Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Vladimir Putin: বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ায়, ফের প্রার্থী হচ্ছেন পুতিন!

    Vladimir Putin: বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ায়, ফের প্রার্থী হচ্ছেন পুতিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: সিদ্ধান্ত বদল করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)! আগে জানিয়েছিলেন, ২০২৪ সালের পর আর প্রেসিডেন্ট পদে থাকবেন না। তবে বর্তমানে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার এক সূত্রের খবর, সেই কারণেই সিদ্ধান্ত বদলেছেন পুতিন।

    জোসেফ স্তালিন

    রাশিয়ায় প্রেসিডেন্ট পদের মেয়াদ ছিল ৪ বছর। কোনও একজন পর পর টানা দুটো টার্ম থাকতে পারতেন রাষ্ট্রপতি পদে। তবে টানা ২৪ বছর ক্রেমলিনে ক্ষমতায় ছিলেন জোসেফ স্তালিন এবং লিওনিদ ব্রেজনেভ। টানা দু’ বারেরও বেশি যাতে প্রেসিডেন্ট পদে থাকা যায় তাই একুশেই আইন বদলেছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার আগেই অবশ্য প্রেসিডেন্ট পদের মেয়াদ বাড়িয়ে করা হয় ৬ বছর। যেহেতু বদলেছে আইন, তাই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনও বাধা রইল না পুতিনের সামনে।

    আইন বদল পুতিনের

    ২০০০ সালের মে মাস থেকে পর পর দু’টি টার্মে জিতে প্রেসিডেন্ট পদে ছিলেন পুতিন (Vladimir Putin)। যেহেতু দু’ বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না, তাই অনুগত দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট পদে বসিয়ে পুতিন হয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১২ সালের নির্বাচনে জিতে ফের হন প্রেসিডেন্ট। জয়ী হন ১৮-র নির্বাচনেও। তার পরেই পরিবর্তন করা হয় আইনে। নতুন বছরের মার্চ মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনেই লড়তে চাইছেন বছর একাত্তরের পুতিন। তবে এ ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন ক্রেমলিনের কর্তারা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই, তা ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডি-র, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ

    তবে পুতিন রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে তাঁর জয় যে নিশ্চিত, তা বলছে সে দেশের বিভিন্ন জনমত সমীক্ষা। জানা গিয়েছে, পুতিনের সঙ্গে রয়েছে রাশিয়ার ৮০ শতাংশ মানুষের সমর্থন। প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। এই আবহেই চলতি বছরের প্রথম দিকে শোনা গিয়েছিল অসুস্থ হয়ে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে সেটা যে নিছকই জল্পনা ছিল, তার প্রমাণ মিলল প্রেসিডেন্টের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসায়। জানা গিয়েছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যাতে রাশিয়া হেরে না যায়, তাই এর শেষ দেখে ছাড়তে চান পুতিন। তাই তিনি বদলেছেন আগের সিদ্ধান্ত (Vladimir Putin)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: বিপুল কর্মসংস্থান! প্যালেস্তিনীয়দের ছাঁটাই করে ১ লক্ষ ভারতীয়কে নেবে ইজরায়েল সরকার?

    Hamas Israel War: বিপুল কর্মসংস্থান! প্যালেস্তিনীয়দের ছাঁটাই করে ১ লক্ষ ভারতীয়কে নেবে ইজরায়েল সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, ‘কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ’! ক্যালেন্ডারে কার্তিক মাস হলেও, আক্ষরিক অর্থে ভারতীয় নির্মাণ শ্রমিকদের পৌষ মাস হতে চলেছে। বিষয়টি তাহলে খুলেই বলা যাক। আজ, মঙ্গলবারই হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তি হয়েছে।

    যুদ্ধবিরতি নয়

    এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, গাজা স্ট্রিপে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সাময়িক যুদ্ধ বন্ধ করা যেতে পারে, তবে যুদ্ধবিরতি নয়। এর পর বেলা গড়ালে জানা যায়, হাতে মারার পাশাপাশি এবার প্যালেস্তাইনের নাগরিকদের ভাতে মারতে চায় ইজরায়েল। সে দেশের বিভিন্ন আবাসন প্রকল্প ও শিল্পক্ষেত্রে ওয়ার্ক ভিসা নিয়ে প্যালেস্তিনীয় নাগরিকদের ছাঁটাই করতে চায় ইজরায়েল সরকার। তার পরিবর্তে তারা সুযোগ দেবে ভারতীয়দের। প্রত্যাশিতভাবেই এটি ভারতীয় নির্মাণ শ্রমিকদের কাছে একটা বড় সুযোগ।

    বড় সুযোগ ভারতীয়দের 

    এক মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে দিন (Hamas Israel War) কয়েক আগেই ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হাইম ফেইগলিন জানিয়েছিলেন, তাঁদের দেশের নির্মাণ শিল্পে কর্মরত ৯০ হাজারেরও বেশি প্যালেস্তিনীয়কে ছাঁটাই করা হবে। তার বদলে সুযোগ দেওয়া হবে এক লক্ষ ভারতীয়কে। সোমবার এ বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে ওই অ্যাসোসিয়েশন। এদিন ফেইগলিন বলেন, “আমরা ভারতের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছি। ইজরায়েল সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছি। তবে আমরা আশাবাদী, ভারত থেকে ৫০ হাজার থেকে এক লক্ষ শ্রমিক এনে এই সেক্টরকে সচল রাখতে পারব।”

    আরও পড়ুুন: মমতার বিদেশ সফরের খরচ জানতে আরটিআই, জবাব না পেয়ে আদালতের পথে শুভেন্দু!

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ওপর আচমকাই হামলা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। গাজা স্ট্রিপ থেকে তারা প্রথমে আক্রমণ করে ইজরায়েলকে। পরে প্রত্যাঘাত করে তেল আভিভ। গত এক মাস ধরে চলছে সেই যুদ্ধ। ইতিমধ্যেই দু’ পক্ষের অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সোমবার গাজা স্ট্রিপে এয়ার স্ট্রাইক চালায় ইজরায়েলি সেনা। তাতে জঙ্গিদের সাড়ে চারশোটি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। হামাস-ইজরায়েল যুদ্ধের জেরে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে গাজায়। গাজার সাধারণ মানুষকে শহরের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা (Hamas Israel War)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: “যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই”, যুদ্ধের মাসপূর্তিতে সাফ জানালেন নেতানিয়াহু

    Hamas Israel War: “যুদ্ধ থামানোর কোনও প্রশ্নই নেই”, যুদ্ধের মাসপূর্তিতে সাফ জানালেন নেতানিয়াহু

    মাধ্যম নিউজ ডেস্ক: “যুদ্ধ (Hamas Israel War) থামানোর কোনও প্রশ্নই নেই। আমরা সে কথা ভাবছিও না। তবে ত্রাণ ও অন্যান্য প্রয়োজনে সাময়িকভাবে মাঝেমধ্যে যুদ্ধ থামাতে আপত্তি নেই ইজরায়েলের।” সাফ জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপের মুখেও যে মাথা নত করবে না তেল আভিভ, নেতানিয়াহুর কথায়ই তা স্পষ্ট।

    ‘যুদ্ধবিরতি নয়’

    সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “ত্রাণ ইত্যাদি বিশেষ প্রয়োজনে সাময়িকভাবে আমরা যুদ্ধ আগেও থামিয়েছি, ভবিষ্যতেও থামাব। ত্রাণসামগ্রী পাঠানো, আমাদের পণবন্দিদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য কোথাও এক ঘণ্টা, কোথাও দু’ ঘণ্টার বিরতিতে আমাদের আপত্তি নেই। কিন্তু সাধারণভাবে যুদ্ধবিরতি এখনই হচ্ছে না।” ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনও যুদ্ধবিরতি নয়।”

    হামাস-ইজরায়েল যুদ্ধের মাসপূর্তি 

    আজ, মঙ্গলবারই একমাস পূর্ণ হল হামাস-ইজরায়েল যুদ্ধের। তার পরেও বিরতি নেই গোলাগুলি বর্ষণে। ৭ অক্টোবর প্রথম ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামালা চালায় ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। গাজা স্ট্রিপ থেকে হামলা চালায় তারা। প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। যার জেরে ইতিমধ্যেই দু’ পক্ষে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। ইজরায়েল ও গাজা (Hamas Israel War) স্ট্রিপের বাতাস ভারী হয়ে উঠেছে স্বজন হারানোর কান্নায়। খাবার এবং প্রয়োজনীয় ত্রাণ না পেয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন গাজা স্ট্রিপের বাসিন্দারা।

    হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার মানবিক কারণে গাজায় যুদ্ধের ‘কৌশলগত বিরতি’ ও অপহৃতদের মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “আমরা এই লড়াইয়ে অস্থায়ী ও স্থানীয়ভাবে বিরতির জন্য সমর্থন অব্যাহত রাখব।”

    আরও পড়ুুন: “এই রাজভবন জনতার হয়ে উঠেছে”, রাজ্যপালের সঙ্গে সাক্ষাত শেষে সুকান্ত

    এদিকে, হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তিতে গাজা স্ট্রিপে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইজরায়েলি সেনা। গাজার আল সাতি শরণার্থী শিবিরে এয়ার স্ট্রাইক চালায় তারা। এতে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে জঙ্গি জামাল মুসাও। ইজরায়েলি সেনার দাবি, গত ২৪ ঘণ্টায় হামাসের সাড়ে চারশোরও বেশি ঠিকানা ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “আমাদের সেনা গাজা স্ট্রিপকে দুই অংশে ভাগ করে দিয়েছে। আপাতত সেনা ট্যাঙ্ক নিয়ে জঙ্গিদের ঠিকানাগুলি ধ্বংস করছে। সাধারণ মানুষকে সাউথ গাজায় চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Khalistani Terrorists Threat: “১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না”, হুমকি খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনের

    Khalistani Terrorists Threat: “১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না”, হুমকি খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: “সব শিখদের বলছি আগামী ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না। ওই দিন বিশ্বজুড়ে অবরোধ হবে। ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে করে যাতায়াত করবেন না, নাহলে আপনার প্রাণের ঝুঁকি থাকতে পারে।” ভারতকে এই হুমকি-বার্তা দিয়েছে খালিস্তানপন্থী জঙ্গি গুরুপতওয়ান্ত সিং পান্নুন (Khalistani Terrorists Threat)।

    পান্নুনের হুমকি

    তাঁর দাবি, ১৯ নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে এবং এই বিমানবন্দরের নামও বদলে দেওয়া হবে। প্রসঙ্গত, ১৯ তারিখেই রয়েছে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছিলেন এই খালিস্তানপন্থী জঙ্গি। ভারতে নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিসে’র প্রধান পান্নুন ১০ অক্টোবর বলেছিলেন, ‘ইজরায়েল-হামাস যুদ্ধ থেকে ভারত যেন শিক্ষা নেয়, নাহলে একই অবস্থা হবে এ দেশেরও।’ ভাইরাল হওয়া ওই দিনের ভিডিওয় পান্নুনকে বলতে শোনা যায়, ‘বেআইনিভাবে অধিকৃত পঞ্জাব থেকে প্যালেস্তাইনের জনগণ জেগে উঠেছে। তাঁরা প্রত্যাঘাত শানাবেন। হিংসা শুধুই হিংসার জন্ম দেয়।’ সেদিন আঙুল উঁচিয়ে গুলি ছোড়ার মতো ভঙ্গি করতেও দেখা যায় খালিস্তানপন্থী এই জঙ্গিকে (Khalistani Terrorists Threat)।

    ঘোষিত অপরাধী পান্নুন

    পঞ্জাবের অমৃতসরে জন্ম পান্নুনের। পরে চলে যায় আমেরিকায়। গ্রহণ করে মার্কিন নাগরিকত্ব। বর্তমানে সে রয়েছে কানাডায়। ২০১৯ সাল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এই নেতা চলে আসে এনআইএর স্ক্যানারে। তার বিরুদ্ধে পঞ্জাবে হামলা চালানোর জন্য অর্থ সংগ্রহ করা, তরুণদের সন্ত্রাসবাদে দীক্ষিত করা সহ নানা অভিযোগ রয়েছে। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পান্নুনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরওয়ানা জারি করে এনআইএ আদালত। গত বছর তাকে ঘোষণা করা হয় ঘোষিত অপরাধী।

    প্রসঙ্গত, গত ১৮ জুন কানাডায় প্রকাশ্যে খুন হয় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পর থেকেই বাড়বাড়ন্ত পান্নুনের (Khalistani Terrorists Threat)।

    আরও পড়ুুন: ভোটের মুখে মাওবাদীদের হাতে খুন ছত্তিশগড়ের বিজেপি নেতা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

      

     

  • Earthquake: ভূমিকম্পে ফের কাঁপল কাঠমাণ্ডু, রবিবার আতঙ্কে কাটল নেপালবাসীর

    Earthquake: ভূমিকম্পে ফের কাঁপল কাঠমাণ্ডু, রবিবার আতঙ্কে কাটল নেপালবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার কেঁপে উঠল নেপাল। শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল কাঠমাণ্ডু। তার রেশ পুরোপুরি কাটার আগেই রবিবার ভোরে আবারও একবার কেঁপে উঠল নেপাল। শুক্রবার কম্পনের মাত্রা বেশি থাকলেও, রবিবার ভোরের কম্পনের মাত্রা ছিল ৩.৬। নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিন পর পর বেশ কয়েকবার যে কম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৩।

    রিখটার স্কেলে কম্পনের মাত্রা

    শুক্রবার নেপালে যে ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৪। মাঝ রাতের ওই ভূমিকম্পে মৃত্যু হয় শতাধিক মানুষের। এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী। আশপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও সংগ্রহ করা হচ্ছে। ছুটি বাতিল করা হয়েছে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে (Earthquake) বলেই খবর।   

    ১৫৯ বার কেঁপেছিল নেপালের মাটি

    ভূমিকম্পের পর পর হয় আফটার শক। সেদিনও ১৫৯ বার কেঁপেছিল নেপালের মাটি। শুক্রবারের ওই কম্পনের আঁচ এসে লেগেছিল ভারতের একটি অংশেও। কম্পন অনুভূত হয়েছিল দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারের একাংশে। রবিবার যে ভূমিকম্প হয়, তার জেরে ফের একপ্রস্ত আতঙ্ক ছড়ায়। এদিন নেপালের পাশাপাশি ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। গভীর রাতে কম্পন অনুভূত হয় ফয়জাবাদে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। তবে কম্পন অনুভূত হলেও, ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি।

    আরও পড়ুুন: “মহাদেবের নামেও লুট করতে ছাড়ছে না কংগ্রেস”, ছত্তিশগড়ে তোপ মোদির

    এদিন গোটা ভারতে কোনও কম্পন অনুভূত না হলেও, উত্তর প্রদেশের অযোধ্যায় অনুভূত হয় কম্পন। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, অযোধ্যায় কম্পনের মাত্রা ছিল ৩.৬। উৎসস্থল ছিল অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে। প্রসঙ্গত, ২০১৫ সালেও একবার বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। সেবার এই প্রাকৃতিক বিপর্যয়ের বলি হয়েছিলেন ৯ হাজার জন। শুক্রবার ভোরের কম্পন উসকে দেয় আট বছর আগের ওই স্মৃতি। ইতিমধ্যেই মৃতের সংখ্যা পার করেছে (Earthquake) ১৫০র গণ্ডী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Pakistan Terror Attack: এবার জঙ্গি হানা খোদ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতেই, বিস্ফোরণে ধ্বংস একাধিক যুদ্ধবিমান

    Pakistan Terror Attack: এবার জঙ্গি হানা খোদ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতেই, বিস্ফোরণে ধ্বংস একাধিক যুদ্ধবিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত নয়। এবার জঙ্গিহানার কবলে খোদ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি। শনিবার ভোররাতে, পাক পঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালি বায়ুসেনা ঘাঁটিতে (Mianwali Airbase) আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। পর পর সেখানে বিস্ফোরণ ঘটে। পাক বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানা যাচ্ছে। পাল্টা প্রতিরোধে ৩ জঙ্গি খতম হয়েছে বলেও শেষ খবর। হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (Pakistan Terror Attack)। 

    ভোররাতে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা

    পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোররাতে মিয়াঁওয়ালি বায়ুসেনা (Mianwali Airbase) ঘাঁটিতে ঢুকে পড়ে বেশ কয়েকজন জঙ্গি। কমপক্ষে পাঁচ থেকে ছয়জন সশস্ত্র জঙ্গি এ দিন ভোরে বায়ুসেনার ঘাঁটিতে চড়াও হয়। বিভিন্ন জায়গায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা (Pakistan Terror Attack)। ওই হামলায় এয়ারবেসে দাঁড়িয়ে থাকা তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, বায়ুসেনা ঘাঁটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তারা। কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই হচ্ছে বলে জানা গিয়েছে।

    জঙ্গি হামলায় ধ্বংস একাধিক যুদ্ধবিমান

    পাক বায়ুসেনার তরফে জানানো হয়, এদিনের হামলায় বড়সড় ক্ষতি হয়েছে। এয়ারবেসে বেশ কয়েকটি যুদ্ধ বিমান ছিল। তবে জঙ্গিদের হামলায় সেগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে (Pakistan Terror Attack)। সূত্রের খবর, অন্তত ৬টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা প্রতিরোধ গড়েন পাক কমান্ডোরা। দুপক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। এখনও পর্যন্ত মেলা খবরে, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে। বাকি তিনজন ভেতরেই রয়েছে। তাদের সঙ্গে গুলি বিনিময় হচ্ছে।

    পাঁচিলে মই লাগিয়ে ঢোকে জঙ্গিরা

    পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বায়ুসেনা ঘাঁটির (Mianwali Airbase) পাঁচিলে মই লাগিয়ে সেই চত্বরে ঢোকে জঙ্গিরা। এই জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল বলে জানা গিয়েছে। এয়ারবেসের হ্যাঙার এবং রানওয়ের কাছে দাঁড়িয়ে থাকা একাধিক যুদ্ধবিমানে হামলা চালায় জঙ্গিরা। একাধিক যুদ্ধবিমান ধ্বংস হলেও, এখনও পর্যন্ত কোনও পাক বায়ুসেনা কর্মীর মৃত্যুর খবর সামনে আসেনি। তবে, দুপক্ষের লড়াই এখনও চলছে।  

    জঙ্গি-তোষণের ফল ভুগছে পাকিস্তান

    গত কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় জর্জরিত পাকিস্তান। গতকালই ইরান সীমান্ত লাগোয়া বালোচিস্তানে পসনি নামক একটি গ্রামের কাছে জঙ্গিরা হামলা চালায় পাক সেনার দুটি ট্রাকে (Pakistan Terror Attack)। ওই হামলায় মৃত্যু হয় ট্রাকে থাকা ১৪ জন পাক সেনা জওয়ানের। আর আজ ভোররাতে পাকিস্তানের মিঞাঁওয়ালি এয়ারবেসে হামলা চালায় জঙ্গিরা। এতদিন ধরে যে জঙ্গিদের লালন-পালন করে এসেছে পাক প্রশাসন, তারাই এখন নখ-দাঁত বের করে পাকিস্তানেই হামলা চালাচ্ছে। এবার ফল হাতেনাতে পাচ্ছে পাকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nepal Earthquake: মধ্যরাতে নেপালে বিধ্বংসী ভূমিকম্প, মৃতের সংখ্যা একশোর বেশি

    Nepal Earthquake: মধ্যরাতে নেপালে বিধ্বংসী ভূমিকম্প, মৃতের সংখ্যা একশোর বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার মধ্যরাতে নেপালে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৪০ জন। শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট নাগাদ নেপালের এই ভূমিকম্পের কারণে দুলে ওঠে রাজধানী দিল্লিও। কম্পন অনুভূত হয় কলকাতাতেও। কলকাতা থেকে ভূমিকম্পের উৎসস্থলের দূরত্ব ৯২৫ কিমি এবং দিল্লি থেকে ২৫৩ কিমি। বেশ কয়েক সেকেন্ড ধরেই কম্পন (Nepal Earthquake) অনুভূত হয়।

    তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িগুলি

    ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছেm ভূমিকম্পের অভিঘাতের কিছুক্ষণের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে বাড়িগুলি। তাতে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়। বহু বাড়িতে চওড়া ফাটল দেখা দিয়েছে। বর্তমানে সব থেকে বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, রুকুম পশ্চিম থেকে। সেখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নেপালের এই ভূমিকম্পে (Nepal Earthquake) সেদেশের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লেখা হয়, ‘‘শুক্রবার রাত ১২টা নাগাদ জাজারকোটের ভূমিকম্পের কারণে হওয়া মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। উদ্ধারকাজ এবং ত্রাণের জন্য তিনটি নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’’

    গত ১ মাসে নেপালে ৪ বার ভূমিকম্প 

    এটাই প্রথম নয় বিগত এক মাসের মধ্যে এই নিয়ে ৪ বার ভূমিকম্প কেঁপে উঠল নেপাল। গত ২২ অক্টোবর ভূমিকম্প হয় রাজধানী কাঠমান্ডুতে। সে সময় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের (Nepal Earthquake) কেন্দ্রস্থল ছিল তখন নেপালের ধাদিং জেলায়। এর ঠিক দুদিন পরে আবার ভূমিকম্প হয় নেপালে। তখন মাত্রা ছিল ৪.১। আবার গত ৩ অক্টোবরও দুলে উঠেছিল নেপাল। অর্থাৎ পরপর চারবার ভূমিকম্প হল বিগত একমাসে নেপালে। নেপালের ভূমিকম্পে প্রভাব পড়ে দিল্লি, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ সহ বিস্তীর্ণ এলাকায়। নেপাল হল পৃথিবীর ১১তম ভূমিকম্প প্রবণ রাষ্ট্র।

    সম্প্রতি পশ্চিমবঙ্গে ভূমিকম্প

    প্রসঙ্গত, কিছুদিন আগে বীরভূমে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ওই উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের দুমকা। বীরভূম বেশ কিছু এলাকা কেঁপে উঠেছিল ভূমিকম্পে (Nepal Earthquake)। আবার পশ্চিমবঙ্গে গত ২ অক্টোবর সন্ধ্যা ৬:১৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদি জায়গায়। তখন ভূমিকম্পের উৎস ছিল মায়ানমার। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.১।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel-Hamas Conflict: হামাসের হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনার মৃত্যু, শোকপ্রকাশ নেতানিয়াহুর

    Israel-Hamas Conflict: হামাসের হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনার মৃত্যু, শোকপ্রকাশ নেতানিয়াহুর

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় হামাসের হামলায় (Israel-Hamas Conflict) ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ইজরায়েল-হামাসের যুদ্ধে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত সেনাকর্মী স্টাফ-সার্জেন্ট হালেল সলোমন, দক্ষিণ ইজরায়েলর ডিয়ামোনা শহরে থাকতেন। মঙ্গলবার রাতে গাজার সালা-আল-ডিন সড়কের কাছে হামাসের বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি। 

    নেতানিয়াহুর প্রতিক্রিয়া (Israel-Hamas Conflict)

    এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিহত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনার উদ্দেশে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমরা বর্তমানে এক কঠিন সংগ্রামের মধ্যে রয়েছি। আমরা সকলে দেশের তরফ থেকে হৃদয় থেকে আলিঙ্গন করছি আপনাকে। এই কঠিন সময়ে সকলের পাশে রয়েছি। আমাদের সেনা নৈতিক লড়াই লড়ছেন। প্রত্যেক নাগরিকের প্রতি দায়বদ্ধ আমরা। জয়ী না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।”

    ডিয়ামোনা শহরের মেয়রের বক্তব্য (Israel-Hamas Conflict)

    নিহত ভারতীয় বংশোদ্ভূত সেনার বয়স ছিল ২০। ডিয়ামোনা শহরের মেয়র বেনি বিটন একটি ফেসবুক পোস্টে বলেন, “একটি দুঃখের সংবাদ যে গাজার যুদ্ধে (Israel-Hamas Conflict) ডিয়ামোনার পুত্র হালেল সলোমনের মৃত্যু হয়েছে। তিনি একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর বাবা মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং ভক্তি ছিল। তিনি নিজের অবিরাম দান, বিনয় এবং নম্রতায় বিশ্বাস করতেন। এই শহর তাঁর মৃত্যুতে শোকাহত।”

    ডিয়ামোনা হল ইজরায়েলর ছোট ভারত

    দক্ষিণ ইজরায়েলর ডিয়ামোনা শহরকে ছোট ভারত বলা হয়ে থাকে। এই শহরেই দেশের বড় পরমাণু চুল্লি রয়েছে। এই শহরেই ভারত থেকে আসা ইহুদিদের বসবাস রয়েছে। এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিক বলেন, “নিহত যুবক খুব হাসিখুশি থাকতেন। তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। সব কিছু জেনে শুনে দেশের জন্য নিজের আত্মবলিদান দিয়েছেন। যুদ্ধ বেদনাদায়ক ক্ষতি, কিন্তু জয় না হওয়া পর্যন্ত লড়াই (Israel-Hamas Conflict) চলবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    Israel Air Strike: গাজার সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হানা ইজরায়েলের, খতম হামাসের শীর্ষ কমান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজায় বড়সড় ধরনের হামলা চালাল ইজরায়েল (Israel Air Strike)। প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্পে হামলা চালাল তেল আভিভ। ইজরায়েলি সেনার দাবি, এয়ারস্ট্রাইকে খতম হয়েছে হামাসের এক শীর্ষ কমান্ডার ও বেশ কিছু হামাস জঙ্গি। গাজার নাগরিকদের শহরের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজরায়েলি সেনা আইডিএফ।

    ইজরায়েলের তীব্র আক্রমণ

    ৭ অক্টোবর ইহুদি রাষ্ট্র ইজরায়েলে হামলা চালায় মুসলিম রাষ্ট্র প্যালেস্তাইনের গাজা স্ট্রিপের জঙ্গি গোষ্ঠী হামাস। হামাসের নৃশংস হামলার জবাব দিতে শুরু করে ইজরায়েল। তবে ইজরায়েল যাতে হামাস জঙ্গিদের নাগাল না পায় তাই গাজা স্ট্রিপে খোঁড়া হয়েছে অসংখ্যা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের হদিশ পাওয়ার পর আক্রমণ আরও তীব্র করেছে ইজরায়েল। মঙ্গলবার উড়িয়ে দেওয়া হয়েছে গাজা স্ট্রিপের সব চেয়ে বড় রিফিউজি ক্যাম্প (Israel Air Strike)। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এদিন গাজায় এয়ারস্ট্রাইক চালানো হয়।

    হত হামাস কমান্ডার 

    গাজার একটি রিফিউজি ক্যাম্পে হানায় মৃত্যু হয়েছে হামাসের সেন্ট্রাল জাবালিয়া ব্যাটেলিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ানির। ওই হানায় আরও বেশ কয়েকজন হামাস জঙ্গি নিহত হয়েছে। ইজরায়েলের অভিযোগ, ইজরায়েলের ওপর প্রথম যে হামলা হয়, তার নেতৃত্বে ছিলেন বিয়ানি। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, এয়ারস্ট্রাইকে হামাসের মাটির নিচের একাধিক গোপন ঘাঁটিও ধ্বংস করা হয়েছে। হামাসের মিলিটারি শাখা এজেদিন আল-কাশেম ব্রিগেডের হুঁশিয়ারি, ইজরায়েলি সেনার জন্য গাজা পরিণত হবে কবরস্থানে।

    আরও পড়ুুন: ‘পা ক্রমশ সরু হচ্ছে’! ফের জেল হেফাজত, কী হল অনুব্রতর?

    ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “পশ্চিম জাবালিয়ায় হামাসের একটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। হামাসের কমান্ডার ইব্রাহিম বিয়ানিকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের প্রায় ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে।” ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ ট্যানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। আইডিএফের তরফে গাজার নাগরিকদের গাজা স্ট্রিপের দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। এহেন আবহে ফের ইজরায়েল (Israel Air Strike) সফরে যাচ্ছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ghar Wapsi: পূর্ব পুরুষের ধর্মে ফিরলেন বাংলাদেশের ১০০ খ্রিস্টান, যজ্ঞে আহুতি দিয়ে হলেন হিন্দু

    Ghar Wapsi: পূর্ব পুরুষের ধর্মে ফিরলেন বাংলাদেশের ১০০ খ্রিস্টান, যজ্ঞে আহুতি দিয়ে হলেন হিন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু মন্দিরে মুসলমান দুষ্কৃতী হামলার খবরে নানা সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে ভারতের পড়শি দেশ বাংলাদেশ। এই বাংলাদেশই সম্প্রতি হেডলাইন হয়েছে ভিন্ন কারণে। কারণটি হল, ১০০ জন বাংলাদেশি খ্রিস্টান ধর্ম ছেড়ে দীক্ষা নিলেন সনাতন ধর্মে (Ghar Wapsi)। খাগড়াগাছি জেলার ঘটনায় উৎসাহিত বাংলাদেশের সনাতনীরা।

    হিন্দু বিতাড়ন

    ১৯৭১ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। দেশটিতে তখন হিন্দু ছিলেন মোট জনসংখ্যার ৯ শতাংশ। তার পর কখনও হিন্দু বিতাড়ন, কখনও আবার রীতিমতো নির্যাতন করে ভিটে ছাড়া করা হয় সংখ্যালঘু হিন্দুদের। হিন্দু মন্দিরে হামলা করে মূর্তি পুজোর বিরোধী মুসলমানরা। নানা জায়গায় ভেঙে দেওয়া হয় হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তিও। বেশিরভাগ সময়ই দুষ্কৃতীরা ধরা পড়ে না। কখনও কখনও ধরা পড়লেও ছাড়া পেয়ে যায় সহজেই। তাই বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার লেখচিত্র ঊর্ধ্বমুখী।

    ফিরলেন হিন্দু ধর্মে

    কেবল হিন্দু (Ghar Wapsi) নন, সে দেশে সংখ্যালঘু খ্রিস্টানরাও দুষ্কৃতী হামলার শিকার। অভিযোগ, এই দুষ্কৃতীরা ধর্মে মুসলমান। বিশ্বের বিভিন্ন দেশের মতো বিভিন্ন সুযোগ সুবিধার টোপ দিয়ে বাংলাদেশেও ধর্মান্তরিত করছেন খ্রিস্টান ধর্ম প্রচারকরা। অভিযোগ, এই টোপ গিলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের বহু হিন্দু। এমনই একশোজন ফিরলেন হিন্দু ধর্মে। যাঁরা এবার হিন্দু ধর্মে দীক্ষা নিলেন, তাঁরা জয়ন্তিয়া ত্রিপুরা সম্প্রদায়ের। খ্রিস্টান মিশনারিদের টোপ গিলে বহু বছর আগে ওই ধর্ম গ্রহণ করেছিলেন তাঁরা। খাগড়াগাছি জেলা সহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সক্রিয় এই মিশনারিরা। এই পাহাড়ি অঞ্চলে জয়ন্তিয়া সম্প্রদায়ের যেসব গরিব মানুষ বাস করেন, মূলত তাঁদেরই টোপ দিয়ে ধর্মান্তরিত করেন খ্রিস্টান মিশনারিরা।

    আরও পড়ুুন: “টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে তৃণমূলের ফান্ড থেকে, না হলে আন্দোলন”, হুঁশিয়ারি শুভেন্দুর

    স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এঁদেরই একশো জন পূর্বপুরুষের ধর্মে ফিরতে চেয়ে যোগাযোগ করেন স্থানীয় হিন্দুত্ববাদীদের সঙ্গে। আর্য সমাজের সহযোগিতায় তাঁরাই আয়োজন করেন ঘরে ফেরার অনুষ্ঠানের। দীক্ষার দিন ঠিক হয় ২৮ অক্টোবর, শনিবার। বীর চাট্টালা গ্রামে হয় অনুষ্ঠানের আয়োজন। যজ্ঞে আহুতি দিয়ে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে ত্রিপুরা সম্প্রদায়ের ওই জয়ন্তিয়া মানুষজন দীক্ষিত হন সনাতন ধর্মে (Ghar Wapsi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share