত ওই পদে বসানো হয়েছে সংস্থারই পদস্থ কর্তা ভারতীয় বংশোদ্ভূত মিরা মুরাটিকে। অচিরেই নিয়োগ করা হবে স্থায়ী সিইও। সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অল্টম্যানকে নিয়ে অনেক পর্যালোচনার পর সংস্থার বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখেননি। এটি তাঁর দায়িত্ব ছিল। কিন্তু তিনি তাঁর দায়িত্ব পালন করতে পারেননি। স্যাম যে ওপেনএআইয়ের নেতৃত্ব দিতে পারবেন, সে বিষয়ে তাঁর ওপর আস্থা হারিয়েছে বোর্ড।

    স্যামের ট্যুইট-বার্তা 

    সিইও-র পদ খুইয়ে এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে স্যাম লেখেন, “ওপেনএআইয়ে আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি, বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। ওপেনএআইয়ে আমার সব থেকে বেশি ভাল লেগেছে প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করতে। পরবর্তীকালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।” প্রসঙ্গত, গত বছর চ্যাটজিপিটি মুক্তি পাওয়ার পরেই জগদ্বিখ্যাত হয়ে যান বছর আটত্রিশের স্যাম (Sam Altman)। মাত্র ১৯ বছরেই লুপ্ট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপআউট স্যাম।

    ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন রেডিটের সিইও। ২০১৫ সালে মার্কিন ধনকুবের ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওপেনএআই নামে কৃত্রিম মেধা গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। বাইশের নভেম্বরে চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পর স্যামই ছিলেন এর মুখ। তিনি দাবি করেছিলেন, কৃত্রিম মেধা ব্যবহার করে মানব জাতির উপকার করা এই সংস্থার মূল লক্ষ্য।

    আরও পড়ুুন: মমতার সভার জন্য বাস দিয়ে ন’মাসেও মেলেনি টাকা! ক্ষুব্ধ বাস মালিকরা

    চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পরেই উদ্বেগ ছড়িয়েছিল তামাম বিশ্বে। কৃত্রিম মেধার কারণে চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। ডিপফেক ছবি এবং ভিডিও-ও প্রকাশ্যে আসায় শুরু হয় বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন বলেও একটি ডিপফেক ভাইরাল হয় (Sam Altman)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jinping Biden meet: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    Jinping Biden meet: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চিনা প্রেসিডেন্টের (Jinping Biden meet)। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হলেও, পরে নিজের অবস্থানে অনড় রইলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের আগেও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘একনায়ক’ আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বিশ্বের দুই বৃহৎ শক্তিধর দেশের দুই প্রধানের বৈঠকের কয়েক ঘণ্টা পরেই জিনপিংকে ফের ‘একনায়ক’ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। কেন তিনি চিনা প্রেসিডেন্টকে একনায়ক আখ্যা দিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বাইডেন। তিনি বলেন, “উনি এমন একটা দেশ চালান, যেটা একটা কমিউনিস্ট দেশ। ওই দেশে প্রশাসনিক পরিকাঠামো আমাদের দেশের তুলনায় একদমই আলাদা।”

    ‘গঠনমূলক আলোচনা’

    আমেরিকার সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির বৈঠকের মাঝেই বুধবার পার্শ্ব বৈঠকে বসেন বাইডেন ও জিনপিং। বৈঠক শেষে বাইডেন বলেন, “আমি মনে করি যে, আমরা কিছু গঠনমূলক ও কার্যকরী আলোচনা করতে পেরেছি।” চিনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বৈঠকের নির্যাস প্রসঙ্গে বলা হয়েছে, “বিবিধ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে গভীর আলোচনা ও মতের আদানপ্রদান হয়েছে। একটি দেশের সাফল্য অন্য দেশটির সাফল্যের ক্ষেত্র প্রস্তুত করে দেয়।”

    ঐক্যের ছবি!

    দুই রাষ্ট্রনেতার বৈঠকে এই সিদ্ধান্তও হয়েছে, “যদি কারও উদ্বেগ দেখা দেয়, তাহলে আমাদের উচিত ফোন হাতে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কথা বলা। এবং আমরা তা করব। এটা একটা বড়সড় অগ্রগতি।” ঘণ্টা চারেকের এই বৈঠকের মধ্যে এক সঙ্গে খাওয়া-দাওয়া সেরেছেন জিনপিং-বাইডেন। বাগানে ঘোরাঘুরিও করেছেন। আমেরিকার বুকে দুই বৃহৎ শক্তিধর দেশের দুই প্রধানের এহেন কাছাকাছি আসার ছবি দীর্ঘদিন (Jinping Biden meet) দেখেনি বিশ্ব।

    আরও পড়ুুন: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    এর আগে যখন বাইডেন জিনপিংকে ‘একনায়ক’ বলে অভিহিত করেছিলেন, তখন চিনা আধিকারিকরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেবার তাঁরা বাইডেনের মন্তব্যটিকে অযৌক্তিক ও উসকানিমূলক বলে অভিহিত করেছিলেন। এবার অবশ্য বাইডেনের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি চিনের তরফে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কোভিড অতিমারির পরবর্তী পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে চিনা অর্থনীতি। বিশ্ববাজারেও মার খাচ্ছে চিনা পণ্য। এমতাবস্থায় মার্কিন-সঙ্গ লাভে বিশেষ উপকৃত হতে পারে বেজিং। সর্বোপরি, তাইওয়ান নীতিতে বাইডেনকে পাশে পেতে চায় চিন। তাইওয়ানকে চিনের অংশ বলে দাবি করে বেজিং। আর তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। সেই কারণেও বাইডেন-সঙ্গ লাভ করতে চাইছে জিনপিং (Jinping Biden meet)।

    চিনা প্রেসিডেন্টের দৌত্য কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

       

  • Israel Hamas War: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    Israel Hamas War: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়ে দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পশ্চিমী বিশ্বের চাপের মুখেও হামাসদের (Israel Hamas War) উচিত শিক্ষা দেওয়ার পণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার জানা গেল, গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে আক্রমণ চালিয়েছে ইজরায়েলি সেনা।

    ইসমাইলের বাড়িতে হত বৈঠক

    এই ইসমাইল হামাসের প্রবীণ নেতা। ইজরায়েলি সেনার (আইডিএফ) দাবি, ইসমাইলের বাড়িত সন্ত্রাসী পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। এখানেই প্রায়ই বৈঠকে বসত হামাসের প্রবীণ নেতারা। ইজরায়েল হামলার পরিকল্পনা ছকা হত এই বাড়িতেই। ইসমাইলের বাড়িতে হামাস নেতারা বৈঠকে বসলেও, তিনি নিজে থাকেন কাতারে। হামাস জঙ্গিদের এই ঘাঁটি গুঁড়িয়ে দিতে বুধবার ইজরায়েলি সেনা ব্যবহার করেছিল ফাইটার জেট।

    ইজরায়েলি সেনার ট্যুইট-বার্তা

    এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনা লিখেছে, “আজ রাতে (বুধবার) ১৬২ ডিভিশনের ২১৫ ফায়ার ব্রিগেড ফাইটার জেট নিয়ে ইসমাইল হেনিয়ার বাড়িতে হামলা চালায়। ইসমাইল সন্ত্রাসবাদী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান। তাঁর বাড়িটি সন্ত্রাসবাদীদের ঘাঁটি ছিল। হামাসের প্রবীণ নেতাদের বৈঠক হত এই বাড়িতে।” দিন কয়েক আগেই একটি বৈদ্যুতিন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ইসমাইল বলেছিলেন, “আমরা যা করছি, তা যথার্থ। ৭ অক্টোবরের মতো আঘাত আমরা ফের হানব। ইজরায়েলকে (Israel Hamas War) ধ্বংস না করা পর্যন্ত আমরা থামব না। ইজরায়েলের বেঁচে থাকার কোনও অধিকার নেই। আমরা তাদের হামলার শিকার। তাই আমরা যা করছি, তা যথার্থ। আমাদের প্রতিটি আঘাত যথার্থ। আমরা কোনওমতেই পিছু হটব না।”

    ইসমাইলের বয়স ৬০। ২০১৭ সালে তিনি হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান নির্বাচিত হন। এই পরিচয় ছাড়াও ইসমাইলের অন্য একটি পরিচয়ও রয়েছে। ২০০৬ সালে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। তার জেরে প্রাণ যায় বহু নিরীহ মানুষের। এর পরেই প্রত্যাঘাত করে ইজরায়েলি সেনা। ক্রমেই পিছু হঠতে থাকে হামাসের জঙ্গিরা। গাজা স্ট্রিপের উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে ইজরায়েলি সেনা। এখানকার পার্লামেন্ট ভবনটিও দখল করেছে আইডিএফ (Israel Hamas War)।

    আরও পড়ুুন: জয়নগরের পর আমডাঙা! প্রকাশ্যে বোমা মেরে তৃণমূলের প্রধানকে খুন করল দুষ্কৃতীরা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bangladesh General Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তাল বাংলাদেশ, গাড়িতে আগুন

    Bangladesh General Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তাল বাংলাদেশ, গাড়িতে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তাল বাংলাদেশ (Bangladesh General Election 2024)। গত ১৫ ঘণ্টায় গোটা দেশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ১২টি গাড়িতে। মানিকগঞ্জের একটি স্কুলে ও টাঙ্গাইলের কমিউটার ট্রেনেও আগুন লাগানোর খবর মিলেছে।

    নির্বাচনের নির্ঘণ্ট

    বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল। তিনি জানান, নির্বাচন হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার পরের দিনই বিলি করা হবে প্রতীক। কমিশন জানিয়েছে, বাংলাদেশে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট করানোর পরিবেশ রয়েছে। তাই প্রকাশ করা হয়েছে নির্বাচনের নির্ঘণ্ট (Bangladesh General Election 2024)।  এরই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।

    হরতালের ডাক বিএনপি-র

    নির্ঘণ্ট বাতিলের দাবিতে রবি ও সোমবার গোটা দেশে হরতালের ডাক দিয়েছে খালেদা জিয়ার বিএনপি। একই দাবিতে ওই দুদিনই বনধ পালন করবে সে দেশের ১২টি রাজনৈতিক দলের জোট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, “এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। জনমত উপেক্ষা করে একতরফাভাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। সরকার ভয় দেখিয়ে নির্বাচন কমিশনারকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে বাধ্য করেছে।”

    আরও পড়ুুন: “আমাকে বাঁচতে দিন”, আদালতে আর্জি বালুর, ‘‘সেলে ফিরে যান’’, জবাব বিচারকের

    এর আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। সংবিধান অনুযায়ী, সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হবে নতুন বছরের ২৯ জানুয়ারি। সেই সময়সীমা মেনেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে কমিশন। ভোটগ্রহণ হবে কাগজের ব্যালটে। গত নির্বাচনে জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ জিতেছিল ২৫৭টি। তাদের সহযোগী দল প্রয়াত এরশাদের জাতীয় পার্টি জয়ী হয়েছিল ২৬টিতে। খালেদা জিয়ার দল জিতেছিল মাত্র ৭টি আসনে। প্রসঙ্গত, বিএনপির মূল দাবি, আওয়ামি লিগের সরকারকে পদত্যাগ করতে হবে। ভোট গ্রহণ (Bangladesh General Election 2024) করতে হবে অবিভক্ত প্রশাসনের মাধ্যমে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share