Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • China Virus Outbreak: চিনে ফের নতুন ভাইরাসের হানা! হাসপাতালে ভিড়ের ভিডিও ভাইরাল

    China Virus Outbreak: চিনে ফের নতুন ভাইরাসের হানা! হাসপাতালে ভিড়ের ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার পর ফের চিনে ছড়াচ্ছে নতুন ভাইরাস (China Virus Outbreak)। নাম হিউম্য়ান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus)।  জানা গিয়েছে, ইতিমধ্যেই চিনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। শ্মশানেও লাইন পড়ছে মৃতদেহ সৎকারের জন্য। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ব্য়াপক ভিড় দেখা যাচ্ছে।

    হিউম্যান মেটানিউমোভাইরাস

    চিনে ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস (China Virus Outbreak) সম্পর্কে যেটুকু তথ্য জানা গিয়েছে, তা হল হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি সংক্রমণের উপসর্গও অনেকটা ফ্লুয়ের মতো। করোনার ক্ষেত্রে যেমন জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা থেকে শারীরিক দুর্বলতার মতো নানা উপসর্গ ছিল, এই ভাইরাস সংক্রমণেও প্রায় একই ধরনের উপসর্গ দেখা গিয়েছে। শিশুরাও নিউমোনিয়া ও ‘হোয়াইট লাংস’-র মতো সংক্রমণে ভুগছে। কোভিডের সঙ্গে এইচএমপিভি-র অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এটিও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

    দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

    ২০২০ সালের গোড়া থেকে বিশ্ব জুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকেরই অনুমান, কোভিড অতিমারির উৎস চিনের উহান শহর। একইভাবে মেটানিউমোভাইরাসও চিনে (China Virus Outbreak) দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে, তেমনই এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ-র মতো ভাইরাসে আক্রান্তও বাড়ছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা যাচ্ছে, চিনের বিভিন্ন হাসপাতালে রোগীদের থিকথিকে ভিড়। ওই ভিডিওগুলিতে দাবি করা হচ্ছে যে, রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপনিউমোনিয়া (এইচএমপিভি)-তে আক্রান্ত। চিনের তরফেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে মুখ খোলা হয়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স চিনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যে, চিনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে। শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চিনের ওই সংস্থাটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: চট্টগ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হিন্দু যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে

    Bangladesh: চট্টগ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হিন্দু যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর ব্যাপক নির্যাতন চলছেই। প্রতিদিনই হিন্দু নির্যাতনের নতুন নতুন ঘটনা সামনে আসছে। গতকাল বুধবারই ছিল ইংরেজি নববর্ষের প্রথম দিন। এক জানুয়ারি রাতেই বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা কাঠগড় এলাকার এক হিন্দুকে, তাঁর বাড়ি থেকে অপহরণ করে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে (Radical Islamist)। জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রান্ত তালুকদার। ওই যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে মৌলবাদীরা।

    পুলিশ গিয়ে উদ্ধার করে প্রান্তকে (Bangladesh) 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে উদ্ধার করে প্রান্ত তালুকদারকে। হিন্দু যুবকের ওপর হওয়া অত্যাচারের ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে (যদিও মাধ্যম সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি)। জানা গিয়েছে, প্রান্ত তালুকদারকে উদ্ধার করার পরে বাংলাদেশের পুলিশ তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলেও জানিয়েছে চট্টগ্রামের পুলিশ।

    ফরিদপুর জেলায় হৃদয় পালকে মারধর করার ঘটনা (Bangladesh)

    তবে বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর এমন নির্যাতন নতুন কিছু নয়। হাসিনা সরকারের পতনের পর সে দেশে শুরু হয় জঙ্গলের রাজত্ব। এমন একাধিক ঘটনা সামনে এসেছে। ২০২৪ সালের অক্টোবর মাসে ফরিদপুর জেলার কলেজ ছাত্র হৃদয় পালকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা নিয়ে সোচ্চার হন খোদ তসলিমা নাসরিনও। নিজের এক্স হ্যান্ডলে এনিয়ে পোস্টও করেন তসলিমা নাসরিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis19: পালাবদলের ঢাকায় রোষের মুখে সংবাদমাধ্যমও, খুন সাংবাদিক, অজস্র মিথ্যা মামলা

    Bangladesh Crisis19: পালাবদলের ঢাকায় রোষের মুখে সংবাদমাধ্যমও, খুন সাংবাদিক, অজস্র মিথ্যা মামলা

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ সপ্তম পর্ব।

     

    আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব-৭

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর থেকেই সাংবাদিকদের ওপরে নেমে আসে নির্মম অত্যাচার (Bangladesh Crisis19)। একাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয়। খুনও হতে হয় সাংবাদিককে। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা চালানো হতে থাকে। ইউনূস জমানায় সংবাদমাধ্যমকে খোয়াতে হয় বাক-স্বাধীনতার অধিকার। এ নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যম খবরও করে। ২০২৪ সালের ২৮ অগাস্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ খবর লেখে যে একজন বিএনপি নেতা রাজশাহি জেলাতে চারজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং এই মামলাগুলি করা হয়েছে ছিনতাই এবং সাইবার সিকিউরিটির নানা ধারায়।

    মিথ্যা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে, খবর বাংলাদেশের (Bangladesh Crisis19) সংবাদমাধ্যমে

    বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’ ২০২৪ সালের ২৯ অগাস্ট প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানেই তারা লেখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরও ২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ইউনূস সরকার মামলা দায়ের করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশে।

    ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ‘প্রথম আলো’ প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে তারা জানায় যে, চট্টগ্রামে ২৮ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

    ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্রিকা ‘ঢাকা ট্রাইব্যুনাল’ তাদের প্রতিবেদনে প্রকাশ করে যে ২৫ জন সাংবাদিকের বিরুদ্ধে ইউনূস সরকার খুনের মিথ্যা মামলা দায়ের করেছে।

    ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকা ট্রাইব্যুনাল তাদের রিপোর্টে আরও উল্লেখ করে, কুমিল্লার এক বিএনপি নেতা তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার রজ্জু করেছে।

    ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক কালের কন্ঠ’ তাদের প্রতিবেদনে লেখে যে বাংলাদেশের বগুড়াতে ১৮ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। যাঁদের বেশিরভাগ জনই গ্রেফতারি এড়াতে লুকিয়ে পড়েছেন।

    গ্রেফতার করা হয় জনপ্রিয় সঞ্চালিকা ফারজানা রুপাকে (Bangladesh Crisis19)

    বাংলাদেশের ইউনূস সরকারের নেতৃত্বে সাংবাদিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলে বেশ কিছু মানবাধিকার সংগঠন। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ফারজানা রুপা, যিনি একাত্তর টিভি নামের একটি সংবাদমাধ্যমের সঞ্চালিকা ছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়। অন্যদিকে, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্তকে ভারতে আসার পথেই আটক করা হয়। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ভোরের খবরের প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত ৫০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

    পালাবদল হতেই কোপ পড়ে সাংবাদিকদের ওপর

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখনই ঢাকায় (Bangladesh Crisis19) পালাবদল হয়, তখনই সংবাদমাধ্যমের ওপর আছড়ে পড়ে নানা অত্যাচার। পালাবদলের পরেই ২০ জন সিনিয়র সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করে দেয় ইউনূস সরকার। অন্যদিকে ২০২৪ সালের নভেম্বর মাসের রিপোর্ট পাওয়া যায়, আরও ১১৮জন সাংবাদিকের প্রেস কার্ড বাতিল করে বাংলাদেশের ইউনূস সরকার। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয় এনটিভি’র নিউজ এডিটর শ্রীমন্ত খোকনের। অন্যদিকে গাজি টিভির সাংবাদিক সারা রাহানুমা এবং দীপ্ত টেলিভিশনের তানজিল জাহান ইসলাম তামিমেরও রহস্যজনক (Targeting Minority) মৃত্যুর ঘটনা সামনে আসে।

    সাংবাদিক খুন 

    শুধু তাই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময়ে স্বপনকুমার ভদ্র নামের এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রসঙ্গত, স্বপনকুমার ভদ্র ছিলেন বাংলাদেশের তারাকাণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি। এছাড়াও বাংলাদেশের অপর এক জনপ্রিয় সাংবাদিক শারিফুল ইসলামের ওপরেও ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে। এর প্রত্যেকটা ক্ষেত্রে ইউনূস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

    জোর করে দখল ঢাকার প্রেস ক্লাব

    বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ভিউজ বাংলাদেশ’ তাদের প্রতিবেদনে প্রকাশ করে যে বেসরকারি পাঁচটি টেলিভিশনের দফতরেই হামলা এবং ভাঙচুর চালানো হয়। এই খবর প্রকাশিত হয় ৫ অগাস্ট। বাংলাদেশের জনপ্রিয় অন্যান্য সংবাদমাধ্যম যেমন, ‘একাত্তর টিভি’, ‘এটিএন বাংলা’, ‘ইন্ডিপেন্ডেন্ট টিভি’, ‘সময় টিভি’-র প্রতিটিতে হামলা চালানো হয়। দফতরগুলি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। একইভাবে ঢাকার প্রেস ক্লাবকে জোরপূর্বক দখল করে নেয় বিএনপি এবং জামাতের সমর্থকরা।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chinmoy Krishna Das: ফের খারিজ জামিন, চিন্ময় কৃষ্ণকে জেলেই মারতে চাইছে ইউনূস প্রশাসন! কীসের ভয়?

    Chinmoy Krishna Das: ফের খারিজ জামিন, চিন্ময় কৃষ্ণকে জেলেই মারতে চাইছে ইউনূস প্রশাসন! কীসের ভয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) কি জেলেই পচিয়ে মারতে চাইছে বাংলাদেশের (Bangladesh) ইউনূস প্রশাসন? বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে তাঁর জামিন খারিজ হয়ে যাওয়ার পর এই প্রশ্নটাই উঠল। এদিন প্রায় আধ ঘণ্টা ধরে শুনানি চলে। চিন্ময়ের জামিনের সওয়াল করে আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবীর একটি দল।

    জামিনের আবেদন খারিজ (Chinmoy Krishna Das)

    গ্রেফতারি এড়াতে দীর্ঘদিন আত্মগোপন করে রয়েছেন চিন্ময়ের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা। বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন আর এক আইনজীবী রবীন্দ্র দাস। তাঁদের পরিবর্তে এদিন ওই আইনজীবীরা লড়াই করেন চিন্ময়ের হয়ে। শুনানি শেষে সরকারি আইনজীবী মফিজুর হক ভুঁইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মহম্মদ সফিকুল ইসলাম চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। তাই জামিন দেওয়া সম্ভব নয়।

    আরও পড়ুন: মাও ‘দমনে’ বিরাট সাফল্য, আত্মসমর্পণ কিষেনজির ভাইবউ বিমলা-সহ ১১ মাওবাদীর

    ইউনূসের স্বজাতি প্রেম!

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের স্বজাতি প্রেমের কথা কারও অজানা নয়। দিন কয়েক আগেই জামিন পেয়েছে ২০০৪ সালের গ্রেনেড হত্যা মামলার ফাঁসির আসামী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। তার আগে এই একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাই নয়, ইউনূসের আমলে ফাঁসির সাজা মকুব হয় খোদ উলফা প্রধান জঙ্গি পরেশ বড়ুয়ার। ব্লগার রাজীব হায়দার খুনের মামলায় জামিন পায় আনসারুল্লা বাংলা টিমের চাঁই জসিমউদ্দিন রহমানি। অথচ হিন্দু সন্ন্যাসীকে গারদে রাখা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে!

    চিন্ময় বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন (Chinmoy Krishna Das) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম নেতা। চিন্ময় ওই সংগঠনেরই মুখপাত্র। এদিকে, এদিন আদালত চত্বরে জামাতপন্থী আইনজীবীরা চিন্ময়ের জামিন না দেওয়ার দাবিতে স্লোগান দেন। চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২৫ নভেম্বর গ্রেফতার করে ইউনূস প্রশাসন। ২৬ নভেম্বর চট্টগ্রাম (Bangladesh) আদালতে খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর (Chinmoy Krishna Das)।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • USA: নববর্ষে রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাক চালিয়ে জঙ্গি পিষল ১৫ জনকে, মিলল আইসিস পতাকা

    USA: নববর্ষে রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাক চালিয়ে জঙ্গি পিষল ১৫ জনকে, মিলল আইসিস পতাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংরেজি নতুন বছরের শুরুতেই জঙ্গি হানায় রক্তাক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। সে দেশের নিউ অরলেন্সে নববর্ষ পালন করছিলেন নাগরিকরা, সেই ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে ১৫ জনকে হত্যা করল শামসুদ্দিন জব্বর নামের এক জঙ্গি। পরে ট্রাক থামিয়ে গুলি চালাতে থাকে এই সন্ত্রাসী। এর পর ৪২ বছরের এই জঙ্গি পুলিশ এনকাউন্টারে (Terrorist Attack) খতম হয়। শামসুদ্দিনের কাছ থেকে উদ্ধার হয়েছে আইসিসের পতাকা। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) জন্ম হওয়া এই জঙ্গি সেদেশের সেনাকর্মী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছে। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত সে সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিল বলে জানা গিয়েছে। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে কাজ করে শামসুদ্দিন। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    বর্তমানে টেক্সাসের হিউস্টনে (USA) রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছিল শামসুদ্দিন 

    নববর্ষের ভোররাতে নিউ অরলিন্সের জনগণ বর্ষবরণের আনন্দ উৎসব পালন করছিলেন এমনই সময় সেই ভিড়ের মধ্যে দিয়ে ট্রাক চালিয়ে দেয় শামসুদ্দিন। এফবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, মার্কিন সেনায় আইটি বিশেষজ্ঞ হিসেবে এক সময় কাজ করেছিল শামসুদ্দিন। আর বর্তমানে টেক্সাসের হিউস্টনে (USA) রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করছিল সে। জানা গিয়েছে, এর আগে শামসুদ্দিন জব্বরের বিরুদ্ধে দু’টি ছোটখাটো অপরাধের অভিযোগ ছিল। ২০০২ সালে চুরি এবং ২০০৫ সালে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার ব্যক্তিগত জীবনের নানা কাহিনীও উঠে এসেছে।

    এফবিআইয়ের ওপর সম্পূর্ণ তদন্তভার 

    জব্বর দু’বার বিয়ে করেছিল বলে জানা গিয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ২০২২ সালে বিবাহ বিচ্ছেদ হয় শামসুদ্দিন জব্বরের। এফবিআই এখনও শামসুদ্দিন জব্বরের অতীত জানার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সে কোথায় কোথায় গিয়েছিল, তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই ঘটনার তদন্তভার সম্পূর্ণভাবে এফবিআইয়ের হাতেই দিয়েছে মার্কিন প্রশাসন। শামসুদ্দিন অন্য কোনও দেশ থেকে সম্প্রতি আমেরিকায় ফিরেছিল কি না, সেটাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আইসিস-এর সঙ্গে তার যোগ খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: হাসপাতালে ভর্তি রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণের হয়ে লড়বেন কে?

    Bangladesh Crisis: হাসপাতালে ভর্তি রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণের হয়ে লড়বেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই আদালতে উঠবে বাংলাদেশে (Bangladesh Crisis) জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলা। তাঁর হয়ে লড়াই করার কথা ছিল যাঁর, সেই প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষকে (Rabindra Ghosh) ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করায় কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে। ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসের জামিন মামলার শুনানিতে বর্ষীয়ান ওই আইনজীবী উপস্থিত থাকতে পারবেন কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

    রবীন্দ্রকে গ্রেফতারির ছক?

    রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণকে। বাংলাদেশের চট্টগ্রাম আদালতে চলছে মামলা। তাঁর হয়ে মামলা লড়ছেন রবীন্দ্র। চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন তিনি। উঠেছেন ব্যারাকপুরে ছেলের বাড়িতে। ভারতে এসে তিনি বলেন, “চট্টগ্রাম আদালতের এজলাসে উপস্থিত আইনজীবীদের একাংশের আচরণ সন্ত্রাসবাদীদের মতো।” মামলা লড়তে গিয়ে রীতিমতো আঘাতও পেতে হয়েছে তাঁকে। তাই চিকিৎসা করাতে এসেছেন ভারতে। তিনি বলেছিলেন, “ফিরে গিয়ে ফের সওয়াল করব চিন্ময় কৃষ্ণের হয়ে।” আচমকাই অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত হতে পারবেন না বলেই খবর। তবে বাংলাদেশে পৌঁছলেই যে রবীন্দ্র মামলা লড়তে পারবেন, এমন কথা নিশ্চিত করে বলা যায় না। কারণ হিন্দু সন্ন্যাসীর হয়ে মামলা লড়ার অপরাধে একাধিকবার খুনের হুমকি পেয়েছেন তিনি। অসমর্থিত একটি সূত্রের খবর, প্রবীণ ওই আইনজীবী বাংলাদেশে পৌঁছলেই তাঁকে গ্রেফতার করবে মহম্মদ ইউনূসের পুলিশ। চিন্ময় কৃষ্ণকে যাতে বেশি দিন গারদে আটকে রাখা যায়, তাই এই ছক।

    আরও পড়ুন: জেএমবি-র সদস্যরাই এখন এবিটি-তে সক্রিয়, কবুল করল মুর্শিদাবাদে ধৃত বাংলাদেশি জঙ্গিরা

    কী বলছেন প্রবীণ আইনজীবী?

    রবীন্দ্র বলেন, “বুধবারই দেশে ফেরার কথা ছিল আমার। কিন্তু বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে পারব কিনা, নিশ্চিত নই। তবে (Bangladesh Crisis) আমি ২০ জন আইনজীবী দিয়েছি।” তিনি বলেন, “আমার দুজন জুনিয়র আইনজীবী এবং আরও ১৮ জন দাসের পক্ষে আগামিকাল আদালতে উপস্থিত থাকবেন। আমি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব (Rabindra Ghosh)। সুস্থ হয়ে উঠলে আমি বাংলাদেশে ফিরে আসব।” বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষার জন্য তাঁর লড়াই চলবে বলেও জানান তিনি (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • India  Maldives: মুইজ্জুকে সরাতে ভারতের সাহায্য! সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিল মলদ্বীপের বিরোধী দল

    India  Maldives: মুইজ্জুকে সরাতে ভারতের সাহায্য! সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিল মলদ্বীপের বিরোধী দল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট পদ থেকে মহম্মদ মুইজ্জুকে সরাতে ভারতের সাহায্য চেয়েছিল মলদ্বীপের বিরোধী দল (India  Maldives Relation)। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এই দাবি উড়িয়ে দিলেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মলদ্বীপের সরকার ফেলতে ভারতের কাছে ৬ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিল সেখানকার বিরোধী দল ‘মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি’ (MDP)। যদিও ভারত সেই ষড়যন্ত্রে শামিল হয়েছিল কিনা, তা স্পষ্ট করা হয়নি। 

    মুইজ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্র

    ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে এই ষড়যন্ত্র হয়। মুইজ্জুকে ‘ইমপিচ’ (পদ থেকে সরানো) করার জন্য ভারতের সাহায্য চেয়েছিল মলদ্বীপের বিরোধী দল মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। নয়াদিল্লির কাছ থেকে নাকি ৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫১ হাজার কোটি টাকারও বেশি) চাওয়া হয়। মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে পরিকল্পনা ছিল পার্লামেন্টের ৪০ জন সদস্যকে ঘুষ দেওয়ার। এই তালিকায় ছিলেন মুইজ্জুর নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও। যদিও শেষ পর্যন্ত মুইজ্জুর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ ভোট জোগাড় করতে ব্যর্থ হয় বিরোধী শিবির। 

    ওয়াশিংটন পোস্টের দাবি

    মার্কিন সংবাদমাধ্যমের তরফে আরও জানানো হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে দফায় দফায় ভারতের ‘র’ (RAW) এজেন্টদের সঙ্গে বৈঠক হয় মলদ্বীপের বিরোধী দলের নেতাদের। মাসখানেক এই বিষয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কারণ পার্লামেন্টে যথেষ্ট পরিমাণ সংখ্যা জোগাড় করতে পারেনি বিরোধী শিবির। তবে এই ষড়যন্ত্রে ভারত সরকারের মদত ছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ওয়াশিংটন পোস্টের দাবি, দুই নাম প্রকাশে অনিচ্ছুক মলদ্বীপের (India  Maldives Relation) কর্মকর্তা তাদের কাছে এই তথ্য প্রকাশ করেছে। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।

    ভিত্তিহীন দাবি

    যদিও মার্কিন সংবাদমাধ্যমের এমন দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ। তিনি বলেন, “মুইজ্জুর বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের অভিযোগ পুরোপুরি মিথ্যে। এই ধরনের পরিকল্পনার কথা আমার জানা নেই। ভারত কখনও এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। কারণ তারা মলদ্বীপের গণতান্ত্রিক ব্যবস্থাকেই সমর্থন করে।’’

    ভারত-মলদ্বীপ সম্পর্ক

    উল্লেখ্য, ২০২৩ সালে মলদ্বীপের (India  Maldives Relation) ক্ষমতায় আসেন চিন-প্রেমী মইজ্জু। তারপর থেকে তিনি ভারতের ওপর মলদ্বীপের নির্ভরতা কমিয়ে ফেলার বিষয়ে সচেষ্ট হন। মলদ্বীপের বুক থেকে তিনি ৮৫ জন ভারতীয় সৈনিককে সরিয়ে নিতে দিল্লিকে বার্তা দেন। এই বিষয়টিও দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে। যৌথ হাইড্রোগ্রাফিক সমীক্ষার জন্য ভারতের সঙ্গে ২০১৯ সালের একটি চুক্তি বাতিল করে মলদ্বীপ। চিনপন্থী মুইজ্জুকে নিয়ে সমস্যা তৈরি হয় দু-দেশের মধ্যে। এরপর গত বছর লাক্ষাদ্বীপে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে মলদ্বীপের মন্ত্রীদের আপত্তিকর মন্তব্য দুই দেশের সম্পর্ককে নিয়ে যায় তলানিতে। যদিও গত বছরের শেষ দিকে ভারতের গুরুত্ব উপলব্ধি করেন মুইজ্জু। দিল্লি সফরেও আসেন মলদ্বীপের প্রেসিডেন্ট। তারপর থেকেই ফের ভারত-মলদ্বীপ সম্পর্কের উন্নতি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bangladesh Crisis18: অশান্ত বাংলাদেশ, আমলা-পুলিশ-বিচারপতিদেরও হেনস্থা করা হয়েছে নানাভাবে

    Bangladesh Crisis18: অশান্ত বাংলাদেশ, আমলা-পুলিশ-বিচারপতিদেরও হেনস্থা করা হয়েছে নানাভাবে

    অনেকেই বলছেন, হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকেই জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। বেছে বেছে যেমন মন্দির এবং ধর্মস্থানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়িতে, একই সঙ্গে মারাত্মক বেড়ে গিয়েছে গণপিটুনি এবং খুন। অধিকাংশ ক্ষেত্রেই টার্গেট সংখ্যালঘু হিন্দু অথবা বিরোধী রাজনৈতিক কণ্ঠ। সারা বিশ্ব দেখছে, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ইউনূসের স্বরূপ। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর গোটা বিশ্ব স্তম্ভিত। আওয়ামি লিগপন্থী জনপ্রতিনিধি, পুলিশ অফিসার থেকে শুরু করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তাদের কী করুণ পরিণতি হয়েছে, তাও কারও অজানা নয়। প্রথম খণ্ডে আমরা ১২টি পর্বে তুলে ধরেছিলাম নানা অত্যাচারের কাহিনি। এবার সেসব নিয়েই আমাদের দ্বিতীয় খণ্ডের ধারাবাহিক প্রতিবেদন। আজ ষষ্ঠ পর্ব।

     

     আতঙ্কের বাংলাদেশে জঙ্গলের রাজত্ব-৬

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএনপি-জামাতের নেতৃত্বে গণভবন দখলের পরেই ব্যাপক সন্ত্রাস নেমে আসে শেখ হাসিনার দলের ওপর। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৭ জুলাই ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ৩৭০ জন আওয়ামি লিগের নেতাকে (Targeting Minority) খুন করা হয়েছে। শুধুমাত্র খুনই নয়, আওয়ামি লিগ নেতাদেরকে ব্যাপকভাবে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে। বারবার লঙ্ঘিত হয়েছে মানবাধিকার (Bangladesh Crisis18)। আওয়ামি লিগের নেতা-সমর্থকদের ওপর এই হামলার ঘটনায় আশ্চর্যজনকভাবে চুপ থাকতে দেখা গিয়েছে ইউনূস সরকারকে। মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় একাধিক মানবাধিকার সংগঠনকে সরব হতেও দেখা গিয়েছে।

    মামলা পুলিশের বিরুদ্ধেই (Bangladesh Crisis18)

    শুধুমাত্র আওয়ামি লিগের নেতাদেরকেই নয়, টার্গেট করা হতে থাকে পুলিশ অফিসারদেরকেও। জানা গিয়েছে, ৪৪৯ জন বর্তমান এবং প্রাক্তন পুলিশ অফিসারের বিরুদ্ধে ৩০০-এর বেশি মামলা রজ্জু করে ইউনূস সরকার। যাঁদের মধ্যে সিনিয়র পুলিশ অফিসাররাও আছেন। আইজিপি পদমর্যাদার পুলিশ অফিসার যেমন রয়েছেন, তেমনই ডেপুটি ইন্সপেক্টর জেনারেলরাও রয়েছেন। এই ঘটনায় আরও একবার সামনে এসেছে প্রতিহিংসার রাজনীতি। কারণ জুলাই-অগাস্ট মাসে যেভাবে আন্দোলন শুরু হয় বাংলাদেশজুড়ে (Bangladesh Crisis18), তা ক্রমশই হিংসাত্মক আকার ধারণ করতে থাকে এবং জঙ্গি হামলার কায়দায় হামলাও চালাতে থাকে বিক্ষোভকারীরা। সেই সময় পুলিশ এবং সেনাবাহিনীকে যথেষ্ট ধৈর্যেরও পরীক্ষা দিতে হয়। এরপরে গণভবন দখলের পরেই প্রতিহিংসার রাজনীতি আছড়ে পড়ে।

    ১৭ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা

    জানা গিয়েছে, ১৭ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। বিভিন্ন মিডিয়ার রিপোর্টে এই সংখ্যা আবার বিভিন্ন দেখা গিয়েছে। বাংলাদেশের (Bangladesh Crisis18) একাধিক সংবাদমাধ্যমের খবর যে ২৬ জন প্রাক্তন এবং বর্তমান পুলিশ অফিসারকে গ্রেফতারও করা হয়েছে বিভিন্ন মামলায়। অন্যদিকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল সাম্প্রতিক যে নির্দেশ দিয়েছে তাতে ১৭জন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তিন হাজার পুলিশকে বরখাস্ত করা হতে পারে। কারণ তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামি লিগের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখার।

    বরখাস্ত শতাধিক পুলিশ 

    একটি রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৪ সালের অগাস্ট মাসের ৫ তারিখ ও তার পরবর্তীকালে ৪৪ জন পুলিশ অফিসারকে খুন করা হয়। এখানেও ভয়ঙ্করভাবে সামনে আসে যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি ঠিক কতটা সেখানে বিপজ্জনক! যাঁরা আইন রক্ষা করবেন তাঁদেরকে খুন হতে হচ্ছে মৌলবাদীদের শাসনে। ৪৪ জন পুলিশ অফিসার খুন হওয়াতে বাংলাদেশজুড়ে এক আতঙ্কের বাতাবরণ তৈরি হয়, সাধারণ মানুষ সন্ত্রস্ত হয়ে ওঠেন। আইনের রক্ষাকারীদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কতটা খারাপ হতে পারে। রিপোর্ট বলছে, হাসিনা সরকারের পতনের পরে ১৬ জন ডেপুটি ইনস্পেক্টর, পাঁচজন পুলিশ ইন্সপেক্টর, ১৪ জন সাব-ইন্সপেক্টর ৯ জন সাব-ইন্সপেক্টর, ৭ জন নায়েক ও ১৩৬ জন কনস্টেবলক  বরখাস্ত করা হয়।

    খুনের মামলা আমলাদের বিরুদ্ধে (Bangladesh Crisis18)

    জানা গিয়েছে, স্বরাষ্ট্র দফতরের প্রাক্তন সচিব মহম্মদ জাহাঙ্গির আলম, প্রাক্তন সিনিয়র সেকেন্ডারি স্বরাষ্ট্র দফতরের আমিনুল ইসলাম খান, প্রাক্তন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব শাহ আলম, প্রাক্তন ক্রীড়া ও যুব মন্ত্রকের সেক্রেটারি মেজবাহউদ্দিন আহমেদ, প্রাক্তন ইলেকশন কমিশনের সচিব হেলাউদ্দিন, পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রাক্তন সচিব মুস্তাফাকমল উদ্দিন-এই সমস্ত আমলাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। যাঁদের মধ্যে অনেকের বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত দায়ের করে ইউনূস সরকার।

    মামলা দায়ের হয় বিচারপতিদের বিরুদ্ধেও

    শুধুমাত্র তাই নয়, প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করতে শুরু করে ইউনূস সরকার। এমন সিদ্ধান্তে জোর বিতর্ক শুরু হয় আন্তর্জাতিকস্তরে। গণভবন দখলের পরেই বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। এরই পাশাপাশি আইনি পদক্ষেপ করা শুরু হয় বাংলাদেশের বিচারপতি শাহি মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফরিদ সিদ্দিকির বিরুদ্ধেও। একইভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরও আক্রমণ শুরু করে ইউনূস সরকার। অভিনেতা-অভিনেত্রীদের বাড়িতেও হামলা শুরু হয়। রেহাই পায়নি মানবাধিকার কর্মীরাও। খুনের মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করা হয় সাংবাদিক শাহরিয়ার কবিরকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel: ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড কুখ্যাত হামাস কমান্ডারকে খতম করার দাবি ইজরায়েলের

    Israel: ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড কুখ্যাত হামাস কমান্ডারকে খতম করার দাবি ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭ অক্টোবরের হামলায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন এই হামাস (Hamas) নেতা। এবার তাঁকে নিকেশ করল ইজরায়েল (Israel)। সেদেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্পষ্টভাবে জানিয়েছে, গাজায় একটি আশ্রয় শিবিরে আত্মগোপন করে ছিলেন জঙ্গিনেতা আব্দ আল-হাদি সাবা (Abd al-Hadi Sabah)। এখান থেকেই সমস্ত নাশকতামূলক কাজের পরিচালনা করতেন তিনি। এবার এই ঘাতক হামলাকারীকে হত্যা করল ইহুদি সেনা।

    কুখ্যাত জঙ্গিকে হত্যা করে প্রতিশোধ নিল ইজরায়েল (Israel)

    ইজরায়েল (Israel) সেনা সূত্রে জানা গিয়েছে, হামাসের এলিট বাহিনীর নুখবা-র অন্যতম প্রধান নেতা ছিলেন আব্দ আল-হাদি। গাজায় ইজরায়েলি বায়ুসেনার অভিযানে (Hamas) ওই হামাস জঙ্গির মৃত্যু হয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলের কিবুৎজ নির ওজে হামলার দায়িত্ব ছিলেন সাবা। একাধিক হত্যা এবং অপহরণের মামলায় জড়িত ছিলেন তিনি। ইহুদি সেনার দাবি, গাজার খান ইউনিসের মানবাধিকার অঞ্চলের একটি আশ্রয় শিবিরে লুকিয়ে ছিলেন। এখান থেকেই দলের কাজকর্ম পরিচালনা করতেন এই হামাস নেতা। আবার এই কুখ্যাত জঙ্গিকে হত্যা করে প্রতিশোধ নিল ইজরায়েল।

    অক্টোবরে ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করা হয়েছে

    উল্লেখ্য, আগে গাজায় হামলায় নিহত হয়েছিলেন নুখবা-র আর এক কমান্ডার বিলাল আল কেদরা। ইহুদি (Israel) সেনার দাবি, এই জঙ্গি কিবুৎজ নিরিম ও নির ওজে হামলার দায়িত্বে ছিলেন। এই অক্টোবর মাসে নিহত হয়েছেন হামাস (Hamas) গোষ্ঠীর প্রধান ইয়াহিয়া সিনওয়ারও। হামাসের হামলার পর থাকেই ইজরায়েলি সেনার হাতে প্রাণ গিয়েছে একের পর এক শীর্ষস্থানীয় হামাস নেতার। তবে কিছুদিন আগেই হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথাও স্বীকার করে নিয়েছে ইজরায়েল। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইজারায়েলের দিকে কেউ হাত ওঠালে তা কেটে ফেলা হবে।

    প্রায় ১২০০ জন ইহুদিকে খুন করে হামাস

    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিদের (Israel) বাৎসরিক উৎসবের দিনে হামাস (Hamas), হিজবুল্লা সহ একাধিক সংগঠন আচমকা হামলা করে। বোমা, রকেট হামলায় কেঁপে ওঠে ইজরায়েল। প্রায় ১২০০ জনকে ওই রাতে খুন করা হয়। ২৫০ জনকে অপহরণ করে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ায় ভারত। এই হত্যাকাণ্ডের বদলা নিতে মরিয়া হয়ে একে একে হামাস নেতাকে খুঁজে খুঁজে খতম করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: সংবিধান বদল নিয়ে ইউনূসদের ডেডলাইন দিল মৌলবাদীরা, বাংলাদেশে বড় অশান্তির সঙ্কেত?

    Bangladesh: সংবিধান বদল নিয়ে ইউনূসদের ডেডলাইন দিল মৌলবাদীরা, বাংলাদেশে বড় অশান্তির সঙ্কেত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৭২ সালে মুজিবর রহমান প্রতিষ্ঠিত (Sheikh Mujibur Rahman) সংবিধান বদলে দেওয়ার জন্য ইউনূস সরকারকে ১৫ দিন সময়সীমা বেঁধে দিল বাংলাদেশের (Bangladesh) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার কথা ঘোষণা করা হয়। বলা বাহুল্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়ন্ত্রণ রয়েছে মৌলবাদীদের হাতেই। ১৫ জানুয়ারির মধ্যে ইসলামিক সংবিধান চালু (Bangladesh) না করলে, তা নিজেই তারা ঘোষণা করে দেবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে এনিয়ে বাংলাদেশ সরকার দূরত্ব বজায় রেখে  জানিয়েছে, এই ঘোষণাপত্রের সঙ্গে তাদের কোনও যোগ নেই। গতকাল গভীর রাতে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, গণঅভ্যুত্থান সংক্রান্ত এক ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার নিজেই। সব মিলিয়ে বাংলাদেশে ফের নতুন অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, বিএনপি দল এনিয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছে।

    কী বললেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম?

    গতরাতে প্রধান উপদেষ্টা ইউনূসের (Bangladesh) প্রেস সচিব শফিকুল আলম জানান, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে দেশের সব রাজনৈতিক দল এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার পরে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে। হাসিনা বিরোধী আন্দোলন নিয়ে সেখানে সাধারণ মানুষের আশা-আকাঙ্খা প্রতিফলিত হবে। তিনি বলেন, ‘‘আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে তা উপস্থাপন করা হবে। কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।’’

    পিছনে রয়েছে আইএসআই!

    চলতি বছরের অগাস্টেই বাংলাদেশে (Bangladesh) পতন হয় হাসিনা সরকারের। মৌলবাদীরা একে ‘বিপ্লব’ বললেও এনিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এসেছে একের পর এক। ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন। তারপর থেকেই বাংলাদেশে শুরু হয় জঙ্গলের রাজত্ব। এই আবহে ৩১ ডিসেম্বর ‘বিপ্লবের ঘোষণা’ করার ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কোনও কোনও মহলের মতে, ঢাকায় এই সমাবেশের পিছনে মদত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি সহ অনেক ছাত্রনেতারা হাজির ছিলেন ৩১ ডিসেম্বরের সভায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share